Home বিনোদন মিরপুরে শুটিংয়ে ব্যস্ত দীঘি

মিরপুরে শুটিংয়ে ব্যস্ত দীঘি

7
দিঘী-dighi-rtvonline

বিনোদন ডেস্ক ।।

অভিনেত্রী দীঘি গত ১৫ অক্টোবর থেকে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ছবির শুটিং শুরু করেছেন। পাঁচ দিন ধরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় শুটিং করছেন তিনি।

ছবিটিতে তার নায়ক হিসেবে রয়েছেন কলকাতার ‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়ালের রানি রাসমণির স্বামী রাজচন্দ্র দাস চরিত্রে অভিনয় করা বাংলাদেশেরই গাজী আবদুন নূর। কথা সাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলনের লেখা গল্প অবলম্বনে ছবিটি পরিচালনা করছেন আব্দুস সামাদ খোকন।

দীঘি বলেন, ‘শ্রদ্ধেয় আব্দুস সামাদ খোকন আঙ্কেলের নির্দেশনায় আমি প্রথমবারের মতো কাজ করছি। আমার চরিত্রের নাম মৌ। চরিত্রটি আমার ভীষণ ভালো লাগায় বেশ আগ্রহ নিয়েই শুটিং করছি। তাছাড়া ছবির গল্পটি শ্রদ্ধেয় ইমদাদুল হক মিলনের। সে কারণে আগ্রহটা আরও বেশি।’

নায়িকা আরও বলেন, ‘শুটিং শুরুর আগে নিজেকে মৌ চরিত্রের জন্যই প্রস্তুত করছি। তবে উপন্যাসের চরিত্র তো তাই একটু ভয়েও ছিলাম। কারণ চরিত্রটি সবার পরিচিত। সে জায়গা থেকে কতটা ভালো করতে পারবো সে ভায়। কিন্তু শুটিংয়ে ফেরার পর সে ভয় কেটে গেছে। সবার সহযোগিতায় চরিত্রটি ভালোভাবেই করতে পারছি।’