Home জাতীয় ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ মঙ্গলবার

‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ মঙ্গলবার

12

ঢাকা অফিস।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের রাজনৈতিক দলের ঘোষণা আসছে মঙ্গলবার। নেতৃত্বে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির আত্মপ্রকাশ হবে। এ সময় দলের পক্ষ থেকে ২১ দফা কর্মসূচি প্রণয়ন করা হবে।

নতুন দলের আত্মপ্রকাশের সময় দলটির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। কমিটিতে আহ্বায়ক করা হচ্ছে ড. রেজা কিবরিয়াকে; সদস্য সচিব হিসেবে থাকছেন নুরুল হক নুর। এ ছাড়া কমিটির বিভিন্ন পদে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাদের পাশাপাশি আরো অনেকের থাকার কথা রয়েছে।

নতুন দলের বিষয়ে সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, আগামী ২৬ অক্টোবর আমাদের নতুন দল ঘোষণা করব। দলের কমিটি হবে ১০১ সদস্য বিশিষ্ট।

তিনি আরো বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের মাধ্যমে আমরা আত্মপ্রকাশ করব। এজন্য পুলিশের কাছে দুই দফা আবেদন করে অনুমতি চাওয়া হয়েছে। আশা করছি আগামীকালকের মধ্যে আমরা অনুমতি পেয়ে যাব। অনুমতি না পেলেও ওইদিন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আমাদের নেতাকর্মীরা জড়ো হবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুরের নতুন দলে রেজা কিবরিয়া ছাড়াও মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, রফিকুল ইসলাম বাবলু, হাসনাত কাইয়ূম থাকবেন। তাদেরও গুরুত্বপূর্ণ পদে রাখা হবে।