Home আঞ্চলিক নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ : খুলনা জেলা প্রশাসক

নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ : খুলনা জেলা প্রশাসক

12

দিঘলিয়াপ্রতিনিধি।।

বুধবার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে দিঘলিয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বর প্রার্থী নিয়ে মতবিনিময় সভা দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা পুলিশ সুপার মাহবুব হাসান,সহকারী পুলিশ সুপার মোঃ রাজু আহম্মেদ, উপজলা পরিষদের চেয়ারম্যান জনাব শেখ মারুফুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খান নজরুল ইসলাম,সাধারন সম্পাদক ও জেলাপরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলিমুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বয় আলীরেজা বাচা,মমতাজ শিরিন ময়না,দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, আড়ংঘাটা ও খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বয়, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাসিমা খাতুন,কৃষি অফিসার আব্দুস সামাদ সহ সাংবাদিক বৃন্দ ও উপজেলার ৬ টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী গন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী ২০/০৯/২১ইং তরিখে ইউপি নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ, ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ায় বাধা প্রদান কারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।