ব্যাংকার্স ক্রিকেটে চ্যাম্পিয়ন স্ট্যান্ডার্ড চার্টার্ড
ক্রীড়া প্রতিবেদক
বসুন্ধরা গ্রুপ ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফির শিরোপা জিতেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)। ফাইনালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডকে (ইবিএল) ৩২ রানে হারিয়েছে এসসিবি। গতকাল শনিবার রাজধানীর গুলশান ইয়্যুথ কাব গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬৩ রান করে এসসিবি। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে অলআউট হয় ইবিএল।
১৬৪ রানের জয়ের ল্েয ব্যাট করতে নেমে দলীয় ৬১ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর সেই চাপ আর সামাল দিতে পারেনি ইবিএলের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ১৩১ রানে শেষ হয় ইবিএলের ইনিংস। আরাফাত সর্বোচ্চ ৩৭ রান করে আউট হন। এসসিবি’র আহসান ৩টি এবং আরাফাত, সাসবির ও আমিন ২টি করে উইকেট নেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৩ রান জমা করে এসসিবি। দলের পে সর্বোচ্চ ৬১ রান করেন আমান। এছাড়া ২৪ রান আসে রিজভির ব্যাট থেকে। ইবিএলের মাহমুদুল ১৭ রানে ৫ উইকেট নেন। এছাড়া সাইফুল ২টি এবং নাঈম ও আলম ১টি করে উইকেট নেন। এসসিবি’র আমান ম্যাচ সেরা হয়েছেন। সিরিজ সেরা মাহমুদুল (ইবিএল)।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়াম্যান সাফওয়ান সোবহান, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চ্ধৌুরী সুজন।
পুলিশকে হারিয়ে চার ধাপ ওপরে ওঠলো রহমতগঞ্জ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যর্থতা যেন বাংলাদেশ পুলিশ স্পোর্টস কাবের পেছন ছাড়ছে না। নবাগত এ কাবটি পাঁচ ম্যাচে খেলে জিতেছে মাত্র একটিতে। দুটি ড্র করেছে, দুটি হেরেছে।
সর্বশেষ শুক্রবার তারা ২-০ গোলে হেরে গেছে রহমতগঞ্জের কাছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরোনো ঢাকার কাবটি দুই অর্ধে দুই গোল দিয়ে ঘরে ফিরেছে টানা দ্বিতীয় জয় নিয়ে। আগের ম্যাচে উত্তর বারিধারা কাবকে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখেছিল তারা। পরের ম্যাচে অপোকৃত শক্তিশালী পুলিশকে হারিয়ে পয়েন্ট টেবিলে ওপরে উঠলো চার ধাপ। পুলিশ আগের ম্যাচে এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেনি ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। তবে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল। কিন্তু এক ম্যাচ পর আরো বাজে অবস্থা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে ওঠা দলটি। উজবেকিস্তানের আকবির তুরায়েভ গোল করে এগিয়ে দেন রহমতগঞ্জকে। যার পাস থেকে হয়েছিল প্রথম গোলটি, সেই সানোয়ার হোসেন ব্যবধান দ্বিগুণ করেন ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে।
পয়েন্ট টেবিলে ১১ নম্বরে অবস্থান করে ম্যাচটি খেলতে নেমেছিল রহমতগঞ্জ। ম্যাচ শেষে তাদের অবস্থান ৭। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৭। ৫ ম্যাচ খেলা পুলিশের পয়েন্ট ৫। টেবিলে দলটির অবস্থান ৯ নম্বরে।
বঙ্গবন্ধুর নামে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু আজ
ক্রীড়া প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলে তার নামেই মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসর। ২০১৯-২০২০ মৌসুমের এই লিগকে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ’ নামকরণ করা হয়েছে ।
গতকাল শনিবার সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, রবিবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের এবারের আসর। এবার নিয়ে টানা নবমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) টাইটেল স্পন্সর হল ওয়ালটন গ্রুপ।
স্কুল হকির ফাইনাল আজ
ক্রীড়া প্রতিবেদক
ঢাকার আরমানিটোলা স্কুল ও রংপুরের কেরামতিয়া স্কুলের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে আজ রবিবার শেষ হচ্ছে বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিয়া। বিকেল সাড়ে ৩টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
গতকাল শনিবার প্রথম সেমিফাইনালে রংপুরের কেরামতিয়া স্কুল ২-০ গোলে হারিয়েছে দিনাজপুরের সরকারি জুবলি স্কুলকে। গোল করেছেন আল আমিন ও রেজাউল ইসলাম। অন্য সেমিফাইনালে আরমানিটোলা স্কুল সিয়াম আহমদে রনির একমাত্র গোলে হারিয়েছে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুলকে।
৭ভেন্যুতেই হবে ফুটবল লিগ
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস আতঙ্কে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা একটি ভেন্যুতে আয়োজনের আভাস দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। বুধবার তিনি মিডিয়া ব্রিফিংয়ে বলেছিলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে লিগ কমিটি জরুরী সভায় বসে সিদ্ধান্ত নেবে লিগ সবগুলো ভেন্যুতে চালিয়ে যাওয়া সম্ভব নাকি এক ভেন্যুতে হবে।
গতকাল শনিবার বিকেলে সেই জরুরী সভায় বসেছিল বাফুফে প্রফেশনাল লিগ কমিটি। কাবগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ কমিটি সিদ্ধান্ত নিয়েছে ৭ভেন্যুতেই হবে লিগ। যার অর্থ প্রিমিয়ার লিগ যেভাবে চলছিল সেভাবেই চলবে। জাতীয় দলের বিশ্বকাপ ও এএফসি কাপের বাছাই পর্বের ম্যাচের কারণে বর্তমান সূচিতে ১৫ মার্চের পর ২১দিন বিরতি ছিল। যেহেতু করোনাভাইরাসের কারণে এএফসি বাছাইয়ের ম্যাচগুলো স্থগিত করেছে সেহেতু লিগের বিরতিটাও থাকছে না। ১৭ দিন এগিয়ে ১৯ মার্চ থেকে শুরু হবে সপ্তম রাউন্ডের খেলা।
তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে ইয়ং খুলনা ব্লুজের জয়
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তৃতীয় বিভাগ ক্রিকেট লীগে জয় পেয়েছে ইয়ং খুলনা ব্লুজ । গতকাল শনিবার খালিশপুর প্রভাতি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৪১রানে হারিয়েছে ফাইং পিজিয়ন কাবকে।
টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারীত ৫০ওভারে ২২৬ রান সংগ্রহ করে ইয়ং খুলনা ব্লুজ। দলের জয়ন্ত ৪৮, সুমন ৪৩, আরিফ ২৩ রান করেন। ফাইং পিজিয়নের হয়ে ৩টি উইকেট নেন আসিফ। জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে ১৮৫রানে অলআউট হয় ফাইং পিজিয়ন কাব। দলের মোজাহিদ ২৮, সুলতান ২৬, আসিফ ২২ রান করেন। প্রতিপক্ষের হয়ে রাজিব একাই নেন ৪উইকেট।
সেই তিন ফুটবলার কলম্বো গেছেন
ক্রীড়া প্রতিবেদক
সতীর্থরা যখন কলম্বোতে, তখন তারা তিন ফুটবলার ঢাকায় কিছু সময় কাটিয়েছেন উদ্বেগের মধ্যে। করোনাভাইরাসের কারণে শ্রীলঙ্কার ভিসা না পাওয়ায় মালদ্বীপের টিসি স্পোর্টসের তিন বিদেশি খেলোয়াড়কে ঢাকায় থেকে যেতে হয়েছিল। আশার কথা হলো, গতকাল শনিবার দুপুরে তারা তিনজন কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
এএফসি কাপে বুধবার মালদ্বীপের টিসি স্পোর্টস কাব বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা বিমানবন্দরে গেলেও মালদ্বীপের দলটির সবাই বিমানে চাপতে পারেননি। দলের তিন বিদেশি খেলোয়াড় ঢাকায় আটকা পড়েছিলেন। এদের দুজন মিসরীয় ও একজন পাকিস্তানি।
স্থগিত হতে পারে পাকিস্তান সফর
ক্রীড়া প্রতিবেদক
আগামী মাসের প্রথম দিন করাচিতে একমাত্র ওয়ানডের পর দ্বিতীয় টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। ওই সফর নিয়ে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘পাকিস্তান আয়োজক, সিদ্ধান্তটা তারাই নেবে। তারা কী সিদ্ধান্ত নেয় আমরা সেই অপোয় আছি।’
করোনাভাইরাসের কারনে সফরটি না হওয়ার সম্ভাবনাই বেশি। পাকিস্তান গণমাধ্যম সূত্রে বিয়ষটি নিশ্চিত হওয়া গেলেও বিসিবি এবং পিসিব এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানায়নি। তবে টুর্নামেন্ট যে স্থগিত হবে প্রধান নির্বাহীর এ বক্তব্যেই স্পষ্ট, ‘তাদের ঘরোয়া টুর্নামেন্ট পিএসএল থেকে ৯-১০ জন বিদেশি ক্রিকেটার চলে গেছেন। আমরা পাকিস্তানের সিদ্ধান্ত জানার অপোয় আছি।
করোনা ছড়ানোয় চীনাদের ধুয়ে দিলেন শোয়েব আখতার
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রভাবে একধরনের স্থবিরতা চলে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। সারাবিশ্বে খেলাধুলার অনেক আসরই গেছে থেমে। স্থগিত করা হয়েছে বিশ্ব ক্রিকেটের অনেক টুর্নামেন্ট। এমনকি জমজমাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) পিছিয়ে দেয়া হয়েছে ১৭দিনের।
তবে রুদ্ধদ্বার অবস্থায় দর্শকশূন্য গ্যালারিতে চলছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। কিন্তু করোনা আতঙ্কের কারণে এরই মধ্যে পাকিস্তান ছাড়তে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। মাত্র ৮দিন বাকি থাকতে তারকা ক্রিকেটারদের প্রস্থান টুর্নামেন্টের রঙ অনেকটাই মলিন করে দিয়েছে। যে কারণে বেশ েেপছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। করোনাভাইরাস ছড়ানোর কারণে তিনি সরাসরি দায়ী করছেন চীনের নাগরিকদের। শোয়েব বুঝতেই পারছেন না, মানুষ কী করে বাদুর-কুকুর খেতে পারে। যা কি না পুরো বিশ্বের জন্যই ঝুঁকিপূর্ণ।
বিসিসিআইয়ের ধারাভাষ্য থেকে ছাঁটাই মাঞ্জরেকার
ক্রীড়া প্রতিবেদক
ঠিক কী কারণে মাঞ্জরেকারকে ধারাভাষ্য থেকে বাদ দেওয়া হয়েছে, সেটি স্পষ্ট না হলেও বিসিসিআইয়ের একটি সূত্র মুম্বাই মিররকে জানিয়েছে, তার কাজের অসন্তুষ্টির কথা। ভারত-দণি আফ্রিকার ধর্মশালার প্রথম ওয়ানডে ম্যাচের ধারাভাষ্য প্যানেলে ছিলেন না তিনি। এরপর থেকেই শুরু ছাঁটাইয়ের গুঞ্জন।
ভারতের হোম সিরিজে ধারাভাষ্য কে নিয়মিত মুখ মাঞ্জরেকার। সেই তিনি যখন ধর্মশালার ওয়ানডেতে অনুপস্থিত, তখন প্রশ্ন জাগাটা স্বাভাবিক। বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হলেও বিসিসিআইয়ের ধারাভাষ্য প্যানেলের সুনীল গাভাস্কার, মুরালি কার্তিক ও লক্ষ্মণ শিবরামকৃষ্ণান উপস্থিত ছিলেন।
কারাগারেও রোনালদিনহোর শিরোপা জয়
ক্রীড়া প্রতিবেদক
কথায় আছে, ‘ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে’; তারই প্রমাণ দিলেন ব্রাজিলীয় কিংবদন্তী ফুটবলার রোনালদিনহো। ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করার দায়ে কারাভোগ করতে হচ্ছে শতাব্দীর এই অন্যতম সেরা ফুটবলারকে, তবে সেখানেও থেমে নেই তিনি। জেলে গিয়ে ফুটসালে অংশ নেন, দলকে এনে দেন শিরোপা।
রোনালদিনহোকে কারাগারের যে সেলে রাখা হয়েছে, সেখানে আছেন সাবেক ২৫পুলিশ অফিসার ও চারজন রাজনীতিবিদ। কাকতালীয় হলেও সত্য, রোনালদিনহো কারাগারে এলেন আর সেখানও নিয়মমাফিক ফুটসাল প্রতিযোগিতার ণ শুরু হলো।
রোনালদিনহোর মতো ফুটবলারকে দলে পেতে কাড়াকাড়ি শুরু হয়। একপর্যায়ে নিয়ম করা হয়, কোনো গোল করতে পারবেন না বার্সেলোনার কিংবদন্তি। তবে খেলা শুরু হলে এ নিয়ম নিয়ে আর কেউ চিন্তা করেনি। ফুটবলের ছোঁয়া লাগতেই পায়ের জাদুতে মুগ্ধ করেন এ ব্রাজিলিয়ান। পাঁচজনের দলের এই প্রতিযোগিতায় ১১-২ গোলে জেতে রোনালদিনহোর দল। এর মধ্যে ব্রাজিলিয়ান কিংবদন্তি করেন ৫গোল। বাকি ছয়টি গোলেও অ্যাসিস্ট করেন তিনি।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ বাতিল
ক্রীড়া প্রতিবেদক
করোনার কারণে আজ রবিবার থেকে নিজেদের সীমান্তে নিষেধাজ্ঞা জারি করেছে নিউজিল্যান্ড সরকার। তাই অবিলম্বে দেশে ফিরে যেতে হচ্ছে কেন উইলিয়ামসনদের। বাতিল করা হয়েছে সিডনি ও হোবার্টে চ্যাপেল-হ্যাডলি সিরিজের বাকি দুই ওয়ানডে।
অস্ট্রেলিয়ার মাটিতে তিন ওয়ানডে শেষে নিউজিল্যান্ডে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টির খেলার সূচি ছিল। ২৪ মার্চ থেকে সিরিজটি শুরু হওয়ার কথা থাকলেও সেটিও স্থগিত করা হয়েছে। গোটা বিশ্বে মারাত্মকভাবে প্রভাব ফেলা করোনা আতঙ্কে এবারের অস্ট্রেলিয়ান সামার শেষটা হলো এভাবেই। যদিও দুই দেশের ক্রিকেট বোর্ডের আশা ভবিষ্যতে ওয়ানডে ও টি-টোয়েন্টির দুটি সিরিজই আবার আয়োজন করতে পারবে তারা।
এবার জার্মান লিগ স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
ইতালি, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের পথ ধরে এবার করোনাভাইরাস আতঙ্কে স্থগিত হলো বুন্দেসলিগা। আগামী ২এপ্রিল পর্যন্ত জার্মান শীর্ষ লিগের সব খেলা স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া দেশটির দ্বিতীয় বিভাগেও এ সপ্তাহের সব ম্যাচ স্থগিত করা হয়েছে।
জার্মান ফুটবল স্থগিত হওয়ার সংবাদের পর এলো আরও একটি দুঃসংবাদ। বুন্দেসলিগার প্রথম ফুটবলার হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পেডারবর্নের ডিফেন্ডার লুকা কিলিয়ান। এর আগে জুভেন্টাসের ইতিলিয়ান সেন্টার-ব্যাক দেনিয়েল রুগানি প্রথম কোনো ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হন।
আইপিএল হবে সংপ্তি পরিসরে : গাঙ্গুলি
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে। ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও স্থগিত করা হয়েছে ১৫এপ্রিল পর্যন্ত। গতকাল শনিবার মুম্বাইতে আইপিএল গভর্নিং কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে আট ফ্র্যাঞ্চাইজির মালিকসহ উপস্থিত ছিলেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলিও। সভা শেষে তিনি জানিয়েছেন এবারের আইপিএল হবে সংপ্তিাকারে।
তিনি বলেছেন, ‘আইপিএল যদি হয়, তাহলে সেটা সংপ্তি আকারে হবে। কারণ, ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। তার মানে ইতিমধ্যে আমরা ১৫ দিন হারিয়েছি। সুতরাং আইপিএলের ১৩তম আসর সংপ্তি করা ছাড়া উপায় নেই। কতো ছোট করা হবে, কয়টা ম্যাচ হবে, সে বিষয়ে আমি এখনই কিছু বলতে পারব না।’ পরিস্থিতি পর্যবেণ করেই আইপিএল ঠিক কবে থেকে শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।










































