খুলনাঞ্চল ডেস্ক ।।
গত দুই বছর ধরে মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত পৃথিবী। বিশ্বের বেশিরভাগ বিজ্ঞানীদের দাবি ২০১৯ সালের ডিসেম্বরে চিনের উহান শহরে প্রথম করোনা সংক্রমণের হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার বলেছেন চীনেই এই ভাইরাস ছড়িয়েছে। তিনি যতদিন ক্ষমতায় ছিলেন বলেছেন, করোনা ছড়ানোর জন্যে চীনকে মূল্য দিতে হবে।
এদিকে চীনের সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেছে, চীনে করোনা ভাইরাস ছড়ানোর অনেক আগেই যুক্তরাষ্ট্রে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে।
সিটিজিএন জানায়, চীনা বিজ্ঞানীরা ভাইরাসের উৎস নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। বিজ্ঞানীরা ‘মডেল হাইব্রিড ড্রিভেন মেথড’ নামে একটি পদ্ধতিতে তারা গবেষণা তথ্য তুলে ধরেছে।
চীনা বিজ্ঞানীদের দাবি, এই পদ্ধতিতে দেখা গেছে, চীনে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা সংক্রমণ ঘটে। কিন্তু ওই বছর সেপ্টেম্বর মাসেই যুক্তরাষ্ট্রে ভাইরাসটি ছড়িয়েছিল। আর এতেই চীনা বিজ্ঞানীরা বলছেন যুক্তরাষ্ট্রেই প্রথম করোনার সংক্রমণ ঘটেছিল।
সিটিজিএন জানায়, চিনের বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, ৫০ শতাংশ সম্ভাবনা চিনে প্রথম কোভিড সংক্রমণ ঘটেছিল ২০১৯ সালের ২৩ ডিসেম্বর।’’ কিন্তু প্রথম সংক্রমণ ঘটেছিল যুক্তরাষ্ট্রে ২০১৯ সালের অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে ।
বিজ্ঞানীরা আরও একটি সম্ভাবনার কথা ওই বলেছেন, সেটি হচ্ছে, এর আগে যদি করোনার সংক্রমণ হয় ২০১৯ সালের ২৬ এপ্রিল রোড আইল্যান্ডে প্রথম সংক্রমণ ঘটে থাকতে পারে।’
ওই গবেষণা রিপোর্টে আরো রয়েছে, অনেক আগেই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সেনা ঘাঁটি ফোর্ট ডেট্রিকে প্রথম সংক্রমণ ঘটেছিল। তবে পরীক্ষা করা হয়নি বলে ধরা পরেনি।
এদিকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিশ্বে করোনায় শনাক্ত ছাড়িয়েছে ২৩ কোটি। মৃত্যু ছাড়িয়েছে ৪৭ লাখ।বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৬১৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১২ হাজার ৭৯৭ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৭ লাখ ৪২ হাজার ৫২৯ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ৫০৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৮০ লাখ ৫১ হাজার ৯০৫।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৪৯১ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ২ হাজার ৯৭৮ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার ৪৯২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৩৯৯ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ১৩ লাখ ৮ হাজার ১৭৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৩ হাজার ১৮ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৭৫ লাখ ৬৫ হাজার ৮৬৭ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৫ হাজার ৮০৩ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩ লাখ ৫৪ হাজার ৯৯৫ জন। মারা গেছেন ২ লাখ ১ হাজার ৪৪৫ জন।
আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং কলম্বিয়া দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।











































