ঢাকা অফিস ।।
সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ২৮২ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো ৪ হাজার ৮০৪ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন করোনা রোগী শনাক্ত হলো।
রোববার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তেরো লাখ ৬৩ হাজার ৮৭৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ২৯ শতাংশ এবং মৃত্যহার ১ দশমিক ৭৩ শতাংশ। সারাদেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় ৭৩২টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩০ হাজার ৬১৮ জনের। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৬৮৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৬ লাখ ৪৯ হাজার ৫১৭টি।
মৃত ১৩৯ জনের মধ্যে ৭২ জন পুরুষ ও নারী ৬৭ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১১৬ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১৯ জন ও বাসায় মারা গেছেন ৪ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১১২৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৭১৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩ লাখ ৫৪ হাজার ১৯৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ২ লাখ ৮৫ হাজার ১৯৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৬৯ হাজার জন। কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৪ হাজার ৫০৬ জন। ছাড় পেয়েছেন ৭৬৫১ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১১ লাখ ৬৮ হাজার ৩২৮ জন। আর ছাড় পেয়েছেন ১০ লাখ ৫২ হাজার ২৭৮ জন।










































