বটিয়াঘাটা প্রতিনিধি।।
বটিয়াঘাটা উপজেলার লবণচরা থানাধীন মোহাম্মদনগর বাবলু সড়কে মেসার্স রিফাত এন্ড সোহেল এন্টারপ্রাইজ নামক ইজিবাইকের চার্জিং গ্যারেজ থেকে ম্যানেজার মোঃ শামীম (২০) কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালেই তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শামীম উপজেলার দারোগার ভিটে শান্তিনগর এলাকায় মোঃ মুজিবুর রহমান মোড়ালের পুত্র। জানা গেছে, উক্ত এলাকায় জনৈক সোহেল রানার দোকান ভাড়া নিয়ে রিফাত এন্ড সোহেল এন্টারপ্রাইজ নামক ইজিবাইকের চার্জিং গ্যারেজ চালু করে । উক্ত গ্যারেজে শামীম ম্যানেজার হিসেবে সারাদিনের কাজ সেরে প্রতিদিন গ্যারেজেই রাত্রি যাপন করতো। গতকাল বৃহস্পতিবার সকালেই গলায় গামছা পেঁচানো অবস্থায় শামীমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
সাথে সাথে আশেপাশের লোকজন থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা গত বুধবার রাতের যে কোন এক সময়ে শামীমকে শাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এদিকে হত্যার ক্লু উদঘাটনে জড়িত থাকার সন্দেহে পুলিশ বেশ কয়েক জনকে আটক করেছে। এ ব্যাপারে লবণচরা থানার ওসি সমীর কুমার সরকার জানান, নিহতের মৃতদেহ দেখে নিশ্চিৎ হত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। হত্যার মোটিভ উদঘাটনে চোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।










































