Home আঞ্চলিক খুলনায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

খুলনায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

8

স্টাফ রিপোর্টার ।।

নগরীর সদর থানধীন হাদিস পার্ক এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। ১৮ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

পলাতক আসামী হলেন বাগেরহাট জেলার ফকিরহাট থানার ধনপোতা গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে শেখ মোস্তাক আহম্মেদ (২৯)। 

র‌্যাব-৬ জানায়, ১৮ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে নগরীর সদর থানধীন হাদিস পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের সিআর নং-৩৪২/১৬ ও এসসি ১৪৯/১৯ এর ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী শেখ মোস্তাক আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। তাকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।