Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

15

লস্কর ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়কের মৃত্যুতে সাইফুল্লাহ্ আল মামুনের শোক

খবর বিজ্ঞপ্তি ।।

খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৬নং লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা সানা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে খুলনাস্থ শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাত ২:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি…….. রাজিউন)। দুঃসময়ে লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের কান্ডারীর ভূমিকা পালনকারী এই ত্যাগী নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য সাইফুল্লাহ্ আল মামুন। তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বেসরকারী জুট মিল শ্রমিকদের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গনমিছিল

      ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বেসরকারী জুট মিল শ্রমিক কর্মচারীদের এক গনমিছিল শুক্রবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বর থেকে শুরু হয় মিছিলে    মহসেন, সোনালী, এ্যজাক্স , আফিল , জুট স্পিনার্স মিলের শ্রমিক কর্মচারী উপস্থিত ছিলেন বেসরকারি জুট মিল চালু , শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে গনমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সভা বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনুষ্ঠিত হয় সভায়   বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন , আমির মুন্সি, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়বুর রহমান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা আজাহার মাদবর, বক্তিয়ার হোসেন, আফিল জুট মিলের শ্রমিক নেতা   কাবিলউদ্দিন, নিজামউদ্দিন, মোঃ এলাহী, মাহাতাব, লুফর হোসেন ।সোনালী জুট মিল শ্রমিক নেতা মোঃ নুরে আলম ,  সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, ওবায়দুর রহমান, মোঃ লুৎফর রহমান, বাবলু, বিল্লাল মোড়ল, আবুল কালাম, আবুল কাশেম, মোকছেদ শেখ, চান মিয়া । জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, মোঃ কেসমত   প্রমুখ । এ সময় শ্রমিক নেতারা বলেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া মালিকানা জুট মিল শ্রমিকদের সমস্যা নিরসন হবেনা । এছাড়া আগামি ৫ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন, ৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় শ্রম প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে শ্রমিক কর্মচারী ও তাদের পরিবার পরিজন নিয়ে অনশন কর্মসুচি পালন করা হবে বলে জানান শ্রমিক নেতারা । এর ভিতরে শ্রমিকদের ৬ দফা দাবি পুরন করা না হলে আগামি ১২ সেপ্টেম্বর রাজপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানান শ্রমিক নেতৃবৃন্দ ।

মশিয়ালিতে ট্রিপল মার্ডার আসামিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

     ফুলবাড়ীগেট(খুলনা)   প্রতিনিধি

নগরির মশিয়ালিতে ট্রিপল মার্ডার এর ঘটনায় জড়িত আটককৃত আসামি বহিস্কৃত খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক শেখ জাকারিয়া তার ভাই মিলটন , জাফরিন সহ বাকি আসামিদের গ্রেফতার ও দ্রত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শুক্রবার বিকাল ৫ টায় বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসি। সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনাস্থল মশিয়ালি হাড়াতলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে আফিলগেট চেক পোষ্ট ঘুরে খুলনা যশোর মহাসড়ক দিয়ে ইষ্টান জুট মিল গেটের সামনে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়। মশিয়ালী সন্ত্রাস নির্মুল কমিটির আহবায়ক ইউপি সদস্য মোঃ বক্তিয়ারের সভাপতিত্বে ও সদস্য সচিব আঃ সালাম গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম , শ্রমিক নেতা আঃ সাত্তার মোল্লা ,  মোঃ আমিরুল ইসলাম, হাফেজ মোঃ মাসুম বিল্লাহ, তবিবুর রহমান, হামিদ আকুজ্ঞি, ওলিয়ার রহমান, মুজিবর রহমান, মোঃ রবি প্রমুখ ।

গিলাতলা সুর্যোদয় যুব সংঘের উদ্যোগে প্রীতি  ফুটবল  খেলা অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট(খুলনা)   প্রতিনিধি

 গিলাতলা দক্ষিনপাড়া সুর্যোদয় যুবসংঘ আয়োজিত প্রীতি ফুটবল খেলা শুক্রবার বিকাল ৪ টায় কেডিএ আবাসিক আনন্দ নিকেতন মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় বিবাহিত ও অবিবাহিত দল  অংশ নেয়। খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে খেলোয়াররা।প্রথমার্ধের ৩০ মিনিটে অবিবাহিত দলের লিটু গোল করে দলকে এগিয়ে নেয় । ৩৫ মিনেটে আত্যঘাতি গোল পেয়ে ২- ০ গোলে এগিয়ে যায় অবিবাহিত দল । ২ য় অর্ধের ৩৪ মিনিটে বিবাহিত দলের আজগার গাজী দলের পক্ষে ১ম গোল করলেও শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যাবধানে অবিবাহিত দল জয়লাভ করে। অবিবাহিত দলের লিটু সেরা খেলোয়াড় নির্বাচিত হয় । খেলাটি পরিচালনা করেন মোঃ নাসির উদ্দিন ।

খুলনা-৬ আসনের সংসদ সদস্যের শোক ও সমবেদনা

খবর বিজ্ঞপ্তি

পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ও লস্কর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা সানা করোনায় আক্রান্ত হয়ে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এক শোক বিবৃতিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।#

ডুমুরিয়ায় পূজা উদযাপন পরিষদের গীতা বিতরণ অনুষ্ঠান

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় রুদাঘরা ইউনিয়নের হিন্দু মহাজোট ও পূজা উদযাপন পরিষদের আয়োজনে গীতা বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার শোলগাতিয়া শ্রী শ্রী পঞ্চানন মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল। সভার শুরুতেই গীতা পাঠ করেন গীতা শিক্ষক জয়দেব সরকার। প্রধান অতিথি ছিলেন জাতীয় হিন্দু মহাজোট খুলনা জেলা শাখার সভাপতি কৃষ্ণ নন্দী। বিশেষ অতিথি ছিলেন হিন্দু মহাজোট জেলা সাধারণ সম্পাদক ঠঠঠঅধ্যাপক সুশান্ত কুন্ডু, ইঞ্জিনিয়ার বিমল কৃষ্ণ দাস ও সবুজ ঘেরা ইঠজফ বিশ্বাস।এ সময় বক্তব্য দেন অনিল কুমার মভককঢঠফণ্ডল,আরতী রানি মল্লিক, আশুতোষ বিশ্বাস, মহিতোষ মণ্ডল, প্রভাষক কার্তিক সাহা,প্রভাস রায়। অনুষ্ঠান শেষে ৩০ জন স্কুলছাত্রের মাঝে গীতা বিতরণ করা হয়।

খুলনা জেলা শুভসংঘের সভাপতি বিপুল, সাধারণ সম্পাদক সাঈদ

খবর বিজ্ঞপ্তি

কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বিপুল কান্তি চৌধুরীকে সভাপতি ও মো. আবু সাঈদ খানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা শাখার কমিটি গঠন করা হয়। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনার বকসিপাড়া এলাকায় কালের কণ্ঠ খুলনা অফিসে শুভসংঘের পুরনো কমিটি ও নতুন সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করেন কালের কণ্ঠ খুলনার ব্যুরোপ্রধান গৌরাঙ্গ নন্দী। নবগঠিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি অপু সরকার, দয়াল কৃষ্ণ সানা, সৈয়দ সালমান জামান রাজ, শেখ মাহমুদ হাসান তুহিন, শেখ মোঃ রাসেল, দেবব্রত মন্ডল, কাজী মাহবুব রহমান, বাধন হালদার, মো. রেজাউল করিম সাগর খান, দেবাশীষ জোদ্দার, মনিশংকর মন্ডল, শিমুল দেবনাথ, নজির আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র দাশ, রাজীব সরকার রাহুল, মুহাইমিনুল ইসলাম মাহিন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদের সুমন, ইদ্রিস আলী জোয়ার্দ্দার, অনুপম মন্ডল, দপ্তর সম্পাদক মো. আবু রায়হান খান, উপ-দপ্তর সম্পাদক সুজিত সরকার, প্রচার সম্পাদক শেখ নাফিজ ইকবাল নাঈম, উপ-প্রচার সম্পাদক সৌরভ মন্ডল, কোষাধ্যক্ষ মো. ইয়াছিন আরাফাত, নারী বিষয়ক সম্পাদক আয়শা আক্তার কেয়া, ক্রীড়া সম্পাদক ইমরান হোসাইন, উপ-ক্রীড়া সম্পাদক সিদ্ধার্থ সরকার, সাহিত্য সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, উপ-সাহিত্য সম্পাদক বিপ্লব সানা, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক কৃষ্ণেন্দু দত্ত, উপ-ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক অমৃত মন্ডল, সহ-সম্পাদক মোঃ হাছিবুর রহমান আসিফ, তমা দাশ, চিরঞ্জিত সরকার, সুরেশ মন্ডল, রঞ্জন মন্ডল, দবির মোল্লা, সুমন রায়, পার্থ দাশ, পল্লব রায়, সদস্য উত্তম মন্ডল, জাকারিয়া রাব্বি, ভবেষ চন্দ্র বৈরাগী, শুভদীপ্ত মন্ডল, অভিজিৎ সরকার রাহুল, জয়ন্ত সরদার, বৃতি সরকার, রাহাদ মাহমুদ, মাইকেল রায়।

বাগেরহাটে স্বামী-সন্তানসহ নারী নেত্রীর বিরুদ্ধে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ ও সহযোগিতার মামলা

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে বিয়ের প্রলোভনে ধর্ষণ, মারধর ও জোরপূর্বক গর্ভের সন্তান অপসারণের চেষ্টার অভিযোগে স্বামী-সন্তানসহ এক প্রভাবশালী নারী নেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ৩০ বছর বয়সী এক স্কুল শিক্ষিকা। ৩০ আগস্ট সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা বাগেরহাট সদর থানায় এই মামলা দায়ের করেন। কৌশলগত কারণে মামলার বিষয়টি গোপন রাখা হলেও বিষয়টি নিয়ে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ অবশেষে শুক্রবার (০৩ সেপ্টেম্বর)  মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

মামলার আসামীরা হলেন, বাগেরহাট শহরের রেলরোডস্থ রেদওয়ান আহমেদ রাতুল (২৯), রাতুলের বাবা ফারুক আহমেদ (৫৮) এবং রাতুলের মা বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা ও বাগেরহাট সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. পারভীন আহেমদ (৫০)। দীর্ঘদিন ধরে নারী অধিকার নিয়ে কাজ করছেন এ্যাড. পারভীন আহমেদ।

বাদীর লিখিত এজাহারের বরাদ দিয়ে থানা পুলিশ জানান, এ বছরের ১৫ ফেব্রুয়ারি রেদওয়ান আহমেদ রাতুলের সাথে প্রেমের সম্পর্ক হয় ওই স্কুল শিক্ষিকার। সম্পর্কের এক পর্যায়ে ১৪ জুলাই স্কুল শিক্ষিকার ভাড়া বাসায় শারীরিক সম্পর্ক করে রাতুল। পরবর্তীতে ২৩ জুলাই রাতুলের রেলরোডস্ত বাড়িতে নিয়ে জোরপূর্বক ওই শিক্ষিকার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় রাতুল। সর্বশেষ ২৯ আগস্ট নিজেকে দুই মাসের অন্তস্বত্তা দাবি করে রাতুলের বাড়িতে যায় ওই শিক্ষিকা। সেখানে জোরপূর্বক আবারও ওই শিক্ষিকাকে ধর্ষণ ও মারধর করে রাতুল। বিষয়টি রাতুলের মা এ্যাড. পারভীন আহমেদ দেখে ফেলেন। তখন ওই শিক্ষিকা অন্তসত্ত্বার বিষয়টি এ্যাড. পারভীনকে জানান। পরে ওই স্কুল শিক্ষিকার গর্ভের সন্তান অপসারণ করতে জোরপূর্বক বাগেরহাট শহরের দাসপাড়া মোড়স্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায় এ্যাড. পারভীন আহমেদ। একপর্যায়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে রাস্তার পাশের দোকানে আশ্রয় নিয়ে অসহায় ওই শিক্ষিকা আত্মচিৎকার করতে থাকেন।

স্থানীয়রা জড়ো হলে সে সময় ওই নারীনেত্রী সরে পড়েন। একজন প্রভাবশালী নারীনেত্রীর এমনকান্ডে বাগেরহাট শহরের বিভিন্ন নারীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এনিয়ে শহরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পরবর্তীতে ৩০ আগস্ট বাগেরহাট মডেল থানায় বাদি হয়ে মামলা দায়ের করেন হিন্দু সম্প্রদায়ের ওই স্কুল শিক্ষিকা।এ বিষয়ে কথা বলার জন্য এ্যাড. পারভীন আহমেদকে ফোন করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

বাগেরহাট মহিলা পরিষদের সভানেত্রী এ্যাড. সীতা রানী দেবনাথ বলেন, আমরা এই বিষয়ে সরাসরি কোন অভিযোগ পাইনি। গতকাল বৃহস্পতিবার আদালতে গিয়ে এ বিষয়ে শোনার পর আমরা খোঁজ নিচ্ছি। আমরা নারীদের অধিকার ও মানবাধিকার নিয়ে কাজ করি। মেয়েটি যেন নেয় বিচার পায় আমরা সেই চেষ্টা করবো। আর আমাদের পরিষদের কেউ এই ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধেও তদন্তপূর্ব ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ ও সহায়তার অভিযোগ এনে স্কুল শিক্ষিকা মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তবে আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মোড়েলগঞ্জে নবাগত ওসির শ্লোগান

আরিফুল ইসলাম আরিফ, মোড়েলগঞ্জ।।

বাগেরহাটের মোড়েলগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ মো.ইকবাল বাহার চৌধুরি মোরেলগঞ্জ প্রেসক্লারের কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে বৃহস্পতিবার রাতে এক মতবিনিময় সভা করেছেন।

থানা কার্যালয়ে এ মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরি বলেছেন, মাদক, সন্ত্রাস, ধর্ষণ, চোরাকারবারি, দুর্নীতিবাজদের সাথে আপোষ নয়, এলাকার আইনশৃংখলা রক্ষার্থে “মামলা নয়’ শান্তি চাই” এই স্লোগানে তিনি ভিশন বাস্তাবায়নে প্রাথমিকাবে দুটি ইউনিয়নকে মামলামুক্ত, পর্যায়ক্রমে সকল ইউনিয়নকে এর আওতায় নিয়ে আসবেন। সে ক্ষেত্রে ছোট খাটো ঘটনায় স্থানীয় পর্যায়ে নিষ্পত্তি হলে সেটি হবে সকলের জন্য মঙ্গল। এটি বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিক, শিক্ষক, ইমাম, ওয়ার্ড পর্যায়ে রাজনীতিবিদ, চেয়ারম্যান মেম্বর জনপ্রতিনিধিদের সহযোগীতা করতে হবে। তিনি আরো বলেন, মোড়েলগঞ্জ থানায় কোন দালাল থাকবে না, আজ থেকে দালাল মুক্ত।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি একুশে টেলিভিশন প্রতিনিধি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মশিউর রহমান মাসুম, সাবেক সহ-সভাপতি দৈনিক পূর্বাঞ্চল মোড়েলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ, সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, সাবেক সভাপতি দৈনিক জন্মভূমি প্রতিনিধি জামাল শরীফ, দৈনিক সংবাদ প্রতিনিধি গণেশ পাল, দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, দৈনিক জনতা প্রতিনিধি রাজীব আহসান রাজু, জিটিভি প্রতিনিধি জামাল হোসেন বাপ্পা, দৈনিক পূর্বাঞ্চল ও ঢাকা প্রতিদিন মোড়েলগঞ্জ প্রতিনিধি এম. পলাশ শরীফ, ডেইলি অবজারভার প্রতিনিধি এসএম সাইফুল ইসলাম কবির প্রমুখ। উল্লেখ্য, নবাগত ওসি ইকবাল বাহার চৌধুরী এর পূর্বে পার্শ্ববতী মংলা থানায় অফিসার ইনচার্জ এর দায়িত্ব পালন করেছেন। ২ সেপ্টেম্বর মোড়েলগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদান করেন।

মোড়েলগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

 মোড়লগঞ্জ প্রতিনিধি ।।

 বাগেরহাটের মোড়েলগঞ্জ থানা পুলিশ শুক্রবার ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী নান্না তালুকদারকে আটক করতে সক্ষম হয়েছে।

 জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক পিপিএম এর নির্দেশনায় মোড়েলগঞ্জ থানা নবাগত অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী এর নেতৃত্বে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নান্না তালুকদার(৪৫) কে আটক করে। এসআই সুফল সরকার জানান, নান্না তালুকদার গ্রেফতারি পরোয়ানা নিয়ে ৩ মাস যাবৎ পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জিউধরা থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।  

বেনাপোল দিয়ে ভারতে পাচারের ৩১ টি পাসপোর্টসহ ৩ জনকে আটক করেছে বিজিবি

বেনাপোল প্রতিনিধি     ।।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ৩১ টি বাংলাদেশী পাসপোর্ট সহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার রাতে আšতর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো শার্শা উপজেলার  বাগআঁচড়া ইউনিয়নের বাগুড়ী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে শাওন হোসেন জীবন(৩০),বাগআঁচড়া গ্রামের আঃ রহিমের ছেলে আনিছুর রহমান(৪১)এবং ঝিকরগাছা উপজেলার  শংকরপুর গ্রামের ফাজের আলীর ছেলে আঃ সায়েদ তুষার(৪০)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বিপুল সংখ্যক পাসপোর্ট ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেন। পরে তাদের আটক করে সাথে থাকা ব্যাগ তল্লাশী করে শাওনের ব্যাগ থেকে ৭টি পাসপোর্ট, তুষারের ব্যাগ থেকে ১৩টি পাসপোর্ট এবং আনিছুরের ব্যাগ থেকে ১১টি পাসপোর্ট জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে রাতেই বেনাপোল পোর্ট থানায়সোপর্দ করা হয়েছে।

নড়াইলে মামা বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের স্বিকার হয়ে সাত বছরের শিশুর মৃত্যু

মোঃ আবু তাহের, নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইলে মামা বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের স্বিকার হয়ে সুবর্ণা নামের (৭) বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ। আজ (৩সেপ্টেম্বার) শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশালের সিরাজুল ইসলাম ও  ঝর্না বেগম ঢাকার মিরপুর এলাকায় থাকেন। তাদের মেয়ে সুবর্ণা সম্প্রতি ঢাকা থেকে বেড়াতে আসে নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের নয়নের বাড়ির ভাড়ায়টিয়া মামা হাফিজুর রহমানের বাসায়। শুক্রবার সকাল ৬ ঘটিকার দিকে শিশু সুবর্ণাকে জরুরী বিভাগে নিয়ে আসে স্বজনরা।তারা জানায় সুবর্ণা জ্বরের কারনে অসুস্থ্য হয়ে পড়েছে। জরুরী বিভাগের চিকিৎসক তার শরীরের আলামত দেখে সন্দেহ হলে তাৎক্ষনিক বিষয়টি নড়াইল সদর থানায় জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির, সদর থানার উপ-পরিদর্শক এস আই আমির হোসেন হাসপাতালে ছুটে আসেন এবং নিহতের মামা হাফিজুর রহমান ও মামি তানিয়া খানমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। জরুরী বিভাগের চিকৎসক হাফিজুর রহমান (মুক্ত) সাংবাদিকদের বলেন, প্রাথমিভাবে ধারনা করা হচ্ছে শিশুটিকে ধর্ষন করা হয়েছে। নিহতের দেহে  ধর্ষনের আলামত রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির বলেন, মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারন জানা যাবে। নিহতের মামা হাফিজুর রহমান ও মামি তানিয়া খানমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলেও তিনি জানান।

কুয়েট এলামনাই এসোসিয়েশনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন কুয়েট এলামনাই এসোসিয়েশনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ০১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় অনলাইনে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থেকে ফলক উম্মোচনের মাধ্যমে এসোসিয়েশনের কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এবং সভাপতিত্ব করেন কুয়েট এলামনাই এসোসিয়েশনের বোর্ড অব ট্রাসটিস এর সভাপতি প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কুয়েট এলামনাই এসোসিয়েশনের বোর্ড অব ট্রাসটিস এর সেক্রেটারী জেনারেল প্রফেসর ড. আবু জাকির মোর্শেদ। বিশ^বিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন প্রফেসর ড. খন্দকার আফতাব হোসেন, প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমান, প্রকৌশলী শাহাদাত হোসেন (শিবলু), প্রকৌশলী রহমতুল্লাহ হাবীব, প্রকৌশলী নওশের আলী, প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, প্রকৌশলী শেখ আলী আহম্মেদ, প্রফেসর ড. এম এম এ হাসেম ও প্রকৌশলী শেখ মুনির আহম্মেদ প্রমুখ।

উদ্বেধনী অনুষ্ঠানে এ প্রতিষ্ঠানের প্রথম ব্যাচ থেকে শুরু করে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অনলাইনে সংযুক্ত ছিলেন। বক্তারা কুয়েট এলামনাই এসোসিয়েশনের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এর সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।