শেষটায় জিম্বাবুয়ে পাত্তাই পেল না
ক্রীড়া প্রতিবেদক
সুযোগ ছিল নতুন অভিজ্ঞতা নেওয়ার। আন্তর্জাতিক ম্যাচে কখনো সবকটি উইকেট হাতে রেখে জেতেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের দেওয়া সহজ ল্য তাড়া করতে নেমে বাংলাদেশ ব্যাটিং করছিল সেভাবেই। কিন্তু এবারও হলো না। মিরপুরে বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি জিতল ৯ উইকেটে। রেকর্ড ব্যবধানে জয় না পেলেও নতুন আরেকটি অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের।
পূর্ণাঙ্গ সিরিজে এবারই প্রথম তিন ফরম্যাটেই সিরিজ জিতল বাংলাদেশ। টেস্টে জিম্বাবুয়েকে হারিয়েছে ১-০ ব্যবধানে। ওয়ানডেতে অতিথিদের হোয়াইটওয়াশ করেছে ৩-০ ব্যবধানে। এবার টি-টোয়েন্টি জিতল ২-০ ব্যবধানে। সিরিজ জয়ের চাপ ছিল বাংলাদেশের ওপর। তবুও টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দিল নিয়মিত একাদশের তিন খেলোয়াড়কে। তামিমের সঙ্গী শফিউল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। দলে এলেন আল-আমিন, নাঈম শেখ। অভিষেক হলো হাসান মাহমুদের। তিন পরিবর্তনেও পাল্টাল না ম্যাচের ফলাফল। বাংলাদেশ জিতল হেসেখেলে।
আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে ৭ উইকেটে তোলে মাত্র ১১৯ রান। মামুলি ল্েয বাংলাদেশ জিতে যায় খুব সহজে। ২৫ বল আগে ৯ উইকেটের জয়ে টি-টোয়েন্টি সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। লিটনের ব্যাট থেকে আসে আরেকটি ফিফটি। ওয়ানডেতে তিন ইনিংসে করেছিলেন ৩১২ রান। টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এল ১১৯। প্রথম ম্যাচের ৫৯ এর সঙ্গে আজ ৬০। দুর্দান্ত ফর্মে থাকা লিটন এ সিরিজে বুঝিয়ে দিয়েছেন সময় যখন ভালো যায় তখন ব্যাট যেন শান দেওয়া তরবারি। তামিমের পরিবর্তে নামা নাঈম শেখ হতাশ করেনি। উদ্বোধনী জুটিতে লিটনকে সঙ্গে দিয়ে ৭৭ রান যোগ করেন। তাতে বাঁহাতির অবদান ৩৪ বলে ৩৩ রান। নাঈম সাজঘরে ফেরার পর লিটন তুলে নেন হাফ সেঞ্চুরি। এরপর ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। দ্বিতীয় উইকেটে সৌম্য ও লিটনের ব্যাট থেকে আসে ৪৩ রান। লিটন ৮ চারে সাজান ৬০ রানের ইনিংস। সৌম্যর ২ ছক্কায় ১৬ বলে করেন ২০ রান। সহজ জয়ের ভিত গড়েছিলেন বোলাররা। টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরুতে থেকেই বোলাররা ছিলেন নিয়ন্ত্রিত। নিখুঁত লাইন ও লেন্থ ধরে টানা বোলিং করে যান আল-আমিন, সাইফউদ্দিন ও হাসান মাহমুদ। তিন পেসারের চাপে পাওয়ার প্লেতে রান উঠেছে সামান্যই। ১ উইকেট হারিয়ে তারা তুলে মাত্র ৩১ রান। স্পিনাররা আক্রমণে আসার পর রানের চাকায় লাগাম টানেন। ওভারে একাধিক ডট বল আর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন স্পিনাররা। বল হাতে মোস্তাফিজ ২৫ রানে ২টি এবং আল-আমিন ২২ রানে ২ উইকেট নেন। ১ উইকেট করে নেন সাইফউদ্দিন, আফিফ ও মেহেদী হাসান।
ব্যাটিংয়ে জিম্বাবুয়ের হয়ে লড়াই করেন অভিজ্ঞ ব্রেন্ডান টেলর। পুরো সফরে নিষ্প্রভ হয়ে থাকা টেলর শেষ ম্যাচে ৪৮ বলে করেন ৫৯ রান। ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় উইকেটে তাকে সঙ্গ দিয়েছিলেন ক্রেইগ আরভিন। কিন্তু তাদের জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভাঙতে থাকে তাদের ব্যাটিং অর্ডার। ২০০৬ সালের পর জিম্বাবুয়ের বিপে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। মাঝে ২০১৩ (১-১), ২০১৫ (১-১) এবং ২০১৬ (২-২) সালে সিরিজ ড্র করে বাংলাদেশ।
বার্কোসের চার গোলে বসুন্ধরার বড় জয়
ক্রীড়া প্রতিবেদক
একজন দ স্ট্রাইকার খুঁজছিল বসুন্ধরা কিংস। যিনি বক্সের মধ্যে থাকবেন অপ্রতিরোধ্য। এএফসি কাপে বুঝি তেমন একজনকে পেলো অস্কার ব্রুজনের দল। এমনিতেই আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান বার্কোসের অতীত সমৃদ্ধ। ঢাকায় তার অভিষেক ম্যাচটিকে রাঙিয়েও রাখলেন ৩৫বছর বয়সী স্ট্রাইকার। তার হ্যাটট্রিকে এএফসি কাপে বসুন্ধরা কিংসের অভিষেকও হয়েছে স্মরণীয়।
গতকাল বুধবার মালদ্বীপের টিসি স্পোর্টসকে তারা উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। চার গোল করেছেন বার্কোস, বাকি গোলটি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান তারকা কলিনদ্রেসের। ম্যাচের চার গোলের দুটি হয়েছে পেনাল্টি থেকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার ৪-৪-২ ছকে ফরোয়ার্ড হিসেবে খেলেছেন কলিনদ্রেস ও বার্কোস। দুজনের রসায়ন ভালোই জমেছে। মালদ্বীপের টিসি স্পোর্টস ৪-২-৩-১ ফর্মেশনে তাদের ‘নাম্বার নাইন’ আলী আশফাক। ‘ই’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধে স্বাগতিকেরা আক্রমণে ছিল অনেক এগিয়ে। ম্যাচের ১০ মিনিটে কলিনদ্রেস একক প্রচেষ্টায় বক্সে ঢুকে ল্েয শট না নিয়ে ব্যাকপাস দেন বার্কোসকে, আর্জেন্টাইন স্ট্রাইকারের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে নষ্ট হয়। ১৮মিনিটে বসুন্ধরা এগিয়ে যায়। বার্কোসের পাসে বিপলুর জোরালো শট গোলকিপার ফিরিয়ে দেন, ফিরতি বলে দুইশবেকভ হয়ে কলিনদ্রেসের বাঁ প্রান্তের ক্রসে বার্কোস হেডে ১-০ করেন। এক গোলে পিছিয়ে থেকে টিসি স্পোর্টস সমতা আনতে চেষ্টা করে। ২০ মিনিটে গোলের দেখাও পায় তারা। ডিফেন্ডার ইয়াসিন খান বক্সের মধ্যে ফেলে দেন আলী আশফাককে। পেনাল্টি থেকে ইসা ইসমাইলের শট গোলকিপার জিকো ফিরিয়ে দেন, ফিরতি বলে ভলিতে গোল করেন এই মিডফিল্ডার (১-১)। ২৩ মিনিটে বার্কোসের পাস থেকে কলিনদ্রেস বক্সে ঢুকে শট নিলেও তা পোষ্ট ঘেঁষে যায়। তিন মিনিট পর বসুন্ধরা এগিয়ে যায়। বিপলুর লবে বার্কোস দুর্দান্ত হেডে বলের গতিটাই শুধু বদলে দেন (২-১)। বিরতির পর প্রতিপকে আরও চেপে ধরে বসুন্ধরা। এই অর্ধে আরও তিনটি গোল আদায় করে নেয়।
যদিও ৫০ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে আবারও সমতা আনার সুযোগ হারিয়েছে টিসি স্পোর্টস। ফ্রি-কিক থেকে স্বাগতিকদের দেলমন্তে হেড করতে লাফিয়ে ওঠার সময় টিসি স্পোর্টসের একজনও ভারসাম্য রাখতে পারেননি। অস্ট্রেলিয়ান রেফারি শন ইভান্স পেনাল্টির বাঁশি দেন। ইসা ইসমাইলের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন বসুন্ধরা গোলকিপার জিকো। ৫৮ মিনিটে কলিনদ্রেসের জোরালো শট গোলকিপারের শরীরে লেগে প্রতিহত হয়। ৬৬ মিনিটে কলিনদ্রেসকে ফাউল করেন অধিনায়ক আহমেদ ফারাহ।। পেনাল্টিতে পাকিস্তানি গোলকিপারকে পরাস্ত করে হ্যাটট্রিক পূর্ণ করেন বার্কোস। ৭৬ মিনিটে টিসিকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেয় ব্রুজনের ছাত্ররা। বিশ্বনাথের ডান প্রান্তের ক্রসে কলিনদ্রেস দুর্দান্ত হেডে ৪-১ করেন। যোগ করা সময়ে গোলকিপার এগিয়ে এলে তার মাথার ওপর দিয়ে ল্যভেদ করেন বার্কোস। আগামী ১৪ এপ্রিল মালদ্বীপের মাঝিয়া অ্যান্ড রিক্রিয়েশন কাবের বিপে লড়বে বসুন্ধরা। ম্যাচটি হবে মালেতে।
প্রথম ব্লাইন্ড ফুটবল ম্যাচে বাংলাদেশের হার
ক্রীড়া প্রতিবেদক
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) আয়োজনে গতকাল বুধবার বাংলাদেশে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশে ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ব্লাইন্ড ফুটবল তথা দৃষ্টি প্রতিবন্ধীদের ফুটবল। পল্টনস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স মাঠে ব্লাইন্ড প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় ভারত ও বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হার মেনেছে বাংলাদেশ।
নবীন দল হওয়া সত্ত্বেও প্রথমার্ধে দারুণ খেলে বাংলাদেশ। জালের নাগাল পেতে দেয়নি ভারতকে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে। সেটি আর বাকি সময়ে শোধ দিতে পারেনি। ম্যাচের ১৭ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন ভারতের প্রসেনজিৎ আদো (দুই অর্ধে ১৫ মিনিট করে ৩০ মিনিটের ম্যাচ)। আজ বৃহস্পতিবার সকালে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত ব্লাইন্ড ফুটবল দল।
ব্লাইন্ড ফুটবল বা ব্লাইন্ড সকার খেলে মূলত পাঁচজন। তাদের মধ্যে চারজন দৃষ্টি প্রতিবন্ধী। কেবল গোলরক চোখে দেখতে পান। বাকিরা ব্লাইন্ডফোল্ড। তাদের জন্য বিশেষ বল থাকে। যেটার মধ্যে কয়েকটি ঝুনঝুনি থাকে। যেটা বলের ভেতরে ‘ঝনঝন’ শব্দ করে। সেই শব্দ শুনে দৃষ্টি প্রতিবন্ধীরা বুঝতে পারেন বল কোন দিকে যাচ্ছে। পাশাপাশি খেলার সময় খেলোয়াড়রা বিশেষ দুটি শব্দ ব্যবহার করে (‘ভয় অ্যান্ড গো’)। যাতে আক্রমণভাগে থাকা খেলোয়াড়রা মিডফিল্ড ও রণভাগে থাকা খেলোয়াড়দের অবস্থান বুঝতে পারে। ব্লাইন্ড ফুটবলের মাঠের আকৃতি হয় ৪২ মিটার বাই ২২ মিটার। ভারতে এটা খেলা হয় ৪০ মিটার বাই ২০ মিটার আকৃতির মাঠে। অবশ্য কোথাও কোথাও মাঠের আকৃতি ৩৮ মিটার বাই ১৮ মিটারও হয়।
ওয়ালটন জাতীয় যুব দাবার শীর্ষে ৩জন
ক্রীড়া প্রতিবেদক
‘ওয়ালটন স্মার্ট টিভি জাতীয় যুব দাবা প্রতিযোগিতা-২০২০’ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। অনূর্ধ্ব-৮, ১০, ১২, ১৪, ১৬ ও ১৮ বছর বসয়ীদের বিভিন্ন গ্রুপে গতকাল বুধবার দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
দুই রাউন্ড শেষে পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে অনূর্ধ্ব-১৮ গ্রুপে ৩ জন খেলোয়াড় পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেন- ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, নাফিম আল করীম ও তাহমিদুল ইসলাম। অনূর্ধ্ব-১৬ গ্রুপে ৭ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে শীর্ষে রয়েছেন। এরা হলেন- মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মোর্তুজা মাহাথির ইসলাম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস, মাহিন আহমেদ শুভ, মোহাম্মদ শফিকুল ইসলাম, মাহফুজুর রহমান সাইফ ও অমর্ত্য বড়ুয়া। অনূর্ধ্ব-১৪ গ্রুপে ৫ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে শীর্ষে রয়েছেন। এরা হলেন- স্বর্নাভো চৌধুরী, নুশরাত জাহান আলো, মারযুক চৌধুরী, এস এম সাফওয়ান ও ফাহিম শাহরিয়ার। অনূর্ধ্ব-১২ গ্রুপে ৫ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে শীর্ষে রয়েছেন। এরা হলেন- মো. সাজিদুল হক, ফায়েজ আহমেদ, ওয়াদিফা আহমেদ, আজহের হোসেন ও শেখ অনুপম কাদের।
ঢাকা লিগ ফিরছে ঢাকায়
ক্রীড়া প্রতিবেদক
ঘরোয়া ক্রিকেটের সব থেকে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ কক্সবাজার ও চট্টগ্রামে হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচগুলোকে ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। নিশ্চিত করেছেন সিসিডিএমের সমন্বয়ক আমিন খান। তবে ম্যাচ শুরুর তারিখ এখনও চূড়ান্ত করতে পারেনি সিসিডিএম।
আমিন খান বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা লিগ ঢাকায় আয়োজন করবো। ভালো মানের উইকেটের জন্য আমরা লিগ ঢাকার বাইরে আয়োজন করতে চাচ্ছিলাম। এখন যেহেতু মাঠ ফাঁকা আছে আমরা লিগ ঢাকায় শুরুর সিদ্ধান্ত নিয়েছি।’ ‘তবে কবে লিগ শুরু করবো তা নিয়ে একটু আলোচনা হচ্ছে। বিকেএসপি, মিরপুর ও ফতুল্লায় আমাদের মাঠ দেওয়ার কথা ২৭ মার্চ। কিন্তু হুট করে মাঠ আমরা এখন চাচ্ছি। আমাদের গ্রাউন্ডস কমিটির সঙ্গে মিটিং করতে হবে। তারা মাঠ অ্যাভেইলেভেল করতে পারলে আমরা ঢাকাতেই ম্যাচ শুরু করবো।’
জুনে আসছে অস্ট্রেলিয়া
ক্রীড়া প্রতিবেদক
জুনে অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশ সফরে। স্বাগতিকদের বিপে দুটি টেস্ট খেলবে অজিরা। বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চট্টগ্রাম ও ঢাকায় হবে দুটি টেস্ট। ১১ থেকে ১৫ জুন বন্দরনগরী চট্টগ্রামে হবে প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্ট হবে ১৯ থেকে ২৩ জুন।
মূল মঞ্চে মাঠে নামার আগে অস্ট্রেলিয়া একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথমবারের মতো বাংলাদেশে কোনো দল মূল মঞ্চে মাঠে নামার আগে চারদিনের ম্যাচ খেলবে। এর আগে ইংল্যান্ড ও ভারত খেলেছে তিনদিনের প্রস্তুতি ম্যাচ। ম্যাচ সূচি চূড়ান্ত হলেও ঢাকায় অস্ট্রেলিয়া কবে পা রাখবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ধারনা করা হচ্ছে প্রস্তুতি ম্যাচের তিনদিন আগে ঢাকায় এসে পৌঁছবে অজিরা।
ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজসেরা লিটন
ক্রীড়া প্রতিবেদক
নিঃসন্দেহে জীবনের সেরা ফর্মে রয়েছেন বাংলাদেশ দলের ড্যাশিং ব্যাটসম্যান লিটন দাস। একমাত্র টেস্ট থেকে শুরু করে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ পর্যন্ত রানের ফোয়ারা ছুটিয়েছেন এ ডানহাতি স্টাইলিশ ব্যাটসম্যান। যার সুবাদে মিলেছে দারুণ স্বীকৃতিও। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজসেরা নির্বাচিত হয়েছেন লিটন।
একমাত্র টেস্টে ৫৩ রানের ইনিংস খেলার পর ওয়ানডের তিন ম্যাচে তার ইনিংসগুলো যথাক্রমে ১০৫ বলে অপরাজিত ১২৬, ১৪ বলে ৯ ও দেশের ইতিহাসের সর্বোচ্চ ১৪৩ বলে ১৭৬ রান। এই ফর্ম তিনি ধরে রেখেছেন টি-টোয়েন্টিতেও, খেলেছেন ৫৯ ও ৬০ রানের দুই ইনিংস। সবমিলিয়ে তিন সিরিজের ৬ ইনিংসে পাঁচ ফিফটির সাহায্যে ৪৮৩ রান, গড় ১২০.৭৫! যে ম্যাচে পঞ্চাশ পেরোতে পারেননি, সেটিতে হয়েছিলেন দূর্ভাগ্যজনক রানআউট। নচেৎ নিশ্চিতভাবেই ছয় ইনিংসে ৫০০ রান করে ফেলতে পারতেন লিটন।
তবে টি-টোয়েন্টিতে আর কারও সঙ্গে ভাগাভাগি নয়। দুই ম্যাচে ১১৯ গড়ে ১১৯ রান করার সুবাদে সিরিজসেরার পুরষ্কারটা এককভাবেই জিতেছেন লিটন। প্রথম ম্যাচে ম্যাচসেরার পুরস্কার সৌম্য সরকার জিতলেও, দ্বিতীয় ম্যাচে এটিও পেয়েছেন লিটন। সবমিলিয়ে দারুণ ফর্মের পুরস্কারটাও হাতেনাতেই পেয়েছেন লিটন।
মুজিব হান্ড্রেড টি-টোয়েন্টি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্রীড়া প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আগামী ২১ ও ২২ মার্চ এশিয়া ও অবশিষ্ট বিশ্ব একাদশকে নিয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সবকিছুই ঠিকঠাক করে রেখেছিল। কিন্তু অনাহুত বাগড়া দিলো করোনাভাইরাস। করোনাভাইরাসের কারণে মুজিব হান্ড্রেড টি-টোয়েন্টি নামের এই সিরিজটি স্থগিত করতে বাধ্য হলো বিসিবি।
মুজিব হান্ড্রেড টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘২১ ও ২২ তারিখরে যে খেলাগুলো নিয়েও সমস্যা হচ্ছে। সবাই এখানে এসে খেলতে পারবে সেটা নিয়ে কোনও কথা নেই। আবার খেলে যে যেতে পারবে সেই নিশ্চয়তা নেই। অনেক বিধিনিষেধ আছে। এজন্য সিদ্ধান্ত নিয়েছি ম্যাচ পিছিয়ে দেবো। মাসখানেক পরে পরিস্থিতি বিবেচনা করে আমরা আয়োজন করবো।’
সাতীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেটের উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদক
সাতীরায় জাকজমকপূর্ণ আয়োজনে মাঠে গড়ালো ১৩তম বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০। গতকাল বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সাতীরা সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুজিব বর্ষ উপলে জেলা আওয়ামী লীগ আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রীতি ম্যাচে শেখ রাসেল কাব ও সাতীরা একাদশ পরস্পরের মুখোমুখি হয়। এছাড়া টুর্নামেন্টের মূল প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে কাল শুক্রবার। ওই দিন সকাল ৯টায় শেখ রাসেল ক্রীড়া চক্র ও গণমুখী সংঘ, ১৪মার্চ ইউনুস আলী স্মৃতি সংসদ ও যশোরের ম্যাগপাই কাব, ১৫ মার্চ ইউনাইটেড ক্রিকেট কাব ও খুলনার বয়রার তরুণ সংঘ এবং ১৬ মার্চ ইয়াং বলাকা ক্রীড়া চক্র ও টাউন স্পোর্টিং কাব পরস্পরের মুখোমুখি হবে।
টটেনহামকে হারিয়ে লাইপজিগের ইতিহাস
ক্রীড়া প্রতিবেদক
পঞ্চম বিভাগের লাইসেন্স নিয়ে ২০০৯ সালে রেড বুলের হাত ধরে ফুটবল জগতে আসা আরবি লাইপজিগ ইতিহাস গড়লো চ্যাম্পিয়নস লিগে। ২০১৬ সালে বুন্দেসলিগায় উন্নীত হওয়া দলটি শেষ ষোলোতে বিদায় করলো টটেনহাম হটস্পারকে, যারা ছিল গতবারের ফাইনালিস্ট। বুন্দেসলিগার শিরোপার দৌড়ে থাকা লাইপজিগ প্রথমবার উঠলো কোয়ার্টার ফাইনালে।
গতকাল মঙ্গলবার রেড বুল অ্যারেনায় শেষ ষোলোর দ্বিতীয় লেগ ৩-০ গোলে জিতেছে লাইপজিগ। মার্সেল স্যাবিজার করেন জোড়া গোল। দুই লেগে ৪-০ গোলের অগ্রগামিতায় শেষ আটে জার্মান কাব। চোটে হ্যারি কেইন ও সন হিউং-মিন না থাকার অভাব আবারও টের পেয়েছে টটেনহাম। তাতে সব ধরনের প্রতিযোগিতায় টানা ৬ ম্যাচ জয়হীন থাকলো তারা, যা কোচ হোসে মরিনিয়োর সবচেয়ে বেশি জয়খরার রেকর্ড।
দুই বছর পিছিয়ে যেতে পারে টোকিও অলিম্পিক
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে শেষ পর্যন্ত দুই বছর পিছিয়ে যেতে পারে টোকিও অলিম্পিক গেমস। সে েেত্র ২০২০ সালের পরিবর্তে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে পারে, ২০২২ সালে।
করোনাভাইরাসের কারণে ইতিমধ্যেই চীন, জাপান, দণি কোরিয়া, ইতালিসহ অনেক দেশেই খেলাধুলার সমস্ত আয়োজন স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, আগামী জুলাইয়ে অনুষ্ঠিতব্য অলিম্পিক গেমসও পিছিয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছিল আগে থেকে। এবার সেই শঙ্কার পালে নতুন হাওয়া, টোকিও অলিম্পিক দুই বছরের জন্য স্থগিত হয়ে যেতে পারে। গেমসটির আয়োজক কমিটির এক কর্মকর্তাই এই শঙ্কার কথা জানিয়েছেন।
আর্জেন্টিনা ২৩সদস্যের দল ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে এই দলে জায়গা হয়নি আনহেল ডি মারিয়া ও মাউরো ইকার্দির মতো তারকা ফুটবলারদের। তবে ইকুয়েডর ও বলিভিয়ার বিপে ঘোষিত এই দলে ডাক পেয়েছেন স্ট্রাইকার আলেক্সিস মাক আলিস্তের।
আর্জেন্টিনা আসছে ২৬মার্চ ঘরের মাঠ লা বোম্বোনেরায় ইকুয়েডরের বিপে ম্যাচ দিয়ে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে। আর পাঁচ দিন পর বলিভিয়ার মাঠে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হবে।
আর্জেন্টিনা দল : গোলরক: হুয়ান মুসো। ডিফেন্ডার: নেহুয়েন পেরেস, রেনসো সারাভিয়া, নিকোলাস ওতামেন্দি, হের্মান পেস্সেইয়া, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বেলার্দি। মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেস, জিওভানি লো সেলসো, নিকোলাস দোমিনগেস, রদ্রিগো দে পল, মার্কোস আকুনা, রবের্তো পেরেইরা, এসেকিয়েল পালাসিও। ফরোয়ার্ড: লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো, নিকোলাস গনসালেস, লুকাস আলারিও, লাউতারো মার্তিনেস, পাওলো দিবালা, লুকাস ওকামপোস, আলেক্সিস মাক আলিস্তের।










































