Home আঞ্চলিক রূপসায় ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী ২৭ জনের আবেদন জমা পড়েছে

রূপসায় ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী ২৭ জনের আবেদন জমা পড়েছে

8


রূপসা  প্রতিনিধি।।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন- ২০২১ চলতি বছরের ১১ নভেম্বর সিদ্ধান্ত নির্বাচন কমিশন থেকে এসেছে। সে সুবাদে রূপসায় গত ২ অক্টোবর প্রার্থীরা দলীয় মনোনয়ন পত্র চেয়ে আবেদন, জমা নেওয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়। রূপসার চারটি ইউনিয়নে “নৌকা প্রতীক” প্রত্যাশি ইউপি চেয়ারম্যান প্রার্থীরা, আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট আবেদন জমা করেছেন- ২৭ জন। 
১নং আইচগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিটনে আবেদনসহ সিভি জমা দেয় তিন জন। প্রার্থীরা হলেন- ১। বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, ২। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি ৩। আওয়ামীলীগ নেতা মো. আলমগীর মল্লিক। 
এ ছাড়া জানা যায়, খুলনা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. মারুফ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের নিকট তার আবেদন-সিভি জমা দিয়েছেন। 
২নং শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রবিউল ইসলাম বিশ্বাস ও সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমানের নিকট আট জনের আবেদন-সিভি জমা হয়। প্রার্থীরা হলেন- ১। বতর্মান চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, ২। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রবিউল ইসলাম বিশ্বাস, ৩। উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আইয়ুব মল্লিক বাবু, ৪। সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব, ৫। যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শ,ম জাহাঙ্গীর, ৬। আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, ৭। শহিদ জমাদ্দার, ৮। শেখ আব্দুর জব্বার। 
৩নং নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলবুল এর নিকট আট জনের আবেদন-সিভি জমা হয়। প্রার্থীরা হলেন- ১। বর্তমান চেয়ারম্যান নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলবুল, ২। খুলনা জেলা আওয়ামীলীগে সদস্য মো. জাহাঙ্গীর হোসের মুকুল, ৩। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার লিপি, ৪। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দিন, ৫। উপজেলা যুবলীগের সদস্য নোমান ওসমানী রিচি, ৬। সাবেক ইউপি সদস্য মো. মাবুব উল আলম, ৭। যুবলীগ নেতা আলহাজ্ব আবু আহাদ হাফিজ বাবু, ৮। ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. বাদশা মিয়া। 
৪নং টিএস বাহিরদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. জাহাঙ্গীর শেখ ও সাধারণ সম্পাদক বিনয় কৃঞ্চ হালদারের নিকট সাত জনের আবেদন-জমা পড়েছে। প্রার্থীরা হলেন- ১। বতর্মান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, ২। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, ৩। খান শাহজাহান কবির প্যারিস, ৪। সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র, ৫। শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, ৬। আওয়ামীলীগ নেতা শেখ মো. জমির হোসেন, ৭। সাংবাদিক বুদ্ধদেব হালদার জুয়েল প্রমূখ। 
এ ছাড়া ওইদিন বিকালেই উপজেলা আওয়ামীলীগ অফিসে ইউনিয়ন সভাপতি ও সা: সম্পাদক স্ব-স্ব ইউনিয়নের আবেদনপত্র হস্তান্তর করেন এবং গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. কামাল উদ্দিন বাদশা ও সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু নিকট। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগ সদস্য ফ. ম. আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো. ইমদাদুল ইসলাম, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, প্যানেল চেয়ারম্যান সরদার কামরুল ইসলাম, মোল্লা তাওহিদুল ইসলাম প্রমূখ।