Home আঞ্চলিক পাইকগাছায় ছাদের রেলিং ভেঙ্গে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

পাইকগাছায় ছাদের রেলিং ভেঙ্গে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

5


পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেনের বাড়িতে পানির লাইনের সংযোগ দেয়ার সময় দ্বিতল ভবনের ছাদের রেলিং ভেঙ্গে পড়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি রবিবার সকাল সাড়ে ৯টায় পৌরসভার ৭ নং ওয়ার্ডে। সে পৌরসভার সরল গ্রামের শাহাজান সরদারের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।মৃত্যের বড় ভাই আলমগীর হোসেন জানান, আমার ভাই সবুজ সরদার (৩২) নির্মাণ শ্রমিকের কাজ করে। সে সকাল সাড়ে ৭টার দিকে কাজের উদ্দেশ্যে পৌর সদরে আসে। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর বাড়ির দ্বিতল ভবনের পানির লাইনের সংযোগ কাজ করছিলো। হঠাৎ ভবনের ছাদের রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, সে হাসপাতালে পৌছানোর আগেই তার মুত্যু হয়।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মৃত্যের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 


পাইকগাছা থানা পুলিশ বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত সহ ৫ ওয়ারেন্টভুক্ত আসামি আটক

 
পাইকগাছা প্রতিনিধি।। 

পাইকগাছা থানা পুলিশ বিশেষ অভিযানে ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি সহ ৫ ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে। আটককৃতদের রবিবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানাগেছে, শনিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে থানা পুলিশ অভিযান চালায়। এসময় হরিঢালী ইউনিয়নের দেয়াড়া গ্রামের নুরুল ইসলাম ফকিরের ছেলে ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করে। অন্যন্য ওয়ারেন্ট ভূক্তরা হলেন, সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়ার জেহের আলীর ছেলে মাহবুর গাজী (৪০), রাড়ুলী ইউপির বোহরানপুর গ্রামের মৃত জুনা তাওয়ালীর ছেলে খানজু তাওয়ালী, মকসেদ গাজীর ছেলে সালাম গাজী (৩০) চাঁদখালী ইউপির ফতেপুর গ্রামের জাহান আলীর ছেলে রুহুল আমিন সরদারকে গ্রেফতার করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিরা দীর্ঘদিন পালিয়ে ছিল। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেকে আটক করা হয়। রবিবার সকালে গ্রেফতারকৃতদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।