Home আঞ্চলিক ফকিরহাটে শেখ হাসিনার জন্মদিনে নৌকা বাইচ প্রতিযোগিতা

ফকিরহাটে শেখ হাসিনার জন্মদিনে নৌকা বাইচ প্রতিযোগিতা

15


ফকিরহাট প্রতিনিধি।।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মূলঘর চিত্রা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগতায় ৮টি দল অংশগ্রহন করে। প্রতিযোগিতায় ভাই ভাই-১ প্রথম স্থান অধিকার করে ও রুদ্রগাতী যুব সংঘ দ্বিতীয় স্থান অধিকার করেছে। নৗকা বাইচ দেখতে চিত্রা নদীর দুই কুল জুড়ে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়ে মূখরিত হয়ে উঠে।

নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন কাঠালবাড়ী যুব সংঘ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নৌকা বাইচ এর পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।