Home আঞ্চলিক মোড়েলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা

মোড়েলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা

11

মোড়েলগঞ্জ  প্রতিনিধি।।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বাগেরহাটের মোড়েলগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার মাহফিল। সকালে উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামী লীগ অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এইচ এম মাহামুদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ইলিয়াস হোসেন দুলাল, ছাত্রলীগ উপজেলা সভাপতি মো. মহিদুজ্জামান, সাধারণ সম্পাদক নূরুন্নবী পরাগ প্রমূখ। সভাশেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও কেঁক কাটা মিষ্টি বিতরণ হয়।

॥ পঞ্চকরণ ইউনিয়ন ॥

  মোড়েলগঞ্জ উপজেলার ২নং পঞ্চকরণ ইউনিয়নে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক শেখ আব্দুর রউফ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাকিম খান, সরোয়ার কাজী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অজিউর রহমান মন্টু, যুবলীগ আহবায়ক বদিউজ্জামান মজুমদার, কৃষক লীগ সভাপতি ইউপি সদস্য মো. কামরুল ইসলাম মুন্সি, ইউপি সদস্য মইনুল ইসলাম, আ. লতিফ হাওলাদার, বেল্লাল আকন, খলিল খান, রোজিনা খানম রোজি, বাবুল হাওলাদারসহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন পরিষদ মসজিদের কামরুজ্জামান বাদল। #