আসাদ, দিঘলিয়া ।।
দিঘলিয়ার সদরঘাট থেকে উদ্ধারকৃত অজ্ঞাত কিশোরের লাশের পরিচয় মিলেছে। নিহতের নাম ইমরান মৃর্ধা (১৫), পিতা- মিঠু মৃর্ধা, সে উপজেলার সেনহাটী এলকার রফিক এর বাড়ীর ভাড়াটিয়া ছিলো। নিহত ইমরান মৃধা গত শুক্রবার সকাল ৮ টার দিকে তার পিতার ইঞ্জিন চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ী ফিরে আসেনি। লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মৃতের আত্মীয় স্বজনরা নিহত কিশোরর পরিচয় গতকাল গভীর রাতে সনাক্ত করে।
এ ব্যাপারে অজ্ঞাত নামা আসামিদের নামে নিহতের পিতা মিঠু মৃধ বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং – ০৪, তাং: ০৪/০৯/২০২১ ইং। লাশটির সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য গত শুক্রবার বিকাল ৫.৩০ মিনিটের দিকে দিঘলিয়া উপজেলার সরদার ঘাটা এলাকায় নদীর পাড়ে একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী দিঘলিয়া থানা পুলিশকে খবর দিলে দিঘলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনা স্থানে যেয়ে বিষয়টির সত্যতা পেয়ে নৌ পুলিশকে অবহিত করে।পরে নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করে।











































