Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

15

ব্রাজিলের সাথে ক্রীড়া সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
জগেন লাকরা, লতিফুর রহমান নাহিদ, নাজমুল আকন্দ ও ওমর ফারুক মিঠু এই চার কিশোর ফুটবলারকে এক মাসের জন্য নিজেদের দেশে নিয়ে অনুশীলনের সুযোগ করে দেয়ার মধ্যে দিয়ে গত বছর বাংলাদেশের ক্রীড়ায় সহযোগিতা শুরু করেছিল ব্রাজিল।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশটি মূলতঃ বাংলাদেশের ফুটবল উন্নয়নেই সহযোগিতা বেশি করবে। আগামীতে আরো বেশি ফুটবলার নিয়ে এবং তাদের দেশ থেকে কোচ পাঠিয়ে বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতা করতে প্রতিশ্রুতিও দিয়েছে পেলে-নেইমারদের দেশটি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, আজ বৃহস্পতিবার এ নিয়ে আমাদের আন্তঃমন্ত্রণালয়ের একটি সভাও আছে। দুপুর আড়াইটায় আমরা মন্ত্রণালয়ের সভাকে বসবো। সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। আগামীতে আরো বড় পরিসরে কিভাবে ব্রাজিলের সহযোগিতা নেয়া যায় তা নিয়েই আমরা আলোচনা করবো।’
ব্রাজিল থেকে ৩ সদস্যের একটি প্রতিনিধি দলের ঢাকায় আসার কথা খুব তাড়াতাড়ি। আজকের সভায় ওই তিন সদস্যের ঢাকা সফর নিয়েও আলোচনা হবে। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ব্যক্তিগতভাবে মনে করছেন এখন বাইরের কোনো অতিথি না আসাই ভালো। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকা সফরের দিনণ পরিবর্তনের পে দেশের ক্রীড়ার শীর্ষ ব্যক্তি।

পেছালো চতুর্থ জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিবেদক

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বেশ কয়েকটি প্রতিযোগিতা মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা স্থগিত করায় সেগুলো পিছিয়ে গেছে।
আজ বুধবার থেকে শুরু হওয়ার কথা ছিল ‘ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা বেসবল প্রতিযোগিতা-২০২০’। ৮টি দলের অংশগ্রহণে বড় পরিসরে ২০ তারিখ পর্যন্ত চলার কথা ছিল এই প্রতিযোগিতা। করোনাভাইরাসের আতঙ্কে ও ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তে সেটি পিছিয়ে গেছে। নতুন তারিখ পরে জানানো হবে।

মিডিয়া কাপ ফুটবল স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছে জিটিভি, ডেইলি সান, আমাদের সময়, আজকালের খবর, নয়া দিগন্ত, মানবজমিন, জাগোনিউজ ও যুগান্তর।
গতকাল বুধবার দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে আগামী ৩১ মার্চ পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। তৃতীয় রাউন্ড কবে থেকে মাঠে গড়াবে সেটি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

চার মাস পেছালো ফ্রেঞ্চ ওপেন
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের আতঙ্কে এবার পাল্টে গেলো টেনিসের দিনপঞ্জীও। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন মে মাসে নয়, চার মাস পিছিয়ে হবে সেপ্টেম্বরে।
ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন মঙ্গলবার জানিয়েছে, ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত নয়, প্যারিসের রোলাঁ গাঁরোতে ১৫ দিনের এ প্রতিযোগিতা হবে ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত। আয়োজক কমিটি সংশ্লিষ্ট প্রত্যেকের স্বাস্থ্য সুরা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থগিত করা হয়েছে কে কোর্টের এ লড়াই।

বাংলাদেশের টেস্ট ব্যাটিং কোচ হতে পারেন বাঙ্গার
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডই (বিসিবি) বাঙ্গারকে টেস্ট ব্যাটিং পরামর্শক করতে আগ্রহী। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘বাঙ্গারের সঙ্গে এ বিষয়ে আমরা কথা বলেছি। তবে কোনও কিছু এখনও চূড়ান্ত নয়।’
বর্তমানে নিল ম্যাকেঞ্জি ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন। বিসিবি অবশ্য তাকে টেস্টেও এই দায়িত্বে রাখতে চেয়েছিল। কিন্তু সাবেক প্রোটিয়া ক্রিকেটার তিন সংস্করণে স্থায়ীভাবে কাজ করতে আগ্রহী নন। নিজামউদ্দিন আরও জানিয়েছেন, ‘ম্যাকেঞ্জি সীমিত ওভারের সংস্করণে দায়িত্বপ্রাপ্ত হয়েও টেস্ট ব্যাটিংটা দেখভাল করছিলেন। আমরা আশা করছি, যতণ পর্যন্ত না টেস্টের ব্যাটিং পরামর্শক পাবো, ততদিন তিনি এই কাজটি করে যাবেন।’

করোনাতে এএফসি কাপের খেলাও স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী খেলাধুলায় ছেদ পড়েছে। অধিকাংশ খেলাই এরই মধ্যে স্থগিত করা হয়েছে। এএফসি কাপের খেলাও স্থগিত হয়েগেলো।গতকাল বুধবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এই ঘোষণা দিয়েছে।
প্রথম পর্বের খেলা শুরু হয় গত ১১মার্চ থেকে। আগামী ১৪ এপ্রিল দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা। কিন্তু করোনার কারণে আপাতত তা হচ্ছে না। এএফসি কাপে বাংলাদেশের বসুন্ধরা কিংস অংশ নিচ্ছে। ঢাকার প্রথম ম্যাচে তারা মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে। এএফসির এই ঘোষণার কারণে পরবর্তী পর্বের ম্যাচ স্থগিত থাকছে।

ঢাকায় ব্রাজিলিয়ান ফুটবলার কোয়ারেন্টাইনে
ক্রীড়া প্রতিবেদক
গত শুক্রবার থাইল্যান্ড থেকে এসেছেন উত্তর বারিধারার ব্রাজিলিয়ান স্ট্রাইকার লিওনার্দো লিমা। এসেই শনিবার ম্যাচ খেলেছেন। উত্তর বারিধারার হয়ে মোহামেডানের বিপে খেলেছেন ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত। কিন্তু অসুস্থ বোধ করায় মাঠ থেকে উঠে আসেন। এরপর থেকে কাব কর্তৃপ সাবধানতা অবলম্বন করে যাচ্ছে। করোনাভাইরাস আতঙ্কে লিমাকে কাবের একটি কে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
আপাতত ১৪দিন নির্দিষ্ট একটি কে লিমা পর্যবেণ থাকবেন। এ বিষয়ে কাবটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেছেন, ‘লিমা যেহেতু থাইল্যান্ড থেকে এসেছে, তাই তাকে আমরা আলাদা রুমে রেখেছি। সবার নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে ১৪ দিন থাকবে সে। আমরা তাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশাবাদী আইসিসি
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রামণে যেন থমকে গেছে পুরো বিশ্ব। সাধারণ মানুষের বেঁচে থাকাটাই এখন শঙ্কার বিষয়। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে দেশ-বিদেশের প্রায় সকল ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ রাখা হয়েছে। একাধিক আন্তর্জাতিক ক্রিকেট সফরও স্থগিত রয়েছে। তবে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আশার কথা জানাল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। সংস্থাটি জানায়, নির্ধারিত সূচিতেই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনায় তারা এগোচ্ছে। একই সুরে কথা বললো ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও।

দ্বিতীয় আক্রান্ত পাওয়া গেলো জুভেন্টাসে
ক্রীড়া প্রতিবেদক
জুভেন্টাসে প্রথম করোনায় আক্রান্ত হয়েছেন ডিফেন্ডার দানিয়েলে রুগানি। এবার আক্রান্ত হয়েছেন কাবটির ফরাসি মিডফিল্ডার ব্লেইস মাতুইদি। সিরি আ’র কাবটিতে করোনায় আক্রান্ত হওয়ার দ্বিতীয় নজির এটি।
ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য মাতুইদি এখন ঘরে স্বেচ্ছায় আইসোলেশনের মধ্যে আছেন। তার অবস্থা উন্নতির দিকে বলেই জানিয়েছে জুভেন্টাস। তারা জানিয়েছে, ‘স্বাস্থ্য পরীার পর কোভিড-১৯ পজিটিভ হয়েছেন মাতুইদি। তিনি ১১ মার্চ থেকে স্বেচ্ছায় আইসোলেশনে আছেন। সঙ্গে পর্যবেণেও রয়েছেন। এই মুহূর্তে তার মধ্যে কোনও লণ দেখা যাচ্ছে না, ভালো আছেন।’