বেনাপোল প্রতিনিধি ।।
বেনাপোলের দীঘিরপাড় এলাকা থেকে ৪’শ গ্রাম গান পাউডার ও একটি মোটরসাইকেলসহ শামীম হোসেন (১৭) নামে এক বিস্ফোরক পাচারকারীকে গ্রেফতার করেছেন র্যাব সদস্যরা।
গ্রেফতার শামীম হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের লিটন আলীর ছেলে।
র্যাব-৬ এক প্রেস বিঞপ্তিতে জানান, সোমবার ভোররাতে র্যাব-৬ (সদর কোম্পানি) আভিযানিক দল গোপন সংবাদ পেয়ে বেনাপোল পোর্ট থানার দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৪’শ গ্রাম গানপাউডার, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল সহ তাকে আটক করে।
গ্রেফতারকৃত শামীমের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। তাকে আজ সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।










































