Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

8

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ
প্রাইম ব্যাংক ও শেখ জামালের জয় : মোহামেডানের হার
ক্রীড়া প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধন হয়েছে রবিবার। গতকাল সোমবার ২দিনে ৩টি ভেন্যুতে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জয় পেয়েছে প্রাইম ব্যাংক ও শেখ জামাল। হেরেছে মোহামেডান স্পোটিং কাব।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ৬ উইকেট হারিয়ে ২৫১ রান তোলে। জবাবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ২৪২ রানের বেশি তুলতে পারেন। ৯ রানের জয়ে পূর্ণ ২ পয়েন্ট নিশ্চিত করে তামিমের দল। শেষটা রাঙিয়েছেন নাহিদুল ও নাঈম। দুজনের অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে প্রাইম ব্যাংক লড়াই করার পুঁজি পায়। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন নাহিদুল।
বিকেএসপিতে শেখ জামাল ৫৫ রানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। বিকেএসপির ৪নম্বর মাঠে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৭৬ রান তোলে শেখ জামাল। জবাবে খেলাঘর ৯ উইকেটে ২২১ রানের বেশি করতে পারেনি। শেখ জামালের জয়ের নায়ক সৈকত আলী। ডানহাতি ওপেনার ৭৯ বলে ৮৩ রানের ইনিংস খেলে শুরুতেই দলকে এগিয়ে নেন। মধ্যভাগে দলের ইনিংস টানেন নাসির হোসেন ও অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান। চতুর্থ উইকেট জুটিতে তারা ৯৬ রানের জুটি গড়েন। দুজনই পেয়েছেন হাফ সেঞ্চুরির ইনিংস। ব্যাট-বলের দাপটে লিগ ভালোভাবেই শুরু করল শেখ জামাল
হারে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের যাত্রা শুরু করলো মোহামেডান স্পোর্টিং কাব। শাইনপুকুর ক্রিকেট কাব ৫ উইকেটে হারিয়েছে ঐতিহ্যবাহী কাবটিকে। তিন তরুণের হাত ধরে খুব সহজে জয় পেয়েছে শাইনপুকুর।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে মোহামেডান ৮ উইকেটে ২৫৭ রান তোলে। জবাবে শেষ ওভারে তিন বল হাতে রেখে জয় পায় শাইনপুকুর। যুব বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও তৌহিদ হৃদয় পেয়েছেন হাফ সেঞ্চুরির ইনিংস। তামিম সর্বোচ্চ ৫৯ রান করেন। হৃদয় করেন ৫০ রান। ৪৯ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া রবিউল ইসলামের ব্যাট থেকে আসে ৫৪ রান। তাদের হাত ধরে শাইনপুকুর তুলে নেয় লিগের প্রথম জয়। শাইনপুকুরের তামিম পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

ওয়ালটন জাতীয় যুব দাবায় সুব্রুত ও অর্পা চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
‘ওয়ালটন স্মার্ট টিভি জাতীয় যুব দাবা প্রতিযোগিতা-২০২০ (বালিকা ও উন্মুক্ত)’ এর অনূর্ধ্ব-১৮ গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। ফিদে মাস্টার সুব্রত ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির নাফিম আল করীম রানার-আপ হন।
অনূর্ধ্ব-১৮ গ্রুপের বালিকা বিভাগে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির তাসনিয়া তারান্নুম অর্পা সাড়ে চার পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। বাংলাদেশ নৌবাহিনী ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির আহমেদ ওয়ালিজা রানার-আপ হন। অনূর্ধ্ব-১৬ গ্রুপে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস চ্যাম্পিয়ন হন। ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। নারায়ণগঞ্জের মোর্তুজা মাহাথির ইসলাম সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে রানার-আপ হয়েছেন। অনূর্ধ্ব-১৬ বালিকা বিভাগে বাংলাদেশ নৌবাহিনী ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন। নারায়ণগঞ্জের আয়েশা আক্তার চার পয়েন্ট নিয়ে রানার-আপ হন। অনূর্ধ্ব-১৪ গ্রুপে একসেস চেস কাবের স্বর্নাভো চৌধুরী ছয় পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। একই পয়েন্ট নিয়ে পঞ্চগড়ের এস এম সাফওয়ান রানার-আপ হন। অনূর্ধ্ব-১৪ বালিকা বিভাগে নুশরাত জাহান আলো পাঁচ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন। পাবনার মাইশা মাহজাবিন তিশা সাড়ে চার পয়েন্ট নিয়ে হন রানার-আপ। অনূর্ধ্ব-১২ গ্রুপে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়াদিফা আহমেদ অপরাজিত চ্যাম্পিয়ন হাবর গৌরব অর্জন করেন। ওয়াদিফা ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে শিরেপা জয় করেন। এ গ্রুপে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির সৈয়দ রিদওয়ান রানার-আপ হন। অনূর্ধ্ব-১২ বালিকা বিভাগে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ইশরাত জাহান দিবা ৫ পয়েন্ট নিয়ে বালিকাদের মধ্যে চ্যাম্পিয়ন হন। আলিজাহ নুশায়বা ইসলাম ৪ পয়েন্ট নিয়ে হন রানার-আপ। অনূর্ধ্ব-১০ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ৭ খেলায় পূর্ণ ৭ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। ছয় পয়েন্ট নিয়ে নিয়ে পাবনার সাকলাইন মোস্তফা সাজিদ রানার-আপ হন। অনূর্ধ্ব-১০ বালিকা বিভাগে পাবনার মেহজাবিন আক্তার জুবাইদা চার পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। মারযুকা মোকাররামা সাড়ে তিন পয়েন্ট পেয়ে রানার-আপ হন। অনূর্ধ্ব-৮ গ্রুপে ৭ খেলায় পূর্ণ ৭ পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ওয়ারসিয়া খুশবু অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। গেটওয়ে চেস একাডেমির রিদওয়ান রব্বানী পাঁচ পয়েন্ট পেয়ে রানার-আপ হন। অনূর্ধ্ব-৮ বালিকা বিভাগে আরিশা হোসেন তুবা চার পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন, তিন পয়েন্ট নিয়ে ইনায়া আফশিন রানার-আপ হন।

৭দিন ব্যাপী ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত ৬টি বিভাগের ১২টি ক্যাটাগরিতে ঢাকা শহর ও বিভিন্ন জেলা হতে আগত মোট ১৩৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

সান্ত্বনাকে ১০ এবং উন্নতিকে ৫ লাখ টাকা দিচ্ছেন প্রধানমন্ত্রী
ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক তায়কোয়ান্দোতে সাফল্য পাওয়া সান্ত্বনা রানী রায় ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সেরা উন্নতি খাতুনের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের পরিবারের দুর্দশার খবর জেনে তাদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।
লালমনিরহাটের সান্ত্বনা রায় পেতে যাচ্ছেন ১০ লাখ টাকার সঞ্চয়পত্র। ঝিনাইদহের উন্নতি খাতুন পাবেন ৫ লাখ টাকা। উন্নতির মা ক্যান্সারের সঙ্গে লড়ছেন। তার মায়ের চিকিৎসার জন্য এই অর্থ বরাদ্দ হয়েছে। স্থানীয় হাসপাতালেও তার চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে।

৩১মার্চ পর্যন্ত সিনিয়র ডিভিশন ক্রিকেট লীগের সকল কার্যক্রম বন্ধ
ক্রীড়া প্রতিবেদক
সরকারি সিদ্ধান্ত অনুসারে আগামী ৩১মার্চ পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট লীগের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় খুলনা জেলা ষ্টেডিয়াম ভবনে খুলনা জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র ডিভিশন ক্রিকেট লীগ কমিটি ও অংশগ্রহনকারী কাব কর্মকর্তা/প্রতিনিধিদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সিনিয়র ডিভিশন ক্রিকেট লীগ কমিটির চেয়ারম্যান এস এম মোর্ত্তজা রশিদী দারা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, খুলনা সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, ২০নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. গাউসুল আযম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো. মোতালেব মিয়া, যুগ্ম-সম্পাদক ও লীগ কমিটির সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য মো. মোমতাজ আহম্মেদ তুহিন, ফরহাদ নেওয়াজ শিমু, মো. সুজন আহম্মেদ, এসএম ইনামুল কবির মন্নু, ফয়সাল আহম্মেদ পপা, পারভীন রহমানসহ অংশগ্রহনকারী কাবের প্রতিনিধিবৃন্দ।

প্রথম লিটন স্মৃতি সর্টপিট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরন
ক্রীড়া প্রতিবেদক
প্রথম লিটন স্মৃতি সর্টপিট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। লিটন স্মৃতি সংসদ আয়োজিত টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয় নগরীর রায়পাড়া রোডস্থ কাবের নিজস্ব কার্যালয়ে।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন কাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু। এসময় কাবের সহ-সভাপতি ফরিদ আহমেদ, ক্রীড়া সম্পাদক কার্তিক চন্দ্র দে, সহ ক্রীড়া সম্পাদক জয়নুল আবেদীন সাগর, সদস্য মিজানুর রহমান নাজু ও মো. শরিফুল হাসান টিটুসহ কাবের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মুজিববর্ষকে যেভাবে স্বাগত জানাবে ক্রীড়াঙ্গন
ক্রীড়া প্রতিবেদক
ঘড়ির কাঁটা রাত ১২টা স্পর্শ করলেই শেষ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ-এর ণগণনা। শুরু হবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্মশতবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠান। যদিও করোনাভাইরাসের কারণে জাতীয়ভাবেই বাদ দেয়া হয়েছে অনেক কর্মসূচি। ক্রীড়াঙ্গনেও তাই। আজ মঙ্গলবার থেকে তো ১৪ দিনের জন্য স্থগিত করা হয়েছে ঘরোয়া সব ধরনের খেলাধুলা।
তারপরও অন্য আঙ্গিকে ক্রীড়াঙ্গন স্বাগত জানাবে স্বাধীনতার স্থপতির জন্মশতবার্ষিকীকে। জাতীয় ক্রীড়া পরিষদ সকাল ৮টা থেকে শুরু করবে তাদের কর্মসূচি। এর মধ্যে প্রথমেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এক নম্বর ফটকের পাশে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হবে। এরপর সন্ধ্যায় থাকবে স্টেডিয়ামে আলোকসজ্জা ও আতশবাজির কর্মসূচি।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম রাতে জানিয়েছেন, ‘সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে কেট কাটার মাধ্যমে পালন করা হবে জাতির জনকের জন্মশতবার্ষিকীর প্রথম দিন। কেক কাটবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। জাতির পিতার নামের বঙ্গবন্ধু স্টেডিয়ামে আলোকসজ্জা করা হবে। স্বল্প পরিসরে থাকবে আতশবাজি।’

ঢাকা ফুটসাল কাপের চ্যাম্পিয়ন জেমকন
ক্রীড়া প্রতিবেদক
ঢাকা ফুটসাল কাপের (ডিএফসি) দ্বিতীয় আসরে কাপ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে জেমকন। বোল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ট্রিবিউন। শনিবার রাজধানীর জাফ স্টেডিয়ামে ফুটসাল কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়।
কাপ ক্যাটাগরির ফাইনালে নিও জিপারকে ২-১ গোলে হারিয়েছে জেমকন। বোল ক্যাটাগরির শিরোপা নির্ধারণী ম্যাচে ৩-০ ব্যবধানে আইডিসিওএলকে হারিয়েছে ঢাকা ট্রিবিউন। এছাড়া প্লেট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে বাগডুম। ২দিন ব্যাপী এই টুর্নামেন্টে মোট ১৩টি দল অংশগ্রহণ করে।

স্থগিত হল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রভাবে এবার স্থগিত হল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ স্পন্সর্ড বাই ওয়ালটন। লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এ সিদ্ধান্ত নিয়েছে।
করোনার প্রভাবে স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। থমকে গেছে ক্রীড়াঙ্গন। আন্তর্জাতিক সূচি, দ্বিপাকি সফরসহ নানা টুর্নামেন্ট স্থগিত হয়েছে। বন্ধ হয়েছে ঘরোয়া সকল আসর। ‘করোনার কারণে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের ঘরোয়া ও অন্তর্জাতিক খেলাধুলা ও টুর্নামেন্ট স্থগিত থাকবে।’

তিনটি প্রতিযোগিতা স্থগিত করলো বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
বিকেলে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের নির্দেশনা পাওয়ার পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের চলমান তিনটি প্রতিযোগিতা স্থগিত করেছে।
চলছিল নারী ফুটবল লিগও। ৫ রাউন্ড শেষ হয়েছে। পরের রাউন্ড শুরুর কথা ছিল ১৮ মার্চ। বাফুফে সেটাও স্থগিত করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লিগ চলবে না। কাবগুলো তাদের নারী ফুটবলারদের ছুটি দিয়ে দিচ্ছে। আজ থেকে শুরু হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট। আপাতত সেটাও হচ্ছে না। বাফুফে পরবর্তীতে স্কুল ফুটবল শুরুর সিদ্ধান্ত নেবে।

ইউরো পেছানোর পে ইতালিয়ান এফএ
ক্রীড়া প্রতিবেদক
ইউরোপের দেশগুলোর মধ্যে সবার আগে ফুটবল লিগ (সিরি ‘আ’) স্থগিত করেছে ইতালি। আর এই লিগই ইউরো পেছানোর দাবি তোলার কারণ। স্থগিত লিগ দেরিতে শুরু হলে তা যে শেষও হবে দেরি করে।
ইতালিয়ান ফুটবল ফেডারেশন সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনার আশা পরে শুরু করলে সিরি ‘আ’ শেষ করতে লেগে যাবে ৩০ জুন পর্যন্ত। অর্থাৎ নির্ধারিত সূচির এক মাস পরে গিয়ে শেষ হবে। আবার প্রয়োজন পড়লে একমাস সময় বাড়তেও পারে। স্পোর্টমিডিয়াসেট টিভিকে গ্রাভিনা বলেছেন, ‘উয়েফাকে আমরা ইউরো পেছাতে বলবো।’ পেছানোর যৌক্তিকতাও তিনি তুলে ধরেছেন, ‘আমরা সিরি আ-র শেষটা দেখতে চাই। কারণ কাবগুলোর ত্যাগস্বীকার ও এত বিনিয়োগের পর এটাই ন্যায্য ও সঠিক কাজ হবে।’

করোনায় বাতিল হল বুড়োদের বিশ্বকাপ
ক্রীড়া প্রতিবেদক
পেশাদার ক্রিকেটে যারা এক সময় বাইশ গজে রাজত্ব করতেন, কালের পরিক্রমায় আজ তারা বুড়িয়ে গেছেন; ছেড়ে দিয়েছেন ব্যাট-বলের দায়িত্ব। বয়স বাড়লেও ফুরিয়ে যায়নি বুড়োদের কব্জির জোর। আগুন ঝড়াতে আবারো মাঠে নেমেছিলেন পঞ্চাশোর্ধ্ব ক্রিকেটারদের বিশ্বকাপ দিয়ে। কিন্তু বাধ সাধলো প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। করোনার আতঙ্কে চলাকালীন অবস্থায়ই বাতিল করা হয়েছে সেই বিশ্বকাপ।
করোনাভাইরাসের েেত্র বয়স্করাই ঝুঁকিতে থাকেন বেশি। করোনার প্রভাবে বিশ্বের অনেক অংশ যখন স্থবির তখন পঞ্চাশোর্ধ্ব বয়সী ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট চালানোটা অনেক ভীতিকর। টুর্নামেন্টের মেডিকেল কমিটির প্রধান ডা. পরাগ পান্ডিয়া বলেন, ‘খেলোয়াড়দের বয়স বিবেচনা করে তাদের সুরার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

করোনাভাইরাসে প্রথম মৃত্যু দেখল ফুটবল
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস এখন আর কোনো দূর আতঙ্কের নাম নয়। চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই নতুন সংক্রমণ। এখনো কোনো ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় এরই মাঝে বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে এটি। এরই মাঝে এই ভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে ছয় হাজার ছাড়িয়ে গেছে। চীনের পর ইউরোপেও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এরই মাঝে ইতালিতে মারা গেছে আঠারো শর বেশি মানুষ। স্পেনেও সংখ্যাটি তিন শর বেশি।
তবু করোনাভাইরাসে মৃত্যুর খাতায় ফুটবল সংশ্লিষ্ট কারও নাম ছিল না। গতকাল স্প্যানিশ এক ফুটবল কোচ সেই অনাকাঙ্তি প্রথম হলেন। স্পেনের মালাগা অঞ্চলের অ্যাটলেটিকো পোরতাদা আলতার জুনিয়র দলের কোচ ছিলেন ফ্রান্সিসকো গার্সিয়া। মাত্র ২১ বছর বয়স তাঁর। কিন্তু জানতেন না তাঁর শরীরে বাসা বেঁধেছে লিউকোমিয়া। করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় চিকিৎসা নিতে হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই জানলেন শরীরে আগ থেকেই জায়গা করে নেওয়া মরণব্যাধির কথা। মালাগা অঞ্চলে এই নিয়ে পাঁচজনের মৃত্যু হলো করোনাভাইরাসে। যদিও বাকি চারজনের বয়স ৭০-এর ওপরে ছিল।