মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মাদক ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামানকে ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে মোংলা কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা সদর দপ্তর) কৈখালী স্টেশনের একটি টহলদল সাতক্ষীরার শ্যামনগর থানার ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে ২শ ৫০ পিচ ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
কোস্টগার্ড পশ্চিম জোন’র মিডিয়া কর্মকর্তা লেঃ এম মামুনুর রহমান জানান, আটক ব্যক্তি ব্যবসার পাশাপাশি নিজেও মাদক সেবন করতেন। নিজ স্বার্থ হাসিলের জন্য উক্ত মাদক দ্রব্য ক্ষুদ্র ক্ষুদ্র মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করার কথা কোস্ট গার্ডের কাছে স্বীকার করেছেন। মাদক সেবনকারী ও ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামানকে (২৬) ইয়াবাসহ শ্যামনগর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।











































