Home আঞ্চলিক সাতক্ষীরায় ৩১৮টি ভারতীয় সিমসহ যুবক গ্রেফতার

সাতক্ষীরায় ৩১৮টি ভারতীয় সিমসহ যুবক গ্রেফতার

28

 সাতক্ষীরা প্রতিনিধি ।।

ভারত থেকে চোরাই পথে পাচার হয়ে আসা ৩১৮টি ভারতীয় সিমকার্ডসহ মাসুদ রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব। সাতক্ষীরা শহরের সংগীতা মোড় থেকে সোমবার সকালে এসব সিমকার্ডসহ তাকে আটক করা হয়।

কুরিয়ারযোগে বিভিন্ন স্থানে ওইসব সিম পাঠানোর সময় হাতেনাতে ধরা হয় তাকে।

র্যাব ৬-এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি জানান, এসব সিম ব্যবহার করে চোরাচালান, মাদক পাচার, নারী শিশু পাচার— এমনকি বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে সন্ত্রাসীরা।

এদের একজনকে ৩১৮টি সিমসহ হাতেনাতে আটক করে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করেছি। ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।