Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

23

রূপসায় ভোক্তা-অধিকারের বাজার তদারকিতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

জেলার রূপসা থানার সেনের বাজার ও পালেরহাট এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। রবিবার (২২ অগাস্ট) জেলা কার্যালয়ের উপপরিচালক শিকদার শাহীনুর আলম এ জরিমানার আদেশ প্রদান করেছেন। 

বাজার তদারকিকালে সেনের বাজারের আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে মূল্য তালিকা না থাকার অপরাধে ৩ হাজার টাকা, পালেরহাট বাজারের হৃদয় ভ্যারাইটিজ স্টোরকে মুল্য বিহীন বিদেশী কসমেটিকস সংরক্ষণের অপরাধে ৫ হাজার টাকা ও মেসার্স মোস্তাক ফার্মেসীকে প্রচুর পরিমানে মুল্যবিহীন ঔষধ সংরক্ষণের অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করাসহ মাইকিং করা হয়। তদারকিমুলক এই অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন শিরমনি, খুলনা ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর খুলনা প্রতিনিধি। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৩০ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজাসহ ৩  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর নয়াবাটি বড় বাড়ির  মো. খলিলের ছেলে মো. আলাউদ্দিন (২৪), দূর্বার সংঘ ক্লাব সংলগ্ন এলাকার  মো. আব্দুল আলিমের ছেলে  মো. অনিক হাসান (২৫) ও দৌলতপুর  পাবলা সবুজ সংঘ মাঠের পূর্ব পাশের গাজী মিজানুর রহমানের ছেলে গাজী মাহফুজুর রহমান (৪০)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৩০ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

যশোরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

যশোর জেলার চৌগাছা কয়েরপাড় গ্রামে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ২১ আগস্ট রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬ জানায়,  ২১ আগস্ট রাত পৌনে ১০টার দিকে যশোর জেলার চৌগাছা কয়েরপাড় গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় শফিকুল ইসলামের বাড়ীর সামনে যশোর টু চৌগাছা গামী পাকা রাস্তার উপর থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল হাইকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে অপপ্রচার চালাচ্ছে ব্যর্থ সরকার: মঞ্জু

।। খবর বিজ্ঞপ্তি।।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, অবৈধ জনবিচ্ছিন্ন সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে বলে ক্ষমতা হারানোর ভয়ে আবোল তাবোল বকতে শুরু করেছে। দেশ পরিচালনায় ব্যর্থ সরকার জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রবিবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় দলীয় কার্যালয়ে করোনা ভাইরাস সংক্রামনরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চলমান কর্মসুচির অংশ খুলনা মহানগর বিএনপি তৃতীয় দফায় মাস্ক বিতরন কর্মসুচিতে সদর থানায় মাস্ক বিতরনের সময় এসব কথা বলেন। প্রশাসনের সাথে সম্মুখযুদ্ধ ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ উল্লেখ করে মঞ্জু আরও বলেন, জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই, তারা এখন জনবিচ্ছিন্ন। ক্ষমতা হারানো ভয়ে আতঙ্কিত সরকার নিজের ছায়া দেখলেই ভয় পাচ্ছে বলে জিয়াউর রহমানের মাজারে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ লাঠিচার্জ করেছে। সরকারের ব্যর্থতার কারণে করোনাকে এখানে মোকাবিলা করা সম্ভব হয়নি। মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। মানুষ দারিদ্র্য থেকে আরো দারিদ্র্য হচ্ছে। বন্দুকের নলের জোরে ক্ষমতায় থাকা যাবে না। জনগনের চাপের মুখে সরকারের পতন ঘটতেই হবে। সদর থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি নাজির উদ্দিন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরুল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, জালূ মিয়া, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, রবিউল ইসলাম রবি, বদরুল আনাম, আফসার উদ্দীন মাষ্টার, ইশাহাক তালুকদার, তরিকুল্লাহ খান, শাহাবুদ্দিন মন্টু, মেজবাহ উদ্দীন মিজু, জাহিদ কামাল টিটো, আসলাম হোসেন, নাসির খান, মাহবুব হোসেন, সিরাজুল ইসলাম লিটন, জি এম মঈন উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, মাসুদ খান বাদল, খান মঈনুল ইসলাম মিঠু, ডা. আব্দুস সালাম, ডা. ফারুক হোসেন, জাকারিয়া লিটন, মাজেদা খাতুন, হুমায়ুন কবির, জামাল মোড়ল, আকবর হোসেন, রোকেয়া ফারুক, মুন্নি জামান, শামীম আশরাফ, সেলিম বড়মিয়া, সাকাওয়াত হোসেন, নুরুল ইসলাম লিটন, এবাদুল হক, সাজ্জাদ হোসেন জিতু, শফিকুল ইসলাম বাদল, শামীম খান, টিপু হাওলাদার, আব্দুল আহাদ শাহীন, মাসুদ রুমি, মিরাজুল ইসলাম, আল মামুন প্রমূখ।

খুলনা-এর সাবেক সাংসদের ইন্তেকাল

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান, খুলনা জেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, খুলনা-আসনের সাবেক সংসদ সদস্য, বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, দৌলতপুর জুট প্রেস শ্রমিক খুলনার কৃষক অন্তঃপ্রাণ, দিঘলিয়া দেয়াড়া গ্রামের কৃতি সন্তান, বর্ষিয়ান রাজনীতিবিদ কমরেড শেখ সাহিদুর রহমান ৭০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর সাড়ে ৫টায় নগরীর খুলনা ক্লিনিকে মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে পুত্র, কন্যা, পুত্রবধূ, জামাতা, নাতি-সাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য রাজনৈতিক সুহৃদ গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭৩ সালে পার্টির পূর্ণ সভ্যপদ লাভ করেন, ১৯৮০ সালে জেলা কমিটির সদস্য ২০০৫ সালে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৭-১৮ সালের পার্টির খুলনা জেলা ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন এবং ২০১৯ সালের ১০ম কংগ্রেসে পার্টির কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়। আজ বেলা ১২টায় দিঘলিয়ার দেয়াড়াস্থ নিজ বাড়িতে তাঁকে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শেষ সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন পর্বে পার্টির কাস্তে হাতুড়ি খঁচিত লাল পতাকা মরদেহে আচ্ছাদিত করে প্রয়াত কমরেডের প্রতি রেড স্যালুট প্রদান করা হয়। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু, কেন্দ্রীয় সদস্য জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, কেন্দ্রীয় সদস্য সাতক্ষীরা জেলার সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। জেলা মহানগর কমিটির পক্ষে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা কমিটির সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, শ্রমিক নেতা কমরেড খলিলুর রহমান, আব্দুস সাত্তার মোল্লা, অজয় দে, মনির হোসেন, আরিফুজ্জামান বাবলু, বাবুল আখতার, হোসেন আলী, শেখ সেলিম আখতার স্বপন, আরিফুর রহমান বিপ্লব, লতিফ মহলদার, নূরে আলম, খায়রুল বাশার, লাকী বেগম, সিরাজ সিকদার, সাতক্ষীরা পার্টির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কমরেড ময়নুল হাসান সরদার, সরদার রফিকুল ইসলাম, মফিজুর রহমান জাহাঙ্গীর, খুলনা জেলা যুব মৈত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি প্রভাষক রেজাওয়ান রাজা, সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়ারর্দ্দার, প্রভাষক গৌতম কুমার কু-ু, মৃত্যুঞ্জয় সরদার। বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কমরেড এস রশীদ, কমরেড মিজানুর রহমান বাবু, মুনীর চৌধুরী সোহেল, কমরেড মোস্তফা খালিদ খসরু কমরেড আনিসুর রহমান মিঠু। আছর বাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।  

অপরদিকে কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান কমরেড শেখ সাহিদুর রহমানের মৃত্যুতে গভীর শোক সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা মহানগর কমিটির পক্ষে জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, বাগেরহাট জেলা সভাপতি কমরেড এড. মহিউদ্দিন শেখ সাধারণ সম্পাদক কমরেড রবীন্দ্র দেবনাথ, দাকোপ উপজেলা সাধারণ সম্পাদক কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায় পাইকগাছা উপজেলা সাধারণ সম্পাদক কমরেড শেখ মিজানুর রহমান। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন জাতীয় কৃষক সমিতি, জাতীয় শ্রমিক ফেডারেশন, যুব মৈত্রী, ছাত্র মৈত্রী, নারী মুক্তি সংসদ, বাংলাদেশ গণশিল্পী সংস্থার জেলা নেতৃবৃন্দ

যুবকরা আদর্শবান হলে বাংলাদেশ আদর্শবান হবে: অধ্যক্ষ মাও. আব্দুল আউয়াল

খবর বিজ্ঞপ্তি

শনিবার গোয়ালখালী মাদ্রাসা অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর জেলার ব্যবস্থাপনায় বিশেষ সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল উপরোক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি যুবনেতা মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, দেশের করোনাকালীন সংকটে ইসলামী যুব আন্দোলন সব থেকে বেশি ভুমিকা পালন করেছে। কাজেই দেশের আগামীদিনে দেশের সকল সংকটে জনগনের কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে সকল স্তরের দায়িত্বশীলদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

যুব আন্দোলনের খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব আবুল কাসেম-এর সভাপতিত্বে খুলনা জেলা সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমেদ সাকী, মুফতী মুহাম্মাদ আব্দুল জলিল, মাওলানা আরিফ বিন মেহের উদ্দীন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরের সেক্রেটারি শেখ মোহাম্মদ নাছির উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সেক্রেটারি মাওলানা আসাদুল¬াহ আল গালিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের অন্যতম সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, ইসলামী যুব আন্দোলন খুলনা জেলার সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান, নগর সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজি, জেলার সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, নগর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন মিয়া, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, নগর যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ আবদুর রশিদ, জেলার যুগ্ন সাধারন সম্পাদক হাফেজ নাজিম ফকির, নগর সাংগঠনিক সম্পাদক গাজী ফেরদাউস সুমন, নগর দপ্তর সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন আযহার, জেলার দপ্তর সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান, নগর অর্থ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন, নগর প্রচার সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম, জেলার প্রচার সম্পাদক মোহাম্মদ বেলাল শিকদার, নগর প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম নাসিব, হুসাইন মোহাম্মদ হালিম, নগর দাওয়াত প্রশিক্ষণ মোহাম্মদ মামুনুর রশিদ, জেলার দাওয়াত প্রশিক্ষণ মুফতি দেলোয়ার হোসেন, জেলার যুব কল্যাণ কর্ম সংস্থান সম্পাদক মুফতি সাইফুল ইসলাম,নগর বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক ডাঃ শামীম হায়দার, জেলার বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক মুফতি সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আবদুস সবুর, মুফতি ওমর ফারুক, মাওলানা তরিকুল ইসলাম, ফারুক শিকারী, মুফতি আমানুল¬াহ, মোহাম্মদ আরিফুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মোহাম্মদ শিমুল বেপারী, হাফেজ ওসমান করিম, আমজাদ হোসেন খামারী, মোহাম্মদ আবদুল মান্নান সহ খুলনা বিভাগের আওয়াতাধীন  ১২ টি জেলার সভাপতি, সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ তাদের প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।

বেলা’আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

রবিবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি  (বেলা)’আয়োজনে  বােেগরহাট প্রেস ক্লাব মিলনায়তনে ‘বাগেরহাট শহরের প্রাকৃতিক খালের বর্তমান অবস্থা সংরক্ষণে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন,  বাগেরহাটে এক সময় অনেকগুলি প্রাকৃতিক খাল ছিল। বৃষ্টি হলে অতিরিক্ত পানি সেই সকল প্রাকৃতিক খাল হয়ে দড়াটানা নদীতে গিয়ে পড়তো। কিন্তু পর্যায়ক্রমে এই সকল প্রাকৃতিক খাল সংকুচিত হতে হতে এবং খালের দুই পাশ দখল হতে হতে সেই খালগুলি  ড্রেনে পরিণত হয়েছে। উদ্বেগের বিষয় হলো এই সকল ড্রেন বদ্ধ ড্রেনে পরিণত হয়েছে। একদিকে খালের জায়গা দখল হয়ে গিয়েছে অন্যদিকে পাশর্^বর্তী এলাকার মানুষ পলিথিন-প্লাষ্টিকসহ সকল ধরণের আবর্জনা ফেলে তার প্রবাহকে একেবারে আটকে দিয়েছে। ফলে বাগেরহাট এলাকা এখন দিনে দিনে জলমগ্ন এলাকায় পরিণত হচ্ছে। বক্তারা আলোচনা সভায় শহরের জলাবদ্ধতা নিরসনে শহরের বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থাপনা এবং প্লাবণভূমি ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে পরবর্তী কর্মসুচি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন। সেই সাথে এই অঞ্চলের চানমারী খাল, পুটিখালী খাল এবং হাড়িয়াখালী খালকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করে এই খালগুলির অবাধ প্রবাহ নিশ্চিত করবার আহ্বান জানিয়েছেন। আলোচনা সভায় উপস্থিত সকলে এই অঞ্চলের সকল খাল ড্রেনকে উন্মুক্ত করে পানি প্রবাহের ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষসহ সকলকে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসবার আহ্বান জানিয়েছেন। আলোচনা সভায় বক্তারা হলেন, সাংবাদিক জনাব বাবুল সরদার, রাজনৈতিক কর্মী ফাররুখ হাসান জুয়েল, উন্নয়ন কর্মী মোঃ আলমাছুর রহমান, নাট্যকর্মী জাহিদুর রহমান, সাংবাদিক সোহরাব হোসেন রতন, উদয়নের নির্বাহী পরিচালক শেখ আসাদ, সাংবাদিক ইনজামামুল হক, সাংবাদিক আজাদুল হক, সাংবাদিক অলীপ ঘটক, কৃষক নেতা পঙ্কজ রায়, ছাত্র সংগঠক বেলাল হোসেন বিদ্যা প্রমূখ।

খুলনা মানবাধিকার সুরক্ষা কমিটির কার্যক্রম পর্যালোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

 মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহায়তায় খুলনাস্থ নাইস ফাউন্ডেশন এর সভাকক্ষে রোববার (২২ আগস্ট) খুলনা রিজিওনের স্বেচ্ছাসেবামূলক ভিত্তিতে মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। সভায় খুলনা জেলার মানবাধিকার সুরক্ষা কমিটির সম্পাদক ও ”নাইস ফাউন্ডেশন” এর নির্বাহী পরিচালক এম মজিবুর রহমান করোনাকালীন মানবাধিকার বিষয়ে, সকলের সুরক্ষা ও  কর্মীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। এসময় সভার সভাপতি বলেন, আমরা আমাদের সমাজটাকে চেয়েছি একটা নির্লোভ, অসাম্প্রদায়িক সহমর্মী কিস্তু বাস্তবে তার উল্টো পরিলক্ষিত হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন আইনজীবী ফারজানা এলিজা, প্রফেসর উত্তম কুমার,  সমাজ সেবক লুৎফুন্নেছা হিরা, সাংবাদিক বেল্লাল হোসেন সজল, পারভীন আক্তার, আফরোজা, জেবুন্নেছা, রাবেয়া সুলতানা, জাহিদুল ইসলাম প্রমুখ।  সভা শেষে বিনামুল্যে মাস্ক কভিড সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সিপিবি রেড ভলান্টিয়ার্স দৌলতপুর থানার উদ্যোগে মাস্ক বিতরণ

খবর বিজ্ঞপ্তি

সিপিবি রেড ভলান্টিয়ার্স দৌলতপুর থানার উদ্যোগে গতকাল বিকেলে দৌলতপুরের বিভিন্ন এলাকায় মাস্ক বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়। সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’কেন্দ্রীয় সদস্য এস রশীদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, দৌলতপুর থানা সভাপতি পূর্ণেন্দু দে বুবাই, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সরদার, মহানগর সদস্য ফরহাদ হোসেন মিটন, রেড ভলান্টিয়ার্স কর্মী মানছুরা খাতুন, ছাত্র ইউনিয়ন নেতা হুজাইফা আল-আমিন, সবুজ হোসেন দুর্জয়, জাকির হোসেন, উত্তম কুমার, সুমন্ত রায়, শহীদ হোসেন প্রমুখ। সময়ে নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণকে করোনা সংক্রমণ প্রতিরোধে চিকিৎসা বিজ্ঞানীদের নির্দেশিত স্বাস্থ্যবিধি পালনের আহ্বান জানান।

খুলনা বেতগ্রাম পাইকগাছা সড়ক সংস্কারের দাবী খুলনা উন্নয়ন কমিটির

খবর বিজ্ঞপ্তি

খুলনা বেতগ্রাম পাইকগাছা একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়ক দিয়ে অত্র অঞ্চলের অর্থনৈতিক অর্থাৎ মাছ যানবাহণ চলাচল করে। সড়কের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। প্রায়ই রোজই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। সড়কের এমনই বেহাল দশা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মুমূর্ষু রোগী পরিবহণে মারাত্মক বিঘœ ঘটছে। তাই অবিলম্বে সড়কটির সংস্কারের দাবি জানিয়ে আজ বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিদাতারা হলেনÑবৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সহ-সভাপতি শাহীন জামাল পন, মোঃ নিজাম-উর রহমান লালু, জেড মাহমুদ ডন, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা মাস্টার বদিয়ার রহমান, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, চৌধুরী মিনহাজ উজ-জামান সজল, আরজুল ইসলাম আরজু, মামনুরা জাকির খুকুমনি, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মীর বরকত আলী, মোঃ মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, শেখ হাসান ইফতেখার চালু, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুল ইসলাম, মহিলা সম্পাদক রসু আক্তার, দপ্তর সম্পাদক নুরুজ্জামান খান বাচ্চু, প্রচার সম্পাদক মোঃ মফিদুল ইসলাম টুটুল, আইন বিষয়ক সম্পাদক এড. লুৎফর রহমান, তথ্য গবেষণা সম্পাদক ইলিয়াস মোল্লা, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, যুব বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মিতুল, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, শিক্ষা সম্পাদক অধ্যাপক আযম খান, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান মুরাদ, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, সাহিত্য প্রকাশনা সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়ম-, কৃষি সম্পাদক আহমেদ ফিরোজ ইব্রাহিম, বাণিজ্য সম্পাদক এস এম আখতার উদ্দিন পান্নু, লাইব্রেরী সম্পাদক মল্লিক মাসুদ করিম, নির্বাহী সদস্য রকিব উদ্দিন ফারাজী, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, শেখ মুর্শরফ হোসেন, এড. কুদরত-ই-খুদা, আলী আকবর টিপু, আনিসুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ রেহেনা আক্তার, মোঃ মামুন রেজা, মোঃ তরিকুল ইসলাম, মোঃ শফিকুর রহমান, এস এম জাহিদুর রহমান, জুবায়ের আহমদ খান জবা, শেখ আব্দুস সালাম, ফেরদৌস হোসেন লাবু, মোঃ হায়দার আলী, কামরুল করিম বাবু, রফিকুল ইসলাম বাবু, প্রমিতি দফাদার প্রমুখ।

শুক্রবারের ভিতর দাবি পুরন না হলে রাজপথ রেলপথ অবরোধের আল্টিমেটাম

ফুলবাড়ীগেট, (খুলনা) প্রতিনিধি

আগামি ২৭ আগষ্ট শুক্রবারের ভিতর ব্যক্তিমালিকানা জুট মিল শ্রমিকদের ঘোষিত দফা দাবি পুরন করা না হলে শুক্রবার ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্তরে শ্রমিক জনসভার  মাধ্যমে রাজপথ , রেলপথ অবরোধ কর্মসৃচি দেয়ার আল্টিমেটাম  দেওয়া হবে বলে জানান পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ ।  পুর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ি ২২ আগষ্ট রবিবার বিকাল টায় আটরা শিল্প এলাকার মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ের সামনে শ্রমিক জনসভা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।   বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে শ্রমিক নেতা ওবায়দুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান,  সংগঠনের সহ সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা আঃ সালাম  ,   মহসেন জুট মিলের শ্রমিক নেতা  বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী   বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন , আমির মুন্সি, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক , সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস,  এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা  বীর মুক্তিযোদ্ধা আজাহার মাদবর, বক্তিয়ার হোসেন, আঃ ওহাব, তোফাজ্জেল হোসেন, ওদুদ শরীফ, মোঃ আবজাল হোসেন, মন্টু চৌধুরী,     সোনালী জুট মিল শ্রমিক নেতা মোঃ নুরে আলম ,  সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান,  লুৎফর রহমান, বাবলু, বিল্লাল মোড়ল,  আফিল জুট মিলের শ্রমিক নেতা   কাবিলউদ্দিন, নিজামউদ্দিন, মোঃ এলাহী, মাহাতাব, লুফর হোসেন প্রমুখ পুর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ি আগামি ২৫ আগষ্ট বুধবার বিকাল টায় সোনালী জুট মিল শ্রমিক ইউনিয়নে শ্রমিক সভা  ও  বিক্ষোভ মিছিল এবং ২৭ আগষ্ট শুক্রবার  বিকাল টায় ফুলবাড়ীগেট  জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভা অনুষ্টিত হবে বলে শ্রমিক জনসভা থেকে জানান নেতৃবৃন্দ

গিলাতলায় গৃহবধুর গলায় ফাস দিয়ে আত্মহত্যা

 ফুলবাড়ীগেট, (খুলনা) প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের গিলাতলা নং ওয়ার্ডের গাজীপাড়ায় মৃত ওহিদুল খন্দকারের স্ত্রী জাহানারা বেগম(৪২) রান্নাঘড়ের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাস দিয়ে  আতœহত্যা করেছে তার পরিবার সুত্রে জানা গেছে  ২২ আগষ্ট রবিবার ফজরের নামাজ শেষে তার ননোদ বাড়ির রান্নাঘরের  দরজা খুলতেই দেখতে পাই জাহানারা  আড়ার সাথে ঝুলছে ,এসময় চিৎকার দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে খবর পেয়ে শিরোমনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই হারুনুর রশিদ   ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন

গওহরডাঙ্গা মাদ্রাসা শিক্ষকের শয্যাপাশে খুলনা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

খবর বিজ্ঞপ্তি

শনিবার (২১ আগস্ট) রাত ১০ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গওহরডাঙ্গা মাদ্রাসার নূরানী শাখার শিক্ষক মাওলানা জাহাঙ্গীর হোসাইনের শয্যাপাশে উপস্থিত হয়ে তার সার্বিক চিকিৎসার খোঁজ-খবর নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।

তার শয্যাপাশে এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সভাপতি মুফতি আমানুল্লাহ, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মুফতী মাওলানা ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক কারী আব্বাস আমিন, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর যুগ্ন সম্পাদক মোঃ আব্দুর রশিদ, ইসলামী আন্দোলন খুলনা মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ড সভাপতি মোল্লা মিরাজুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তার সার্বিক খোঁজ-খবর নেন এবং সুস্থতার জন্য দোয়া করেন। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছেন তার করোনা ডেঙ্গু নেগেটিভ তারপরও তার শরীরে জ্বর থাকে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ফকিরহাটে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষে সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে বিট পুলিশিং কমিটির সভা রবিবার সকাল ১১টায় লখপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিট পুলিশিং কমিটির সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম ডি সেলিম রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বক্তৃতা করেন, মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কনক কুমার মন্ডল। কমিটির সাধারন সম্পাদক মোঃ জাহিদ ইকবাল এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্যানেল চেয়ারম্যান শেখ আলী আহম্মদ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাস, শিক্ষক এমএম সুকুর আলী খান, যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম শেখ, আলমগীর হোসেন, ইমরান হোসেন শিকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রেজা, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম, মোঃ মোশারেফ হোসেন, ইউপি সদস্য হুমায়ুন কবির, আরিদ হোসেন, বজলুর রহমান মোড়ল, ফিরোজ খান সংরক্ষিত মহিলা সদস্যা খুকুমনি বেগম। সভায় সন্ত্রাস জঙ্গিবাদ চুরি ডাকাতি ছিনতাই সংঘর্ষ মাদকমুক্ত এলাকা গঠনের লক্ষে বিন্তারিত আলোচনা করা হয়। সময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি রাজনৈতিক নের্তৃবৃন্দ সহ সুশীল সামাজের বিভিন্ন নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ##

খুলনা বিভাগে মানবিক সহায়তা বিতরণ অব্যাহত

তথ্য বিবরণী

খুলনা বিভাগের বিভিন্ন জেলায় করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার এক হাজার তিনশত ২৬ উপকারভোগীর মাঝে পাঁচ লাখ ৭৬ হাজার টাকা এবং দুই হাজার ছয়শত উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ২৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ৪৮ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

ভাসমান ফুটপাত ব্যবসায়ী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি

ভাসমান ফুটপাত ব্যবসায়ী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠনের লক্ষ্যে রবিবার, সকাল ১০টায় সোনাডাঙ্গাস্থ এম বারী সড়কের পাশে সংগঠনের আহ্বায়ক মোঃ সরোয়ার ফকিরের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মোঃ মেরাজ শেখের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা আলোচনা করেন এবং বলেন, করোনা মহামারীকালে তারা ঠিকমত ব্যবসা করতে না পারায় মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে। ব্যাপারে তাদের সহযোগিতা করার জন্য সরকার এবং সমাজের বিত্তমানদের এগিয়ে আসার আহ্বান জানান। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ সরোয়ার ফকিরকে সভাপতি, মোঃ মেরাজ শেখকে সাধারণ সম্পাদক নাছিমা আক্তারকে অর্থ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট ভাসমান ফুটপাত ব্যবসায়ী ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেনÑসহ-সভাপতি মোঃ সোহাগ হোসেন খাঁ, মোঃ শাহা আলম, মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, মোঃ মাসুম, সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান শেখ, প্রচার সম্পাদক মোঃ মান্নান শেখ, সহ-প্রচার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল গফফার, ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নবীর হোসেন মোল্লা, যোগাযোগ বিষয়ক সম্পাদক সুব্রত কু-ু, কার্যনির্বাহী সদস্য মোঃ রুস্তম আলী, মোঃ মাসুম হাওলাদার, মর্জিনা বেগম, মোঃ মতিয়ার শেখ, পারুল বেগম।  

বাগেরহাটে সাবেক বিজিবি সদস্যের টাকা ছিনতাই

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সাবেক বিজিবি সদস্য সেখ আবুল কালাম আজাদ (৬৪) এর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২২ আগস্ট) দুপুরে বাগেরহাট শহরের কাজী নজরুল ইসলাম সড়ক দিয়ে হেটে যাওয়ার সময় ধাক্কা মেরে ফেলে দিয়ে হাতে থাকা ব্যাগ থেকে ৭৯ হাজার ৩৮০ টাকা নিয়ে যায় দূর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া এলাকার সেখ আবুল কালাম আজাদ বলেন, সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পায়ে হেটে কাজী নজরুল ইসলাম সড়ক দিয়ে পুরাতন কোর্ট মসজিদের দিকে যাচ্ছিলাম। নাবিক হোটেলের সামনে পৌছালে ইজিবাইক রিকশার ক্রসিংয়ের সময় পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হাতে থাকা ব্যাগসহ ৭৯ হাজার ৩৮০ টাকা নিয়ে যায়। ওই ব্যাগের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল বলেও জানান তিনি।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাহমুদ হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।  বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।

বাগেরহাটে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ফ্যান বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ ফ্যান বিতরণ করা হয়েছে। রবিবার (২২ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলা চত্বরে উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার জাইকার সহযোগিতায় ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৩টি বেঞ্চ ৩৩৬ টি সিলিং ফ্যান প্রদান করা হয়।

এসময়, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সদর উপজেলা শিক্ষা অফিসের হিশামুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

পাইকগাছায় জমি কিনে বিপাকে পড়েছে স্কুল শিক্ষকসহ ক্রেতা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় জমি কিনে বিপাকে পড়েছে স্কুল শিক্ষকসহ তিনজন ক্রেতা। জমির মালিক ক্রেতাদের জমি বুঝে দিলেও তাসলিমা নামে এক গৃহবধু মামলা মকদ্দমা দিয়ে হয়রানী করায় সম্পত্তি দখল নিতে পারচ্ছেনা ক্রেতারা।

জানা যায়, উপজেলার মেলেক পুরাইকাটী গ্রামের মীর আকবর আলী ৪০ শতক জমির মালিক। তিনি তার মেয়ে স্বপ্নার নামে জুলাই ২০১২  সালে সমস্থ জমি অসিয়াত করে দেন। যা পরবর্তীতে ১৮ ডিসেম্বর ২০১২ সালে  ৩৮২০/১২ নং কোবলা দলিলে তাকে রেজিঃ করে দেন। স্বপ্না এখানে বসবাস না করার কারনে  ২৫ মার্চ ২০২০ সালে স্থানীয় মৃত্যু,হাফিজুর রহমানের ছেলে স্কুল শিক্ষক তৌহিদুর রহমানের কাছে ১০ শতক,পারুলের কাছে শতক রওশনারার কাছে শতক জমি কোবলা রেজিঃ করে দিয়ে আমিন (সার্ভেয়ার) দ্বারা জরিপ করে দখল বুঝে দেন বলে ক্রেতারা জানান। দখল বুঝে দিলেও আকবার আলীর পুত্রবধু আসগার আলীর স্ত্রী তাসলিমা বেগম নারী নির্যাতন মামলার ভয় দেখিয়ে জমিতে যেতে দিচ্ছে না। যে কারনে সম্প্রতি জমির মালিকরা থানায় জিডি, করেছে। জিডি’সুত্র ধরে বিষয়টি শান্তিপূর্ণ ভাবে নিষ্পত্তি জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গত ২০ জুলাই শালিসি বৈঠকে বসলে তাসলিমার কথা শালিস-বিচার মানিনি। জমি হবে না। সময় শালিসের লোকেরা শালিস না করে চলে আসেন। কোন ঘটনা না ঘটলেও আগস্ট মারপিট আসবাবপত্র ভাংচুরের অভিযোগ এনে মেলেকপুরাইকাটী গ্রামের আমজেদ সরদারের ছেলে আনোয়ার সরদার, হাফিজ শেখের ছেলে তহিদুল শেখ, মাসুম শেখ ইসমাইল মীরের ছেলে সিরাজুল ইসলামে নামে থানায় মামলা করে তাসলিমা বেগম। তহিদুল জানায় তাসলিমা খুব দুর্দান্ত, যেকোন ঘটনা ঘটাতে তার সময় লাগে না, মান সম্মানের ভয়ে এলাকার লোকেরা তার বিরুদ্ধে কথা বলতেও ভয় পায়। তাসলিমা জানায় তাদের জমি য্যানে আছে সেইনতে নিউক। উপজেলা আ’লীগ সহ-সভাপতি স্থানীয় বাসিন্দা সমীরণ সাধু সাবেক ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী বলেন, তাসলিমা প্রতিপক্ষদের উপর অন্যায় ভাবে পরের জমি জবর দখল করে রাখছে। সে শালিস বিচার মানে না।

খুবির বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নারের জন্য জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলামের গ্রন্থ প্রদান

খবর বিজ্ঞপ্তি

রবিবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নিকট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নারের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রদান করেন। গুরুত্বপূর্ণ গ্রন্থাদির মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা আমার দেখা নয়াচীন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা, তাঁর সম্পাদিত সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি ন্যাশন, বাংলাদেশ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উল্লেখযোগ্য।

এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. কেএম ইকবাল হোসেন, জেলা পিপি এ্যাড. এনামুল হক, এ্যাড. তারিক মাহমুদ তারাসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন চার হাজার পাঁচশত ৫৬ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় রবিবার চার হাজার পাঁচশত ৫৬ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ দুই হাজার তিনশত ৬৭ এবং মহিলা দুই হাজার একশত ৮৯ জন। যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার চারশত ৩১ জন এবং নয়টি উপজেলায় মোট তিন হাজার একশত ২৫ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে সাতশত ৮৩ জন, বটিয়াঘাটায় চারশত দুই জন, দিঘলিয়ায় একশত দুই জন, ডুমুরিয়ায় ছয়শত ২৩ জন, ফুলতলায় একশত ২০ জন, কয়রায় চারশত ১৬ জন, পাইকগাছায় তিনশত ৪৮ জন, রূপসায় তিনশত পাঁচ জন তেরখাদায় ২৬ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। রবিবার নগরীর পাঁচটি হাসপাতালে এক হাজার নয়শত আট জন খুলনা জেলার নয়টি উপজেলায় দুই হাজার সাতশত ৫৩ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

খুলনা জেলা প্রশাসকের সাথে নিসচার মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ

খবর বিজ্ঞপ্তি

খুলনার নবাগত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সাথে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।  রোববার দুপুরে খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লব, সাধারণ স¤পাদক মাহবুবুর রহমান মুন্না, সহ-সভাপতি শেখ মো: নাসিরউদ্দিন, সহ-সাধারণ স¤পাদক মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, অর্থ স¤পাদক মো: নাজমুল হোসেন, সাংগঠনিক স¤পাদক ফারহানা চৌধুরী কনিকা, প্রচার স¤পাদক মো: সোলায়মান হোসেন, মহিলা স¤পাদক শিরিনা পারভীন, কার্যনির্বাহী সদস্য মাহমুদা আক্তার লিজা জেলা প্রশাসকের কার্যালয়ে এ  সৌজন্য সাক্ষাৎ করেন। সময় তারা জেলা প্রশাসককে খুলনায় শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ নিসচার খুলনা কমিটির বিভিন্ন কার্যক্রম স¤পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন এবং আগামী দিনে নিচসার কার্যক্রমে তার সহযোগিতা কামনা করেন। সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান উপস্থিত ছিলেন।

পাইকগাছায় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে প্রতিবাদ সমাবেশ দোয়া অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি

পাইকগাছায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে প্রতিবাদ সমাবেশ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে নতুন বাজার চত্বরে গদাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল চন্দ্র অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, আওয়ামী লীগনেতা এসএম সৈয়দ আলী, বিভূতি ভূষণ সানা, শেখ ইকবাল হোসেন খোকন, আব্দুল মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, আরশাদ আলী বিশ্বাস, ডাঃ শংকর দেবনাথ, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, জেলা যুবলীগ নেতা জসিম উদ্দীন বাবু, শামীম সরকার, ফাতেমা তুজ জোহরা রূপা, হোসনেয়ারা খানম, নাজমা কামাল, জুলি শেখ, খুকু মনি, যুবলীগ নেতা শেখ জিয়াদুল ইসলাম জিয়া, এমএম আজিজুল হাকিম, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, আকরামুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা পার্থপ্রতীম চক্রবর্তী, তানজিম মুস্তাফিজ বাচ্চু, রায়হান পারভেজ রনি মেহেদী হাসান নান্নু। প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত নেতাকর্মী মিছিল আকারে অংশগ্রহণ করে।#

ডুমুরিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় পুকুর থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার সকালে উপজেলার রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামে ঘটনা ঘটে। এলাকাবাসী পুলিশ সূত্রে জানা যায়, রবিবার চহেড়া গ্রামের একটি পুকুরে এলাকাবাসী একটি  লাশ পানিতে ভাসতে দেখে। এরপর তারা গ্রাম পুলিশের সহযোগিতায়  লাশ টি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং উদ্ধার হওয়া অজ্ঞাত লাশ টি থানায় নিয়ে যায় পুলিশ। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশের পরনে একটি কালো রংয়ের ট্রাউজার গায়ে গোল গলা গেঞ্জি ছিল। বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডা. মোজাম্মেল তার স্ত্রী মাজেদা হকের ইন্তেকালে মহানগর বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনার প্রবীন চক্ষু বিশেষজ্ঞ ডা. মোজাম্মেল হক তার স্ত্রী মাজেদা হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর বিএনপি। করেনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ আগস্ট স্বামী স্ত্রী দু’জন আবু নাসের হাসপাতালে ভর্তি হন। গত ১৭ আগস্ট মাজেদা হক ইন্তেকাল করেন। তিনদিন পর ২০ আগস্ট ডা. মোজাম্মেল হক ইন্তেকাল করেন।

প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ দীর্ঘকাল মানবতা চিকিৎসা সেবায় খুলনার মানুষের কাছে গ্রহণযোগ্য সাদা মনের মানুষ ডা. মোজাম্মেল হক বিএমএ, রোটারী ক্লাব, মুখ বোধিরদের সংগঠন হাইকেয়ার সোসাইটি, রোটারী সেন্টার খুলনা মহিলা আলিয়া মাদ্রাসাসহ বেশকিছু সেবামুলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা পরিচালনার সাথে যুক্ত থেকেছেন। একই সাথে তার স্ত্রী মাজেদা হক সাহিত্য চর্চা সমাজ সেবায় ভুমিকা রেখেছেন। ইনার হুইল ক্লাব, সাহিত্য সংগঠন নন্দিনী সপ্তষীর সদস্য সমাজকল্যাণ অধিপ্তরের সরকারি শিশু পরিবার পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজ করেছেন। প্রচার বিমুখ নিভুতচারী এইদুই গুনি মানুষের মৃত্যুতে আমরা ব্যাথীত। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ইকবাল হোসেন খোকন প্রমুখ।

বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

জাতীয় পার্টি, প্রধান পৃষ্ঠপোষক, বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের সহধর্মিনী শ্রদ্ধেয়া পল্লীমাতা বেগম রওশন এরশাদ অসুস্থ হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু সুস্থতা কামনা করে রবিবার বাদ মাগরিব জাতীয় যুব সংহতি খুলনা জেলা মহানগর শাখার উদ্যোগে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি প্রিন্স হোসেন কালু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোল্লা সাইফুল ইসলাম। সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑজাতীয় যুব সংহতি খুলনা জেলা ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা জি এম বাবুল, ডুমুরিয়া উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব শেখ আসাদুজ্জামান লিটু, যুব সংহতি বটিয়াঘাটা উপজেলা সভাপতি অসীম কুমার মল্লিক, রূপসা উপজেলার সভাপতি মোঃ ইক্তি খার আহমেদ, মহানগর সহ-সভাপতি মাজাহার জোয়ার্দ্দার পান, অপূর্ব দত্ত নেকু, এজাজ আহমেদ, ডুমুরিয়া উপজেলা সভাপতি শেখ ইলিয়াস হোসেন, মহানগর নেতা কাজী আব্দুল্লাহ, শহিদ হাওলাদার, ডুমুরিয়া উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম মফিজ, মহানগর যুব নেতা গাজী খোকন, আব্দুর রব, জেলা যুবনেতা লিয়ন শেখ, শেখ জাহিদুল ইসলাম, আব্দুল গফুর মোড়ল, হাবিব শেখ, মোঃ রাসেল, গাজী মোশাররফ প্রমুখ। দোয়া পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা মোল্লা সাইফুল ইসলাম।

সাবেক সংসদ সদস্য শেখ সাঈদুর রহমানের কফিনে  জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের শ্রদ্ধা

খবর বিজ্ঞপ্তি

খুলনা আসনের সাবেক সংসদ সদস্য, ১৪ দলের দিঘলিয়া উপজেলার সদস্য সচিব, শিক্ষক নেতা জনাব  শেখ সাঈদুর রহমানের  জানাজা নামাজে অংশ নেন এবং তাঁর কফিনে ফুলের শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জেলা শাখার  সভাপতি শেখ হারুনুর রশীদ  সাধারণ সম্পাদক এ্যাড সুজিত অধিকারী  এর পক্ষে ফুলের শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক এস এস খালেদীন রশিদী সুকর্ন, দপ্তর সম্পাদক এম রিয়াজ কচি, জেলা সদস্য মোঃ জামিল খান, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  শেখ মো: আবু হানিফ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  মোঃ ইমরান হোসেন, মাহাফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, মো:মারুফ হোসাইন, মৃনাল কান্তি বাছাড়, তাপস জোয়ার্দার, বাধন হালদার,  শেখ মো: রাসেল, রকিবুল ইসলাম সুমন, আব্দুর রহমান, ফাইমিন সরদার, ইসমাইল মৃধা ইমন, হৃদয়। এছাড়া খুলনা জেলা পরিষদ জেলা পরিষদ  চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ  এর পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এবং দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, শফিকুর রিয়াজ ঝানু,  এম রেজা বাচা, শেখ আনছার আলী, হাবিবুর রহমান বিপুল, মকবুল হোসেন, শেখ  আনসার আলী,  মঞ্জুর হোসেন, ফরহাদ হেসেন সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, দিঘলিয়া উপজেলাস্থ সহযোগী, অঙ্গ, ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা উপজেলা ইউনিয়ন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ছাড়া খুলনা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নুর ইসলাম বন্ধ, দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ আলী,  খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। সাবেক সংসদ সদস্য শেখ সাঈদুর রহমান এর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী সহ জেলা উপজেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

কুকুর মারতে গিয়ে মারা পড়ল ছোটবোন!

 অভয়নগর (যশোর) প্রতিনিধি  

যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমশপুর গ্রামে কুকুর মারতে ছোড়া ইটের আঘাতে মারা পড়েছে ছোটবোন জাকিয়া খাতুন (১২)শুক্রবার দুপুরে উপজেলার সমশপুর গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি জিয়াউর রহমান গোলদারের বাড়িতে মর্মান্তিক ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, জিয়াউর রহমান গোলদারের বড়ছেলে রাব্বি গোলদার (২০) বাড়িতে প্রবেশ করা একটি কুকুরকে মারতে ইটের খোয়া ছোড়ে মারেন। ইটের খোয়াটি কুকুরের গায়ে না গেলে ঘরের প্রাচীরে লাগার পর তা ছুটে গিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা তার ছোটবোন জাকিয়া খাতুনের মাথায় লাগে। ইটের আঘাতে গুরুতর আহত হলে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসা শেষে বাড়িতে নেওয়ার পর জাকিয়ার বমি শুরু হয়। সন্ধ্যার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

বিষয়টি সম্পর্কে পায়রা ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত জানান, কুকুর মারতে বড়ভাইয়ের ছোড়া ইটের আঘাতে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েটির মৃত্যু হয়েছে। অতি আদরের ছোটবোনের মৃত্যুতে বড়ভাই রাব্বি গোলদার পাগলপ্রায়; যা অত্যন্ত বেদনাদায়ক।

অভয়নগরে গাছের চারা বিতরণ করেছে নওয়াপাড়া প্রেসক্লাব

অভয়নগর (যশোর)প্রতিনিধি-

যশোরের অভয়নগরে ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে এলাকাবাসীর মাঝে শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (২২ আগস্ট) দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের মিলনায়তনে গাছের চারা বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার ওসি’প্রতিনিধি এসআই মাসুদ রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা এস এম ফারুক আহমেদ যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য-প্রকাশনা সম্পাদক সেলিম হোসেন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ, নির্বাহী সদস্য গাজী রেজাউল করিমসহ সকল সদস্য এলাকাবাসী। প্রধান অতিথি গাছের চারা বিতরণের পাশাপাশি নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিক সাংবাদিক পরিবারের জন্য একটি অক্সিজেন সিলিন্ডারসহ সরঞ্জামাদি প্রদান করেন।

মাদক থেকে দূরে রাখতে নড়াইলে যুবকদের মাঝে ফুটবল বিতরণ

মো আবু তাহের, নড়াইল জেলা প্রতিনিধিঃ

মহামারী করোনা ভাইরাস সংক্রমনে স্কুল কলেজ বন্ধ থাকায়  এলাকার যুবসমাজ ছাত্রদের মাঝে এফ এম জিয়া উদ্দিন জুয়েল ফুটবল বিতরনণ করেন। আজ রবিবার বিকাল ৩টায় বাশগ্রাম ১১ নং ইউনিয়নে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ সেবক এফ এম জিয়া উদ্দিন জুয়েল কার্যক্রমে যুবসমাজ  সকল হতাশা কাটিয়ে মাদক বা অন্য কোনো খারাপ কাজ থেকে খেলাধুলার মাধ্যমে সহজেই দুরে আসতে পারবে। এলাকার উন্নয়নে যুবকরাই সব থেকে বেশি ভুমিকা পালন করে থাকে ।  এই ক্লান্তিকালে খেলাধুলা হয়ে ইঠুক ছাত্র,যুব তরুন সমাজের ভালর পথ। এছাড়া একলাকার উন্নয়নে করোনা সংক্রমনের শুরু থেকে সাবেক ছাত্র নেতা সাবেক ফুটবলার ,সমাজ সেবক এফ এম জিয়া উদ্দিন জুয়েল দুস্থ অসহায় মানুষের খাদ্য সহায়তা দিয়েছেন। করোনা প্রতিরোধে তার নিজ এলাকায় বিভিন্ন সময়ে স্যানিটাইজার,মাস্ক, গ্লাবস ,বিতরণ করেছেন খোলাধুলা মানুষেরে শারীরীক গঠন,রোগপ্রতিরোধ ক্ষমতা ব্ড়াায় এবং মাদক থেকে দুরে  রাখতে তিনি ্ও ভিন্নধর্মী আয়েজন করেন

এফ এম জিয়া উদ্দিন জুয়েল বলেন, আমার এলাকার মানুষের উন্নয়নে আমি সব সময় কাজ করে যাচ্ছি আগামীতেও করে যাব ।আমি ছোট বেলা থেকে নিজে ফুটবল খেলতাম খেলাধুলার ভিতর থাকলে প্রািতটি মানুষে শরীর মন ভাল থাকে বিশেষ করে এই করোনা কালিন সময়ে স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্র,যুবক তরুন সমাজ যাতে খাবাপ পথে না যেয়ে খেলার মাঠে থাকে এজন্য আমি ফুটবল দিয়েছি এলাকার মানুষের উন্নয়নে সব সময় পাশে থেকে কাজ করে যেতে পারি এইটুকু চাওয়া।

এসময় নড়াইল জেলা পরিষদের সদস্য, আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।#

ইউপি চেয়ারম্যান নীলুফারের বুদ্ধিমত্তায় ধরা পড়লো ভুয়া র‌্যাব

খুলনাঞ্চল রিপোর্ট

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে র‌্যাব পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করেছে র‌্যাব। রোববার (২২ আগস্ট) সন্ধ্যার পর ওই কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাবনা সাথিয়া উপজেলার গোপালপুর গ্রামের সোহরাব আলী মাস্টারের ছেলে এরশাদ আলী (৩৫) একই উপজেলার হলুদগড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে সেলিম মোরশেদ (৩৪)

নগর ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালু বলেন, গত শুক্রবার সকালে সেলিম এরশাদ সাধারণ পোশাকে মোটরসাইকেলে চড়ে ইউনিয়ন পরিষদে আসেন। তারা নিজেদেরকে র‌্যাবের নাটোর ক্যাম্পের গোয়েন্দা শাখার কর্মকর্তা বলে পরিচয় দেয়। পরে তারা পরিষদের চলমান কর্মকা- বিষয়ে খোঁজ নেন। পরে তারা বিদায় নেয়ার সময় আমি হাজার টাকা দিয়ে দুপুরে খাবার খেয়ে নিতে বলি।

তিনি আরও বলেন, সময় সেলিম মোরশেদ একটু বেশি টাকা চেয়ে বলেন তার মোটরসাইকেলের ব্যাটারি বদল করতে হবে। তখনই বিষয়টি আমার সন্দেহ হলে তাদেরকে রোববার (২২ আগস্ট) বিকেলে অফিসে আসতে বলি। একই সঙ্গে বিষয়টি নাটোর র‌্যাব অফিসকে অবহিত করি। পরে বিকেলে নাটোর থেকে র‌্যাবের একটি টিম এসে অপেক্ষা করতে থাকে। সময় সেলিম এরশাদ আমার পরিষদে আসে। পরে র‌্যাবকে সংবাদ দিলে তারা এসে আটক করে।

র‌্যাব-নাটোর ক্যাম্পের ইনচার্জ মেজর সানরিয়া বলেন, বিষয়ে আগামী সোমবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় রাজশাহী ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

বরগুনায় স্বেচ্ছাশ্রমে ভাসমান সেতু নির্মাণ

খুলনাঞ্চল রিপোর্ট

বরগুনার আমতলী উপজেলার মহিষডাঙ্গায় নিজস্ব অর্থায়ন স্বেচ্ছাশ্রমে ভাসমান সেতু নির্মাণ করেছেন এলাকাবাসী। এর মধ্য দিয়ে দুই ইউনিয়নের ২০ হাজার মানুষের যোগাযোগ সমস্যার সমাধান হয়েছে।

রোববার (২২ আগস্ট) সেতু নির্মাণের কাজ শেষ হয়। আমতলী সদর চাওড়া ইউনিয়নে চাওড়া নদীর দুই ইউনিয়নের সংযোগ স্থাপনে লোহার সেতু নির্মাণ করা হয়। গত ২৫ জুন সেতুটি ভেঙে নদীতে পড়ে। এতে চাওড়া আমতলী সদর ইউনিয়নের ১০ গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জানা গেছে, সেতু ভেঙে পড়ার দুই মাসেও স্থানীয় প্রকৌশল বিভাগ মেরামতের উদ্যোগ নেয়নি। নিরুপায় হয়ে এলাকাবাসী লোহার ভাঙা সেতুতে ভাসমান সেতু নির্মাণের উদ্যোগ নেয়। তারা লক্ষাধিক টাকা চাঁদা তোলেন। ওই টাকা দিয়ে বাঁশ, প্লাস্টিকের ড্রাম, লোহা, দড়িসহ অন্যান্য উপকরণ কিনে স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণের কাজ শুরু করেন। পরে রোববার (২২ আগস্ট) সেতু নির্মাণের কাজ শেষ হয়। ধসে যাওয়া সেতুর স্থলে ২০টি প্লাস্টিকের ড্রামের ওপর লম্বা বাঁশ বেঁধে তার ওপর তক্তা দিয়ে কাঠের পাটাতন তৈরি করে সেতু নির্মাণ করা হয়েছে। সেতুর ভাঙা জায়গা থেকে ওপরের মূল সেতুতে উঠতে নির্মাণ করা হয়েছে একটি দীর্ঘ কাঠের সিঁড়ি।

মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা মাসুদ আরটিভি নিউজকে বলেন, সরকারিভাবে সেতুটি মেরামত না হওয়ায় আমরা দুই পারের গ্রামবাসী মিলে লোহার ভাঙা সেতুতে ভাসমান সেতু নির্মাণ করেছি। এতদিন যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। ভাসমান সেতু নির্মাণ করায় যোগাযোগ আবার চালু হয়েছে।

কাউনিয়া গ্রামের রাজ্জাক মোল্লা আরটিভি নিউজকে বলেন, সেতুটি ধসের পর মাদরাসা, এতিমখানা এবং হাফেজি মাদরাসার ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। এই সেতু নির্মাণের ফলে ছেলে-মেয়েরা আবার পড়ালেখার জন্য যাতায়াত করতে পারছে।

আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা আরটিভি নিউজকে বলেন, মহিষডাঙ্গা এবং কাউনিয়া গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে সেতু মেরামত করছে। গ্রামবাসীর উদ্যোগ প্রশংসনীয়। আমতলী উপজেলা এলজিইডির প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন আরটিভি নিউজকে বলেন, সেতুটি ধসে পড়ার পর এখানে একটি গার্ডার সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে কাজ শুরু করা হবে।

আইজিপির নামে হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণার ঘটনায় যুবক আটক

খুলনাঞ্চল রিপোর্ট

বাংলাদেশ পুলিশের আইজিপি বেনজীর আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ খুলে প্রতারণার অভিযোগে নওগাঁয় আমিরুল ইসলাম নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। সদর উপজেলার খাগড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। ওই গ্রামের আফছার আলী ছেলে তিনি।

রোববার (২২ আগস্ট) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজির সরকারি নম্বরে হোয়াটঅ্যাপ আইডিতে বেনজীর আহমেদের ইউনিফর্ম পরিহিত ছবিযুক্ত করে হোয়াটসঅ্যাপ থেকে হাই মেসেজ আসে। পরে ডিআইজির মোবাইলে সেভকৃত আইজিপি নম্বরের কোনো মিল না থাকায় সন্দেহ হলে ডিআইজি নিশ্চিত হওয়ার জন্য উক্ত হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিলে কেউ ফোন রিসিভ করে না। পরে বিষয়টি আইজিপিকে জানালে আইজিপি তাৎক্ষনিক উক্ত হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া নির্দেশ দিলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আমাকে অবহিত করলে জেলা পুলিশের সাইবার টিমের সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানের নেতৃত্বে সাইবার টিমের সদস্যরা উক্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর পরিচয় শনাক্ত করে তাকে আটক করে ব্যবহারকৃত মোবাইল ফোনটি জব্দ করে।

পুলিশ সুপার বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, প্রায় ১০ থেকে ১২দিন আগে সে তার ব্যবহারকৃত হোয়াটসঅ্যাপ আইডির নাম ছবি পরিবর্তন করে সেখানে আইজিপির ইউনিফর্ম পরিহিত ছবি এবং আইজিপির নাম ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে মেসেজ পাঠায়। পরে এসব ম্যাসেজের স্ক্রিনশট দেখিয়ে বিভিন্ন মানুষের কাছে বলে বেড়াতো যে, তার সঙ্গে বড় বড় অফিসারদের সম্পর্ক আছে। এবং পুলিশ অফিসারদের ছবি ব্যবহার করে সহজ সরল সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা এলাকায় প্রাধান্য বিস্তারের চেষ্টা করতো। এমনকি এলাকার মানুষের সঙ্গে খারাপ আচরণ মারামারি করতো সে।

পুলিশ সুপার আরো বলেন, আইজিপির নাম হোয়াটসঅ্যাপ খুলে অবৈধ সুবিধা নিয়েছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। তবে সে আইজিপি বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ব্যবহার করে আর কোনো পুলিশ সদস্য অথবা কোনো সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক লেনদেন বা সুবিধা লাভ করছে কিনা সে ব্যাপারে আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হচ্ছে এবং তার বিরুদ্ধে সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুদকের মামলায় আলোচিত সেই ইউপি চেয়ারম্যান কারাগারে

খুলনাঞ্চল রিপোর্ট

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের আলোচিত সেই ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদারসহ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ আগস্ট) দুপুরে পটুয়াখালীর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক রোখসানা পারভীন জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, বাউফলের কনকদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. মজিবুর রহমান, তালিকা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব তৎকালিন বাউফল উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, সংশ্লিষ্ট ইউনিয়নের দুই ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন হাওলাদার আশরাফুল আলম কামাল এবং বছাই কমিটির সদস্য আয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মেসবা উদ্দিন তালুকদার।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালে হতদরিদ্রের (ভিজিডি) তালিকা প্রণয়নে দুর্নীতির আশ্রয় নিয়ে একই পরিবারের ৪৮ জন, ৯১ জনকে দ্বৈত তালিকায় এবং ৯৪ জন বিত্তশালীসহ মোট ২৩৩ জনকে অন্তর্ভুক্ত করে। ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি দুদকের নজরে আসে। তালিকা প্রণয়নে অসঙ্গতি পেয়ে ২০১৮ সালে ২৮ জানুয়ারি বাউফল থানায় উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে তৎকালীন পটুয়াখালীর দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মানিক লাল দাস একটি মামলা দায়ের করেন। পরে দুদক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠান। এরপর তারা জামিন পান।

পরে দুদকের মামলা থেকে আসামিদের অব্যাহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার বাদী তদন্তকারী অফিসার মানিক লাল দাস। কিন্তু আদালত সন্তুষ্ট না হয়ে পুনরায় তদন্তের নির্দেশনা দেয় দুদককে। এর ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী দুদকের উপ-সহকারী পরিচালক মো. আরিফ হোসেন উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে দ্বিতীয় দফা চার্জশিট দাখিল করেন। দীর্ঘ দিন আদালতের কার্যক্রম স্থগিত থাকায় রোববার (২২ আগস্ট) আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠায়। দুদকের আইনজীবী আরিফুল হক টিটো এই তথ্য নিশ্চিত করেছেন।