Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

17

খুলনা মহানগর ছাত্রলীগের শোক বিবৃতি

 খবর বিজ্ঞপ্তি ।।

খুলনা মহানগর ছাত্রলীগের অন্তর্গত ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মী রাতুর হোসেন হৃদয়ের পিতা- মোঃ আনোয়ার হোসেন (৪৪) ও মাতা- কাজল বেগম (৩৫) এর মর্মান্তিক মৃত্যুতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর ভাবে শোকাহত। খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার মরহুম মোঃ আনোয়ার হোসেন ও মরহুমা কাজল বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

উল্লেখ্য যে, গতকাল শুক্রবার খুলনার হোগলাডাঙ্গা নামক স্থানে দারাজ কোম্পানির পিকআপ ভ্যান তাদের বহনকারী ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলে রাতুর হোসেন হৃদয়ের পিতা মোঃ আনোয়ার হোসেন মারা যান এবং গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে শনিবার সকালে তার মাতা কাজল বেগম ও মারা যান (ইন্নালিল্লাহি ………..রাজিউন)।

শোকবিবৃতি দাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৭ নং ওয়ার্ড দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

শুক্রবার, রাত ৯ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সোনাডাঙ্গা থানার আওতাধীন ১৭ নং ওয়ার্ড দায়িত্বশীল তারবিয়াত ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিম খানের সঞ্চালনায় ও ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শাহজাহান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত তারবিয়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমির আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল¬াহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, নগর সেক্রেটারি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, সোনাডাঙ্গা থানার সভাপতি মুফতি ইমরান হুসাইন, সোনাডাঙ্গা থানার সেক্রেটারি মোল¬া রবিউল ইসলাম তুশার, মাওলানা আব্বাস আমিন, ইসলামী যুব আন্দোলন নগর যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ। তাবিয়াত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান সরদার, মোহাম্মদ আবু হানিফ ভান্ডার, মোহাম্মদ আরিফুল ইসলাম, মূহাম্মদ রবিউল ইসলাম, মোঃএশারত হাওলাদার,মাসুম বিল¬াহ, কারী মোরশেদ আলম, ছাত্রনেতা সাব্বির আহমদ, রাসেল আদনান, মোঃ মফিজুল ইসলাম, মোহাম্মদ বেল¬াল মলি¬ক, মোহাম্মদ মনির শেখ, মোহাম্মদ আব্দুল¬াহ আল মামুন, শাওন আহমেদ, মোঃ আসাদুল ইসলাম, মোহাম্মদ লিটন প্রমুখ।

দাকোপে চালনা পৌরসভায় ক্লিনিকের দূষিত আবর্জনায় জনস্বাস্থ্য হানীর আশংকা

মোঃ শামীম হোসেন- বাজুয়া

দাকোপে চালনা পৌরসভায় ক্লিনিকের দূষিত আবর্জনায় জনস্বাস্থ্য হানীর আশংকা। খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা সদর ক্লিনিকের আর্বজনা দূষিত দ্রব্যাদি আন্যের জায়গায় ফেলে পরিবেশ দূষিতসহ জনস্বাস্থ্যহানীর আভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী চালনা পৌরসভার মোঃ আব্দুর রব জানান, তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তাঁর পানখালী মৌজায় বি, আর, এস ৩৯৪২ খতিয়ানে ৮১০৬ নং দাগে ০.১২ শতক জায়গায় তৈরী বাড়ীতে শান্তি পূর্ণ ভাবে বসবাসরত আছেন। তার বাড়ীর দক্ষিণ পাশ্বে কুইক কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে একটা ক্লিনিক তৈরী করেছে একই এলাকার বাসিন্দা মৃত মানিক সাহার পুত্র ধীরাজ সাহা। উক্ত ক্লিনিক তৈরী করে ধীরাজ সাহা প্রতি দিন রোগীদের মল-মুত্র, আবর্জনা, ঔষধের অব্যবহৃত দূষিত পদার্থ ওদ্রব্য আমার জায়গায় ফেলে আসছে। আমি অনেক বলার পরও কোন কাজ হয়নি সম্পুর্ন গায়ের জোরে সে দূষিত পদার্থ ফেলে আসছে। ফলে আমার জায়গা ব্যাবহারের অনুপযোগী সহ পরিবেশ অস্বাস্থ্যকর দূষিত হয়ে পড়েছে। এ নিয়ে আমি গত রাতে আনুমানিক সাড়ে ৯ টার দিকে ময়লা ফেলার সময় আমি বারন সহ স্থানীয় লোকজনকে ডেকে বিষয়টি দেখাই ও জানাই। তারা আমাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। তাই আমি সকলের পরামর্শ অনুযায়ী ধীরাজ সাহার বে আইনী পরিবেশ দূষণ সহ জনস্বার্থহানীর আশংকা সৃষ্টিকর কাজ প্রতি দিন করার প্রতিকার চেয়ে দাকোপ থানা সহ বিভিন্ন দপ্তরে একাধিক আভিযোগ করছি বলে ভুক্তভোগী জানান।

বজ্রপাত প্রতিরোধে ও পরিবেশ রক্ষায় কাশিমাড়িতে ৫০০ টি তালবীজ বপনের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় কাশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের উদ্যোগে ৫০০ টি তালবীজ বপন করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

৪ সেপ্টেম্বর(শনিবার) শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে সংক্রান্তি খাল সংলগ্ন রাস্তার পাশে বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায়  ৩৫০ টি তালবীজ বপন করা হয়েছে।

তালবীজ বপন শুভ উদ্বোধন করেন কাশিমাড়ি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অধিপরামর্শ সম্পাদক মোঃ মুজিবর রহমান ও প্রচার সম্পাদক মোঃ বাদশা আজম। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সিআরজি দলের সভাপতি নির্মল সরকার, শৈব্যা রানী মন্ডল, ববিতা রানী বৈদ্য, আফরোজা বেগম সহ বিভিন্ন দলের সদস্যবৃন্দ।

অধিপরামর্শ সম্পাদক বলেন,“বজ্রপাত প্রতিরোধে তালবীজ বপন করতে হবে এবং গবাদি পশু যাতে নষ্ট না করে সেদিকে সকলে নজর রাখতে হবে।”

পাইকগাছার গড়ইখালীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিস উদ্ভোধন

খবর বিজ্ঞপ্তিঃ

পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ রুহুল আমিন বিশ্বাস এর প্রধান নির্বাচনী অফিস উদ্ভোধন এবং স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা গতকাল বিকালে গড়ইখালী বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগ নেতা বিজন কুমার সরকার, জি এম ইকরামুল ইসলাম, পাইকগাছা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেমেশ চন্দ্র মন্ডল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, কামরুল গাইন, ছাত্রনেতা ফাইমিন সরদার, হামিম সানা, নাফিস ইকবাল, বাদশা, হিরো, জয় সহ স্থানীয় সুধীবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খুবি’র সেকশন অফিসার ও বন্ধনের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলামের মায়ের সুস্থ্যতা কামনা

খবর বিজ্ঞপ্তি

খুবি’র সেকশন অফিসার ও বন্ধনের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলামের মাতা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তাঁকে অতিসত্তর উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার প্রক্রিয়া চলছে। তার মাতার দুরারোগ্য ব্যাধি হতে সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুবি বন্ধনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন – শেখ শরাফত আলী দুলু, জি এম আনিসুর রহমান, আবু সালেহ মোঃ পারভেজ, মোঃ সাইফুল আলম বাদশাহ, মোঃ আনিসুর রহমান, এস এম মনিরুজ্জামান পলাশ, মোঃ জাবেদ এলাহী, লাভলী খাতুন, সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি কাজী মোঃ ফেরদাউস, এস, এম শাকীল রহমান, সাধারণ সম্পাদক এস,এম মোহাম্মদ আলী, মোঃ আতিয়ার রহমান, সৈয়দ মিজানুর রহমান, আবদুল্লাহ শাহানুর কবীর অয়ন, কাজী আবু খালিদ, মোঃ আব্দুর রহমান (অ:হি:), মোঃ রবিউল ইসলাম, মিজানুর রহমান খান মুকুল, সরদার ই¯্রাফিল হোসেন, আব্দুর রব, মোঃ ইকবাল হোসেন, এস আতিকুর রহমান, শেখ আকতার হোসেন, মোঃ সোহাগ মোল্লা, এস,এম জাকির হোসেন, শেখ আফসার উদ্দিন, শেখ আব্দুল্লাহ, আলমগীর হাবিব সাগর, মোঃ নাসির জাহাঙ্গীর, আবু আল আউয়াল, ফকির বিল্লাল হোসেন, মাওঃ গোলজার হোসেন, কাজী মোঃ জালাল উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কামরুজ্জামান তুহিন, মোঃ শামীম হোসেন, কুদরত-ই-এলাহী রঞ্জু, সাহারা বেগম, মোঃ জসিম উদ্দীন, সালেহা পারভেজ, লায়লা রুমঝুম, রোকেয়া পারভীন, শমীমা সুলতানা, হারুনর রশিদ খান, মোঃ আবুল কালাম প্রমুখ।

খুলনায় হাফেজ মানসুর আহমেদের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

খবর বিজ্ঞপ্তি

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় খুলনার পল্লীমঙ্গল শামসুল উলুম মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হুফফাজুল আল্লামা আলহাজ্ব হাফেজ মানসুর আহমেদ নগরীর খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি,,,,, রাজিউন)।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার মাগফেরাত কামনায় বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দফতর সম্পাদক ক্বারী আব্বাস আমিন, সহ দফতর সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইয়া, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মেল্লা রবিউল ইসলাম তুষার, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী শেখ আমিরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আইন ও মানবাধিকার সম্পাদক এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ হাফিজুর রহমান।

কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ৭ অক্টোবর

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। তফসিল অনুযায়ী সাত অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৪ সেপ্টেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১৯ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।শনিবার (০৪ সেপ্টেম্বর)দুপুরে বাগেরহাট জেল্ ানির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারাজি বেনজীর আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

এর আগে চলতি বছরের ৫মে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান মারা গেলে পদটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।পরবর্তীতে মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা ছরোয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িতআব পালন করছিলেন।

উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারাজি বেনজীর আহমেদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা অথবা সহকারি রিটার্নিং কর্মকর্তার (কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা) দপ্তর থেকে থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন। সাত অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহন চলবে।

দেবহাটায় নারী শিশু নির্যাতন মামলার ১ আসামীসহ ৩ আসামী আটক

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটা থানায় নারী শিশু নির্যাতন মামলার ১ আসামীসহ ৩ জন আসামী আটক হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে শনিবার (৪ সেপ্টেম্বর, ২০২১) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৩/০৯/২০২১ তারিখ পুলিশ পরিদর্শক ( তদন্ত) ফরিদ আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় দেবহাটা থানাধীন খাসখামার এলাকা হইতে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী ১। সাইদুল ইসলাম (২৬), পিতা- ইয়াকুব আলী, সাং- খাসখামার, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এছাড়া ০৪/০৯/২০২১ তারিখ এসআই (নিঃ)/ নয়ন চৌধুরী নিয়মিত মামলার আসামী (১) আজমির হোসেন (২১), পিতা- সিরাজুল সরদার, সাং-আস্কারপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে ও এএসআই (নিঃ)/রসিদুল ইসলাম ও এএসআই (নিঃ)/সোহেল উদ্দীন এসটিসি ৭৮/০৯ এর আসামী ১। মোঃ মিজানুর রহমান, পিতা- মৃত ছবেদ আলী, সাং- বহেরা, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেন।

দেবহাটায় পল্লী বিদ্যুতের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে রাইট অব ওয়ে সম্পন্ন

কে এম রেজাউল করিম

সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির আওতায় দেবহাটা সাব জোনাল অফিসের উদ্যোগে দেবহাটা এলাকায় পল্লী বিদ্যুতের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাইট অব ওয়ে সম্পন্ন হয়েছে। দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) জহুরুল ইসলামের নেতৃত্বে শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত একটানা এই রাইট অব ওয়ে করা হয়। গাজীরহাট বাজার থেকে ঈদগাহ বাজার পর্যন্ত ১১ কেভি ফিডারের ব্যাকবোনের কাছাকাছি ঝুকিপূর্ন গাছের বাড়তি ডালপালা ছাটাই করে রাইট অব ওয়ে সম্পন্ন করা হয়। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় দেবহাটা সাব জোনাল অফিস সর্বদা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তারই আওতায় শনিবার এই রাইট অব ওয়ে করা হয়। দেবহাটা সাব জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম জানান, এতে যেমন গ্রাহকরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবে এবং অন্যদিকে সিস্টেম লস কমবে সাথে সাথে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।

দেবহাটার আস্কারপুরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করলেন আলহাজ্ব মুজিবর রহমান

কে এম রেজাউল করিম 

দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুরে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। এতে সুপেয় পানির আওতায় আসলো আস্কারপুর, হাদিপুর, জগন্নাথপুর, মাটিকুমড়া, বেজর আটিসহ ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ১০ হাজার পরিবার। উল্লেখ্য এই এলাকার মানুষের কথা চিন্তা করে সাবেক স্বাস্থ্য ও পারিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক আলহাজ্ব ডাঃ আফম রুহুল হক এমপি’র সহযোগীতায় এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়। পরে এটি জন সাধারণের ব্যবহারে অনুপযোগী হয়ে পড়লে আফম রুহুল হক এমপি’র পরামর্শে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান পুনরায় প্লান্টটি সংস্কারের ব্যবস্থা করেন।  শনিবার সকাল ১০ টায় আস্কারপুর আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্ব মইজুদ্দিন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটির সংস্কারের পরবর্তী উদ্বোধন করেন আলহাজ্ব মুজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আঃ রব লিটু, উপজেলার সহকারী প্রকৌশলী এস এম সেলিম হেসেন, হিসাব রক্ষক নুরুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এইস সোহাগ, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, আস্কারপুর আহ্ছানিয়া মিশনের সাধারন সম্পাদক আলহাজ্ব শওকত আলী মোড়ল, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, নওয়াপাড়া ইউপি সচিব শেখ কামরুজ্জামান, ইউপি সদস্য নুরুজ্জামান, মিজানুর রহমান, আসমাতুল্লাহ গাজী আসমান, আকবার আলী, মহিলা ইউপি সদস্য আল্পনা অধিকারী, ফতেমা খাতুন, সমাজ সেবক হাবিবুল্লাহসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি।

  ফুলবাড়ীগেট স্বর্ণের দোকান থেকে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার  আটক ১

       ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট বাজারের চৌধুরী মার্কেটের মনিহার জুয়েলার্সে গত ৩ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় দোকানের শোকেচের  ট্রেতে রাখা স্বর্ণলংকার চুরি হয় । দোকান মালিক মোঃ মজœুরুল ইসলাম জানান প্রতিদিনের মত ৩ আগষ্ট সকালে দোকান খুলে আমি বাজারের মসজিদ মার্কেটে পানি আনার জন্য যাই , ৫ মিনিট পরে এসে দেখি দোকানের মালামাল এলোমেলো এ সময় ১ জনকে বের হতে দেখে ধাওয়া করলে সে পালিয়ে যায় ঘটনার পর থেকে বিভিন্ন সিসিফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য অভিযানে নামে থানা পুলিশ । ৪ আগষ্ট সকাল সাড়ে ১০ টার সময় ফুলবাড়ীগেট পুরাতন কুয়েট রোড এলাকা থেকে ফুলবাড়ীগেট কপোতাক্ষ এলাকার (সাত্তার মোড়লের বাড়ির ভাড়াটিয়া) –মোঃ চান্দু শরীফের পুত্র মোঃ শাহিন শরীফ (২২) কে খানজাহান আলী থানার এস আই লুৎফুল হায়দার চুরি হওয়া একজোড়া স্বর্ণের কানের প্লেন রিং,  একজোড়া স্বর্ণের প্রদীপ কানের দুল,  একজোড়া স্বর্ণের কানের দুল (ঘুন্টিপাশা), একজোড়া স্বর্ণের কানের ঘুন্টি দুল, মোট ৬ আনা ৪ পয়েন্ট স্বর্ণলংকার উদ্ধার করে তাকে আটক করে থানায় নিয়ে আসে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস জানান উদ্ধারকৃত স্বর্ণালংকার এর মুল্য ২৬ হাজার টাকা , এ ঘটনায় দোকান মালিক মজœুরুল ইসলাম  বাদি হয়ে থানায় মামলা করেছে মামলা নং ৩ তাং ৪ /০৯/২১ ইং ।

খুলনা মহানগর আ’লীগের নির্বাহী কমিটির সভা আজ রবিবার

খবর বিজ্ঞপ্তি

আজ রবিবার দুপুর ১২টায় খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো যাচ্ছে। সভায় মহানগর শ্রমিক সভাপতি ও সাধারণ সম্পাদক, মহানগর যুবলীগ আহবায়ক ও যুগ্ম আহবায়ক, ছাত্রলীগের সাধারণ সম্পাদককে সাংগঠনিক বিষয়ে থাকার জন্য আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

খুলনা প্রেসক্লাব আয়োজিত দাবা প্রতিযোগিতা-২০২১: দ্বিতীয় রাউন্ডের ৩টি খেলা অনুষ্ঠিত, সেমিফাইনাল রবিবার

 খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘দাবা প্রতিযোগিতা-২০২১’ এর দ্বিতীয় রাউন্ডের খেলায় মো. শাহআলম, আলমগীর হান্নান এবং মোজাম্মেল হক হাওলাদার নিজ নিজ খেলায় জয়লাভ করেছেন।

শনিবার দিনের প্রথম খেলায় মো. শাহআলম ১-০ সেটে মো. হুমায়ুন কবীরকে, দ্বিতীয় খেলায় আলমগীর হান্নান ১-০ সেটে এসএম কামাল হোসেনকে এবং তৃতীয় খেলায় মোজাম্মেল হক হাওলাদার ১-০ সেটে মো. হেলাল মোল্লাকে পরাজিত করেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লাবের স্থায়ী সদস্য মো. আব্দুল হালিম।

আগামীকাল (রবিবার) বেলা ১১টায় প্রতিযোগিতার সেমিফাইনালে ২টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে মো. শাহআলম বনাম আলমগীর হান্নান এবং দ্বিতীয় সেমিফাইনালে মোজাম্মেল হক হাওলাদার বনাম মো. হেলাল মোল্লা একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করবেন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্লাবের স্থায়ী সদস্য মো. আনোয়ার হোসেন।

উল্লেখ্য, খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় রাউন্ডে পরাজিত তিনজনের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী মো. হেলাল মোল্লা চতুর্থ খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছেন।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের: সভাপতি রাজু ও সম্পাদক নাসিম

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার সকালে সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সাধারন সভায় এ কমিটি ঘোষনা করা হয়। এতে কাজী নওশাদ দেলওয়ার রাজুকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান নাসিমকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

এর আগে সকালে বিদায়ী সভাপতি আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক। সিএন্ডএফ এর পক্ষে বক্তব্য রাখেন, আশরাফুজ্জামান আশু, কাজী নওশাদ দেলওয়ার রাজু, মোস্তাফিজুর রহমান নাসিম, মাকসুদ খান প্রমুখ। পরে প্রধান অতিথি মীর মোস্তাক আহমেদ রবি এমপি উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ৯ সদস্যের কার্য নির্বাহী কমিটির নাম ঘোষনা করেন। এতে যাদের নাম ঘোষনা করা তারা হলেন, সভাপতি পদে কাজী নওশাদ দেলওয়ার রাজু, সহ-সভাপতি আবু মুসা, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, যুগ্ন সাধারন সম্পাদক এএসএম মাকসুদ খান, সাংগঠনিক, বন্দর ও ক্রীড়া সম্পাদক জিএম আমীর হামজা, কাষ্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক বিলকিস সুলতানা সাথী, অর্থ সম্পাদক দীপঙ্কর ঘোষ, কার্যকরী সদস্য আশরাফুজ্জামান আশু ও রামকৃষ্ণ চক্রবর্তী।

কয়রায় দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি ও সেলাইমেশিন বিতরণ

কয়রা প্রতিনিধি

কয়রা উপজেলার ৪ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় দরিদ্র ও হতদরিদ্রদের ট্যাংকি ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৮০ টি দরিদ্র পরিবারে এবং ৮০ জন হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পানির ট্যাংকি ও সেলাই মেশিন বিতরণ করেন এনডিসি, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক মোঃ ইকবল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার অনিমেশ বিশ^াস, এলজিএসপি-৩ ডিএফ শ্যামল কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত ও এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারি জাহিদ হাসান। এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোস্তফা কামাল, ইউপি সদস্য শাহাদাত হোসেন, মহিলা সদস্য নুরজাহান সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহারাজপুর ইউনিয়নে নারীদের আর্থ-সামাজিক উন্নয়নসহ শিক্ষিত বেকার নারী যারা কোন কর্মের সাথে জড়িত নাই, তাদের জীবন উন্নয়ন ও বেকার মুক্ত করার লক্ষেই ২০২০-২০২১ অর্থ বছরের এডিপি ও এলজিএসপি-৩ অর্থায়নে বিনামূল্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। দুপুর ১২ টায় উপজেলা পরিষদে সুধীজন ও সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় বিনিময়। মত বিনিময় সভায় উপস্থিত বক্তরা প্রধান অতিথির নিকট কয়রার বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন। তিনি তা মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায় ক্রমে সেগুলো সমাধানের চেষ্টা করবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেন। পরে তিনি কয়রা উপজেলার গাতিরঘেরী ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ পরিদর্শন করেন।

কয়রায় আলোকিত কয়রা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

কয়রা প্রতিনিধি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবুর নির্দেশে কয়রা উপজেলার আম্পান পরবর্তী ক্ষতিগ্রস্থ অনুপযোগী সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কারের উদ্যোগ নিয়েছেন আলোকিত কয়রা নামক স্বেচ্ছাসেবী সংগঠন। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল ১০ টা থেকে মহারাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড গ্রাজুয়েটস থেকে ছেদুর ব্রীজ অভিমুখে ২ কিলোমিটার রাস্তা সংস্কার করেছে আলোকিত কয়রা স্বেচ্ছাসেবী সংগঠন। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আলোকিত কয়রা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুবলীগ নেতা  এ্যাডঃ আরাফাত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, চেয়ারম্যান পদপ্রার্থী অবঃ প্রাপ্ত সৈনিক এম আনোয়ার হোসেন, ইখলাখ উদ্দীন লিটন। এসময় সংস্কার কাজে নেতৃত্ব দিয়ে সংস্কার কাজে সহযোগিতা করেন যুবলীগ নেতা জাকারিয়া হোসেন, বায়েজিদ হোসেন, বাসারুল, আল আমিন, আশিকসহ আলোকিত কয়রা স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।  যেখানে ইট নেই রাস্তা ভেঙ্গে গেছে সেখানে বালি এবং ইট রাস্তায় দিয়ে চলাচলের উপযোগী করার চেষ্টা করছে। জানা গেছে, এই রাস্তাটি মেরামত করা এলাকাবাসীর জন্য অতি জরুরি। শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয় ও কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসাসহ ক্লিনিকে ছাত্র ছাত্রী ও লোকজন চলাচলে অসুবিধা হত। উদ্বোধনকালে এ্যাডঃ আরাফাত হোসেন বলেন, সামনে বর্ষাকাল বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে প্রতিদিন ১ হাজার লোকজন, ইজিবাইক ভ্যান ও মোটর সাইকেল, এলাকাবাসীর চলাচল ও স্কুল পড়–য়া শিক্ষার্থীদের আসা যাওয়া সহজ হবে। সেজন্য আমরা আলোকিত কয়রা স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করেছি এবং উপজেলার সব ইউনিয়নে লোকজন চলাচলে অনুপযোগী রাস্তা আমি এবং আমার আলোকিত কয়রা সংগঠনের সদস্যদের নিয়ে স্বেচ্ছাশ্রমে সংস্কার করছি এবং আগামীতেও করব ইনশাল্লাহ। এসময় প্রধান অতিথি মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু বলেন, রাস্তাটি জন্গুরুত্বপূর্ণ এর আগে আমি ইউনিয়ন পরিষদ থেকে কয়েকবার সংঙ্কার করেছি কিন্তু এই রাস্তা দিয়ে অতিরিক্ত লোকজন ও নছিমন ও ইটের টলি চলাচলে দ্রুত নষ্ট হয়েছে। এবং এই রাস্তাটি গ্রাজুয়টস থেকে হায়াতখালী বাজার পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আকতারুজ্জামান বাবু ভাই পিচের বরাদ্ধ দিয়েছেন এবং রাস্তাটি টেন্ডারে আছে দ্রুত রাস্তাটি কাজ শুরু হবে। 

মহেশপুরে কৃষক মনছুর হত্যার ৩ মাসেও গ্রেফতার হয়নি আসামী, পুলিশের গাফলতিকে দুষছে ভুক্তভোগী পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের কুড়িপোল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক মনছুর হত্যার ৩ মাস পেরিয়ে গেলেও আজও আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী পরিবার খুনীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, জমি সংক্রান্ত বিরোধের গত ২৩ মে ওই গ্রামের কৃষক মনছুর আহম্মেদকে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে বেধঢ়ক মারধর করে একই এলাকার মহারম আলী ও তার দুই ছেলে নুরুন্নবী সজিব, শিহাব উদ্দিন সাকিব, স্ত্রী কহিনুর বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থান অনবতি হলে ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ২৮ তারিখে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মাসুম পারভেজ বাদী হয়ে মহেশপুর থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

মামলার বাদী  মাসুম পারভেজ অভিযোগ করে বলেন, আমার পিতা হত্যার ৩ মাস পেরিয়ে গেলেও পুলিশ আজও কাউকে গ্রেফতার করেনি। আসামীদের গ্রেফতারে পুলিশের কোন তৎপরতা আমরা লক্ষ্য করছি না। আসামী গ্রেফতারে পুলিশের গাফলতি আছে। তিনি বলেন, যারা হত্যাকান্ডের সাথে জড়িত তারা প্রতিনিয়ত মামলা তুলে নিতে আমাদের হুমকি দিচ্ছে। যার কারণে আমরা পরিবারের সকলেই জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলন থেকে নিহতের স্ত্রী মাসুমা বেগম বলেন, আজ পর্যন্ত একজন আসামীকেও পুলিশ গ্রেফতার করেনি। ইচ্ছে করে করেনি নাকি অন্যকোন কারন আছে তা আমরা অবগত না। আজ পর্যন্ত পুলিশের কোন উল্লেখযোগ্য কর্মকান্ড আমার দেখিনি। আমরা দ্রুত আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান শনাক্ত করে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছি।

ঝিনাইদহে রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান নূর-উর-রহমানকে সংবর্ধনা প্রদাণ করা হয়েছে।

শনিবার সকালে ঝিনাইদহ রেডক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে এ সংবর্ধনা প্রদাণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সংবর্ধিত অতিথি নূর-উর-রহমান ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ ইউনিট এর সভাপতি কনক কান্তি দাস, সাধারণ সম্পাদক জে এম রশীদুল আলম, সহ-সভাপতি মাহমুদুল ইসলাম ফোটন, নির্বাহী সদস্য এনামুল হক এনাম, মোবাশ্বের হোসেন পল্টু, রোকনুজ্জামান প্রমুখ।

আলোচনা সভার শুরুতে নূর-উর-রহমানকে ঝিনাইদহ ইউনিট’র পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট নিয়ে সংবর্ধনা প্রদাণ করা হয়।

ঝিনাইদহ জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির আহ্বায়ক কমিটিতে ১৫ % মহিলা সদস্য অর্ন্তভূক্তি বিষয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল আজাদ পান্নু, সদর পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মজিদ বিশ্বাস, সদস্য আতিয়ার রহমান, আবু বক্কর বিশ্বাস, আব্দুর রাজ্জাক, জেলা কৃষকদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় সিন্ধান্ত নেওয়া হয় জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ১৫% মহিলা সদস্য অর্ন্তভূক্তি করা হবে। এ জন্য ৬ উপজেলা থেকে আসা নেতৃবৃন্দের সুপারিশকৃত ৮ জন মহিলা সদস্য নেওয়ার সিন্ধান্ত গ্রহণ করা হয়।

    খুলনায় রেড ক্রিসেন্টর উদ্যোগে দক্ষতা উন্নয়ন   বিষয়ক ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু    

 খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ‘উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি’র অধীনে কমিউনিটি অর্গানাইজারদের দক্ষতা উন্নয়ন বিষয়ক ৪ দিনের মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

        শনিবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু।

      জেলা ইউনিট লেভেল কর্মকর্তা তরিকুল ইসলাম সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট জোবায়ের আহমেদ খান জবা,বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটির সিডিআরআর কর্মসূচির সিনিয়র কর্মকর্তা মনিরুল ইসলাম,সিনিয়র কর্মকর্তা জিএম নাজমুল হোসেন,ফাইন্যান্স এন্ড মনিটরিং কর্মকর্তা মোঃ ইমরান জাবেদ,সিনিয়র কারিগরী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ জেলা যুব রেডক্রিসেন্ট ইউনিট প্রধান আল আমিন শেখ প্রমুখ।

      ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সহযোগিতায় আয়োজিত ৪দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় খুলনা ও পিরোজপুর অঞ্চলের ২৬ জন কমিউনিটি অর্গানাইজার অংশ নিচ্ছেন।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খালিশপুর থানা শাখার কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা,খুলনা মহানগর শাখার নির্দেশনায়, খালিশপুর থানা শাখার  উদ্যোগে মেলার সাংগঠনিক সভা ও কর্মশালা শুক্রবার  সকাল সাড়ে ৬টায় সরকারী হাজি মুহসিন কলেজে অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন খালিশপুর থানা শাখার সভাপতি মোঃ রাকিবুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি হাসান মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে ছিলেন মহানগর সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কবির আহমেদ,মহানগর সিনিয়র সহ সভাপতি হাসান ফেরদউস পিপলু,মহানগর সাধারণ সম্পাদক ডাঃ এস এম এ সায়েম মিয়া,মহানগর যুগ্ম সম্পাদক নূর হাসান জনি, মাধব কৃষ্ণ মন্ডল, প্রকৌশলী আল মামুন চৌধুরী, ওয়াসিম পারভেজ, শামসুন নাহার শিমুল।

খালিশপুর থানা শাখার সাধারণ সম্পাদক শেখ আশিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দৌলতপুর থানার সহ সভাপতি অনুরুদ্ধ বৈরাগী,১০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক  মোঃ মেহেদি হাসান সুমন প্রমুখ। সভায় সকল ওয়ার্ডের থেকে একশত সংগঠক কর্মশালা ও সাংগঠনিক সভায় যুক্ত হন।