Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

8

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে এক কেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন যশোর জেলার শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান গ্রামের হানিফ মোড়লের স্ত্রী মোছা. রাহিমা খাতুন (৩৮) ও একই গ্রামের আয়ূব আলীর স্ত্রী রওশন আরা ওরফে রিয়া(৪০)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, ২৪ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে ৪নং ফুড ঘাটস্থ আনসার ব্যারাকের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় এক কেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সখিপুর ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রতনের নির্বাচনী শোডাউন 

কে এম রেজাউল করিম দেবহাটা

 আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনিত চেয়ারম্যান প্রার্থী শেখ ফারুক হোসেন রতনের নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য যে, গত শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গঠিত মনোনয় বোর্ডের সভায় ৩য় ধাপে ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয় চূড়ান্ত করা হয়। এতে দেবহাটার সখিপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনকে নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী হিসাবে চূড়ান্ত করা হয়। এরপর ঢাকা থেকে সোমবার নির্বাচনী এলাকায় পৌঁছালে রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ শরিফুল ইসলাম পলাশ, কার্যনির্বাহী কমিটির সদস্য ও ইউপি সদস্য আকবর আলী, আব্দুল খালেক ভোলা, ইউপি সদস্য আবুল হোসেন, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক মাসুদ আনোয়ার মিলন চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরশাদ আলী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম মন্টু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুস সালাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিক কুমার, উপজেলা যুবলীগের সহ—সভাপতি গোলাম মঈনুদ্দীন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন খোকন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, আওয়ামীলীগ নেতা আবু রায়হান, আব্দুল আজিজ, রফিকুল ইসলাম, জাহিদ হোসেন, সেরাজুল ইসলাম, মনিরুজ্জামান সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতাকর্মীবৃন্দ।

এসময় আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।

নাগরিক সমাজ সংগঠনের সাধারণ কমিটি পুন:গঠন সভা

 খবির বিজ্ঞপ্তি

নগর নীতিমালা, আইন ও পরিকল্পনা, ওয়াটসন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক নাগরিক সমাজ সংগঠনের সাধারণ কমিটি পুন:গঠন অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর ২০২১ সকাল ১০ টায় খুলনার কারিতাস রিজিওনাল অফিসের কনফারেন্স রুমে এ অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

“খুলনা সিটি কর্পোরেশনে বসবাসরত জনগোষ্ঠীর নাগরিক চাহিদা পূরণে পরিবেশগত সক্ষমতা তৈরি” ই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পটির কাজ শুরু হয়েছে মে ২০২১ থেকে খুলনা সিটি কর্পোরেশনের ৫ ও ৯ নং ওয়ার্ডে। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন ও পরিবর্তন- খুলনা এ কার্যক্রমটি একত্রে আয়োজন করে।

সুশীলনের নির্বাহী পরিচালক মোস্তাফা নুরুজ্জামানের সভাপতিত্বে অধিবেশনের স্বাগত বক্তব্য রাখেন পরিবর্তন-খুলনা নির্বাহী পরিচালক এম নাজমুল আজম ডেভিড।

পরিবর্তন-খুলনার শিরিন পারভিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিতাসের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাস, সচেতন নাগরিক কমিটির এ্যাড. কুদরত-ই খুদা, কনসেন্স বাংলাদেশের সেলিম বুলবুল, প্রকল্প সমন্বয়কারী শাহিন ইসলাম, দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টার খলিলুর রহমান সুমন, সেফ এর নির্বাহী পরিচালক এ্যাড. উজ্জল কুমার রায়, নাগরিক নেতা মীনা আজিজুর রহমান, কেসিসি ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, বেলা সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, নারী নেত্রী সিলভী হারুন, নবারুন সংসদের ফরহাদ নেওয়াজ টিপু, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গিয়াস উদ্দিন প্রমুখ।

সকলের সম্মতিতে নাগরিক সমাজ সংগঠনের সাধারণ কমিটির আহব্বায়ক নির্বাচিত হন মিনা আজিজুর রহমান, কে.ইউ.এস.এস.সি।

ইউএসএআইডি-এর প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচিটি কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল ইউএসএইড ও ইউকেএইড এবং স্থানীয় সংস্থা সুশীলন কনসোর্টিয়ামকে সাথে নিয়ে গণতান্ত্রিক শাসন ও নাগরিক অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে নাগরিক সমাজের প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল করার জন্য কাজ করছে। প্রকল্পটি বাংলাদেশে আরো বেশি অংশগ্রহণমূলক, স্থায়ীত্বশীল ও প্রামাণিক তথ্য দ্বারা চালিত নাগরিক সমাজকে সংগঠিত করবে। এর ফলে স্বচ্ছ ও দায়বদ্ধ সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতার ভিত্তিতে তাদের সক্ষমতা বৃদ্ধি করবে।

বাগেরহাটে ভাইয়ের দোয়া অনুষ্ঠানে শেষে বাড়ি ফেরার পথে বোনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে ভাইয়ের দোয়া অনুষ্ঠানে শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় রানী বেগম (৬৫) বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার (২৪ অক্টোবর) খুলনা-মাওয়া মহাসড়কের দেড়বোয়ালিয়া রহিমা ফিলিং স্টেশনের সামনে এই দূর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল  দুই ব্যক্তি আহত হয়েছেন।

নিহত রানী বেগম খুলনা জেলার  পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের রুহুল আমীনের স্ত্রীআহতরা হলেন, বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার উদয়পুর এলাকার হায়দার চান চৌধুরীর ছেলে মোটরসাইকেল চালক ফরহাদুননবী চৌধুরী(৫০) এবং চাদেরহাট এলাকার রেজাউলের ছেলে হ্রদি(১৮

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এস আই) মো. আবুল খায়ের বলেন, নিহত ওই নারী মোল্লাহাট উপজেলার দক্ষিন গাড়ফা  গ্রামে ছোট ভাইয়ের দোয়া অনুষ্ঠানে আসেন। সকালে বাড়ি ফেরার জন্য মহাসড়কের পাশে যানবাহনের জন্য দাড়িয়ে থাকে রানী বেগম।  এসময় একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলকে ধাক্কা দিলে সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রানী বেগমের গায়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই রানী বেগম মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিহতের ভাই আবুল খায়েরের নিকট হস্থান্তর করেন।

বাগেরহাটে দূর্গা পূজায় হামলার প্রতিবাদে বিএমএ‘র মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন মন্ডপ ও সনাতন ধর্মালম্বীদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে  বাংলাদেশ মেডিকেল এ্যাসেসিয়েশনের পক্ষ থেকে বাগেরহাটে মানববন্দন কর্মসুচি পালন করেছে।

রোববার সকাল ১১টায় হাসপাতালের সামনে বাংলাদেশ মেডিকেল এ্যাসেসিয়েশনের নেতৃবৃন্দসহ  বাগেরহাট সদর চিকিৎসকরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।  এসময় মানববন্ধনে  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কচুয়া শাখার নেতৃবৃন্দ একত্ততা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ মেডিকেল এ্যাসেসিয়েশনের বাগেরহাট জেলা শাখার সভাপতি ডা. অরুন চন্দ্র মন্ডল, সাধারন সম্পাদক ডা. মোশাররফ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জালাল উদ্দিন, ডা. প্রদীপ কুমার বকসী, ডা.শহনেওয়াজসহ চিকিৎসক বৃন্দ।

বক্তারা বলেন, যারা এই ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এই ধরণের ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে এজন্য সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহনের আহবান জানান তারা।

বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন ফুটবল টুর্নামেন্টে শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে শেখ হেলাল উদ্দিন এমপি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২১ অননুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে এই টুর্নামেন্টের ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের শেখ আবু নাসের ফুটবল দলকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে আটজুরি ইউনিয়নের শেখ রাসেল ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয় । ট্যুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম খেলোয়াড় জুয়েল রানা অব দ্য ম্যাচ হয়েছেন।খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ইয়ামাহা এফজেড মোটরসাইকেল ও রানার্সআপ দলকে পালসার মোটরসাইকেল প্রদান করা হয়। এছাড়া ম্যান অবদ্যা ম্যাচ, টিম ম্যানেজারসহ খোলোয়াড়, অতিথি, রেফারী ও লাইচম্যানদের আয়োজকদের পক্ষ থেকে পুরুস্কার দেওয়া হয়েছে।

পুরুস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সহসভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে করিমের ডাবলু,  মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদ হোসেন, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সহকারী এস এম ওয়ালিদ হোসেন, শেখ ফিরোজুল ইসলামসহ মোল্লাহাট উপজেলার  বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, খেলোয়াড়, টিম ম্যানেজার ও দর্শকরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল দশটায় বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় কোদালিয়া ইউনিয়ন ফুটবল দলকে ট্রাইবেকারে পরাজিত করে আটজুরি ইউনিয়ন দল ফাইনালে পৌছায়।

মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টে আটজুরি ইউনিয়নের শেখ রাসেল ক্লাব, কোদালিয়া ইউনিয়ন ফুটবল দল, গাওলা ইউনিয়ন ফুটবল দল এবং উদয়পুর ইউনিয়নের শেখ আবু নাসের ফুটবল দল অংশ গ্রহন করবে। প্রতিটি দলেই জাতীয় ফুটবল দল ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের খেলোয়াড়রা অংশ গ্রহন করেছেন।

বাগেরহাটে সুন্দরবন রক্ষার দাবীতে পথ সভা ও নাটিকা প্রদর্শণ

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন রক্ষায় বাগেরহাটে শূণ্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবীতে  পথসভা ও নাটিকা প্রদর্শন করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে বাধন মানব উন্নয়ন সংস্থা ও প্রাণ বাংলাদেশের যৌথ আয়োজনে শূণ্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়নের দাবীতে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে “ফিরিয়ে দেও পৃথিবী”নামের একটি নাটিকা প্রদর্শন করা হয়। নাটিকার মাধ্যমে তরুন যুবরা মাটি, বায়ু ও পানি দূষনমুক্ত রাখার পাশাপাশি শূণ্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবী জানায় অভিনেতারা। বাধন মানবন উন্নয়ন সংস্থার বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা নাটিকায় শিল্পি হিসেব  অভিনয় করেন।

পরে  শূণ্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়নের দাবীতে পথ সভায় বক্তব্য দেন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান, সাংবাদিক আরিফুল ইসলাম,বাধনের মুশফিকুল ইসলাম রিতু, মামুন আহমেদ, ফারজানা ববি, চৈতি রায়, নাজমা সুলতানা প্রমুখ।

আয়োজকরা বলেন, সুন্দরবন বাংলাদেশে ফুসফুস। কিন্তু মানুষ নানা কারণে সুন্দরবনকে ধ্বংস করে দিচ্ছে। সুন্দরবনকে রক্ষার জন্য বাগেরহাটে কার্বন নিঃসরণ বন্ধের কোন বিকল্প নেই। তাই বাগেরহাটে শূন্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবীতে   আমরা এ্ই সচেতনতামূলক আয়োজন করেছি। ভবিষ্যতে আমাদের এই ধরণের আরও কর্মসূচি রয়েছে।

ধর্ম অবমাননা ও সংখ্যালঘু হামলা বিচার করতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি

বাগেরহাট প্রতিনিধি

নানাভাবে ধর্মকে ব্যবহার করে সংখ্যালঘুদের উপর হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। কুমিল্লার ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা স্বাধীনতা বিরোধীদের চক্রান্তের অংশ। এটাকে সহজভাবে দেখলে হবে না। এর ভিতরের কারণ প্রশাসনকে বের করতে হবে। সেই সাথে ধর্ম অবমাননা ও সংখ্যা লঘুদের বাড়ি ঘরে হামলাকারীদের কঠিন শাস্তি দিতে হবে। তাদের বিচার নিশ্চিত করতে আলাদ ট্রাইব্যুনাল ঘটন করতে হবে।

শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন মন্ডপ ও সনাতন ধর্মালম্বীদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যরা এই দাবি করেন।

সোমবার  দুপুরে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির আয়োজনে জেলাজজ আদালত চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি এড ডঃ একে আজাদ ফিরোজ টিপু , সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, আইনজীবী সমিতির সদস্য সৈয়দ জাহিদ হোসেন, মিলন কুমার ব্যানার্জী, সেলিম আজাদ, অজিয়ার রহমান পিকলু, সমর দত্ত, মোসলেম উদ্দীন, ফকির নওরেশুজ্জামান লালন, সুমন সিংহ প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাগেরহাট জেলা আইনজীবীর শতাধিক সদস্যরা অংশগ্রহন করেন।

বাগেরহাটে ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী শেখ মোস্তফা কামালের বিরুদ্ধে প্রতিদ্বন্দী প্রার্থী শেখ মোহন আলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে সদস্য প্রার্থী শেখ মোহন আলীর ভাই শেখ আঃ ছবুর সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। এসময়, ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী শেখ মোহন আলী, স্থানীয় শেখ তরিকুল ইসলাম, শেখ টুকু মিয়া, শেখ আব্দুর রশীদসহ মোহন আলীর সমর্থকরা উপস্থিত ছিলেন।

সদস্য প্রার্থী শেখ মোহন আলী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই। এলাকায় আমাদের সমর্থক ও ভোটার অনেক বেশি।  এই কারণে প্রতিদ্বন্দী প্রার্থী শেখ মোস্তফা কামাল নিজেকে হুমকীর অভিযোগ এনে চাচাতো ভাই তরিকুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। এটি নিয়ে ষেখ মোস্তফা কামাল এলাকায় আমাদের সবার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যার ফলে স্থানীয়ভাবে আমরা হেয় প্রতিপন্ন হচ্ছি। মূলত ভোটের মাঠে শেখ মোস্তফা কামাল পিছিয়ে পড়ায় এই অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অভিযুক্ত শেখ মোস্তফা কামাল বলেন, অপপ্রচারের বিষয়টি মিথ্যা। আমি কোন অপপ্রচার করিনি। আমি শান্তিপূর্ণ ভোট চাই।

বাগেরহাট জেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৯নং ওয়ার্ডে সদস্য পদে শেখ মোস্তফা কামাল, শেখ মোহন আলী ও দিপক সাহা প্রতিদ্বন্দীতা করছেন। ২৭ অক্টোবর প্রতিক বরাদ্দ এবং ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নড়াইলে চাচা-ভাতিজাকে পিটিয়ে আহত

মোঃ আবু তাহের, নড়াইল ।।

নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের ফেদী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে চাচা ইমদাদুল (২৯) ও ভাতিজা আরমানকে (১৪) পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত

সাড়ে ৮টার দিকে। এ ঘটনায় নড়াইল সদর থানায় এজাহার দায়ের হয়েছে। অভিযোগে জানা গেছে, সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের ভুমুরদিয়া গ্রামের ইমদাদুল ও আরমান শনিবার রাতে ফেদী গ্রাম দিয়ে যাওয়ার পথে মোস্তফা কামাল ওরফে মোস্তাকের বাড়ির সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা পাইকমারী

গ্রামের রবিউল মোল্যা, রফিকুল মোল্যা, ফেদী গ্রামের মোস্তফা কামাল ওরফে মোস্তাক, বায়েজীদ শেখসহ ৭জন লাঠিশোঠা দিয়ে চাচা-ভাতিজাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আরমানের পিতা আব্দুর রহমান আতাউর সদর থানায় এজাহার দায়ের করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বটিয়াঘাটায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শারদীয়া পূণর্মিলনী অনুষ্ঠান উদযাপন

বটিয়াঘাটা(খুলনা) প্রতিনিধি

 বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে গতকাল সোমবার বেলা ২ টায়  স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শারদীয়া দুর্গোৎসবের পুণর্মিলনী অনুষ্ঠান  সভাপতি প্রতাপ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান । বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল । অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, সাব-রেজিষ্ট্রার বিজয় কৃষ্ণ বসু, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সিফাত হোসেন জয়া,উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা  শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মোতাহার রহমান শিমু,, খুলনা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সুনীল কুমার দাশ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির,নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার,তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা সুমন আহমেদ, আনসার ভিডিপি কর্মকর্তা সাঈদ হোসেন,উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক পরিতোষ কুমার রায়, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল,সাংবাদিক এস এম এ ভূট্টো, সাংবাদিক এ্যাডভোকেট মোস্তফা বিলাল, সাংবাদিক মোঃ শাওন হাওলাদার, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক জারা আক্তার, কৃষক লীগের উপজেলা সভাপতি গৌর দাস ঢালী, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যানের সিএ মোঃ হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মোঃ মনিরুজ্জামান, ইউএনওর সহকারী সুজন কুমার পাল ও সুজিত কুমার ঘোষ, পিআইওর সহকারী মোঃ নুরুজ্জামান প্রমূখ ।

“রূপান্তরের স্ক্রিম প্রকল্পের উপকারভোগী চিত্রায়ন ও চাহিদা নিরূপণ কার্যক্রম শুরু

 খবর বিজ্ঞপ্তি।।

‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’(ঝঈজঊঅগ) শীর্ষক প্রকল্পের আওতায় আজ সোমবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে‘ বেনিফিসিয়ারি ম্যাপিং এন্ড র‌্যাপিড নীড এ্যাসেসমেন্ট’ (উপকারভোগী চিত্রায়ন ও চাহিদা নিরূপণ) অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসির প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিল মোঃ আলী আকবর টিপু। সভায়‘ স্ক্রীম’ প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন রূপান্তরের পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন কর্মসূচীর প্রধান এবং ‘স্ক্রীম’ প্রকল্পের প্রোগ্রাম ডিরেক্টও ফারুক আহমেদ। সভায় কারিগরি সেশন সমূহ পরিচালনা করেন প্রকল্পের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন কো-অর্ডিনেটর সৈয়দা সুবহা। সহায়তায় ছিলেন ফিল্ড অফিসার মোঃ মোশারেফ আলী সোহেল, আকাশ সাহা, মনিরুল ইসলাম, টুকু রানী বিশ্বাস প্রমুখ। সভা পরিচালনা করেন প্রকল্পের জেলা কর্মকর্তা শেখ জার্জিজ উল্লাহ। সভায় অংশগ্রহণকারীবৃন্দ দলীয় কাজের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে বিশ্লেষণ মুলক উপস্থাপনা উপস্থাপন করেন।

উল্লেখ্য, খুলনা উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বাড়িয়ে চলমান করোনা মহামারিতে সৃষ্ট নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই স্ক্রিম প্রকল্পটি কাজ করছে। রূপান্তরের বাস্তবায়নাধীন এ প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে বিশাল মাদক বিরোধী সাইকেল র‌্যালী

কে এম রেজাউল করিম দেবহাটা  ॥

 দেবহাটার পারুলিয়াস্থ স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের আয়োজনে ২৫ অক্টোবর, ২১ ইং সোমবার সকাল ৯ টায় মাদক বিরোধী সাইকেল র‌্যালী উদ্বোধন করলেন জেলা আঃলীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ নজরুল ইসলাম। মাদক কে না বলুন, জীবনকে সুন্দর করুন এই স্লোগানকে সামনে রেখে এবং দেবহাটা উপজেলাসহ সর্বস্তরের জনগনকে মাদকের বিরুদ্ধে জনসচেতন করার লক্ষ্যে দেবহাটায় সাতক্ষীরা তথা দেশের মধ্যে সবচাইতে বড় ৪শত সাইক্লিষ্টদের অংশগ্রহনে মাদক বিরোধী প্ররোচনামূলক সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। উপজেলার পুষ্পকাটি মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন জেলা আঃলীগ সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান, জেলা আঃলীগ নেতা আলহাজ¦ রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও রাফসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের সঞ্চালনায় মাদক বিরোধী র‌্যালিটি উদ্বোধনের পরে কুলিয়া, পারুলিয়া, সখিপুর, গাজীরহাট ও দেবহাটা উপজেলা সদরে পথ সভা অনুষ্ঠিত হয়। সকল পথসভায় কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আর.কে.বাপ্পাসহ জনপ্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। শেষে পারুলিয়ায় রায়হান চত্বরে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ। সভাপতিত্ব করেন দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিক আর.কে.বাপ্পার সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। র‌্যালী এবং পথসভা ও উদ্ভোধনী অনুষ্ঠান  ফেয়ার মিশন ফেইসবুক আইডি থেকে সরাসরি লাইভ দেখানো হয় এবং র‌্যালিটি স্থানীয় জনতা হাত নেড়ে শুভেচ্ছা জানান। আয়োজক কমিটির পরিচালক কাদের মহিউদ্দীন সবাইকে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

ইর্ষ্টানগেটে  নৌকা প্রতিকের প্রার্থী  শেখ মনিরুলের অফিস উদ্ভোধন

 ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।

আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার  প্রার্থী শেখ মনিরুল ইসলাম এর ১ ও ২ নং ওয়ার্ড এর  ইর্ষ্টানগেট নির্বাচনী কার্যালয় উদ্ভোধন অনুষ্ঠান ২৪    অক্টোবর রাত ৮ টায় অনুষ্ঠিত হয় ।  মোঃ আলম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦  শেখ আকরাম হোসেন । প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, বক্তৃতা করেন নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স, ম রেজওয়ান আলী , খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরক । আনোয়ার সরদার, মোঃ ফজলুর রহমান নজরুল ইসলাম মোড়ল, সালাম গাজী, শাহাজান আলী, রেজওয়ান সরদার, মোঃ আলাউদ্দিন, মোঃ মোজাম্মেল হক, মোঃ আমির হোসেন, আঃ রব , মনির আকুজ্ঞী, রুমা খাতুন , রিজিয়া বেগম, ফিরোজ সরদার, কামরুজ্জামান , গাজী শফিউদ্দিন , ইউপি সদস্য বক্তিয়ার পারভেজ , শেখ জালাল ,  শেখ নুর ইসলাম, মোঃ বিপ্লব হোসেন,  শেখ আসলাম হোসেন,  মহানগর ছাত্রলীগের সহ সভাপতি খান মোসাদ্দেক হোসেন ইমন, ছাত্রলীগ নেতা নাজমুল হক অয়ন, মোঃ শাহিনুর রহমান প্রমুখ । অনুষ্ঠানে বক্তারা বলেন করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কোন সহযোগিতা করেনি বরং আটরা গিলাতলা ইউনিয়নকে সিটি কর্পোরেশনে নেওয়ার জন্য বিভিন্ন দপ্তরে চিঠি প্রেরন করেছে, তারাই আবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোট চাইতে যাওয়া সাধারন মানুষের সাথে তামাশা করা ছাড়া আর কিছুই না । এ সময়ে হাজার হাজার নারী পুরুষ আলহাজ¦ শেখ মনিরুল ইসলামকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য অঙ্গিকারবদ্ধ হন । এর আগে প্রধান অতিথি হিসেবে নৌকা প্রতিকের প্রার্থী শেখ মনিরুল ইসলাম  গিলাতলা ৫ নং ওয়ার্ডের গাজিপাড়ায় গাজী মোফাজ্জেল হোসেনের বাড়িতে শত শত নারী পুরুষদের নিয়ে এক উঠান বৈঠকে বক্তব্য রাখেন । উঠান বৈঠকে সভাপতিত্ব করেন গাজী মনিরুজ্জামান মনু ।

বারাকপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী  আনছারের সাংবাদিক  সম্মেলন

ফুলবাড়িগেট প্রতিনিধি

 দিঘলিয়া উপজেলার ২ নং বারাকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ আনছার উদ্দিন সোমবার সকাল ১০  টায় লাখোহাটিতে চারবাড়ির মোড় সংলগ্ন পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে তার সর্মথকদের ওপর   নির্বাচনের পর থেকে পেশী শক্তিপ্রয়োগ,  অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী বাহিনী দ্বারা তার অনুসারিদের ভয়ভীতি প্রদর্শন, বাড়ি বাড়ি হামলা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন । সাংবাদিক সম্মেলনে তিনি বলেন চলতি মাসের  ২১ তাং  আমি মামলা সংক্রান্ত কাজে আমার  আইনজীবী এ্যাডভোকেট সুজিত অধিকারি কাছে এবং আবার পুত্র মোঃ তানভির দৌলতপুর তার ব্যাবসায়িক প্রতিষ্ঠানে ছিলো যার সময় এবং তাং সিসি ফুটুজে সংরক্ষিত আছে । ইউনিয়ন পরিষদের নির্বাচনে  ভোটকেন্দ্রে ব্যাপক বোমাবাজি, গোলাগুলি ত্রাসের রাজত্ব কায়েম করে। ভোটের দিন জোরপুর্বক পোলিং এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সাধারন মানুষ পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে আসছিলো সে সময়ে এটা আড়াল করতে আমি সহ ১৪ জনের নামে প্রশাসনকে ম্যানেজ করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে , তিনি অতিদ্রত এ সকল গঠনার পুর্নতদন্ত ও পুনরায় সুষ্ঠ নির্বাচনের দাবি জানান । এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন,  গাজী জাকির হোসেন তার সন্ত্রাসী বাহিনী প্রধান আজাদ ও তার ভাই সাইদুল বারাকপুরের আলম, পাভেল গাজী, হিমেল গাজী, জাহাঙ্গির, সেলিম, ইলিয়াজ, ইখলাছসহ ২০/২৫ জনের একটি ক্যাডার বাহিনী আমার সমর্থকদের উপর নির্বাচনের আগ থেকে এখন পর্যন্ত নির্যাতনের ষ্টিমরোলার চালিয়ে আসছে । এ ব্যাপারে তিনি প্রশাসনের উদ্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেন ।

রূপসায় উপজেলা প্রশাসন আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে  মতবিনিময়

সভা ২৫অক্টোবর বেলা ১১টায় অফিসার্সক্লাব মিলনায়তনে অনুষ্টিত হ য়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম।

 প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।

বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্লা, অধ্যাক্ষ (ভার:) খান মারুফুল হক, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, কামাল হোসেন বুলবুল, এসহাক সরদার, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইসলামী ফান্ডেশনের মডেল কেয়ার টেকার মো:  আব্দুস ছালাম,

 উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা হেকমত আলী শেখ, মাওলানা ইউসুফ আলী,

মাও :আব্দুল হান্নান, মো: নাদির হোসেন,মুফতি আবুল কালাম, আলমগীর হোসেন, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ চন্দ্র পাল,  শিক্ষক আসাদুজ্জামান সরদার, মেজবা উদ্দিন খান সেলিম, সাধারণ সম্পাদক ভক্ত রঞ্জন দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখসহ অনেকেই।

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রামপালে হিন্দু সংগঠনের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

শারদীয় দূর্গোৎসবের সময় দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে ভাংচুর ও হামলার প্রতিবাদে বাগেরহাটের রামপালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷ সোমবার বিকেল ৪ টায় রামপাল উপজেলার বাবুরবাড়ী সংলগ্ন জিরোপয়েন্ট এলাকায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ হিন্দু মহাজোট , হিন্দু সংরক্ষণ এবং বাস্তবায়ন পরিষদসহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করেন ৷

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের  সাধারণ সম্পাদক এ্যাডঃ মিলন ব্যানার্জি। এছাড়া আরো বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন গোলদার, স্থানীয় সংগঠক জয়ন্ত ঢালী , স্বপন কুমার মন্ডল, রাজেন্দ্রনাথ রায় ও মিলন মন্ডল।

এ সময় বক্তারা বলেন, আমরা এই দেশে জন্মেছি ৷ আমরা হিন্দুরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণও করেছি ৷ আমরা এদেশের অস্তিত্বের সাথে মিশে আছি ৷ শারদীয় দুর্গোৎসবের সময় দেশের বিভিন্ন প্রান্তের পুজা মণ্ডপে হামলা-ভাঙচুর, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী-ঘরে হামলা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেন তারা ৷ এছাড়া সংখ্যালঘু সুরক্ষা আইন দ্রুত কার্যকর করারও দাবী জানান তারা ।

ফকিরহাটে ক্যান্সারে আক্রান্ত এক শিশুকে চিকিৎসা সহায়তা প্রদান

ফকিরহাট প্রতিনিধি।

বাগরেহাটরে ফকরিহাট উপজলোয় ক্যান্সার আক্রান্ত শশিুকে চকিৎিসা সহায়তা প্রদান করা হয়। তনিটি সামাজকি সংগঠন থকেে চকিৎিসার খরচ বাবদ ৬৫ হাজার টাকা শশিুটরি বাবার হাতে তুলে দওেয়া হয়।  উপজলো পাগলাশ্যাম নগর গ্রামরে বাসন্দিা দরদ্রি হাওলাদার সরিাজুল ইসলামরে চর্তুথ শ্রণেতিে পড়ুয়া সন্তান নোমান হাওলাদার (১১)অনকেদনি ধরে ক্যান্সার আক্রান্ত। তার পতিা কান্না জড়তি কন্ঠে জানান, অসুস্থ্য হওয়ার পর থকেে শশিুটি খুলনা মডেকিলে কলজে হাসপাতালে চকিৎিসারত ছলি। দুরারোগ্য এ ব্যধরি চকিৎিসার খরচ চালাতে সরিাজুল নঃিস্ব হয়ে গছেনে। তার মুদরি দোকানটওি বক্রিি করে চকিৎিসা করয়িছেনে তনি।ি  র্বতমানে চকিৎিসা খরচরে অভাবে বাড়তিে নয়িে এসছেনে। টাকার অভাবে শশিুটি বাবা-মায়রে সামনে বনিা চকিৎিসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছ।ে তার সন্তানকে চকিৎিসা সহায়তা প্রদান করায় তনিি সকলরে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করনে। ফকরিহাটে দক্ষণি কোরয়িা প্রবাসী কল্যান সমতিরি পক্ষ থকেে নগদ ৫০ হাজার টাকা, মুলঘর অক্সজিনে ব্যাংকরে পক্ষ থকেে ৫ হাজার এবং একজন নাম প্রকাশে অনচ্ছিুক ব্যবসায়ী ১০ হাজার টাকা প্রদান করনে। সহায়তা প্রদানরে সময় অক্সজিনে ব্যাংকরে প্রতষ্ঠিাতা মো. কামরুল ইসলাম বলনে,এ শশিুটরি চকিৎিসার জন্য আরো অনকে টাকা প্রয়োজন। তনিি সমাজরে ধনবান ব্যক্তদিরে শশিুটকিে চকিৎিসা সহায়তা প্রদানে অনুরোধ করনে। ##

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যাত্রাপুর উপ-শাখার উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর ফকিরহাট শাখার আওতাধীন যাত্রাপুরে উপ-শাখার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। উদ্বোধন শেষে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গ্রাহকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফকিরহাট শাখার ম্যানেজার (অপারেশন) রাশেদুল ইসলামের পরিচালনায় মতবিনিময়ের সময় স্বাগত বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এফএভিপি ও ফকিরহাট শাখা ব্যবস্থাপক এস কে আব্দুল হামিদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন ও যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেগ ইমদাদুল হক বাচ্চু, গ্রাহক রাখেন মো. কামরুজ্জামান, শিক্ষক আব্দুল গনি, ভবন মালিক আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের যাত্রাপুর উপ-শাখার ইনচার্জ এস এম রুহুল কুদ্দুস, আইটি অ্যাসিষ্ট্যান্ট অফিসার মোঃ ইউনুস, যাত্রাপুর বাজারের বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ী সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে নতুন উপ-শাখার সফলতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ ওমর ফারুক। ##

দাকোপে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সভা

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

 খুলনার দাকোপে রূপান্তরের আয়োজনে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ডের আর্থিক সহায়তায় ও হেলভেটাসের সহযোগীতায় সোমবার সকাল ১০ টায় দাকোপ প্রেসক্লাব সম্মেলন কক্ষে অপরাজিতা নারীনেত্রী দানকুমারীর সভাপতিত্বে মতনিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ নেতা আজগর হোসেন ছাব্বির। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম, মামুনুর রশিদ, চালনা পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূইয়া, দাকোপ উপজেলা বিএনপি নেতা শেখ রফিকুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তৃতা করেন দাকোপ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি দীপক রঞ্জন রায়, নাগরিক সমাজের প্রতিনিধি গৌতম সাহা, সাংবাদিক জি এম আজম, উপজেলা নারী ফোরামের সাধারণ সম্পাদক মলিনা জোয়াদ্দার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাগর সেন, নারী নেত্রী, কনিকা গোলদার, রওশানারা বেগম, বুলু মন্ডল, ইউপি সদস্য বেবী নাজনীন, বিথীকা রায়, আব্দুস সাত্তার সানা, মাধবী গোলদার, মোশারফ হোসেন লিমন, শ্যামল রায়। সভায় সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্পের জেলা সমন্বয়কারী দীপ্তি রায়। সভাটি পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী কুমারেশ মন্ডল।

নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে বাসের ধাক্কা, আহত ১৫

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে ধাক্কা দেওয়ায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।  রোববার রাতে উপজেলার মধ্যকুল এলাকায় যশোর-চুকনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে যশোর থেকে একটি যাত্রীবাহী বাস কেশবপুরে যাচ্ছিল। বাসটি উপজেলার মধ্যকুল মান্দারতলায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি ব্রিজের পাশে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের চাকা খুলে যানটি ব্রিজে আটকে উঁচু হয়ে বিলের দিকে ঝুঁকে পড়ে। পরে এলাকার লোকজন বাসের পিছনের দরজা দিয়ে যাত্রীদেরকে উদ্ধার করে। বাসে অর্ধশতাধিক যাত্রী ছিল। এর মধ্যে নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়।

দুর্ঘটনাকবলিত ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে স্থানীয় ও পাশ্ববর্তী মণিরামপুরের চিনাটোলা বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়েছে। অন্য যাত্রীরা রাতেই বিভিন্ন যানবাহনে গন্তব্যে ফিরে গেছেন। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারের কাজ চলছে বলেও জানান ওই ইউপি সদস্য।

বিয়েবাড়িতে মাংস বেশি খাওয়ায় মারামারি, আহত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিয়েবাড়িতে ভাত কম খেয়ে মাংস বেশি খাওয়ার অভিযোগে বরপক্ষের তিনজনকে পিটিয়ে আহত করেছে কনেপক্ষের লোকজন। রোববার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ দশমিপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সদর উপজেলার সরোজগঞ্জের বোয়ালিয়া গ্রামের আলমগীর আলী ছেলে শাহা জামাল (২৮), একই এলাকার মৃত গোলাম রাব্বানীর ছেলে ফারুক হোসেন (৩৫) ও আব্দুর রহিমের ছেলে আসমান আলী (৩৫)। এদের মধ্যে শাহা জামালকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলেও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

শাহা জামালের পরিবারের সদস্যরা জানান, রোববার সদর উপজেলার বদরগঞ্জ দশমিপাড়ার রহিম আলীর ছেলে সবুজের সঙ্গে একই এলাকার নজরুল ইসলামের মেয়ে সুমি খাতুনের বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে বরপক্ষের লোকজনকে খেতে দেওয়া হয়। বর সবুজের সঙ্গে খেতে বসেন তার বন্ধুসহ আত্মীয়-স্বজনরা। খাওয়া শেষ হওয়ার মুহূর্তে বরপক্ষের লোকজন আরও মাংস চান। কনেপক্ষের লোকজন দিতে না চাইলে উভয় পক্ষের বাগ-বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা শুরু হলে কনেপক্ষের লোকজন বরপক্ষের শাহা জামাল, ফারুক হোসেন ও আব্দুর রহিমকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। আহতদের মধ্যে শাহা জামালের অবস্থা কিছুটা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।

এ ঘটনায় কনেপক্ষের লোকজনের অভিযোগ করেন, বরপক্ষের লোকজন ভাত না খেয়ে শুধু মাংস খেতে থাকেন। বারবার মাংস চাওয়াতে তারা পরে দেবেন বলে জানালে বরপক্ষের লোকজন তাদের ওপর চড়াও হন। তারা তাদের সঙ্গে খারাপ আচরণ করেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

বাদশার নৌকার বৈঠা বিএনপি’র নুরুলের হাতে ?

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জে ৩য় ধাপের ইউপি নির্বাচনে এক নৌকা প্রার্থীর নির্বাচনী সভাতে প্রধান অতিথি হয়েছেন উপজেলা বিএনপির এক গুরুত্বপুর্ণ নেতা। রোববার বিকালে উপজেলার  কোলা ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী মনোয়ার হোসেন বাদশার এক নির্বাচনী সভাতে কালিগঞ্জ উপজেলা বিএনপির ২নং যুগ্ম আহবায়ক ডাঃ নূরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে বর্তমানে ফেসবুকে ভাইরাল হয়েছে। এদিকে নৌকার নির্বাচনী সভাতে বিএনপির ওই নেতা প্রধান অতিথি হওয়া নিয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির মধ্যে আলোচনা সমালোচনার ঝড় চলেছে।

জানা যায, সদ্য ৩য় ধাপে ইউপি নির্বাচনের ঘোষনার পর কালীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে আ’লীগের দলীয় নৌকার প্রার্থীদের নামও ঘোষনা করা হয়েছে। এতে ৩নং কোলা ইউনিয়নে আ”লীগের নৌকার চেয়ারম্যান প্রার্থী করা হয় ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মনোয়ার হোসেন বাদশা। গত রোববার উপজেলার দামোদরপুর বাজারের ঈদগাহ মাঠে এক নির্বাচনী পথসভা ডাকে। মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিতে ওই নির্বাচনী সভাতে প্রধান অতিথি করা হয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ নূরুল ইসলামকে। এ সভাতে বিএনপি নেতা ডাঃ নূরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি একজন বিএনপির নেতা। কিন্তু গ্রামের স্বার্থে সকলেই বাদশার নৈাকা মার্কায় মিলে ভোট দিতে হবে। এবং জোরালো ভাবে মাঠে নেমে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে। সভায় ডাঃ আব্দুল কুদ্দুস, আলতাপ হোসেন ও মুকুল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। একটি বড় রাজনৈতিক দল বিএনপি’র গুরুত্বপূর্ণ পদে থেকে অন্যদলের প্রতিকের পক্ষে সরাসরি ভোট চাওয়ায় খোদ বিএনপি’র নেতাদের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদিকে অতীতের নির্যাতনের স্বীকার আ’লীগের সাধারন কর্মিরাও বিষয়টি বাকা নজরে নিচ্ছেন। তাদের ভাষ্য, বিএনপি’র নেতা ডাঃ নুরুল ইসলাম তো আর আ’লীগে যোগ দেননি। ফলে হঠাৎ করে তিনি  নৌকার পক্ষে ভোট চাওয়ায় আ’লীগের অনেক সাধারন নেতারাও বিষয়টি মেনে নিতে পারছেন না। তারা বলছেন,তাহলে বাদশার নৌকার বৈঠা কি নুরুলের হাতে ?

এদিকে থানা বিএনপি’র নেতাদের অনেকেই বিষয়টি নিয়ে লজ্জায় পড়েছেন। তবে তারা কেউ দায়িত্ব নিয়ে বক্তব্য দিতে রাজি হননি। সব মিলিয়ে ভোটের সমাবেশের একজনের বক্তব্যে এলাকায় খানিকটা হাসি তামাশারও সৃষ্টি হয়েছে এবং ওই নেতার ছবি সম্বলিত লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে পড়েছে।

বিএনপি নেতা ডাঃ নুরুল ইসলাম বলেন, এলাকার মুরব্বীদের হাত এড়াতে পারেননি। তাই সেখানে গিয়েছিলাম।

নৌকার প্রার্থী মনোয়ার হোসেন বাদশা বলেন, আমি এখন ব্যস্ত আছি।

ফ্রি মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প

খবর বিজ্ঞপ্তি।।

সোমবার সকাল ৯ টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের কাশির হাটখোলাতে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজনে, ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় এবং ফ্রেন্ডশিপ হাসপাতাল এর কারিগরি সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের কারনে ক্ষতিগ্রস্থ উপকূলবাসীর জন্য দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃসাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়।

স্বাস্থ্য সেবা নিতে উত্তর বেদকাশির সুবিধা বঞ্চিত নারীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্পটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য ইরানী আক্তার খুকু, আরও উপস্থিত ছিলেন হাজতখালী শিশু শিক্ষা নিকেতন এর প্রধান শিক্ষক সুকুমার বাউলিয়া, রেনেটা কোম্পানীর সিনিয়র ডিসট্রিক সেলস ম্যানেজার একেএম শাহিনুল ইসলাম, লিডার্স এর টেকনিক্যাল অফিসার (কৃষি) মোঃ রাকিবুল হাসান, স্বাস্থ্য সহকারী সুব্রত রায় প্রমূখ। রোগী দেখেন, ডাঃ কানিজ ফাতেমা, এমবিবিএস( জিএমসি), পিজিটি( গাইনী এন্ড অবস্), ডিএমইউ( আল্ট্রা)

উক্ত মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন “উপকূলের অসহায় মানুষের পাশে স্বাস্থ্য সেবা নিয়ে লিডার্স যে কাজ করছে তার জন্য আমরা কৃতজ্ঞ।”