কিউইদের হারিয়ে সিরিজে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক
দণি আফ্রিকার বিপে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়ে নিউজিল্যান্ডের বিপে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। অপরদিকে ভারতকে ওয়ানডে ও টেস্টে হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে অজিদের মুখোমুখি হয় নিউজিল্যান্ড।
তবে দুই দলের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতেছে অস্ট্রেলিয়া। সিডনিতে প্রথম ওয়ানডেতে সফরকারি নিউজিল্যান্ডকে ৭১ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ক্যাঙারুরা। সিডনিতে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দুই অজি ওপেনার দারুণ শুরুও এনে দেন। ২৪ ওভারে ১২৪ রানের উদ্বোধনি জুটি গড়েন তারা। ৬৭ রান করা ওয়ার্নারকে ফিরিয়ে জুটি ভাঙেন লোকি ফার্গুসন। এরপরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ১৬৫ রানের মধ্যে হারিয়ে ফেলে ৪ উইকেট। ফিঞ্চ ফেরেন ৬০ রান করে। পঞ্চম উইকেটে মার্নাস লাবুশেন ও মিচেল মার্শ যোগ করেন ৫৯ রান। দলীয় ২২৪ রানে মার্শ ২৭ রান করে ফিরলে আবার ছন্দপতন অজি শিবিরে। শেষদিকে লাবুশেনের ৫৬ রানে ভর করে ২৫৮/৭ সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। কিউইদের পে ইশ সোদি ৫১ রানে ৩ উইকেট শিকার করেন।
২৫৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে ছন্নছাড়া নিউজিল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ১০০ রানের আগেই হারায় ৫ উইকেট। ওপেনিংয়ে নামা মার্টিন গাপটিল এক প্রান্তে থেকে ৪০ রান করলেও টপ অর্ডারের অন্যরা ছিলো আসা-যাওয়ার মিছিলে। ষষ্ঠ উইকেটে টম ল্যাথাম ও কলিন ডি গ্র্যান্ডহোম কিউইদের পে একমাত্র পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন। দলীয় ১৪৭ রানে ল্যাথাম ২৮ রান করে ফিরলে আর বেশিণ টিকেনি কিউই ইনিংস। শেষদিকে গ্র্যান্ডহোম ২৫, স্যান্টনার ও সোদি ১৪ করে রান করলে হারের ব্যবধানটাই কেবল কমে। অজিদের পে প্যাট কামিন্স ২৫ ও মিচেল মার্শ ২৯ রানের বিনিময়ে ৩টি করে উইকেট নেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫ মার্চ সিডনিতেই অনুষ্ঠিত হবে।
আমির খসরু শিশু বিদ্যা নিকেতনের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা
সুস্থ সবল জাতি গঠনে খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই
ক্রীড়া প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা আমির খসরু শিশু বিদ্যা নিকেতনের ১৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেল ৪টায় ২১/১ শের-এ-বাংলা রোড, বাইলেন নিরালা মোড়স্থ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাজেদা ইসলামের সভাপতিত্বে এবং স্কুল শিক্ষিকা হাফিজা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনা প্রেস কাবের সভাপতি ও দৈনিক আজকের তথ্যের সম্পাদক এস এম নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেস কাবের সাবেক সভাপতি আহমদ আলী খান। সম্মানিত অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা প্রেস কাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মো. বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, শিরিনা পারভীন, শিক্ষক রিফাত জেবিন শান্তা, সাবিহা খানম ঈশা, প্রণব সরকার, মোছা. শিখা পারভীন, উম্মে হাবিবা উর্মি, ঝুমা রায়, আফরোজা খাতুন, মাসুরা খাতুন ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক নাদিম উল আলমএর অকাল মৃত্যু ট্রাজেডির উপর একক অভিনয়ে নাটক উপস্থাপন করেন নাদিম উল আলমের পিতা অভিনেতা মোল্লা আতিয়ার রহমান। এর পূর্বে সকাল সাড়ে ৮টায় একই স্থানে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দেশ সংযোগের সম্পাদক মুন্সি মাহ্বুব আলম সোহাগ। বিশেষ অতিথি ছিলেন ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ ও পশ্চিম বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আব্দুল আজিজ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন স্কুলের শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির খসরুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। পাঠ্য পুস্তকের পাশাপাশি জাতির শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস এবং প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা প্রদান করতে হবে। লেখাপড়ার পাশাপাশি সুস্থ সবল জাতি গঠনে খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। বক্তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলার কথা উল্লেখ করে করোনা ভাইরাসের ব্যাপারে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার এবং সঠিক জীবনাচরণ শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। অতিথিবৃন্দ ব্যক্তিগত উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধার নামে স্কুল গড়ে তোলায় সন্তোষ প্রকাশ করে বলেন, জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতিহাস বর্তমান প্রজন্মের সামনে গুরুত্ব সহকারে তুলে ধরতে হবে। বক্তারা স্কুলের শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে এর ধারাবাহিকতা রক্ষা এবং উত্তরোত্তর সফলতায় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
মুজিববর্ষ বিওএফ কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
ক্রীড়া প্রতিবেদক
মুজিববর্ষ উপলে বাংলাদেশ অরড্যান্স ফ্যাক্টরি (বিওএফ) আয়োজিত মুজিববর্ষ বিওএফ কাপ গলফ টুর্নামেন্ট-২০২০ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিওএফ গলফ কাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ অনেক পুরস্কার জিতেছে তবে এই প্রথম আমরা বিশ্বকাপ জিতেছি। আমরা এবার সাফে সর্বোচ্চ ১৯টি সোনা জিতেছি। এ ছাড়া আমরা মোট ১৪২টি পদক জিতেছি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিওএফ গলফ কাবের সভাপতি মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন। ১৮৬ জন গলফার নিয়ে অনুষ্ঠিত হয়েছে এ টুর্নামেন্ট।
বড় জয়ে দ্বিতীয়স্থানে করাচি
ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তান সুপার লিগে (পিএসএল)’র ২৬তম ম্যাচে লাহোর কালান্দ্রার্সকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠল করাচি কিংস। বৃহস্পতিবার রাতে করাচি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে করাচি কিংস শারজিল খান ও বাবার আজমের অপরাজিত হাফসেঞ্চুরিতে ১৭ বল হাতে রেখে ১০ উইকেটে হারায় লাহোরকে।
টসে জিতে কারাচি প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় লাহোর কালান্দ্রার্সকে। ব্যাট করতে নেমে লাহোর ওপেনার সোহেল আকতার দুর্দান্ত ব্যাটিংয়ের পরও নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫০ এর বেশি রান তুলতে পারেনি। সোহেল ৪৯ বলে ৬৮, মোহাম্মদ হাফিজ ২২ বলে অপরাজিত ৩৫ ও ফকর জামান ১৩ বলে ১৭ রান করলেও বাকিরা ছিলেন অনুজ্জ্বল। করাচির আরশাদ ইকবাল ও উমাইদ আসিফ যথাক্রমে ১৫ ও ৩৪ রানে পান ২টি করে উইকেট।
জবাবে জয়ের জন্য সহজ ল্য তাড়া করতে নেমে করাচি কিংস দুই ওপেনার শারজিল খান ও বাবার আজমের হার না মানা হাফসেঞ্চুরিতে ১৭.১ ওভারে বিনা উইকেটে ১৫১ রান করে বড় জয় তুলে নেয়। শারজিল ৫৯ বলে ৭৪ ও বাবর ৪৬ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন। বিজয়ী দলের শারজিল খান ম্যাচ সেরার পুরস্কার পান। এই জয়ে আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে উঠে এলো করাচি কিংস। নয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে নেমে গেল লাহোর কালান্দ্রার্স।
পিএসএল ছাড়ছেন বিদেশি ক্রিকেটাররা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস আতঙ্কে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন বিদেশি ক্রিকেটাররা। একই কারণে শঙ্কায় পড়ে গেছে বাংলাদেশ দলের পাকিস্তান সফরও।
সারা বিশ্বের মতো পাকিস্তানের ক্রীড়ােেত্রও প্রভাব ফেলেছে করোনাভাইরাস তথা কোভিড-১৯। এরইমধ্যে চলমান পিএসএল ছেড়ে নিজেদের দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার। তাদের মধ্যে পেশোয়ার জালমির টম ব্যান্টন, লিয়াম লিভিংস্টোন, লুইস গ্রেগরি এবং কার্লোস ব্র্যাথওয়েট ছাড়াও আছেন মুলতান সুলতান’র জেমস ভিন্স এবং করাচি কিংসের অ্যালেক্স হেলস সবার আগে দেশে ফিরে যাওয়া নিশ্চিত করেছেন। পাকিস্তানে এখন পর্যন্ত ২১জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
পাকিস্তান সফরের তৃতীয় ধাপে এই করাচিতেই খেলবে বাংলাদেশ দল। করাচিতে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকেই পাকিস্তান সফর নিয়ে পিসিবি’র সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী ১ এপ্রিলে মাঠে গড়ানোর কথা একমাত্র ওয়ানডে ম্যাচ। এরপর ৫ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা সিরিজের দ্বিতীয় টেস্ট।
না খেলেই ভারত থেকে দেশে ফিরছে দণি আফ্রিকা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস শঙ্কার মধ্যেই ভারত সফরে এসেছিল দণি আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, সংপ্তি সফর বলেই হয়তো এত ভয় ছিল না প্রোটিয়াদের। স্বাস্থ্য সচেতনতায় কেবল ‘হ্যান্ডশেক’ না করার কথা জানিয়েছিল তারা।
করোনা শঙ্কা পাশ কাটিয়ে বৃহস্পতিবার ধর্মশালায় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি মাঠে গড়ানোর সব প্রস্তুতি ছিল। কিন্তু দিনভর বৃষ্টির কারণে এই ম্যাচে টসই করা সম্ভব হয়নি। এর মধ্যে সিদ্ধান্ত হয় সিরিজের বাকি দুই ওয়ানডে হবে দর্শকবিহীন স্টেডিয়ামে, করোনার ঝুঁকি এড়াতে রুদ্ধদ্বার ম্যাচ। সেই ম্যাচের জন্য লখনৌতে পৌঁছেও গিয়েছিলেন বিরাট কোহলিরা। এমন সময় এলো সিরিজ বাতিলের ঘোষণা। এতে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে দণি আফ্রিকাকে। ভারত সফরটা তাদের জন্য হয়ে রইলো কেবল ‘ভ্রমণ’।
আড়াই সপ্তাহ পিছিয়ে গেল আইপিএল
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বব্যাপী মহামারী রূপ ধারণ করেছে করোনাভাইরাস। যার ধাক্কা লেগেছে বিশ্ব ক্রিকেটে। এরই মধ্যে বদলে গেছে ক্রিকেটের অনেক সূচি। বাতিলও হয়েছে কিছু ম্যাচ। এর মাঝেই আলোচনা চলছিলো যথাসময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) শুরুর ব্যাপারে।
কিন্তু করোনা পরিস্থিতির সামগ্রিক দিক বিবেচনা করে পিছিয়ে নেয়া হয়েছে আইপিএলের ১৩তম আসর। পূর্ব নির্ধারিত সূচিতে ২৯ মার্চ থেকে এবারের আসর শুরুর কথা ছিলো। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। নতুন সূচিতে প্রায় আড়াই সপ্তাহ (১৭ দিন) পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর।
শ্রীলঙ্কায় সিরিজ না খেলেই ফিরে যাচ্ছে ইংল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
গলে দুই টেস্টের প্রথমটি শুরু হওয়ার কথা ছিল ১৯ মার্চ থেকে। এমন সময়ে সিদ্ধান্তটি এলো যখন প্রস্তুতিমূলক চারদিনের ম্যাচ খেলছিল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ। ঘোষণার কয়েক মিনিট পর খেলার মাঝ পথেই মাঠ ছেড়ে যান খেলোয়াড়েরা।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, সবকিছুই পরিকল্পনামতো হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। ফলে রাতব্যাপী দুই বোর্ডের আলোচনার পর সফরটি স্থগিত করার সিদ্ধন্ত নেওয়া হয়েছে। ইসিবি জানিয়েছে, সিরিজটি বাতিল হয়নি, স্থগিত করা হয়েছে। পরে নতুন সূচি অনুযায়ী সিরিজটি হবে।
বন্ধ হলো ইংলিশ প্রিমিয়ার লিগও
ক্রীড়া প্রতিবেদক
করোনার প্রভাবে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় কাব স্বেচ্ছায় ‘আইসোলেশনে’ যাওয়ায় চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ এবং লা লিগা, লিগ ওয়ান ও সিরি ‘আ’ স্থগিত হয়ে গেছে। এবার বন্ধ হলো প্রিমিয়ার লিগও।
ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বিবৃতিতে জানিয়েছে, ‘এফএ, প্রিমিয়ার লিগ, ইএফএল ও বার্কলেস এফএ উইমেনস সুপার লিগ ও এফএ উইমেনস চ্যাম্পিয়নশিপ ৩ এপ্রিল পর্যন্ত ইংল্যান্ডের পেশাদার ফুটবল স্থগিতের পে সম্মতি দিয়েছে।’ এফএ জানায়, কভিড-১৯ ভাইরাসের কারণে খেলোয়াড় ও স্টাফদের আইসোলেশনে পাঠানো কাবের সংখ্যা বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হলো। কাব, সরকার, এফএ ও ইএফএলের সঙ্গে থেকে কাজ করার আশ্বাস দিয়েছেন প্রিমিয়ার লিগ প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স।
ইউরোপা ও চ্যাম্পিয়নস লিগ স্থগিত ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস প্রাদুর্ভাবের ঝুঁকি এড়াতে আগামী এক সপ্তাহের জন্য চলতি চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ম্যাচ স্থগিত করেছে উয়েফা। গতকাল শুক্রবার এই ঘোষণা দেয় ইউরোপের কাব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বার্সেলোনা বনাম নাপোলি এবং বায়ার্ন মিউনিখ বনাম চেলসির ম্যাচের সময়সূচি ছিল। তবে করোনাভাইরাসের কারণে ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। তার আগে উয়েফা কর্তৃক স্থগিত হয় রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি এবং জুভেন্টাস বনাম লিঁও’র চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ। কেবল চ্যাম্পিয়নস লিগ নয়, চলতি ইউরোপা লিগের জন্যও একই সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। যার কারণে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লাস্কের শেষ ষোলোর দ্বিতীয় লেগটি ১৯ মার্চ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
ফার্নান্দিনহোকে চার লাখ ডলার জরিমানা
ক্রীড়া প্রতিবেদক
ব্রাজিলীয় ফুটবল উইঙ্গার ফার্নান্দিনহোকে তিন মিলয়ন ইউয়ান (৪৩০,০০০ মার্কিন ডলার) জরিমানা করেছে তার কাব চাইনিজ চ্যাম্পিয়ন গুয়াংঝু এভারগ্রান্ড। কাবের নিয়ম লংঘনের অভিযোগে তাকে গতকাল শুক্রবার এই জরিমানা করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে গুয়াংঝু জানায়, দুবাইয়ে মৌসুম পুর্ব অনুশীলনের সময় প্রধান কোচের নির্দেশনা অমান্য করেছেন ফার্নান্দিনহো। চাইনিজ সুপার লিগের ইতিহাসে সবচেয়ে সফলতম এবং দুইবারের এশীয় চ্যাম্পিয়ন গুয়াংঝু এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি।
স্থগিত ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
সারাবিশ্বে এখন করোনাভাইরাসের আতঙ্ক। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বের ১২৭টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৫ হাজার মানুষ মারা গেছে। তাই এই ভাইরাস মোকাবেলা করার জন্য বিশ্ব জুড়ে সতর্কতামূলক পদপে নেয়া হচ্ছে। এই ভাইরাসের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বিশ্বের বিভিন্ন বড় বড় টুর্নামেন্ট, লিগ স্থগিত করে দেয়া হয়েছে।
সেই তালিকায় এবার যোগ হলো আর্জেন্টিনা-বলিভিয়া ও ব্রাজিল-পেরুর মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। আগামী ৩১ মার্চ স্বাগতিক বলিভিয়ার বিপে মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার। একই দিন পেরুর বিপে মাঠে নামার কথা ছিল ব্রাজিলের। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হয়েছে। শুধু এই দুইটি ম্যাচ নয়। আগামী ২৩-৩১ মার্চ সময়ে কাতার বিশ্বকাপের বাছাইপর্বে দণি আমেরিকা অঞ্চলের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ফিফা এই সব ম্যাচই স্থগিত ঘোষণা করেছে। ম্যাচগুলোর সূচি পরে জানিয়ে দেবে ফিফা।










































