Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

36
সুন্দরবনের ছবি

লায়ন্স অক্টোবর সার্ভিস মাস সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি

লায়ন্স অক্টোবর সার্ভিস মাস উদযাপন উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের চিত্রাংকন, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতর করা হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরীর গোবর চাকা বাংলাদেশ শিশু একাডেমী খুলনা শাখা প্রাঙ্গনে লায়ন্স ক্লাব অব খুলনা গ্রীণ স্কয়ার এর আয়োজন করে। শিশু একাডেমি প্রাঙ্গনে গাছের চারা রোপন গাছের চারা বিতরন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সহ- সভাপতি চিশতী মুসতারী বানু। প্রধান আতিথি ছিলেন লায়ন্স জেলার রিজিয়নাল চেয়ার পারসন এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু।

বিশেষ অতিতি ছিলেন শিশু একাডেমির খুলনা জেলা সংগঠক  মো. আবুল আলম লায়ন্স জোন চেয়ারপারসন খুলনা সুন্দরবন লায়ন্স ক্লাবের সভাপতি দিলারা নাসরিন শুভেচ্ছা বক্তৃতা করেন মিডিয়া ব্যক্তিত্ব  মডেল হাসনা হেনা। স্বাগত বক্তৃতা করেন ক্লাব সচিব  মো মাসুম বক্তৃতা করেন লায়ন্স শাহ মো. জামিল , লায়ন্স চিশতী মুজতাবী রীমা এবং চিশতী মাহমুদ হাসান অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে  খাদ্য বিতরন করা হয়।

দাকোপে মোবাইল কোর্টের অভিযানে হাজার মিটার অবৈধ নেট জাল পুড়িয়ে ধ্বংস

মোঃ শামীম হোসেন- বাজুয়া

ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় দাকোপের চুনকুড়ি, ভদ্রা,ঢাকি শিবসা নদীতে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাস। অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সরকারি নির্দেশনা বাস্তবায়নে ১৩ অক্টোবর বুধবার উপজেলা প্রশাসন মৎস্য দপ্তরের সমন্বয়ে দিন ব্যাপি উপজেলা বিভিন্ন নদীতে অভিযান পরিচালিত হয়। অভিয়ানে হাজার মিটার অবৈধ নেট জাল জব্দ করে। পরে তা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাসের উপস্থিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্য বৃন্দ।

খুলনায় রেড ক্রিসেন্টর উদ্যোগে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত     

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বুধবার ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশসন দিবস’ পালিত হয়েছে।

       দিবসটি উপলক্ষে খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা এবং সভা শেষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

      জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট জোবায়ের আহমেদ খান জবার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।

      আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম,বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটির সিডিআরআর কর্মসূচির সিনিয়র কারিগরী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ। বক্তৃতা করেন জেলা  ইফনিট লেভেল কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম,কর্মকর্তা লিয়াকত হোসেন জেলা যুব রেডক্রিসেন্ট ইউনিট প্রধান আল আমিন শেখ প্রমুখ।

      আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের হয়। এরপর জেলা রেড ক্রিসেন্ট ইফনিট খুলনা জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে অংশ গ্রহণ করে।

মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত   

মোরেলগঞ্জ প্রতিনিধি:

মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও  উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বুধবার আন্তর্জাতিক দুর্যোগ প্রসমন দিবস পালিত হযেছে।

দিবসটি পালন উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্পে উদ্ধার অভিযান গ্যাস সিলিন্ডারের আগুন থেকে রক্ষায় করনীয় একটি মহরা অনুষ্ঠিত হয়। মহরা শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম’সভাপতিত্তে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. শাহ-আলম বাচ্চু। বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. দিলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যার মো. মোজাম্মেল হক মোজাম, অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকোনুজ্জামান।

কালীগঞ্জের মোবাইল চোর সিন্ডিকেটের অজয় পুলিশের খাঁচায়

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের অভিযানে ১১ টি মোবাইল সেট দুই টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। সময় অজয় দাস (২০) নামে একজনকে আটক করা হয়। বুধবার ভোরে থানার এস আই রবিউল ইসলাম শহরের ফয়লা দাসপাড়ার বিমল দাসের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। স্থানীদের অভিযোগ অজয় দীর্ঘদিন ধরে চোরাই ল্যাপটপ মোবাইলসেট বিকিকিনির সাথে জড়িত। বিভিন্ন এলাকার চোরেরা অজয়ের মাধ্যমে তাদের চোরাই জিনিসপত্র বিক্রি করে থাকে।

কালীগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম জানান, কালীগঞ্জে বিভিন্ন ব্যক্তির মোবাইল সেট চুরির বিষয়ে থানাতে অভিযোগ ছিল। প্রেক্ষিতেই তিনি তদন্ত চালিয়ে মঙ্গলবার রাতে ফয়লা দাসপাড়া হতে অজয় দাসকে আটক করে। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক চুরিকৃত মোবাইলসেট শহরের বিভিন্ন এলাকা হতে ১১ টি মোবাইল সেট টি ল্যাপটপ উদ্ধার করেন। আটক অজয়ের বিরুদ্ধে কালীগঞ্জ থানাতে একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার বিকালে তাকে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, চোরাই মোবাইল উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। আটক অজয়ের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে। আরো মোবাইল উদ্ধার হতে পারে।

উল্লেখ্য,অজয় ওই এলাকার মাদকাসক্তদের বন্ধু হিসেবে চলাচল কওে থাকে। সে নিজেও একজন মাদক সেবনকারী। পুলিশের মত সাধারন মানুষেরও ধারনা অজয়কে রিমান্ডে নিয়ে আসা হলে চোর সিন্ডিকেটসহ আরও মোবাইল উদ্ধার হতে পারে।

মূর্তির পায়ের নিচে পবিত্র কুরআন অবমাননা করে দেশে ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা বাঁধানের চক্রান্ত চলছে: খুলনা ইসলামী আন্দোলন

খবর বিজ্ঞপ্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ  সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন কুমিল্লার নানুয়ার দিঘীরপাড় পূজা ম-পে মূর্তির পায়ের নিচে পবিত্র কুরআন রেখে অবমাননা করার ঘটনায় গভীর উদ্বেগ ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার (১৩ অক্টোবর ২০২১) এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, পূজা ম-পে দেবতার পায়ের নিচে পবিত্র কুরআনের অবমাননা করে দেশে ধর্মীয় দাঙ্গা-হাঙ্গামা বাঁধানোর চক্রান্ত রুঁখে দিতে হবে। তারা বলেন, পূজা ম-পে মূর্তির পায়ের নিচে মহাগ্রন্থ আল-কুরআন রেখে অবমাননার নিন্দা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। শতকরা ৯২ ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় যে নিরাপত্তা অতিমাত্রায় নাগরিক সুবিধা ভোগ করছে, বিশ্বে এমন দৃষ্টান্ত নজিরবিহীন। তারপরও কিছু স্বার্থান্বেষী চিহ্নিত মহল বারবার ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত করে সামাজিক ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারা করছে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে। এহেন পরিস্থিতিতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা গ্রহণের দায়িত্ব প্রশাসনের। প্রশাসন যত দ্রুত ঘটনার মূল রহস্য বের করতে পারবে ততই দেশ এবং জাতির জন্য মঙ্গল হবে।

নেতৃদ্বয় বলেন, বিক্ষুব্ধ জনতার প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে বহুসংখ্যক ধর্মপ্রাণ মানুষ আহত হওয়ার ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না।

নেতৃদ্বয় অবিলম্বে কুমিল্লায় পূজা ম-পে পবিত্র কুরআনের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, অন্যথায় উদ্ভুত যেকোনো পরিস্থিতির জন্য প্রশাসনকেই এর দায়ভার গ্রহণ করতে হবে।

রূপসায় ইসলামী কল্যাণ সেবা সংস্থার মহিলা সদস্যের মৃত্যুতে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

রূপসা  প্রতিনিধি :

রূপসায় ইসলামী কল্যাণ সেবা সংস্থার মহিলা সদস্য মোসা: শাহনাজ পারভীন গত ১০ অক্টোবর রাত ৯.৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহিলা সদস্যদের উদ্যোগে গত ১২ অক্টোবর বিকেল ৩টায় আলোচনা দোয়া-মাহফিল তিলক পূর্বপাড়া আয়শা সিদ্দিকা (রা:) ক্বারীয়ানা মহিলা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে মোসা: লিপিয়া বেগমের সভাপতিত্বে আলোচনা করেন ইসলামী কল্যান সেবা সংস্থার সভাপতি প্রতিষ্ঠাতা মো. সেলিম সরদার ক্বারী মো. নুরুল ইসলাম। 

মহিলা সদস্য মোসা: নাঈমা সিদ্দিকার পরিচালনায় আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও: মো. রবিউল ইসলাম, সহ-সম্পাদক হাফেজ মো. হারুন অর-রশিদ, কোষাধ্যক্ষ আলহাজ্জ্ব হাফেজ মাও: ইমাম হোসেন, খতমে তাহলিল দোয়া পরিচালনা করেন শিক্ষিকা, কোষাধ্যক্ষ মোসা: শাহিনা বেগম। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মহিলারা দোয়ায় শরিক হন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা বাজার ২ (দুই) দিন বন্ধ ঘোষনা

খবর বিজ্ঞপ্তি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ খুলনা বাজার অঞ্চলের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সকলের সাথে শারদীয় আনন্দ ভাগাভাগিসহ শুভেচ্ছা বিনিময় করেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির অন্তর্ভূক্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান ২ (দুই) দিন বন্ধ ঘোষনা করেছে অত্র সমিতির কর্মকর্তাবৃন্দ। সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে নবমী দশমীর দিন অর্থাৎ ১৪ ১৫ই অক্টোবর, ২০২১ইং তারিখ।

পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, খুলনা বাজার পূজা কমিটির সভাপতি প্রদীপ সাহা, সাধারণ সম্পাদক তরুন রায় শিবু, সোনাপট্টি পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যাম ভক্ত, সাধারণ সম্পাদক অজয় বকসী, আদি কালিবাড়ী পাড়া সার্ব্বজনীন পূজা মন্দিরের সভাপতি বিকাশ সাহা, সাধারণ সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, পশ্চিম হাসপাতাল পাড়া পূজা কমিটির সভাপতি বিমল কৃষ্ণ কুন্ডু সাধারণ সম্পাদক মিলন সাহা, কোষাধ্যক্ষ উজ্জ্বল রায়সহ স্বপন সরকার প্রমূখ।

দেশে এখন নির্ভয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে জনগণ

খবর বিজ্ঞপ্তি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী, হরিঢালী, লতা, কপিলমুনি, গদাইপুর দেলুটি ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন, ধর্মীয় নেতা পুজারীদের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বুধবার (১৩ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজা ম-দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে পরিদর্শন করেন সাংসদ বাবু। পূজা ম-পরিদর্শন কালে সাংসদ আক্তারুজ্জামান বাবু বলেছেন, ধর্ম নিরপেক্ষতার দেশে সকল ধর্মের মানুষ নির্বিঘেœ নির্ভয়ে ধর্মীয় উৎসব পালন করছে। সারা বাংলাদেশে হাজার হাজার পূজা ম-পে উৎসব হচ্ছে। ভয়ভীতি আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ নিরাপত্তার সাথে পালনে মহাপরিকল্পনা গ্রহণ করায় আজ তারই সুবিধা ভোগ করছে সকল ধর্মের মানুষ। দেশে এখন নির্ভয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে জনগণ। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, আ’লীগ নেতা আনিসুর রহমান মুক্ত, যুগল কিশোর দে, আনন্দ মোহন বিশ্বাস, ইকবাল হোসেন খোকন, কাজল কান্তি বিশ্বাস, মঈনুল ইসলাম, মঙ্গল কুমার মন্ডল, নির্মল বৈদ্য, দিপক কুমার মন্ডল, নির্মল কান্তি মন্ডল, মৃণাল মন্ডল, জেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন বাবু, মোঃ শামীম সরকার, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, মৃগাঙ্গ মন্ডল, প্রনয় কান্তি মন্ডল, শওকত হাওলাদার, ফেরদৌস ঢালী, পুলকেশ মন্ডল, পলাশ মন্ডল, বিশ্বজিৎ শীল, বিদ্যুৎ বিশ্বাস, সুব্রত কুমার রায়, কাজল মন্ডল, গৌতম মিস্ত্রী, দিবাকর মন্ডল, কুমুদ রায়, পলাশ কান্তি মন্ডল, গাজী আঃ রাজ্জাক রাজু, ভল্টন মন্ডল, মিঠুন মন্ডল, সাধন কুমার ভদ্র, মিল্টন মন্ডল, সামাদ গাজী, ইউনুস মোড়ল, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনিসহ দলীয় নেতাকর্মী পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মোংলায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে সাব রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় ৩৭ বছরের পুরানো জরাজীর্ণ ভবনে চলছে সাব রেজিষ্ট্রি (ভূমি নিবন্ধন) অফিসের কাজ কর্ম। ভবনটির  অর্ধেক অংশ মাটির নিচে চলে গেছে। দেয়াল ছাদের পলেস্তারা খসে খসে পড়ছে। জীবনর ঝুঁকি নিয়ে সেখানে চালানো হচ্ছে অফিসের কার্যক্রম। এমতাবস্থায় যে কোন মুহুর্তে ভবনটি ধ্বসে পড়ে ব্যাপক ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে।

উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের দেয়া তথ্যে জানা যায়, বর্তমানে যে ভবনটিতে সাবরেজিষ্ট্রি অফিসের কার্যক্রম চলছে সেই ভবনটি ১৯৮৪ সালে নির্মিত হয়। এরপর ১৯৮৬ সালে ভবনটিতে উপজেলা মুন্সেফ কোর্ট বা আদালত হিসেবে ব্যবহার করা হয়। ১৯৯১ সালে উপজেলা মুন্সেফ কোর্ট আদালত ব্যবস্থা বিলুপ্ত হলে ভবনটি অব্যবহৃত পরিত্যাক্ত অবস্থায় থাকে। পরবর্তীতে ১৯৯৪ সালে ওই ভবনেই উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসের কার্যক্রম শুরু হয়।

এই অফিসে বর্তমানে ১৭ জন কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন। এছাড়া ৩১ জন সনদপ্রাপ্ত দলিল লেখক প্রায় ২শ  জনের মত দলিল লেখকের সহকারী রয়েছে। প্রতিদিন শতশত লোক জমি রেজিষ্ট্রি সংক্রান্ত কাজে এই অফিসে যাতায়াত করেন।

সরেজমিনে রেজিষ্ট্রি অফিসে গিয়ে দেখা যায়, ভবনটির চারিদিকের দেওয়াল খসে খসে পড়ছে। সামনের মাঠটিতে বার বালু দিয়ে ভরাট করায় ভবনটি প্রায় ফুট বালুর নিচে চলে গেছে। ভবনের চারিদিকের দেওয়ালে অসংখ্য ফাটল। লবণ অধ্যুষিত এলাকা হওয়ার কারণে দেওয়ালে নোনাও ধরেছে। আর এরমধ্যেই চলছে ভূমি নিবন্ধনের সকল কার্যক্রম।

মোংলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, প্রতি বছর এই ভবনটি থেকে প্রায় কোটি টাকার রাজস্ব সরকারী কোষাগারে জমা হলেও জরাজীর্ণ  ভবনটির সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন মাথাব্যাথা নেই। ভবনটির অর্ধেকেরও বেশি অংশ মাটির নিচে দেবে যাওয়ায় বর্ষাকালে ভবনটিতে পানি প্রবেশ করে রেকর্ডরুমে রক্ষিত গুরুত্তপূর্ণ মূল্যবান দলিলপত্র নষ্ট হয়ে আসছে। খুব দ্রুত এই ভবন সংস্কার করা না হলে এটিতে আর কার্যক্রম চালানো সম্ভব হবে না।

সেখানে জমি দলিল করতে আসা মিঠাখালী গ্রামের খোকন শেখ,  চাঁদপাই গ্রামের গোলাম মোড়ল, সাহেবের মেঠ গ্রামের আলমগীর শেখ বলেন, সাব রেজিষ্ট্রি অফিসে আসার জন্য কোন রাস্তা না থাকায় কাঁদা পানি ডিঙ্গিয়ে কর্মকর্তা-কর্মচারী সেবাপ্রার্থীদের অফিসে যাতায়াত করতে হয়। বর্তমানে খুবই ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে ভবনটি। এটি যে কোন সময় ধ্বসে পড়ে ব্যাপক প্রাণহানী হতে পারে বলে আশংঙ্কা রয়েছে। দলিল লেখক মুরাদ শেখ, গৌতম রায় বলেন, আমরা অফিসে আসলে সারাক্ষণ আতংকের মধ্যে থাকি যে প্রাণ নিয়ে বাড়ী ফিরতে পারবো কিনা। ইতিপূর্বে ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে সেবাপ্রার্থীসহ অফিসের কয়েকজন আহত হয়েছেম। দ্রুত ভবনটি ভেঙ্গে নতুন আরেকটি ভবন নির্মাণের দাবী জানান তারা।

ব্যাপারে মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার বলেন , সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবন নির্মাণের উদ্যোগ নিলে উপজেলা পরিষদ থেকে ভবনের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হবে। আর খুব দ্রুত বিষয়ে উদ্যোগ গ্রহণ করা দরকার।

মোংলা উপজেলা সাব রেজিষ্টার জুবায়ের হোসেন বলেন, তিনি যোগদানের পর কয়েকবার ভবনটিতে মেরামত করেছেন। কিন্তু কিছুদিন পরেই তা আবারও নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে তিনিসহ কর্মকর্তা –কর্মচারী সেবাপ্রার্থীদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। তিনি আরো বলেন, ব্যাপারে বেশ কয়েকবার উর্ধতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোন প্রতিকার পাননি।

শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রীর নিকট  বেসরকারী জুট মিল   শ্রমিক নেতৃবৃন্দের স্মারকলিপি প্রদান

  ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনার শিরোমনি শিল্প এলাকার  বন্ধকৃত জুট স্পিনার্স, আফিল, মহসেন, সোনালী, এ্যাজাক্স জুট মিল সহ বন্দকৃত সকল মিল চালু , বকেয়া পাওনা পরিশোধ, সমকাজে সম মজুরি প্রদানসহ দফা দাবি আদায়ের লক্ষে  শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপির নিকট ১৩ অক্টোবর রাত ১০ টায় রেলিগেটস্থ বাসভবনে  বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপি প্রদান শেষে শ্রমিক নেতারা বেসরকারী জুট মিল শ্রমিকদের নানা দুখঃ দুর্দশার কথা তুলে ধরেন, শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী শ্রমিক নেতাদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং অতিদ্রত সকল সৃষ্ঠ সমস্যা সমাধানের আশ^াস প্রদান করেন ।স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেন ,সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সংগঠনের সহ সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা কাবিল হোসেন, নিজামউদ্দিন, মহসেন জুট মিলের শ্রমিক নেতা  বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, কেসমত, জাহাঙ্গির হোসেন, আবু তালেব, সবুর, আলম, মোঃ মুজিবর, আঃ রশিদ, মোঃ আলা, হাছান, আতাউর, বাবুল সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, সোনালী জুট মিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, বাবলু, প্রমুখ। মোঃ কেসমত শেখ যুগ্ন আহবায়ক মোঃ আতাউর রহমান মোঃ আনছার মীর,মোঃ সালাম ফকির ,মোঃ হোসেন আলী, মোঃ হাসান, জাহাঙ্গির হোসেন,মোঃ সেলিম আকুঞ্জি, মোঃ রবিউল, ফকির মোঃ কামাল পাটওয়ারী,মোঃ নুর ইসলাম, শেখ মোঃ সবুর, শেখ মোঃ বিল্লাল হোসেন,মোঃ আঃ রশিদ ,আঃ সালাম,মোঃ আলম শেখ, মোঃ ফারুক শেখ, লিলিবেগম,রাজিয়া বেগম, রাহিলা বেগম  প্রমুখ ।                                     

শুন্য গোয়ালে দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন কৃষক গঞ্জের আলী

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

কৃষক গঞ্জের আলী –সিনু দম্পতি গোয়ালের গরুগুলোয় ছিল একমাত্র সম্বল। সারাবছর পালন করে টা টা করে বিক্রির মাধ্যমে সংসার চালান। মাঠে কোন চাষযোগ্য  জমি নেই।   তাই স্বামী-স্ত্রী দুজনই সন্তানের মত করে লালন করে আসছেন গরুগুলো। কিন্ত মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোয়ালের টি গরুর মধ্যে টি গরু চুরি গেছে। আর দুটি ছোট বাছুর রেখে গেছে। এখন শুন্য গোয়ালে দাঁড়িয়ে তারা চোখের পানি ফেলছেন। এজন্য তিনি প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। কৃষক গঞ্জের আলীর বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা গ্রামে। ব্যাপারে ক্ষতিগ্েরস্থর স্ত্রী সিনু বেগম বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্থ গঞ্জের আলী জানান, প্রতিদিনের ন্যায় রাতে গরুগুলোকে খেতে দিয়ে নিজেরা ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর ভোর টার দিকে বাইরে বের হয়ে দেখেন গরু নেই। শুন্য গোয়াল পড়ে আছে। এরপর তাকিয়ে দেখেন বাড়ির মূলফটকের হুক কাটা দরজা আলগা করা। তখন বুঝতে পারেন গরুগুলো চুরি হয়ে গেছে। এরপর প্রতিবেশিদের ডাক দেন। তিনি আরও বলেন, সড়কের পাশে বাড়ি হওয়ায় স্বশস্ত্র অবস্থায় চোরেরা পিকআপে তুলে নিয়ে গেছে গরুগুলো। যা গাড়ির চাকার দাগ দেগে বোঝা যাচ্ছে। তিনি আরও জানান, ভোরের দিকে এক রিকসাওয়ালা রিকসা নিয়ে পাশের নরেন্দ্রপুর গ্রামে যাচ্ছিল। সময় চোরেরা তাকে ধরে গাছের সাথে রশি দিয়ে বেধে রাখে। সে যেন হৈ চৈ করতে না পারে সে জন্য তার মুখ কাপড় দিয়ে বেধে ফেলে। সকালে রিকসাচালক যে, ভাষ্য দিয়েছেন তা অনেক ভয়ঙ্কর। কেননা চোরেরা নিজেরা মুখোশ পরিধান করে বড় বড় ধারালো দা দেশি অস্ত্রপাতি নিয়ে পিকআপে তুলে গরুগুলো নিয়ে যায়।

প্রতিবেশি জিল্লুর রহমান জানান, চোরেরা প্রাচীর ডিঙিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। এরপর বাড়ির গেটের হুক কেটেছে। কোন শব্দ হওয়ার ভয়ে বাড়ির বাইরে থাকা কাপড় দিয়ে গরুগুলোর মুখ বেধেছে তাও ফেলে যাওয়া কাপড় দেখে বোঝা যাচ্ছে। আবার রিকসাচালকের চোখ মুখ বাধলেও  সে যেটা দেখে এখন বলছে গরুগুলো পিকআপে তুলে নিয়ে গেছে। যা হোক গঞ্জের আলী অত্যন্ত গরীব কৃষক। এখন তার সবকিছু শেষ হয়ে গেছে।

কালীগঞ্জ থানার ওসি তদন্ত মোতালেব হোসেন জানান, গরুচুরির ঘটনাটি সত্য। ভুক্তভোগী পরিবারের সিনু খাতুন বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি দুঃখজনক। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস সিপিবি ৫০ বছর  উদযাপন উপলক্ষে আলোচনা সভা

খান নাজমুল হুসাইন,সাতক্ষীরা আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস সিপিবি ৫০ বছর  উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা মাহমুদুর রহমান,  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, ইউনিসেফ এর প্রোগ্রাম অফিসার উম্মে হালিমা, প্লান্ট এন্ড অডিড অফিসার নাশিদ আকবার, কাওসার হোসেন প্রমূখ

সাতক্ষীরার তালায় দোকান চুরীর এক দিন পরেই দুই চোর গ্রেফতার

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::

প্রযুক্তি এবং নিজস্ব সোর্স ব্যবহার করে তালা থানা পুলিশ আন্তঃজেলা চোরচক্রের দু’ সদস্যকে আটক করেছে। তালা বাজারের দুটি দোকানে চুরির ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকালে পুলিশ যশোর জেলার পৃথক স্থান থেকে চোরদের আটক করেন। তালা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান’নেতৃত্বে চোরেরা আটক হয়। বছরের পর বছর তালা বাজারে নিয়োমিত চুরি হলেও এই প্রথম চোরকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছেন। এঘটনায় বাজারের ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বুধবার (১৩ অক্টোবর) সকালে তালা থানা পুলিশ প্রেস ব্রিফিং আয়োজন করেন। থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন। এসময় তিনি জানান, গত ১০ অক্টোবর রাত সাড়ে থেকে ১১ অক্টোবর সকাল সাড়ে ৮টার মধ্যে তালা ডাকবাংলা মোড় সংলগ্ন মনিরুল ইসলাম মনির চশমা ইলেক্ট্রনিক্স দোকান এবং অমল দত্তের কসমেটিক্স দোকানের শার্টার কেটে চোরচক্র উভয় দোকান থেকে নগদ সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এঘটনায় তালা থানায় ১২ অক্টোবর একটি মামলা ৫/২১ দায়ের হয়।

তিনি বলেন, বাজারের ব্যস্ততম এলাকার দু’টি দোকান থেকে চুরির ঘটনায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান’নির্দেশে চুরির সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের সনাক্ত করার চেষ্টা চালানো হয়। একপর্যায়ে গোপন তথ্য এবং প্রযুক্তি ব্যবহার করে চোরচক্রকে ধরতে তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, এসআই আবু কাউছার, এএসআই আশরাফ শামীমকে সাথে নিয়ে টিম গঠন করে যশোর এলাকায় অভিযান চালানো হয়। মঙ্গলবার দুপুরে যশোরের অভয়নগর থানার গুয়াখোলা (অবদার কোনা) গ্রামে অভিযানকালে স্থানীয় মৃত. আব্দুর রব মোল্লা’ছেলে চোরচক্রের মূল হোতা শফিকুল ইসলাম বাবু (৪০)কে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী যশোর কতোয়ালী এলাকা থেকে অপর চোর গোপালগঞ্জের মুকসেদপুর থানার দিঘীরপাড় গ্রামের সামাদ মোল্লা’ছেলে ওলিয়ার মোল্লা (৪৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া চোরদের কাছ থেকে চোরাই ১২ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন সহ বিভিন্ন আলামত উদ্ধার হয়।

ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, আন্তঃজেলা চোরচক্রের ৬জন সদস্য আগ থেকে পরিকল্পনা করে তালার বড় দু’টি দোকানে চুরি করে। তাদের মধ্যে ২জনকে আটক করা হয়েছে এবং অন্য চোরদের আটক সহ চোরাই মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ধৃতদের বুধবার সাতক্ষীরা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আজ কাল দু’দিন বড় বাজার বন্ধ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন সনাতন ধর্মাবলম্ভী ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বড় বাজার এলাকার বিভিন্ন পূজা মন্ডপগুলো সমিতির সভাপতি শ্যামল হালদার সাধারণ সম্পাদক মো. সোহাগ দেওয়ানসহ নেতৃবৃন্দ আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য মঙ্গলবার সপ্তমী বুধবার অষ্টমী এই দু’ দিন পরিদর্শন করেন। সনাতন ধর্মাবলম্ভীদের বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্ভী ব্যবসায়ীদের শুভেচ্ছা জানান।

উপলক্ষে আজ বৃহস্পতিবার নবমী আগামীকাল শুক্রবার বিজয়া দশমীতে এই দু’দিন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির অন্তর্ভূূক্ত বড় বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নেতৃবৃন্দ নিরাপত্তা সুরক্ষার স্বার্থে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে স্থাপন করা বৈদ্যুতিক বাতি সুইচ চালু রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

উন্নয়ন কাজের গুণগতমান বজায় রাখতে কেসিসি কর্তৃপক্ষ বদ্ধপরিকর: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ঠিকাদারদের উদ্দেশ্য করে বলেন, উন্নয়ন কাজের গুণগতমান বজায় রাখতে কেসিসি কর্তৃপক্ষ বদ্ধপরিকর। তিনি বলেন, করোনা মহামারীর কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তাছাড়া বর্ষা মৌসুমে উন্নয়ন কাজের গুণগত মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে বিধায় কাজে কিছুটা ধীরগতি থাকলেও আসন্ন শুষ্ক মৌসুমে ব্যাপকভাবে উন্নয়ন কাজ শুরু করা হবে। তিনি কাজের গুণগত মানের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য কেসিসি’প্রকৌশলী ঠিকাদারদের নির্দেশ দিয়ে বলেন, কোন ঠিকাদারের সাধ্যের বাইরে কার্যাদেশ গ্রহণ করা উচিত নয়। সাধ্যের বাইরে কার্যাদেশ গ্রহণের ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। সিডিউল অনুযায়ী কাজ সম্পন্নে ব্যর্থ হলে দায়ী ঠিকাদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সিটি মেয়র বুধবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’ঠিকাদারগণের সাথে আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন। আসন্ন শুস্ক মৌসুমে ব্যাপকভাবে উন্নয়ন কাজ শুরুর পূর্বপ্রস্তুতি হিসেবে কেসিসি’পক্ষ থেকে সভার আয়োজন করা হয়। সম্মিলিতভাবে সিডিউল নির্ধারিত সময়ের মধ্যে এবং মানসম্পন্নভাবে উন্নয়ন কাজ সম্পন্নে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বলে মতবিনিময় সভায় ঠিকাদারগণ সিটি মেয়রকে আশ্বস্ত করেন।

কেসিসি’প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, সহকারী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ মনি খোকন, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশাসহ কেসিসি’উপসহকারী প্রকৌশলী ঠিকাদারবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সাংবাদিকসহ উন্নয়ন সংশ্লিষ্ট সংস্থাসমূহের কর্মকর্তাদের সাথে নিয়ে নগরীর আহসান আহমেদ শামছুর রহমান সড়কসহ কয়েকটি সড়কের ফুটপাথে স্থাপিত পেভমেন্ট টাইলস স্ট্যাম্প কনক্রিটের গুণগত মান স্থাপন কাজ সরেজমিন পরিদর্শন করেন। কেসিসি’কাউন্সিলর আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: মুন্সী মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম নজরুল ইসলাম, শেখ আবু হাসান, একে হিরু, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সাংবাদিক মোজাম্মেল হক হাওলাদার, রকিব উদ্দিন পান্নু, সুনীল দাস, মোঃ আমিরুল ইসলাম, এলজিইডি-খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী রতন কুমার দে, থার্ড পার্টি টপ সুপারভিশনে নিয়োজিত কুয়েট-এর টীম লিডার প্রফেসর ড. মো: শাহজাহান সদস্য প্রকৌশলী সাইফুল করিম, কেসিসি’প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মশিউজ্জামান খান শেখ মো: মাদুস করিম, কনসালট্যান্ট ফার্ম ডিডিসি’ডেপুটি টীম লিডার ফরহাদ হোসেন, ফিল্ড কোঅর্ডিনেটর খোরশেদুর রহমানসহ উপ-সহকারী প্রকৌশলীগণ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

এনায়েত ফেরদৌস সেবা সংঘের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

খবর বিজ্ঞপ্তি

এনায়েত ফেরদৌস সেবা সংঘের উদ্যোগে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ০২টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ আশিফুর রহমান (এমবিবিএস) এফসিপিএস গাইনী রোগ বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুল ফেরদৌসি (মিমি) এমবিবিএস তেরখাদা ইছামতি ইভান স্পোর্টিং ক্লাব ভবনে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। সকালে সেবা প্রদানের আনুষ্ঠানিক ভার্সোয়াল উদ্ভোদন করেন ইভান স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাংবাদিক নেতা, বিশিষ্ট সমাজ সেবক এনায়েত ফেরদৌস। এসময় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এলাকার সাধারন মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সাংবাদিক নেতা, বিশিষ্ট সমাজ সেবক এনায়েত ফেরদৌস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ###

কয়রায় পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলনে মিথ্যা অপ্রপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

কয়রা (খুলনা ) প্রতিনিধি

 উপজেলার ফুলতলা বাজারের পল্লী চিকিৎসক ইমরান হোসেন  তার বিরুদ্ধে আনা বিভিন্ন মিথ্যা তথ্যসহ  অপপ্রচার করায় প্রতিবাদ জানিয়েছেন তিনি। বুধবার বিকাল টায় কয়রা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, উপজেলা সদর ইউনিয়নের ফুলতলা বাজারে পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ নিয়ে এলাকায় সেবা দিয়ে আসছেন। তিনি বলেন, বিএ পাশ করে সরকারি কোন চাকরি না পেয়ে পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। অতঃপর ফুলতলা বাজারে সকাল বিকাল এলাকার মানুষকে এল্যাপোতিক চিকিৎসা করেন। অবস্থায় এলাকার কিছু বকাটে যুবক তার কাছে বিভিন্ন সময় সুবিধা চেয়ে না পেয়ে তারা অত্র এলাকা সহ বিভিন্ন মহলে আমাকে ভূয়া ডাক্তারে পরিচয় দিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এছাড়া শিবসা বার্তা নামক অনলাইর পত্রিকার মাধ্যমে ফেসবুকের একটি ফেক আইডিতে আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন। অথচ আমি উক্ত বাজরে দীর্ঘ বছর মানুষকে সেবা দিয়ে আসছি এবং আমার বিরুদ্ধে কোন অভিযোগ কখনও করেননি কেউ। এমনকি আমি পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ থাকায় এসএমসি ব্লু স্টারের সদস্য হওয়্য়া এফরোন পোশাক পরিধানের অনুমতি আছে বিধায় কতৃপক্ষ আমাকে এফরোন পোশাক প্রদান করেছেন। তবে আমি নিজেকে কখনও ডাক্তার হিসেবে পরিচয় দেই নাই এবং আমার ডাক্তার হিসেবে সাইনবোর্ড ভিজিডিং কার্ড সহ ধরনের কোন কাগজ পত্র নেই।  অন্যদিকে আমার দোকানে কখনও কোন শিশু মাারা যায় নাই এবং আমি ছাড়া অন্য কেউ চিকিৎসা সেবা প্রদান করে না। উল্লেখ্য এলাকার কতিপয় বকাটেদের আর্থিক সুবিধা না দেওয়ায় আমার বিরুদ্ধে ঐসকল ব্যক্তিরা ধরনের অপপ্রচার করছেন। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাচ্ছি।

আজ বিশ্ব মান দিবস

তথ্য বিবরনী

আজ ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনা কার্যালয়ে সকাল ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। দিবসের এবারের প্রতিপাদ্য ‘ সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ^ বিনির্মাণে-মান’

মাচা পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো চাষে সফলতার হাসি

ইলিয়াস হোসেন, তাল(সাতক্ষীরা)::

গ্রীষ্মকালীন বারি হাইব্রিড টমেটো খেতে বেশ সুস্বাদু। বাজারেও রয়েছে এই টমেটোর ব্যাপক চাহিদা। সল্প খরচে চড়া দামে টমেটো বিক্রয় হওয়ার কারনে বাণিজ্যিক ভাবে সফলতার আশায় মাচা পদ্ধতিতে টমেটো চাষের দিকে ঝুঁকছেন তালা উপজেলার চাষীরা।

তালা উপজেলায় আবহাওয়া অনুকূলে থাকায় মাটি উর্বর হওয়ায় টমেটো চাষ ভালোপরিসরে বৃদ্ধি পাচ্ছে। সাধারণত গ্রীষ্মকালীন বারি হাইব্রিড জাতের টমেটো গাছ লাগানোর ২-মাসের মধ্যে ফল ধরতে শুরু করে। চার পাঁচ মাস পর্যন্ত টমেটো সংগ্রহ করে বাজারজাত করা যায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় গ্রীষ্মকালীন টমেটোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল আট হেক্টর জমিতে। তবে অন্য বছরের তুলনায় এবছর আমরা চাষী ভাইদের আগ্রহ বেশি পেয়েছি। আশা করছি লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। তালা উপজেলার সদর সহ পাটকেলঘাটা থানার নগরঘাটা, শাকদহ, কুমিরা, ইসলামকাটি এলাকায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে গ্রীষ্মকালীন টমেটো চাষ।

স্থানীয় চাষীরা বলেন, টমেটো সাধারণত শীতকালীন ফসল। কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কিছু গ্রীষ্মকালীন টমেটোর জাত আবিষ্কার করেছে। আর প্রথম বারের মতো টমেটা চাষ করে আলোর মুখ দেখতে পাচ্ছেন অনেক চাষী ভাইয়েরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, তালা উপজেলার কৃষকরা সাধারণ ইস্পাহানি জাতের টমেটো চাষ করেছেন। আবার ক্ষেত্রে বিশেষ বারী জাতের টমেটো চাষ করতে দেখা গেছে জমিতে। প্রথম বছর টমেটো খরচ বেশি হলেও পরবর্তী বছর থেকে খরচ কম হয় বলে জানা গিয়েছে।

ইস্পাহানি জাতের টমেটো চাষ করতে, বীজতলা থেকে চারা তৈরি করতে হয়। জমি ভালোভাবে চাষ দিয়ে তৈরি করে জমিতে পলিথিন বিছিয়ে ছোট ছিদ্র করে চারা লাগাতে হয়। ফুল আসার পর পাটখড়ি,বাঁশের কঞ্চি, দড়ি তার দিয়ে মাচা তৈরি করতে হয়। গাছ বড় হলে মাচার ওপর তুলে দিতে হয়। ফলগুলো মাচায় ঝুলে থাকে। ফলগুলো মাটিতে ঠেকে থাকলে দ্রুত পঁচে যায়। মাচায় টমেটো চাষ করলে নষ্ট কম হয়।

উপজেলার কুমিরা গ্রামের হাফিজুর রহমান জানান, তিনি বিঘা জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন। টমেটো চাষ লাভজনক একটি ফসল। গ্রামের সবাই কম-বেশি চাষ করেছে। প্রতি গাছে ৪০-৫০ টি টমেটো ধরেছে। প্রতি কেজি টমেটো ৬০-৬৫ টাকা কেজি করে বিক্রি করতে পেরেছি। আগামীতে আরো বেশি করে চাষাবাদ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

চাষী আমিনুল ইসলাম সহ কয়েকজন চাষী ভাইয়েরা প্রতিনিধি এসএম বাচ্চুকে জানান, প্রথম বছরে এক বিঘা জমিতে টমেটো চাষ করতে লক্ষ টাকার একটু বেশি টাকা খরচ হয়েছিল। এবছর ৪০ হাজার টাকার মতো খরচ হয়েছে। টমেটোর দাম গত বছরের তুলনায় এবছর ভালো। এখন পর্যন্ত কেজি প্রতি ৫০-৬০ টাকা দরে ৫০-৬০ মণ টমেটো বিক্রি করেছি। বাজার মূল্য স্বাভাবিক থাকলে বিঘা প্রতি ২-লক্ষ টাকা বিক্রি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাজিরা খাতুন জানান, টমেটো খেতে বেশ সুস্বাদু। গ্রীষ্মকালীন টমেটো চাষ করে মাত্র দুই থেকে আড়াই মাসেই ব্যাপক ফলন পেয়েছেন কৃষকরা। এদিকে কৃষকদের সফলতা আগ্রহ বাড়ায় আগামীতে আরো বেশি জমিতে বারি হাইব্রিড টমেটো চাষের জন্য চাষীদের পরামর্শ প্রদান করা হবে। বর্তমানে যে ফলন হচ্ছে যথাযথভাবে আমাদের পরামর্শ অনুযায়ী চাষ করলে ফলন আরও বেশি হবে।

সাতক্ষীরার তালায় সাংবাদিকদের সাথে ইউএইচএফপিও’মতবিনিময়

তাল(সাতক্ষীরা)প্রতিনিধি

সাতক্ষীরার তালার সাংবাদিকদের সাথে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার রাজিব সরদার মতবিনিময় করেছেন। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় করেন তিনি।

সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি দায়িত্ব নেয়ার পরে চেষ্টা করেছি হাসপাতালে রোগীর চিকিৎসাসহ সকল কাজ সঠিক ভাবে করার, একই দায়িত্বে অনেকদিন থাকায়, স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে হাসপাতালে বিভিন্ন কর্মচারীদের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে, ইসিজি ,আল্ট্রাসনো মেশিন, সিসি টিভি ক্যামেরা চালু আছে, এমপি  মহোদয় সিভিল সার্জন স্যারের সাথে যোগাযোগ এর মাধ্যম্যে নতুন এ্যাম্বুলেন্স এর ব্যবস্থ্যা করা হয়েছে, এছাড়া চলতি মাসে সমগ্র বাংলাদেশে ৫শ ৮৮টি হেল্থ কমপ্লেক্সের এর মধ্যে এইচএসএস স্কোর অনুযায়ী বর্তমান তালা হাসপাতালের অবস্থান ৩৮তম যা সাতক্ষীরা জেলার মধ্যে ২য়।

তিনি আরও জানান সিভিল সার্জন মহদয় আমাকে আশ্বস্ত করেছেন, অচিরেই হাসপাতালে অপারেশান করার জন্য লোকবলসহ সকল বিষয়ে সহযোগিতা করবেন।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক কোষাধ্যক্ষ এম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, এশিয়ান টিভি দৈনিক যায়যায় দিন পত্রিকার তালা প্রতিনিধি ইলিয়াস হোসেন প্রমুখ।

নড়াইলের লাহুড়িয়ায় জমিজমা সংক্রন্তের জের ধরে প্রতিপক্ষের উপরে হামলা, নারীসহ আহত

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় জমিজমা সংক্রন্তের জের ধরে প্রতিপক্ষের উপরে হামলা, নারীসহ জন আহত। লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলী গ্রামে (১২অক্টোবর) মঙ্গলবার বিকাল সাড়ে চার ঘটিকার সময় জমিজমা সংক্রান্তের জের ধরে সিদ্দিক বাহিনী আসাদুজ্জামানের বসত বাড়িতে হঠাৎ করেই হামলা চালায়, সময় হামলায় নারীসহ জন গুরুতর আহত হয়ে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আসাদুজ্জামানের ভাই চাঁদ মিয়া প্রতিবেদককে জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে সিদ্দিকদের সাথে আমাদের বিরোধ চলে আসছিলো তারই জের ধরে আজ মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে, সিদ্দিক (৫৫), বিল্লাল (৪০), জাফর (৫০), উভয় পিতা, মৃত, খালেক মোল্যা, ইব্রাহিম (২২) পিতা, সিদ্দিক সহ আরো অনেকে পরিকল্পিত ভাবে স্যান-দা, লোহার রড, শাবল, তালের রুল নিয়ে হামলা চালায়। সময় মোঃ আসাদুজ্জামান (৬০), হাবিবুর রহমান (৫৫), রেখা খাতুন (৩৫), রুবা খাতুন (১৭), গুরুতর আহত হয়। এদের মধ্যে আসাদুজ্জামান, হাবিবুর রহমান, রেখা খাতুন, নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খুলনায় কেডিএ অধিনস্থ সড়ক সংষ্কারের দাবিতে নিসচা’পদযাত্রা

খবর বিজ্ঞপ্তি

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) দুপুরে মহানগরীর পাওয়ার হাউজ মোড় থেকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ভবন পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। কেডিএর অধিনস্থ খুলনা মহানগরীর প্রবেশপথ রূপসা-শিপইয়ার্ড-লবনচরা সড়ক, সোনাডাঙ্গাস্থ এম বারি লিংক সড়ক অবিলম্বে সংস্কার এবং কেডিএর অধিনস্থ নগরীর সকল সড়ক অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থের হিসাব প্রদানের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

পদযাত্রা শেষে কেডিএর সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব-এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় পদযাত্রায় বক্তব্য রাখেন- খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, বাংলাদেশ জাসদ খুলনা মহানগর সভাপতি রফিকুল হক খোকন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) খুলনা নগর নেতা মিজানুর রহমান বাবু, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড. মো: বাবুল হাওলাদার, ইসলামী আন্দোলন খুলনা মহানগর সাধারন সম্পাদক শেখ মো: নজরুল ইসলাম, নজরুল গবেষক কবি সৈয়দ আলী হাকিম, লবনচরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন তুহিন, উন্নয়ন কর্মী আফজাল হোনের রাজু, নিসচা’সহ-সভাপতি আব্দুস সালাম শিমুল, সহ-সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী কনিকা, মহিলা সম্পাদক শিরিনা পারভীন প্রমুখ।

সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা এহতেশামুল হক শাওন, উন্নয়ন কর্মি মো: মিরাজ আলী সাদী, নিসচার সহ-সাধারণ সম্পাদক মো: রকিবউদ্দিন ফারাজী, অর্থ সম্পাদক মো: নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক এম মোস্তফা কামাল, প্রচার সম্পাদক মো: সোলায়মান হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মনিরুল ইসলাম সাগর, যুব বিষয়ক সম্পাদক আহসান পারভেজ তুরান,  কার্য্যনির্বাহী সদস্য বনানী আফরোজা, মো: আবু মুছা, মো: শামীম হোসেন, তানিয়া সুলতানা, মাহমুদা আক্তার লিজা, কাজী রাসেল, মোয়াজ্জেম হোসেন, বিপ্লবী কাজী খলিল, দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের সদস্য মো. আব্দুল্লাহ, ইঞ্জিনিয়র মো. মুরসালিন।

সমাবেশে বক্তরা বলেন, খুলনায় প্রবেশের গুরুত্বপূর্ণ সড়ক শিপইয়ার্ড, সোনাডাঙ্গার এমএ বারি লিংক সড়ক মুজগুন্নী মহাসড়ক এখন মরণ ফাঁদে পারিণত হয়েছে। এই সড়ক চলাচলের জন্য একেবারেই অনুপযোগী। সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্ত খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কগুলো হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা এবং কাঁদায় একাকার। প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। সড়কগুলোতে চলাচল করতে গিয়ে নষ্ট হচ্ছে যানবাহনও। প্রতিদিন লাখো মানুষের আসা-যাওয়ার এই সড়কগুলো এখন নানা দুর্ঘটনার কেন্দ্রস্থল। প্রতিদিনিই কেউ না কেউ সড়কগুলোতে দুর্ঘটনার শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শিপইয়ার্ড সড়কের চার লেনদেন কাজের জন্য অর্থ বরাদ্দ দিলেও কেডিএ এর গাফিলতিতে কাজ শুরু হচ্ছে না। ফলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে সড়কের যাত্রীদের।

অবিলম্বে রাস্তাগুলো সংস্কারের কাজ দৃশ্যমান না হলে প্রধানমন্ত্রি বরাবর স্মারকলিপি পেশ, অবরোধ কেডিএ ঘেরাও করার ঘোষনা দেন বক্তারা।

কুয়েটের ৩৪ শিক্ষক বিশ^সেরা গবেষকদের তালিকায়

খবর বিজ্ঞপ্তি

২০২১ সালের বিশ্বসেরা গবেষকদের তালিকায় মর্যাদাপূর্ণ স্থান করে নিয়েছেন খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর বিভিন্ন বিভাগের ৩৪ জন শিক্ষক। বিশ^সেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২১ স্থান করে নিয়েছেন কুয়েটের শিক্ষকগণ। তালিকায় ক্রমান্বয়ে স্থান পাওয়া শিক্ষকরা হলেন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, প্রফেসর ড. মোস্তফা জামান চৌধুরী, প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মোঃ আমিনুল হক আকন্দ, মোঃ মিলন ইসলাম, ড. মোঃ ইলিয়াস উদ্দিন, প্রফেসর ড. এম এম হাসেম, ড. নরোত্তম কুমার রায়, প্রফেসর ড. কাজী হামিদুল বারী, ড. মোঃ হাবিবুর রহমান সবুজ, প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, ড. বি এম মামুন জামাল, প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা, প্রফেসর ড. মোহাম্মদ মাছুদ, প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, প্রফেসর ড. মনির হোসেন, ড. মোঃ আবুল হাসেম,  প্রফেসর ড. সজল কুমার অধিকারী, প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, প্রফেসর ড. সোবহান মিয়া, ড. মোঃ আরাফাত হোসেন, প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলাম, প্রফেসর ড. কাজী মোঃ রকিবুল আলম, প্রফেসর ড. মোঃ মাহবুব আলম, প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী, প্রফেসর ড. মোহাম্মদ আবদুল জলিল, প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, ড. মুহাম্মাদ মুঈনুল ইসলাম, ড. মোঃ হাবিবুল্লাহ, প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। এডি সাইন্টিফিক ইনডেক্স নামের আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা সারা বিশ্বের ২০৬ দেশের ১৩,৫৩৭ টি বিশ্ববিদ্যালয়ের সাত লক্ষাধিক বিজ্ঞানীর সাইটেশান এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে ১২ টি ক্যাটাগরিতে এই র‌্যাংকিং এর তালিকা প্রকাশ করেছে। এই র‌্যাংকিং করার ক্ষেত্রে বিশ্বের ৭,০৮,৯৫৭ জন গবেষকদের গুগল স্কলারের সংশ্লিষ্ট বিষয়ে চলতি বছরসহ গত বছরের সাইটেশন আমলে নেওয়া হয়।

বিষয়ে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে গবেষণায় অনুপ্রেরণা যোগাবে এবং বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। কুয়েটকে বিশ্বমানে উন্নীত করা এবং আন্তর্জাতিক পরিসরে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরিতে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক শিক্ষার্থীদের নিরন্তরভাবে গবেষণার মাধ্যমে দেশের কল্যাণে দিকনির্দেশনা প্রদান নতুন নতুন উদ্ভাবনের আহবান জানান।

ইন্দুরকানীতে প্রশিক্ষকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানীতে প্রশিক্ষকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১২-১৩ অক্টোবর দুইদিন ব্যাপী  দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: এম মতিউর রহমান। সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মোঃ ফদির হোসেন, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন, কোর্স সমন্বয়কারী মোঃ আলতাফ হোসেন প্রমুখ। প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণে অংশগ্রহন করে।

খুলনা বিসিসিতে প্রশিক্ষণ কোর্সের সামপনী অনুষ্ঠিত

তথ্য বিবরনী

তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কোর্সের সমাপনী বুধবার সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাপনীতে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ।         প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা এখন আর বোঝা নয়। তাঁদের জন্য সরকারের নানা ধরণের প্রশিক্ষণ সুবিধা রয়েছে। বিশেষ দক্ষতামূলক প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে কম্পিউটার প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

         বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনার আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিসিসি’কনসালটেন্ট মোঃ এনামুল কবির, প্রশিক্ষক সোহেল রানা শিবলী আবেদীন বক্তৃতা করেন।

        অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। উল্লেখ্য, ২০ দিনব্যাপী এই প্রশিক্ষণে খুলনা বিভাগের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

তথ্য বিবরনী

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ এবং সিপিপির ৫০ বছর পূতি উপলক্ষ্যে বুধবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’

          অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশে^ রোল মডেল। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের স্থায়ী নির্দেশনাসমূহ অত্যন্ত কার্যকরী, যা বিশে^অনেক দেশেই নেই।      যুগোপযোগী দুর্যোগ পূর্বাভাস ব্যবস্থার কারণে আমরা ঘূর্ণিঝড়ের প্রায় সাতদিন আগে বিষয়ে তথ্য পাই। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ সম্ভব নয়, তবে সঠিক পূর্বপ্রস্তুতি দুর্যোগের ক্ষতি কমায়। উপকূলীয় এলাকায় সরকার আশ্রয়ণ কেন্দ্রের মতো উন্নত অবকাঠামো এবং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করেছে।        

         অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী অনুষ্ঠানে স্বাগত জানান। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন সভায় দুর্যোগ এবং বিষয়ে সচেতনতা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। সভায় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সিনিয়র সাংবাদিক মকবুল হোসেন মিন্টু প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সিপিপি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে খুলনা জিলা স্কুল মাঠে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগকালে করণীয় উদ্ধার অভিযান বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

খুলনায় এবার ভুক্তভোগী ব্যবসায়ী এলাকাবাসীর উদ্যোগে সড়ক সংস্কার

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এম বারী লিঙ্ক রোড দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বাসস্ট্যান্ড থেকে জয়বাংলা মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরা। ছোট-বড় গর্ত, বালি, খানাখন্দে যেন নাভিশ^াস ওই রোডে বসবাসকারী লোকজন ব্যবসায়ীদের। দীর্ঘদিন সেবাদাতা সংস্থাগুলোর কাছে ধর্ণা দিয়েও কোন কাজ না হওয়ায় এবার নিজেরাই ব্যক্তিগত উদ্যোগে সংস্কারকাজ শুরু করেছেন স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী ব্যবসায়ীরা। আজ বুধবার সকাল ৬টা থেকে সড়কটির সংস্কারকাজ শুরু হয়। নগর যুবলীগের যুগ্ম আহবায়ক নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এই কার্যক্রমের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন।

স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী ব্যবসায়ী সূত্রে জানা গেছে, এম বারী লিঙ্ক রোড মহানগরীর একটি গুরুত্বপূর্ণ সড়ক। পথ দিয়ে প্রতিনিয়ত বাস, ট্রাকসহ অসংখ্য যানবাহন প্রবেশ করে। এছাড়া সড়কের দু’ধারে অন্তত তিনশত ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। সড়কটিতে ভাঙ্গা খানাখন্দ থাকায় ক্রেতা সাধারণ সড়কটিতে প্রবেশ করতে চান না। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। অনেকে বিনিয়োগ করে সর্বশান্ত হয়ে ব্যবসা গুটিয়ে নিয়েছেন।

একই সাথে দীর্ঘদিন সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছিল। বর্ষার কাদাপানি জমে গর্ত খানাখন্দ দিন দিন বড় হচ্ছিল। রাস্তাটি নিয়ে বিপাকে পড়েন স্থানীয় ব্যবসায়ী পথচারীরা। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পর্যন্ত কাদা জমে। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে, যা প্রতিনিয়ত জনদুর্ভোগ সৃষ্টি করছে। অবশেষে নিজেরা ক্ষতির হাত থেকে বাঁচতে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়রা আরও জানান, বুধবার সকালে বাসস্ট্যান্ড থেকে ময়ুর ব্রিজ পর্যন্ত ৭৮০ মিটার সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে। যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দু’দিনে সড়কটিতে ইট-বালু, সরকি দিয়ে খানা-খন্দ ভরাট করে জনগণ যানবাহনের চলাচলের উপযোগী করা হবে। যাতে স্থানীয় বাসিন্দা ব্যবসায়ীরা অন্তত কিছুদিন চলাচলের সুবিধা পান। পরবর্তীতে অবস্থায় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওই রোডের ব্যবসায়ী তাকবীর মটরস্ এর পরিচালক সুমন আহমেদ বলেন, বারবার ধর্ণা দিয়েও কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করেননি। এতে আমাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। ক্রেতা সাধারণ এই রোডে আসতে চান না। এবার নিজেদের সমস্যা দূরীকরণে ব্যবসায়ী স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসেছেন। এটি আসলেই প্রশংসনীয়।

কামরুল এন্টারপ্রাইজের মালিক মো. কামরুজ্জামান বলেন, এই রোড সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগের শিকার হচ্ছি। ক্রেতারা এই রোডে না আসায় ক্ষতির সম্মুখীন হয়ে ইতোমধ্যে একটি দোকান ছেড়ে দিছি। কেসিসি-কেডিএকে জানিয়েও কোন কাজ না হওয়ায় অবশেষে ব্যবসায়ীরা সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন বাইপাস সংযোগ সড়ক নির্মাণ কাজ শেষ হয় ২০১৩ সালের ৩০ জুন। কাজ শেষ হওয়ার কিছু দিন পর খুলনা সিটি কর্পোরেশন এলজিইডিকে সড়কটি হস্তান্তর করে কেডিএ (খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ)সড়কটির মহানগর অংশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) এবং বাকি অংশ এলজিইডির। কিন্তু কাজটি নিম্নমানের হয়েছে দাবি করে প্রথম থেকেই রক্ষণাবেক্ষণে আপত্তি জানায় কেসিসি। সেই থেকে কেসিসি-কেডিএ সমন্বয়হীনতার কারণে সড়কটি সংস্কারের অভাবে পড়ে আছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার পথচারী, স্থানীয় বাসিন্দা ব্যবসায়ীরা।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থিত ঔষধের ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট এর মাধ্যমে জরিমানা

মোঃ রেজাউর রহমান তনু কুষ্টিয়া প্রতিনিধি :- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনের ফার্মেসী গুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, নবায়নবিহীন লাইসেন্স, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ইত্যাদিসহ নানা ধরনের অনিয়ম পাওয়া যায়।

১৩/১০/২১ ইং তারিখ বুধবার সকালে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থিত ঔষধের ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ফার্মেসীগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, নবায়নবিহীন লাইসেন্স, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ইত্যাদিসহ নানা ধরনের অনিয়ম পাওয়া যায়। সকল অপরাধের জন্য ঔষধ আইন, ১৯৪০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪টি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জনাব মিজানুর রহমান; সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন; সহকারি পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়াসহ পুলিশ আনসার বাহিনীর সদস্যবৃন্দ জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হল নির্মাণে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের অনুদানের চেক হস্তান্তর

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের নির্মাণাধীন ব্যাংকুয়েট হলের নির্মাণ কাজের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেড’পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। উপলক্ষে বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ডি জি এম (এ্যাডমিন) কমান্ডার এম মাইনুল ইসলাম খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম জাকিরুল ইসলাম’পক্ষে প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন সাধারণ সম্পাদক হাসান আহমেদে মোল্লাসহ উপস্থিত নেতৃবৃন্দের কাছে অনুদানের একটি চেক হস্তান্তর করেন।

সময় উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ম্যানেজার (এ্যাডমিন) মোঃ কামরুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি কে হিরু শেখ আবু হাসান, সাবেক সভাপতি নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি, নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ জাহিদুল ইসলাম, দেবব্রত রায়, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, আসাদুজ্জামান খান রিয়াজ, শেখ মোঃ সেলিম, ইউজার সদস্য মোঃ হেলাল মোল্লা, এস এম বাহাউদ্দিনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এর আগে প্রধান অতিথি খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ডি জি এম (এ্যাডমিন) কমান্ডার এম মাইনুল ইসলাম খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নির্মাণাধীন ব্যাংকুয়েট হল পরিদর্শন করে নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

কুয়েট কর্মচারী সমিতির সহ-সভাপতি মিলনের ইন্তেকাল, শোক

খানজাহান আলী থানা প্রতিনিধি

কুয়েট কর্মচারী সমিতির (৪র্থ শ্রেনীর) সিনিয়র সহ-সভাপতি, নিরাপত্তা শাখার মো. মহিদুল ইসলাম মিলন(৩৮) মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে দামোদর নিজ গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেছেন(ইন্নাল্লিাহি রাজিউন)তিনি স্ত্রী, পুত্র কন্যা সন্তানসহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। গতকাল বুধবার সকাল ১০টায় ফুলতলা রেল স্টেশন সংলগ্ন বালুর মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় ফুলতলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জিয়া হাসান তুহিন, দামোদর ইউনিয়নের চেয়ারম্যান শরিফ মোহাম্মাদ শিপলু ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু শাহ্, ৯নংওয়ার্ড মেম্বর নজরুল ইসলাম, আলহাজ্জ রজব আলী মোড়ল, আব্দুল আলিম, যোগীপোল ইউনিয়নের ৫নংওয়ার্ড মেম্বর গোলাম কিবরিয়া, কুয়েট কর্মচারী সমিতির(৩য় শ্রেনী) সাধারণ সম্পাদক মো. ইমরুল ইসলাম, আন্ত.বিশ^বিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহবায়ক কমিটির সদস্য কুয়েটের ইমরান আলী রনি সুবির কুমার দত্ত, কুয়েট কর্মচারী সমিতির(৪র্থ শ্রেনী) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নিরাপত্তা শাখার আহসান হাবিব সুমন, মাষ্টাররোল কর্মচারী সমিতির সভাপতি মো. শামিম রেজা, খানজহান আলী থানা যুবলীগের সদস্য আলামিন, দামোদর হাসপাতাল মসজিদের ইমাম আবু জাফর, বায়তুল নুর জামে মসজিদের ইমাম হাফেজ আবুল কাশেম সহ কুয়েট কর্মচারী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মরহুমের সহকর্মী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামীকাল শুক্রবার জুম্মাবাদ দামোদর বায়তুল নুর জামে মসজিদ মোড়লপাড়া জামে মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।

কুয়েট কর্মচারী সমিতির সিনিয়র সহ-সভাপতি মহিদুল ইসলাম মিলনের অকাল আর্কশিক মৃত্যুতে গভীর শোক শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুয়েট কর্মচারী সমিতি ৪র্থ শ্রেনীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিশ^বিদ্যালয়ের সর্বস্থরের কর্মচারী বৃন্দ।

কাঙাল হরিনাথের জেলায় খুলনা সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি

বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন-২০২১ কে সামনে রেখে খুলনা বিভাগ থেকে বিএফইউজের সহ-সভাপতি যুগ্ম সম্পাদক দুটি পদের প্রার্থীদের নির্বাচনী প্রচারনার অংশ হিসাবে ১১ অক্টোবর সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ¬বের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাব খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এসএম হাবিব। বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট (দৈনিক পূর্বাঞ্চল), সহ-সভাপতি প্রার্থী আফরোজা আক্তার ডিউ (ডেইলি নিউনেশন দৈনিক আরশীনগর), যুগ্ম মহাসচিব প্রার্থী হেদায়েৎ হোসেন মোল্লা (বাংলা ট্রিবিউন দৈনিক প্রবাহ), কৌশিক দে বাপ্পী (দৈনিক কালের কণ্ঠ), কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা (জিটিভি যায়যায়দিন), নূর হোসেন জনি (দৈনিক তথ্য), হাসানুর রহমান তানজির (দৈনিক তথ্য), জাহিদুল ইসলাম (দৈনিক তথ্য), রকিবুল ইসলাম লাবু (দৈনিক প্রবাহ), আলামিন হাওলাদার, সাইদুর রহমান চৌধুরী মফিজ (দৈনিক প্রবাহ)সভা পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমিরুল ইসলাম (সাপ্তাহিক মুকুর), কামরুন্নাহার কলি (দৈনিক স্বর্ণযুগ), আখতারুজ্জামান মৃধা পলাশ (দৈনিক মুক্তখবর), ফিরোজ কায়সার (আনন্দ টিভি), রাকিবুল হাসান (দৈনিক পদ্মা গড়াই), সোহাগ আহমেদ (দৈনিক সাগরখালী), ইসমাইল হোসেন (দৈনিক সময়ের আলো), চাঁদ আলী (দৈনিক সকালের সময়) প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ক-তে কুষ্টিয়া, খ-খুলনা বর্ণমালার এই নিবিড় সম্পর্কের মতোই আমাদের সম্পর্ক। খুলনা এবং কুষ্টিয়া এক অভিন্ন। আগামী নির্বাচনে কুষ্টিয়া থেকে সহ-সভাপতি পদে মনোনয়নপ্রাপ্ত আফরোজা আক্তার ডিউ খুলনা থেকে যুগ্ম মহাসচিব পদে মনোয়নপ্রাপ্ত হেদায়েৎ হোসেন মোল্লা’বিজয়ের লক্ষ্যে আমরা সাংবাদিক ইউনিয়নের ভোটাররা নিরলসভাবে কাজ করে যাবো। প্রগতিশীল সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে আমরা এই বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।

বগুড়া জেলার নন্দী গ্রামে গোপালগঞ্জে প্রধান শিক্ষক নির্যাতনের প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি

বগুড়া জেলার নন্দীগ্রামে ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে নির্যাতন এবং গোপালগঞ্জে শিক্ষা অফিসার কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্যাতনের প্রতিবাদে প্রধান শিক্ষক পরিষদ খুলনা মহানগর জেলা নেতৃবৃন্দ বুধবার সকাল ১১টায় খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করেন। সভায় সভাপতিত্ব করেন “প্রশিপ” খুলনা জেলার সভাপতি, অজয় কুমার চক্রবর্তী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন “প্রশিপ” কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শিক্ষক নেতা শেখ মোহাম্মদ আলী, প্রধান বক্তার বক্তব্য রাখেন “স্বাশিপ” কেন্দ্রিয় কমিটির অন্যতম সদস্য খুলনা বিভাগীয় সমন্বয়ক শিক্ষক নেতা মোঃ দেলোয়ার হোসেন। তিনি বলেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে আগে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়, সেই নীল নকশা বাস্তবায়ন করার জন্য সারাদেশে এই শিক্ষক নির্যাতন শুরু হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটা অত্যান্ত লজ্জা জনক। সারাদেশের শিক্ষক সমাজ এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ সভায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তী দাবী করে বক্তব্য রাখেন “প্রশিপ” নেতা এডিএম আরিফ বিল্লাহ, মোঃ মনিরুজ্জামান, মোঃ রবিউল ইসলাম পলাশ, শেখ জাহিদুজ্জামান, মীতা বাগচী, মোসাঃ মনিরা সুলতানা, তাপস কুমার, আব্দুল গফফার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, মোঃ ইউনুস আলী, মোঃ আনিছুর রহমান, কাওছার আলী, সোনিয়া খাতুন, আফরোজা খানম, খালেদা ইয়াসমিন, মোঃ মাহবুব রহমান, রবিউল ইসলাম, আব্দুল্লাহেল বাকী, মোঃ নজরুল ইসলাম, মোঃ সাহিদুল হক, মোঃ হাবিবুর রহমান, এসএম দাউদ আলী, মোঃ হালিম শেখ, মোসারফ হোসেন, আয়ুব আলী, কৃষ্ণ পদ রায়, নকিবুদ্দিন আজাদ, প্রীতিশ্বর বিশ্বাস, চাঁদ সুলতানা, অশোক কুমার মজুমদার, মোঃ আহসান উল্লাহ, যশমন্ত ধর, অমল কুমার বিশ্বাস, আজিজা সুলতানা, মোঃ জাহাঙ্গীর আলম,মধু মঙ্গল মল্লিক, অমল কৃষ্ণ শিকদার, পরিতোষ কুমার মল্লিক, মোঃ হায়দার আলী, আব্দুস সোবাহান, দিপ্তশ্বর বিশ্বাস প্রমুখ।

মোংলায় কুমারী পূজা ছাড়াই মহাষ্টমী উদযাপন, উপমন্ত্রী হাবিবুন নাহারের বিভিন্ন মন্দির-মন্ডপ পরিদর্শন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মহাষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা ছাড়াই মোংলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। বুধবার সকাল থেকে পূজারীরা আসতে শুরু করেন মন্দির-মন্ডপে। বেলা ১১টা বাজতেই পূজাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে। তখনই শুরু হয় মহাষ্টমীর নানা আনুষ্ঠানিকতা। পূজা, অর্চণার পাশাপাশি ঢাক-ডোল, কাঁসর, উলু শঙ্খের ধ্বনিতে সরব হয়ে উঠে মন্দিরগুলো। মোংলায় এবার ৩৭টি মন্দির-মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। তবে এবার সবার নজর কেড়েছে পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের সোনাপট্টির মন্ডপটি। সেখানে লোকসমাগম সবচেয়ে বেশি। এতো মানুষের ভিড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের। সোনাপট্টি পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুন চন্দ বলেন, তিন বছর ধরে আমরা জুয়েলার্স ব্যবসায়ীরা ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে দুর্গাপূজা করে আসছি। তাই আমাদের এখানে পূজারী দর্শনার্থীদের ভিড় খুব বেশি। সুন্দর পরিবেশ বজায় রাখতে পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবক কমিটির লোকজন দিন রাত পরিশ্রম করছি। আশা করছি সকলের সহযোগীতায় পুজা শেষ করতে পারবো।

এদিকে মহাষ্টমীর দিন বুধবার সকাল থেকে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন মন্দির মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় কুশল বিনিময় করেছেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। সময় তার সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

দাকোপে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ শামীম হোসেন- বাজুয়া

মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দূর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বেসরকারী সংস্থা এ্যাড্রা বাংলাদেশ’সহযোগীতায় বুধবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে চালনা পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সহকারী কমিশনার ভূমি গালিব মাহমুদ পাশার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, অপারেশন ম্যানেজার নবযাত্রা আজিজুল হক, এ্যাডরা বাংলাদেশ’প্রকল্প ব্যবস্থাপক পল বাড়ৈসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে দূর্যোগের উপর পট গান অনুষ্ঠিত হয়।

অপশক্তিকে পরাজিত করতে ‘দুর্গতিনাশিনী দেবী’ দুর্গার কাছে প্রার্থনা করতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান

।। খবর বিজ্ঞপ্তি।।

পূজাম-পরিদর্শন করে অপশক্তিকে পরাজিত করতে ‘দুর্গতিনাশিনী দেবী’ দুর্গার কাছে প্রার্থনা করতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। শারদীয়া দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানাতে বুধবার (১৩ অক্টোবর) রাতে নগরীর শিববাড়ি, ছোট বয়রা, পৈ-পাড়া বটতলা পুজামন্ডপ পরিদর্শনকালে তিনি আহবান জানান।

মঞ্জু বলেন, মহামায়া, সনাতনী, ত্রিনয়নী, হিমালয় কন্যা থেকে শুরু করে যোগমায়া, চন্ডিকা, অম্বিকা, নারায়ণী, কাত্যায়নী কিংবা কখনো তিনি মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। কতই তার নাম, কতই তার মহিমা তা বলে শেষ করা যাবে না। সনাতন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে জনপ্রিয় উৎসবের নাম শারদীয় দুর্গোৎসব। আজ সারাবিশ্বে তিনি দেবী দুর্গা নামেই পূজিত। মন্দিরে মন্দিরে মৃৎশিল্পীর হাতের কারসাজি আর দেবীর ত্রিনয়নের অপূর্ব সৌন্দর্য মনে এক শান্তির জন্ম দেয়। মাকে কাছে পেলে যেমন সন্তান সব দুঃখ-কষ্ট ভুলে মনে আনন্দ পায়, তেমনি দেবী দুর্গার মুখ দেখে অন্তরে ঠিক এমন সুখই অনুভব হয়। মা দুর্গার আগমনে পৃথিবী পূণ্যভূমি হয়ে ওঠে। দেবী দুর্গার আগমনেই হয়তো শরৎ পূর্ণতা পায়। মঞ্জু আরো বলেন, দেবী দুর্গার আরাধনা করা হয় শক্তির জন্যে। অশুরের যে শক্তি তাকে বধ করবার জন্যে। দুর্গা পূজার সময়ে অপূর্ব মিলন মেলা ঘটে থাকে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব সময় সত্যের পক্ষে, অসত্যের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এবং সব রকমের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দুর্গতিনাশিনী দেবী দূর্গার আরাধনা এই সময়ে হয়ে থাকে। আবহমান কাল ধরেই এই উপমহাদেশে এই ধর্মীয় উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে। যেকোনো ধর্মীয় উৎসবই সাম্প্রদায়িক বিভেদ রেখা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলনের সূচনা করে। শারদীয় দুর্গাপূজার উৎসব সবার মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা।

পুজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, এড. বজলার রহমান, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, সাজ্জাদ আহসান পরাগ, সাদিকুর রহমান সবুজ, আকরাম হোসেন খোকন, শেখ জামিরুল ইসলাম, মোস্তফা কামাল, মহিউদ্দিন টারজান, রবিউল ইসলাম, বাচ্চু মীর, মেহেদী হাসান সোহাগ, জাহিদুল ইসলাম খোকন, মনিরুল ইসলাম, মোল্যা রাজু, অহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, আব্দুল হালিম, আব্দুর রহমান, সাজ্জাত হোসেন, আবু দাউদ খান, আলমগীর হোসেন, বায়েজীদ, মুস্তাফিজ, মাহবুব, আশিক, ডা. হালিম, কুদ্দুস, সাইফুল, শরিফুল ইসলাম বাদল, হারুন মোল্যা, আতিয়ার, মারুফ খান, আনিস খান, হুমায়ুন কবির, দিদার, রাজু, মিজান, মীর আলামিন, শিমুল, হাসমত, মিন্টু, মামুন, টুটুল, বাচ্চু  প্রমুখ।

বটিয়াঘাটায় বিভিন্ন পুজামন্দির পরিদর্শনে জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুন

খবর বিজ্ঞপ্তিঃ

গতকাল  শারদীয় দূর্গোৎসবের মহা অষ্টমীতে বটিয়াঘাটার বিভিন্ন  পুজা মন্দির  পরিদর্শন উপস্থিত দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। এসময় তিনি উপস্থিত সুধীবৃন্দের উদ্দ্যেশে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্ঠায় ইতিমধ্যে বাংলাদেশ ি বশ্বের দরবারে অসাম্প্রদায়িক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এদেশে সকল ধর্মের মানুষ সাচ্ছন্ধ্যে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করতে পারে। আমরা সকলেই এখন একে অপরের ধর্মীয় অনুষ্ঠানাদীতে অংশ গ্রহণ করে থাকি। কোন সাম্প্রদায়িক শক্তি যেন আমাদের এই অসাম্প্রদায়িক চেতনায় চির ধরাতে না পারে সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, যুবনেতা সরদার জাকির হোসেন, বিধান চন্দ্র রায়, গৌরপদ পাল, আশুতোষ ভদ্র মিঠু, তাপস জোয়ার্দার, চিশতি নাজমুল বাসার, ইসমাইল মৃধা ইমন, দিলিপ পাল, নুরজাহান বেগম, কৃষ্ণপদ পাল, জতিন্দ্রনাথ পাল, সুমন দত্ত, গৌরপ্রসাদ, ওবায়দুল, মুসা, শুভ দে, মনিরঞ্জন পাল, জয়দেব পাল, কেষ্ঠ দে, কিশোর কুমার প্রমুখ।

খুবির কর্মচারী ফারুক হোসেন এর মায়ের ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে কর্মরত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মোঃ ফারুক হোসেন এর মা মিসেস এরাতুন্নেছা বার্ধক্যজনিত কারণে মোড়েলগঞ্জস্থ নিজ বাসায় গতকাল সকাল ৭টা ১৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি তিন ছেলে চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নের চন্ডিপুর ঈদগাহে বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে কর্মরত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মোঃ ফারুক হোসেন এর মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, জীববিজ্ঞান স্কুলের ডিন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ ইফতেখার শামস্সহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

নড়াইল প্রতিনিধি

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুল বারেক নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ-াদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামি হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট সিলটা গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুল বারেক। বুধবার জেলা দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান দ-াদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৯ জানুয়ারি নড়াইলের লোহাগড়া শহরের আব্দুল বারেকের ভাড়া বাসা থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

মামলার সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় কারাদ-াদেশ দেওয়া হয়। আসামি পলাতক থাকায় গ্রেপ্তারের পর সাজা কার্যকর করা হবে বলে বিচারক আদেশ দেন। ছাড়া জব্দ ফেনসিডিল ধ্বংস করার আদেশ দেন তিনি।

বিশ্বসেরা গবেষকদের তালিকায় যবিপ্রবির ২৫ শিক্ষক

যশোর অফিস

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ২৫ জন শিক্ষক। সম্প্রতি বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিংয়ে স্থান পান তারা। তালিকায় বাংলাদেশের মোট হাজার ৭৮৮ জন গবেষক স্থান পেয়েছেন।

এতে যবিপ্রবির গবেষকদের মধ্যে প্রথম দেশের মধ্যে ১৩ তম স্থানে রয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান, দ্বিতীয় স্থানে রয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ এবং তৃতীয় স্থানে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাভেদ হোসাইন খান।

তালিকায় স্থান পাওয়া যবিপ্রবির অন্য শিক্ষকরা হলেন- বিপ্লব হোসাইন, রোকনুজ্জামান, বিপ্লব কুমার বিশ্বাস, ইমরান খান, ওমর ফারুক, আবু হয়াত মো. সাইম, সুজন চৌধুরী, সাখাওয়াত হোসাইন, এইচএম জাকির হোসাইন, নাজমুল হাসান, মনজুরুল হক, মিনহাজ উদ্দীন মনির, মশিয়ার রহমান, এএম সরজ, তানভীর হাসান, মো. মীর মশাররফ হোসাইন, ড. হুমায়ুন কবির, নাজমুস সাকিব, মাহফুজুর রহমান, রশিদ আল মামুন, বিপ্লব কুমার দাস মো. রফিকুল হাসান।

র‌্যাংকিংয়ে ১২ ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে লাখ হাজার ৫৬১ গবেষক স্থান পেয়েছেন। গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে র‌্যাংকিং।