Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

31

কেশবপুরে ২৭ বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আলমগীর হোসেন কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ

কেশবপুরে ২৭ বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ২৭ বিল বাঁচাও সংগ্রাম কমিটির উদ্যোগে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বাগডাঙ্গা এলাকার মানুষের বাড়িঘরে উঠে আসা পানির মধ্যে দাঁড়িয়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জলাবদ্ধ সমস্যা সমাধানে মানববন্ধনে নেতৃবৃন্দরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর ১৩টি দাবি উত্থাপন করেন। এ সময় এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেন।

জানা গেছে, শ্রীহরি নদীর অববাহিকায় অবস্থিত ২৭ বিল। একে পূর্ব ও পশ্চিম বিল খুকশিয়াও বলা হয়। এ বিলে ৪০ হাজার বিঘার উপরে জমি রয়েছে। আশির দশক থেকে পলি জমে নদী ভরাট হওয়ার কারণে এ বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং ক্রমান্বয়ে স্থায়ী রূপ ধারণ করেছে। জলাবদ্ধতা দূর করতে সরকারের পক্ষ থেকে নদী খননসহ নানা প্রকল্প গ্রহণ করে কয়েকশ’ কোটি টাকা ব্যয় করেও কোন সুফল আসেনি। ২৭ বিলের চারপাশে ৬টি ইউনিয়নের ৬৮টি গ্রামে মানুষের বসবাস। এর মধ্যে কেশবপুরের মাদারডাঙ্গা, মনোহরনগর, বাগডাঙ্গা ও ডোঙ্গাঘাটা গ্রামের প্রায় ৭০০ শত পরিবার এখন পানিবন্দি। এছাড়া মণিরামপুর অংশেও অনেক গ্রামে পানি ঢুকে পড়েছে। এ সমস্ত এলাকার মানুষ প্রায় এক মাস পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। সম্প্রতি টানা বৃষ্টির পানি বাগডাঙ্গা-মনোহরনগর খাল দিয়ে নিষ্কাশিত হতে না পেরে খাল উপচে মানুষের বাড়িঘরে পানি ঢুকে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে ২৭ বিল বাঁচাও সংগ্রাম কমিটির ১৩টি দাবি হলো- বাগডাঙ্গা-মনোহরনগরের ডায়ের খালের ৮ ব্যান্ড স্লুইচ গেটের নদীকূলের দিকে শ্রীহরি নদি জরুরী ভিত্তিতে খনন করা। পানি নিষ্কাশনে সকল খালের বাধাসমূহ অপসারণ করা। গেটের জলকপাট সংস্কার/মেরামত ও যথাযথভাবে জোয়ার-ভাটার সময় গেট পরিচালনা করা। আগামী মাঘী পূর্ণিমার আগে বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম) প্রকল্প চালু করতে হবে। সকল নদী অববাহিকায় একটি করে জোয়ারাধার কার্যক্রম গ্রহণ করতে হবে। জোয়ারাধারকৃত বিলের জমি মালিকদেরকে সহজ শর্তে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। পদ্মা, ভৈরব ও মাথাভাঙ্গা নদীর সঙ্গে এ অঞ্চলের নদীগুলোর সংযোগ স্থাপন করতে হবে। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে জন সম্পৃক্তকরণ নিশ্চিত করতে হবে। সমস্যা সমাধানে লোকজ জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে। সকল নদ-নদী দখল মুক্ত করতে হবে। সমস্যা সমাধানে আন্ত:মন্ত্রণালয় সমন্বয় কমিটি গঠন করতে হবে। জলাবদ্ধ এলাকায় ৬ মাস ঋণের কিস্তি আদায় বন্ধ করতে হবে। ক্ষতিগ্রস্থ চাষিদের ক্ষতিপূরণ দেওয়াসহ গো খাদ্যের ভর্তুকী দিতে হবে।

২৭ বিল বাঁচাও সংগ্রাম কমিটির আহবায়ক বাবুর আলী গোলদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন, সংগঠনের উপদেষ্টা ও উপজেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের যুগ্ম আহবায়ক সনজিৎ বিশ্বাস, ইউপি মেম্বার বৈদ্যনাথ সরকার, খলিলুর রহমান, মাসুদা বেগম বিউটি, আব্দুল গফফার, শাহরিয়ার বাবর বাঁধন প্রমুখ।

বাগডাঙ্গা গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী চায়না সরকার বলেন, ঘর থেকে পাকা রাস্তায় উঠতে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। ছেলেমেয়েদের স্কুলে যেতেও সমস্যা হচ্ছে। আমরা গ্রামবাসী ত্রাণ চাই না, পানিবন্দি থেকে মুক্তি পেতে চাই। তপতি সরকার বলেন, প্রায় একমাস ধরে বাড়ির উঠানে হাটু জল। চুলার ভেতরেও জল উঠে গেছে। আলাদা চুলা তৈরি করে রান্না করতে হচ্ছে। মনোজ সরকার বলেন, বাড়িঘরে পানি উঠার পর গোয়াল থেকে গরু বের করিনি। তবে গোখাদ্য ফুরিয়ে আসায় বাধ্য হয়ে কম দামে একটা গরু বিক্রি করে দিয়েছি। বাথরুমও তলিয়ে গেছে। খুব সমস্যার মধ্যে আছি। কলেজ পড়ুয়া শিক্ষার্থী কৃষ্ণা সরকার বলেন, দীর্ঘদিন পর কলেজ খুললেও পানির মধ্যে আটকা পড়ে পড়াশোনায়ও ঠিকমতো মন বসছে না।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মুন্সী আছাদুল্লাহ বলেন, গতবছর অক্টোবরে ৬ লাখ টাকা ব্যয়ে ডায়ের খাল পুনঃখনন করা হয়েছিল। বিল কমিটির পক্ষ থেকে এবার পলি অপসারণের একটা ব্যবস্থা করা হচ্ছে। তবে ভবদহ থেকে খর্ণিয়া পর্যন্ত নদী খনন করে গভীর না করলে এ সমস্যা থেকে যাবে। ডায়ের খালের পানি শ্রীহরি নদী দিয়ে যাওয়ায় নদীটি খননের বিষয়ে ভবদহ প্রকল্পের একটি প্লানিং জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ওই এলাকা সম্প্রতি পরিদর্শন করে দেখেছি নদীর ভয়াবহ অবস্থা। শ্রীহরি নদী পুনঃখননের আশু প্রয়োজন। নয়তো এ জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাওয়া যাবে না।

বর্তমান সরকারের আন্তরিকতায় দেশের কৃষি বিপ্লব ঘটেছে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন বর্তমান সরকারের আন্তরিকতায় দেশের কৃষি বিপ্লব ঘটেছে। মাছ, মাংস, দুধ ও ডিমসহ কৃষি পণ্যের উৎপাদন বেড়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষিবান্ধব দেশপ্রেমিক নেতা। তিনি দেশের সবুজ বিপ্লব ও কৃষি বিপ্লবের ধারণা দেন। সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে তিনি কৃষি উন্নয়নের সূচনা করেন।

সিটি মেয়র শনিবার সকালে নগরীর বিএমএ মিলনায়তনে “নগরে খাদ্য নিরাপত্তা ও নগর কৃষি” শীর্ষক বিভাগীয় পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। দৃশ্য খাদ্য দিবস উপলক্ষে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক বাংলাদেশ এ পরামর্শ সভার আযয়োজন করে ।

সিটি মেয়র বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন অগ্রযাত্রা শুরু হয়েছে। কিন্তু একটি মহল তা নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এক্ষেত্রে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। তিনি বলেন অপরিকল্পিত আবাসনের কারণে কৃষি জমি নষ্ট হচ্ছে। সেজন্য কৃষিজমি রক্ষা করতে হবে। ছাদ কৃষি বা ছাদ বাগান নামে কৃষিতে একটি নতুন ধারা সূচিত হয়েছে। ছাদ কৃষিতে ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা থাকে। এজন্য ছাদে গাছ লাগালে নিয়মিত পরিচর্যা করতে হবে। কেসিসি কর্তৃ ময়ূর নদীসহ ২২ খালের জায়গায় নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। নদীর পাড় বাধাই এবং এলাকাটিকে বৃক্ষশোভিত করে চিত্তবিনোদনের জন্য গড়ে তোলা হচ্ছে।

স্বেচ্ছাসেবী সংস্থা ক্লিন এর নির্বাহী পরিচালক হাসান মেহেদী’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসির মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু ও খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। সভায় সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষ্যে কুয়েটে বিভিন্ন কর্মসূচী গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সর্ব কনিষ্ঠ পুত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উদ্্যাপন উপলক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ১৮ অক্টোবর সকাল ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সম্মুখে বৃক্ষরোপণ, সকাল সাড়ে ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহ্ফিল এবং সন্ধ্যা ৬টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শহীদ শেখ রাসেলের জীবনভিত্তিক ডকুমেন্টারী প্রদর্শন করা হবে।

উল্লেখিত সকল কর্মসূচি সরকারের জারীকৃত স্বাস্থ্যবিধি নির্দেশিকা অনুসরণ করে অনুষ্ঠিত হবে।

ফুলতলায় গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

ফুলতলা প্রতিনিধি

খুলনা ফুলতলার নতুনহাট খেয়াঘাট এলাকায় শুক্রবার দিবাগত রাতে ১শ’ গ্রাম গাঁজাসহ মেহেদী হাসান গাজী (১৯ কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সে অভয়নগর উপজেলার চন্দনগাতি গ্রামের মোঃ জাহাঙ্গীর গাজীর পুত্র। এ ব্যাপারে এসআই আল আমিন বাদি হয়ে ফুলতলা থানায় মামলা করেন।

ফুলতলায় জাতীয় ইদুর নিধন ও বিশ^ খাদ্য দিবস পালিত

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যেগে শনিবার দুপুরে নিজস্ব অডিটোরিয়ামে মাসব্যাপী জাতীয় ইদুর নিধন অভিযান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ ইনসাদ ইবনে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। বিশেষ অতিথি ছিলেন ভেটেনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম নাজমুছ সাকিবের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, রিসোর্স ইন্সটেক্টর মোঃ রবিউল ইসলাস, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক তাপস কুমার বিশ^াস, শামসুল আলম খোকন, সিনিয়র সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপ- সহকারী কৃষি কর্মকর্তা মহাসিন আলী, মোঃ মঞ্জুরুল আলম, আল মামুন হাওলাদার, চামেলী মল্লিক, শিখা রানী মন্ডল. কৃষক আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে সর্বাধিক সংখ্যক ইদুর নিধন করায় কৃষক আমজাদ হোসেন, হাসিবুর রহমান ও খলিলুর রহমানকে পুরস্কৃত করা হয়। পরে একই স্থানে বিশ^ খাদ্য দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।

ঝিনাইদহে চাচাতো ভাই-ভাতিজার লাঠির আঘাতে নিহত এক

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে শনিবার সন্ধ্যায় ভাতিজার লাঠির আঘাতে মখলেছুর রহমান বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে। স্থানীয় বংকিরা পুলিশ ক্যাম্পের এএসআই নাসির উদ্দীন জানান, শনিবার বিকালে তুচ্ছ ঘটনায় পারিবারিক বিরোধের জেরে ইট পাটকেল ও লাটিসোটা নিয়ে একে অপরের প্রতি ঝাপিয়ে পড়লে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে সন্ধ্যার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে মখলেছুর রহমান বিশ্বাসকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জানা যায়, মূলত এ নিয়ে দীর্ঘদিন ধরেই বিশ্বাস পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধ নিয়ে ঝিনাইদহ সদর থানায় কয়েক দফায় সালিশ হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে মখলেছুর রহমান বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আরও বলেন রাস্তার উপর ইট রাখা ছিল। সেই ইটের উপর দিয়ে বালুর গাড়ি নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মনিরামপুর টিকার ভুল তথ্যে ভোগান্তি

মনিরামপুর প্রতিনিধি

মনিরামপুর হাসপাতালে চাপ কমাতে ইউনিয়নে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা ৩ হাজার টিকা প্রদানের ঘোষণা দেন। ঘোষণা পেয়ে সকাল থেকে ইউনিয়ন পরিষদে টিকা গ্রহীতাদের ভিড় জমে। দুপুর ১২ টার দিকে ঘোষণা আসে টিকা শেষ। আর কেউ টিকা পাবেন না।

শনিবার (১৬ অক্টোবর) উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদে ঘটে এমন ঘটনা। যখন এমন ঘোষণা আসে তখনও পরিষদে এক হাজারের অধিক লোক টিকার অপেক্ষায় ছিলেন। পরে টিকা না পেয়ে ক্ষোভ নিয়ে বাড়ি ফেরেন তাঁরা।

ওই কেন্দ্রে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী রাশিদা আক্তার বলেন, শনিবার রোহিতা ইউনিয়নে ৩ হাজার টিকা দেওয়া হবে এমন তথ্য আমাদের আগেই হাসপাতাল থেকে জানানো হয়। আমরা সে হিসেবে ইউনিয়নে ঘোষণা দিয়েছি। কিন্তু সকালে হাসপাতাল থেকে আমাদের কাছে ২ হাজার টিকা হস্তান্তর করা হয়েছে।

রোহিতা শেখপাড়া গ্রামের মমিনুর বলেন, আগেও টিকার জন্যি আইসে ফিরে গিছি। আজও টিকা নিতি পারিনি।

ওই গ্রামের জাহিদা বেগম বলেন, সকালে বাড়ির কাজ ফেলে টিকা নিতি আইছি। দুপুর পর্যন্ত বসায় রেখে এখন কচ্ছে (বলছে) টিকা নেই।

এদিকে শনিবার মনিরামপুর হাসপাতালে টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড় ছিল। এদিন হাসপাতালে টিকার অপেক্ষায় ছিলেন অন্তত তিন হাজার নিবন্ধনকারী।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ বলেন, স্বাস্থ্যকর্মীরা ভুল শুনেছেন। সিভিল সার্জন অফিস থেকে ইউনিয়নপ্রতি চারটি বুথে দুই হাজার করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শনিবার রোহিতা, ঝাঁপা, খানপুর, দূর্বাডাঙা ও মনোহরপুর এ পাঁচ ইউনিয়নে ১০ হাজার টিকা দেওয়া হয়েছে।

ডা. শুভ্রা বলেন, শুনেছি, রোহিতা ইউনিয়ন পরিষদে এক-দুইশ’ লোক টিকা না পেয়ে ফিরে গেছেন। সামনে আবারও পরিষদে টিকা দেওয়া হবে।

বাগেরহাটে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট ও হিন্দুদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে ধর্ম অববমাননার অজুহাতে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট ও হিন্দুদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ব্যানের এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাগেরহাট জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, সাধারন সম্পাদক জুড়ান চন্দ্র মন্ডল, ছাত্র মহাজোটের সাংগঠনিক সম্পাদক অন্তর ঘরামী, যুগ্ন সাধারন সম্পাদক নয়ন পাল নিলয় প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা ধর্ম নিরপেক্ষতা অসপ্রদায়িকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধ্বংসের পায়তারা চালিয়ে যাচ্ছে। সরকারের ভাবমুর্তিকে ক্ষুন্ন করার জন্য এই কাজ করছে। বাংলাদেশের সাধারণ মানুষ দেশে অশান্তি সৃষ্টির এই অপপ্রচেষ্টাকে মেনে নিবে না। বাংলাদেশের হিন্দু-মুসলমান সবাই ভাই-ভাই। সকলে এই দেশের সন্তান। দেশকে ভাল বেসে সবাই মিলে আমরা এই বিশৃঙ্খলাকে প্রতিরোধ করব।

রূপসায় জাতীয় ইঁদুর নিধন অভিযান পালিত

রূপসা প্রতিনিধি :

“জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে” এ পতিপাদ্য সঙ্গে নিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজনে গত ১৬ অক্টোবর দুপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ উদ্বোধনী আলোচনা সভা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা এবং বক্তব্য শেষে উদ্বোধনী ঘোষনা করেন।

আলোচনা সভায় স্বগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ উজ্জামান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আ: রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সাজ্জাদুর রহমান, আরডিও মো. তারেক ইকবাল আজিজ, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, আইসিটি কর্মকর্তা মো. রেজাউল করিম, এসআই ইলিয়াস, সাবেক শিক্ষক মো. নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত সকল চাষির মধ্যে বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম।

র‌্যাব-৬ এর অভিযানে রূপসায় দুই পর্ণোগ্রাফী আটক

রূপসা প্রতিনিধি :

র‌্যাব-৬ অভিযান চালিয়ে রূপসার বাগমারা এলাকা থেকে দুইজন পর্ণোগ্রাফীকে আটক করেছেন।

র‌্যাব জানায়, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ৮ টায় মাদকদ্রব্য উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। রূপসার বাগমারা এলাকায় কতিপয় ব্যক্তি বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে পর্ণো ভিডিও সরবরাহ করছে। উক্ত সংবাদের ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি রূপসার বাঘমারা গ্রামস্থ আ: রবের মোড় এবং চররূপসা গ্রামস্থ সিগমা মোড়ে মা টেলিকম দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় বাগমারা গ্রামের মজিবর শেখের ছেলে মো. রবিউল ইসলাম শেখ (৩০), ও মো. আজমল হোসেনের ছেলে মো. মহিদুল ইসলাম শেখ (২০), আটক হয়। তাদের থেকে একটি ল্যাপটপ, দুইটি মনিটর, পাঁচটি মোবাইল ফোন, সাতটি সীমকার্ডসহ কম্পিউটার এ্যাক্সেসোরিজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রূপসা থানায় পর্ণোগ্রাফী আইনে মামলা প্রক্রিয়াধীন।

মোংলায় প্রয়াত কবি রুদ্রের জন্মবার্ষিকী পালন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

শ্রদ্ধা, গান, কবিতা আর আলোচনায় শনিবার মোংলার মিঠাখালীতে তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকাল ৯টায় রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে সংসদ চত্বর থেকে শোভাযাত্রা সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রুদ্রের বাড়ীতে দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ করা হয়। বিকেলে মিঠাখালী ফুটবল মাঠে অগ্রদূত ক্রীড়া চক্র ও ডেউয়াতলা ফুটবল একাডেমির সাথে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৬টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের মোংলা শাখা ও রুদ্র স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টা মন্ডলীর সভাপতি মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদ হাসান ছোটমনি। শুরুতেই রুদ্রের বিখ্যাত ‘ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানটি পরিবেশন করে কলতান শিল্পী গোষ্ঠী। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় আরো আলোচনা করেন রুদ্রের অনুজ সুমেল সারাফাত, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মোংলা শাখার সভাপতি নূর আলম ও প্রবীণ শিক্ষাবিদ জেমস শরৎ কর্মকার। আলোচনা শেষে রুদ্রের কবিতা আবৃত্তি করেন কিশোর কুমার বাড়ই ও সাইদ খান। সংগীত পরিবশেন করেন আব্দুল জব্বার, জীবন, মিঠুন ও রুদ্রের গড়া সংগঠন অন্তর বাজাও।

সভায় বক্তারা বলেন, রুদ্র ছিলেন তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক। সমাজের সকল বৈষম্য, সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন। দেশ ও জাতির সংকটে রুদ্রের কবিতা হয়ে উঠেছে তারুণ্যের হাতিয়ার। বুদ্ধবৃত্তিক আপোষকামিতায় দেশ যখন আকন্ঠ নিমজ্জিত, সত্য যখন নির্বাসনে এই রকম অস্থির সময়ে রুদ্রকে আমাদের নিজেদের জন্যে, দেশের জন্যে খুব প্রয়োজন ছিল। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন রুদ্র তার কবিতা, গান নিয়ে বেঁচে থাকবেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লা আল মামুন।

প্রসঙ্গত, মাত্র ৩৫ বছরের নাতিদীর্ঘ জীবন-সীমায় রুদ্র রচনা করেন সাতটি কাব্যগ্রন্থ-‘উপদ্রুত উপকূল’ (১৯৭৯), ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ (১৯৮১), ‘মানুষের মানচিত্র’(১৯৮৪), ‘ছোবল’ (১৯৮৭),  ‘গল্প’ (১৯৮৭) ‘দিয়েছিলে সকল আকাশ’ (১৯৮৮) এবং ‘মৌলিক মুখোশ’(১৯৯০)। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তী পরিস্থিতিকে অবলম্বন করে তিনি ‘বিষ বিরিক্ষের বীজ’ নামে একটি কাব্যনাট্যও রচনা করেন। এছাড়া তিনি বেশ কিছু গল্প লিখেছেন।

তার রচিত ও সুরারোপিত  ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’- গানটি দুই বাংলায় অসম্ভব জনপ্রিয়। ১৯৮৭সালে তসলিমা নাসরীনের সাথে বিচ্ছেদের পর মোংলায় বসে তিনি এ গানটি রচনা ও সুরারোপ করেন। পরবর্তীকালে এ গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে তিনি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে জনজীবন চরম বিপর্যস্ত: খুলনা নগর ইসলামী আন্দোলন

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে বলেছেন, দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণের কার্যকরি কোন ব্যবস্থা আছে বলে মনে হয় না। যেটুকু যা আছে তা নিতান্তই প্রচারসর্বস্ব ও লোক দেখানো।

তারা বলেন, চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনিসহ জরুরি খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নেই। বাজার সিন্ডিকেট চরম স্বেচ্ছাচারী পন্থায় প্রায় প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে প্রতিদিন মানুষের পকেট থেকে শত শত কোটি টাকা  হাতিয়ে নিচ্ছে। এভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না।

তারা আরও বলেন, করোনার অভিঘাতে মানুষের আয় রোজগারে যখন টানাপোড়েন অবস্থা তখন হু হু করে বাড়ছে নিত্য পণ্যের বাজার দর। খাদ্যদ্রব্য, চাল, ডাল, তেল, লবণ, কাঁচা মরিচ, পেঁয়াজ, তরিতরকারী, মাছ-গোশত, পোল্ট্রি মুরগি, ডিম, চিনি, দুধ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় ও অপরিহার্য দ্রব্যগুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন এবং ক্রমে এসব পণ্য সংগ্রহ অসম্ভব হচ্ছে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষগুলোর জন্য। এর পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির বিলও বৃদ্ধি করা হয়েছে পাল্লা দিয়ে। গত কয়েকদিন আগেও এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এর পেছনে রয়েছে সরকারের প্রচ্ছন্ন মদদে কালোবাজারি, মুনাফাখোর, মজুতদার সিন্ডিকেট।

নেতৃবৃন্দ অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় সহ সকল জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সিএ্যান্ডএফ কর্মচারী এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অনুষ্ঠিত হলো “ভোমরা সিএ্যান্ডএফ এজেন্টস কর্মচারী এসোসিয়েশন নির্বাচন। ত্রিবার্ষিক এই নির্বাচনে সভাপতি পদে পরিতোষ ঘোষ ও দেলোয়ার হোসেন প্রতিদ্বন্দ্বীতা করছেন। অপরদিকে সাধারন সম্পাদক পদে নাজমুল আলম মিলন ও সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বীতায় নেমেছেন।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাহী কমিটি ১৩টি পদের মধ্যে একটি যুগ্ন সাধারন সম্পাদক পদে মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। অপর ১২টি পদে লড়ছেন আরও ২৭ জন।

শনিবার সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ ও নিরাপত্তারক্ষীরা আইনশৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। নির্বাচনে ৮৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কর্মচারীরা জানান, শান্তিপূর্ন পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গননা শেষে এর ফলাফল পাওয়া যাবে বলে তারা আরো জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছিল।

মহেশপুরে ইউপি নির্বাচনে আওয়ামীলীগের ১২ চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়ন পত্র জমা দিলেন

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের মহেশপুরে গতকাল শনিবার দুপুরে আওয়ামীলীগের (নৌকা প্রতিকের) ১২টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নেতা-কর্মীদের নিয়ে দলীয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিকের প্রার্থীরা হলেন ১নং এসবিকে ইউনিয়নের শামীমা সুলতানা শিউলী,২নং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ,৩নং পান্তাপাড়া ইউনিয়নের ইসমাইল হোসেন,৪নং স্বরুপপুর ইউনিয়নের মিজানুর রহমান,৫নং শ্যামকুড় ইউনিয়নের আমাউল্লা হক,৬নং নেপা ইউনিয়নের সামছুল আলম মৃধা,৭নং কাজিরবেড় ইউনিয়নের সেলিম রেজা,৮নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের নওশের আলী মল্লিক,৯নং যাদবপুর ইউনিয়নের সালাউদ্দীন আহাম্মেদ,১০নং নাটিমা ইউনিয়নের আবুল কাশেম মষ্টার,১১ নং মান্দারবাড়ীয়া ইউনিয়নের আমিনুর রহমান ও ১২নং আজমপুর ইউনিয়নের শাহাজান আলী  নিজ নিজ ইউনিয়নের দলীয় নেতা কর্মীদের নিয়ে  মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান,জেলা পরিষদ সদস্য খবির উদ্দীন,এম এ আসাদ,উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান,আওয়ামীলীগ নেতা নিখিল গাঙ্গুলী প্রমুখ।

মহেশপুরে বাইকারদের মিছিল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

মাদক ছাড়ি কলম ধরি,সুস্থ জীবন তৈরী করি,এক বড় না দুই বড় বাইকারদের দিল বড়,সর্বদা ট্রাফিক আইন মেনে চলি,সেফটি গিয়ার পরিধান করি এ শ্লো-গান নিয়ে শহরে বাইকাররা আনন্দ মিছিল বের করে।

গতকাল শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খানের সহ যোগিতায় ও রাইটার্স ক্লাবের উদ্যোগে পৌর ভবনের সামনে থেকে মহেশপুরের বাইকাররা আনন্দ মিছিলটি বের করে। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

মহেশপুরে অন্যের লাইসেন্স ব্যবহার করে জাল দলিল রেজিষ্ট্রীর অভিযোগ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সাব-রেজিষ্ট্রী অফিসে অন্যের লাইসেন্স ব্যবহার করে ভুয়া ও জাল দলিল রেজিষ্ট্রীর অভিযোগ উঠেছে দলিল লেখক আঃ জলিলের বিরুদ্ধে। এমন অভিযোগ এনে জেলা ও মহেশপুর সাব রেজিষ্ট্রী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দলিল লেখক বাবর আলী ।

অভিযোগে সূত্রে জানা যায়, দলিল লেখক আ: জলিল ২০১২ সালের ২৩ শে আগষ্ঠ ৫২৮৯ ও ৩০০৭ নং দলিলে মহেশপুর শহরের মৃত ইকরাম হোসেনর স্ত্রী মোমেনা খাতুন কে জমি দাতা দেখিয়ে ২০৯ শতক জমি মনোয়ারা খাতুন, আরিফা খাতুন ও আরিজা সুলতানার নামে দলিল রেজিষ্ট্রী করা হয়। পরবর্তীতে ২০২১ সালে ভুয়া ও জাল দলিল মর্মে ঐ দলিলে বিরুদ্ধে মামলা করেন মোমেনা খাতুনের ছেলে এমদাদূল হক দুলু। এতে দলিল সম্পকে জানা জানি হলে দেখা যায় দলিলে লেখক বাবর আলী বাবর নাম ও লাইসেন্স নম্বর ব্যবহার করা হয়েছে। কিন্তু দলিলে নাম-লাইসেন্স নম্বর থাকলেও বাবর আলী কিছুই জানে না এই দলিল সর্ম্পকে।

এ ব্যাপারে ভুক্তভোগী দলিল লেখক বাবর আলী বাবু বলেন, দলিল লেখক আ: জলিল আমাকে না জানিয়ে আমার লাইসেন্স ব্যবহার করে দলিল রেজিষ্ট্রী করেছে। এতদিন এ ব্যাপারে আমি কিছুই জানতাম না। দলিলের বিরুদ্ধে মামলা হওয়ার পর বাদীপক্ষ এমদাদুলহক দুলু আমাকে জানান ও দলিলে ফটোকপি দেন। আ: জলিল আমাকে হয়ারানি ও আমার সুনাম নষ্ঠ করতে এমন জঘন্য কাজ করেছেন বলেও জানান তিনি।

এদিকে দলিলে দাতা দেখানো মোমেনা খাতুন বলেন, আমি আমার জমি কারো নামে রেজিষ্ট্রী করি নাই। এই দলিল কিভাবে রেজিষ্ট্রী করা হয়েছে তা আমার জানা নেই। এটা সম্পূর্ন একটা ভুয়া ও জাল দলিল।

দলিলে সনাক্তকারী লিটন মিয়া জানান, কোন দলিলে কাউকে সনাক্তকারী দিতে হলে তাকে জানিয়ে দিতে হবে। কিন্তু আ: জলিলের সাথে আমার কোন ঘনিষ্ঠতা নেই। কি কারণে সে আমার নাম ব্যবহার করেছে তা আমার জানা নেই।

দলিলের স্বাক্ষীরা একই অভিযোগ করে বলেন, এমন একটি ভুয়া দলিলে আ: জলিল কেন আমাদের নাম জড়িছেন তা আমাদের জানা নেই।

অভিযুক্ত দলিল লেখক আঃ জলিল ভুল স্বীকার করে দোষা এড়ানোর  চেষ্ঠা করেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ: খুবিতে ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৭ সহস্রাধিক

খবর বিজ্ঞপ্তি

প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এদিন বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে  আসন সংখ্যা ৭ হাজার ১০৮ জন। যার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোল নং ১২৩৩৩৫ থেকে ১২৮৬২৪ পর্যন্ত মোট ৫ হাজার ২৯০ জন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত খুলনা কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে রোল নং ১২৮৬২৫ থেকে ১৩০৪৪২ পর্যন্ত মোট ১ হাজার ৮১৮ জন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে এ তথ্য জানা যায়।

পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার দিন সকাল ১০টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী-জিরোপয়েন্ট পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার খুলনা বিশ্ববিদ্যালয়ের ফোকালপার্সন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষা গ্রহণে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এছাড়া আগামী ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটে মানবিক এবং ১ নভেম্বর ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য-চিত্রের প্রয়োজন হলে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সাথে আগেই যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

খুলনায় বিশ্ব খাদ্য দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

তথ্য বিবরনী

বিশ^ খাদ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা  শনিবার দুপুরে খুলনা কৃষি তথ্য সার্ভিস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। দিবসের এবারের প্রতিপাদ্য ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন’।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, কৃষি এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের ভাগ্যোন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। কৃষি আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে বিবেচিত হয়ে আসছে। তিনি বলেন, এক ইঞ্চি কৃষি জমি যেন নষ্ট না হয় সেদিকে নজর দিতে হবে। কোন কৃষি জমি অনাবাদি না থাকে তা আমাদের নিশ্চিত করা জরুরি। সরকারের যুগোপযোগী নীতি ও পদক্ষেপে দেশ খাদ্যে স্বায়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ফল, সবজিসহ কৃষিজাত পণ্যের উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মহাদেব চন্দ্র সানা প্রমুখ বক্তৃতা করেন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হারুন-উর-রশিদ। খুলনা জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

টানা ৪ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য

বেনাপোল প্রতিনিধি

 টানা ৪ দিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য।

দুর্গাপূজা উপলক্ষে টানা ৪ দিন বন্ধ ছিল দু’দেশের মধ্যে আমদানি-রফতানি।  তবে পাসেপার্ট যাত্রী চলাচল ছিল স্বাভাবিক।

বেনাপোল বন্দরের ডাইরেক্টর (ট্রাফিক) আব্দুল জলিল জানান, দুর্গাপূজার টানা ৪ দিন ছুটির পর আজ শনিবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পুনরায় শুরু হয়েছে আমদানি-রফতানি। বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত আমদানি হয়েছে ১০২ ট্রাক মালামাল। বাংলাদেশ থেকে ভারতে রফতানি হয়েছে ৬৫ ট্রাক মালামাল। বন্ধের কারণে বন্দরে আটকে থাকা পণ্য দ্রুত খালাস নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

দক্ষিন এশিয়ার মধ্যে বেনাপোল দেশের  সর্ববৃহৎ স্থলবন্দর। প্রতিবছর এ বন্দর থেকে ৬ হাজার কোটি টাকার রাজস্ব আয় করে থাকে সরকার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দেশের শিল্প কারখানাও গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ’র শতকরা ৭০ শতাংশ কাঁচামাল আমদানি হয়ে থাকে এ বন্দর দিয়ে। রাজস্ব আয়ে বাণিজ্যিকভাবে চট্টগ্রাম বন্দরের পরেই স্থান বেনাপোল বন্দরের।

আমদানি-রফতানি বাণিজ্যের সাথে সরাসরি সম্পৃক্ত এ বন্দরের কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফ এজেন্টস, আমদানি রফতানি কারক ও ট্রান্সপোর্টসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে এ বন্দরের সাথে।

টানা ৪ দিন বন্ধের কারণে সরকারকে মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হতে হয়। কাস্টমস হাউসে প্রতিদিন রাজম্ব আয় হয় ১৫ কোটি টাকারও বেশি।

বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান জানান, ৪ দিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে পুনরায় আমদানি রফতানি চালু হয়েছে। রাজস্ব আয়ের ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে সকল কর্মকর্তাদের । বন্দর থেকে পণ্য খালাশেরও নির্দেশনা দেয়া হয়েছে।

অসহায় ছকিনা বেগম এখন সুখী, দরকার শুধুমাত্র একটি নলকুপ

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের হুদাডাউটি গ্রামের ছকিনা বেগম। ১০ বছর আগে স্বামী বিলাত আলী জোয়ার্দারের মৃত্যুর পর থেকে অসহায় অবস্থায় দিন পার হত তার। কিন্তু বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেওয়া টিআর-কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় একটি বাসগৃহ উপহার পান তিনি। সখিনা বেগমের তিন মেয়ে। তারা স্বামীর সংসার করছেন। পুত্র সন্তান না থাকায় বর্তমানে এই ঘরে তিনি একাই থাকেন। বিধবা ভাতার টাকায় চলে তার সংসার। তিনি বর্তমান সুখেই আছেন। এখন শুধু দরকার একটি নলকুপ। তাই বিষয়টি তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।

এ ব্যাপারে জামাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন মন্ডল বলেন, সরকারের পক্ষ থেকে ছকিনা বেগমের দুর্যোগ সহনীয় একটি বাসগৃহ করে দেওয়া হয়েছে। তিনি বর্তমানে সুখে আছেন। সামনে সরকারের নতুন প্রকল্পের সুযোগ আসলে টিউবওয়েল দেওয়া হবে।

এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ

স্পোর্টস রিপোটার

খুলনা প্রেসক্লাবের আয়োজনে এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১’র উদ্বোধন আগামীকাল (সোমবার) ঝাকজমকপূর্ন পরিবেশে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খুলনায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে টুর্নামেন্টের প্রথম খেলায় শক্তিশালী রূপসা টাইগার্সের মুখোমুখি হচ্ছে গত বারের চ্যাম্পিয়ন মধুমতি চ্যালেঞ্জার্স। তারুন্য নির্ভর দু’দল এরই মধ্যে প্রাকটিসে নিজেদের ঝালিয়ে নিয়েছে। উদ্বোধনী খেলায় হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে দর্শকরা। উল্লেখ্য, গতবছরে আয়োজিত মিডিয়া কাপ ক্রিকেটে দৈনিক পূর্বাঞ্চল’র তত্ত্বাবধায়নে মধুমতি চ্যালেঞ্জার্স চ্যাম্পিয়ন ও দৈনিক আজকের তথ্য এর তত্ত্বাবধায়নে রূপসা টাইগার্স রানার্সআপ হয়েছিল। এবারও মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন খেলায় শক্তিশালী দুই দল পরস্পরের মুখোমুখি হচ্ছে।

আজ বিকাল সোয়া তিনটায় রঙিন বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টে উদ্বোধন ঘোষনা করবেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা এবং আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান এস এম আরিফুর রহমান মিঠু। সভাপতিত্ব করবেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন। সার্বিক পরিচালনায় থাকবেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ও সহকারি সম্পাদক মো. মাকসুদুর রহমান (মাকসুদ)। আরাফাত গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের প্রথম দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে তিনটায় প্রথম খেলায় রূপসা টাইগার্স ও মধুমতি চ্যালেঞ্জার্স এবং বিকাল সাড়ে চারটায় দ্বিতীয় খেলায় ভৈরব রাইডার্স ও শিবসা ওয়ারিয়র্স পরস্পরের মুখোমুখি হবে। প্রতি খেলায় ম্যান অব দি ম্যাচের বিশেষ পুরস্কার ও উপস্থিত দর্শকদের মধ্যে (খুলনা প্রেসক্লাবের সদস্যদের পরিবার) শুভেচ্ছা কুপনের মাধ্যমে দিনশেষে লটারীর মাধ্যমে পুরস্কার দেওয়া হবে। আরাফাত গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক এস এম আরিফুর রহমান মিঠু এবং মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ মাঠে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করবেন। এছাড়া খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসানের নেতৃত্বে আট সদস্যের ডিসিপ্লিনারি কমিটি মাঠে আনন্দমুখর- সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে মাঠে থাকবেন। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, সদস্য মোঃ আব্দুল হালিম, সদস্য মোঃ মোস্তাকুজ্জামান এবং সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ)।

মোড়েলগঞ্জে নবনির্বচিত চেয়ারম্যান হুমায়ুন মোল্লাকে ফুলের মালায় সংবর্ধিত

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

হাজারও মানুষের ভালবাসা আর ফুলের মালায় সিক্ত হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জ সদর ইউনিয়নে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লা।

শনিবার বিকেলে ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম সরালিয়া ওয়ার্ডবাসীর আয়োজনে গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লা। ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. নূরুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তাব্য রাখেন উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তালুকদার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, নবনির্বাচিত ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মোল্লা, জাহানারা আক্তার খুকি।

অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন সরকারি ইস্পাহানি কলেজের সহকারি অধ্যাপক প্রদীপ কুমার হালদার, যুবলীগ নেতা মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবুল কালাম আজাদ ও অধ্যাপক রফিকুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর মোল্লাকে ক্রেষ্ট, ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে বরণ করে নেয় স্থানীয় শত শত মানুষ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগিত পরিবেশন করেন স্থানীয় শিল্পিবৃন্দ ও বাদশা মিয়া শিল্পগোষ্ঠী।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. হুমায়ুন কবীর মোল্লা বলেন, বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয় করায় ইউনিয়নবাসীর সকলের কাছে তিনি চির কৃতজ্ঞ। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর আধুনিক ডিজিটাল বাংলা সুফল জনগনের দ্বারপ্রান্তে পৌছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।

কালীগঞ্জের কাষ্টভাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহ কালীগঞ্জের ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় স্থানীয় সাঁকোবাজার দলীয় অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আবু সুফিয়ান। তার পাঠ করা লিখিত বক্তব্যে বলা হয়,বর্তমান তাদের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক দীর্ঘদিন যাবত নিষ্ক্রিয় রয়েছেন। তারা দলের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়ে খামখেয়ালী কাজ করে দলীয় ভাবমুর্তি নষ্ট করছেন। সম্প্রতি সারাদেশের ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশিদের মধ্য থেকে সৎ,যোগ্য ও সাংগাঠনিক তৎপরতার বিবেচনা করে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভার মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের তালিকা করার নির্দেশনা রয়েছে। কিন্ত উক্ত সভাপতি, সম্পাদক কোন প্রকার বর্ধিত সভা না ডেকেই গোপনে ঘরে বসে নগদ নারায়নে তুষ্ট হয়ে তাদের ব্যক্তিগত পছন্দের ব্যক্তির নামের তালিকা পাঠানোর পায়তারা করছেন। তারা কোন ভাবেই সংগঠনের কথা না ভেবে নানা ধরনের কর্মকান্ড করে দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টি করছেন। যা তৃনমুল পর্যায়ের নেতাকর্মিদের বিভ্রান্ত করছে। সাথে সাথে দলের সাংগাঠনিক অবস্থাও দূর্বল হওয়ার ও ইঙ্গিত মিলছে।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন,তাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আয়ূব হোসেন খান এলাকায় থাকেন না। তিনি দলীয় স্বার্থবিরোধী কর্মকান্ড চালিয়েই যাচ্ছেন। ফলে তিনি আ’লীগের নেতাকর্মিদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এছাড়া সংবাদ সম্মেলনে দলটির উপস্থিত নেতাকর্মিরা মৌখিক বক্তব্যে বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  সোনার বাংলা গড়ার যে অবিরাম চেষ্টা এ সকল নেতা নামধারীদের কারনে তা বাধাগ্রস্থ করছেন। ফলে বিষয়টি গনমাধ্যমের মাধ্যমে তুলে ধরে দলের নীতি নির্ধারকদের দৃষ্টি কাড়ার জন্য সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবান করেন। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগসহ কালীগঞ্জের মিডিয়াকর্মিরা উপস্থিত ছিলেন।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্র-ছাত্রী হলসমূহ খুলছে আজ

খবর বিজ্ঞপ্তি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্র-ছাত্রী হলসমূহ আজ ১৭ অক্টোবর রবিবার সকাল ১০টা থেকে খুলে দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক কাউন্সিল সভার সুপারিশ এবং ৭ম সিন্ডিকেট সভার  ৭.২ নং সিদ্ধান্তের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তাছাড়া শিক্ষার্থীরা অস্থায়ী হলে আসার পর পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করা হবে। উল্লেখ্য যে, বিশ্বব্যাপী কোভিড-১৯ এর কারণে ১৭ মার্চ ২০২০ তারিখ থেকে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম (সরাসরি) এবং অস্থায়ী ছাত্র-ছাত্রী হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়। অস্থায়ী ছাত্র-ছাত্রী হল ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থানের জন্য নি¤েœ উল্লিখিত শর্তাবলী অনুসরণ করতে হবে। শর্তাবলীর মধ্যে রয়েছে- একাডেমিক কার্যক্রমসহ অস্থায়ী হলে অবস্থানের জন্য সকলকে মাস্ক পরিধানসহ অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে; অনুমোদিত শিক্ষার্থী ব্যতিত বহিরাগত কোন ব্যক্তিকে হলে অবস্থানের জন্য অনুমতি দেয়া হবে না; কোভিড-১৯ বিষয়ে সরকার কর্তৃক নির্দেশিত সকল শর্ত অনুসরণ করতে হবে; এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী কোভিড-১৯ এর টিকা গ্রহণের বিষয়ে সরকার নির্দেশিত শর্ত মেনে চলতে বাধ্য থাকবেন।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।#

অবশেষে কপিলমুনিতে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণের বিরোধ নিস্পত্তি করলেন এমপি বাবু

খবর বিজ্ঞপ্তি

অবশেষে পাইকগাছার কপিলমুনিতে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের জায়গা নিয়ে বিরোধ নিষ্পত্তি হতে চলেছে। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার হককে সাথে নিয়ে বিরোধ নিস্পত্তি করে দক্ষতার দৃষ্টান্ত রাখলেন। উপজেলার কপিলমুনি কপোতাক্ষ বাইপাস সড়কের নির্ধারিত স্থানে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণের জায়গা নিয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় একটি পক্ষের  প্রায় এক বছর ধরে বিরোধ লেগেছিল। এ জটিলতার কারণে আজও পর্যন্ত কোন কার্যকারী পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি। অবশেষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর হস্তক্ষেপে শনিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার হক বিষয়টি চুড়ান্তভাবে বিরোধ নিস্পত্তির পদক্ষেপ নেন। সমস্যার সমাধান  করেন। এলাকার মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসী এই মহতী উদ্যোগের জন্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবল মন্টু, ভাইস  চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপপুলিশ পরিদর্শক এফএম মোস্তাফিজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কওসার আলী জোয়াদ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল বিশ্বাস, পুজা কমিটির সভাপতি সমিরন সাধু, অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, যুগোল কিশোর দে, আনন্দ মোহন বিশ্বাস, মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন, এস আই আব্দুল আলীম, সৈয়দ সালাম উল্লাহ, শেখ ইকবল হোসেন খোকন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মাগুরায় ৪ খুন, ভয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছে মানুষ

 মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার জগদল গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে একই দিনে ৪ জন নিহতের ঘটনায় পালটা হামলার ভয়ে এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় অনেকেই ঘরের মূল্যবান আসবাবপত্র থেকে শুরু করে লেপতোশক পর্যন্ত নিয়ে নিরাপদ স্থানে সরে পড়ছেন।

এদিকে মাগুরায় নির্বাচনে প্রার্থিতা এবং সামাজিক দলাদলি নিয়ে একই দিনে ৪ জন হত্যাকা-ের ঘটনায় ২৪ ঘণ্ঠা পার হলেও এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে বিকাল ৫টার পর ময়নাতদন্ত শেষে লাশ নিহতদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এলাকাবাসী জানান, জগদল গ্রামে জগদল ইউনিয়নের বর্তমান ইউপি মেম্বার নজরুল ইসলামের ব্যাপক প্রভাব রয়েছে। ২০১৬ সালের ইউপি নির্বাচনের পূর্বে তিনি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু বিগত নির্বাচনে সৈয়দ রফিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ার পর নজরুল মেম্বার বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে রফিক চেয়ারম্যানের আশ্রয়-প্রশ্রয়ে থাকা শুরু করেন। অন্যদিকে দক্ষিণ জগদল গ্রামের প্রভাবশালী মাতবর সবুর মোল্লা ও তার সমর্থকরাও অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও ওয়ান ইলেভেনের পর স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে মিশে যান।

স্থানীয়রা জানান, আসন্ন ইউপি নির্বাচনে দক্ষিণ জগদল গ্রামের প্রভাবশালী মাতবর সবুর মোল্লা ও তার সমর্থকরা বর্তমান চেয়ারম্যান রফিক এবং নজরুল মেম্বারকে ছেড়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহিদ হাসান এবং অপর মেম্বার প্রার্থী সৈয়দ আলিকে সমর্থন দিয়েছেন। এ ঘটনা নিয়ে গত কয়েক দিন ধরেই এলাকায় বেশ উত্তেজনা চলছিল; যার ধারাবাহিকতায় শুক্রবার সবুর মাতবরদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় নজরুল মেম্বারের সমর্থকরা জগদল গ্রামের রাস্তার ধারে হাকিমের চায়ের দোকানের সামনে সবুর মাতবর, ছোট ভাই কবির মোল্লা, চাচাতো ভাই রহমান মোল্লাকে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। এ ঘটনার পর বিকাল ৫টার দিকে গ্রামের একটি মাছের ঘেরের মধ্যে নজরুল মেম্বারের সমর্থক ইমরান নামে এক যুবককে সড়কির আঘাতে খুন করা হয়।

এদিকে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামে পৌঁছলে সুবিধাজনক সময়ে দাফন করা হবে বলে জানিয়েছেন নিহত সবুর মাতবরের ভাতিজা মাহফুজ মোল্লা। তিনি এ হত্যাকা-ের জন্য বর্তমান ইউপি চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম এবং নজরুল মেম্বারকে দায়ী করে বক্তব্য দেন।

গত কয়েক দিন ধরে এলাকায় চলা বিরোধ মীমাংসার কথা বলে তাদের ডেকে নিয়ে এ হত্যাকা- ঘটানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে তাদের এ বক্তব্য অস্বীকার করেছেন জগদল ইউপি চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম। এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি জানান। পাশাপাশি হামলার ভয়ে গ্রামের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে আছে। গ্রামের মানুষ মালামাল নিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনা সত্য নয়।

অতিরিক্ত মদ পানে চারজন অসুস্থ

 চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় দুর্গাপূজার উৎসবে অতিরিক্ত মদপানে চারজন অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অসুস্থরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকার দুলাল আলীর ছেলে হৃদয় (২৬), একই এলাকার সম্রাট (২৬), আব্দুস সালাম (২৮) ও মানিক দাস (২৪)। কর্তব্যরত চিকিৎসা তাদের অবস্থা গুরুতর হওয়ায় চারজনকেই হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন বলেন, পূজার সময় এরা অতিরিক্ত মদ্যপান করেছে। পরে অসুস্থ হলে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, অতিরিক্ত মদ্যপানে অসুস্থ চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেছি। তাদের সবার অবস্থা গুরুতর।

দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশ আরও উন্নত সমৃদ্ধশালী করতে আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ফের ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে হবে। সেই লক্ষে সংগঠনকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দেবেন তার জন্য সকল মান-অভিমান ভুলে কাজ করতে হবে। দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। শেখ হাসিনা আমাদের অভিভাবক তিনি যা সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত যারা মানবে না তারা দলের সদস্য থাকতে পারবে না। সুতরাং যারাই নৌকার বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানার পরিচালনায় সভায় বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা স. ম. রেজওয়ান, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, কাউন্সিলর আনিসুর রহমান বিশ^াষ, ফুলতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মফিজুর রহমান জিবলু, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খ. ম. লিয়াকত। এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবীর, এ্যাড. খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, ফকির মো. সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, এ্যাড. একেএম শাহজাহান কচি, মীর বরকত আলী, সফিকুর রহমান পলাশ, মো. মোতালেব হোসেন, অধ্যা. এ বি এম আদেল মুকুল, রনজিত কুমার ঘোষ, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর ইমান হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর আমেনা হালিম বেবী, কাউন্সিলর মনিরা আক্তার, কাউন্সিলর শাহিদা বেগম, আব্দুল হাই পলাশ. চ. ম মজিবর রহমান, মো. বাবুল সরদার বাদল, মো. নুর ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, এ্যাড. শেখ ফারুক হোসেন, মঈনুল ইসলাম নাসির, শেখ আবিদ উল্লাহ, শেখ আব্দুল আজিজ, শেখ মফিজুর রহমান হিরু, আব্দুর রউফ মোড়ল, মনিরুল ইসলাম তরফদার, খান হাফিজুর রহমান, মো. ফেরদৌস হোসেন লাবু, শেখ ইকবাল হোসেন, সরদার আব্দুল হামিদ, কাজী জাকারিয়া রিপন, মো. ইউসুফ আলী খান, মো. জাকির হোসেন, এমরানুল হক বাবু, মো. অহিদুল ইসলাম পলাশ, এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, মো. হারুন অর রশীদ, এ্যাড. শামীম মোশাররফ, মোড়ল হাবিবুর রহমান, শেখ হাসান ইফতেখার চালু, মো. জাফর ইকবাল মিলন, শেখ ওয়াহিদুজ্জামান ওহিদ, মো. ফয়েজুল ইসলাম টিটো, মো. সিহাব উদ্দিন, সৈয়দ কিসমত আলী, শেখ আব্দুল হক, মো. নজরুল ইসলাম, এস এম হাবিবুর রহমান, এস এম মনিরুজ্জামান মুকুল।

বর্ধিত সভায় ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল-এর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ১৮ অক্টোবর দলীয় কার্যালয়ে দিনব্যাপী কুরআনখানি, বিকাল ৪টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

সভায় মহানগরের আটরা-গিলাতলা ইউনিয়নের নির্বাচনে দেশরতœ জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীদের পক্ষে কাজ করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। যারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নৌকা প্রতীকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে কাজ করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহীত হয়।