Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

31

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদক
গতকাল রবিবার থেকে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৯-২০। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এবারের ঢাকা লিগের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ, স্পন্সর্ড বাই ওয়ালটন।’ আর এই লিগে টানা নবমবারের মতো পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।
সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ সময় উপস্থিত বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ, সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন ও কো-অর্ডিনেটর আমিন খানসহ অন্যান্যরা।
উদ্বোধনী দিনে মিরপুরে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও পারটেক্স স্পোর্টিং কাব। দ্বিতীয় ম্যাচে বিকেএসপিতে মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস। আর তৃতীয় ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং কাব ও ব্রাদার্স ইউনিয়ন।
১২টি দল নিয়ে শুরু হল এবারের লিগ। মিরপুর, ফতুল্লা ও বিকেএসপিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ঢাকার সেরা কাবগুলো। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা লিগ। এবার পুরো মৌসুমে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে। ফলে মাঠের লড়াইয়ে থাকবে উত্তেজনা, রোমাঞ্চ।

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ
উদ্বোধনী ম্যাচে দোলেশ্বর, ওল্ড ডিওএইচএস ও আবাহনীর জয়
ক্রীড়া প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার উদ্বোধনী দিনে ৩টি ভেন্যুতে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মিরপুরে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও পারটেক্স স্পোর্টিং কাব। মুশফিকের আবাহনী অভিষেকে সেঞ্চুরি, দলও পেল জয় নিজের সেঞ্চুরি, দলের জয়, সবশেষে ম্যাচসেরার পুরস্কার; আবাহনী লিমিটেডের হয়ে অভিষেকে মুশফিকুর রহিমের প্রাপ্তির খাতা টইটুম্বুর। গতকাল আবাহনী লিমিটেড ৮১ রানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং কাবকে। আগে ব্যাটিং করে আবাহনী ৭ উইকেটে ২৮৯ রান তোলে। জবাবে পারটেক্স সবকটি উইকেট হারিয়ে ২০৮ রানের বেশি করতে পারেনি।
দ্বিতীয় ম্যাচে বিকেএসপিতে মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস। লিগের প্রথম রাউন্ডে জয় তুলে নিল ওল্ড ডিওএইচএস। বিকেএসপিতে রূপগঞ্জকে ২৫ রানে হারিয়েছে তারা। আগে ব্যাটিং করে ওল্ড ডিওএইচএস ২৩০ রানে গুটিয়ে যায়। মনে হচ্ছিল রূপগঞ্জ জিতে যাবে সহজে। কিন্তু বল হাতে দারুণ লড়াইয়ে রূপগঞ্জকে ২০৫ রানে আটকে দেয় তারা। জয়ের নায়ক যুব বিশ্বকাপজয়ী পেস বোলিং অলরাউন্ডার অভিষেক দাস। ব্যাট হাতে ১৪ বলে ১৪ এবং বল হাতে ৩ উইকেট নিয়ে দলকে জয়ের স্বাদ দিয়েছেন অভিষেক। শুধু অভিষেক-ই নন, যুব বিশ্বকাপজয়ী আরও দুই ক্রিকেটার আজকের ম্যাচে দ্যুতি ছড়িয়েছেন। মাহমুদুল হাসান জয় ৩৫ বলে করেছেন ৩৫ রান। রাকিবুল ব্যাট হাতে ২ রান করলেও বল হাতে মাত্র ২৮ রানে পেয়েছেন ২ উইকেট।
আর তৃতীয় ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে লড়ে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং কাব ও ব্রাদার্স ইউনিয়ন। শেষ ওভার রোমাঞ্চে ম্যাচ জিতল দোলেশ্বর। ব্রাদার্সকে ৮ রানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে দোলেশ্বর। তাইবুর রহমানের সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৩৮ রান করে দোলেশ্বর। জবাবে জুনায়েদের ৯৭ রানের ইনিংসের পরও ব্রাদার্স আটকে যায় ২৩০ রানে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তাইবুর।

বঙ্গবন্ধু হকিতে চ্যাম্পিয়ন কেরামতিয়া স্কুল
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি ২০২০ এ চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের কেরামতিয়া হাই স্কুল। আসরে এটি তাদের প্রথম শিরোপা। গতকাল রবিবার ফাইনালে ঢাকার আরমানিটোলা স্কুলকে ২-০ গোলে হারিয়েছে কেরামতিয়া স্কুল।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ফাইনালে কেরামতিয়ার হয়ে গোল করেন মোহাম্মদ বিশাল ও রেজাউল ইসলাম। একাধিক সুযোগ পেয়েও প্রতিরোধ গড়তে পারেনি ২০০৩ ও ২০১২ আসরের চ্যাম্পিয়ন আরমানিটোলা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ আরমানিটোলার গোলরক সুরাজ দাস। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেন রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলের জাহিদ হোসেন (৮ গোল) ও সেরা গোলরক হয়েছেন চ্যাম্পিয়ন কেরামতিয়ার গোলরক মুহতাসিন মাহমুদ।

তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে বন্ধন ক্রিকেট একাডেমির জয়
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে জয় পেয়েছে বন্ধন ক্রিকেট একাডেমি। গতকাল রবিবার খালিশপুর প্রভাতি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ২৯রানে হারিয়েছে মুজগুন্নি ক্রিকের্টাসকে।
টসে জিতে ব্যাট করতে নেমে ৩৯.১ ওভারে ২১২ রান সংগ্রহ করে বন্ধন ক্রিকেট একাডেমি। দলের মাজাহারুল ইসলাম একাই করে ৯১রান। এছাড়া সাইদুল ইসলাম ২৪রানে অপরাজিত থাকে। মুজগুন্নি ক্রিকের্টাসের
হয়ে মাহবুবুর রহমান ও জাহিদ আল হাসান ৩টি করে উইকেট লাভ করেন। জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে ১৮৩রানে অলআউট হয় মুজগুন্নি ক্রিকের্টাস। দলের শাওন ৪২, সাকিল ২৬ ও সাজিদ ২৪ রান করেন। প্রতিপক্ষের হয়ে সুমন ও সাইদুল ইসলাম ৩টি করে উইকেট লাভ করেন।

বসুন্ধরাকে হারাল চট্টগ্রাম আবাহনী
ক্রীড়া প্রতিবেদক
নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে এই হারে অজেয় থাকার রেকর্ডও ভঙ্গ হলো বসুন্ধরার। এই ম্যাচের আগে বসুন্ধরা নিজেদের মাঠে হারেনি। কিন্তু চট্টগ্রাম আবাহনী ম্যাচে দুর্দান্তভাবে ফিরে তাদের হারিয়ে দিলো।
ম্যাচের ৫৯ মিনিট পর্যন্ত ছিল বসুন্ধরা কিংসের রাজত্ব। তিন গোলে এগিয়ে থেকে জয়ের স্বপ্নই দেখছিল তারা। বিরতির পরও বসুন্ধরার আক্রমণ অব্যাহত থাকে। তিন গোলে পিছিয়ে চট্টগ্রাম আবাহনী যেন আহত বাঘের মতো গর্জে ওঠে। তিন মিনিটের মধ্যে দুই গোল শোধ দেয়। ৬৪ মিনিটে বাইলাইন থেকে নাসিরুল ইসলামের ক্রসে হেডে গোল করেন আইভরিয়ান খেলোয়াড় চার্লস দিদিয়ের। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-২ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুলের্মে। এএফসি কাপে আলো ছড়ানো বসুন্ধরা গোলকিপার আনিসুর রহমান জিকো এবার আর সেভ করতে পারেননি। ম্যাচের শেষের দিকেও রোমাঞ্চ যেন বাকি ছিল। ৮৭ মিনিটে ডানদিক থেকে মানাফ রাব্বীর ক্রসে গুলের্মে বল পাঠিয়ে দেন জালে।

মুক্তিযোদ্ধাকে উড়িযে দিলেন আবাহনী
ক্রীড়া প্রতিবেদক
গতকাল যেন গোলের নেশাই পেয়ে বসেছিল সানডে চিজোবাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। আর আকাশী-নীল বিগ্রেডের হয়ে সব গোলই করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবা।
গতকাল রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই চিজোবাই ভয়ঙ্কর রূপ ধারণ করলেন পুরনো ঠিকানা মুক্তিযোদ্ধার বিপ।ে ম্যাচের ১৮তম মিনিটে ডিফেন্ডার রায়হান হাসানের পাস থেকে গোল উৎসব শুরু ৩০ বছর বয়সী ফরোয়ার্ডের। এরপর সাদ উদ্দীনের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করে প্রথমার্ধ শেষ করেন চিজোবা। বিরতি থেকে ফেরার চতুর্থ মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন তিনি। তবে সেখানেই থেমে থাকেননি। ৮৫তম মিনিটে আরেক ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবনের পাস থেকে চতুর্থ গোল উদযাপন করে ম্যাচ শেষ করেন চিজোবা। তার আগে অবশ্য একটি গোল শোধ করে মুক্তিযোদ্ধা। ৬৩ মিনিটে বদলি খেলোয়াড় মোহাম্মদ সুমন আলীর পাস থেকে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা সান্তোস।
চিজোবা নৈপুণ্যে বড় জয়ের পাশাপাশি পয়েন্ট তালিকার শীর্ষস্থানও উদ্ধার করেছে আবাহনী। একই দিনে রোমাঞ্চকর ম্যাচে বসুন্ধরা কিংসকে ৪-৩ গোলে হারিয়ে শীর্ষে ওঠা চট্টগ্রাম আবাহনীকে টপকে সিংহাসন দখল করেছে মারিও লেমোসের দল। ৬ ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৩। ৫ ম্যাচে ৪ পরাজয় ও ১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে তালিকার সবার শেষে মুক্তিযোদ্ধা।

বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের জন্য সরকারি নির্দেশনা মোতাবেক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০ আসর সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এখন পর্যন্ত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সাইকিং ও ম্যারাথনের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এরইমধ্যে ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন শুরু হয়েছে। ছেলেদের হ্যান্ডবলের ফাইনালে পৌঁছে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়। মেয়েদের হ্যান্ডবলের ফাইনালে উঠেছে গণবিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। টেবিল টেনিসেও ছেলে ও মেয়েদের একক, দলীয় ও মিশ্র দ্বৈতেও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ক্রীড়া প্রতিবেদক
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে গতকাল রবিবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০’। উদ্বোধনী দিনে জয় পেয়েছে একুশে টিভি, এটিএন নিউজ, দৈনিক জবাবদিহি, সময়ের আলো ও মানবজমিন। ওয়াকওভার পেয়েছে আমাদের সময়, যুগান্তর ও দৈনিক সংবাদ।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে একুশে টিভি টাইব্রেকারে ২-০ ব্যবধানে এটিএন বাংলাকে হারায়। ম্যাচসেরা হন একুশে টিভির আল-আমিন আজাদ। দ্বিতীয় ম্যাচে এটিএন নিউজ ২-১ গোলে জয় পায় আমার সংবাদের বিপ।ে ম্যাচসেরা হন বিজয়ী দলের আরিফ হোসেন। তৃতীয় ম্যাচে দৈনিক জবাবদিহি ৪-০ গোলে সংবাদ প্রতিদিনকে পরাজিত করে। বিজয়ী দলের অতিথি খেলোয়াড় নূরুল আলম শাহীন ম্যাচসেরা হন। চতুর্থ খেলায় সময়ের আলো টাইব্রেকারে ২-০ ব্যবধানে ভোরের ডাককে হারায়। ম্যাচসেরা হন বিজয়ী দলের হীরা তালুকদার। পঞ্চম ম্যাচে মানবজমিন টাইব্রেকারে ২-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ পোস্টের বিপ।ে ম্যাচসেরা হন বিজয়ী দলের কাজী সোহাগ।

অনূর্ধ্ব-৮, ১০ গ্রুপে খুশবু ও নীড় চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
‘ওয়ালটন স্মার্ট টিভি জাতীয় যুব দাবা প্রতিযোগিতা-২০২০ (বালিকা ও উন্মুক্ত)’ এক রাউন্ড হাতে রেখেই অনূর্ধ্ব-৮ গ্রুপে ওয়ারসিয়া খুশবু ও অনূর্ধ্ব-১০ গ্রুপে মনন রেজা নীড় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
ছয় রাউন্ডের খেলা শেষে অনূর্ধ্ব-১০ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় এবং অনূর্ধ্ব-৮ গ্রুপে ওয়ারসিয়া খুশবু পূর্ণ ছয় পয়েন্ট করে নিয়ে শিরোপা জয় করেন। অনূর্ধ্ব-১০ গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে সাকলাইন মোস্তফা সাজিদ দ্বিতীয় স্থানে ও অনূর্ধ্ব-৮ গ্রুপে সাড়ে চার পয়েন্ট নিয়ে রিদওয়ান রাব্বানী দ্বিতীয় স্থানে রয়েছেন। ছয় রাউন্ড শেষে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে অনূর্ধ্ব-১৮ গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। পাঁচ পয়েন্ট নিয়ে নাফিম আল করীম দ্বিতীয় স্থানে ও সাড়ে চার পয়েন্ট নিয়ে ক্যান্ডিডেট মাস্টার নাইম হক স্থানে তৃতীয় রয়েছেন। আজ সোমবার দুপুর ১২টা থেকে একই স্থানে সকল গ্রুপের সপ্তম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।

নির্দিষ্ট সূচিতে অলিম্পিক আয়োজন করবে জাপান
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে ক্রীড়া বিশ্ব। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে শুরু করে স্থগিত হয়ে গেছে অন্যান্য ক্রীড়া ইভেন্টও। এমনকি আগামী টোকিও অলিম্পিক নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
তবে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, করোনা ভাইরাস উদ্বিগ্নতায় বিভিন্ন ক্রীড়া ইভেন্ট স্থগিত হলেও জুলাইয়ের পরিকল্পনা অনুযায়ী টোকিও অলিম্পিক হবে। তিনি আরও জানান, টোকিও অলিম্পিক-২০২০ হবে কিনা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

লিনের সেঞ্চুরিতে প্রথমবার সেমিতে লাহোর
ক্রীড়া প্রতিবেদক
সব ধরণের ক্রীড়া আসর বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যেই চলছে পাকিস্তান সুপার লিগের ম্যাচ। আসরের শেষ দিকে এসে তারা বন্ধ করে দিতে পারছে না টুর্নামেন্টটি। বেশ কিছু বিদেশি চলে যাওয়ার পরও তাই চলছে পিএসএল। গতকাল রবিবার মুলতান সুলতানসের বড় রান ১ উইকেট হারিয়ে তুলে প্রথমবার সেমিফাইনাল নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।
প্রথমে ব্যাট করে মুলতান ৬ উইকেট হারিয়ে তোলে ১৮৬ রান। মুলতানের অধিনায়ক শান মাহমুদ করেন ৪২ রান। এরপর রবি বোপারা করেন ৩৩ রান। পাঁচে নামা খুশদিল শাহ খেলেন ২৯ বলে ছয় ছক্কা ও পাঁচ চারে ৭০ রানের দুর্দান্ত ইনিংস। তার সঙ্গে রোহাইল নাজির ২৪ রান করে শেষ দিকে সঙ্গ দেন। তাতেই বড় সংগ্রহ পায় মুলতান সুলতানস। কিন্তু লাহোর এ ম্যাচে আগুনে ব্যাটিং শুরু করে। অস্ট্রেলিয়ার ওপেনার ক্রিস লিন শুরুতে ঝড় তোলা শুরু করেন। তা আর থামাননি। তার ওই ঝড়েই শেষ হয়ে যায় মুলতান। লিন খেলেন ৫৫ বলে আট ছক্কা ও ১২ চারে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস। তার ওপেনিং সঙ্গী ফখর জামান ৩৫ বলে ৫৭ রান করেন। সোহেল আক্তার ১৯ রান করে লিনের সঙ্গে দলকে ৯ উইকেটে জয় এনে দেন।

ছোট করে আইপিএল আয়োজন করবে বিসিসিআই
ক্রীড়া প্রতিবেদক
২৯মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের ত্রয়োদশ আসরের। কিন্তু করোনা আতঙ্কে শেষ পর্যন্ত আইপিএল পিছিয়ে দিতেই বাধ্য হলো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ১৫ এপ্রিল পর্যন্ত আপাতত অপো। এরপর করোনা আতঙ্ক কমে গেলে শুরু হবে আইপিএল।
তবে তাতে কিন্তু সূচিতে হেরফের হয়ে যাবে। কাটছাট করে হলেও আইপিএল আয়োজক করতে হবে বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। শনিবার মুম্বাইয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিসিসিআই প্রেসিডেন্ট। সৌরভের বক্তব্যে, কাটছাট করে আইপিএল তখনই সম্ভব হবে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। কারণ মানুষের স্বাস্থ্য সুরা সবার আগে।