Home আঞ্চলিক সুদীর্ঘকাল ধরেই বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করছে: মঞ্জু

সুদীর্ঘকাল ধরেই বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করছে: মঞ্জু

9
  • পুজামন্ডপ পরিদর্শনকালে সাবেক সাংসদ

।। খবর বিজ্ঞপ্তি।।

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। এ দলের মুল দর্শন ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ জাতী ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে একটি সুশৃংখল জাতী গঠনের অংঙ্গীকার। শারদীয় দুর্গাপূজা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। আবহমান কাল ধরেই উপমহাদেশে এই ধর্মীয় উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে। শারদীয় দুর্গাপূজার উৎসব সকলের মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। এই উৎসব বাংলাদেশের একটি শাশ্বত সার্বজনীন উৎসব। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে নগরীর টুটপাড়া গাছতলা মন্দির, কেশব চন্দ্র মন্দির, কয়লাঘাট কালিবাড়ি মন্দির, বাগমারা গোবিন্দ মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন ও দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মঞ্জু আরো বলেন, সুদীর্ঘকাল ধরেই বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের গর্ব, আমাদের একমাত্র পরিচয়। পুজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, এড. বজলার রহমান, মাহবুব কায়সার, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, গিয়াস উদ্দিন বনি, মজিবর রহমান ফয়েজ, শমসের আলী মিন্টু, ইশহাক তালুকদার, বদরুল আনাম খান, এড. মশিউর রহমান নান্নু, জাহিদ কামাল টিটু, মেজবাহ উদ্দিন মিজু, মাজেদা খাতুন, সিরাজুল ইসলাম লিটন, খান শহিদুল ইসলাম, কেএম মাহবুব আলম, খান মঈনুল হোসেন মিঠু, ডা. ফারুক হোসেন, হুমায়ুন কবির, মাসুদ খান বাদল, আল বেলাল হোসেন, আতিয়ার রহমান বাবু, জাকির হোসেন, জাহাঙ্গীর মল্লিক, ফজলুর রহমান, শাহারুজ্জামান মুকুল, হাসান আল মামুন, মেহেদী সুমন, আশিকুর রহমান সেলিম, নিয়ামত আলী, খোকন গাজী, আবুল বাশার, নজরুল ইসলাম নান্না, শহিদুল ইসলাম, এবাদুল ইসলাম, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম, রাখি আক্তার প্রমুখ।