Home আঞ্চলিক কটকা ট্রাজেডি : শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবসের কর্মসূচি

কটকা ট্রাজেডি : শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবসের কর্মসূচি

15

কবর বিজ্ঞপ্তি

আগামী কাল ১৩ মার্চ শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকা নামক স্থানে সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ জন ছাত্র-ছাত্রী সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে শাহাদতবরণ করেন। সেখান থেকে প্রতিবছর এ দিনটি খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এ বছর ১৩ মার্চ এ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০.৪৫ মিনিটে কালোব্যাজ ধারণ, বেলা ১১ টায় শোকর‌্যালি, বেলা ১১.১৫ মিনিটে কটকা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১.৪৫ মিনিটে কটকা স্মৃতিসৌধ প্রাঙ্গণে আলোচনা, বেলা ১২ টায় প্রদর্শনীর উদ্বোধন, বাদ জুম্মা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল ও বিশ্ববিদ্যালয় মন্দিরে প্রার্থনা এবং বাদ জুম্মা এতিমদের সাথে মধ্যাহ্ন ভোজ, বিকেল সাড়ে ৫ টায় শোকসভা ও স্মৃতিচারণ, সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রদীপ প্রজ্জ্বলন এবং সন্ধ্যা ৭ টায় তথ্যচিত্র প্রদর্শন। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন শিক্ষার্থী যারা এ দুর্ঘটনায় শাহাদতবরণ করেন তারা হলেন, আরনাজ রিফাত রূপা, মোঃ মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মোঃ কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মোঃ আশরাফুজ্জামান, মোঃ তৌহিদুল এনাম। এছাড়া বুয়েটের দু’জন ছাত্রের নাম সামিউল ও শাকিল।