মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপ নগর এ বেশ কিছুদিন ধরে গাছের ডালে, বাড়ির ছাদে, ঘরের চাল ও দোকানসহ বিভিন্নস্থানে দেখা মিলছে একাধিক হনুমানের। খাদ্য ও নিরাপত্তার জন্য এক স্থান থেকে আরেক স্থানে দাঁপিয়ে বেড়াচ্ছে হনুমানগুলো , খোজ নিয়ে জানা যায় দীর্য দিন ধরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকাতে বছরের প্রায় সময়টা দেখা মিলে মুখ পোড়া হনুমানের।
জানা যায়, বেশ কিছুদিন থেকেই উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দেখা মিলছে হনুমানগুলির । হঠাৎ করেই লোকালয়ে আসা হনুমানের দল লাফ-ঝাঁপ দেখতে উৎসুক জনতা ভিড় জমালে, প্রাণের ভয়ে নিজের স্থান পরিবর্তন করছে তারা ।
ভেড়ামারা উপজেলার গোলাপনগর সোলায়মান শাহ মাজার এলাকায় দেখা যায় হনুমান দুটি কে। স্থানীয়রা জানান উক্ত এলাকায় ৫/৬ টি হনুমানের দেখা মিলে প্রায় সময়ই এদের দল বেধে ঘুড়তে দেখা যায় । কিছু উৎসুক জনতা নানা প্রকার খাবার দিচ্ছে। খিদে পেলে গাছ বা উচু স্থান থেকে নিচে নেমে খাবার সন্ধানে আশপাশে ঘুরে আবারও উঠে যাচ্ছে সুবিধা মত ওপরে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, এই সকল বন্যপ্রাণী রক্ষায় কখনো বন বিভাগ বা প্রাণী সম্পদ অধিদপ্তরের কোন তৎপরতা দেখা যায়নি ।











































