Home আঞ্চলিক ইউএনও’র বাসায় হামলা: অবশেষে দুই পক্ষের সমঝোতা

ইউএনও’র বাসায় হামলা: অবশেষে দুই পক্ষের সমঝোতা

4

খুলনাঞ্চল রিপোর্ট ।।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা সংঘর্ষ পরবর্তী ঘটনায় বিভাগীয় কমিশনা‌রের আহ্বানে সি‌টি মেয়‌রের উপ‌স্থি‌তিতে সম‌ঝোতা বৈঠক অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। রোববার (২২ আগস্ট) রাত ৯টা থে‌কে রাত পৌ‌নে ১১টা পর্যন্ত ওই বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

বৈঠক শেষে মহানগর আওয়ামী লী‌সভাপ‌তি কে এম জাহা‌ঙ্গীর বলেন, বৈঠকে সাম্প্রতিক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। পুরো বিষয়টি ইতিবাচক ছিল। আমি আশা করছি উদ্ভুত সমস্যার দ্রুত সমাধান হবে।