খবর বিজ্ঞপ্তি।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেরখাদা উপজেলার ৬ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা আজ বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে খুলনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ এবং সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন পত্র প্রার্থীদের কাছে প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি বিএম এ সালাম, যুগ্ম সাধারন সম্পাদক যথাক্রমে মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, শ্রম সম্পাদক মোজাফ্ফর মোল্যা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ লাবু, উপ প্রচার সম্পাদক খায়রুল আলম, উপ দফতর সম্পাদক সাইদুজ্জামান, সদস্য যথাক্রমে অসিত বরণ বিশ্বাস, জামিল খান, আজগর আলী বিশ্বাস তারা, কৃষক লীগের সাধারন সম্পাদক মানিকুজ্জামান অশোক, তেরখাদা সদর ইউনিয়ন পরিষদের নৌকার প্রার্থী এফ এম ওহিদুজ্জামান, বারাসাত ইউনিয়নের নৌকার প্রার্থী কে এম আলমগীর হোসেন, সাচিয়া দাহ ইউনিয়নের নৌকার প্রার্থী বুলবুল আহমেদ, ছাগলাদাহ ইউনিয়নের শুকুর আহমেদ, মধুপুর ইউনিয়নের নৌকার প্রার্থী মহসিন হোসেন, আজগড়া ইউনিয়নের কৃষ্ণ মেনন রায় সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা কর্মী।











































