Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

40

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাঁতাকলে মধ্য ও নিম্ন আয়ের মানুষ পিষ্ট হচ্ছে: খুলনা বিএনপি

।। খবর বিজ্ঞপ্তি।।

বর্তমান সরকার গণতান্ত্রিক নয় বলেই দেশের মানুষের কথা ভাবছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাঁতাকলে মধ্য ও নিম্ন আয়ের মানুষ পিষ্ট হচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণে বর্তমান স্বৈরাচারী সরকার তেল, চাল, চিনি ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধি করে জনগণের সাথে উপহাস করছে। সরকার দলীয় সিন্ডিকেট তৈরি করে বাজার নিয়ন্ত্রণ করছে বলে দাবি করেছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

শনিবার (১১ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনাকালে জনগণ যখন খেয়ে পরে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত, তখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মুল্যবৃদ্ধি জনগণের সংকট আরও বাড়িয়ে দিয়েছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, করোনাকালীন সময়ে শুধু জনগণের চিকিৎসা সেবাই নয়; জনগণের বেঁচে থাকার জন্য সরকারকে বাজার তদারকি জোরদার করতে হবে।

৯শ’ টাকার এলপি গ্যাসের মুল্যে ১১শ’ টাকা, খুচরা পর্যায়ে চাল প্রতি কেজি আড়াই থেকে তিন টাকা বৃদ্ধি, মুশুরী ডাল প্রতি কেজি ১০/১২ টাকা বৃদ্ধি, খুচরা পর্যায়ে তেলের মুল্যে প্রতি লিটার গত চার মাসে ৪০ টাকা বৃদ্ধি, চিনি প্রতি কেজি ১০/১২ টাকা বৃদ্ধি পেয়ে জনগণের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। জনমনে প্রশ্ন ধানের উৎপাদন ভালো হয়েছে, বিদেশ থেকে চাল আমদানি অনুমতি দেবার পরও কেন বাড়ছে চালের দাম? তেলের মুল্য নির্ধারণের পর তেলের মুল্য কেন উর্দ্ধমূখি? অধিক মুনাফা লোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কেন কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না? করোনাকালে বানিজ্যহীন ও কর্মহীন মানুষের কথা বিবেচনা করে সরকার কেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না? এলপি গ্যাসসহ চাল, ডাল, তেল ও চিনির মুল্যবৃদ্ধি রোধে কার্যকরী প্রদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে জনগণের দুর্দশা লাঘবে বাজার মনিটরিংসহ কঠোর প্রদক্ষেপ গ্রহণ করে বাজার সহনীয় রাখার আহবান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

খানজাহান আলী বিমানবন্দর দুই যুগেও পূর্ণতা পায়নি

স্টাফ রিপোর্টার

দুই যুগেও বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর পূর্ণতা প্রায়নি। ক্ষমতার পালাবদল, পিপিপি না রাজস্ব খাতে বাস্তবায়ন হবে-সেই প্রশ্ন, করোনাসহ নানা কারণে দীর্ঘদিনের প্রত্যাশিত বিমানবন্দরটি এখনও স্বপ্নই রয়ে গেছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। ১৯৯৬ সালে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লায় খুলনা-মোংলা সড়কের পাশে ‘খানজাহান আলী বিমানবন্দর’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। যা একটি ‘শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বন্দর’ হিসাবে চালু করার কথা। ১৯৯৮ সালে ৪১ দশমিক ৩০ হেক্টর জমি অধিগ্রহণ ও উন্নয়ন কাজ শুরু হয়। তবে ২০০১ সালে ক্ষমতার পট পরিবর্তনের ফলে বিমানবন্দরের কাজ বন্ধ হয়ে যায়।

আবার ক্ষমতায় ফিরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা খানজাহান আলী বিমানবন্দরটি পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপ দিয়ে নির্মাণের প্রতিশ্রুতি দেন। এর চার বছর পর প্রকল্পটি একনেকে অনুমোদন লাভ করে। এরপর ৬২৬ দশমিক ৬৩ একর জমি অধিগ্রহণ করা হয়। বতর্মানে সীমানা প্রাচীর ও ল্যান্ড ফিলিংয়ের কাজ চলছে। কিন্তু বিমানবন্দরটি পিপিপির মাধ্যমে হবে নাকি রাজস্ব খাতে হবে এ নিয়ে নতুন করে জটিলতা শুরু হয়েছে বলে জানা গেছে।

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক বলেন, বিদেশি ব্যবসায়ীরা খুলনা-বাগেরহাট এলাকায় আসতে চান না। কারণ এই এলাকায় কোনো এয়ারপোর্ট নেই। বিমানবন্দর না থাকায় সুন্দরবনে বিদেশি পর্যটকও কম আসছেন। বিমানবন্দরটি হলে মোংলা পোর্টের আয়ও বাড়বে। খুলনা থেকে প্রায় আড়াই-তিন ঘণ্টা সড়ক পথ অতিক্রম করে যশোর বিমানবন্দর দিয়ে যাতায়াত ব্যবসায়ীদের জন্য বড় সমস্যা।

বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, বিমানবন্দরটির জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। এখন সীমানা প্রাচীর ও ল্যান্ড ফিলিংয়ের কাজ চলছে। সম্প্রতি সিভিল অ্যাভিয়েশন থেকে একটি টিম এসে বিমানবন্দরের কাজ পরিদর্শন করে গেছে।

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুর নাহার বলেন, রামপাল ও মোংলা এলাকায় উন্নয়নের জন্য বিমানবন্দরটির খুবই দরকার। কিন্তু এটা বাস্তবায়নে অভ্যন্তরীণ কিছু জটিলতা আছে যা মিডিয়ার কাছে বলা সম্ভব নয়। জটিলতা দূর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগবে।

একই আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ১৯৯৬ সালে বিমানবন্দরটি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। জমি অধিগ্রহণ করা হয়েছিল। কিন্তু এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) না রাজস্ব খাতে হবে এটা নিয়ে জটিলতা আছে। তাছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় না থাকাসহ নানা কারণে এটা বাস্তবায়নে পেছনে পড়তে হয়েছে।

জানাতে চাইলে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, পিপিইয়ের মাধ্যমে যে সব প্রস্তাবনা পাওয়া গেছে এগুলো যুক্তিসঙ্গত নয়। এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন হলে সুফল মিলবে না। যেহেতু মোংলা বন্দর, সুন্দরবনসহ গুরুত্বপূর্ণ বিষয় খুলনা-বাগেরহাট এলাকায় আছে তাই রাজস্ব খাতে এটি নির্মাণের পরিকল্পনা সরকারের। পদ্মা সেতুর পূর্ণতা মিললেই ওই এলাকার অর্থনৈতিক চাকা আরও সচল হবে। এ কারণে রেলপথ, নদীপথের পাশাপাশি বিমানবন্দরের চাহিদাও রয়েছে। তবে করোনার কারণে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি।

সাতক্ষীরায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

খান নাজমুল হুসাইন,সাতক্ষীরা

বর্তামান সরকারের যুগান্তকারী শিক্ষা বিপ্লব ঘটাতে স্কুল কলেজ উন্নয়নে বদ্ধ পরিকর। সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে প্রধান শিক্ষক রেজাউল করিম ও অত্র স্কুল পরিচালনা কমিটি (এডহক) সদস্য আহসান হাবিব মিন্টুর বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। এতে প্রথমে স্কুলের ভবন নির্মাণ কাজ শুরু করলে প্রধান শিক্ষক রেজাউল করিম ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস মধু ট্রের্ডাস এর স্বত্বাধিকারী শফিকুল ইসলাম মধু দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করেন। এর কিছু দিন পরে প্রধান শিক্ষক রেজাউল করিম ও আহসান হাবিব মিন্টু সুকৌশলে এই ঠিকাদার এর কাছ থেকে প্রথম ধাপে জোরপূর্বক নগদে ১ লক্ষ টাকা চাঁদা গ্রহন করে। সরকারি বরাদ্দকৃত ২ কোটি ৫৯ লক্ষ ৪৯ হাজার ৩৮ টাকার তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে রক্ষক হয়ে ভক্ষনের চেষ্টা অব্যাহত রয়েছে এই প্রধান শিক্ষক। তাছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অর্থ আত্মসাৎ একাধিক অভিযোগ রয়েছে। পরবর্তীতে ভবন নির্মাণ এর শেষ সময়ে আবারও ৫০ হাজার টাকার চাঁদার দাবী করে উল্লেখিত ব্যক্তিরা। ঠিকাদার প্রতিষ্ঠান টাকা দিতে রাজি না হলে তার পৈষ ক্যাডার তালতলা গ্রামের গিয়াসউদ্দিনের পুত্র আহসান হাবীব মিন্টু নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে আহসান হাবিব মিন্টু সাংবাদিককে বলেন, আমি কখনো চাঁদার টাকা নেয়নি এবং চাঁদা চায়নি এবং স্কুলের নির্মাণ কাজা বন্ধ করে দেয়নি। নির্মাণ কাজের মান ভালোর জন্য তিনি কন্টাকটারদের কে বলেন। উক্ত বিষয়ে কথা বলার জন্য অত্র স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিমের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সার্বিক বিষয়ে কথা হয় ১৩নং লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র স্কুলের পরিচালনা কমিটির সাবেক সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ। তিনি এ প্রতিবেদককে বলেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম ও কমিটি সদস্য মিন্টু যদি চাঁদা চেয়ে থাকে তাহলে সাথে সাথে তাদের বিরুদ্ধে একশানে যাওয়া উচিত। তাছাড়া শিক্ষাঙ্গনে চাঁদাবাজি শোভনীয় নয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

খালিশপুরে ছায়াবৃক্ষের দেশীয় ফলজ গাছের চারারোপণ অভিযান

খবর বিজ্ঞপ্তি

শনিবার সকাল ১১টায় খুলনার খালিশপুরের দক্ষিণ কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছায়াবৃক্ষের আয়োজনে এবং আরসিসি বিল্ডার্স লিমিটেডের সহযোগিতায় বৃক্ষরোপণ করা হয়।

বিদেশি এবং হাইব্রিড জাতের গাছের আগ্রাসনে দেশি জাতের ফলজ গাছ আজ বিলুপ্তপ্রায়। তাই পরবর্তী প্রজন্মকে দেশি জাতের ফলজ গাছের সাথে পরিচয় করানো এবং সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও নগরীর বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদ আফরোজ খানের সভাপতিত্বে এবং ছায়াবৃক্ষের প্রধান নিবার্হী মাহবুব আলম বাদশার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, বিশিষ্ট সামাজসেবক লিটন খান, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সোবাহান, রুহুল আমিন, সহকারি শিক্ষক আসমা খানম, মোহাম্মদ নুর আলম হাওলাদার, জেসমিন খাতুন, মোহাম্মদ সেলিম, মারুফ হোসেন, রাব্বি প্রমূখ।

বাগেরহাটে স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন। স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাট জেলা শাখার আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্মল কুমার চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, সদস্য সুশান্ত কুমার দাস, বাগেরহাট জেলা কমিটির যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের প্রমুখ।

কর্মীসভায় স্বেচ্ছাসক লীগ বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলা শাখার সহ¯্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।

বাগেরহাটে সুন্দরবনের কর্মকর্তাদের আইন বিষয়ক কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সুন্দরবন পূর্ব বন বিভাগের বন কর্মকর্তাদের আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্র মিলনায়তনে শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দিন ব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন, পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, এমপি। খুলনা বিভাগীয় বন সংরক্ষক মিহির কুমার দো‘র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, বাগেরহাট সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান, সুন্দরবন পর্ব বন বিভাগের সহকারি বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।

প্রশিক্ষন কর্মশালায় সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।আইন বিষয়ে অবিজ্ঞ প্রশিক্ষকরা বন আইনের বিভিন্ন দিক তুলে ধরেন।

কচুয়া উপজেলা পরিষদের নৌকার মাঝি নাজমা সরোয়ার

বাগেরহাট ও কচুয়া প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তার প্রার্থীতা চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ বিষয়টি নিশ্চিত করছেন।

নাজমা সোরোয়ার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছে। বর্তমানে কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ৫মে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান মারা গেলে পদটি শূন্য হলে মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা ছরোয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে এক মেয়াদে নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এই নারী।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী সাত অক্টোবর এই উপজেলায় চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।  ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৪ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১৯ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

রায়েন্দা-মাছুয়া খেয়া পারাপারে নির্ধারিত ভাড়ায় খুশি যাত্রীরা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা-মাছুয়া খেয়া পারাপারের জন্য সরকার নির্ধারিত ভাড়ায় খুশি যাত্রীরা।দীর্ঘ দিনের জুলুম ও অতিরিক্ত ভাড়া না নেওয়া বন্ধ হওয়ায় ইজারাদার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা যায়, খুলনা বিভাগের বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা ও বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাকে দিখন্ডিত করেছে প্রমত্তা বলেশ্বর নদী। এই দুই উপজেলার হাজার হাজার মানুষের যোগাযোগ রক্ষার জন্য বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন অথোরিটির খেয়া চালু রয়েছে। প্রতিবছর নির্দিষ্ট দরপত্রে অংশগ্রহন করে এই খেয়া ইজারা নিতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে খেয়ার ইজারাদাররা অতিরিক্ত খেয়া পারাপাড়ে অতিরিক্ত ভাড়া গ্রহন করতেন মঠবাড়িয়া এলাকার ইজারাদাররা। এবছর রায়েন্দা বাজার এলাকার আব্দুস ছালাম হাওলাদার নামের এক ব্যবসায়ী ঘাট ইজারা নেওয়ার পর থেকে মাথাপিছু ১০০ থেকে ৩০০ টাকার ভাড়া নামিয়ে আনেন ৫০ টাকায়। ব্যবসায়ীর এমন উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতেও ৫০ টাকা ভাড়া বিদ্যমান রাখার দাবি জানিয়েছেন তারা।

অন্যদিকে ভাড়া কমানোয় ক্ষিপ্ত স্থানীয় কিছু অসাদু লোক নিয়ম ভঙ্গ করে দুটি ট্রলালের রায়েন্দা বড় মাছুয়া আড়াআড়ি লোক পারাপার করছে। এভাবে চলতে থাকলে এই ইজারাদারকে লোকসান গুনতে হবে বলে মনে করছেন স্থানীয়রা।

খেয়া পার হওয়া গোলাম মওলা নামের রায়েন্দা এলাকার এক যাত্রী বলেন, মঠবাড়িয়ার সাথে আমাদের বিভিন্ন কারণে ঘনিষ্ট যোগাযোগ রয়েছে। তাই প্রায়ই মঠবাড়িয়া যেতে হয়। কিন্তু খেয়া পারাপারে আমাদের অনেক টাকা যেত। ২০০ থেকে পাঁচশ টাকা দিয়েও আমরা খেয় পাড় হয়েছি। কয়েক মাস হল নতুন ইজারাদার এসে ভাড়া কমিয়েছে। এখন মাত্র পঞ্চাশ টাকায় দিয়ে পাড় হই। আমরা তার আচরণে খুবই খুশি।

আব্দুর রাজ্জাক তালুকদার, নজরুল ইসলামসহ আরও কয়েক জন বলেন, এক সময় ২০০ টাকা দিয়ে ঘাট পাড় হতে হত। আবার দুপুর, সন্ধ্যা অথবা কম লোক থাকলে এই ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দিতে হত। এখন আর এই জুলুম হয় না আমাদের উপর। এখন মাত্র ৫০ টাকায় পার হতে পারি।

ইজারাদার আব্দুস ছালাম হাওলাদার বলেন, ঘাট ইজারা নেওয়ার পর থেকে সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ৫০ টাকা করে ভাড়া নিচ্ছি। যার ফলে যাত্রীদের মাঝে সস্তি ফিরে এসেছে। তবে এতে ক্ষিপ্ত হয়ে কিছু ব্যক্তি আমাদের ক্ষতি করার জন্য রায়েন্দা-মাছুয়া আড়াআড়ি লঞ্চ পারাপাড় শুরু করেছে। কিন্তু আড়াআড়ি পারাপার না করার জন্য দয়াল-২ নামের ওই লঞ্চটি এর আগে প্রশাসনের কাছে অঙ্গিকার নামা দিয়েছিলেন। তারপরও তারা আড়াআড়ি যাত্রী পারাপার করে আমাদের ক্ষতি করছেন। অবৈধভাবে এই দয়াল-২ লঞ্চের চলাচল বন্ধের জন্য উর্দ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নিহত

বাগেরহাট প্রতিনিধি

সড়ক দূর্ঘটনায় বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রেজোয়ানুল ইসলাম রিদু(৩৮) নিহত হয়েছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে ফেরার পথে খানজাহান আলী মাজার-পাটগাতি সড়কের বাদামতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা চাল ভর্তি একটি ট্রাকের ধাক্কায় গুরুত্বর আহত হন এই ক্রিকেটার। ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা ক্রিকেটার রিদুকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিদু মারা যায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে তার সহকর্মী ও ক্রীড়াঙ্গনের ব্যাক্তিত্বরা জড় হন।

নিহত রেজোয়ানুল ইসলাম রিদু বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। সে অতন্ত্য বিনয়ী ও প্রতিভাবান ক্রিকেটার ছিলেন। বাগেরহাট জেলা ক্রিকেট দলের দীর্ঘ দিনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকায় বাংলাদেশ বয়েজ, ক্লাবে সুনামের সাথে ক্রিকেট খেলেছেন রিদু। খেলা থেকে অবসর নেওয়ার পরে বাগেরহাট শহরের দশানী সার্কিট হাউস মোড়ে  মুদি ব্যবসা করতেন। সেই দোকানের মালামাল ক্রয় করে ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে। তার স্ত্রী, ১২ বছর বয়সী এক মেয়ে ও পৌনে তিন বছর বয়সী এক শিশু পুত্র রয়েছে।

ক্রিকেটার রিদুর ভাই শেখ আলিম বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে মোটরসাইকেল নিয়ে যাত্রাপুর বাজারে কাঁচামাল ক্রয় করতে যায় আমার ভাই। সেখান থেকে মাল ক্রয় করে অটোতে পাঠিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় সে মারা যায়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি খাদে পরো রয়েছে। আমরা ট্রাকটিকে জব্দ করার ব্যবস্থা করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন।

বাগেরহাট জেলা ক্রিকেট দলের কোচ শংকর পাল বলেন, সকালে মটর সাইকেল দুর্ঘটনায় রিদু মারা গেছেন। বাগেরহাট ক্রিকের্টার্স ক্লাব ১ম বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহনের মধ্য দিয়ে তার জেলা পর্যায়ের খেলায়  ব্যাপক পরিচিতি হয়। পরে উন্মোচন ক্লাবে এবং সর্বশেষ ঢাকার পারটেক্স্র ক্লাবে ১ম বিভাগ ক্রিকেট লীগে রিদু খেলোয়াড় ছিল।

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শেখ হায়দার আলী বাবু বলেন, বাগেরহাট জেলা ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটার রিদু অতন্ত্য  প্ররিছন্ন খেলোয়াড়। তার মুত্যৃতে বাগেরহাট জেলা ক্রিকেটের অনেক ক্ষতি হলো। প্রতি বছর বাগেরহাট জেলা দল গঠনে তার ভুমিকা ছিল প্রশংসনীয়।

তার মৃত্যুতে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খান হাবিবুর রহমানসহ সকলে রিদু শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

খুলনা প্রেসক্লাব আয়োজিত কেরাম (দ্বৈত) প্রতিযোগিতা-২০২১ শুরু

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘কেরাম (দ্বৈত) প্রতিযোগিতা-২০২১’  শনিবার সকালে ক্লাবের মেম্বার লাউঞ্জে শুরু হয়েছে। খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের তথ্য’র সম্পাদক এস এম নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক রাজপথের দাবী’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দেশ সংযোগ’র সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি ও দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চল’র সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, সহকারী সম্পাদক মাকসুদুর রহমান (মাকসুদ)সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। উদ্বোধনী খেলায় আহমদ মুসা রঞ্জু ও নূর ইসলাম রকি জুটি ২-০ সেটে রফিউল ইসলাম টুটুল ও এম এ হাসান জুটিকে পরাজিত করেন। এছাড়া দিনের অপর খেলায় আলমগীর হান্নান ও আশরাফুল ইসলাম নূর জুটি ২-০ সেটে শেখ মোঃ সেলিম ও দিলিপ কুমার বর্মন জুটিকে পরাজিত করেন।  খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান। আজ রবিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ২টি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় প্রথম খেলায় মোঃ খায়রুল আলম ও মো. আজিজুল ইসলাম জুটি বনাম মাকসুদুর রহমান ও রফিক আলী জুটি  এবং দুপুর সাড়ে ১২ টায় হাসান আহমেদ মোল্লা ও ইয়াসিন আরাফাত রুমি জুটি বনাম মোঃ হেলাল মোল্লা ও আরাফাত হোসেন অনিক জুটি একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করবেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম।

রূপসায় যৌতুকের দাবিতে খুন হলেন এক সন্তানের জননী আসমা

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাঁচানি গ্রামে যৌতুকের দাবিতে খুন হলেন এক সন্তানের জননী আসমা খাতুন  এক গৃহবধূ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) গৃহবধূ আসমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ৫ সেপ্টেম্বর ওই গৃহবধূকে মারপিট করে শশুর বাড়ির লোকেরা। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

 এব্যাপারে নির্যাতনের অভিযোগে গৃহবধূ আসমার ভাইয়ের দায়ের করা মামলায় থানা পুলিশ তার শ্বশুর ও শ্বাশুড়িকে গ্রেপ্তার হয়ে কারাগারে পাঠিয়েছে। তবে  ঘাতক স্বামীকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে পারিবারিকভাবে পাঁচানি গ্রামের বাবুচি আব্দুস সত্তারের ছেলে আসাদুজ্জামানের সাথে আলমগীর গাজীর মেয়ে আসমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনেরা তাকে টাকার জন্য চাপ দিতে থাকে। শুরু হয় মানষিক ও শারীরিক নির্যাতন। এরই মধ্যে আসমা ও আসাদের ঘরে একটি দেড় বছরের কন্যা সন্তান জন্ম নেয়। বাচ্চার মুখের দিকে তাকিয়ে আসমা খাতুন তাদের অবর্ণনীয় অত্যাচার সহ্য করেছেন। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে সহ্য করতে না পেরে পাঁচ মাস আগে তিনি বাবার বাড়ি টুটপাড়া সরকার পাড়ায় চলে আসেন।

তবে স্ত্রী ও কন্যা সন্তানকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য স্থানীয় আসমানী বেগম সাবেক এক মহিলা মেম্বারের সাথে শ্বশুর বাড়ি আসেন আসাদুজ্জামান। সাবেক ওই মেম্বারের জিম্মায় আসমা খাতুন ও তার সন্তানকে ফিরিয়ে নেন বলে গৃহবধূর পিতা জানিয়েছেন।

তিনি বলেন, বাড়ি ফিরিয়ে নেওয়ার পর ৫ সেপ্টেম্বর রাতে শুরু হয় শারীরিক নির্যাতন। ঘটনার দিন ভিকটিমকে বিদ্যুতের তার দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করা হয়। বুকে একাধিক লাথি ও ঘুষি মারা হয়। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে তাকে নিবীড় পর্যাবেক্ষণ কেন্দ্রে স্থানান্তর করেন। এর আগে আসাদুজ্জামান ওই গৃহবধূর মাকে ফোন করে বলেন, তার মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসার জন্য তাগিদ দেয়। তিনি হাসপাতালে আসার পর মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা পালিয়ে যায়।

এ ঘটনার পর বোনকে মারধোরের ঘটনায় গত ৮ সেপ্টেম্বর গৃহবধূ আসমার ভাই রূপসা থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন (যার নং ৯)। ওই মামলায় গৃহবধূর শ্বশুর ও শ্বাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা রূপসা থানার এসআই শহীদুল ইসলাম জানান, যৌতুকের কারণে গৃহবধূকে প্রায় নির্যাতন করা হতো। ভিকটিমের ভাই মামলা দায়ের করলে আসামির বাবা ও মাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার গৃহবধূ আসমা খাতুনের মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। এখন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুটিখালী ইউপিতে আওয়ামী লীগের উদ্যোগে নৌকার পথসভা

বাগেরহাট প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত দলীয় প্রার্থী নৌকা মার্কার পক্ষে মোরেলগঞ্জ উপজেলার ৩নং পুটিখালী ইউপি আওয়ামীলীগের উদ্যোগে দিনব্যাপি প্রচারনা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে সোনাখালী বাজার সংলগ্ন সোনাখালী সরকারী প্রাঃ বিদ্যালয় সাইক্লোন সেল্টারে পুটিখালী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাকের পক্ষে  ইউনিয়নের আওয়ামীবলীগের উদ্বোগে পথ সভার আয়োজন করা হয়।

পুটিখালী ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহ চান মিয়া শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন,আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক,বিশেষ অতিথি ছিলেন,পুটিখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহ আলম শেখ,মোংলা পৌর কাউন্সিলর মোঃ কবির হোসেন,আল আমিন গাজী।

বক্তব্য রাখেন,ইউপি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক অহিদুল হাওলাদার,মোঃ ফারুক শেখ,ইউপি যুবলীগের সাধারন সম্পাদক আবুল হাসান তালুকদার,যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান খান,জেলা কৃষকলীগ নেতা মোঃ টুকু হাওলাদার, ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি সোবাহান শিকদার সহ স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময়ে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার মার্কা নৌকা,উন্নয়নের মার্কা নৌকা।এই উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগীতা করুন। আগামী ২০ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়া ইউনিয়নের অংশ নিন।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ছয় হাজার ৪৪ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় শনিবার ছয় হাজার ৪৪ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ তিন হাজার দুইশত ৭৭ এবং মহিলা দুই হাজার সাতশত ৬৭ জন। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় তিন হাজার তিনশত ১৯ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার সাতশত ২৫ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে দুইশত ৫০ জন, বটিয়াঘাটায় একশত ৯৬ জন, দিঘলিয়ায় তিনশত ২৫ জন, ডুমুরিয়ায় চারশত ৫৯ জন, ফুলতলায় দুইশত ৭৬ জন, কয়রায় দুইশত ৭৯ জন, পাইকগাছায় একশত ৭৫ জন, রূপসায় পাঁচশত ৮৯ জন ও তেরখাদায় একশত ৭৬ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। শনিবার নগরীর পাঁচটি হাসপাতালে দুই হাজার চারশত ৪৮ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় চার হাজার সাতশত ১২ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

সাতক্ষীরার তালায় অগ্রীম শীতকালীন সবজি চাষ করছে কৃষকরা

ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::

সময় আর অসময় বলে কথা রয়েছে। অসময়ে উৎপাদিত ফসলের দাম একটু বেশি-ই থাকে। আর এ বেশি দামের আসায় সাতক্ষীরার তালায় অগ্রীম শীতকালীন সবজি চাষ করছে কৃষকরা। উঁচু জমিতে শীতকালীন বিভিন্ন জাতের সবজির চারা রোপণ ও পরিচর্যায় কৃষক পরিবারগুলোতে এখন ব্যস্ততা বেড়েছে।  বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এসব সবজি। শীতের শুরুতে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন জাতের সবজি পাঠাবে সাতক্ষীরা জেলার তালা উপজেলার কৃষকরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানাযায়, যেকোনো ফসল আগাম চাষ হলে বাজারে চাহিদা বেশি থাকে। তাই দামও অনেক বেশি হয়। সে কারণে উঁচু জমিতে সবজি চাষে ঝুঁকছেন তারা। অল্প সময়ে কম খরচে অধিক মুনাফা লাভের জন্য ফুলকপি ও বাঁধাকপির জুরি নেই। পানি জমে না এমন উঁচু জমি বাঁধাকপি চাষের জন্য উপযুক্ত।

বাণিজ্যিক ভিত্তিতে আগাম  বাঁধা কপি চাষ করছেন সাতক্ষীরা তালা উপজেলার বারুইহাটি গ্রামের শেখ গোলাম মোস্তফা (৫২)। শেখ গোলাম মোস্তফা জানান, অন্যের জমি লিজ নিয়ে বিভিন্ন ধরনে সবজি চাষ করে আসছি। এ বছর ১ বিঘা জমিতে বাঁধা কপি আবাদ করেছি। প্রতিদিন ক্ষেতে সকালে ও বিকেলে কাজ করি। পানি দেয়া, ক্ষেত পরিচর্যাসহ বিভিন্ন কাজ করতে হয় । পরিচর্যা থেকে শুরু করে কপি উঠা পর্যন্ত এ বাবদ ক্ষেতে আমার প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। আশা করি এ বছর ভালো দাম পাবো বাঁধা কপির।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, কৃষকদের আগাম জাতের সবজি আবাদ করতে পরামর্শ দেওয়া হয়েছে। আগাম জাতের সবজি বিক্রি করে বেশি দাম পেয়ে থাকেন কৃষকরা। এবছর উপজেলায় ১হাজার ৬শ ৯০ হেক্টর জমিতে সবজি ও ১শ ৬৫ হেক্টর জমিতে কপি চাষ করা হয়েছে। এই কপিগুলো নবান্নের আগেই বাজারে কেনা-বেচা শুরু হবে।

ফুলবাড়ীগেটে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধীর  মৃত্যু

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেটে ট্রেনে কাটা পড়ে এক বাকপ্রতিবন্ধীর  মৃত্যু হয়েছে। ১১ সেপ্টেম্বর শনিবার  বেলা ১ টায় এ দুর্ঘটনা ঘটে ,নিহতের নাম আনোয়ার শেখ ভোলা ( ৬০)  তিনি মহেশ্বরপাশা বণিক পাড়া  মৃত্যু মাওলানা আব্দুর রহিম এর পুত্র ।  খুলনা জিআরপি থানা সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১টায় খুলনা স্টেশন থেকে বেনাপোল গামী ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটি ফুলবাড়ীগেট এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা বাকপ্রতিবন্ধী আনোয়ার শেখ ভোলা সেখানে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের পরিবারিক সুত্রে জানা গেছে বাকপ্রতিবন্ধী হলেও সে দিনমুজুরের কাজ করতো । ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাসানুর রহমান জানান খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং মরদেহ খুলনা জিআরপি পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ।

খুবিতে অনলাইনে সকল বর্ষের প্রথম টার্মের চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে আজ

খবর বিজ্ঞপ্তি

করোনা মহামারির কারণে এখনও বিশ্ববিদ্যালয় না খোলায় শিক্ষাকার্যক্রমকে এগিয়ে নিতে আজ ১২ সেপ্টেম্বর থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ¯œাতক, ¯œাতক (সম্মান) ও ¯œাতকোত্তর শ্রেণির সকল বর্ষের প্রথম টার্মের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। ইতোমধ্যে অনলাইনে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। তিনি আরও জানান, ডিসিপ্লিন প্রধানগন কোর্স কো-অর্ডিনেটরের মাধ্যমে স্ব স্ব ডিসিপ্লিনে অনলাইন পরীক্ষা সংক্রান্ত মডেল টেস্ট গ্রহণ করা হয়েছে। অনলাইনে পরীক্ষা গ্রহণের একটি রুটিন ইতিমধ্যো প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী আগামীকাল সকল স্কুলের সকল ডিসিপ্লিনের সকল বর্ষের প্রথম টার্মের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, করোনা মহামারির কারণে অনলাইনে/অফলাইনে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি কিছুদিন আগে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা সম্ভবপর না হওয়ায় শেষ পর্যন্ত অনলাইনে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। প্রথম টার্মের পরীক্ষা গ্রহণ শেষ হলেই যতো তাড়াতাড়ি সম্ভব কর্তৃপক্ষ দ্বিতীয় টার্মের ফাইনাল পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। একাডেমিক ক্ষেত্রে এটি আমাদের শিক্ষক, শিক্ষার্থীদের জন্য নতুন অভিজ্ঞতা এবং দুর্যোগকালিনসহ যে কোনো পরিস্থিতে একাডেমিক ব্যবস্থা চালু রাখার ক্ষেত্রে এ অভিজ্ঞতা কাজে আসবে বলে তিনি মন্তব্য করেন। অনলাইনে পরীক্ষা গ্রহণ নির্বিঘœ ও সুষ্ঠভাবে সম্পন্নে উপাচার্য ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রধানদের নিয়ে কয়েকদফা সভা করে প্রস্তুতি পর্যালোচনা করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

ই-ফাইলিং যুগে প্রবেশ করছে খুলনা বিশ্ববিদ্যালয়, আজ কর্মশালা

খবর বিজ্ঞপ্তি

ই-ফাইলিং যুগে প্রবেশ করছে খুলনা বিশ্ববিদ্যালয়। পাইলটিং হিসেবে আজ ১২ সেপ্টেম্বর বেলা ২ টায় সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিইটিএল) উদ্যোগে এ বিষয়ে তিনদিনের এক ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটিসেল এই কর্মশালা পরিচালনা করবে বলে জানা গেছে। সকল স্কুলের ডিন ও ডিন অফিসের কর্মকর্তা প্রথম দিনে এ ওয়ার্কশপে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এই কর্মশালা শেষ হলে পর্যায়ক্রমে স্বল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে ই-ফাইলিং এর মাধ্যমে নথি চলাচল কাজ শুরু হবে। এ বিষয়ে উপাচার্য দায়িত্ব গ্রহণের পরপরই উদ্যোগ গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে গতিশীল করতে এবং ডিজিটাল বাংলাদেশ রূপায়নে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ই-ফাইলিং ব্যবস্থা চালু হলে বিশ্ববিদ্যালয়ের কাজের গতি ও স্বচ্ছতা বাড়বে, সময় ও কাগজের খরচ সাশ্রয় হবে এবং কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্ট সকলে এ বিষয়ে দক্ষতা অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিগত নির্বাচনী ইশতেহারে ৩.২১ অনুচ্ছেদে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণের লক্ষ্যের কথা উল্লেখ ছিলো। এ পরিপ্রেক্ষিতে সরকারী কাজের সেবাকে ডিজিটাল করতেই ই-নথির উদ্যোগ নেওয়া হয়। ই-নথির মাধ্যমে কাজ অনেক পরিবেশ বান্ধব এবং আর্থিকভাবে কম খরচে হয়। কাগজ মুক্ত ই-নথি ব্যবস্থাপনা সময় বাচায়। ২০১৬ সালে ই-নথি কার্যক্রম শুরু হয়। তবে গত বছর ৩০ জানুয়ারি ই-নথি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। চলতি বছরের মধ্যে দেশের সব সরকারী দপ্তরকে ই-নথি ব্যবস্থাপনায় এনে কাগজের ব্যবহার কমিয়ে আনাটাই সরকারের এ প্রকল্পের লক্ষ্য। ইতিমধ্যে সরকারী অনেক দপ্তরেই ই-নথি কার্যক্রম শুরু হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায় এ কার্যক্রম এখনও পুরোপুরি চালু হয়নি। এসডিজির ১৬ নম্বর লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে এটা সহায়ক হবে। এক্ষেত্রে সরকারের লক্ষ্য অর্জনের সাথে সংগতি রেখেই খুলনা বিশ্ববিদ্যালয়ে ই-নথি ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

প্রশিক্ষণ জ্ঞাণের পরিধি ও কর্মদক্ষতা বাড়িয়ে দেয়: কুয়েট ভাইস-চ্যান্সেলর

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ^বিদ্যালয়ের ১৭-২০ গ্রেডের কর্মচারীদের দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ০৯টায় বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, “প্রশিক্ষণ জ্ঞাণের পরিধি ও কর্মদক্ষতা বাড়িয়ে দেয়, বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে জানতে সহায়তা করে”। তিঁনি আরো বলেন, “আমাদের প্রত্যেককে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে এবং বিশ^বিদ্যালয়কে সর্বোচ্চ সেবা দিতে হবে”। অনুষ্ঠানে রিসোর্র্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মুঃ বিল্লাল হোসেন খান, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এবং সঞ্চালনা ও স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জাহেদুল ইসলাম। কারিগরী অধিবেশনে চাকুরী বিধি, আচরণ ও শৃঙ্খলা বিধি, দায়িত্ব ও কর্তব্য, সময়ানুবর্তিতা এবং ছুটি বিধান ও প্রাপ্য সুবিধা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

উল্লেখ্য, বিশ^বিদ্যালয়ের ১৭-২০ গ্রেডের কর্মচারীদের চারটি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ প্রদাণ করা হবে। আজ প্রথম গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ফকিরহাটে তিনলক্ষ টাকা চাদা না দিতে পারায় মৎস্য ঘেরে হামলা ভাংচুর ও লুট

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক একজন মৎস্য চাষির কাছে তিনলক্ষ টাকা চাঁদা না পেয়ে তাঁর মৎস্য ঘেরে হামলা ভাংচুর লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে। ভুক্তভোগীরা বাঁধা দিতে আসলে সন্ত্রাসীরা মহিলাদেরকে বেধড়ক মারপিট করে গুরুত্বর জখম করেছে। ঘটনাটি ঘটেছে শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে গত (১০সেপ্টেম্বর) শুক্রবার দুুপরে। এঘটনায় তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। চুলকাটি প্রেসক্লাব মিলনায়তনে শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এমনী অভিযোগ করেন, ঘনশ্যামপুর গ্রামের মরহুম আলহাজ্ব রুস্তম আলী ফকির এর পুত্র মোঃ কামাল হোসেন ফকির। তিনি তার লিখিত অভিযোগে বলেন, ঘনশ্যামপুর গ্রামে তার তিনটি মৎস্য খামার রয়েছে। সেই মৎস্য খামারে মাছ চাষ করে যা উপার্জন হয়, তাই দিয়ে তিনি জীবিকা নির্বাহ করে থাকেন। এমন সময় ঘনশ্যামপুর গ্রামের মুজিবর শেখ এর পুত্র মোঃ হুমাউন শেখ, শামছুর রহমান ফকির এর পুত্র কতুব উদ্দিন ফকির, মোঃ মুরাদ শেখ এর পুত্র রহিম শেখ, হুমাউন শেখ এর পুত্র তামিম শেখ সহ ৭/৮জন ব্যাক্তি তার কাছে তিনলক্ষ টাকা চাদা দাবী করে। চাদার টাকা দিতে অস্বিকার করায় ঘটনার দিন গত ১০সেপ্টেম্বর দুুপুরে তার মৎস্য ঘেরের বেড়া ভেঙ্গে সন্ত্রাসীরা ভিতরে প্রবেশ করে ঘরে থাকা ২৫বস্তা ডাউল, সয়াবিন খৈল ১৫বস্তা, ভাসমান ফিড ২০বস্তা সহ জাল ও অনান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা আমার ঘেরের পাড়ে থাকা সবজি গাছ দা দিয়ে কেটে তাহার ক্ষতি সাধন করা ছাড়াও ঘেরের বিপুল পরিমানে মাছ লুট করে নিয়ে যায়। এসময় তার স্ত্রী মনজিলা বেগম, ছোট বোন মনোয়ারা বেগম বাধা দিতে গেলে তাদেরকেও বেধড়ক মারপিট করা হয় বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন আমি গ্রামবাসিকে খবর দিলে তারা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে গ্রামবাসিরা আহতদের মুমুর্য অবস্থায় উদ্ধার করে চুলকাটি বাজার স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহন করে। এখন সন্ত্রাসীরা আমাকে জীবননাশের হুমকি প্রদান করছে। এঘটনায় তিনি জীবনের নিরাপত্তা হীনতার ভুগছেন। সংবাদ সম্মেলনে তার সাথে আরো উপস্থিত ছিলেন, মোঃ আসলাম শেখ ও মোঃ ফরহাদ হোসেন।

ফকিরহাটে পিলজংগ ইউনিয়নের ২নং ওর্য়াডে দেলোয়ার এর প্রচারনা তুঙ্গে

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিলজংগ ইউনিয়নের ২নং ওর্য়াডে সাধারন সদস্য পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার এর টিউবওয়েল প্রতিকের গণসংযোগ প্রচার ও প্রচারনা এখন তুঙ্গে উঠেছে। শনিবার দিনব্যাপী এ গণসংযোগে তিনি বৈলতলী পশ্চিমপাড়া, মোল্লাপাড়া, বাগেরজঙ্গাল ও বৈলতলী সুইটগেটসহ বিভিন্ন স্থানে বাড়ীবাড়ী গিয়ে এ প্রচারনা করেন, এবং তিনি টিউবওয়েল প্রতিকের ভোট প্রার্থনা করেন। সাধারন সদস্য পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার বলেন, আমি গতবার বিপুল ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দি প্রার্থীকে পরাজিত করে ২নং ওর্য়াডের সাধারন সদস্য নির্বাচিত হই। এবং নির্বাচিত হয়ে উক্ত ওর্য়াডে ৩টি ইটের সলিং রাস্তা, ২টি কালভ্যাট, ৩০জন ব্যাক্তিকে বয়স্ক ভাতার কার্ড, ২৫জনকে বিধবা ভাতার কার্ড, ৪৮জনকে প্রতিবন্ধি ভাতার কার্ড, ১৫৭জনকে ফ্রেয়ারপ্রাইজ চাউলের কার্ড, ৩৭টি অস্বচ্ছল পরিবারকে ভিডিজি কার্ড, ১০জন মহিলাকে মাতৃত্বকালিন ভাতার র্কাড এবং ১০জন অস্বচ্ছল ব্যাক্তিকে কর্মসূজন কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে অন্তরভুক্ত করে তাদের বিভিন্ন ভাতার আওতায় আনতে সক্ষম হয়েছি। এবারও তার ওয়ার্ডের সাধারন জনগন বিপুল ভোটের মাধ্যমে তাকে আবারও বিজয় করবেন বলেও তিনি আশাবাদী। তিনি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান-২। উল্লেখ্য উক্ত ওর্য়াডে প্রায় ১৯১০ভোটার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মহেশপুর সীমান্তে দালালসহ ৭জন আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

চোরাই পথে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা নারী-পুরুষ ও দালালসহ ৭ জনকে আটক করেছে। গত শুক্রবার রাতে মহেশপুর ৫৮ বিজিবির খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তের নেপা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, চোরাই পথে ভারতে যাওয়ার সময় নেপা বাজার এলাকা থেকে খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রী নিপেন বিশ্বস (২৭),স্ত্রী মিতু রানী বিশ্বাস (১৯),শ্রী লক্ষীকান্ত বিশ্বাস (৩৪),স্ত্রী তমা জুয়াদ্দার (২৪),ছেলে ক্রিশ  বিশ্বাস (৪),মাগুরা জেলার কালিনগর গ্রামের নাতুরাম বিশ্বাসের স্ত্রী দিপালী বিশ্বাস (৫৫) ও দালাল মহেশপুরের ভৈরবার বালিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে বিল্লাল মোল্লাকে (৩০) আটক করে।

আটক কৃতদেরকে গতকাল শনিবার সকালে মহেশপুর থানায় সোপর্দ্দ করে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

মহেশপুরে সিজার অপারেশন করা নারীর পেট থেকে একমাস পর বের করা হলো ব্যান্ডেজ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা বাজারে গড়ে উঠা সিহাব প্রাইভেট হাসপাতালে সিজার অপারেশন করা হয় ঝরনা আক্তার (২০) নামের এক নারীকে। হাতুড়ে ডাক্তারের ভূলের কারণে পেটের ভিতরে রয়ে যায় গজ ব্যান্ডেজ। পরে একমাস পর মনোয়ারা প্রাইভেট হাসপাতালে আবারও অপারেশনের মাধ্যমে বের করা হলো পেটের ভিতরে রেখে দেওয়া সেই গজ ব্যান্ডেজ গুলো।

রোগীর পরিবারের স্বজনরা জানান, গত ৮ আগস্ট সন্ধ্যায় মহেশপুরের কাজিরবেড় ইউনিয়নের পাকরাইল গ্রামের স্বপনের স্ত্রী ঝরনা আক্তারকে সিজার অপারেশনে ভর্তি করা হয় ভৈরবা বাজারের সিহাব প্রাইভেট হাসপাতালে। সেখানেই তাকে সিজার অপারেশন করা হয়। কিন্তু হাতুরে ডাক্তারের ভূলের কারণে অপারেশনের সময় পেটের ভিতরে রেখে দেওয়া হয় গজ ব্যান্ডেজ। গত ৮ সেপ্টেম্বর রাতে জীবননগর মনোয়ারা প্রাইভেট হাসপাতালে ঝরনা আক্তারকে আবারও অপারেশন করে পেটের ভিতরে রেখে দেওয়া সেই গজ ব্যান্ডেজ বেরা করা হয়।

তবে অভিযোগ রয়েছে সিহাব প্রাইভেট হাসপাতালের মালিক আব্দুস সেলিম,শাহা আলম ও নার্স ফতেমা আক্তার ডাক্তার না পেয়ে রাতের অন্ধ কারে নিজেরাই ডাক্তার সেজে আপারেশন করে থাকেন। ঝরনা আক্তারকে তারাই ডাক্তার সেজে সিজার অপারেশন করেন। যার কারনেই রোগীর পেটের ভিতরে রয়ে যায় গজ ব্যান্ডেস।

এব্যাপারে সিহাব প্রাইভেট হাসপাতালের মালিক আব্দুস সেলিমের মুঠো ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করে বারবার কেটে দিয়েছেন।                     

শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হচ্ছে:সালাম মূশের্দী এমপি

রূপসা প্রতিনিধি ।।

খুলনা-৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছে। দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পরবর্তী সময়ে এতো উন্নয়নযজ্ঞ কেউ বাস্তবায়ন করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্েয  ভ্যাকসিন পৌঁছে দিয়েছেন।  সরকার করোনাভাইরাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের সকল মানুষের অধিকার বাস্তবায়নে নানা মুখী কর্মসূচি চলমান রেখেছে।

এ সময় তিনি আর ও বলেন, আওয়ামী লীগ সরকার জনগণকে সাথে নিয়ে কাজ করে, মানুষের ক্ষতি করে উন্নয়ন কাজ করে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশের সর্বত্রই ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। উন্নয়ন অগ্রযাত্রার সে ধারা অব্যাহত রাখতে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি ও উন্নয়নের পক্ষে জনগনকে ঐক্যবদ্ধ থাকতে তিনি আহবান জানান। শুক্রবার (১০ আগস্ট) সকালে রূপসা উপজেলার ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সন্তায কুমার মহলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশার  উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,

মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,  উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস।

খুলনায় যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল: দুঃস্থ, ছিন্নমূল ও পথচারীদের মাঝে খাবার বিতরণ

খবর বিজ্ঞপ্তি।।

বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপার্সন,মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৪তম কারামুক্তি দিবস উপলক্ষে খুলনা মহানগর যুবদলের অন্তর্গত খাঁনজাহান আলী থানা যুবদলের উদ্যোগে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সহযোগিতায় থানা যুবদলনেতা আলমগীর হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও ইয়াতিম,দুঃস্থ অসহায়, ছিন্নমূল পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন খুলনা মহানগর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খাঁনজাহান আলী থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ত,বিএনপি নেতা আঃ রব মুন্সি,মহানগর যুবদল নেতা জাহিদুর রহমান রিপন,মন্জুরুল সৌরভ, রফিকুল ইসলাম টিটু,আলতাফ হোসেন,নাজমুল হাসান নাসিম,জিএম তারেক,সাইফুল ইসলাম। দোয়া মাহফিল শেষে যুবদল নেতা মোঃ নাজমুল হুদা চৌধুরী সাগর উপস্হিত প্রায় ৪০০শত অসহায়,ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ রানা,মিজানুর রহমান,মোঃ সোহেল,আবুল কালাম,আল আমিন,আলম মোল্লা, আতিকুল ইসলাম,ইব্রাহিম সোহেল। মহনগর যুবদলের মোঃ ফারুক খান,খোরশেদ জাহান রানা,মিজানুর রহমান বাবু,আতিয়ার রহমান,আব্দুল আলিম,রুহুল আমিন,নূরুল হক নুরু,আশরাফুল সেতু,মোঃ লিটু,গোলাম সরোয়ার,বিডিআর সেলিম,জাকির হোসেন,মনিরুজ্জামান মনি,নাজমুল হাসান,মাহবুবুর রহমান,আলম খাঁন,ইয়ারুল ইসলাম সবুজ,রিয়াজুল করিব,খানঁ হাফিজ,আসাদুজ্জামান মিঠু,আশিকুর রহমান সেলিম,কামরুজ্জামান,মুরাদ হোসেন,মোঃ রফিকুল ইসলাম,মোঃ জাকির হোসেন প্রমূখ। দোয়া মাহফিল শেষে করে সদ্য প্রয়াত খাঁনজাহান আলী থানা যুবদলের নেতা শেখ ইব্রাহিম এর বাড়ীতে গিয়ে পরিবারের খোজ খবর নেন খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর সহ মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর: কমিটি গঠন নিয়ে মুখোমুখি শ্রমিকরা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি পক্ষ মুখোমুখি অবস্থান করছে। শনিবার বিক্ষোভ করেন তারা।

শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ১১৫৫ ও ১১৫৯ শাখার শ্রমিকরা ভোটের মাধ্যমে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন। দাবি আদায়ের লক্ষ্যে তারা বন্দরে আমদানিকৃত ভারতীয় পণ্য খালাস করা বন্ধ করে দেন।

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, বিষয়টি নিষ্পত্তির জন্য সিঅ্যান্ডএফ ভবনে তাদের ডাকা হয়। সেখানে উপস্থিত থেকে নির্বাচন ছাড়াই দুটি মনগড়া কমিটির কাগজপত্রে তাদের জোর করে স্বাক্ষর করিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এই দুই কমিটির একটির সভাপতি ও সম্পাদক যথাক্রমে আনারুল ইসলাম এবং হাফিজুর রহমান। অন্যটির মো. রেজাউল ইসলাম ও হারুনার রশিদ। এ ঘটনায় শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। তিনি বলেন, আমরা চাই গোপন ব্যালটের নির্বাচন।

সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, গুলি ছোড়ার কোনো ঘটনা ঘটেনি। শ্রমিকরা বিক্ষোভের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

খুলনায় ১০৬ দিন পর মৃত্যু নেমে এলো একজনে

স্টাফ রিপোর্টার

দীর্ঘ ১০৬ দিন পর খুলনা বিভাগে মৃত্যুর সংখ্যা নেমে এলো একজনে। বিভাগের ১০টি জেলার মধ্যে ৯ জেলা মৃত্যুর দুঃসংবাদ ছাড়া একটি দিন পার করল। গত চব্বিশ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একমাত্র রোগীর মৃত্যু হয়েছে খুলনা জেলায়। এর আগে গত ২৭ মে মৃত্যুশূন্য একটি দিন পার করেছিল খুলনা বিভাগের মানুষ। এরপর প্রতিদিনই বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ৯ জুলাই এক দিনে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় খুলনা বিভাগে ১০৪ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ায় ৫২ জন। অন্যান্য জেলায় আক্রান্তের সংখ্যা ৩০-এর নিচে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার জানান, গত চব্বিশ ঘণ্টায় বিভাগের ১০টি জেলায় মোট এক হাজার ৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৫২ শতাংশ।

খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত চব্বিশ ঘণ্টায় খুলনা জেলায় ২৪৯ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৮১ শতাংশ।

কয়রার সেই বাঁধ: ঠিকাদারের গড়িমসি দুর্ভোগের সীমা নেই

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় ঘূর্ণিঝড় ইয়াসে ভেঙে যাওয়া গাতিরঘেরি ও দশহালিয়া গ্রামের বাঁধ মেরামতে ঠিকাদারের বিরুদ্ধে নানা অজুহাতে কালক্ষেপণের অভিযোগ উঠেছে। বালু ফেলে বাঁধ মেরামতের চেষ্টায় ব্যর্থ হয়ে বরাদ্দ বাড়াতে অজুহাত তুলেছেন তারা। এ অবস্থায় দীর্ঘায়িত হচ্ছে মানুষের দুর্ভোগ। টানা তিন মাস জোয়ার-ভাটায় সীমাহীন দুর্দশায় দিন কাটছে সেখানকার দেড়শ পরিবারের। চিংড়ি ও কাঁকড়ার ঘের তলিয়ে থাকায় আর্থিক কষ্টে ভুগছেন তারা।

গনমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তাৎক্ষণিক পরিদর্শনে যান খুলনার জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার। এ সময় তিনি সংশ্নিষ্ট ঠিকাদারকে ১৫ দিনের মধ্যে বাঁধ মেরামতে উদ্যোগ নিতে নির্দেশ দেন। এর মধ্যে এক মাস কেটে গেলেও বাঁধ মেরামত না হওয়ায় গত ৪ সেপ্টেম্বর বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এর আগে স্থানীয় সাংসদ কয়েক দফা ওই এলাকা পরিদর্শন শেষে বাঁধ মেরামতের ব্যাপারে আশ্বস্ত করেন ভুক্তভোগীদের। কোনো নির্দেশনায় কর্ণপাত করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, দরপত্রের মাধ্যমে ৬৩ লাখ টাকা চুক্তি মূল্যে দশহালিয়া বাঁধ মেরামতের দায়িত্ব পান ঠিকাদার আব্দুল খালেক। তার হয়ে ঠিকাদার আব্দুর রাজ্জাক ওই কাজটি করছেন। অন্যদিকে জাইকার অর্থায়নে গাতিরঘেরি এলাকার ১২শ মিটার বাঁধ ও ১০০ মিটার ক্লোজার নির্মাণ প্রকল্পে প্রায় ৫ কোটি টাকা চুক্তিমূল্যে ঠিকাদারি প্রতিষ্ঠান আরাধনা এন্টাপ্রাইজের পক্ষে সাতক্ষীরার আব্দুস সবুর কাজের দায়িত্ব নেন। তারা প্রথমে দুটি বাঁধ মেরামতে একই পদ্ধতি অনুসরণ করেন। খননযন্ত্রের মাধ্যমে বালু ফেলে ভাঙন ঠেকাতে চাইলে স্থানীয় মানুষের বাধায় বন্ধ হয়ে যায় কাজ। পরে মেরামত কাজের জন্য মাটি না পাওয়ার অজুহাত তোলেন ঠিকাদার। একই সঙ্গে ভাঙনের পরিধি বেড়ে যাওয়ার অজুহাত তুলে বরাদ্দ বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করতে থাকেন তারা।

স্থানীয় মানুষের অভিযোগ, গাতিরঘেরি এলাকার কাজের মূল ঠিকাদারের কাছ থেকে সাড়ে ৪ কোটি টাকায় কাজ কিনে নেন সাতক্ষীরার আব্দুস সবুর। পরে আড়াই কোটি টাকা চুক্তিতে বেলাল হোসেন নামে একজন শ্রমিক সরদার ওই কাজ শেষ করার দায়িত্ব নেন। তিনি চারটি খননযন্ত্রের মাধ্যমে নদী থেকে বালু তুলে বাঁধ মেরামতের চেষ্টা করেন। এতে ভাঙনের ঝুঁকি বেড়ে যাওয়ায় স্থানীয়রা কাজ বন্ধ করে দেন। এরপর থেকে কাজ বন্ধ রয়েছে।

শ্রমিক সরদার বেলাল হোসেন বলেন, ক্লোজারের চার পাশে পানি থাকায় মাটি পাওয়া সম্ভব হয়নি। বাধ্য হয়ে নদী থেকে বালু তুলে ভরাট করার চেষ্টা করেছি। তবে কাজের নকশায় মাটি, বাঁশ-বল্লি ও বালুর বস্তা ব্যবহারের নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

ঠিকাদার আব্দুস সবুর আড়াই কোটি টাকায় কাজ বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, দরপত্রের মাধ্যমে কাজটি পায় লক্ষ্মীপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজ। তাদের অনুরোধে তিনি ওই কাজের দায়িত্ব নেন। আজ পর্যন্ত কাজের মূল নকশা পাননি। এতে কাজে বিলম্ব হচ্ছে।

জানতে চাইলে প্রকল্প পরিচালক সুব্রত পাল চৌধুরী বলেন, প্রকল্পের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কালক্ষেপণের অভিযোগ পেয়েছি। প্রাথমিকভাবে এ বিষয়ে তাকে সতর্ক করে দিয়েছি। এ ধরনের আর কোনো অভিযোগ পেলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খোলপেটুয়া নদী বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বিকল্প রিং বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার দুপুরে জোয়ারের সময় প্রতাপনগর মানিক হাওলাদারের বাড়ির উত্তর পাশের বাঁধ ভেঙে যায়। প্রথমে সামান্য ঘোগা ও ঘোগাটি বড় আকার ধারণ করে প্রায় একশ ফুট রাস্তা ভেঙে এলাকা প্লাবিত হয়েছে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, প্রবল জোয়ারের চাপে খোলপেটুয়া নদী বন্যাতলা নামক স্থান থেকে রিং বাঁধ ভেঙে যায়। এতে প্রতাপনগর তালতলা, মাদারবাড়িয়া, কুড়িকাহনিয়া, কল্যাণপুরসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে বসতবাড়িসহ কয়েকশ বিঘার মৎস্য ঘের তলিয়ে গেছে। চারদিকে শুধু পানি আর পানি। এলাকাবাসীর উদ্যোগে বাঁধের ভাঙনরোধে কাজ চলছে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন খান জানান, ইতোমধ্যে ধসে পড়া এলাকায় বাঁধ নির্মাণের জন্য কাজ চলমান।

২৯ লাখ টাকার রুপা ফেলে পালালো চোরাকারবারিরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে ২২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে দামুড়হুদা উপজেলার মন্সিপুর সীমান্তের ৯৩নং মেইন পিলারের কাছ থেকে এসব রুপার গহনা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবি শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দামুড়হুদা মডেল থানায় অজ্ঞাত তিন চোরাকারবারিকে আসামি করে মামলা দায়ের করেছে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, শুক্রবার ৯৩নং মেইন পিলার এলাকায় টহল চালায় বিজিবি। এ সময় তিন চোরাকারবারিকে দেখে চ্যালেঞ্জ করলে তারা তিনটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ২২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৯ লাখ ছয় হাজার ৩৭০ টাকা। ওই তিনজনকে অজ্ঞাত দেখিয়ে শনিবার দুপুর দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়।

হাসপাতালের শৌচাগারে রোগীর লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে মালেকা বেগম নামে (৬৩) এক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। মালেকা বেগম হারদি কুয়াতলা গ্রামের গোলাম রসুলের স্ত্রী।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পেটের পীড়া ও হার্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন মালেকা বেগম। গত ৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে হারদির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত তিন দিন চিকিৎসা নিয়ে সুস্থবোধ করছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে তাকে মহিলা ওয়ার্ডের বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রাতে এক রোগী বাথরুমে ঝুলন্ত লাশ দেখে চিৎকার করলে কর্তব্যরত চিকিৎসকরা ছুটে আসেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

আলমডাঙ্গা হারদি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. মাসুক রহমান জানান, গত ৮ সেপ্টেম্বর রাতে মালেকা বেগমকে হাসপাতালে ভর্তি করেন তার স্বামী। এরপর তার শারীরিক অবস্থা উন্নতি হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মধ্যরাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

লাশ দাফনের জায়গা নেই দরগাতলায়

সাতক্ষীরা প্রতিনিধি

সন্তান জন্ম দিতে গিয়ে হাসপাতালে মারা যান হাবিবুর রহমানের (৩০) স্ত্রী সাদিয়া সুলতানা (২২)। এরপর নবজাতককে নিয়ে যতটা না চিন্তা, সাদিয়ার দাফন নিয়ে তার চেয়ে বেশি দুশ্চিন্তায় পড়ে পরিবার। কারণ চারদিকে পানি আর পানি। এ অবস্থায় তাকে দাফন করবে কোথায়? পরে দূরের একটি গ্রামে সাদিয়াকে দাফন করেন হাবিবুর রহমান।

গত জুলাইয়ে আশাশুনির প্রতাপনগর গ্রামের মাহমুদুল হাসান (৩৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দাফনের জন্য গ্রামের বাড়িতে লাশ নিয়ে আসা হয়। পূর্ণিমার জোয়ারে চারদিকে পানি। মাটির ওপর কোনোরকম পলিথিন দিয়ে লাশ দাফন করা হয়। কিন্তু এর কয়েকদিন পরেই লাশ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের দরগাতলা গ্রামে এমন ঘটনা নিয়মিত। দেড় বছরেরও বেশি সময় ধরে সাতক্ষীরা উপকূলের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে আছে। জলাবদ্ধতা ও করোনাভাইরাসে এই অঞ্চলের মানুষ বিপর্যস্ত। মানুষের জীবনযাত্রা জোয়ার-ভাটা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বেড়িবাঁধ ভাঙনের আতঙ্কে স্থানীয়দের সব সময় তটস্থ থাকতে হয়। অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। চিকিৎসা, স্যানিটেশন ও সুপেয় পানিসহ বিভিন্ন সংকটে বিপর্যস্ত উপকূলের লক্ষাধিক মানুষ।

জলাবদ্ধতা নিরসনে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণে, সুপেয় পানি ও উপকূল সুরক্ষার দাবিতে শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় আশাশুনির প্রতাপনগরে ‘জলবায়ু ধর্মঘট’ করেন স্থানীয়রা। পরিবেশবাদী আন্দোলন ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ এবং ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আহ্বানে এতে উপকূলের ভুক্তভোগী বাসিন্দারা অংশগ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, ‘ঘর-দোর, জাগা-জমি সব শেষ। ভাসি-বুড়ি আশ্রয় নিছি একটা দোকানে। আমরা ভাটির সময় জাগি, আবার জোয়ারে ডুবি। এভাবে আর কত দিন থাকবো? বউ-বাচ্চা নিয়ে আর পাত্তিছিনি (পারছি না)। এবার ভাবছি নড়াইল চইলি (চলে) যাবো। বাপ-দাদার ভিটি-মাটি সব গেছে। দুই বছর হতি যাচ্ছে ডুবি মরতিছি। বাঁধ হবার নামনি। বাঁধ-টাধ হলি আবার আসবো।’

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সাতক্ষীরা জেলা সমন্বয়ক এস এম শাহিন আলম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূল আজ ক্ষত-বিক্ষত। মানুষের বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ। অনেকে উপকূল ছেড়ে চলে যাচ্ছে। আগামী জলবায়ু সম্মেলনে আমরা কথার বাস্তবায়ন দেখতে চাই, ন্যায্য ক্ষতিপূরণ চাই।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্পান ও সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের তা-বে লন্ডভন্ড হয় গোটা সাতক্ষীরা উপকূল। পানিবন্দি হয়ে পড়ে উপকূলীয় এলাকার ৫০ হাজারেরও বেশি মানুষ। ঘর-বাড়ি ধসে পড়ে দুই হাজারেরও বেশি। এখনও শতাধিক ঘর-বাড়ি পানিতে ডুবে আছে। কাজ না থাকায় সেখানকার লোকজন মানবেতর জীবনযাপন করছে। উপকূলীয় এলাকায় বাস্তুচ্যুত হয়ে আছে হাজারও পরিবার। বেড়িবাঁধের রাস্তার ওপর খুপড়ি ঘরে কোনোরকম বেঁচে আছে তারা।

বেনাপোলে শত শত রফতানি পণ্য বোঝাই ট্রাক আটকে পড়েছে

বেনাপোল প্রতিনিধি

ভারতের পেট্রাপোল বন্দরে স্থান সংকট দেখা দেওয়ায় বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে রফতানিতে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এজন্য বেনাপোল বন্দরে শত শত রফতানিপণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, এই সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টায় বেনাপোল বন্দর এলাকায় দেখা যায়, ভারতে প্রবেশের অপেক্ষায় শত শত রফতানি পণ্য বোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে। বেনাপোল বন্দরে রফতানি পণ্যের ট্রাক রাখার কোনও টার্মিনাল না নেই। ফলে বন্দরের হাইওয়ে সড়ক এবং বাইপাস সড়কসহ সব সড়কে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। মানুষ চলাচলের রাস্তা পর্যন্ত নেই।

ভারতগামী পাসপোর্ট যাত্রী সুভাষচন্দ্র বলেন, ‘বেনাপোল বাজার থেকে চেকপোস্ট মাত্র পাঁচ মিনিটের রাস্তা। অথচ এই রাস্তার যানজট পেরিয়ে আসতে আমার প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে।’

স্থানীয় রাশেদ আলী বলেন, ‘দীর্ঘ দেড় বছর পর আগামীকাল শিক্ষার্থীদের স্কুল খুলছে। রাস্তায় যানজটের যে ভয়াবহ অবস্থা তাতে বাচ্চারা সঠিক সময়ে স্কুলে যেতে পারবে না।’

ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের পেট্রাপোল বন্দরে ইচ্ছে করেই স্থান সংকট সৃষ্টি করা হয়েছে। ভারত প্রতিদিন বাংলাদেশে ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য রফতানি করলেও বাংলাদেশি পণ্য নেওয়ার ক্ষেত্রে তারা বরাবরই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গত চার দিনে রফতানি পণ্য নিয়ে অন্তত ৯০০টি ট্রাক বেনাপোল বন্দরে অপেক্ষা করছে। ভারত প্রতিদিন মাত্র ১৫০ ট্রাক রফতানি পণ্য গ্রহণ করছে। অপরদিকে ভারত প্রতিদিন এই বন্দর দিয়ে বাংলাদেশে ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য রফতানি করছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান বলেন, ‘বর্তমানে বাংলাদেশ থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে সয়াবিন স্ট্রাকশন, চাউলের ভূষি রফতানি হচ্ছে ভারতে। ফলে প্রতিদিন এসব পণ্য বোঝাই প্রায় ৩০০টি ট্রাক ভারতে প্রবেশের জন্য বেনাপোল বন্দরে আসছে। কিন্তু ভারত প্রতিদিন নিচ্ছে মাত্র ১৫০ ট্রাক রফতানি পণ্য। এই কারণেই এত ট্রাক বেনাপোলে আটকে থাকছে।’

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, ‘আজ শনিবার ভারতে রফতানির অপেক্ষায় প্রায় ৯০০ ট্রাক পণ্য রয়েছে বেনাপোল বন্দর এলাকায়। বিষয়টি সমাধানের জন্য আগামী সোমবার দুদেশের কাস্টমস, বন্দর, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ট্রান্সপোর্ট নেতৃবৃন্দের সমন্বয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। যত দ্রুত সম্ভব এ ধরনের সমস্যার সমাধান করা হবে।’

তিনি জানান, গত বছরের তুলনায় এ বছর কয়েক গুণ বেশি পণ্য রফতানি হচ্ছে ভারতে।

সালিশে ডিস ব্যবসায়ীকে গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে সালিশ-বৈঠকে আরিফিন রেজা (২১) নামে এক ডিস ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা পর্যন্ত মামলা রেকর্ড হয়নি।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সালিশের নামে মারধর আর জরিমানা আদায়ের ঘটনার নিন্দা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আরিফিন রেজার বাবা কামাল হোসেন অভিযোগ করে বলেন, এক মাদরাসাছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে বুধবার রাতে রেজাকে বেধড়ক মারধর করা হয়। ডিস ব্যবসা নিয়ে স্থানীয় ব্যবসায়ী ফারুকের সঙ্গে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে। ফারুকের শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, আরিফিন রেজার পরিবারের অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

খুলনায় স্কুলড্রেস কেনার ধুম

স্টাফ রিপোর্টার

প্রায় ১৮ মাস। নিকট অতীতে এতো দীর্ঘ সময় বন্ধ হয়নি স্কুল-কলেজ। দেশের ইতিহাসেও এতো দীর্ঘ সময় স্কুল-কলেজ বন্ধ হওয়ার নজির নেই। কিন্তু করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় সব শিক্ষাপ্রতিষ্ঠান। এবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণায় ছাত্রছাত্রীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। স্কুল-কলেজগুলোতে চলছে ধোয়া-মোছার কাজ।

দীর্ঘদিন স্কুলে না যাওয়ায় ছাত্রছাত্রীদের পোশাক ছোট হয়ে গেছে। জুতাও নেই আগের জায়গায়। তাই স্কুল খোলার আগে ছাত্রছাত্রীরা পোশাক নিয়ে বেকায়দায়। বাধ্য হয়ে ছুটছে পোশাকের বাজারে। খুলনার রেলওয়ে মার্কেটে রয়েছে ছাত্রছাত্রীদের পোশাকের বেশকিছু দোকান। সে দোকানগুলোতে এখন ছাত্রছাত্রী আর অভিভাবকদের ভিড়ে জমজমাট।

এখানে স্কুলের পোশাক কিনতে আসা তাসলিমা জামান জানান, তার ছেলে নগরীর সেন্ট জোসেফ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। স্কুল বন্ধ থাকায় এতো দিন পরতে হয়নি পোশাক। তাই পোশাকের তেমন খোঁজ নেয়া হয়নি। স্কুল খুলছে তাই পোশাক হাতে নিয়েই দেখা গেছে তা আর গায়ে দেয়া যাচ্ছে না।

শুধু পোশাকের দোকানেই নয়, জুতার দোকানেও রয়েছে ভিড়। অনেককেই ছুটতে দেখা গেছে এক দোকান থেকে অন্য দোকানে।

খুলনা মহানগরীর টুটপাড়া বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির উদ্দিন জানান, করোনার কারণে ছাত্রছাত্রীদের পাঠদান বন্ধ থাকলেও শিক্ষক-শিক্ষিকাদের আসতে হয়েছে স্কুলে। কিন্তু চলতি বছরের প্রথমে ভর্তি করা হয়েছে ছাত্রছাত্রী। তারা আজ অবধি ক্লাসে এসে পাঠ নিতে পারেনি। আবার মুখরিত হয়ে উঠবে স্কুল।

ধানের বীজ কিনে প্রতারণার শিকার ৭ কৃষক পেলেন ক্ষতিপূরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে ক্ষতিপূরণ পেলেন ঝিনাইদহের সাত কৃষক। ঝিনাইদহ শহরের অগ্নিবীণা সড়কের শহিদ বীজ ভান্ডার থেকে ধানের বীজ কিনে প্রতারিত হন তারা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের কৃষক জনাব আলী, আজিজার মন্ডল, আতিয়ার রহমান, নুজির আলী খাঁ, সজল হোসেন, আকাশ মিয়া, লিমন হোসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সহিদ বীজ ভান্ডার থেকে স্বর্ণ জাতের ধানের বীজ কেনেন ওই সাত কৃষক। এরপর জমিতে বীজতলা তৈরি করে সঠিক সময়ে চারা রোপণ করেন। ২০ দিনে ধান গাছের উচ্চতা হয় এক ফুটের মতো। আর এর মধ্যে চারা গাছে ধানের শীষ বের হতে শুরু করে।

বিষয়টি দেখে কৃষকরা অবাক হয়ে যান। এলাকার মাঠ কর্মীকে বিষয়টি জানালে তিনি সরেজমিনে দেখে জানান, এ শীষ থেকে ধান পাওয়া যাবে না। এমনকি গরুর খাবার হিসেবে খড়ও হবে না।

পরে সাত কৃষক জমি থেকে ধানের চারা গাছ তুলে ফেলেন। তাদের ক্ষতির বিষয়ে ঝিনাইদহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দেন।

কৃষক জনাব আলী বলেন, ধানের বীজ কিনে আমি ছয় বিঘা জমিতে চারা রোপণের পর যখন দেখলাম দোকানি আমাদের ঠকিয়েছে। বিষয়টি জানালেও দোকানি আমাদের কোনো কথা শোনে না। এরপর আমরা সাতজন একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলাম আমাদের ক্ষতিপূরণের জন্য ভোক্তা অধিকার বরাবর একটি অভিযোগ দেব। এরপর আমরা সবাই ক্ষতিপূরণ পেয়েছি। এখন আবার নতুন করে ধানের চারা রোপণ করতে পারবো।

এ বিষয়ে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, শহরের অগ্নিবীণা সড়কের শহিদ বীজ ভান্ডার থেকে চলতি মৌসুমে আবাদের জন্য স্বর্ণা ধানের বীজ ক্রয় করেন ওই সাত কৃষক। বীজতলায় বীজ বপনের পর স্বাভাবিকভাবেই চারা গজায়। কিন্তু বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপণ করার কয়েকদিন পর স্বাভাবিক বৃদ্ধির পরিবর্তে চারা থেকে শীষ গজাতে শুরু করে। এতে ফলন বিপর্যয়ের আশংকা দেখা দেয়।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে ১৮ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ করেন তারা। শহিদ বীজ ভান্ডার ‘স্বর্ণা’ জাত বলে বিক্রি করে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতামত গ্রহণ করে জাতটি ভেজাল বলে বিবেচিত হয়। পরে অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া যায়। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা বিঘা প্রতি ৯ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন। পরবর্তীতে সাত কৃষককে ২৫ বিঘা জমির জন্য ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ দেয় ওই প্রতিষ্ঠানটি।

শহিদ বীজ ভান্ডারের মালিক শহিদুর ইসলাম শহিদ জানান, হরিণাকুন্ডুর কিছু কৃষক আমার কাছ থেকে ধানের বীজ কেনে। তারা ভোক্তা অধিকারে কাছে অভিযোগ করে তাদের খারাপ বীজ দিয়েছি। এরপর ভোক্তা অধিকার থেকে আমাকে ক্ষতিপূরণ দিতে বলা হয়ে। সে অনুযায়ী আমি ক্ষতিপূরণ দিই।

খুলনায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার

খুলনার ফুলতলায় চার বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় তৌহিদুল সরদার (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের পর শনিবার (১১ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল ওই শিশু। এ সময় শফিকুল সরদারের ছেলে তৌহিদুল সরদার কৌশলে ওই শিশুকে বারান্দায় নিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে শফিকুল সরদারের পরিবার মীমাংসার চেষ্টা করেন। পরে শিশু দাদি বাদী হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এ ব্যাপারে ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানান, অভিযোগ পেয়েই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে মহানগর কৃষকলীগের শুভেচ্ছাবিনিময়

খবর বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনা মহানগর কৃষকলীগের আহ্বায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি, সদস্য সচিব অধ্যা. এবিএম আদেল মুকুলসহ মহানগর কৃষকলীগের নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা সার্কিট হাউজে কৃষিমন্ত্রীর আগমন উপলক্ষে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান ও সৌজন্য সাক্ষাৎ করেন। এসময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি এ্যাড. আইয়ুব আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, শেখ ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবীর, তথ্য ও গবেষণা সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর কৃষক লীগের সদস্য মো. আলমগীর মল্লিক, মো. শহীদুল হাসান, কানাই রায়, অনীক রায়, ছাত্রনেতা মাহমুদুর রহমান রাজেস প্রমূখ নেতৃবৃন্দ।

কেশবপুর কর্মরত কর্মকর্তা ও সুধীজনদের সাথে বিভাগীয় কমিশনের মতবিনিময়

আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:

কেশবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সাথে শনিবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কেশবপুরের সার্বিক বিষয় নিয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার এনডিসি ইসমাইল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম বদরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।

বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার এনডিসি ইসমাইল হোসেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ির মধুপল্লী পরিদর্শনসহ কেশবপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

রামপালে ষড়যন্তমূলক মামলায় রেহাই পাওনা টাকা ফেরতের দাবীতে সংবাদ সম্মেলন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

 রামপালে ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে ও পাওনা টাকা ফেরত পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। শনিবার বেলা ১১ টায় প্রেসক্লাব রামপাল এর অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলার কুমলাই গ্রামের আলহাজ্ব আহম্মদ আলীর পুত্র হাওলাদার নাজির উদ্দিন। লিখিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন প্রায় ৭/৮ বছর ধরে বাগেরহাট সদরের বারাকপুর মৎস্যবাজারে আল মদিনা মৎস্য আড়তে দশানী গ্রামের সৈয়দ সামছুজ্জোহার পুত্র সৈয়দ সামছুল আলম ও রামপালে কুমলাই গ্রামের আবু বকর সিদ্দিকের পুত্র হাওলাদার আবু সাইদের সাথে ব্যবসা করে আসছিলেন। টাকা পয়সা নিয়ে বিরোধ সৃষ্টি হওয়ায় পার্টনারদের সাথে ব্যবসায় বন্ধ করে দিয়ে পাওনাকৃত ৮ লক্ষ টাকা দাবী করায় ক্ষিপ্ত হয়ে রাবেয়া বেগম নামের জনৈক এক মহিলাকে দিয়ে একটি হয়রানীমূলক মামলা দায়ের করান। যা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। পরবর্তীতে ওই মহিলাকে ব্যবসার এক পার্টনার হাওলাদার আবু সাইদ বিয়ে করে ঘর সংসার করছে। মামলার বিষয়টি অত্যন্ত সুপরিকল্পিত ও সাজানো যা এই বিববাহের মাধ্যমে প্রমানিত হয়। এ ব্যাপারে অভিযুক্ত হাওলাদার আবু সাইদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি রাবেয়াকে বিবাহের কথা স্বীকার করে বলেন, নাজির কোন টাকা পয়সা পাবেন না।

দাকোপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উন্নয়নের জোয়ারে ভাসছে এবার দাকোপ

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

দাকোপে আগামী ২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা। এলাকায় জমতে শুরু করেছে ইউপি নির্বাচন। সকাল থেকে রাত অবধি চলছে প্রার্থীদের পথসভা ও গণসংযোগ। নৌকা প্রতীকের প্রার্থীদের প্রতিশ্রুতি মতে দাকোপে নির্বাচনকে কেন্দ্র করে উন্নয়নের জোয়ারে ভাসছে এবার দাকোপ। এলাকা ঘুরে দেখা যায় বিভিন্ন সভা সমাবেশ ও পথসভায় নৌকা প্রতীকের প্রার্থীরা বলছে আমরা নির্বাচিত হতে পারলে দাকোপ উপজেলাকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে তুলবো। তারা ডিজিটাল দাকোপ গড়ার প্রত্যয় নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াচ্ছে। দাকোপ উপজেলা ৯ টি ইউনিয়ন নিয়ে গঠিত। জানা যায় এবারের  নির্বাচনে ৮ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাঁকি একটি ইউনিয়ন লাউডোব যেখানে নৌকা প্রতীকের প্রার্থী শেখ যুবরাজ এর বিরুদ্ধে কোন প্রার্থী না থাকায় সে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়ে বসে আছে। বাঁকি ৮ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা তাদের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন আকৃষ্ট করার চেষ্টায় মেতে আছে। জানা যায় নৌকা প্রতীকের প্রার্থীরা যেমন উন্নয়নের কথা বলে ভোট চেয়ে বেড়াচ্ছে তেমনি প্রতিদ্বন্ধি প্রার্থীরাও ভোটারদের দ্বারে যেয়ে ও বিভিন্ন সভা, সমাবেশে বিগত দিনে নির্বাচিত নৌকা প্রতীকের প্রার্থীদের ইউনিয়নে তেমন কোন উল্লেখ যোগ্য উন্নয়ন না করায় তাদের ব্যর্থতা ও অযোগ্যতার কথা বলে তারাও ভোটারদের কাছে নিজেদের যোগ্যতার কথা বলে ভোট নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই বলা যায় ইউপি নির্বাচন এবার জমে উঠেছে।  দাকোপ ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ও দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  বিনয় কৃষ্ণ রায়ের সাথে কথা হলে তিনি বলেন আমি গত নির্বাচনেও বিপুল ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম এবার ও হবো আশা করি। কেননা আমাদের প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের যে রোল মডেল তৈরি করেছে তাতে করে এদেশের মানুষ বারবার  নৌকায় ভোট দিয়ে দেশের এই উন্নয়নের ধারাকে ধরে রাখবে বলে আমি আশা করি। অপর দিকে এলাকা ঘুরে দেখা যায় নৌকার বিপক্ষে যারা নির্বাচন করছে তাদের একটাই দাবি নির্বাচন সুষ্ঠু হোক দেখা যাবে জনগণ কাদের ভোট দেয়। আমাদের না নৌকা প্রতীকের প্রার্থীদের। সব মিলিয়ে দেখা যায় আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচনকে কেন্দ্র করে দাকোপে চলছে একটা উৎসব মুখর পরিবেশ।

বটিয়াঘাটার  মৃত্তিকা লবনাক্ত কেন্দ্র পরিদর্শন

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটার  মৃত্তিকা লবনাক্ত কেন্দ্র পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেজবাহুল ইসলাম। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫ টায় তিনি কেন্দ্রের বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করেন । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান অমিতাভ সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার,এসআরডিআই এর মহাপরিচালক বিধান কুমার ভান্ডার, উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান, দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল  হাই সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সচিব এ সময় বটিয়াঘাটার চুঁই, মাল্টা বাগান ও ঘেরের আইলে সবজি চাষ প্রযুক্তি পরিদর্শন করেন ।

 দাকোপের পোদ্দারগঞ্জ বাজার থেকে শিংজোড়া ট্যাংরার চর পর্যন্ত প্রায় ছয় কিঃ মিঃ রাস্তার বেহাল দশা

মোঃ শামীম হোসেন- বাজুয়া

খুলনার দাকোপের পোদ্দারগঞ্জ বাজার থেকে শিংজোড়া ট্যাংরার চর পর্যন্ত প্রায় ছয় কিঃ মিঃ রাস্তার বেহাল দশা যেন দেখার কেউ নেই। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে চায়নারা রাস্তার কাজ করার সময় রাস্তার সকল ইট তুলে ফেলে পরে রাস্তা হয়েছে ঠিক তবে ইটের কোন খোঁজ নেই কোথায় যেন রাস্তার হাজার হাজার ইট হারিয়ে গেছে। আজও খোঁজ মিলছে না আর আমাদের এই ভাবে বর্ষা মৌসুম কাটাতে হচ্ছে। এখন ঘর থেকে বাহিরে বের হওয়া বড় কষ্টের ব্যাপার হয়ে দাড়িয়েছে। তারা আরো বলেন ১২ সেপ্টেম্বর হতে এলাকার ছেলে মেয়েদের স্কুল খুলছে। তাই রাস্তার যে অবস্থা তাতে মনে হয় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে না। এছাড়া এলাকার প্রবীণ জনগোষ্ঠী চলাচল করতে পারেনা। তারা বলেন বৃদ্ধ লোকেরা ও গর্ভবতী নারীরা ঘরে পঙ্গু হয়ে মরছে। এলাকার গাড়ি চালকেরা বলেন আমাদের সকল প্রকার যানবাহন বন্ধ দীর্ঘ দিন ধরে। আমাদের রুটি রুজি বন্ধ জন ভোগান্তি চরমে। এছাড়াও এলাকা ঘুরে কৃষকদের কাছ থেকে জানা যায় নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র আনা নেয়াতেও চরম ভোগান্তিতে আছে এলাকার মানুষেরা। এলাকার সুশীল সমাজ বলেন  জরুরী প্রয়োজনে গর্ভবতী নারী, শিশু ও রোগী হাসপাতালে নেয়া সম্ভব হচ্ছে না, মৃত্যুঝুঁকি বাড়ছে। ইট তুলে নিয়ে গেলেও কাদার মধ্যে রয়েছে খোয়া। চলতে গিয়ে আহত হচ্ছে মানুষ। তারা জানান পাঁচটি খেয়াঘাট, একটি লঞ্চঘাট, তিনটি হাইস্কুল, পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এই রাস্তা ব্যবহার করে। রাস্তার এই অবস্থা থাকায় আমাদের জীবন দুর্বিশয় হয়ে উঠছে। রাস্তার এই অবস্থার কথা জানতে চাইলে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গৌতম সরকার কাকন বলেন, নির্বাচনে আমার প্রতীক মোটরসাইকেল তাই রাস্তা ঠিক করা আগে আমার নিজের জন্য বেশি দরকার। তিনি দুঃখ প্রকাশ করে বলেন। আমাদের বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের দাকোপ উপজেলার সাধারণ সম্পাদক অথচ রাস্তার এই অবস্থা। তিনি আরো বলেন, আগামী ২০ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি আমি নির্বাচিত হলে দাকোপ ইউনিয়নকে দালাল, তদবিরবাজ, চাঁদাবাজ, তেলবাজ, তোলাবাজ ও স্বজনপ্রীতি মুক্ত করার স্বপ্ন দেখি । সকল রকম নদী, খাল, জলাভূমি ও সরকারি সম্পত্তি দখল মুক্ত করার বিষয়ে আপোষহীন থাকবো। ভেঙ্গে পড়া প্রতিকুল যোগাযোগ ব্যবস্থাকে সব থেকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন ধারায় দাকোপকে মিলাতে চাই। বিশেষ করে বিভিন্ন রাস্তা, ঘাট, ব্রীজ, কার্লভার্ট সহ সকল অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে একটি মডেল ইউনিয়ন বিনির্মাণে নিরলস ভাবে কাজ করতে চাই।স্থানীয় সরকার তথা তৃণমূলের পবিত্র এই পরিষদকে চালচোর, ভাতা লুঠেরা, গাছ খেঁকো, ইট রড বালু সিমেন্ট চোর নামক প্রচলিত ও’স কলঙ্ক মুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতা মুলক জনসম্পৃক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়তে  চাই। রাস্তার এই অবস্থার কথা জানতে চাইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী সঞ্জয় মোড়ল বলেন এটা দুঃখ জনক চায়নাদের কাজ শেষ হয়েছে কবে তবে রাস্তার এমন অবস্থা থাকবে কেন নতুন বাজেট হতে দেরি হলেও রাস্তার যে পুরানো ইট ছিলো তা দিয়েও তো রাস্তা করা যেত। রাস্তার এই অবস্থার কথা জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায় বলেন রাস্তার কাজ হবে করোনার কারনে ও বর্ষা মৌসুমের কারনে কাজ পিছিয়ে গেছে তাই কাজ খুব তারাতারিই শুরু হবে। তিনি বলেন এলাকার উন্নয়নে আমি মনে প্রাণে কাজ করে যাচ্ছি দাকোপ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করাই আমার স্বপ্ন। তাই আগামী ২০ তারিখের নির্বাচনে এলাকাবাসী নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারের উন্নয়নের গতি ধারা বজায় রাখবে। এদিকে এলাকাবাসীর জোর দাবি সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে অতি দ্রুত রাস্তাটির কাজ শুরু করার জন্য এবং  জন ভোগান্তির অভিশাপ থেকে দাকোপ ইউনিয়ন বাসীকে মুক্তি দিতে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করতে।

খুলনা অঞ্চলের বিভিন্ন সেক্টরের মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সাথে মতবিনিময়

তথ্য বিবরণী

খুলনা অঞ্চলের বিভিন্ন সেক্টরের মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শনিবার রাতে খুলনার বয়রাস্থ বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায়  প্রধান অতিথি ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) গৌতম কুমার।

মতবিনিময় সভায় মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকের কল্যাণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিতকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বর্তমান সরকার শ্রমিকদের জন্য শ্রমিক হাসপাতাল, বঙ্গবন্ধু আন্তর্জাতিক ইনস্টিটিউট, লেবার ব্যাংক, শ্রমিক কল্যাণ স্কুল, কলেজ ও মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া শ্রমিক ও মালিকদের জন্য যুগোপযোগি শ্রম আইন প্রণয়ন করা হচ্ছে। শ্রমিকরা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে। এজন্য শ্রমিকদের প্রতি মালিকদের যতœবান হতে হবে। মালিক-শ্রমিক সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে শ্রমিকদের সকল সমস্যা দূর করা সম্ভব।

খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় শ্রম অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও সালিশ) মোঃ গিয়াস উদ্দিন, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস এসোসিয়েশনের সহসভাপতি এস হুমায়ুন কবির, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ বক্তৃতা করেন। এসময় খুলনা ও বরিশাল বিভাগের শ্রম দপ্তরের কর্মকর্তা, খুলনা অঞ্চলের বিভিন্ন সেক্টরের মালিক এবং শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় শ্রম দপ্তর এই সভার আয়োজন করে।