Home আঞ্চলিক বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে সকলকে ঐক্যবন্ধ হতে হবে: জামাল

বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে সকলকে ঐক্যবন্ধ হতে হবে: জামাল

24

কৈয়া বাজারে শোক সভায় জামাল

ডুমুরিয়া প্রতিনিধি//

খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল বলেছেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, একটি স্বাধীন বাংলার। মহান মুক্তিযুদ্ধের পরে বিধ্বস্থ বাংলাকে সোনার বাংলায় রুপান্তরে কাজ শুরুর সাড়ে ৩ বছরের মাথায় ৭১’এর পরাজিত শক্তি ও দেশি-বিদেশী ষড়যন্ত্রে জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে বাংলাকে কলংকিত করেছিল খুনি মোস্তাক-জিয়ারা। বঙ্গবন্ধুর আদরের দুলালী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন আজ বাস্তবায়নের দোড় গোড়ায়। খুনি চক্রটি এখনও চক্রান্ত চালিয়ে যাচ্ছে। একারনে সকল বঙ্গবন্ধু সৈনিককে ঐক্যবন্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করতে হবে। তিনি গতকাল শুক্রবার বিকেলে কৈয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাসস্টান্ডে বিকেলে ৪ টার ওই সভায় সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি সুজয় কুমার মন্ডল। সম্পাদক শিপলু সরদারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা শ্রীমন্ত অধিকারী রাহুল, জেলা সদস্য শিউলী সরোয়ার,জামিল খান, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, জলমা ইউনিযন আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র সরকার, সাধারণ সস্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্লা মিজানুর রহমান বাবু, জেলা যুবলীগের যুব বিষয়ক সম্পাদক রাসেল কবির, জলমার সাবেক চেয়ারম্যান গফুর মোল্লা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান সোহাগ, ও বিধান চন্দ্র রায়। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ওয়ালিউর রহমান সানি, রাফায়েল হোসেন বাবু,দ্বিপ পান্ডে বিশ্ব, রাকিবুল ইসলাম সুমন, আমিনুর রহমান মোমিন, তানফির রহমান আকাশ, চিশতী নাজমুল বাসার, ফাইম হোসেন আবির, ইফাত হোসেন, বাধঁন মন্ডল, রাসেল হালদার, তপন মন্ডল, আসলাম হালদার, সুমন, সবুজ দিপ, সাদ্দাম মাসুদ, বিধান রায়, জাফর মুন্সি, আমানুল্লাহ সোহান, নিত্যানন্দ বৈরাগী, হরিচাদঁ ঢাকই প্রমুখ। পরে দুস্থদের মাঝে কাঙ্গালী ভোজ বিতরন করা হয়।