আলমগীর হোসেন, কেশবপুর (যশোর)প্রতিনিধি।।
কেশবপুরে কৃষক বন্ধু পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীনের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নিজাম উদ্দীনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া মাহফিল ও গণভোজ ৪ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে। গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সাজ্জাত আলীর সভাপতিত্বে ও শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার মকবুল হোসেন প্রমুখ।











































