ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে জাতির জনকের জন্মশতবার্ষিকী পালিত
ঝাউডাঙ্গা প্রতিনিধি
সাতীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ও জাতীয় শিশু দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রজমান আলী বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন, ফজর আলী ও কালীপদ মন্ডল, সদর উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি আনিস উদ্দিন, সদর থানার এসআই বুলবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু মোত্তালিব, ঝাউডাঙ্গা বনিক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দীন আলম, তুজলপুর পাঠের পাঠশালার প্রতিষ্ঠাতা ও সাংবাদিক ইয়ারব হোসেন, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি ইসহাক আলী, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান, শহিদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল মালেক, বিমল ঘোষ, মফিজুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা তাদের বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও মুক্তির দূত। এর পাশাপাশি বঙ্গবন্ধুর জন্য দোয়া ও স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ ছাড়া ঝাউডাঙ্গা ইউনিয়ানে ঝাউডাঙ্গা বঙ্গবন্ধু স্বৃতি পাঠাগারে ও ঝাউডাঙ্গা ইসলামী ফাজিল ডিগ্রী মাদ্রসার বঙ্গবন্ধুর জন্মশতবার্ঘিকী উপল্েয গাছের চারা রোপন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কিরনময় সরকার।
উপনির্বাচন বাগেরহাট-৪
মোড়েলগঞ্জ-শরণখোলায় নাঙ্গল প্রতিকে ভোট চেয়ে জাপা প্রার্থীর গণসংযোগ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাজন কুমার মিস্ত্রী শেষ সময়ে গণসংযোগে নেমেছেন। মঙ্গলবার মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটী, আমতলা, ছোলমবাড়িয়া, বাদশারহাট, কেয়ার বাজারসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন। এ সময় লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে লিফলেটও বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় তার সাথে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, খুলনা বিভাগীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সভাপতি শফিকুল ইসলাম মধু, বাগেরহাট জেলা সভাপতি শরণখোলার সাবেক উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক রাহুল দেব, মোরেলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ইঞ্জিনিয়ার কেএম শাহারিয়া, সদস্য সচিব সার্জেন্ট অবঃ আক্তারুজ্জামান, যুবসংহতি নেতা সাইফুল ইসলাম ফরাজী, আজমির হোসেন, জাতীয় পার্টি নেতা মো. বাবলু কাজী, ছাত্রসমাজ নেতা মো. মাসুদ রেজাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
গণসংযোগকালে জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রী বলেন, গনতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সফল রাষ্টনায়ক পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের নাঙ্গল প্রতিকে ভোট দিয়ে বিজয় করলে গ্রাম গঞ্জে উন্নয়ন হবে। একই দিনে তিনি শরণখোলার বিভিন্ন স্থানে নির্বাচনি গনসংযোগ করেন। আগামি শনিবার(২১ মার্চ) এ আসসটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বনগ্রাম ইউনিয়নে স্বাস্থ্য সচেতনামূলক সভা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
মোড়েলগঞ্জের বনগ্রাম ইউনিয়ন পরিষদে বিভিন্ন শ্রেণীর স্টেক হোল্ডারদের নিয়ে একটি স্বাস্থ্য অবহিতকরণ সভার আয়োজন করা হয়। কেএমএসএস কর্তৃক বাস্তবায়িত ইএইচডি প্রকল্পের উদ্যোগে, কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর সহযোগিতায় এবং ইউকে এর আর্থিক সহতায় বাংলাদেশের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবার প্রকল্পের আওতায় । উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রিপন চন্দ্র দাশ। এছাড়াও সভায় বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষক উপস্থিত ছিলেন। উক্ত অবহিতকরণ সভাটি পরিচালনা করেন (কেএমএসএস ইএইচডি প্রকল্পের রুরাল হেলথ ফ্যাসিলিটেটর) মো: মেহেদী হাসান ও (কেএমএসএস ইএইচডি প্রকল্পের রুরাল হেলথ র্কোডিনেটর) হারুন অর রশিদ মজুমদার।
দেবহাটায় পুলিশের অভিযানে গাজাসহ ২ আসামী আটক, মামলা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় পুলিশের অভিযানে গাজাসহ ২ আসামী আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে মঙ্গলবার সকাল ৭ টার দিকে এসআই আসিফ মাহমুদ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় আসামী ১। মোঃ জাকির হোসেন (মোটর সাইকেল চালক) (২৮), পিতা- মৃত মুন্তাজ গাজী @ মনো গাজী স্থায়ী : গ্রাম- কুলিয়া (পশ্চিম পাড়া) , উপজেলা/থানা- দেবহাটা, সাতক্ষীরা এবং ২. মোঃ জাকির শেখ (৪০), পিতা- মৃত আবদার শেখ স্থায়ী: গ্রাম- শ্রীরামপুর, উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরাদ্বয়কে দেবহাটা উপজেলার কুলিয়া আশু মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর থেকে ১০০ (একশত) গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন। এই বিষয়ে এসআই আসিফ মাহমুদ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় দেবহাটা থানায় ০৮ নং মামলা দায়ের করেন। হয়। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
যশোরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
যশোর অফিস
নানা আয়োজনের মধ্যে দিয়ে যশোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত বর্ষকে বরণ করেছে যশোরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় যশোর শহর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শহর আওয়ামী লীগ। এ সময় স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সকাল আটটার দিকে শহরের বকুল তলায় বঙ্গবন্ধুর প্রকৃৃৃৃতিতে জেলা প্রশাসনের আয়োজনে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহম্মদ শফিউল আরিফ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জিমান পিকুল,পুলিশ সুপার মোহম্মদ আশরাফ হোসেন,জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,সাধারন সম্পাদক শাহীন চাকলাদার,যশোর সদর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু,সদর উপজেলা আওয়ামীলীগ,শহর আওয়ামী লীগ,যুবলীগ,তরুনলীগ,শ্রমীকলীগ৷। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া এবং করোনাভাইরাস থেকে বিশ্ববাসী যেন রক্ষা পায় সেই দোয়া করা হয়। অপরদিকে,জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে যশোরের আকাশে বিমানের মহড়া হয়েছে। খুলনা থেকে ছেড়ে আসা বিমানের বহরটি মঙ্গলবার দুপুর দুইটায় যশোরের আকাশ সীমানায় আসে। বিমান বহরটি যশোরের উপর দিয়ে চলে যায়। এর ১৫ মিনিট পর বিমানের বহরটি আবারও যশোরের আকাশের সীমানায় আসে। মহড়ায় ২২টি বিমান ও একটি হেলিক্টার অংশ নেয়। এরমধ্যে শতবর্ষ লেখা বিশেষ এই মহড়ায় এক -এ ছয়টি এবং শুন্যে আটটি করে বিমান ঘুরতে দেখা যায়। যশোরে সেনানিবাস এলাকায় মহড়া দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটিতে অবতরণ করে। এছাড়া,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মদিন পালন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।মঙ্গলবার দিনের শুরুতে এ দপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এর পর অত্র দপ্তরে উপ-পরিচালকের সভাপতিত্বে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও এ দপ্তরকে গত ১৬ মার্চ সোমবার থেকে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী বঙ্গবন্ধুর দেওয়া আদেশ মোতাবেক আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবো মর্মে শপথ গ্রহণ করেন।
পি-৩/২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা এলাকায় বিভিন্ন সংগঠনের ব্যাপক কর্মসূচী পালিত
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি ঃ
৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দিনব্যাপী কোরআনখানী , সন্ধায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, আব্দুর রব খোকন, খ.ম লিয়াকত আলী, মোল্যা নূরুল ইসলাম, খান হাফিজুর রহমান,শেখ আব্দুল হক, হামিদ সরদার, সৈয়দ কিসমত আলী প্রমুখ।
পল্লী বিদ্যুৎ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শিরোমণি পল্লী বিদ্যুৎ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে গতকাল দিনব্যাপী কার্যালয়ে কুরআন খতম, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। পল্লী বিদ্যুৎ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি বিল্লাল সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীর পরিচালনায় বক্তৃতা করেন জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, শেখ শাহিন রহমান, খন্দকার মুক্ত আহম্মেদ,মনিরুল ইসলাম প্রিন্স, হারুন গাজী, রুহুল সরদার, আলী আহম্মেদ, মাসুদ রানা প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ ইকতিয়ার হোসেন।
আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গিলাতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি সচিব তুলসি দাশ মন্ডলের পরিচালনায় বক্তৃতা করেন ইউপি সদস্য আলহাজ্ব খান হাফিজুর রহমান, খোকন কুমার নন্দী, হাফেজ গোলাম মোস্তফা, শেখ আব্দুস সালাম, মোল্যা সোহরাব হোসেন, মাহমুদ হাসান, হুমায়ুন কবির, আম্বিয়া বেগম, আছিয়া আনসার প্রমুখ।
গণসেবা উন্নয়ন সংস্থা ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেসরকারী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা গণসেবার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধায় শিরোমণি বাজারস্থ সংস্থার কার্যালয়ে নির্বাহী পরিচালক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে ও লুৎফর রহমান লিটনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিপিএনএর সভাপতি ও ওয়েষ্টডার নির্বাহী পরিচালক ডাঃ মারুফুল হক । বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন। বক্তৃতা করেন শেখ মিজানুর রহমান, শরিফুল ইসলাম, মাসুম বিল্লাহ, আবুল কালাম, গাজী আল মামুন, শেখ আসলাম, আলী সরদার, হাফিজুর রহমান, শাহ হাফিজুর রহমান, বাচ্চু শেখ, নজমল কাজী, শেখ আব্বাস, মিয়া খলিলুর রহমান, শেখ মহিউদ্দিন, মিয়া খালিদ, শেখ মহিবুল্লাহ প্রমুখ।
কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দিনব্যাপী কোরআনখানী , সন্ধায় কেক কাটা, আতোশবাজি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডি বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, নগর আ’লীগের সাবেক সহ সভাপতি বেগ লিয়াকত আলী, থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ আনিসুর রহমান। মাষ্টার শাহজাহান হাওলাদারের পরিচালনায় বক্তৃতা করেন মাষ্টার মনিরুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, জাকারিয়া রিপন, সেলিম রেজা, লিয়াকাত মুন্সি, সুরুজ্জামান হানিফ, বেগ খালিদ হোসেন প্রমুখ।
উত্তর বনিকপাড়ায় দিনে দুপুরে ঘরের গ্রীল কেটে ডাকাতি
ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি
নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া এলাকায় ব্যবসায়ীর বাড়ীতে গতকাল দিনে দুপুরে ঘরের গ্রীল কেটে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্গার নিয়ে গেলেও ফেলে রেখেগেছে সিটি গ্লোল্ডের মালামালসহ গ্রীল কাটার সরঞ্জাম। বাড়ীর সদস্যরা বাড়ীতে চলে আসায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বড় ধরনের ক্ষতির হাত থেকে। জানাগেছে, ফুলবাড়ীগেট বাজারের ব্যবাসায়ী মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়ার লুৎফর রহমানের বাড়ীতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ীর বেড রুমের পিছনের জ্বানালার গ্রীল কেটে ঘরের মধ্যে প্রবেশ করে ফ্রিজের মধ্যে থেকে আলমারীর চাবী বের করে আলমেরী খুলে নগদ ৫ হাজার টাকা, স্বর্ণের ১টি চেইন এবং ১টি আংকটি নিয়েগেছে সংঘবন্ধ ডাকাতরা।
লুৎফর রহমানের স্ত্রী শিলা জানান, বাড়ীর কর্তা সকালে দোকানে চলে গেলে বেলা ১১টার দিকে ছেলে-মেয়েকে নিয়ে তিনি ফুলবাড়ীগেট বাজারে যান। বেলা সোয়া ১২টার দিকে বাড়ীর প্রধান ফটকের গ্রীল খুলে দিলে মেয়ে বেড রুমের প্রবেশ করেতে গেলে দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পাই। দ্রুত ঘরের পিছনে গিয়ে দেখি একটি জানালার গ্রীল কাটা। পরবর্তিতে রুমের মধ্যে প্রবেশ করে দেখি আলমেরীর তালা খুলে নগদ টাকা, স্বর্ণালঙ্গার নিয়ে খাটের উপর সিটি গোল্ডের আংকটি, চেইন, চুড়ি ছড়ানো সিটানো এবং পাশে একটি রেঞ্চ ও একটি স্কু ড্রাইভার রাখা। তিনি বলেন ঘরের গ্রীলের তালা খুলতে শুনে হয়তা ডাকাতরা পালিয়ে গেছে। দ্রত সময়ে বাড়ীতে না ফিরা হলে হয়তোবা বড় ধরনের ক্ষতি হয়ে যেত। ডাকাতি হওয়ার বাড়ীর পিছনে একটি বাঁশ বাগান আছে যেখানে প্রতিনিয়ত মাদকের আসর চলে বলে এলাকার একাধিক ব্যক্তি জানান। ঘটনার পরপরই দৌলতপুর থানার এস আই কানাইলাল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি দ্রুততম সময়ে অপরাধিদের আটকের আশ্বাস প্রদান করেন।
বড় বাজার ব্যবসায়ীর মৃত্যু: শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
বড় বাজার ব্যবসায়ী ও খুলনা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য মো. সামছুল হুদা বাদশা ইন্তেকাল করেছেন। (ইন্না……রাজেউন) তার বয়স হয়েছিল ৭০বছর। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্থানীয় একটি হাসপাতালে মারা যান।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হচ্ছেন সভাপতি আলহাজ্ব মো. ইয়াছিন মিয়া, সহ-সভাপতি মো. মাহমুদ হাসান মুসা, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আব্দুল আজিজ, উপ-সাধারণ সম্পাদক মো. আবুল বাশার ব্যাপারী, সহ-সাধারণ সম্পাদক মো. কবীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মকবুল হোসেন সরকার, প্রচার সম্পাদক মো. হারুন-অর-রশিদ, কোষাধ্যক্ষ মো. বেল্লাল হোসেন এবং নির্বাহী সদস্য মো. সোলায়মান মোল্লা, মো. হেদায়েত হোসেন মাঝি, মো. লিটু মোল্লা ও কিশোর দাস। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ, মরহুম মো. সামছুল হুদা বাদশা নগরীর নূরনগর মুন্সিপাড়ার মৃত্যু মুন্সি আবু জিন্নাহর পুত্র। তিনি বড় বাজার অগ্রণী ভান্ডারের স্বত্বাধিকারী।
সাবেক ছাত্রনেতা বাদলের মৃত্যুতে বিএনপি নেতা বকুলের শোক
খবর বিজ্ঞপ্তি
আশির দশকে সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের তুখোড় ছাত্রদল নেতা আজম খান বাদল গত শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক ছাত্রদল নেতা বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৩ আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল। অনুরূপ বিবৃতি দিয়েছেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি শেখ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, মুর্শিদ কামাল, সাজ্জাদ হোসেন তোতন, শেখ বেলায়েত হোসেন, শরীফুল আনাম, তরিকুল ইসলাম, শেখ ইমাম হোসেন, কালাম শিকদার, শেখ আনসার আলী, আরমান হোসেন, মতলেবুর রহমান মিতুল, নেহিবুল হাসান নেহিম, লিয়াকত হোসেন লাভলু, শেখ রিয়াজ শাহেদ, শামীম আজাদ মিলু, এম এম জসিম, হেমায়েতউল্লাহ দিপু প্রমুখ।
জন্মশতবর্ষ উপলক্ষে যশোরে বিনা মুল্যে মাক্স বিতরন
যশোর অফিস
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে যশোর শহরের ৫ শতাধীক রিক্সা চালক, ট্রাফিক পুলিশ, ভিক্ষুক ও পথচারিদের বিনা মুল্যে মাক্স বিতারন করে সাড়া ফেলেছে জিরো টিম। মঙ্গলবার যশোর শহরের প্রায় সবকটি সড়ক গুরে ঘুরে তারা রিক্সা চালকদের মুখে মাক্স পরিয়ে দিয়েছে।
রিক্সা চালক শহিদ আহমেদ বলেন, “আমি মাক্স কিনতে গিয়েছিলা, তিন্তু এক একটা মাক্স ১০০ টার উপরে বিক্রী হচ্ছে। রিক্সা চালিয়ে তেল নুন কিনতে পারি না ১০০-২০০ টাকা দিয়ে মাক্স কেমনে কিমনবো”। তিনি বলেন আমরা তোমাদের জন্য দোয়া করবো, তোমরা ভালো থাকো। এমন কখা প্রায় সব রিক্সা চালকদের মুখে মুখে।
মাক্স বিতারনের নেতৃত্ব দেন জিরো টিমের প্রতিষ্ঠাতা সদস্য রাশীদ মোস্তফা তিতুমীর, কেন্দ্রীয় কমিটির কোষাধাক্ষ তাইজুল ইসলাম তাজ, নন্দন যশোরের সাধারন সম্পাদক ডি এইচ দিলসান, জিরো টিমের কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠু, জেলা শাখার সভাপতি আল-আমিন, সহ সভাপতি মোস্তফার বখতিয়ার, ঝিকরগাছা শাখার সাধারন সম্পাদক জাহিদ হাসান, রঞ্জু, আশিক, লাবিব, ইমরানসহ আরো অনেকে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যশোরে বৃক্ষরোপন
যশোর অফিস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে ধর্মনিরপেক্ষ মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে মঙ্গলবার দুপুরে যশোর মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিলুপ্তপ্রায় বিরল ‘অশোক’ ও ‘মহুয়া’ বৃক্ষচারা রোপনের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. গিয়াস উদ্দিন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশীদ, সহ সভাপতি ডা. এমএ বাশার, সাধারণ সম্পাদক সাজেদ রহমান, যুগ্ম সম্পাদক যোগেষ দত্ত, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন দোদুল, দপ্তর সম্পাদক প্রণব দাস, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ আবুল কালাম সামসুদ্দিন জ্যোতি, খবির শিকদার, এহসানুল হাসান, সুজয় ঘোষ প্রমুখ।
পি-৩/৩
খুলনা অঞ্চলে নানা আয়োজনে মুজিব জন্মশতবর্ষ পালিত
স্টাফ রিপোর্টার
খুলনা ও আশপাশ এলাকায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন।
।। ডুমুরিয়া।।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ।বক্তব্যদেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, শারমিনা পারভীন রুমা, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাশ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সুফিয়ান রুস্তম, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক,আ’লীগনেতা শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার প্রমূখ। এছাড়া উপজেলা চত্ত্বরে চোখের গ্লুকোমা ও করোনা ভাইরাস এবং শ্বাস-কাশ বিষয়ক মেডিকেল ক্যাম্প বসিয়ে ফ্রি চিকিৎসা দেয়া হয়।বিকেলে উপজেলা আ’লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে কেক কাটা,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ন চন্দ্র চন্দ এমপি। এছাড়া ডুমুরিয়া মহাবিদ্যালয়ে পুষ্পমাল্য অর্পন শেষে অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যদেন অধ্যাপক নারায়ন মন্ডল,শিশির কুমার সিংহ,মাগফুরা খানম,নুরুল ইসলাম খান প্রমূখ।ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইউব হোসাইনের নেতৃত্বে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ঝরঝরিয়া বীনাপানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুষ্পঅর্পন,চিত্রাংকন প্রতিযোগিতা ও প্রধান শিক্ষক পবিত্র কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।অনুরুপভাবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্দ্যোগে দিবসটি পালিত হয়।
।। মোড়েলগঞ্জ।।
বাগেরহাটের মোড়েলগঞ্জে মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে মুজিব প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী ও কোরআন খানি ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটির প্রক্কালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ,আনসার ভিডিপি অফিস ও বেসককারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন উপজেলা চত্বরে মুজিব প্রকৃতিকে পুষ্পার্ঘ অর্পণ করে। এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, মো. শাহ আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সিফাত আল মারুফ,উপজেলা প্রকৌশলী আশিক ইয়ামিন, নির্বাচন অফিসার মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন, মোড়েলগঞ্জ প্রেসকাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম প্রমুখ।
।। রূপসা ।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত সকাল ৯ টায় বিজয় মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও স্বাস্থ্য কমপেক্সে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সুস্মিতা সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন,নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, তথ্য কর্মকর্তা সোনিয়া আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে যুব মহিলা ও পুরুষদের মাঝে যুব ঋণ বিতরণ করা হয়। অপর দিকে দুপুর রূপসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।
।। ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজ।।
বাগেরহাটের সরকারী ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে দেওয়াল পত্রিকা দিশা উদ্বোধন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ চত্তরে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন খুলনা বিভাগের শ্রেষ্ট ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। কলেজ অধ্যক্ষ অমিত রায় চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম, উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, দেওয়াল পত্রিকা দিশা র্নিমাতা প্রভাষক সুকুমার বাকচি, সহকারী অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত, বদ্যনাথ হালদার, তাপস কুমার বিশ^াস, দেবদুলাল বসু চম্পক, প্রভাষক সচিন্দ্রনাথ রায়, পরিমল মন্ডল ও হায়দার আলী সহ শিক্ষার্থীবৃন্দ। পরে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের উপর কুইচ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষনা করা হয়।
।। ফকিরহাট ।।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃর্তিতে পুষ্পমাল্য অর্পন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগের শ্রেষ্ট ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক ও উন্নয়ন সহযোগী আনন্দ কুমার দাশ, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা, যুবলীগ নেতা অজয় কুমার বিশ^াস, স্বেচ্ছাসেবকলীগ নেতা অলিপ কুমার দাশ, প্যানেল চেয়ারম্যান নির্মলেন্দু দেবনাথ, ওয়ার্ড আ,লীগ নেতা অসিত দেবনাথ বাদল, এস এ খালেক, আসাদুজ্জামান তুহিন, পরিমাল দাশ ও ইউপি সদস্য জামাল উদ্দিন ফকির সহ বিভিন্ন নের্তৃবৃন্দ।
।। মৎস্যজীবী লীগ।।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ খুলনা জেলা সভাপতি মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন লিডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এম. জিয়াউল ইসলামের সভাপতিত্বে নিরালাস্থ কার্যালয়ে ১৬ মার্চ রাত দশটায় “বঙ্গবন্ধু বিশে^র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। আওয়ামী মৎস্যজীবী লীগ, খুলনা জেলা সাধারণ সম্পাদক মোঃ গোলাম সরোয়ারের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরুন কুমার দাশ, মোঃ শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল মান্নান, ইঞ্জিঃ এম, এম, শাহরুখ-উল ইসলাম, বিনয় কৃষ্ণ মন্ডল, মোঃ সোহরাব উদ্দিন, হরিপদ মল্লিক, শেখ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনান্তে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠিত হয়। রাত বারটা এক মিনিটে আতশবাজি উৎক্ষেপন এবং ১০০ মোমবাতি প্রজ্জলন সহ কেককাটা উৎসব আনন্দ মুখর পরিবেশে সম্পন্ন হয়।
।। পাইকগাছা ।।
পাইকগাছায় র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, থানা, আওয়ামীলীগ, আইনজীবী সমিতি, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সংগঠণ এ কর্মসূচি পালন করেছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমীরণ সাধু, শেখ কামরুল হাসান টিপু, আনন্দ মোহন বিশ্বাস, জি,এম, ইকরামুল ইসলাম, ময়নুল ইসলাম, এম.এম. আজিজুল হাকীম সহ দলীয় নেতৃবৃন্দ। আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ জি,এম, আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমিতির কার্যালয়ে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল। পাইকগাছা থানার বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের পর আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম, ওসি (অপারেশন) শাহিনুর রহমান, ওসি শাহজাহান, ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তাবৃন্দ। পরে ছিন্নমুল শিশু-কিশোরদের মাঝে কেক কেটে খাওয়ান ওসি এমদাদুল হক শেখ।
।। দেলুটি ইউনিয়ন ।।
পাইকগাছায় দেলুটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দেলুটি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে র্যালী শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রনধীর মন্ডল, সুকুমার কবিরাজ, রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ্বাস, চঞ্চলা রাণী মন্ডল, ইউপি সচিব নিরাপদ মল্লিক, দেলুটি পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, মিনা আলাউদ্দীন, বন্দনা মল্লিক, জয়ন্তী মন্ডল, দিপিকা মল্লিক, মেরি সরদার, সীমান্ত বালা, সেলিম নাহিদ, লাবনী মন্ডল, দুলালী রায়, উজ্জ্বল গাইন, রাজিব মজুমদার, প্রসেন মন্ডল, শিল্পী মন্ডল, রনজিত মন্ডল প্রমুখ।
।।বাগেরহাট ।।
সারাদেশের মত বাগেরহাটেও নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। করোন ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী যদিও জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান সীমিত করা হয়েছিল। তারপরও নানা আয়োজনে জাতির জনকের জন্মদিন পালন করেছে বাগেরহাটবাসী। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেণ জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে বেলুন উড়ানো ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটেরে উপ-পরিচালক দেব প্রসাদ পাল, বাগেরহাট প্রেসকাবের সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাছির উদ্দিনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার উর্দ্ধোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
।। বাগেরহাট সদর হাসপাতাল ।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাগেরহাট সদর হাসপাতালে কেক কাটা, আলোচনাসভা ও রোগীদের মাঝে মিস্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন কেএম হুমায়ুন কবির, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন, বাগেরহাট জেলার ভারপ্রাপ্ত সভাপতি ডা. অরুণ কুমার মন্ডল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাগেরহাট জেলার সভাপতি ডা. মোশারেফ হোসেন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বেলফার হোসেন, বােেগরহাট প্রেসকাবের সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সাবেক সভাপতি বাবুল সরদার প্রমুখ। আলোচনা সভায় বােেগরহাটের বিভিন্ন চিকিৎসক ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর পরে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাগেরহাট সদর হাসপাতালের পক্ষ থেকে কেক কাটা হয়। শিশু ওয়ার্ডসহ সকল রোগীদের মাঝে মিস্টি বিতরণ করা হয়।
।। দেবহাটা।।
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার স্থাপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় নানা কর্মসূচি বাস্তবায়ন হয়। অনুষ্ঠানে শুরুতে শান্তির প্রতীক কবুতর ও বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্ধোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। পরে কেক কাটা, আলোচনা সভা, দেবহাটা রুপসী ম্যানগ্রোভে বঙ্গবন্ধু শিশু কর্নার উদ্বোধন, সমাজসেবা দপ্তরের চিকিৎসা সহায়তা, ভিক্ষুক পূন:বাসন সহায়তা, দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরন, প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়। সকল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ এবং সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার শরীফ মোঃ তিতুমীর, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জিএম লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
।। বটিয়াঘাটা ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধুর প্রকৃতিতে মাল্যদান, কেক কাটা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিয়োগিতা ও পুরস্কার বিতরণী সহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিতে¦ জ্যোতিষ্ক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ^াস এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল কবির, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল ও উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অপর্না বিশ^াস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী সমাজ সেবা কর্মকর্তা অমিত সমাদ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরদার, কার্তিক চন্দ্র বিশ^াস, চেয়ারম্যান যথাক্রমে মনোরঞ্জন ম-ল, আলহাজ¦ আশিকুজ্জামান আশিক, শেখ হাদীউজ্জামান হাদী, উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, সাংবাদিক প্রশান্ত বিশ^াস, পরিতোষ রায়, শাওন হাওলাদার, বুদ্ধদেব মন্ডল, শাহীন বিশ^াস প্রমুখ।
।। গঙ্গারামপুর ইউনিয়ন।।
মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান কর্মসূচী মঙ্গলবার বেলা ১২টায় স্থানীয় কাতিয়ানাংলা বাজারে ইউপি চেয়ারম্যান শেখ হাদীউজ্জামান হাদীর সভাপতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, সাংবাদিক শাওন হাওলাদার, ইউপি সদস্য যথাক্রমে মোশারেফ হোসেন, তুলশী দাস বিশ^াস, দিপ্তী মল্লিক, নিহার রঞ্জন সহ ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ ও বাজার ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচীর অংশ হিসেবে ঝাড়– দিয়ে বাজার পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আহবান জানান।
।। রামপাল।।
রামপালে জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ পুস্পমাল্য ও পুস্পস্তবক অর্পন করা হয়। পরে রামপাল উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন,মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনূরুপভাবে রামপাল সরকারী কলেজ এবং পল্লী সঞ্চয় ব্যাংক সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আলাদাভাবে জন্মশতবার্ষির্কীর অনুষ্ঠানের আয়োজন করে।
।। চিতলমারী ।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে চিতলমারী উপজেলা প্রেসকাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসকøাবের সদস্যবৃন্দ। শ্রদ্ধা শেষে বঙ্গবন্ধুর জীবনি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসকাবের সভাপতি পংকজ ম-লের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহ-সভাপতি তাওহিদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক ও যুগান্তরের প্রতিনিধি শফিকুল ইসলাম সাফা, নির্বাহী সদস্য সদস্য এস এস সাগর, শেখর ভক্ত, প্রদীপ ম-ল, দেবাশীষ বিশ্বাস। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য কামরুল ইসলাম, শহিদুল ইসলাম সোহেল। আলোচনা সভা শেষে মুজিবর্ষ উপলক্ষে বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৫ জন সাংবাদিককে প্রেসকাবের প্রাথমিক সদস্য পদ প্রদান করা হয়। সদস্যপদ প্রাপ্ত সাংবাদিকরা হলেন দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি কপিল ঘোষ, দৈনিক বাংলাদেশ সমাচারের সোহেল সুলতান মানু, সাপ্তাহিক একতার পংকজ রায়, দৈনিক সমাজের কথা’র টিটব বিশ্বাস ও দৈনিক মানবজমিন পত্রিকার খান হাফিজুর রহমান। অনুষ্ঠান শেষে মুজিব বর্ষ উপলক্ষ্যে সকল সাংবাদিককে প্রেসকাব সভাপতি পংকজ ম-লের লিখিত খবরের ফেরিওয়ালা উপন্যাস উপহার দেয়া হয়।
।। কেইউজে।।
১০০ পাউন্ডের কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেস কাব চত্বরে নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাটের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খুলনা প্রেস কাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, স্বাধীনতা সাংবাদিক ফোরাম’র সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী, টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাপ্পী খান।
।। শিশু হাসপাতাল।।
মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষ্যে খুলনা শিশু হাসপাতালের পক্ষ থেকে হাসপাতালের বহির্বিভাগে আগত রোগীদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান, গরীব রোগীদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করে এবং কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়। এছাড়া জেনারেল বেডে ফ্রি রোগী ভর্তি করা হয় ও ঔষধ প্রদান করা হয়।
উল্লেখিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেযর ও খুলনা শিশু ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা শিশু হাসপাতাল এডহক (ব্যবস্থাপনা) কমিটির আহবায়ক ও জেলা প্রশাসক, খুলনা মোহাম্মদ হেলাল হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসালট্যান্ট ডাঃ মোঃ কামরুজ্জামান। প্রধান অতিথি মহোদয় সকাল ১০.৩০ মিনিটে বহির্বিভাগে আগত রোগীদের ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে হাসপাতালের সভা কক্ষে দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে কেট কাটেন, হাসপাতালের বহির্বিভাগে ও আন্তঃবিভাগের শিশু রোগীদের মধ্যে খেলনা সামগ্রী বিতরণ করেন। পরবর্তীতে খুলনা শিশু হাসপাতালের পক্ষ থেকে খুলনা কালেক্টরী স্কুলের বাচ্চাদেকে ফ্রি চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
।। শহীদ সোহরাওয়ার্দী কলেজ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজে কর্মসূচীর মধ্যে দিনটি পালন করা হয়। কর্মসুচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতি কৃতিতে পুষ্প মাল্য অর্পণ, কেক কাটা, বৃক্ষরোপন, সাহিত্য প্রতিযোগিতা ও আললোচনা সভা। কলেজ অধ্যক্ষ মাধব চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি, সাবেক এম.পি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান মিজান, বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ও কাউন্সিলর আলী আকবর টিপু, প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তুহিন রায়, বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক ও কালের কন্ঠের খুলনা বুরো প্রধান গৌরঙ্গ নন্দী, ২৫ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর হালিম, বিশিষ্ট সমাজসেবি ও কবি মুর্শিদা আক্তার রনি সাহিত্য প্রতিযোগিতার আহবায়ক কবি অধ্যাপক মিনু মমতাজ, অধ্যাপক আব্দুল মাজিদ,মাকসুদা আক্তার, ইমরান হোসেন, রায়হান উদ্দিন প্রমুখ।
।। ঝিনাইদহ ।।
ঝিনাইদহে জমকালো আয়োজনের মধ্যে মুজিববর্ষের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার রাত ১২ টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শত মোমবাতি প্রজ্জলন করা হয়। এসময় স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরে সেখানে কেক কাটা হয়। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। কেক কাটার সময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। একই সাথে চলে আতশবাজী প্রদর্শন। রংবেরংয়ের আতশবাজীতে ঝলমল করে পুরো শহর। এর আগে সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
।। ঝিনাইদহে সিও সংস্থা।।
ঝিনাইদহে মুজিববর্ষে সিও সংস্থার আলোচনা সভা, কেক কাটাসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের চাকলাপাড়ার সিও কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। এ সময় সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা অফিসার মমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ মিডিয়িা হাউজের সভাপতি এম রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সাংবাদিক মোস্তফা কামাল, মেহেদি হাসান সবুজ, সোহাগ আলী, সাদ্দাম হোসেন, সুলতান আল একরাম, খাইরুল ইসলাম নিরব। এসময় সিও সংস্থার সকল কর্মকর্তা কর্মচারিসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে কেক কেটে স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
।। ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।।।
ঝিনাইদহে মুজিববর্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলোচনা সভা কেক কাটাসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এ আয়োজন করা হয়। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হান, সহ-সভাপতি ফয়সাল আহমেদ প্রমুখ। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারিসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে কেক কেটে স্মরণ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
।। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মঙ্গলবার রাত ১২ঃ০১ মিঃ হোটেল মিলেনিয়ামে ১০০ পাউন্ডের কেকে কাটা হয়।সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমানা বুলু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক,খুলনা-২ আসনের সাংসদ সেখ সালাহউদ্দিন জুয়েল,খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম ডি এ বাবুল রানা,বিসিবির পরিচালক শেখ সোহেল,অনুষ্ঠান পরিচালনা করেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা। কেকে কাটা অনুষ্ঠানে মহানগর আওয়ামীলীগ,থানা আওয়ামীলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ,মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
।। কপিলমুনি চলার সাথী।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন করেছে কপিলমুনির চলার সাথী সংগঠন। সংগঠনটির উদ্যোগে মঙ্গলবার সকাল ৭ টায় কালী বাড়ীর ¯œান ঘাট থেকে সংক্ষিপ্ত র্যালী বের হয় । এরপর অস্থায়ী কার্যালয়ে কেকে কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার। উপস্থিত ছিলেন সভাপতি যুগোল কিশোর দে, সহসভাপতি প্রধান শিক্ষক আব্দুর রহমান, পবিত্র সাধু, সাঃ সম্পাদক মুন্সী রেজাউল করিম মহব্বত, কনক দে, জি এম হেদায়েত আলী টুকু, সন্দীপ সাধু, বাবুলাল হালদার প্রমুখ।
।। শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়।।
কপিলমুনির পার্শ্ববর্তী বি জি পি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা এবং বৃক্ষরোপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি জি পি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও লতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী, লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, প্রধান শিক্ষকা নাজিরা আক্তার, শিক্ষক নারায়ন চন্দ্র মন্ডল, বিকাশ চন্দ্র মন্ডল, আবুল হাসান, মদন মোহন মন্ডল, প্রশান্ত মন্ডল, সদানন্দ মন্ডল, সহকারী শিক্ষক অরিন্দম মন্ডল, বিপব সরকার, সাধুচরন বিশ্বাস, লিপিকা সরকার, রিতা বৈদ্য, স্মৃতি মন্ডল। আওয়ামীলীগের সদস্য প্রানকৃষ্ণ মন্ডল, তপন মন্ডল, ফারুক হোসেন সরদার, হরিচাদ সরদার, যুবনেতা হীরামন মন্ডল, মৃগাঙ্ক বিশ্বাস, আলআমিন খলিফা, মিজান সানা, ছাত্রনেতা মিথুন সরকার।
।। অভয়নগর।।
মুজিব শতবর্ষ পালন উপলক্ষে ১৭মার্চ মঙ্গলবার সকালে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন, আ’লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপজেলা মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। উপজেলা নিবার্হী অফিসার নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর প্রতিবন্ধীদের মাঝে ্হুইল চেয়ার বিতরণ, বিধবা ভাতা, প্রধানমন্ত্রীর দেওয়া দূর্যোগ সহনীয় বাসগৃহহীনদের চাবী হস্তান্তার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাগীর, উপজেলা ভূমি কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী। নওয়াপাড়া প্রেসকাবের পক্ষ থেকে বেলা ১২ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপজেলা মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৭ মার্চ উপজেলা আ’লীগের উদ্যোগে সকালে নওয়াপাড়া বাজারে বর্ণাঢ্য র্যালী ও বিকালে নওয়াপাড়া ইনিসটিটিউট অডিটোরিয়ামে কেক কেটে দিবস টি উদযাপন করে। কালে সুন্দলী ইউনিয়নে মুজিব শতবর্ষ অনুষ্ঠান পালন করা হয়। সুন্দলী ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সমীরণ সরকারের পরিচালনায় সভাপতিত্ব করেন সুন্দলী ইউনিয়ন আ’লীগ সভাপতি ও মুক্তিযোদ্ধা অধীর কুমার পাঁড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল আলীম, অভয়নগর উপজেলা যুবলীগ সদস্য চিন্ময় মল্লিকসহ আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ। এছাড়াও উপজেলার প্রেমবাগ ইউনিয়নের পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করে। এ সময় হত দরিদ্রদের মধ্যে বিনা মূল্য চাল বিতরন করেন চেয়ারম্যান মফিজ উদ্দিন। উপজেলার বিভিন্ন স্কুলে স্ব স্ব প্রতিষ্ঠানে জন্মশত বার্ষিকী পালন করে।
।। সাতক্ষীরা প্রেসকাব।।
মঙ্গলবার, সাতক্ষীরা প্রেসকাবের আয়োজনে বঙ্গবন্ধু মিলনায়তনে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসকাব সভাপতি জি এম নূর ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আওয়ামী লীগ নেতা শেখ হারুনর রশীদ, আবু সাঈদ, তরুনলীগের সভাপতি মীর শাহীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দীন হিমেল প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম, দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান, সাংবাদিক এ বি এম মোস্তাফিজুর রহমান, মশিউর রহমান ফিরোজ, হাসান গফুর, আমিরুল ইসলাম, দৈনিক প্রথম বেলা’র জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম (শহিদ), খান নাজমুল হুসাইন সহ প্রেসকাবের সকল সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসকাবের সাধারণ সম্পাদক মোজাফফর রহমান। সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়।
।। মহানগর শ্রমিক লীগ।।
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিববর্ষ-২০২০” উদযাপন উপল,ে মঙ্গলবার সকাল ৭:০০ টায় দলিয় কার্যালয়ে জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও সকাল ৮:৩০ টা মিনিটে জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মদিনের কেককাটা অনুষ্ঠান এবং বিকাল ৫:০০ টায় সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা ও রাত ৮:০০ টায় আতশ-বাজির প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত মুজিব বর্ষের আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
।। তালা সদর প্রেসকাব।।
১৭ মার্চ ২০২০ তালা সদর প্রেসকাবের পক্ষ থেকে কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকি পালিত হয়েছে। জেলা সুপার মার্কেটে তালা সদর প্রেসকাবের কার্যালয়ে সন্ধায় কেক কেটে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম শতবার্ষিকি পালিত উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও তালা সদর প্রেসকাবের প্রধান উপদেষ্ঠা ঘোষ সনৎ কুমার। তালা সদর প্রেসকাবের সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন এর পরিচালনায় এবং সদর প্রেসকাবের সভাপতি মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা রির্পোটাসকাবের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন। সদর প্রেসকাবের যুগ্ন সাধারন সম্পাদক অমল সেন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ গুহ, দপ্তর সম্পাদক মোঃ উজ্জল হোসেন, তালা প্রেসকাবের ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, তালা সদর প্রেসকাবের ক্রীড়া সম্পাদক মোঃ মামুন রেজা প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন শ্রমীকলীগের সভাপতি মোঃ জাহাংগীর হোসেন ফটিক, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ন আহবায়ক শেখ মামুনুর রশিদ, যুগ্ন আহবায়ক মোঃ আল আমিন, তালা উপজেলা স্বেচ্ছসেবকলীগের সদস্য মীর মাসুম, ব্যবসায়ী মোঃ মহাসিন কবির প্রমুখ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কয়রার ঘরে ঘরে আওয়ামী লীগের দূর্গ গড়ে তোলার আহবান: এমপি বাবু
কয়রা প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কয়রা উপজেলা আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেন। এ কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল। মঙ্গলবার সকাল ৮ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু এবং বর্ণাঢ্য র্যালীতে অংশ নেন।। অতঃপর সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর উপর আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কয়রা উপজেলায় প্রতিটি ঘরে ঘরে নৌকার প্রতিকের দূর্গো গড়ে তুলতে হবে। তিনি বলেন, মোহসিন রেজার নেতৃত্বে একটি শক্তিশালী আওয়ামী সংগঠন গড়ে উঠেছে। কিন্তু দলের হাইব্রিড কতিপয় নেতা দলের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে সংগঠনকে বিভক্তি করার করার চেষ্টা করছেন। সে জন্য তৃণমূল থেকে সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ সভাপতি বাবু খগেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, যুগ্ম সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম প্রমূখ। আর আগে কয়রা উপজেলা পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন সাংসদ বাবু। তিনি পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গনে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্দা জ্ঞাপন করেন।
খুলনা নৌঅঞ্চলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত
খবর বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার খুলনা নৌঅঞ্চলের সকল ঘাঁটি ও জাহাজসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে খুলনা নৌ নৌঅঞ্চলের উদ্যোগে বিশেষ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বানৌজা তিতুমীর বাষ্কেটবল গ্রাউন্ড থেকে শুরু হয়ে এনপি চেক পোস্ট ও ওয়ার্ডরুম এলাকা প্রদক্ষিন করে ফোটিলা ব্যারাকের সামনে গিয়ে শেষ হয়। এতে বানৌজা তিতুমীর ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদারসহ উক্ত নৌ অঞ্চলের সর্বস্তরের সামরিক-অসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিকগণ অংশগ্রহণ করেন। এর আগে খুলনা নৌ নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা টুঙ্গিপাড়াস্থ জাতির পিতার সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পরে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খুলনা নৌঅঞ্চলের সকল মসজিদগুলোতে বাদ যোহর মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া নৌ ঘাঁটিস্থ বিনোদন কক্ষগুলোতে জাতির পিতার জীবনী ও কর্মকান্ডের উপরে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। দুপুরে সকল ঘাঁটি ও জাহাজে প্রীতিভোজের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে খুলনা নৌঅঞ্চলের সকল ঘাঁটি ও জাহাজসমূহে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়কার উক্তি এবং ছবি স¤¦লিত ব্যানার ও ফেস্টুন দ্বারা বর্ণিল সাজে সজ্জিত করা হয় এবং সূর্যাস্ত হতে মধ্যরাত পর্যন্ত প্রধান গেইটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোকসজ্জা করা হয়।
বঙ্গবন্ধুর জন্মদিনে ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে প্রেসকাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন
খবর বিজ্ঞপ্তি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ” উদযাপনের অংশ হিসেবে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে খুলনা প্রেসকাবের পক্ষ থেকে কাবের অভ্যন্তরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা প্রেসকাব নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী, খুলনা প্রেসকাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, কাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি আহমদ আলী খান ও শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, সাবেক সদস্য সচিব ও নির্বাহী সদস্য মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন, কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, সহকারী সম্পাদক বিমল সাহা, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সনি, মো: সাঈয়েদুজ্জামান সম্রাট ও মোঃ আনিসউদ্দিন, কাব সদস্য অমিয় কান্তি পাল, মোঃ হুমায়ুন কবীর, মোঃ মোজাম্মেল হক হাওলাদার, মোঃ মোস্তফা সরোয়ার, আনোয়ারুল ইসলাম কাজল, কৌশিক দে, ওয়াহেদ-উজ-জামান বুলু, দেবনাথ রনজিৎ কুমার, দেবব্রত রায়, সুনীল কুমার দাস, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, বাপ্পী খান, এইচ এম আলাউদ্দিন, শেখ আব্দুল্লাহ, সাইদা আক্তার রিনি, এস এম নূর হাসান জনি, কাবের ইউজার সদস্য আল মাহমুদ প্রিন্স, রীতা রানী দাস, জয়নাল ফরাজী, আশরাফুল ইসলাম নূর, শরিফুল ইসলাম বনি, সোহাগ দেওয়ান, তিতাস চক্রবর্তী, কাজী ফজলে রাব্বী শান্ত, মোঃ মেহেদী হাচান, এস ওয়াহিদুজ্জামানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
খুলনায় জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন
তথ্য বিবরণী
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সীমিত কর্মসূচির মধ্যদিয়ে বিভাগীয় শহর খুলনায় মঙ্গলবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে তোপধ্বনীর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় এবং সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোকসজ্জা, ফজর নামাজের পর দুই হাজার তিনশ জন কোরআনে হাফেজের এক হাজার দুইশত কোরআন খতম শেষে বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধের শহিদ, ১৫ আগস্টের শহিদ এবং করোনাভাইরাস থেকে দেশবাসিকে হেফাজাতের লক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়। সকাল আটটায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ এবং সার্কিট হাউস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতিম, দুস্থ ও ভবঘুরে কল্যাণ কেন্দ্র, শিশু সদন এবং জেলখানায় বিশেষ খাবার পরিবেশন ও মিষ্টি বিতরণ করা হয়। বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দেয়ালিকার মাধ্যমে শিশু ভাবনা প্রকাশের ব্যবস্থা করে। খুলনা সিটি কর্পোরেশন নগর ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিভিন্ন মসজিদে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠান এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর গৃহীত ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি, দৃশ্যমান স্থানে পোস্টার ও স্যুভেনির প্রকাশ এবং করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণার চালানো হয়। সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ এবং সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি ও বাণীসমৃদ্ধ বৃহৎ আকারের ব্যানার ও ফেস্টুন দ্বারা খুলনা আঞ্চলিক তথ্য অফিস সজ্জিত করা হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বেতার খুলনা দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। স্থানীয় পত্রিকা বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করে।
কুয়েটে ফজলুল হক হলের বার্ষিক প্রীতি ভোজ ও পুরস্কার বিতরণী
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগ ও সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের শিক্ষার্থীদের ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ সোমবার বিকাল যথাক্রমে সাড়ে ৩টা ও ৬ টায় বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার এবং সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ফারহানা মমতাজ। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার এবং সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান প্রফেসর ড. এস এম মনিরুজ্জামান।
১৬ মার্চ রাতে বিশ^বিদ্যালয়ের ফজলুল হক হলের আয়োজনে হল প্রাঙ্গণে বার্ষিক প্রীতিভোজ ও পুরস্কার বিতরণী ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফজলুল হক হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট হলের ছাত্রবৃন্দ অংশগ্রহণ করেন।
খুকৃবিতে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ে (খুকৃবি) আড়ম্বরপূর্ণ ভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনসহ কৃষিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অবদানের উপর নির্মিত ‘গানে গানে বঙ্গবন্ধু’ শীর্ষক গান প্রচারের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। পরে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান এর সভাপতিত্বে বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতার জন্মদিনের কেক কেটে মুজিব বর্ষের শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর পিতা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর পিতা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেন, বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকারী জাতির জনকের সুযোগ্য কন্যা কৃষকরতœ শেখ হাসিনার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান কৃষি ও কৃষক বান্ধব সরকার জাতীয় শিক্ষা নীতি ও জাতীয় কৃষি নীতি প্রণয়নের মাধ্যমে কৃষি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে দক্ষ কৃষিবিদ তৈরির মাধ্যমে কৃষিক্ষেত্রে আধুনিক, উন্নত ও লাগসই প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহার, অধিক উৎপাদনশীল কৃষি পরিকল্পনা প্রণয়ন ও যথাযথ প্রয়োগ জোরদারকরণের ফলে বাংলাদেশ আজ খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। দেশের ক্রমবর্ধনশীল জনসংখ্যার পুষ্টি চাহিদা মেটাতে এবং তাদের সুষম খাদ্য ও নিরাপদ খাবার নিশ্চিত করতে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে ব্যাপক কর্মসূচি গৃহীত হয়েছে। ফলশ্রুতিতে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। তিনি মুজিব বর্ষ উপলক্ষে সকলকে মুজিবীয় শুভেচ্ছাসহ করোনা ভাইরাস জনিত কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরবর্তী সুবিধাজনক সময়ে মুজিব বর্ষের বিভিন্ন ধরণের কর্মসূচি গ্রহণের আহবান জানান।
মুজিব বর্ষের আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আপাতত মুজিব বর্ষের কর্মসূচি সংক্ষিপ্তভাবে পালন করা হচ্ছে এবং পরবর্তীতে সুবিধামতো সময়ে মুজিব বর্ষের সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতা ও সমৃদ্ধি বঙ্গবন্ধু’র নেতৃত্বে হয়েছিলো। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু কৃষির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। কৃষির এই অমিত সম্ভাবনাকে ঘিরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। জাতির পিতার সূচিত পথ ধরেই তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের কৃষিকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গত চার দশকের বেশি সময় ধরে দেশের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণেরও বেশি। দেশের এই বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে ধারাবাহিকভাবে কৃষি, কৃষক ও কৃষিবিদগণ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী, ৫টি অনুষদের নবীন শিক্ষার্থী, বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, মো. জসীম উদ্দিন, সাজ্জাদুল ইসলাম, এনামুল কবির হীরা, রাশেদুজ্জামান শুভ, ডাঃ সায়েফ, মোহাম্মদ আলী, ফোরকান আহম্মেদ রনি, সুলতান মাহমুদ, সাংবাদিক রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সাংবাদিকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
পুনাকের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে খুলনা জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে পুনাক সভানেত্রী মিসেস শারমিন আক্তার পুনাক সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরবর্তীতে পুনাক কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পুনাক সভানেত্রী মিসেস শারমিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুনাক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
খুলনা জেলা পুলিশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে খুলনা জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে খুলনা বেতার ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরবর্তীতে জেলা পুলিশের উদ্যোগে শিরোমনিস্থ জেলা পুলিশ লাইন্সে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ্ বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন, বিপিএম (বার) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), খুলনা রেঞ্জ এবং একে এম নাহিদুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জ। প্রধান অতিথি খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন, বিপিএম (বার) উপস্থিত অতিথি ও পুলিশ সদস্যদের নিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এছাড়া জেলা পুলিশের উদ্যোগে জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র কোরআন খতমের ব্যবস্থা করা হয় ।
খুবিতে বঙ্গবন্ধুর শততম জন্মদিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সকাল ৯ টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে উপাচার্য কর্র্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু করে হাদী চত্বর হয়ে পুনরায় প্রশাসন ভবনের সামনে দিয়ে কালজয়ী মুজিব প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপরই খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে নির্মিত ‘কালজয়ী মুজিব’ এর বেদীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ডিসিপ্লিন,আবাসিক হলসমূহ, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, খুবি এ্যালামনাই অ্যাসোসিয়েশন, এগ্রোটেক এ্যালামনাই অ্যাসোসিয়েশন, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ, চেতনায় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, কর্মচারিবৃন্দ ও শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনসমূহের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় শৃঙ্খলা রক্ষায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসির আর্মি এবং নেভাল উইংয়ের ক্যাডেটবৃন্দ দায়িত্ব পালন করে। এছাড়া অদম্য বাংলা চত্ত্বরে আইন ডিসিপ্লিন কর্তৃক মুজিববর্ষের লোগো কেন্দ্রিক দেয়ালিকা মুজিবশতবর্ষ উদ্বোধন করেন উপাচার্য। এসময় আইন ডিসিপ্লিনের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শহিদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী ব্লাড গ্রুপিং, অদম্য বাংলা চত্ত্বরে বঙ্গবন্ধুর জীবনালেখার উপর আলোকচিত্র প্রদর্শনী, বিশ্ববিদ্যালয় জামে মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল, বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা, মুক্তমঞ্চে বিকেল ৪ টায় আলোচনা সভা, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলে এবং ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ছায়াবৃত্ত স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ, কালজয়ী মুজিব প্রাঙ্গণে সন্ধ্যা ৬ টায় বঙ্গবন্ধুর ম্যুরাল বেদিতে প্রদীপ প্রজ্জ্বলন, সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভবনে আলোকসজ্জা।
খুলনায় ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ স্থগিত
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার নগরীর বায়তুন নুর নিউমার্কেট চত্বরে নগর ও জেলার উদ্দোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্থগিত ঘোষণা করা হলো। তবে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য সকল থানায় দোয়া মাহফিল করার জন্য আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুলাহ, জেলা সভাপতি অধ্যাপক মাওঃ আব্দুলাহ ইমরান, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন ও জেলা সেক্রেটারী মোঃ আব্দুলাহ আল মামুন।
জেলা পরিষদ কর্তৃক বঙ্গবন্ধু এঁর ম্যূরাল উন্মোচন এবং জন্মশতবার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার খুলনা জেলা পরিষদ কর্তক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০০তম জন্মবার্ষিকী পালন করা হয়। যার মধ্যে সর্বপ্রথম বেলা ১১.৩০ টায় মুজিব বর্ষ উপলক্ষ্যে খুলনা জেলা পরিষদ কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ছবির ভিত্তিতে নির্মিত ম্যূরালের ফলক উন্মোচন করেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, চেয়ারম্যান, জেলা পরিষদ, খুলনা ও সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, খুলনা জেলা শাখা, খুলনা এবং জনাব মোহাম্মদ হেলাল হোসেন, জেলা প্রশাসক, খুলনা। অতপর অতিথিদ্বয়সহ সেখানে উপস্থিত বিভিন্ন স্তরের নেতা-নেত্রী এবং জেলা পরিষদ সদস্যবৃন্দ ও কর্মকর্তাসহ সকলকে নিয়ে নব-নির্মিত ম্যূরালে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩০ পাউন্ডের একটি কেক কাটা হয় ও একই সাথে দুঃস্থ, এতিম ও সাধারণের মধ্যে খাবার বিতরণ করা হয় এবং বেলা ১২.০০ টায় খুলনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার এবং সদনপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানীত সকল সদস্য এবং সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ আছাদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান এবং সাপ্তাহিত খুলনার দর্পণ পত্রিকার সম্পাদক মিনা অছিফুর রহমান (দোলন)। দোয়া পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম জনাব শেখ বায়েজিদ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার অধিকারী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এম বাবুল রানা, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতিবি এম এ সালাম, সাবেক তেরখাদা উপজেলার চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচারনা বিষয়ক সম্পাদক আলহাজ¦ জোবায়ের আহমেদ খান জবা, জেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মাহাবুবার রহমান, মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির, আওয়ামীলীগ নেতা ড. মাহাবুবুর রহমান, মালিক সরোয়ার উদ্দিন, মোঃ মোতালেব হোসেন, মালেকা বেগম, সাবিনা ইয়াসমিন, সরদার জাকির হোসেন, খান সাইফুল ইসলাম, জামিল খান, জলিল তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন, বিধান চন্দ্র রায়, তাপস জোয়াদ্দার, তানভির রহমান আকাশ, কাজি নাজিব, স¤্রাট, জেলা পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলী খান পলাশ, সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক, করোনেশন কারিগরী বিদ্যালয়, আব্দুর রহিম, হিসাব রক্ষক সোমা দাসসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিশিষ্ট সমাজ সেবকগন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অভয়নগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ নেতা গুরুতর জখম
অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে ধোপাদী নতুন বাজার নামক স্থানের একটি চায়ের দোকানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ নেতা মুরাদ হোসেন (২৮) গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় ক্রিকেট খেলা করছিলো। এসময় খেলায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিষয়টি মিটানোর জন্য এক পক্ষের লোকজন মুরাদ হোসেনকে ডেকে আনে। তখন বিষয়টি শুনে মুরাদ হোসেন প্রতিপক্ষের একজন খেলোয়ারকে চড় মারে। এবং খেলা বন্ধ করে দিয়ে চলে যায়। পরে সে স্থানীয় নতুন বাজারে তরিকুল রহমানের চায়ের দোকানে বসে দলীয় লোকজনের সাথে কথা বলছিলো। এ সময়ে স্থানীয় কয়েক চিন্তিত যুবক তাকে আটকে রেখে বুকে পিঠে ও পেটে উপর্যপরিমান ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত মুরাদকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আংশকা জনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মুরাদ হোসেন উপজেলার ধোপাদী গ্রামের মাহাবুল সরদারের ছেলে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থার বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানার এস আই নাসির উদ্দিন জানান, ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত। মুরাদকে কয়েকজন যুবক ছরিকাঘাত করে পালিয়ে যায়। তার অবস্থা আংশকা জনক। তাকে ঢাকা মেডেকেলে নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে আমরা ঘটনার সাথে জড়িতদের আটক করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছি।
বিদেশ ফেরত সাতক্ষীরার ১৩ জন হোম কোয়ারেন্টাইনে; ভারত ও বাংলাদেশ উভয় দেশের পাসপোর্ট যাত্রীদের আসা-যাওয়া বন্ধ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
করোনা ভাইরাস প্রতিরোধে সর্দি-কাশি ও জ্বর থাকায় বিদেশ ফেরত সাতক্ষীরার ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবার বিকাল থেকে মঙ্গলবার বেলা ১২ টা পর্যন্ত তাদের এই কোয়ারেন্টাইনে নেওয়া হয়। এর সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৩ জন, আশাশুনি উপজেলায় ২ জন, কালিগঞ্জ উপজেলায় ৬ জন, দেবহাটা উপজেলায় ১ জন ও শ্যামনগর উপজেলায় ১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত জানান, সাতক্ষীরায় ইতিমধ্যে বিদেশ ফেরত ১৩ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর সংখ্যা আরও বাড়তে পারে। এসব ব্যক্তিদের বিশেষ নজরদারীতে রাখা হয়েছে। তিনি আরো বলেন, এ সব ব্যক্তিরা যেন ঘরের বাইরে ঘোরাফেরা না করে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের উপর স্থানীয় স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে নজরদারিতে রাখতে বলা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। এদিকে, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারটপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিত সরকার জানান, করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে আজ থেকে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত ও বাংলাদেশ উভয় দেশের পাসপোর্ট যাত্রীদের আসা-যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে উভয় দেশের পাসপোর্ট যাত্রীরা নতুন করে কেউ দু-দেশে যাতায়াত করতে পারবেননা বলে জানা গেছে। এ নির্দেশনা চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। তবে, উভয় দেশের নাগরিক আগে যারা বাংলাদেশে এসেছেন বা ভারতে গেছেন তারা নিজ নিজ দেশে ফিরতে পারবেন। গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ বন্দর দিয়ে ৯০৮ জন পাসপোর্টধারী যাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করেছেন। এর মধ্যে ২০২ জন ভারতে গেছেন। পক্ষান্তরে ভারত থেকে ৭০৬ জন পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন।
যশোরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যু
যশোর অফিস
যশোর মাগুরা সড়কের রাজাপুর ডাঙ্গাবয়রা মাঠে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে খেঁজুর গাছের সাথে ধাক্কা লেগে দুই কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহতরা হলো, মোটরসাইকেলের চালক সদরের ইছালী মথুরাপুর গ্রামের ফুল মিয়ার ছেলে সুমন হোসেন (২২) ও আরোহী একই গ্রামের কুরবান আলীর ছেলে সবুজ হোসেন (১৯)। তারা দুই জনে যশোর সরকারি সিটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র। স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের পেছনে আজিজুল স্টোর থেকে দুই বন্ধু চা খেয়ে তারা দুইজনে পালসার মোটরসাইকেল নিয়ে ডাবয়রা মাঠে চালানো শিখতে যায়। এসময় মোটরসাইকেলটি খেঁজুরগাছের সাথে ধাক্কা লাগে। এতে দুইজনের মাথায় মারাত্মক আঘাত লাগে। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
নিহত সবুজ মিয়ার ফুফাতো ভাই মিলন হোসেন জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করে ইছালী ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। তারপর ফাঁড়ির ইনচার্জ এসআই রকিব হোসেন ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
দুর্নীতি করব না, সহ্য করব না: যবিপ্রবি উপাচার্য
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতদিনে আমাদের একটাই শপথ নিতে হবে- আমরা কেউ দুর্নীতি করব না। দুর্নীতিকে সহ্য করব না, প্রশ্রয় দেব না। বিশ^বিদ্যালয়ের সামীনার মধ্যে দুর্নীতি হতে দেব না। যবিপ্রবি সম্পূর্ণ দুর্নীতি মুক্ত। জাতির পিতার প্রতি শ্রদ্ধা রেখে এই একটা কাজ করতে পারলেই আমাদের অনেক কিছু করা হয়ে যাবে। মঙ্গলবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। মরণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জন্মশত বর্ষ সকল কর্মসূচিই অত্যন্ত সীমিত পরিসরে পালন করা হয়।
জাতির পিতার জন্মশতবর্ষের কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রলীগ তাদের নেতা-কর্মীদের নিয়ে জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে যবিপ্রবি শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, শহীদ মসিয়ূর রহমান হল, শেখ হাসিনা ছাত্রী হলসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে কেসিআরএ’র শ্রদ্ধাঞ্জলি
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেস কাবে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন, খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এইচএম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, খুলনা প্রেস কাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, প্রেস কাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, কেইউজে’র সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেন, কেইউজে’র সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রেস কাবের সাবেক সাধারণ সম্পাদক মলিক সুধাংশু, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব মোজাম্মেল হক হাওলাদার, কেসিআরএ’র যুগ্ম-সম্পাদক বিমল সাহা, সহ-সাধারণ সম্পাদক নূর হাসান জনি, প্রচার সম্পাদক জয়নাল ফরাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, হুমায়ুন কবীর।
মণিরামপুরে প্রাইভেট পড়তে গিয়ে এইচএসসি পরীক্ষার্থী খুন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে প্রাইভেট পড়তে এসে ইকলাস হোসেন (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭ টার মধ্যে ঘটনাটি ঘটে। বিচ্ছেদ হওয়া প্রেমিকার সাথে ইকলাসের নতুন সম্পর্ক মেনে নিতে না পেরে মৃদুল নামে অপর এক এইচএসসি পরীক্ষার্থী তাকে হত্যা করেছে বলে অভিযোগ। লাশের কপালে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃদুল তাকে হত্যা করে লাশ উপজেলার পলাশী মোড় জামে মসজিদের পাশে ফেলে পালিয়ে যায়। হত্যার পুরো ঘটনাটি পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিসি ফুটেজে ধরা পড়েছে। পুলিশ আলামত হিসেবে সিসি ফুটেজটি উদ্ধার করেছে বলে জানা গেছে। এই ঘটনায় ইকলাসের নানা আইয়ার আলী বাদি হয়ে মঙ্গলবার দুপুরে মণিরামপুর থানায় মৃদুলসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মামলা করেছেন। মৃদুল মণিরামপুরের এড়েন্দা গ্রামের আলা উদ্দিনের ছেলে। সে এবার পলাশী কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী। নিহত ইকলাস হোসেন বাঘারপাড়ার যাদবপুর গ্রামের আবু হানিফের ছেলে। পাঁচ বছর বয়স থেকে সে যশোর সদরের রুদ্রপুর গ্রামে নানা আইয়ার আলীর বাড়িতে থাকত। রুদ্রপুর ডিগ্রি কলেজ থেকে বাণিজ্য শাখায় তারও আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। প্রতিদিন সকালে মণিরামপুরের বাসুদেবপুর গ্রামে ইব্রাহিম নামে এক প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে আসত ইকলাস। মঙ্গলবার সকালেও পড়ার উদ্দেশ্যে নানা বাড়ি থেকে বের হয় সে।
পলাশী কলেজেরই এক এইচএসসি পরীক্ষার্থীর সাথে মৃদুলের প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হয় ৫-৬ মাস আগে। এরপর ইকলাসের সাথে সেই ছাত্রীর সম্পর্ক হয়। প্রতিদিন সকালে ইকলাস ও সেই ছাত্রী একসাথে প্রাইভেট পড়তে যেতো। মঙ্গলবার সকালে সেই ছাত্রীর সামনে থেকে ধরে নিয়ে ইকলাসকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, পলাশী হাইস্কুলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে মঙ্গলবার সকালে ইকলাস পলাশী হাইস্কুলের সামনে পৌঁছুলে এক জন তাকে জামার কলার ধরে টেনে হিঁচড়ে ওই স্কুলের মাঠে নিয়ে মারপিট করে। একপর্যায়ে স্কুলের দেওয়ালের সাথে মাথায় আঘাত করলে ইকলাস অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তাকে টানতে টানতে স্কুলের পাশের মসজিদের কাছে নিয়ে বুকের উপরে উঠে পাড়াতে থাকে সে। এতে ইকলাসের মৃত্যু হলে পালিয়ে যায় সেই যুবক। শিকদার মতিয়ার রহমান বলেন, এই ঘটনায় মৃদুল নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে আসামি করে থানায় মামলা হয়েছে। একটি ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কের সূত্রধরে এই খুন হতে পারে। আমরা সেই ছাত্রীর সাথে কথা বলেছি। সে প্রেমের বিষয়টি স্বীকার করেনি। তাকে মামলায় স্বাক্ষী করা হয়েছে। মৃদুল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে: সেখ জুয়েল এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বাঙালির অধিকার প্রতিষ্ঠিত হতো না। আমাদের আজ পরাধীন থাকতে হতো। উচ্চ শিক্ষা গ্রহণ করেও যোগ্যস্থানে চাকুরী হতো না। বঙ্গবন্ধুই বাঙালির অধিকার আদায়ে জন্য উৎসাহ উদ্দীপন ও সাহস যুগিয়েছেন। নিরস্ত্র বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সশস্ত্র পাকবাহিনীর উপর ঝাপিয়ে পড়ে মাত্র নয় মাসে বাংলাদেশ শত্রুমুক্ত করে। তিনি আরো বলেন, একজন যোগ্য ত্যাগী নেতা হিসেবে বঙ্গবন্ধু’র আহবানকে বাংলার মানুষ আস্থার জায়গা থেকে গ্রহণ করেছিলেন। আর সেকারনেই বাঙালি তার অধিকার ফিরে পেয়েছিলো। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু’র অসমাপ্ত কাজ সমাপ্ত করে বাঙালির অধিকার নিশ্চিত করছেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে।
গতকাল মঙ্গলবার সদর থানার কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বিসিবি’র পরিচালক শেখ সোহেল। থানা সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. অলোকা নন্দা দাস, তারিকুল আলম খান, কাজী জাহিদুল ইসলাম, এ কে এম শাজাহান কচি, এ্যাড. কে এম ইকবাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে তিনি একশত পাউ-ের কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর শুভ যাত্রা শুরু করেন।
আহসান উল্লাহ কলেজে বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে কেক কেটে, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে খুলনা আহসান উল্লাহ কলেজ। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে কলেজের অধ্যক্ষ শহিদুল হক মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এসময়ে উপস্থিত ছিলেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কলেজ কমিটির সদস্য মো. হামিদুল হক, এ্যাড. শাহজাহান কচি, ফারজানা রুপা, আব্দুস সালাম, কাজী আব্দুল মতিন, মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী, অচিন্ত ঘরামী সহ কলেজের শিক্ষক ও অভিভাবক বৃন্দ। সভা শেষে কেক কেটে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন করা হয়।
বঙ্গবন্ধু পরিষদ খুলনা কর্তৃক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দেয়া মাহফিল খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় বঙ্গবন্ধু পরিষদ খুলনার নিজস্ব কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন উপলক্ষে দিনব্যাপি অনুষ্ঠানে সকাল ৬.০০ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৬.৩০ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৭.০০ টায় কোরআনখানি, সকাল ৮.০০ ঘটিকায় খুলনা বেতারে বঙ্গবন্ধুভাষ্কর্যে মাল্যদান, সকাল ৯.০০ টায় নিজস্ব কার্যালয়ে কেক কাটার অনুষ্ঠান, সকাল ১০.০০ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ সভাপতি দেব নারায়ন দাস, সভায় বক্তারা বলেন- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ব্যাপকভাবে পালন করার যে কর্মসূচী ছিল তা করোনা ভাইরাস এর জন্য কিছুটা শিথিল করা হয়েছে তার কারণ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা ইহা সীমিত পরিসরে পালন করেছি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব ড. মাহবুবুল ইসলাম, বক্তব্য রাখেন, গাজী লিয়াকত হোসেন, উদযাপন কমিটির আহ্বায়ক এস এম নুরুল হক নুরু, সাবেক ট্রেজারার, খান আতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, মোজাম্মেল হক, ডাঃ মাহমুদ হোসেন খান, সুভাষ চন্দ্র রাহা, আবুল বরকত, এ্যাড. এম হারুনার রশীদ, আনিসুজ্জামান মুকুল, আব্দুস সালাম শিমুল, মোঃ জহির উদ্দিন, কাজী আব্দুল ওহাব, মাসুম হুদা বাপ্পী, শেখ জামাল উদ্দিন, জাহাঙ্গীর, আল মামুন চৌধুরী, মোঃ মনিরুজ্জামান, শিবলী আসলাম, খন্দকার লোকমান হোসেন, মাহমুদ হুসাইন, এস এম শাহজাহান কচি, এম এম জাফর ইকবাল, ডাঃ নৃপেন্দনাথ বৈরাগী, হাফিজুর রহমান চৌধুরী, ডাঃ তোজাম্মেল হোসেন জোয়ার্দার, এ্যাড. ফাল্গুনী ইয়াসমিন মিতা, অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. মোঃ মোক্তার উদ্দিন।
ঘাট এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ
স্টাফ রিপোর্টার
নগরীর ৪নংঘাট এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাবার (খিচুড়ী) বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ৬টি পরিবারের মাঝে খাবার করা হয়। সদর হ্যান্ডলিং শ্রমিক দল এর আয়োজন করে। এ সময় শ্রমিক নেতা মো. শামীম খান,মো. আনোয়ার হোসেন, মো. কালাম হোসেন, মো. দুলাল হোসেন, শামীম বিশ্বাস, মো. লালন, মো. খোকন হাওলাদার, মো. শাহাজান সাজা, মো. হালিম ও মো. মানিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত কয়েক দিন আগে আগুনে সিদ্দিক, রুবেল, জাকির, কালু, হাজেরা ও ফাতেমা বেগমের ঘর পুড়ে যায়।
জাতির পিতার জন্মবার্ষিকী ও মুজিব বর্ষে নগর ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচী পালন
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও মুজিব বর্ষ-২০২০ এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার সকাল ৬:৩০ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এ কর্মসূচী শুরু হয়। এরপর সকাল ৭:০০ ঘটিকায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকাল সাড়ে ৮ ঘটিকায় খুলনা বেতার কেন্দ্র অবস্থিত জাতির পিতার মুর্যালে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০ ঘটিকায় দলীয় কার্যালয়ে কেককাটা অনুষ্টান ও জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্টিত হয়। এরপর সকাল সাড়ে ১০ ঘটিকায় সরকারী সুন্দরবন আদর্শ কলেজে আলোচনা ও কেককাটা অনুষ্ঠান ও বেলা ১১ ঘটিকায় আযম খান সরকারী কমার্স কলেজে বৃক্ষরোপন অনুষ্টিত হয়। এরপর দুপুরে বাদ জোহর খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে এবং তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এরপর দুপুর ২টায় খুলনা আলিয়া মাদ্রাসায় লিল্লাহি বোডিং ও এতিমখানায় এতিমদের মাঝে মহানগর ছাত্রলীগের উদ্যোগে খাবার বিতরণ করা হয়। রাত ৮ ঘটিকায় নগরীর শিববাড়ী মোড় ও রয়েল মোড়ে আতসবাজি ফুটানো হয়। খুলনা মহানগর ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এছাড়াও বিভিন্ন কর্মসূচীতে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সদস্য চৌধুরি মোঃ রায়হান ফরিদ, খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, খুলনা মহানগর যুবলীগের সদস্য কাজী কামাল হোসেন, নজরুল ইসলাম দুলু, শওকাত হোসেন, ইয়াসিন আরাফাত। এছাড়াও উপছিলেন খুলনা মহানগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রণবীর বাড়ই সজল, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, জহির আব্বাস, মেহেদী হাসান মান্না, জাহিদুর রহমান জাহিদ, দিদারুল আলম, সোহেল শেখ, মাহামুদল হাসান সুজন, আব্দুস সালাম, শিকদার রাসেল, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাজেস, তরিকুল ইসলাম তুফান, এমএ হোসেন সবুজ, বায়েজিদ সিনা, আহানাফ অর্পন, মোঃ রাজু হোসেন, জোয়েব সিদ্দিকী, সাগর মিত্র চিন্ময়, সাইফুল ইসলাম, নাজমুল হক আয়ন, পারভেজ শিকদার, মশিউর রহমান বাদশা, জনি বসু, রুমান আহমেদ প্রমুখ।
গোপালগঞ্জে ১০০ আতশবাজী ফুটিয়ে বঙ্গবন্ধুর জন্ম শত বাষিকী পালন
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ১০০ আতশবাজী ফুটিয়ে বঙ্গবন্ধুর জন্ম শত বাষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার রাত আট টায় গোপালগঞ্জ শেখ মনি স্টেডিয়ামে এসব আতশ বাজী ফুটানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো; আব্দুল্লাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহবুব আলী খান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের জনগন। এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় ও ১০০ আতশবাজী ফুটিয়ে বঙ্গবন্ধুর জন্ম শত বাষিকী পালন করা হয়েছে।











































