রূপসা প্রতিনিধি ।।
রূপসায় বাল্য বিয়ের চেষ্টার ঘটনায় বর পক্ষের অভিভাবক ও কাজিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। জানা যায়, গত ২৫ অক্টোবর সোমবার সন্ধায় রূপসার জাবুসা গ্রামে হাবিবের বাড়িতে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানা পুলিশের সহায়তায় বাল্য বিয়ে পড়ানোর সময় কাজি মো. রেজাউল হক, বর লিংকন ও নবম শ্রেণির ছাত্রী ও তার পিতা , বাড়ির মালিক হাবিব কে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে কাজি ও মেয়ের পিতাকে বাল্যবিবাহ নিরোধ আইন- ২০১৭ এর ধারায়, ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয় এবং অপর দুইজন বাড়ির মালিক হাবিবকে বিশ হাজার টাকা এবং বর লিংকন কে ত্রিশ হাজার হাজার টাকা। মোট ৫০,০০০ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকতা রুবাইয়া তাছনিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন।











































