Home আঞ্চলিক খুুলনায় শনিবার ছাত্রদল নেতা কামালের স্মরণ সভা

খুুলনায় শনিবার ছাত্রদল নেতা কামালের স্মরণ সভা

7


খবর বিজ্ঞপ্তি ।।


জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অকাল প্রয়াত ছাত্রনেতা এস এম কামাল হোসেন স্মরণে শনিবার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ স্মরণ সভা যৌথভাবে আয়োজন করেছে মহানগর ও জেলা ছাত্রদল।
স্মরণ সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক, ছাত্রদল জাতীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি ও খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সহ সভাপতি মিজানুর রহমান সজীব, যুগ্ম সম্পাদক মাহাবুব মিয়া, সহ সাধারণ সম্পাদক মো: আক্তারুজ্জামান আকতার ও সহ সাধারণ সম্পাদক জেসমিন সুলতানা জুঁই।
এদিকে কর্মসূচি সফল করতে মহানগর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের এক যৌথ প্রস্ততি সভা শুক্রবার সন্ধ্যায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা শফিকুল আলম তুহিনের সভাপতিত্বে প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন আজিজুল হাসান দুলু, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আজিজা খানম এলিজা, ইবাদুল হক রুবায়েদ, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, আতাউর রহমান রনু, গোলাম মোস্তফা তুহিন, মো: তাজিম বিশ^াস প্রমুখ। এ সময় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।