রূপসা প্রতিনিধি।।
রূপসায় ২০২১-২২অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ ২৬ আগষ্ট দুপুরে উপজেলা পরিষদ পুকুর ও অন্যান্য জলাশয়ে অনুষ্টিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস এর সভাপতিত্বে মৎস্য অবমুক্ত করনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো:সাজ্জাদ হোসেন, ভোটেনারী সার্জন তপু সাহা,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি মজুমদার, খামার ব্যবস্থাপক নাসির উদ্দিন,মেরিন ফিশারিজ কর্মকর্তা রিয়ন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, মৎস্য সহকারী কর্মকর্তা লিয়াকত আলী,ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।











































