Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় শিক্ষার সুযোগ-সুবিধার তথ্য নিয়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় ৭ দিনের...

মালয়েশিয়ায় শিক্ষার সুযোগ-সুবিধার তথ্য নিয়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় ৭ দিনের ​শিক্ষামেলায় আসছে প্রতিনিধি দল

8

শেখ সেকেন্দার আলী,মালয়েশিয়া থেকে।

​বিভিন্ন সরকারি-বেসরকারি ​​বিশ্ববিদ্যালয়ের ​​শিক্ষার ​​সুযোগ-সুবিধার তথ্য নিয়ে ​​​​শিক্ষামেলা​ করতে ​বাংলাদেশে ​​আসছে ​​​​মালয়েশিয়ার প্রতিনিধি দল।

শিক্ষার্থীদের ​​সুযোগ-সুবিধার​ ​জানাতে ​​ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় ৭ দিনের ​​শিক্ষামেলা করবে মালয়েশি​​য়ার নয়টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। আগামি ১০-১১ এপ্রিল ঢাকার হোটেল সেরিনায়, ১২-১৩ এপ্রিল চট্টগ্রামের হোটেল অয়েল পার্ক, ১৫ এপ্রিল খুলনার হোটেল ক্যাসেল ও ১৭-১৮ এপ্রিল রাজশাহীতে মালয়েশিয়ার বিশ্ববিদ্যাল​​য়গুলো সরাসরি শিক্ষা মেলা করতে যাচ্ছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৭ টা পর্যন্ত। মেলায় অংশগ্রহনকারীদের জন্য যে সকল সুবিধা থাকছে- ফ্রি এপ্লিকেশন, ইনস্ট্যান্ট অফার লেটার, ফাইল ওপেনিং ফী লাগবে না, থাকছে স্কলারশিপ সুবিধা, সকল ইউনিভার্সিটি প্রতিনিধির সাথে আলাদা ভাবে কথা বলার সুযোগ। 
 
মেলায় অংশ নিতে যাওয়া ৯টি বিশ্ববিদ্যালয় হলো- ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ইউসিএসআই ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি টেকনিক্যাল মালয়েশিয়া মালাক্কা (ইউটিইএম), মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি মালয়েশিয়া (এমএমইউ ), ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এন্ড কলেজ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। 
 
মেলার অয়োজক প্রতিষ্ঠান আশা এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ রাকিব মিয়া বলেন, বাংলাদেশ থেকে প্রতি বছর বহু শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে বিদেশ যান। গত একযুগ ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের কয়েকটি দেশের মাঝে প্রিয় নাম মালয়েশিয়া। সঠিক তথ্য ও গাইড লাইনের অভাবে এবং কিছু অসাধু এজেন্টের কারণে ভালো ফলাফল করা শিক্ষার্থীরা নাম সর্বস্ব প্রতিষ্ঠানে ভর্তির মাধ্যমে প্রতারিত হচ্ছেন। এ সমস্যা থেকে উত্তরণে মালয়েশিয়ার সেরা ছয়টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সরাসরি শিক্ষামেলা করতে যাচ্ছে। 
মালয়েশিয়ায় যেতে শিক্ষার্থীদের ভিসা প্রসেসিং, আবেদন পদ্ধতি ও বিভিন্ন সেবা সম্পর্কেও ধারণা দেওয়া হবে মেলায়।