আসাদ, দিঘলিয়া।।
দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের এর আার ব্রিকস এর সামনে সরদার ঘাটা এলাকায় ভৈরব নদীর পাড় হতে ১৪-১৫ বছরের এক অঙ্গাত পরিচয়ের কিশোরের লাশ উদ্ধার করাহয়।
পুলিশ ও এলাকা বাসীর ভাষ্যমতে গতকাল বিকাল ৫.৩০ মিনিটের দিকে এলাকাবাসী সরদার ঘাটা এলাকায় নদীর পাড়ে একটি লাশ দেখতে পেয়ে দিঘলিয়া থানা পুলিশকে খবর দিলে দিঘলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনা স্থানে যেয়ে বিষয়টির সত্যতা পেয়ে নৌ পুলিশকে অবহিত করে।পরে নৌ পুলিশ এসে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি পরবর্তী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।লাশটির পরনে জিন্সের প্যান্ট, গায়ে নেভিব্লু ও কালো সংমিশ্রণে একটি হাফহাতা গেঞ্জি ছিলো।লাশটির গলায় গার্মেন্টস এর লেভেল তৈরির সাদা দড়ি পেচানো ছিলো।ধারনা করা হচ্ছে গত পরশু অথবা গতকাল ভোর রাতে হত্যা করে নদীতে ফেলানো হয়েছে।এটা কিশোর গ্যাং এর দ্বারা সংগঠিত হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারনা।
উক্ত ঘটনায় খুলনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ রাজু আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলিমুজ্জাম মিলন,দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, ওসি তদন্ত রিপন কুমার সরকার, ঘটনা স্থান পরিদর্শন করেন। নৌ পুলিশের এস আই মোকলেসুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এবিষয় জানতে চাইলে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী বলেন আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে উপস্থিত হয়েছি এবং নৌপুলিশকে অবিহিত করেছি।যেহেতু নদীতে পাওয়া গেছে সেহেতু পরবর্তী কার্যক্রম নৌপুলিশ সমপন্ন করবেন।











































