Home খেলাধুলা খুলনায় সিনিয়র ডিভিশন ফুটবল লীগ শুরু এ মাসেই

খুলনায় সিনিয়র ডিভিশন ফুটবল লীগ শুরু এ মাসেই

147

ক্রীড়া প্রতিবেদক।।

২৯ অক্টোবর থেকে নভেম্বর এর মধ্যে যে কোন দিন শুরু হবে খুলনার বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগ। শনিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। ইতোমধ্যে লীগে অংশগ্রহণকারী ১৬টি দলের রেজিস্ট্রেটশন সম্পন্ন হয়েছে।

জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলি লীগ কমিটির চেয়ারম্যান সুজন আহমেদসহ সকল ক্লাবের কর্মকর্তা খেলোয়াড়বৃন্দ। সকল খেলা খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদ ১৫ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত জেলা স্টেডিয়াম ফুটবল এ্যসোসিয়েশনকে বরাদ্দ দিয়েছে।

লীগে অংশ নেয়া ১৬টি দলকে ৪টি গ্রপে ভাগ করা হয়েছে। “গ্রুপ” আবাহনী ক্রীড়া চক্র, দিঘলিয়া ওয়াইএমএ, ডুমুরিয়া তরুন সংঘ এসবিআলি ফুটবল একাডেমি। “গ্রুপ”  ইয়ং বয়েজ ক্লাব, টাউন ক্লাব, উইনার্স ক্লাব ও  ব্রাদার্স ইউনিয়ন। “গ্রুপ” মোহামেডান স্পোটিং ক্লাব, লিটন স্মৃতি সংসদ, শেখ কামাল স্মৃতি সংসদ মহেশ্বরপাশা ক্লাব। “গ্রুপ” ইয়ং রেডসান ক্লাব, উল্কা ক্লাব, বলাকা স্পোটিং ক্লাব মৌসুমি একাদশ। গ্রপের শীর্ষ দল সুপার লীগে অংশ নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। গ্রপের নি¤œ দল রেলিগেশন খেলবে। পয়েন্ট তালিকার নি¤œ দল অবনমীত হবে। আগামী ১৬, ১৭ ১৮ অক্টোবর দল বদল অনুষ্ঠিত হবে এ্যসোসিয়েশনের অস্থায়ী কার্যালয় নগরীর ৮, পিসি রায় রোডস্থ গফ্ফার টাওয়ারের ২য় তলায় আমিন-সামিন শিপিং লাইনের সভা কক্ষে। বহিরাগত ৮জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। মাঠে খেলতে পারবে ৪জন। বিদেশী খেলোয়াড় গ্রহণযোগ্য নহে।