খুলনা মহানগরীর ব্যস্ততম রাস্তায় চলছে বিভিন্ন যানবাহন। আর এই যানবাহনগুলোকে থামিয়ে দিচ্ছে হাতি। যানবাহন থামিয়ে চালক কিংবা যাত্রীর কাছে শুঁড় বাড়িয়ে দিচ্ছে একটি হাতি। যাত্রী বা চালক টাকা দিচ্ছেন। টাকা নেওয়ার পর অন্য যানবাহনের দিকে এগিয়ে যাচ্ছে হাতিটি। টাকা না দিলে সহজে ছাড়ছে না কাউকেই। নগরীতে হাতির এমন চাঁদাবাজির দৃশ্য দেখা যায় হররোজ। কিন্তু হাতির মাহুতের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না কেউ! ছবিটি শের-এ-বাংলা রোড থেকে ক্যামেরাবন্দি করেছেন চিত্র সাংবাদিক কাজী শান্ত।









































