Home আঞ্চলিক নানা আয়োজনের মধ্য দিয়ে কেসিসির উদ্যোগে ‘শেখ রাসেল দিবস ২০২১’ পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে কেসিসির উদ্যোগে ‘শেখ রাসেল দিবস ২০২১’ পালিত

121

সংবাদ বিজ্ঞপ্তি।।

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘শেখ রাসেল দিবস ২০২১’ পালিত হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে মাল্যদান, শিশু রাসেলের ৫৮তম জন্মদিনে ৫৮ পাউন্ডের কেক কাটা, শিশু সমাবেশ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নি¤œমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উপস্থিত রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া নগর ভবন, শহীদ হাদিস পার্ক, খালিশপুর শাখা অফিসসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়সমূহ আলোকসজ্জা করা হয়।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আজ সোমবার সকাল ৭টায় নগর ভবনে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুভ সূচনা করেন।

বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র শেখ রাসেলের স্মৃতিচারণ করে বলেন, শিশু রাসেল ছিল বঙ্গবন্ধু পরিবারের সকলের অতি প্রিয়। সেই আদরের ছেলেটি পনেরই আগষ্ট রাতে তার মায়ের কাছে যেতে চেয়েছিল। কিন্তু ঘাতকরা তাকে যেতে দেয়নি। বুলেট দ্বারা বঙ্গবন্ধুসহ স্বজনদের সাথে এই অবুঝ শিশুটিকেও নির্মমভাবে হত্যা করা হয়। অথচ সেদিন ঘাতকদের শাস্তির বদলে পুরষ্কৃত করা হয়। স্বাধীনতার পক্ষের সরকার ক্ষমতাসীন হবার পর নির্মম সেই হত্যাকান্ডের বিচার এবং খুনিদের ফাঁসি কার্যকর করা হয়। সিটি মেয়র আগামী প্রজন্মের মাঝে বাঙালী জাতির সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে বলেন, ইতিহাসের না জানা ঘটনা পঞ্জি তাদেরকে জানাতে হবে। তাহলে আজকের প্রজন্ম ইতিহাসের পথ বেয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু, কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী, মোঃ ডালিম হাওলাদার, মুন্সী আব্দুল ওয়াদুদ, আলহাজ¦ ইমাম হাসান চৌধুরী ময়না, মোঃ গোলাম মাওলা শানু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, কনিকা সাহা ও রেকসনা কালাম লিলি। স্বাগত বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক। অন্যান্যের মধ্যে প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম, বাজেট কাম একাউন্টস অফিসার এম এম হাফিজুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ কর্মকর্তা ও কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিটি মেয়র চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। রচনা প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় ‘শেখ রাসেল’ এবং ‘বঙ্গবন্ধু ও শেখ রাসেল’।