দেবহাটার সখিপুরে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা
কে এম রেজাউল করিম দেবহাটা :
দেবহাটা সখিপুরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের আয়োজনে ঈদগাহ বাজারস্থ অফিস কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ শরিফুল ইসলাম পলাশ, সদস্য আব্দুল খালেক ভোলা, আকবার আলী (ইউপি সদস্য), সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ইউপি সদস্য মোনাজাত আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশীদ, সাধারন সম্পাদক মাসুদ আনোয়ার মিলন চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরশাদ আলী, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমি খোকন সহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
খুলনা প্রেসক্লাব কেরাম (একক) প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘খুলনা প্রেসক্লাব কেরাম (একক) প্রতিযোগিতা’র ফাইনাল খেলা মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে রফিউল ইসলাম টুটুল ২-১ সেটে নূর ইসলাম রকিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া তৃতীয় স্থান নির্ধারনী খেলায় আলমগীর হান্নান ২-১ সেটে মোঃ রফিক আলীকে পরাজিত করেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম।
সানরাইজ ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সানরাইজ ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে পথেরবাজারস্থ নিজস্ব কার্যালয়ে নারীর স্বাস্থ্য সুরক্ষা ও সাহিত্য বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কবি আনন্দ কুমার স্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। প্রধান আলোচক ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা আফরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রুপালী ব্যাংক ব্যবস্থাপক সৈয়দ নুরুজ্জামান, ওয়ার্কার্স পার্টি ফুলতলা থানা সভাপতি সন্দিপন কুমার রায়, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অন্যন্যা স্বর, রেজোয়ান আকুঞ্জী রাজা, কানিজ রুকাইয়া পারভীন, রতœা রাণী দাস, বৃন্দা রানী দাস প্রমুখ।
মহেশ্বরপাশা কে,এম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মহেশ^রপাশা কে,এম উচ্চবিদ্যালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয়ের লাইব্রেরী কক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিনটি উদ্যাপিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দাউদ-অর- রশিদ শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা মহিলা আওয়ামী লীগের সভানেতৃ মাহফুজা শাহবুদ্দিন। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারহানা আফরোজ খান চৌধুরী’র পরিচালনায় বক্তৃতা করেন মাহবুবা আক্তার জাহান, মোঃ মোস্তাফিজুর রহমান, অঞ্জনা শাহা, মোঃ নাছির উদ্দিন, শিউলী আক্তার, আতিয়া চৌধুরী লিমা, মোঃ হুমায়ুন কবির ,স্মৃতি রাণী শীল,তাপস বর্মন, মজুমদার দেবাষীস সুমন,নান্না,রাসেল, সাজুসহ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে যাকজমক পূর্ণভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে কর্মসংস্থান ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ফরহাদ হোসেন এম.পি খুলনায় আগমন উপলক্ষে দুপুর ১:০০ টায় স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সার্কিট-হাউজে কর্মসংস্থান ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সি,বি,এ) রেজি: নং বি- ২১৭৩ এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সন্মাননা স্মারক প্রদান শেষে বিভিন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে মতবিনিময় হয় এবং এব্যাপারে তিনি আশ্বস্ত প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, সহ-সভাপতি মল্লিক নওশের আলী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: টিপু সুলতান, সহ-সভপতি কিংকর সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক, মো: আতিকুজ্জামান, মো: মিরাজুল ইসলাম, বিষ্ণু পদ ধর, মো: হাবিবুর রহমান, মো: খায়রুল বাশার, মো: তরিকুল ইসলাম চৌধরী সহ প্রমূখ নেতৃবৃন্দ।
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনভর বৃষ্টি উপেক্ষা করে সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেককাটা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এ জন্মদিন পালিত হয়। পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল, মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মলঙ্গী, দীপক কুমার মন্ডল, বিজন বিহারী সরকার, মনছুর আলী গাজী, মুক্তিযোদ্ধা নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হেদায়েত আলী টুকু, জিএম ইকরামুল ইসলাম, রেজাউল হক, প্রভাষক মঈনুল ইসলাম, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, শেখ ইকবাল হোসেন খোকন, নির্মল অধিকারী,শংকর দেবনাথ, আজিজুল ইসলাম, বিভুতি ভুষণ সানা, ডাঃ তৃপ্তি রঞ্জন সেন, জগদীশ রায়, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, গৌরঙ্গ মন্ডল, মিজানুর রহমান, পরেশ মন্ডল, মৃনাল কান্তি বাছাড়, শেখ জুলি, নব-নির্বাচিত ইউপি সদস্য খুকুমনি ও ফতেমা তুজ জহুরা রুপা, রায়হান পারভেজ রনি প্রমুখ।
শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে কেক কেটে জন্মদিন পালন করেন বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে কেক কেটে জন্মদিন পালন করেন নব-নির্বাচিত বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করেন। দাকোপের বাজুয়া চড়ার বাঁধে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে সন্ধ্যা ৭ টায় বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে জন্ম দিনে পালন করেন প্রার্থনা সভা, দোয়া মাহফিল, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এসময় উপস্থিত ছিলেন বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপরাজিত মন্ডল অপু, ভার- প্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার রায়, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সজল গাইন, সম্পাদক প্রিন্স বিশ্বাস, ইউপি সদস্য উৎপল দাশ, দীনবন্ধু মন্ডল, কনিকা পোর্দ্দার, বিশ্বজিত মন্ডল, সমর্থক চঞ্চল রায়, গোপাল মন্ডল, সুশান্ত হালদার, নিত্যানন্দ হালদার, সমর হালদার, সুমন রায় প্রমুখ।
মোড়েলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বাগেরহাটের মোড়েলগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার মাহফিল। সকালে উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামী লীগ অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এইচ এম মাহামুদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ইলিয়াস হোসেন দুলাল, ছাত্রলীগ উপজেলা সভাপতি মো. মহিদুজ্জামান, সাধারণ সম্পাদক নূরুন্নবী পরাগ প্রমূখ। সভাশেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও কেঁক কাটা মিষ্টি বিতরণ হয়।
॥ পঞ্চকরণ ইউনিয়ন ॥ মোড়েলগঞ্জ উপজেলার ২নং পঞ্চকরণ ইউনিয়নে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক শেখ আব্দুর রউফ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাকিম খান, সরোয়ার কাজী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অজিউর রহমান মন্টু, যুবলীগ আহবায়ক বদিউজ্জামান মজুমদার, কৃষক লীগ সভাপতি ইউপি সদস্য মো. কামরুল ইসলাম মুন্সি, ইউপি সদস্য মইনুল ইসলাম, আ. লতিফ হাওলাদার, বেল্লাল আকন, খলিল খান, রোজিনা খানম রোজি, বাবুল হাওলাদারসহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন পরিষদ মসজিদের কামরুজ্জামান বাদল।
মহানগর কৃষক লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উদযাপন
খবর বিজ্ঞপ্তি :
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণতন্ত্রের মানসকন্যা, মানবতার মা প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর কৃষক লীগের পক্ষ থেকে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা. এবিএম আদেল মুকুল, মহানগর কৃষক লীগ নেতা এফ এম মাহিরুল ইসলাম মাহির, মো. আইয়ুব আলী খান, শেখ হারুন মানু, কানাই রায়, মো. আলমগীর মল্লিক, মো. শহীদুল হাসান, মনিরুল ইসলাম গাজী, জয়নাল আবেদীন সিদ্দিকী, এস এম শাহিদুল ইসলাম টিটু, শেখ আবু বক্কর সিদ্দিকী বাবুল, অনিক রায়, মো. আবু নাঈম, শেখ আকরাম হোসেন, শেখ তানভির হোসেন সুজন, মোক্তার হোসেন, মো. আলম হোসেন, বাবুল হোসেন, আবু হাসান, হাবিবুর রহমান নাজিম, হেলাল মাসুদ, আবদুল্লাহ সোহেল মিঠু, মাসুদ, শহীদুল ইসলাম, মতিউর রহমান প্রমূখ নেতৃবৃন্দ।
দাকোপের লাউডোবে নাটমন্দির নির্মানের শুভ উদ্বোধন
মোঃ শামীম হোসেন,বাজুয়া
দাকোপের লাউডোব বানীশান্তা সার্ব্বজনীন দূর্গামন্দিরের সন্মুখস্হত নাটমন্দির নির্মানের শুভ উদ্বোধন। মঙ্গলবার সকাল ১০ টায় মন্দিরের সভাপতি বিমল বিশ্বাসের সভাপতিত্বে লাউডোব ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান বঙ্গবন্ধু পরিবারের সন্তান শেখ যুবরাজ নাটমন্দির নির্মানের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নিহার মন্ডল, বিভাস পাইক, সাবেক ছাত্রলীগ নেতা সঞ্জীব মন্ডল, উত্তম মন্ডল, ধ্রুবশংকর রায়সহ মন্দির কমিটির সকল সদস্য বৃন্দ প্রমুখ।
খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে শেখ হাসিনা’র জন্মদিন পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান (তৌহিদ), বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যাপক ডাঃ বঙ্গকমল বসু, অধ্যাপক এম আবুল বাশার মোল্লা, প্রফেসর ড. সোবহান মিয়া, মোঃ নাসির উদ্দিন হালদার, মোঃ হাদিউজ্জামান, ডাঃ নুরুল হুদা জনি, প্রসেনজিৎ তালুকদার, অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ রাফিজুল ইসলাম, ডাঃ দীপঙ্কর নাগ, প্রতাপ কুমার বিশ্বাস, প্রকৌশলী মোঃ এজাজ মামুন, শেখ লুৎফুন নাহার পলাশী, আফরোজা খানম বীথি, ডাঃ নিরুপম মন্ডল, তালুকদার রাসেল মাহমুদ, প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, মোঃ মামনুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বঙ্গবন্ধু’র যোগ্য উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি শেখ হাসিনার দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
সিটি কলেজ ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনা ৭৫ তম শুভ জন্মদিন উদযাপন
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু কন্যা মাদার অফ হিউম্যানিটি ক্রাউন জুয়েল(মুকুটের মণি) মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ শাখার উদ্যোগে অত্র কলেজ ক্যাম্পাসে সকাল ১১ ঘটিকায় বৃক্ষরোপণ,কেক কাটা ও কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং দেশরতœ শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিলের মাধ্যমে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে মোঃ সজল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও মোঃ মাহাবুব হাসান ইমননের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর তন্ময় কুমার সাহা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদ এর সাবেক ভিপি ও ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ ফয়েজুল ইসলাম টিটো,খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি প্রণব চক্রবর্তী,উপ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ,২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি বাপ্পি রায় সহ সিটি কলেজ ছাত্রলীগের রিতু আক্তার,রিফাত রোহান তাজ,মোঃ ইমামুল সরদার,তাহমিদ ইসলাম,সাব্বির হোসেন,মোঃ সানোয়ার হোসেন আমান,অর্নব সাহা,মিফতাউর রহমান সিয়াম,মেহেদী হাসান সোভন,ইফতিয়াজ রাকিব,বিপ্লব হোসেন,মোঃ আল আমিন,আসিফ খান,আকবর হোসেন,নাফিস ইসলাম,মোঃ ফাহিম ইসলাম,আব্দুল্লাহ আল মামুন,আশিকুজ্জামান পল্বব,সিহাব তালুকদার,মোঃ নবীন,মঈন উদ্দীন,সাইফুল ইসলাম রাফসান সহ প্রমুখ।
মহানগর ছাত্রলীগের দোয়া মাহফিল এবং অসহায়, দুস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চতুর্থবারের মতো নির্বাচিত সফল প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশের রূপকার, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ নির্মাতা, গণতন্ত্রের মানস কন্যা, বিশ্ব শান্তির অগ্রদূত, নারী উন্নয়নের অগ্র-পথিক, মাদার অফ হিউম্যানিটি, বাংলাদেশ ছাত্রলীগের আজীবন সদস্য ও সাবেক ছাত্রলীগ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার বাদ যোহর শঙ্খ মার্কেটস্থ আজমির জামে মসজিদে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অসহায়, দুস্থ ও পথশিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, আকিল উদ্দিন, জেলা পরিষদের সদস্য চৌধুরী মো: রায়হান ফরিদ, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, সাবেক ছাত্রলীগ নেতা নূর হাসান জনি, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল বিশ্বাস, মাসুদ হোসেন সোহান, রনবীর বাড়ৈ সজল, জব্বার আলী হীরা, জহির আব্বাস, মোল্যা ইয়াসিন আরাফাত, রুবায়েত ইসলাম জুয়েল, মেহেদী হাসান মান্না, জাহিদুর রহমান জাহিদ, মেহেদী হাসান সুজন, কামরুল ইসলাম অপু, মাহমুদুল ইসলাম সুজন, শেখ শান্ত ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহান হোসেন শাওন, আরাফাত হোসেন মিয়া, তাজেদুল ইসলাম তাজ, রনি রায়, ইবনুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রাজেশ, মোঃ আব্দুল কাদির সৈকত, তরিকুল ইসলাম তুফান, মেহেদী হাসান স্বপন, বায়েজিদ সিনা, ছাত্রলীগ নেতা আহানাফ অর্পন, মশিউর রহমান বাদশাহ, শাহ্ আরাফাত রাহীব, শংকর কুন্ডু, শরীফ জান্নাতুন নুর টিকলী, সৈকত দাস, গালিব হোসেন, প্রিতম সাহা, শেখ সাইফ সাজিদ, রায়হান শেখ, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, সোহান সাদি, অরিন্দম চক্রবর্তী, ইমরান সরদার বাবু, মহাদেব গাইন, রুমান আহম্মেদ, আতিকুর রহমান সোহাগ, নিশাত ফেরদৌস অনি, সাইফুল ইসলাম মিরাজ, তানভীর ইসলাম সাব্বির, সাইফুল ইসলাম, রায়হান শিকদার, মোঃ পিয়াল, মোঃ আলামিন, রাহুল দেব রবি, হাসানুল সাকি প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাঙ্গালীর শেষ আশ্রয় স্থল: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাঙ্গালীর শেষ আশ্রয় স্থল। বাংলাদেশ ও বাঙ্গালীর স্বাধীনতা অর্জনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন আজীবন সংগ্রাম করে গেছেন। ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সুখী সমৃদ্ধ ও উন্নয়নশীল বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। তার এই পরিশ্রম তখনই স্বার্থক হবে যখন উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সারা বিশে^ প্রতিষ্ঠিত হবে। আমাদেরও বঙ্গবন্ধুর আদর্শে বলিয়ান হয়ে শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ ও উন্নয়শীল রাষ্ট্র গড়ার এই সংগ্রামে ব্যাক্তি স্বার্থের উর্দ্ধে উঠে কাজ করতে হবে। শেখ হাসিনাই আমাদের শেষ আশ্রয় স্থল, শেষ আবদারের স্থল। সকল ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার দেশ গড়ার এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নগর যুবলীগ আয়োজিত কমলমতি স্কুলগামি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে নতুন পোশাক বিতরণ ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজ এর পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা শহিদুল হক মিন্টু, নূর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, আশরাফুল ইসলাম, মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, মোঃ শাহাজাদা, আকিল উদ্দিন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর যুবলীগ নেতা রোজী ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, সওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, কাজী ইব্রাহীম মার্শাল, মহিদুল ইসলাম মিলন, মসিউর রহমান সুমন, কে এম শাহীন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুজ্জামান রাশেদ, বাচ্চু মোড়ল, ইলিয়াস হোসেন লাবু, রবিউল ইসলাম লিটন, আরিফুর রহমান আরিফ, জাকির হোসেন, মোস্তাঈন বিন ইদ্রিস চঞ্চল, হাসান শেখ, আসাদুজ্জামান কাঞ্চন শিকদার, ইমরুল ইসলাম রিপন, মাসুম উর রশিদ, বাদল সিপাহী, রাকিবুল ইসলাম, জামিল আহমেদ সোহাগ, জিহাদুল ইসলাম জিহাদ, সাকিব হাওলাদার, লাবু আহমেদ, আশরাফুল ইসলাম মুন প্রমূখ।
সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়ে। দোয়া পরিচালনা করেন খুলনা আলীয়া মাদ্রাসার মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শাহেদ হোসাইন।
ন্যাশনাল হাই স্কুল সোনাডাঙ্গার ম্যানেজিং কমিটির সভাপতি হলেন শেখ সুজন
খবর বিজ্ঞপ্তি
ন্যাশনাল হাই স্কুল সোনাডাঙ্গার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ শাহাজালাল হোসেন সুজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. বিশ^াস মাহিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কমিটির শিক্ষক সদস্য হলেন মোঃ আমীরুল ইসলাম, অভিভাবক সদস্য অসীম কুমার সাহা ও সদস্য সচিব নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আগামী ০৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অপরদিকে নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ন্যাশনাল হাই স্কুল সোনাডাঙ্গার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নগর যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
বিবৃতিদাতারা হলেন, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলসহ যুবলীগ ও ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
নগর যুবলীগের শোক
খবর বিজ্ঞপ্তি
নগর যুবলীগের সদস্য মেহেদী মোড়লের শ^ুশুড় তৈয়বুর রহমান (৫৮) ইন্তেকাল করেছেন। তিনি মঙ্গলবার রাত ১১টায় নগরীর ০৬নং ওয়ার্ডে নিজ বাড়ীতে স্ট্রক করেন। পরে তাকে দৌলতপুর একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে, স্ত্রী সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ যোহর পাবলা আল আকসা জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নূল ইসলাম বন্দ, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, কেসিসি’র ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দীন তুহিন, সংরক্ষিত কাউন্সিলর শাহিদা বেগম, নগর যুবলীগের সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজ, কাজী ইব্রাহীম মার্শাল, মসিউর রহমান সুমন, ইয়াসিন আরাফাত, ০৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল তরফদার, ০৪নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রউফ মোড়ল, ০৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাফর ইকবাল মিলন, ০৪নং ওয়ার্ডের শেখ ওহিদুজ্জামান, সাবেক ছাত্রলীগ নেতা বাচ্চু মোড়ল, বিএল কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব মোড়ল ও সাধারণ সম্পাদক নিশাত ফেরদাউস অনি, ছাত্রলীগ নেতা রেজওয়ান মোড়ল, রিপন মোড়ল, আল আমীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। যানাজা শেষে গোয়ালখালি কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃন্দ।
নড়াইলের কালিয়ায় দেশীয় অস্ত্র (ওয়ান সূটারগান) সহ ৫ জন আটক
আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী ওয়ান শূটারগান সহ ৫ জনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ।
আটককৃতরা হলেন কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের আঃ রাজ্জাক বিশ্বাসের ছেলে ও অস্ত্রের মুল হোতা আমির বিশ্বাস, একই গ্রামের মৃত শাহিদ শেখের ছেলে রিয়াজ শেখ, মৃত ওসিয়ার শেখের ছেলে ইজাজুল শেখ, মৃত মিজানুর মোল্যার ছেলে রাজিব মোল্যা এবং জাহাঙ্গীর মিনার ছেলে মনির মিনা। এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া জানান,
মাদক ও অস্ত্র বিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, দেশীয় তৈরীঅস্ত্র নিয়ে চার থেকে পাঁচজন যুবক বিষ্ণুপুর গ্রামের অবস্থান করছে। সেই তথ্য মোতাবেক মঙ্গলবার ভোররাত ৩ টার দিকে অভিযান পরিচালনা করে উক্ত আসামিদের কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্রসহ আটক করা হয়। এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, আমার কাছে অস্ত্র বিষয় গোপন তথ্য আসলে, কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া ও তদন্ত ওসি আমানউল্লাহ আল বারী কে ততক্ষণাত অভিযানের নির্দেশনা প্রদান করলে তারা দেশীয় ওয়ান শুটার সহ ৫ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে ইতিপূর্বে কালিয়া থানা তৎপর ছিল এবং ভবিষ্যতেও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ৭১, খান জাহান আলী রোডস্থ খুলনা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে খুলনা মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আধুনিক ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা দেশরতœ শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এসময় মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব সরদার মাহবুবার রহমান। অন্যান্য মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন নূর ইসলাম বন্দ, মুন্সী আইয়ুব আলী, মোঃ ইদ্রিস মোল্লা, শেখ মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার, নির্মল কুমার রায়, মোঃ আমিরুল ইসলাম, শাহ কামরুল ইসলাম মানু, শেখ আব্দুল মান্নান, তুহিন আলী খান, কাজী মতিয়ার রহমান, ইসমাইল শেখ, বাবু রমেশ চন্দ্র সেন, শেখ জাফর আহমাদ, গোলাম মোস্তফা, শেখ সিরাজুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, কাজী মাহমুদ খোকন, শেখ হাফিজুল্লাহ, মহিউদ্দিন মোড়ল, মোঃ লিয়াকত আলী, মোঃ হান্নান হোসেন, মোঃ ইমদাদ হোসেন প্রমুখ।
দেবহাটা থানায় নতুন ওসি হিসেবে শেখ ওবায়দুল্লাহর যোগদান
কে এম রেজাউল করিম
দেবহাটা থানায় নতুন ওসি হিসেবে শেখ ওবায়দুল্লাহ যোগদান করেছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর, ২১ ইং) রাত ৯ টার দিকে দেবহাটা থানায় তিনি যোগদান করলে দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদ ও সেকেন্ড অফিসার এসআই মোবাশে^রসহ থানার সকল অফিসার ফোর্স নবনিযুক্ত ওসি শেখ ওবায়দুল্লাহকে ফুল দিয়ে স্বাগত জানান। শেখ ওবায়দুল্লাহ ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ইতিপূর্বে কুষ্টিয়া জেলায় পিবিআইতে সুনাম ও দক্ষতার সাথে কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার পিতা একজন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক ছিলেন। পারিবারিক জীবনে শেখ ওবায়দুল্লাহ ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক। যোগদান পরবর্তী মঙ্গলবার দুপুরে ওসির অফিস কক্ষে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে ওসি শেখ ওবায়দুুল্লাহ জানান, থানা এলাকায় সকল ধরনের অপরাধ বিশেষ করে মাদক, চোরাচালানী, সন্ত্রাসী কর্মকান্ড ও ইভটিজিংসহ সকল অপরাধ দূর করাই হবে তার কাজ। আর এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখাসহ সকল অপরাধ দূর করতে তিনি সাংবাদিকবৃন্দসহ সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন। ওসি বলেন, থানায় আসতে কোন মাধ্যম লাগবেনা। কোন দালাল থানাতে থাকবেনা উল্লেখ করে ওসি জানান, অপরাধীদের কোন দল নেই। যারা বা যেই অপরাধ করবে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ওসি জানান। উল্লেখ্য, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা গত এক সপ্তাহ আগে চুয়াডাঙ্গা জেলাতে বদলী হলে শেখ ওবায়দুল্লাহ সোমবার রাতে নতুন ওসি হিসেবে যোগদান করেন।
দেবহাটার পারুলিয়া ইমাম বাড়িতে ১০ই মহররম উপলক্ষ্যে আলোচনা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটার পারুলিয়া ইমাম বাড়িতে ১০ই মহররম উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ই মহররমে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর প্রিয় নাতি ইমাম হোসেন কারবালার ময়দানে শহীদ হন। সে উপলক্ষ্যে পারুলিয়া ঈমাম বাড়িতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর, ২১) সকালে অনুষ্ঠান এর আয়োজন করা হয়। প্রথমে সকাল ১১ টায় পবিত্র কোরআন হাদিস থেকে বক্তব্য পেশ করেন মাওলানা মোহাম্মদ শেখ মোস্তাক আলী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন মৌলবী শেখ সেলিম। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিতি ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আব্দুল লতিফ, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। বিভিন্ন অঞ্চল থেকে আগত মেহমানবর্গের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর এবং তাকে সহযোগীতা করেন পারুলিয়া ইমামবাড়ির সদস্য আইয়ুব হোসেন ও কুতুব উদ্দিন।
আইম্মা পরিষদ-এর তিন থানায় কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগরীর সদর খালিশপুর ও খানজাহান আলী থানা শাখার আংশিক কমিটি গঠন করা হয়। সদর থানা : সভাপতি মাওলানা আব্দুল কাদের, সাধারন সম্পাদক মুফতী আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ।
খালিশপুর থানা : সভাপতি মুফতী আবু সালেহ, সাধারণ সম্পাদক মুফতী অলিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ।
খানজাহান আলী থানা : সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতী আলী আহমাদ, মুফতী আব্দুর শাকুর, মুফতী ফখরুল হাসান কাসেমী, মাওলানা আব্দুল কাদের, মুফতী আজিজুল হক, হাফেজ মাওলানা রেজাউল করীম, মাওলানা শহিদুল ইসলাম, মুফতী ইমরান হুসাইন, মুফতী রাকিব মাহমুদ, মাওলানা আবুল হোসাইন, মুফতী হুমায়ুন কবির, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা ইকরাম হুসাইন, মুফতী আব্দুল্লাহ, মাওলানা আলী আকবার, মাওলানা আবু বকর, মাওলানা ওবায়দুল্লাহ, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী আবু সালেহ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম, মুফতী অলিউল্লাহ সহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ব্যাপক আয়োজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে কেককাটা,আলোচনা সভা,দোয়া মাহফিল,র্যালি ও গরীব দুঃস্থদের মাঝে মাক্স,বস্ত্র বিতরন করা হয়েছে।এক বর্ণাঢ্য র্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউপি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল কালাম সরদার। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আ’লীগনেতা গাজী হুমায়ুন কবির বুলু।ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ লিটনের সঞ্চালনায় দেশে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্যদেন ইউপি সদস্য আরজিনা বেগম,জাহানারা বেগম,আসমা খাতুন,রফিকুল ইসলাম খান,আব্দুল গফ্ফার,নিরোধ মন্ডল,আসলাম খান,কবির হোসেন,আঃ হামিদ,সিরাজুল ইসলাম,আ’লীগনেতা গাজী রকিবুল ইসলাম,আব্দুর রশিদ খান,সিরাজ উদ্দিন খান,আঃ মজিদ,রুহুল আমিন গাজী,সরদার শাহিনুর রহমান,মোজাম খান,নজরুল সরদার,আব্দুল কাদের,গাজী আশরাফুল আলম,গাজী মেহেদঅ হাসান,শেখ ইলিয়াজ হোসেন,আবুল হোসেন,পলাশ কুমার ঘোষ প্রমূখ।সভা শেষে প্রধান অতিথি নিজস্ব অর্থায়নে দুঃস্থদের মাঝে মাক্স ও বস্ত্র বিতরন করেন।
ডুমুরিয়ায় বিএনপি নেতার পিতা পরলোকে
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক স্বপন কুমার মিস্ত্রির পিতা অতুল কৃষ্ণ মিস্ত্রি গরলোক গমন করেছেন।গত সোমবার ভোর রাতে মাদারতলা গ্রামস্থ নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে তিনি মারা যান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৯ বছর। তিনি স্ত্রী,২ পুত্র,৫ কন্যা,নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।গতকাল মঙ্গলবার দুপুরে বারুইকাটি মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। বিএনপি নেতার পিতার মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ সহ সকল নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে বাগেরহাটে র্যালী ও আলোচনা সভা
বাগেরহাট প্রতিনিধি
“তথ্য আমার অধিকার-জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার-জানতে হবে সবার” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যাযলী বের হয়। জেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক ঘুরে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভায় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, গন যোগাযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ মেহেদী হাসান, বাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল আহসান মিলন, সাংবাদিক বাবুল সরদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেছেন।
এদিকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে এ্যাকশন এইডের সহযোগিতায় বাধন মানব উন্নয়ন সংস্থা তথ্য অধিকার আইন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য একটি প্রদর্শনীর আয়োজন করেছে। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানসহ অতিথিরা জেলা প্রশাসনের কার্যালয় গেটের প্রদর্শনীটি ঘুরে দেখেন। এই স্টল থেকে সাধারণ মানুষকে তথ্য অধিকার আইন বিষয়ে হাতে কলমে সেখানো হয়। বিভিন্ন মানুষের চাহিদা মোতাবেক তথ্য পাওয়ার জন্য “ক” ফরম পূরণও করে দিয়েছেন বাধনের স্বেচ্ছাসেবকরা।
অন্যদিকে দিবসটি উপলক্ষে সু-শাসনের জন্য নাগরিক (সুজন), বাগেরহাট জেলা শাখার পক্ষ থেকে এদিন দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গন যোগাযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ মেহেদী হাসান, সুজন, বাগেরহাটে সহ-সভাপতি শেখ আসাদ, সহ-সম্পাদক এসকে হাসিব, সাংবাদিক ইসরাত জাহানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
বাগেরহাট প্রতিনিধি
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপদি ড. আজাদ ফিরোজ টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি সলিমুল¬াহ সেলিম, যুগ্ন সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক ফকির নওরেশুজ্জামান লালন, ক্রিড়া সম্পাদক মোসলেম উদ্দিন প্রমুখ। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বাগেরহাটে র্যাবের পক্ষ থেকে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটে দুস্থ্য, অসহায় ও এতিমদের মাঝে উন্নত খাবার প্রদান করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার দুপুরে বাগেরহাট পৌরসভা চত্বরে র্যাব-৬ এর পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে র্যাব-৬ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মাসুদ হায়দার, স্কট কমান্ডার লে. আবুল কালাম আজাদসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সাতক্ষীরায় একই ব্যক্তিকে ৪ বার টিকা দেওয়ার অভিযোগ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার বল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গৌতম রায় নামের এক ব্যক্তিকে ৪ বার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। টিকা প্রদানকারী স্বাস্থ্য সহকারীর নাম নাজমুন নাহার। তিনি সদর উপজেলার বল্লী ইউনিয়নে কর্মরত। টিকা গ্রহনকারী গৌতম রায় সদর উপজেলার আমতলা গ্রামের ভজহরী রায়ের ছেলে।
সাতক্ষীরা সদর হাসপাতালে এসে গৌতম রায় জানান, তিনি গণটিকা দিতে সকালে বল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যান। পরে তাকে পরপর চারবার টিকা দেওয়া হয়। টিকার পুরো বোতল দেওয়ার জন্য তাকে এভাবে টিকা দিচ্ছে বলে তিনি মনে করেছিলেন। পরে বুঝতে পেরে ভয় পেয়ে যাই।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, গৌতম রায়কে আমি ডেকে পাঠিয়েছিলাম। তার হাতের ওপরের দিকে তিনটা দাগ আমি দেখতে পেয়েছি। টিকার পুরো বোতল শেষ করার জন্যই গৌতম চারটি টিকা নিয়েছেন বলে দাবি করেছেন। এছাড়া টিকা প্রদানকারি তাকে পরপর টিকা দিচ্ছেন বলে তিনি আপত্তিও করেননি। সিভিল সার্জন আরও জানান, এই ঘটনায় তদন্ত করে জানা গেছে,তাকে একবারই টিকা দেওয়া হয়েছে। এলার্জিজনিত কারণে তার হাতের ওপরের অংশ ফুলে গেছে বলে তদন্ত করে আমাকে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে করোনা ভাইরাসের গণটিকা কর্মসূচী চলেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সাতক্ষীরার ৮৭টি কেন্দ্রে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হয়। গণটিকা কর্মসূচী চলে বিকেল ৪টা পর্যন্ত। জেলায় দুইদিন ব্যাপী এই ক্যাম্পেইনে এক লাখ ২১ হাজার টিকা প্রদান করা হবে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, ৭৮টি ইউনিয়ন পরিষদ ও সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ডে এক লাখ ২১ হাজার করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে ১৫০০ জন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫০০ জনকে প্রথম ডোজের এই টিকা দেওয়া হবে। মঙ্গলবার ও বুধবার, এই দুই দিন ক্যাম্পেইন চলবে। যাদের রেজিষ্ট্রেশন করা রয়েছে তারাই কেন্দ্রে গিয়ে এই টিকা গ্রহণ করতে পারবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় কেক কাটা আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের আব্দুর রাজ্জাক পার্কস্থ জেলা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে উক্ত কেক কাটা আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোছনা আরার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক হারুনার রশিদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিমেল, যুগ্ন সম্পাদক রোকসানা খাতুন, সাংগঠননিক সম্পাদক রওশনারা রুবি, শ্রম বিষয়ক সম্পাদক রাবেয়া পারভীন প্রমুখ। আলোচনাসভা শেষে প্রধান মন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে সেখানে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে খুলনা মহানরগীতেও টিকাদান ক্যাম্পেইন
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে খুলনা মহানরগীতেও টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার সকাল ৯টায় মহানগরীর আমিরা বানু বেগম নগর মাতৃসদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা মহানগরীতে ভ্যাক্সিনেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ মহানগরীতে এ ক্যাম্পেইনের আয়োজন করে।
ক্যাম্পেইন উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সময়োপযোগী দিক নির্দেশনা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আমরা করোনা মহামারীজনিত সংকট মোকাবেলা করতে পারছি। বৈশ্বিক এ মহামারীর সংক্রমণ বিস্তাররোধে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ জাতিসংঘ, বিশ্ব অর্থনৈতিক ফোরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।
সিটি মেয়র প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল এবং পরবর্তীতে ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করছেন। বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনা মহামারীকালে কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপক খাদ্য সহায়তা প্রদানের কথা উল্লেখ করে তিনি আরো বলেন সরকারের পাশাপাশি খুলনা সিটি কর্পোরেশন এবং বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র স্থানীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও তাঁর পরিবারের পক্ষ থেকেও বিপুল খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সিটি মেয়র টিকা গ্রহণ করার পরও মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার জন্য সকলের প্রতি আহবান জানান।
কেসিসি’র কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহা, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিমউদ্দিন হাওলাদার, খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. আরিফুর রহমান। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ এবং অনুষ্ঠান পরিচালনা করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার।
উল্লেখ্য, নগরবাসীর টিকা গ্রহণের সুবিধার্থে প্রত্যেক ওয়ার্ডে ৩টি করে কেন্দ্র স্থাপন করে সর্বমোট ৯৩টি কেন্দ্রে সকাল ৯টা থেকে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়।
ফকিরহাটে গণটিকা নিতে আগ্রহী মানুষের উপচেপড়া ভীড়
ফকিরহাট প্রতিনিধি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে দেশের অন্যান্য স্থানের ন্যায় বাগেরহাটের ফকিরহাটে গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে করোনা ভাইরাসের টিকা নিতে ছুটে আসছে অসংখ্য মানুষ। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভীড় বাড়তে থাকে। বৃষ্টির মধ্যে সকাল থেকে স্বেচ্ছায় নারী-পুরুষ একযোগে এসব কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহন করেন। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে টিকা প্রদান করেন স্বাস্থ্য বিভাগ। গণটিকা গ্রহন করে মানুষ খুশি হয়েছে। মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গণটিকা প্রদান শুরু হয়েছে। এখানে অসংখ্য মানুষ আসছে গনটিকা গ্রহন করতে। সুশৃঙ্খলাভাবে মানুষ লাইনে দাড়িয়ে টিকা গ্রহন করছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার জানান, ফকিরহাটে ৮টি ইউনিয়নে ৮টি কেন্দ্রে ২৪টি বুথ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ১৫শত মানুষকে গনটিকা প্রদান করা হবে। উপজেলায় মোট ১২হাজার মানুষ গনটিকা গ্রহন করবে। ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, প্রথম দিকে টিকা নিতে মানুষের অনিহা থাকলেও সরকারের ইতিবাচক প্রচারণার ফলে এখন আগ্রহ বেড়েছে। প্রতিটি কেন্দ্রে গনটিকা আগ্রহী মানুষের উপচেপড়া ভীড় দেখা যাচ্ছে।
মহিষ প্রজনন ও উন্নয়ন খামার এর ঢালাই কাজ পরিদর্শন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের অর্গানিক বেতাগায় সম্প্রসারণকৃত সদ্য নির্মিত মহিষ প্রজনন ও উন্নয়ন খামার এর ম্যাটারনিটি সেট ঢালাই কাজ পরিদর্শন মঙ্গলবার সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে। মহিষ প্রজনন ও উন্নয়ন খামার দ্বিতীয় পর্যায় প্রকল্পের অধিনে এই কাজ পরিদর্শন করেন, ইঞ্জিনিয়ার মোঃ নুরনবী, মোঃ হাসানুজ্জামান ও মোঃ আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, বেতাগা ইউনয়িন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আনন্দ কুমার দাশ, আ,লীগ নেতা প্রবীর কুমার বিশ্বাস, পরিমল কুমার দাশ ও রিপন অধিকারী প্রমুখ।
প্রধানমন্ত্রীর জন্মদিনে ১৩২শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্মারক বৃক্ষ’ রোপন
ফকিরহাট প্রতিনিধি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিনে মঙ্গলবার বাগেরহাটের ফকিরহাট উপজেলার ১৩২ শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্মারক বৃক্ষ’ রোপন করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্মারক বৃক্ষ’ রোপন করার নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। উপজেলার কাজি আজহার আলি কলেজ, আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শিরিন হক বালিকা বিদ্যালয়, ফকিরহাট আদর্শ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস ঘুরে দেখা যায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে ফলজ ও ঔষধী বৃক্ষ রোপন করা হয়েছে। কাজি আজহার আলি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, রোপনকৃত বৃক্ষ পরিবেশের জন্য যেমন উপকারী তেমনি ফলমুল খাবার জোগান দেয়। সে হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে বৃক্ষ রোপন সব চেয়ে ভালো কাজ হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস বলেন,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হয়েছে। রোপনকৃত বৃক্ষ বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।
শিরোমনিতে শ্রমিকলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সন্ধায় শিরোমনি বাইপাস সড়কে ৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোঃ সাহেব আলীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পদক মোঃ ইকবাল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম , সিনিয়র সহ সভাপতি আলী আকবার ,মাহাবুর রহমান , সুজন ভুইয়া, কামাল পাটোয়ারী ,সেলিস , রুবেল , আবুল ,খোকন , দেব্রত , রুবি বেগম , বীনা বেগম , নাসিমা বেগম, নাজমা বেগম , আঃ মালেক .হাবিবুর রহমান মহিউদ্দিন , শহিদুল , হাসান , হামিদ গাজী প্রমুখ।
খুলনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার
তথ্য বিবরনী
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খুলনা জেলা পর্যায়ের সেমিনার মঙ্গলবার সকালে গল্লামারীস্থ মৎস্য বীজ উন্নয়ন খামার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, অতীতে এদেশের নদী-খালে প্রাকৃতিকভাবে প্রচুর মাছ পাওয়া যেতে। এখন নদীতে তেমন মাছ পাওয়া যায় না। জলাভূমি দূষণ, দখল ও নির্বিচারে মাছ ধরে আমরা সে পরিস্থিতি নষ্ট করেছি। এমন কি নিজেদের স্বার্থে আমরা সুন্দরবনের বনজ ও মৎস্য সম্পদ ধ্বংস করে যাচ্ছি। দেশে ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইলিশের ডিম ছাড়ার মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকে। সেই সময় সরকার জেলেদের খাদ্য সহায়তা দেয়। ইলিশরক্ষায় সরকারের নির্দেশনা মেনে চললে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। সেমিনারে জানানো হয়, দেশের জিডিপিতে ইলিশের আবদান এক শতাংশের বেশি। বিশে^ মোট আহরিত ইলিশের ৮০ শতাংশের বেশি বাংলাদেশে পাওয়া যায়, যার পরিমাণ বছরে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন। ইলিশ আহরণের সাথে দেশের পাঁচ লাখ মানুষ সরাসরি এবং ২০ লাখের বেশি মানুষ পরোক্ষভাবে জড়িত। ইলিশের উৎপাদন ২০২৫ সাল নাগাদ ১৬ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা নিয়ে সরকার দুইশত ৪৭ কোটি টাকা ব্যয়ে দেশের ২৯ জেলার একশত ৩৪টি উপকূলীয় উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করেছে। এর আওতায় খুলনার বটিয়াঘাটা, দিঘলিয়া, রূপসা, তেরখাদা ও দাকোপ উপজেলায় মোট ৪৫০ জন মৎস্যজীবীকে প্রশিক্ষণ ও ৭৫০ মৎস্যজীবীকে বিকল্প কর্মসংস্থানের উপকরণ প্রদান করা হবে। এছাড়া ৪০টি সচেতনতা বৃদ্ধিমূলক সভা ও ইলিশ রক্ষায় ৬২০টি অভিযান পরিচালনা করা হবে।খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোঃ জিয়া হায়দার চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মোঃ মাহবুবুর রহমান। এসময় মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক মোঃ আব্দুদ দাইয়ান, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের সাবেক উপপরিচালক প্রফুল্ল কুমার সরকার, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল প্রমুখ বক্তৃতা করেন। সেমিনারে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, নৌপুলিশ, কোস্টগার্ড কর্মকর্তা, মৎস্যজীবী, ট্রলার মালিক, মৎস্য ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা
তথ্য বিবরণী
ান্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার?’ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত কুমার সরকার, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ) সোনালী সেন, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক হাসনা হেনা এবং প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটির সভাপতি শামিমা সুলতানা শিলু ও কেএমএসএস’র আফরোজা আক্তার মুক্ত বক্তৃতা প্রদান করেন। আলোচনায় বক্তারা তথ্য অধিকার বাস্তবায়নে নাগরিক সচেতনতা, সেবা প্রদানের সবস্তরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, গণমাধ্যমের দায়িত্বশীলতা, ভোগান্তিবিহীন জনসেবায় গুরুত্বপূর্ণ সেক্টরগুলোকে চিহ্নিতকরণ ইত্যাদি বিষয়ে মতামত ব্যক্ত করেন।
তথ্য অধিকার আইনের সুবিধাদি ব্যবহার করে মানুষের ক্ষমতায়ন সম্ভব
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রূপান্তর আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা বলেছেন, তথ্যই শক্তি। তথ্য অধিকার আইনের আওতায় সুবিধাদি ব্যবহার করে সাধারণ মানুষের ক্ষমতায়ন সম্ভব। এই আইন প্রণয়নের পর দীর্ঘ এক যুগ অতিক্রান্ত হলেও এর সুফল বেশীরভাগ মানুষ পাচ্ছেন না। এই গুরুত্বপূর্ণ আইনটির যথাযথ সুফল যাতে দেশের সাধারণ মানুষ পেতে পারেন সেজন্যে সরকারি ও বেসরকারি উদ্যোগসমূহকে সমন্বিতভাবে ব্যাপকভিত্তিক প্রচারকাজ পরিচালনা করতে হবে।
মঙ্গলবারবিকেলে রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে অুষ্ঠিত এই আলোচনা সভাটি সঞ্চালনা এবং মূখ্য আলোচকের দায়িত্ব পালন করেন সুন্দরবন একাডেমি’র নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। এ আলোচনা সভায় অর্ধশতাধিক নারীনেত্রী, নাগরিক নেতা, সাংবাদিক এবং রূপান্তর-এর কর্মী অংশগ্রহণ করেন। রূপান্তর পরিচালিত এসডিজি প্রকল্পের পক্ষ থেকে এই আলোচনা সভাটি আয়োজন করা হয়।
আলোচনায় অশ নেন বটিয়াঘাটার বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুল ইসলাম, কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুলফিকার আলী, তালার সাংবাদিক মামুন রশীদ, খুলনার সাংবাদিক মোঃ নূরুজ্জামান, রূপান্তর-এর সিনিয়র কর্মী শেখ জার্জিস উল্লাহ, অসীম আনন্দ দাস, সুবল ঘোষ টুটুল, গোলাম কিবরিয়া, রবিউল ইসলাম বাবু, সুস্মিত সরকার প্রমূখ।
খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী’র জন্মদিন উদযাপিত
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা’র ৭৫ তম জন্মদিন উপলক্ষে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান জননেত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের মেম্বর লাউঞ্জে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়া এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিটের সাবেক কমান্ডার অধ্যাপক আলমগীর কবির, মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা ইউনিটের সাবেক কমান্ডার সরদার মাহবুবার রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি এ কে হিরু, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি ও মাকসুদুর রহমান (মাকসুদ), নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান ও শাহ আলম, সদস্য মোঃ জাহিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ আব্দুল্লাহ, আসাদুজ্জামান খান রিয়াজ, শেখ মোঃ সেলিম, নূর ইসলাম রকি, ইউজার সদস্য মোঃ বাবুল আক্তার, মোঃ হেলাল মোল্লা, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
পাইকগাছায় ইউএনও খালিদ হোসেনকে বিদায়ী ও নবাগত ইউএনও’র যোগদান
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেনকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও হিসেবে মমতাজ বেগমের যোগদান সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, পাইকগাছা প্রেসক্লাব, পাইকগাছা সরকারি কলেজ, ইউপি চেয়ারম্যান, আনসার ও ভিডিপি কর্মকর্তা, গ্রাম পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে নবাগত ইউএনও মমতাজ বিদয়ী ইউএনও নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় নবাগত ইউএনও মমতাজ বেগম কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন বিদায়ী ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী। উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুলাই থেকে ইউএনও হিসেবে এবিএম খালিদ হোসেন সিদ্দিকী অত্র উপজেলায় যোগদান করেন। প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তাকে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার পাইকগাছা উপজেলায় ইউএনও হিসেবে মমতাজ বেগম এর দায়িত্ব ভার গ্রহণ করেছেন।
বঙ্গোপসাগরে দুই ফিশিং ট্রলার ডুবি, এক জেলের মৃত্যু
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বঙ্গোপসাগরে দুটি ফিশিং ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এঘটনায় রুহুল আমীন খান (৪৫) নামে এক জেলে মারা গেছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীর অদূরে এই দুর্ঘটনা ঘটে।
বনবিভাগ জানিয়েছে, বৈরী আবহাওয়ার মধ্যে কূলে ফেরার সময় নাম বিহীন ট্রলার দুটি ডুবে যায়। ট্রলার দুটিতে ২০ জন জেলে ছিলেন। পরে অন্য ট্রলারের জেলেরা সাগরে ভাসমান জেলেদের উদ্ধার করে। ট্রলারে ওঠানোর পর পরই জেলে রুহুল আমীন মারা যান। এসব জেলেদের বাড়ি পাথরঘাটার চরদুয়ানী এলাকায়।
দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ চন্দ্র রায় মুঠোফোনে জানান, প্রচন্ড ঢেউয়ে টিকতে না পেরে নাম বিহীন ট্রলার দুটি অফিস কিল্লার দিকে আসছিল। এমন সময় ট্রলার দুটি দুর্ঘটনার কবলে পড়ে। ডুবে যাওয়া দুই ট্রলারের ২০ জেলের মধ্যে একটি ট্রলার মালিক রুহুল আমীনের মৃত্যু হয়।
ডুবে যাওয়া অপর ট্রলারের মালিক চরদুয়ানীর মৎস্য ব্যবসায়ী মো. নাছির উদ্দিন জানান, উদ্ধারকারী ট্রলারের জেলেরা মোবাইল ফোনে তাকে দুর্ঘটনার খবর জানায়। নিহত রুহুল আমীন নিজেই একটি ট্রলারের মালিক। উদ্ধারকারীরা মৃত ও জীবিত জেলেদের চরদুয়ানী নিয়ে আসছে বলে জানান তিনি।
মোংলায় দুইদিনের বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত, বন্দরে পণ্য ওঠানামার কাজ ব্যাহত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
আবারো উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ও টানা বৃষ্টিপাতে মোংলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ। লঘুচাপের প্রভাবে সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়, যা মঙ্গলবারও একটানা চলছে । এতে পৌর শহরের নিচু এলাকার রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদী ও খালের পাশের চিংড়ি ঘেরগুলোর বৃষ্টির পানি নেমে গেলেও ভিতরের ছোট ছোট ঘের ডুবে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, টানা বৃষ্টির কারণে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর পণ্য ওঠানামার কাজ বিঘ্নিত হচ্ছে। মঙ্গলবার এ বন্দরে কয়লা, সার, ক্লিংকার ও কন্টেইনারসহ বিভিন্ন পণ্যবাহী ১৬টি বিদেশী জাহাজের অবস্থান রয়েছে। আর বৃষ্টিতে সম্পূর্ণ বন্ধ রয়েছে সারের জাহাজের কাজ।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলের মাঝিমাল্লা করা পূর্ব সুন্দরবনের দুবলা, কচিখালী, সুপতি, শ্যালা ও নারকেলবাড়িয়ার বিভিন্ন খালে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।
বটিয়াঘাটা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
বটিয়াঘাটা প্রতিনিধি
“তথ্য আমার অধিকার জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার জানতে হবে সবার ” এই শ্লোগানকে সামনে নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে জেলার বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে কেএমএসএস এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় পরিষদ অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন । বিশেষ অতিথি ছিলেন মহিলাভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল। কেএমএসএস পিপিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার শামীমা পারভীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, তথ্য কর্মকর্তা মিতালী মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, খাদ্য কর্মকর্তা সরদার জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির, সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ শফিউল্লাহ, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার দেবু টিকাদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংবাদিক বিপ্রদাস রায়, সাংবাদিক নিখিলেশ গাইন, কেএমএসএস কর্মকর্তা খালিদ হোসেন ও ইসমত আরা জবা প্রমূখ। অনুষ্ঠানে থানা পুলিশসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তারা যাতে সংবাদকর্মী এবং জনসাধারণের মাঝে সরকারের সকল ইতিবাচক তথ্য সরবারাহ করে তার আহব্বান জানানো হয়।
কেটস জুতা না পরায় শতাধিক শিক্ষার্থীকে ক্লাস রুম থেকে বের করে দিলো প্রধান শিক্ষক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় স্কুল পোশাকের সাথে মিল রেখে কেটস না পরায় বিভিন্ন শ্রেণী কক্ষ থেকে শতাধিক শিক্ষার্থীকে স্কুল থেকে বের করে দিয়েছে সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তা। মঙ্গলবার সকাল ৯ টায় স্কুলের ক্লাস রুমে প্রবেশ করলে সকল শিক্ষার্থীদের ড্রেস ও জুতা চেক করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় সকলের স্কুল ড্রেস থাকলেও অনেকের কেটস জুতা ছিলো বিভিন্ন রংয়ের। পরে ড্রেসের সাথে মিল না থাকায় এ সকল ছাত্র-ছাত্রীদের ক্লাস ও স্কুল বাউন্ডারী থেকে বের করে দেন প্রধান শিক্ষক কস্তা। ক্লাস থেকে বের করে দেয়া ছাত্র- ছাত্রীরা কেউ কেউ বাড়ী ফিরে গেলেও কেউ কেউকে রাস্তায় ঘুরতে দেখা গেছে। বিষয়টি জানতে পেরে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসে,এ আনোয়ারুল কুদ্দুস শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেয়ার নির্দেশ দেন। এর পর ক্লাস শুরুর এক ঘন্টা পর গেইটের বাহিরে থাকা কয়েকজন ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফিরিয়ে নেয়া হয়। এ নিয়ে সংবাদকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি প্রধান শিক্ষক জয়ন্ত এন্ড্রু কস্তা। নাম প্রকাশ না করা শর্তে ওই বিদ্যালয়ের কয়েকজন ক্লাস শিক্ষক বলেন, প্রধান শিক্ষক নতুন যোগদান করার পর নিজের ইচ্ছে মতো স্কুলের সকল সিদ্ধানৃত গ্রহণ করছেন। তিনি করোনাকালীন মানবিক সব কিছু ভুলে গেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, এমন খবর শুনে আমি তাৎক্ষণিক শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে ফিরিয়ে নিতে বলার পর বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ক্লাসে নিয়ে বসিয়েছেন। তারপরও কেন এমন করা হলো বিষয়টি আমি সরেজমিনে গিয়ে দেখছি।
টিকা নিতে গিয়েও মুখে মাস্ক নেই কাউন্সিলরের, ইউএনও বললেন বিষয়টি দেখছি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় করোনার টিকা নিতে গিয়েও মুখে মাস্ক পরেননি পৌর কাউন্সিলর। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে নানা সমালোচনার ঝড় বইছে। প্রথম শ্রেণীর পৌরসভার কাউন্সিলরের মুখে মাস্ক না থাকা ও নিজের মধ্যে সচেতনতার অভাব থেকেই এই সমালোচনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে মোংলা পৌর শহরের আলিয়া মাদ্রাসায় গণ টিকা কর্মসূচিতে তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাহাদুর মিয়া টিকা নিতে যান। তখন তার মুখে মাস্ক না থাকায় টিকা কেন্দ্রের লোকজন তাকে মাস্ক পরতে বললে তিনি তাদের উপর চড়াও হয়ে বলেন, আমাকে চিনেন আমি কাউন্সিলর। মাস্ক বিহীন টিকা নেয়ার ছবিটি তিনি তার নিজের ফেসবুক ও পৌরসভার ভেরিফাইড পেইজে শেয়ার করেন। এনিয়ে সেখানে নেতিবাচক নানা মন্তব্য করেন বিভিন্নজন। স্থানীয়দের মুখেও এ নিয়ে নানা গুঞ্জন ও সমালোচনার ঝড় বইছে।
পৌর শহরের বাসিন্দা নারগিস বেগম, শাজাহান শেখ, মোঃ বেল্লাল, মোঃ মান্নান বলেন, করোনা থেকে রক্ষার জন্য টিকা গ্রহণের পাশাপাশি সবাইকে স্বাস্থ্য বিধি মানতে বলা হয়েছে। তবে স্থানীয় কাউন্সিলর বাহাদুর মিয়া মাস্ক ছাড়া টিকা কেন্দ্রে প্রবেশ করেন। ওই অবস্থায় টিকাও নেন তিনি। টিকা প্রদাণে দায়িত্বে থাকা কর্মীরা তাকে মাক্স পরতে বললে তিনি তাদের উপর উল্টো ক্ষিপ্ত হন, এটা দুঃখজনক।
মাস্ক ছাড়া টিকা কেন্দ্রে প্রবেশ ও টিকা গ্রহণের বিষয়টি জানতে কাউন্সিলর মোঃ বাহাদুর মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন ব্যস্ত আছি। পরে কথা বলবো বলে ফোট কেটে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, বিষয়টি আমি দেখছি।
আসুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সামনে নাগলিঙ্গম গাছের চারা রোপণের মধ্য দিয়ে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বৃক্ষরোপণের প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম করে চলেছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, দুরদর্শিতার কারণে দেশ উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দীর্ঘজীবন কামনা করি, যাতে তিনি দেশ ও জাতির কল্যাণে আরও সেবা করতে পারেন এবং দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারেন। উপাচার্য আহ্বান জানান, আসুন আমরা শুধুমাত্র কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করি, যে যার অবস্থানে থেকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী অবিশ্রান্তভাবে কাজ করে যাচ্ছেন। আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু প্রত্যাশা করি, যাতে তিনি দেশকে আরও এগিয়ে নিতে পারেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
প্রধানমন্ত্রী তাঁর সাহসিকতা এবং দূরদর্শিতার এদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন: কুয়েট ভিসি
খবর বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালন উপলক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ^বিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ‘দুর্বার বাংলা’ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নের্তৃত্বে বাংলাদেশ এখন সারা বিশে^ উন্নয়নের রোল মডেল”। তিঁনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তাঁর সাহসিকতা এবং দূরদর্শিতার মাধ্যমে এদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা”। এসময় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, প্রভোস্টগণ, পরিচালকগণ, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া, বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
একমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই জাতির আশা আকাঙ্খার নির্ভরযোগ্য আশ্রয় স্থল
খবর বিজ্ঞপ্তি
উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর। সভা পরিচালনা করেন সংগঠনের সধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
সভায় প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, দেশ বিভাজনের পরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন, একটি স্বাধীন ভূখ- ছাড়া বাঙালির সার্বিক অর্থনৈতিক ও সামাজিক মুক্তি সম্বব নয়। তাই বঙ্গবন্ধু একটি স্বাধীন ভূখ-ের লক্ষে ধাপে ধাপে সকল গণতান্ত্রিক প্রক্রিয়াকে অনুসরণ করেই বাঙালি জাতিকে প্রস্তুত করেন। যার চূড়ান্ত পরিণতি ১৯৭১ এর স্বাধীনাত যুদ্ধ ও আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর সুনির্দিষ্ট লক্ষ ছিলো সমৃদ্ধ অর্থনীতির একটি সাম্যভিত্তিক সমাজব্যবস্থার সুখী, সুন্দর, সোনার বাংলাদেশ। তিনি আরো বলেন, ৭১’র পরাজিত শক্তি আর তাদের এদেশীয় ও আন্তর্জাতিক দোসরদের ষড়যন্ত্রে ৭৫’র নির্মম বিয়াগাত্মক ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশ ২১ বছর পিছিয়ে গেলেও তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতই সুদৃঢ় লক্ষ্য নিয়ে সুখী, সমৃদ্ধ অর্থনীতির অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের পথে নিরলস কাজ করে যাচ্ছে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের প্রশ্নে শেখ হাসিনার কোন বিকল্প বা সমকক্ষ জনবান্ধব প্রতিশ্রুতি শীল সাহসী রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশে নেই। তাই একমাত্র শেখ হাসিনাই জাতির আশা আকাঙ্খার নির্ভরযোগ্য আশ্রয় স্থল। তাই শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড্যাঃ মোঃ সাইফুল ইসলাম, খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া, খুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, জাতীয় মহিলা সংস্থা, খুলনার চেয়ারম্যান রুনু ইকবাল বিথার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কনিকা সাহা, সাঈফ হুমায়ুন কবির, মল্লিক নওশের আলী, সৈয়দ তারিকুল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ সেলিম, নাসরিন আখতার, কাজী আঃ ওহাব, আব্দুর রহিম খান, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোল্লা আজাদ আলী, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আসাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, মুন্সী ইউনুস, খন্দকার রফিকুল ইসলাম, শেখ মোঃ মারুফ হোসেন, মোঃ হাবিবুর রহমান হাবি, আব্দুর রহমান মোল্লা, মোঃ নজরুল শিকদার, শেখ মোঃ রমজান, মোঃ মনিরুল ইসলাম, শেখ মঈনুল ইসলাম মোহন, মোঃ তাইজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল, মোঃ খালেক শিকদার, মোঃ আনিছুর রহমান, বিপ্লব কুমার দে, মোঃ নূর ইসলাম, মোঃ আজিম উদ্দিন, মোঃ হাই ইসলাম কচি, মোঃ সেলিম ফরাজি, মোঃ ফারুক খান, মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ আব্দুল হাকিম, লাভলু পাটোয়ারী, প্রশান্ত কুমার ঘোষ, মোঃ আয়নুল ইসলাম, বিপ্লব কুমার রয়, সঞ্চয় কর্মকার প্রমুখ নেতৃবৃন্দ।
সভাশেষে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আব্দুর রহিম খান।
দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদাশীল রাষ্ট্রে পরিনত: শেখ হারুন
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ জন্ম দিয়েছেন। আর বঙ্গবন্ধু কন্যা দেশরত্ম শেখ হাসিনা তৈরি করেছেন স্বপ্নের সোনার বাংলা। আজকে বঙ্গবন্ধু কন্যা দেশের প্রধানমন্ত্রী বলে বিশ্ব দরবারে বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। তিনি সুখি সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে সকল মুজিব আদর্শের সৈনিককে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। প্রধানমন্ত্রী, দেশরতœ শেখ হাসিনার ৭৫তম জম্মদিন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গতকাল মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সব উৎসবে সভাপতিত্ব করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। সভায় আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিএম এ সালাম, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পদাক সরদার আবু সালেহ, সদস্য জামিল খান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, আবু সাঈদ সরদার, শেখ নাজিবুর রহমান, শেখ হেফজুর রহমান, সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, কাজী আলমগীর হোসেন, গোপাল চন্দ্র দে, খান আবু বক্কার, সরদার জাকির হোসেন, মোল্ল্যা সোহেল রানা, মোল্ল্যা জাহিদুল ইসলাম, বিষ্ণু প্রসাদ মল্লিক, সরদার আব্দুল গণি, এসএম জাহাঙ্গীর আলম, শোভা রানী হালদার, শেখ ইকবাল হোসেন, রাফায়েল হোসেন বাবু, বিধান চন্দ্র রায়, দ্বীপ পান্ডে বিশ্ব, চিশতি নাজমুল বাসার, আছফর হোসেন জোয়ার্দ্দার, মহিলা আওয়ামী লীগের হাসনা হেনা, যুবলীগ নেতা প্রভাষক গোবিন্দ ঘোষ এ্যাড. আশরাফুল আলম রাজু, কাজী মেহেদী হাসান রাজা, ছাত্রলীগের খান আবুল বাশার, শেখ মাসুদ রানা রবিউল ইসলাম গাজী প্রমুখ। সভা শেষে কেককাটা উৎসবের পর দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর।
খুলনা জেলা পরিষদের উদ্যোগে শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা পরিষদ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২.০০ টায় খুলনা জেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। অতঃপর আলোচনা সভা এবং ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠা শেষ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ আছাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জনাব সুজিত অধিকারী, খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা সদর আওয়ামীলীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, খুলনা জেলা মুক্তিযোদ্ধা (সাবেক) কমান্ডার সরদার মাহাবুবুর রহমান, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা (সাবেক) কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির, প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, শেখ আবু হোসেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুবুল আলম সোহাগ, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সদস্য এস এম খালেদীন রশিদী সূকর্ণ, জয়ন্তী রানী সরদার, শোভা রানী হালদার, জেসমিন পারভীন জলি, মোঃ কবির হোসেন খান, মোল্যা মোঃ মিজানুর রহমান, সরদার আবু সালেহ, শেখ আবু জাফর, অন্যান্য রাজনৈতিক ব্যক্তি এবং সমাজের বিশিষ্টজন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সচিব জনাব বিষ্ণুপদ পাল, প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান, হিসাব রক্ষক সোমা দাশসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানে ইলেক্ট্রনিক্স ও প্রিণ্ট মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
দিঘলিয়ায় জোরে শোরে চলছে প্রতিমা তৈরির কাজ
আসাদ, দিঘলিয়া
দিঘলিয়া উপজেলাধীন আসন্ন সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব, শারদীয় দুর্গা’ উৎসবকে ঘিরে চলছে প্রতিমা তৈরির প্রতিযোগিতা। বাকী আছে ১৭ দিন এরই মধ্যে শেষ করতে হবে প্রতিমা তৈরির কাজ, প্রতিমা তৈরির কারিগর ভাষ্কর পাল মহাশয় বলেন, তিনি যথেষ্ট ব্যাস্ত সময় পার করছেন সময় মত প্রতিমা তৈরির কাজ শেষ করতে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার প্রায় এলাকাতে বেশ আনন্দ উদ্দিপনার মধ্যেই সনাতন ধর্মালম্বীদের প্রত্যেক মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরির কাজ নিয়ে ব্যাস্ত সবাই, এরই মধ্যে বারাকপুর মাতৃ মন্দিরের সভাপতি, বাবু তপন কুমার কুন্ডু ও সাধারন সম্পাদক, বাবু অনুপ দে বলেন, বলেন প্রত্যেক মন্দিরে প্রতিমা তৈরির জন্য, প্রথমে ( ভাষ্কর) খড় কুটা আর বাস দিয়ে একটি কাঠামো তৈরি করে এরপর তার উপরে কাদা মাটির প্রলেপ দিয়ে,নিপুন হাতের কারুকাজে নাক চোখ মুখ তৈরি করে,সুন্দর করে রংয়ের আচড় দিলেই প্রতিমার চেহারা ফুটে উঠবে,এরই মধ্যে প্রতিযোগিতা চলছে কাদা মাটির উপর নিপুন হাতের কাজের। তিনি আরো বলেন এবছর করোনা মহামারীর জন্য সাস্থ্যবিধি মেনে ব্যাপক আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণ ভাবে শারদীয় উৎসব পালনে আমরা ব্যাস্ত আছি,আইন শৃঙ্খলা ঠিক থাকলে শারদীয় উৎসব ভালই কাটবে বলে মনে করেন,এলাকার সনাতন ধর্মালম্বীরা বলেন আইন শৃংখলা আর নিরাপত্তা ঠিক থাকলে আমাদের উৎসবে কোন কমতি থাকবে না পরিশেষে বলেন ধর্ম’ যার যার,উৎসব সবার।
দিঘলিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন
দিঘলিয়া প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গতকাল দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে দুপুর ৩.৩০ মিনিটে খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এর সার্বিক ব্যবস্থাপনায় দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, সদস্য ফারহানা নাজনিন, শ ম শফিকুর রিয়াজ জানু, সামসুল হক, আলী রেজা বাচা, খান হাবিবুর রহমান বিপুল, মোঃ মকবুল হোসেন, শেখ রুহুল আমিন, সাখাওয়াত হোসেন, সাহেব আলী হুজুর, গাজী আব্দুর রউফ, সৈয়দ মিজানুর রহমান, শেখ মুন্জুর হোসেন, চৌধুরী ওয়াদুদ হোসেন, কে এম আসাদুজ্জামান, ইকরামুল হোসেন, আকরাম হোসেন, মিজানুর রহমান হাওলাদার, জালাল তালুকদার, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম রিতা,শেখ আনিসুর রহমান, পপি বেগম, শেখ রাজিবুল হাচান,শেখ সাইদুর রহমান, হাবিবুর রহমান তারেক, শেখ শাহাবুদ্দিন, মোল্লা তৌহিদুর রহমান, মোল্লা সাইজুল ইসলাম বাবু, মান্দার খান, শেখ আব্দুস সালাম, এম এম কওসার আলী, মোঃ রানা মোল্লা, স্বর্ণালি খাতুন,শেখ সেলিম রেজা, খান দেলোয়ার হোসেন সহ প্রমুখ।
বঙ্গবন্ধু পরিষদ খুলনার মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উদযাপন
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় বঙ্গবন্ধু পরিষদ খুলনার নিজস্ব কার্যালয় জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৪৭ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু পরিষদ খুলনার সভাপতি বাবু দেব নারায়ন দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. শিবেন্দু শেখর শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মেহেদি নেওয়াজ, সাধারণ সম্পাদক (বি.এম.এ) সভায় বক্তব্য রাখেন সংগঠনের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব গাজী লিয়াকত হোসেন, আরও বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা মুন্সি হেকমত আলী, এস.এম এ নুরুল হক নুরু, খুবি’র সাবেক ট্রেজারার অধ্যাপক খান আতিয়ার রহমান, অধ্যক্ষ মাহবুবুল হক চৌধুরী, খুলনা মেডিকেল কলেজের সাবেক পরিচালক মনজুর মোর্শেদ, বিশিষ্ট অর্থনীতিবিধ প্রফেসর ড. মাহবুবুল ইসলাম, ডা. এম হারুনারর্ শীদ, ইঞ্জিঃ রফিকুল ইসলাম তাপস, খুবি’র উপ-রেজিস্টার প্রফেসর আবুল বরকত মুকুল, কণ্ঠশিল্পী মোঃ আছলাম শেখ, শেখ জামাল উদ্দিন, সেলিম রেজা, ডাঃ এম. আলমগীর হোসেন, মোঃ জহির উদ্দিন, কাজী আব্দুল ওহাব, এ্যাড. হেমন্ত সরকার, মাসুম হুদা বাপ্পী, আব্দুস সালাম শিমুল, এ্যাড. শামীম হাসান পলাশ, দিদারুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, সরদার জিয়াউর রহমান, ওয়ালিদ হাসান, শহিদুল ইসলাম রাজু, অঞ্জনা দে, এ্যাড. শিপ্রা বিশ^াস, তুলশী দাস মন্ডল, মনিরুল ইসলাম, খালিদ হাসান, খালিদ হাসান রাসেল, এ্যাড পলাশী মজুমদার, ফতেমাতুজ জোহরা তন্নী, এ্যাড. ফাল্গুনী ইয়াসমিন মিতা, ইঞ্জিনিয়ার আল মামুন চৌধুরী, নন্দনী রুমা, রোমানা চৌধুরী, শারমিন শবনম যুথী, নজরুল ইসলাম প্রমুখ।
দিনব্যাপি অনুষ্ঠানে সকাল ৬টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৮ টায় কুরআনখানি, সকাল ১০ টায় তবারক বিতরণ, সন্ধ্যা ৭.০০ টায় ৭৫ পাউন্ড কেক কাটা হয় এবং মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। সব শেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৫ তম জন্মদিন পালন
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরতœ জননেত্রী শেখ হাসিনা এর ৭৫ তম জন্মদিন যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।
স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণপূর্বক বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খানের নেতৃত্বে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে মাননীয় ভাইস চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের অংশগ্রহণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, নীল দল, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ আবু নাসেরসহ ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যসহ অন্যান্য শহীদ সদস্য, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধা ও ভাষা শহীদসহ বিভিন্ন আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেলা ১২টায় খুকৃবি অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা এর জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান। প্রধান অতিথি তার জ্ঞানগর্ভ বক্তৃতায় বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল বাঙ্গালী জাতিকে জ্ঞান-বিজ্ঞান, প্রজ্ঞায়, শক্তি-সাহসে পূর্ণাঙ্গ জাতি হিসেবে বিশে^র দরবারে প্রতিষ্ঠিত করার। এরই প্রয়াসে নিজের আরাম-আয়েশ, সুযোগ-সুবিধার কথা না ভেবে নিজেকে বিলিয়ে দিয়েছেন দেশ ও জাতির কল্যাণে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রজ এবং নিপীড়িত মানুষের মুক্তির প্রথপ্রদর্শক। সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল কৃষি ও শিল্পের বিপ্লব, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচনে সকল প্রতিশ্রুতির বাস্তবায়ন। বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য তনয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল এ দেশীয় কুলাঙ্গাররা, পথভ্রষ্ট বিশ্বাসঘাতকরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করার পর এক মুজিব থেকে বাংলার ঘরে ঘরে জন্ম হয়েছে কোটি কোটি মুজিবের যারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় অঙ্গীকার বদ্ধ। দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ হিসেবে বিনির্মাণকল্পে দেশরতœ জননেত্রী উন্নয়নের ধারক ও বাহক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রায় ২০২১ এ উন্নয়নশীল রাষ্ট্র, ২০৩০ এ মেগা প্রকল্প বাস্তবায়ন, ২০৪১ এর মধ্যে উন্নত রাষ্ট্রে পরিবর্তনের অঙ্গীকারাবদ্ধ হয়ে ডেল্টা প্লান ২১০০ প্রণয়ন করেন। বর্তমানে বিশ্বব্যাপী করোনা অতিমারীর সময়েও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রেখেছেন।
মাননীয় ভাইস চ্যান্সেলর আরও উল্লেখ করেন যে, স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তীর ও জাতির পিতার জন্ম শতবাষির্কীতে দেশ, গণতন্ত্র ও সরকারবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের চলমান উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য এই মাহেন্দ্রক্ষণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার উদাত্ত আহবান জানান।
আলোচনা সভায় আরও বক্তৃতা করেন খুকৃবি শিক্ষক সমিতির আহবায়ক এবং এনিম্যাল নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ তসলিম হোসেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন নীল দলের সভাপতি এবং মাইক্রো বায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ্ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আশিকুল আলম, নীল দলের সাধারণ সম্পাদক এবং ফার্ম স্ট্রাকচার বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের মধ্যে ডাঃ সবুজ কান্তি নাথ, ডাঃ স্বরূপ কুমার কুন্ডু, নাজমুল হক, সঞ্জীব কুমার বর্মণ, শিক্ষার্থী মাহিরুল হক শিলং, পিয়াল রায়, কর্মকর্তা মোঃ শফিউর রহমান খান, মোঃ শরিফুল ইসলাম ও ফোরকান আহমেদ রনি এবং কর্মচারী উজ্জল কুমার দাশ, জাকির হোসেন, দীপ লাল পান্ডে প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনের সার্বিক দায়িত্ব পালন করেন শিক্ষক সমিতির সদস্য সচিব এবং ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে শেখ হাসিনা’র জন্মদিন পালিত
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধু কন্যা,জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন জন্মদিন পালিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভা,কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাননীয় মেয়র কেসিসি, তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন স্বাচিপ এর যুগ্ম সম্পাদক ডাঃ বঙ্গ কমল বসু, জাতীয় মহিলা সংস্থা,খুলনা জেলা সভাপতি অধ্যাপিকা রুনু ইকবাল বিথার এবং কুয়েটের মেকাট্রনিক্স বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোবহান মিয়া।
মেলার খুলনা মহানগর সভাপতি কবির আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা সভাপতি হাসান হাফিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি হাসান ফেরদউস পিপলু, মহানগর সাধারণ সম্পাদক ডাঃ এ এস এম সায়েম মিয়া, মহানগর যুগ্ম সম্পাদক নূর হাসান জনি, সহ সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম রায়হান,অধ্যাপক মাধব কৃষ্ণ মন্ডল,মোঃ আবুল বাশার,শামসুন নাহার শিমুল, আক্কাস আলী রুবেল,মোঃ রাকিবুল হাসান, শেখ ইসলামুল হক, শেখ আশিকুল ইসলাম, বিলাস চন্দ্র পাল, মোঃ মিলন শেখ, দিপু রায়,অনিরুদ্ধ বৈরগী, বাবুল নন্দী, শেখ রেজওয়ান, মেহেদি হাসান সুমন,মোঃ সাজিদুর রহমান,মিলন হোসেন, সালমান রহমান,পিযুস কুমার রায়,শ্যামা দে প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ
খবর বিজ্ঞপ্তি :
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডিজিটাল সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার অপূর্ণ স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর পার্বত্য শান্তিচুক্তি, পানি বণ্টন চুক্তি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য চুক্তি তিনি করেছিলেন। যার কারণে আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছে। উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে শক্ত ভীত রচনা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদন ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর রাজনীতির মূল দর্শন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বিশ্বের নিকট বাংলাদেশ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিকভাবে আজ উন্নয়ন বিস্ময়। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণ, অর্থনৈতিক সূচকে প্রবৃদ্ধি, রেমিট্যান্স প্রবৃদ্ধি, পায়রা বন্দর নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদসহ আজ দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন বিস্ময়কর। অতিসম্প্রতি প্রধানমন্ত্রী জাতিসংঘ কর্তৃক এসডিজি প্রগ্রেস এওয়ার্ডে ভূষিত হয়েছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা তার পিতার মতো এ দেশের মানুষকে গভীরভাবে ভালবাসেন। বঙ্গবন্ধুর অপূর্ণ স্বপ্নের বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সোনাডাঙ্গা থানা আওয়ামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ আশার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, অধ্যাপক আলমগীর কবীর, প্যানেল মেয়র আলী আকবর টিপু, শেখ মোঃ আনোয়ার হোসেন, কামরুল ইসলাম বাবলু, নূর মোহাম্মদ নুরু, আরজুল ইসলাম আরজু, মোঃ আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, জাহাঙ্গীর আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, কাউন্সিলর আমেনা হালিম বেবী, এজাজ পারভেজ বাপ্পি, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এ্যাড শামীম আহম্মেদ পলাশ, খাজা মঈনুদ্দিন, শাহাদাৎ হোসেন, শিপন চৌধুরী, এ্যাড সোহেল পারভেজ, মোঃ রাজ্জাক হোসেন, মুন্সি আইয়ুব আলী, চ.ম. মুজিবুর রহমান, শেখ আবিদ উল্লাহ, মোঃ জাহিদুল ইসলাম, শেখ রুহুল আমিন, জাকির হোসেন, মোস্তাক আহম্মেদ টুটুল, মাহবুব মম, এ্যাড. জসিমউদ্দিন খান লিটন, কাউন্সিলর মাহমুদা বেগম, সদর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন ইলিয়াস, নুরজাহানা রুমি, মনোয়ারা বেগম, লুৎফুন্নাহার লিলি, রেশমা বেগম, তামান্না ইসলাম, রেহানা পারভীন, মুক্তা হক, রিনা চৌধুরী, আছমা বেগম, আশরাফ আলী হাওলাদার শিপন প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধামন্ত্রীর জন্মদিনে খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৯২ হাজার পাঁচশত ৪০ জন
তথ্য বিবরণী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে খুলনা জেলায় মঙ্গলবার ৯২ হাজার পাঁচশত ৪০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ ৪৪ হাজার তিনশত ৬৩ জন এবং মহিলা ৪৮ হাজার একশত ৭৭ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে ১৯ হাজার দুইশত ১৬ জন এবং নয়টি উপজেলায় মোট ৭৩ হাজার তিনশত ২৪ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে ছয় হাজার পাঁচশত ৪৫ জন, বটিয়াঘাটায় ছয় হাজার ২৭ জন, দিঘলিয়ায় ছয় হাজার দুইশত ৮২ জন, ডুমুরিয়ায় ১৫ হাজার সাতশত ২৭ জন, ফুলতলায় সাত হাজার ৫৪ জন, কয়রায় ১০ হাজার ছয়শত ৬২ জন, পাইকগাছায় সাত হাজার ছয়শত ৩৫ জন, রূপসায় ছয় হাজার একশত ১৭ জন ও তেরখাদায় সাত হাজার দুইশত ৭৫ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
জানাজায় অংশ নিয়ে ফেরার পথে লাশ হলেন স্বামী, আহত স্ত্রী
চুয়াডাঙ্গা প্রতিনিধি
আলমডাঙ্গায় নিকটাত্মীয়র জানাজায় অংশ নিয়ে ফেরার পথে নিজেই লাশ হলেন গরু ব্যবসায়ী ইয়ামিন আলী। গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে স্ত্রী।
মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন ইয়ামিন আলীর স্ত্রী বুলবুলি খাতুন। নিহত ইয়ামিন আলী উপজেলার মাদারহুদা গ্রামের জেকের আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গরু ব্যবসায়ী ইয়ামিন আলী (৫০) তার স্ত্রী বুলবুলি খাতুনকে সঙ্গে নিয়ে শ্রীরামপুর গ্রামে এক নিকটাত্মীয়র জানাজায় অংশ নিতে যান।
জানাজা শেষে বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে শ্রীরামপুর বাজারমোড়ে পৌঁছলে কুষ্টিয়াগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। স্বামী-স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর জখম হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্বামী ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। স্ত্রী বুলবুলি খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
সাপের কামড়ে দুইজনের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড়ে গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার রঘুনন্দনপুর ও দক্ষিণ মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী জানান, রঘুনন্দনপুর গ্রামের মোকাদ্দেস হোসেন ভোরে ঘর থেকে বের হলে বিষধর সাপ তাকে দংশন করে। স্বজনরা ওঝার কাছে নিয়ে যায় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে মৃত্যু হয় তার।
অপর ঘটনা ঘটে দক্ষিণ মনোহরপুর গ্রামে। গৃহবধূ রোকসানা বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতে বিষধর সাপে কামড় দেয় তাকে। ঝিনাইদহ সদর হাসপাতালে আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ছুরিকাহত ২ ছাত্রলীগকর্মী
যশোর অফিস
যশোরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে ছাত্রলীগের দুই কর্মী ছুরিকাহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর আওয়ামী লীগ অফিসের সামনের রাস্তায় আক্রমণের শিকার হন তারা। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মামুন এবং পুলেরহাটের জাহাঙ্গীর হোসেনের ছেলে ইমন।
ছাত্রলীগকর্মী ইমন বলেন, তারা প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে গিয়েছিলেন। ওই সময় আওয়ামী লীগ অফিসের সামনে মারামারি হচ্ছিল। লোকজন ছোটাছুটি করছিল। নিজেকে রক্ষা করতে রাস্তার বিপরীত পাশে যান তিনি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে ও মামুনকে ছুরি মারে। পরে সেখানে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. আহম্মেদ তারেক শামস বলেন, আহত দু’জনই শঙ্কামুক্ত।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে।
যশোরে ট্রাকচাপায় যুবলীগ নেতা নিহত
যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শামিম রেজা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদরের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শামিম রেজা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর উত্তরপাড়ার বাসিন্দা।
শামিম রেজার রাজনৈতিক সহকর্মী ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ বলেন, সন্ধ্যায় ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে শামিম রেজা নতুনহাট এলাকায় যান। রাতে ঝিকরগাছায় ফেরার পথে ট্রাকচাপায় নিহত হন।
খবর পেয়ে যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামসহ দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। পরে তারা লাশ বাড়িতে নিয়ে যান। ইমরান রশিদ বলেন, বুধবার সকালে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, সড়ক দুর্ঘটনায় শামিম রেজা নিহত হয়েছেন। স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে গেছেন।
খুলনায় নবনির্বাচিত মহিলা ইউপি সদস্যের ইন্তেকাল
দিঘলিয়া প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার যোগিপোল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (৪,৫ ও ৬) ওয়ার্ডের নবনির্বাচিত মহিলা সদস্য ফিরোজা বেগম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় কুয়েট রোডের নুরে মদিনা মসজিদের সামনে বালুর মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রোববার রাত সাড় ১২টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ফিরোজা বেগম সদ্য সমাপ্ত (২০ সেপ্টেম্বর) প্রথম দফা ইউপি নির্বাচনে সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিল মেম্বর হিসাবে কলম প্রতিক নিয়ে ১৪শ ৪ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফিরোজা বেগমের হঠাৎ করে জ্বর ও শ্বাসকষ্ঠ শুরু হলে রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসার্ধীন অবস্থায় ওই দিন রাত সাড় ১২টায় তিনি ইন্তেকাল করেন।
এদিকে, তার মৃত্যুর খবরে মরহুমার ফুলবাড়ীগেট কপোতাক্ষ ৪ নম্বর ওয়ার্ডের বাসভবনে পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসে বিভিন্ন ওয়ার্ডের মেম্বর, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ফিরোজা বেগমের জানাজা সোমবার কুয়েট রোডের নুরে মদিনা মসজিদের সামনে বালুর মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে যোগিপোল ৭ নম্বর ওয়ার্ডের কবরস্থানে দাফন করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেছে অভয়নগর আওয়ামীলীগ
অভয়নগর (যশোর) প্রতিনিধি
আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্যদিয়ে বঙ্গবন্ধু কন্যা বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন করেছে অভয়নগর উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। সহ-সভাপতি সানা আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বিশ্বাস, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিঃ আরশাদ পারভেজ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাফিয়া খানম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিলন, আওয়ামীলীগ নেতা আকরামুজ্জামান কুদ্দুস, সমীরণ সরকার, নওয়াপাড়া পৌর কৃষক লীগের সভাপতি ফারাজী মনির হাসান তাপস, পৌর যুবলীগের আহবায়ক হাসান গাজী, যুগ্ম আহবায়ক বিল্লাল আহম্মেদ বাবু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সভাপতি ফারাজী নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল ওয়াদুদ, পৌর আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মোল্যা, আক্তারুজ্জামান তারু, হাবিবুর রহমান বাপ্পি, তবিবর রহমান তবি, গোলাম জহিরুল হক লিখন, আলম মিনা সহ ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম। পরে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কয়রা উপজেলা আওয়ামীলীগের আলোচনা ও দোয়া মাহফিল
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক ফজর আলী, ত্রাণ বিষয়ক সম্পাদক ও মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, আওয়ামীলীগ নেতা মাষ্টার খায়রুল আলম, বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, শ্রমিকলীগ সভাপতি আঃ হালিম, সম্পাদক আমিরুল ইসলাম, কৃষকলীগের সদস্য সচিব শাহিনুর রহমান, সাংস্কৃতি জোট সম্পাদক বরুন কুমার, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোচনা করেন। এসময় বলেন, একদিনে শেখ হাসিনা তৈরি হন নাই। জাতির জনকের সহচর্যে তিনি রাজনৈতিক জ্ঞান অর্জন করেন। ৭৫ এর পট পরিবর্তনের পরে ১৯৮১ সালে মাত্র ৩৪ বছর বয়সে আওয়ামীলীগের সভাপতির পদে আসীন হন। এর পর বিভিন্ন ঘাত-প্রতিঘাত ও রাজনৈতিক প্রতিকুলতার মধ্য দিয়ে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছেন। স্বাধীনতা বিরোধী অপশক্তির হাত থেকে রক্ষা করে বাংলাদেশ কে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। বাংলাদেশ মানেই এখন শেখ হাসিনা, শেখ হাসিনা মানেই এখন বাংলাদেশ। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহিদ পরিবারের আত্মার মাগফেরাত কামনা সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিনের আনুষ্ঠিকতা পালিত হয়।
মহেশপুরে শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম দিন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাফকুল আজম খান চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পৌর আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অমল কুমার কুন্ডু,মান্দারবাডীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ,যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার,জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ্ব শরীফুল ইসলাম,জেলা পরিষদ সদস্য শেখ হাসেম আলী,এম এ আসাদ,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান,উপজেলা স্বেচ্ছাসেকবলীগের আহবায়ক শাহেদ মেহেবুব রঞ্জু,যুগ্ন আহবায়ক আশাবুল আরাফ শিমুল,উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান,উপজেলা তাতীলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম,সদস্য সচিব শফিকুল ইসলাম প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহেশপুরে ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন: মিজানুর সভাপতি ও সম্পাদক রুবেল নির্বাচিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা ২৩ ইটভাটা মালিকদের নিয়ে গতকাল মঙ্গলবার সকালে বাহার ব্রিকসের অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্ব সম্মর্তি ক্রমে বাহার ব্রিকসের মালিক মিজানুর রহমানকে সভাপতি ও রাফি ব্রিকসের মালিক মাকলুকাত জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন,সহ সভাপতি ষ্টার বিকসের মালিক আব্দুল আলী,ইউছুব ব্রিকসের মালিক আবু তাহের,করিম ব্রিকসের মালিক বদর উদ্দীন, সহ সম্পাদক সোহাগ ব্রিকসের মালিক মেহেদী হাসান,নিউ জনতা ব্রিকসের মালিক জসিম উদ্দীন,জুয়েল ব্রিকসের মালিক মাহমুদুল হাসান, ক্যাসিয়ার আজব ব্রিকসের মালিক এনামুল হক,প্রচার সম্পাদক পদে ভাই ভাই ব্রিকসের মালিক সুলতান আহাম্মেদ,দপ্তর সম্পাদক পদে আমান ব্রিকসের মালিক আক্তার হোসেন,পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মাসুম মিয়া,শ্রমও বিষকয় সম্পাদক পদে সীমান্ত ব্রিকসের মালিক লোকমান হোসেন প্রমুখ।
রূপসায় আন্তর্জাতিক তথ্য অধিকার বিদস পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
রূপসা প্রতিনিধি :
“তথ্য আমার অধিকার জানা আছে কি সবার” এ পতিপাদ্য সঙ্গে নিয়ে রূপসায় আন্তর্জাতিক তথ্য অধিকার বিদস পালন উপলক্ষ্যে এক র্যালী গত ২৮ সেপ্টেম্বর সকালে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে এমপি আব্দুস সালাম মূর্শেদী ভার্চুয়ালে যুক্ত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, কৃষিবীদ শিউলি মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরন পারভীন, মহিলা অধিদপ্তর কর্মকর্তা তাহিরা খাতুন, তথ্য সেবা কর্মকর্তা দিলশান আরা, বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সহকারী প্রোগ্রামার মো. রেজাউল করিম, সাংবাদিক এম মুরশীদ আলী, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা, মৃক্তযোদ্ধা আ: মালেক, মো. মুনসুর বিশ্বাস প্রমুখ।
নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত
মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ
তথ্যের অধিকার সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে, তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গীকার এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে শহরের চিত্রা নদীর পাড়ে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে চিত্রা নদীর পাড়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন (সুজন) এর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা এসএ মতিন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা তথ্য অফিসার মোঃ ইব্রাহিম আল মামুন, (সুজন) এর জেলা কমিটির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান লাবু অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ, সমাজ সেবক মোঃ তানজীর হোসেন, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বোরহান আহম্মেদ রাজু, আরজেএফ’র জেলা সভাপতি সাজ্জাদ আলম খান সজল, সেক্রেটারি স্বপন কুমার দাস প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সাথী তালুকদার। র্যালী ও আলোচনা সভায় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্তিত ছিলেন।











































