Home আঞ্চলিক খুলনায় দেশীয় মদসহ ইউপি মেম্বার আটক

খুলনায় দেশীয় মদসহ ইউপি মেম্বার আটক

8

স্টাফ রিপোর্টার //

 খুলনা জেলার ফুলতলা উপজেলাধীন আটরা গিলাতলা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ নবিরুল ইসলাম রাজাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১০ টার দিকে গিলাতলা ইউনিয়নের আফিল গেইট এলাকার বাইপাস সড়ক সংলগ্ন “রাজ্যজয় রেস্টুরেন্ট” থেকে তাকে আটক করা হয়। রেস্টুরেন্টটির মালিক রাজা নিজেই।

তিনি ফুলতলা উপজেলার শিরোমণি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে তার স্ত্রী ফারজানা নিশা ফুলতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য।

সুত্র-প্রবর্তন