মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি।।
অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে ভারত যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের মাটিলা বিওপির এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১জন পুরুষ ও ২ জন নরী রয়েছে। তাদের সবার বাড়ি রংপুর জেলায়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মঙ্গলবার গভীর রাতে মাটিলা বিওপির এলাকার একটি মেহগনি বাগানের মধ্যে থেকে তাদেরকে আটক করা হয়।
তারা প্রতেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।











































