Home আঞ্চলিক আবাদি জমিতে রহস্যজনক গভীর গর্ত!

আবাদি জমিতে রহস্যজনক গভীর গর্ত!

10

কুষ্টিয়া প্রতিনিধি ।।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আবাদি জমিতে রহস্যজনক গভীর গর্ত দেখা গেছে।

সোমবার সকালে সদকী ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামের আবাদি জমির মাঝখানে গর্ত দেখে জমির মালিক এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জমির মালিক লোকমান হোসেন শেখ জানান, প্রতিদিনের মতো সকালে এসে আবাদি জমির মাঝখানে ফুট গভীর গর্ত এবং গর্তের পাশে বাঁশ, মোটা রশি, বস্তা পুরনো ইট পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

তিনি ধারণা করেন হয়তো, তার জমিতে লাশ পুঁতে রাখা হয়েছে। এই সংবাদ প্রচার হলে শতাধিক এলাকাবাসী ঘটনাস্থলে এসে ভিড় জমান। সময় কুমারখালী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গর্তের মধ্যে থাকা রাসায়নিক দ্রব্যজাতীয় পদার্থ দেখতে পান। সময় তারা জমির মালিককে গর্ত বন্ধ করার নির্দেশ দেন এবং গর্তের আশপাশে ভেতরে থাকা রাসায়নিক পদার্থ জাতীয় বস্তু নমুনা হিসেবে সংগ্রহ করেন।

বিষয়ে কুমারখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) রাকিব হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আশপাশে পড়ে থাকা গর্তের মধ্যে থাকা রাসায়নিক পদার্থ জাতীয় বস্তু সংগ্রহ করা হয়েছে। এখনও পর্যন্ত বিষয়টির রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। তবে গর্তের ভেতর আশপাশের রাসায়নিক দ্রব্য পরীক্ষা করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে।