Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

67

২১ আগস্ট নগরীতে ২০ হাজার মাস্ক বিতরণ করবে বিএনপি

খবর বিজ্ঞপ্তি।

করোনা ভাইরাস সংক্রামণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতায় ক্যাম্পেইন পরিচালনায় নগরীতে আগামী ২১ আগস্ট শনিবার থেকে খুলনা মহানগরীর মসজিদ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার মাষ্ক সেনিটাইজার বিলি করবে খুলনা মহানগর বিএনপি।

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১২টায় খুলনা মহানগর বিএনপি পরিচালিত কল সেন্টারে অনুদান গ্রহণ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ঘোষণা দেন। তিনি বলেন, করেনা ভাইরাস থেকে রক্ষা পেতে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, জনগণকেও নিজস্ব প্রস্তুতি নিতে হবে। সংক্রমণ রোধ করতে না পারলে চিকিৎসা দিয়ে জনগণকে রক্ষা করা যাবে। সেজন্য কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানতে অবশ্যই সকলকে মাষ্ক পড়তে হবে। জনগণকে সচেতন করতে খুলনা মহানগর বিএনপি নগরীতে শনিবার থেকে জনগণের মাঝে ২০ হাজার মাষ্ক সেনিটাইজার বিলি করবে।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ করোনা টিকা সরকারের অতি বিলম্বের তীব্র সমালোচনা করে সরকারের মন্ত্রীদের কথা কম বলে কাজ বেশী করার আহবান জানান। অনুদান গ্রহণ অনুষ্ঠানে খালিশপুরের সাবেক ছাত্র নেতা ফ্রান্স প্রবাসী কাজী ওয়ালিউল ইসলাম লিটন প্রদত্ত পাঁচ হাজার মাষ্ক গ্রহণ করে মানবতার সেবায় তার অনুদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানানো হয়।  এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল¬াহ খান সাচ্চু, মিসেস রেহানা আক্তার, কমান্ডার আবু জাফর, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মহিবুল্লাহ কচি, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, শরিফুল ইসলাম বাবু, বদরুল আনাম, সিরাজুল ইসলাম লিটন, জামাল উদ্দিন মোড়ল, শামীম আশরাফ, সেলিম বড় মিয়া, সাজ্জাদ হোসেন জিতু, আশিকুর রহমান আশিক, আলমগীর হোসেন, তুহিন ইসলাম, আবীর হোসেন প্রমুখ।

বিএনপি নেতা লিটন খান এর পিতার ইন্তেকালে মহানগর বিএনপির শোক

।। খবর বিজ্ঞপ্তি।।

নগরীর ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি লিটন খান এর পিতা খান গোলেবর রহমান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিউন)মঙ্গলবার (১৭আগস্ট) বিকেল ৩টায় মস্তিস্কে রক্তক্ষরণ হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুম খান গোলেবর রহমান নড়াইল জেলার কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হন।

খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জনপ্রিয় জনপ্রতিনিধি খান গোলেবর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ইকবাল হোসেন খোকন প্রমুখ।

বাবা মায়ের বিচ্ছেদে কপাল পুড়েছে প্রতিবন্ধি আসিফসহ অবুঝ ভাই বোনের

সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি

আসিফ যখন বছরের শিশু। তখন হঠাৎ জ্বর হয়েছিল। সাধারন জ্বর ভেবে বাবা মা তখন কোন গুরুত্ব দেননি। পরে সে ক্রমেই অসুস্থ হতে থাকে। সে সময়ে হতদরিদ্র বাবা মা টাকার অভাবে তার ঠিকমত চিকিৎসা করাতে পারেননি। এর কিছুদিন পরেই আসে আরেক ঝড়। কারন মা বাবার মধ্যে অবনাবনি শুরু হয়। তখন তাদের ভাই –বোনকে নিয়ে চরম বিপাকে পড়েন মা সর্বশেষ তাদের গতি হয় হতদরিদ্র নানা বাড়ি যশোরের রহমতপুরে। এরপর তার মা আবার স্বামীর বাড়ি আসলেও জায়গাতো হয়েইনি বরং বিচ্ছেদ ঘটেছে। এরপর থেকে শুরু হয় তাদের চরম অসহায়ত্ব। ফলে তাদের আবার ফিরতে হয়েছে সেই নানার বাড়িতে। রক্তের অনেকে থাকলেও পাশে দাড়ায়নি কেউ।

আসিফের মা শাহানারা বেগম জানান, বিচ্ছেদ হওয়ার পরে আসিফদের বাবা সন্তানের কোনদিন খোঁজ খবর নেইনি পাষন্ড বাবা। বাবা আক্কাস আলী অনেক আগেই মারা গেছেন। ভাইয়েরা থাকলেও তারা যে যার মত পৃথক সংসার করছেন।

তিনি আরও জানান, মা হয়ে সন্তানদের মুখের দিকে তাকিয়ে যশোর শহরে একটি ঝুপড়ি ঘর ভাড়া নিয়ে পরের বাসায় বাসায় কাজ করে প্রতিবন্ধি আসিফসহ সন্তান নিয়ে খেয়ে না থেয়ে বেঁচে আছি। পাশে কেউ না থাকায় অত্যন্ত মানবেতর জীবনযাপন আমাদের। এদিকে প্রতিবন্ধি আসিফের বয়স এখন ১১ বছর। নিজের বুকের ধন আসিফ চলাফেরা করতে পারেনা। কথা বললেও বোঝা যায় না। চিকিৎসক বলেছেন আসিফের লিভারে সমস্যা। তবে ঠিকমত চিকিৎসা করাতে পারলে সুস্থ হয়ে যাবে আসিফ। টাকার অভাবে নিজের সন্তানকে চিকিৎসা করাতে পারছিনা। মা হিসেবে এটা সহ্য করা যে কোন মায়ের জন্য অনেক কষ্টের ব্যাপার। এখন প্রতিমাসে আসিফের ঔষধবাবদ কমপক্ষে হাজার টাকা খরচ হয়। তিনি বলেন, আমি বাবার বাড়ি যশোরের রহমতপুরে ভোটার হলেও সন্তানদের পরিচয় তাদের বাবার বাড়ি ঝিনাইদহ কালীগঞ্জের ঝনঝনিয়া গ্রামের ঠিকানায়। বেশ কিছুদিন আগে ওখানকার ইউনিয়েনের চেয়ারম্যান আয়ুব হোসেন ওই গ্রামের লোকজনের সহযোগীতায় অসহায় আসিফের নামে একটি প্রতিবন্ধি ভাতার কার্ড করে দিয়েছিলেন। সেখানেও ভাগ্য সাথে নেই। পর্যন্ত মাত্র এক চালান আসিফের নামে হাজার টাকা পেয়েছি। পরে আর টাকা আসেনি। অফিসে খোঁজ নিয়ে দেখলাম একাউন্টে আর কোন টাকা নেই।

আসিফের বাবার বাড়ি ঝিনাইদহ কালীগঞ্জের ঝনঝনিয়া গ্রামের বাসিন্দা শামীম হোসেন জানান, আসিফ তার প্রতিবেশী শিকজান হোসেনের ছেলে। ছোটবেলা থেকেই ছেলেটি প্রতিবন্ধি। বাবা মায়ের বিচ্ছেদের পর তারা অন্যস্থানে চলে গেছে। কিন্ত অসহায় আসিফসহ তাদের ভাই বোনের বাবার ঠিকানায় বহাল আছে। ফলে তাদের সব কিছু এখানকার ঠিকানায়।

কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য কামরুল ইসলাম জানান, আসিফ শারীরিক প্রতিবন্ধি এবং তার গ্রামেই বাড়ি। কিন্ত শুনেছি তার মায়ের সাথে বাবার ছাড়াছাড়ি হয়ে গেছে। এখন তার মা সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকে। তারা বড্ড অসহায়।

কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়ন সমাজকর্মি রবিউল ইসলাম জানান, প্রতিবন্ধি আসিফের একাউন্টে কোন টাকা নেই। অনলাইনে যখন রেজিষ্ট্রেশন হয় তখন প্রতিবন্ধি আসিফকে ওই গ্রামে খুঁজে পাওয়া যায়নি তাই তার নাম পুনরায় ওঠেনি। তবে তার মা বই নিয়ে আমার সাথে যোগাযোগ করেছেন। ছেলেটি খুব অসুস্থ প্রতিবন্ধি তাই খুব শিঘ্রই তার ভাতার ব্যবস্থা হয় সে জন্য চেষ্টা করবেন

কালীগঞ্জের কাষ্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন জানান, ঝনঝনিয়া গ্রামের প্রতিবন্ধি আসিফ অনেক অসহায়। বাবা মায়ের বিচ্ছেদের পর তাদের আরও অসহায়ত্ব বেড়েছে। তারা এখানে থাকে না কিন্ত এখানকার নাগরিক হওয়ায় তাদের খুঁজে বের করে তার নামে প্রতিবন্ধি কার্ড করে দিয়েছিলেন। এখন শুনছি ভাতা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হলো তা খতিয়ে দেখছেন।

এদিকে যশোরের হৈবতপুর ইউপি সদস্য হরেন্দ্রনাথ বিশ্বাস জানান, স্বামীর সাথে আসিফের মা শাহানারার ছাড়াছড়ি হওয়ার পর তার নিজ গ্রাম রহমতপুরে ভোটার হয়েছেন। প্রতিবন্ধি আসিফের মা সন্তান নিয়ে পরের বাসায় কাজ করেন। তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করে।

এছাড়াও ওই ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেও জন্য চেষ্টা করবো। বাবা মায়ের বিচ্ছেদে কপাল পুড়েছে অসহায় মাছুম সন্তানের বলে তিনি যোগ করেন।

সিপিবি রেড ভলান্টিয়ার্স-এর সদর থানার উদ্যোগে খাদ্য মাস্ক বিতরণ

খবর বিজ্ঞপ্তি

১৬ আগস্ট সোমবার বিকেল সাড়ে ৫টায় সিপিবি রেড ভলান্টিয়ার্স, সদর থানার উদ্যোগে নগরীর রূপসা শিল্পাঞ্চলে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য জনসচেতনতার লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সময়ে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সদর থানা সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সিপিবি নেতা দুলাল সরকার, অশোক ঘোষ, কামরুল ইসলাম খোকন, যুবনেতা আফজাল হোসেন রাজু, রামপ্রসাদ রায়, হরষিৎ ম-ল, মিঠুন ম-ল, ইয়াসিন গাজী প্রমুখ।

সন্ধানী লাইফ কর্তৃক মৃত্যুদাবীর সাত লক্ষ টাকার চেক হস্তান্তর

খবর বিজ্ঞপ্তি

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে সন্ধানী লাইফের গ্রুপ বীমার স্বাক্ষরিত চুক্তি মোতাবেক সন্ধানী লাইফ কর্তৃক মৃত্যুদাবীর সাত লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। ১৮ আগষ্ট মঙ্গলবার দুপুর টার সময় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়।

খুলনা  উন্নয়ন কর্তৃপক্ষে কর্মরত অংকনবিদ এস,এম,মতিনের মৃত্যুতে তার মৃত্যুদাবীর সাত লক্ষ টাকার চেক খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল জনাব মো: মাহ্বুবুল ইসলাম-এর নিকট হস্তান্তর করেন সন্ধানী লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার। সময় উপস্থিত ছিলেন সন্ধানী লাইফের জিএম জনাব জয়নাল আবেদীন জুলু, আরসি জনাব এস, এম, সাজ্জাদ হোসেন সহ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষের কর্মকর্তাবৃন্দ।

কেশবপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রাসেলকে কুপিয়ে হত্যা

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে সোমবার রাতে দুর্বৃত্তরা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রাসেল হোসেনকে (২৬) কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার শ্রীপুর গ্রামের ডিপার মাঠের ধান খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে কেশবপুর পৌরসভার সাবদিয়া গ্রামের আব্দুল মাজিদের ছেলে রাসেল হোসেনের (২৬) ভাড়ায় চালিত মোটরসাইকেলে ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে দু’জন যাত্রী ওঠেন। রাতে বাড়িতে রাসেল হোসেনের সাথে মোবাইলে কথা হলে জানায়- তাদেরকে নিয়ে ১৮ মাইল হয়ে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির উদ্দেশ্যে যাচ্ছে। রাত ১২টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। সকালে তার লাশ উপজেলার শ্রীপুর গ্রামের ডিপার মাঠের ধান খেতে দেখতে পায় এলাকাবাসী। এছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেল গোপসানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, মোটরসাইকেল চালক রাসেল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় থানায় মামলা হবে।

 ‘সন্ত্রাস বিরোধী দিবস’ উপলক্ষে ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা মহানগর কমিটির আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

১৯৯২ সালের ১৭ই আগস্ট বিএনপির শাসনামলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি গণমানুষের নেতা কমরেড রাশেদ খান মেনন এমপি’হত্যা প্রচেষ্টার ২৯তম বার্ষিকীতে ‘সন্ত্রাস বিরোধী দিবস’ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১.৩০টায় খালিশপুর প্লাটিনাম এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা মহানগর কমিটির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্টির খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ উল ইসলামের সঞ্চালনায় “সাম্প্রদায়িক মৌলবাদী জঙ্গিবাদী ষড়যন্ত্রসহ সকল প্রকার সন্ত্রাস রুখে দাও, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখো”এই স্লোগান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য খুলনা জেলার সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, প্রধান বক্তা ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু, আলোচনা সভায় বক্তৃতা করেন উপস্থিত ছিলেন পার্টির খুলনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, পার্টির মহানগর সম্পাদকম-লীর সদস্য শ্রমিক নেতা কমরেড খলিলুর রহমান, বাংলাদেশ যুব মৈত্রীর খুলনা জেলা সভাপতি প্রভাষক রেজওয়ান রাজা, ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সদস্য খুলনা জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক কমরেড এড. কামরুল হোসেন জোয়াদ্দার, পার্টির ১১নং ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি কমরেড কুদ্দুস খান, পার্টির খালিশপুর থানা কমিটির নেতা কমরেড খায়রুল বাশার, কমরেড সুজিত কুমার মন্ডল, নারীনেত্রী কমরেড লাকি বেগম, রুবি বেগম, সামসু মিস্ত্রি, আকলিমা বেগম, খাদিজা বেগম, সুফিয়া খাতুন, সালমা গাজী, ছাত্রমৈত্রীর সাবেক নেতা দীপঙ্কর দে মুরারী, ছাত্রনেতা ইমন সেন, আলামিন গাজী, মোঃ সজীব মোল¬া, লিজা আক্তার, মিম আক্তার প্রমুখ নেতৃবৃন্দ।

করোনা রোগীদের বাড়িতে গিয়ে হাসপাতালে সেবা দিচ্ছে টাকায় স্বাস্থ্য সেবা ফাউন্ডেশন

 ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার নং বারাকপুর ইউনিয়নে করোনায় আক্রান্তদের খাদ্য, ফলমূল আর মুমূর্ষু রোগির প্রাণ বাঁচাতে অক্সিজেন নিয়ে ছুটে বেড়ান এখানকার কিছু সেচ্ছাসেবিরা , গড়ে তুলেছেন টাকায় স্বাস্থ্য সেবা নামে সেবামুলক ফাউন্ডেশন ফাউন্ডেশন এর পক্ষ থেকে করোনা আক্রান্তদের প্রয়োজনী ওষুধ শ্বাসকষ্টে ভোগা রুগিদের অক্সিজেন সরবরাহ করা হচ্ছে ।স্থানীয়দের সূত্রে জানা যায়, খুলনায় করোনা সংক্রমণের শুরু থেকে দিঘলিযার বারাকপুর ইউনিয়নের প্রতিটি অলিতেগলিতে মানুষের মাঝে সচেতনা বাড়াতে প্রচার-প্রচারণা চালানো হয় মানব সেবায় নিয়োজিত সংগঠনের পক্ষ থেকে লকডাউনে ঘরবন্দী মানুষের জন্য খাদ্য সহায়তা, এ্যাম্বুলেন্স সেবা দেওয়া সহ অসহায় পরিবারে গর্ভবতী মায়েদের ডাক্টারের ব্যবস্থাপত্র মোতাবেক ঔষধ দিয়ে সহযোগীতা করা ফ্রি ভ্যাকসিন নিবন্ধন, করোনা আক্রান্তদের ফলমূল সরবরহাহ করা , পরে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে তিনি করোনায় মুমূর্ষ রোগির প্রাণ বাঁচাতে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা। সেবা কার্যক্রম এলাকায় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে শুধু মাত্র দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে নয়, খুলনাতে একটি সেচ্ছাসেবী করোনাযোদ্ধা হিসেবে পরিচিতি পায় ফাউন্ডেশন, সংক্রমণের শুরু থেকে বারাকপুরের প্রত্যেকটি গ্রামে গ্রামে গণসচেতনা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট মাস্ক বিতরণ করে আসছে , কোন পরিবার খাদ্য সংকটে রয়েছে খবর পেলে সাথে সাথে প্রধানমন্ত্ররী পক্ষে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হয় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার গোসল, জানাজা, দাফন-দাহ’আয়োজন করাসহ সংশ্লিষ্ট পরিবারকে সহায়তা দিয়ে আসছে ফাউন্ডেশন।বারাকপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনজন কুমার কুন্ডু বলেন, টাকায় স্বাস্থ্য সেবা নামে সেবামুলক ফাউন্ডেশন এর সকল সদস্যই করোনাযোদ্ধা। সংকটকালে তারা করোনায় আক্রান্তদের পাশে স্বজনের মতো ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদের এই কর্মকা- অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।এ বিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম বলেন, ‘আমরা সকলেই ঝুঁকির মধ্যে আছি, জীবনে এত খারাপ সময় মানুষের আর আসেনি। এসময় মানবিক সহায়তা নিয়ে সবারই এগিয়ে আসা উচিত। এক্ষেত্রে করোনা রোগীদের বাড়িতে গিয়ে হাসপাতালে যেভাবে টাকায় স্বাস্থ্য সেবা নামে সেবামুলক ফাউন্ডেশন সেবা দিচ্ছেন তাতে আমরা সত্যিই গর্বিত।’ দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদোক্তা তরুন সমাজ সেবক ওয়াহিদ মোড়ল রনি , বারাকপুর ইউনিয়ন স্বাস্থ সহকারী মোঃ বেলাল হোসেন জুলহাস, চৌধুরী শাহিদুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে কর্মকর্তা, মোঃ শাহজাহান আলী ফারাজী, কামারগাতী সিংগাপুর প্রবাসী মোঃ কামরুল গাজী, বারাকপুর বজারের রহমত সেবাগার সহ আরো অনেক ব্যক্তিও প্রতিষ্ঠান জনসেবামুলক কার্যক্রমের সাথে জড়িত রয়েছে

ডুমুরিয়ায় শ্রমিকদল নেতার মায়ের মৃত্যুতে শোক

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনা জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেনের মাতা মোছাঃ রহিমা বেগমের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।এরা হলেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ,ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,শেখ সরোয়ার হোসেন,চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার,শেখ শাহিনুর রহমান,মোল্যা কবির হোসেন,অরুণ গোলদার,হাবিবুর রহমান হবি,মশিউর রহমান লিটন,শেখ ফরহাদ হোসেন,আমিনুর রহমান,শেখ মাহাবুর রহমান,মোল্যা মশিউর রহমান,মাষার আয়ুব হোসেন,জহুরুল হক,এফএম গোলাম সরোয়ার,শাহেদুজ্জামান বাবু,জাফর আকুঞ্জি,ডাঃ আলম,মনিরুজ্জামান,আমরুল ইসলাম,জিএম আমান উল্লাহ,মোল্যা আবুল কাশেম,সালাম মহলদার,সরদার দৌলত,শাহাদাত হালদার,শাহিদুজ্জামান,আহম্মদ ফকির,আঃ গফ্ফার,শাহানুর রহমান,হিমায়েত রশিদ,আজমল হুদা,সরদার মোজাফ্ফার,শেখ শফিকুল,মোল্যা ইকরামুল, হংসপতি,শেখ আতিয়ার,খান শফিকুল,আঃ সালাম,খোকন গোলদার,শহিদ মোড়ল,মোনায়েম গাজী প্রমূখ।

ডুমুরিয়ায় মৎস্য আহরনে বিরত জেলেদের মাঝে চাল বিতরন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় এই প্রথম সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরনে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিশেষ ভিজিএফ’চাল বিতরন শুরু হয়েছে।গত ২০ মে-২৩ জুলাই পর্যন্ত ৬৫দিন মৎস্য আহরনে বিরত থাকায় উপজেলার খর্ণিয়া,আটলিয়া,শোভনা,শরাফপুর,সাহস,ভান্ডারপাড়া,ডুমুরিয়া মাগুরখালীসহ ৮টি ইউনিয়নে মোট ৭’৭৪জন জেলের মাঝে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় চাল বিতরন করা হচ্ছে। তারই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার শোভনা ইউনিয়নে ২য় কিস্তিতে ৭১টি পরিবারে ৩০ কেজি করে চাউল বিতরন করা হয়।স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য’সভাপতিত্বে ইউপি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক। এসময় তিনি বলেন,সামুদ্রিক জলসীমায় যারা নিয়মিত মৎস্য আহরন করেন এবং নির্ধারিত ৬৫দিন মৎস্য আহরন থেকে বিরত থাকবে শুধুমাত্র তাদের জন্য কর্মসূচী অব্যাহত থাকবে।ইউপি সচিব এইচএম বাবলুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্যদেন ইউপি সদস্য মোনতাজ জোয়ার্দার,শেখর কুমার মল্লিক,সোহাগ হোসেন,দেব্রত সরদার,অঞ্জনা রানী দাস,তুলশি মন্ডল,এনজিও প্রতিনিধি গৌতম মন্ডল প্রমূখ।

মোরেলগঞ্জে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি

মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসদরে মনোয়ারা বেগম ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা মিলনায়তনে এর আয়োজন করা হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প এসআরডিআই অংগ এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ বিধি মেনে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সভাপতিত্ব করেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ বিশ^াস। প্রধান অতিথি ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর মো.নান্না শেখ। প্রশিক্ষক ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুুন নাহার রতœা। প্রশিক্ষণে মোরেলগঞ্জ’বিভিন্ন এলাকা থেকে আগত ৬০জন কৃষাণ কৃষাণী অংশ গ্রহণ করেন। 

সভায় প্রশিক্ষকগন বলেন, ফসলের খাদ্য ভান্ডার হলো মাটি। অপরিকল্পিত ভাবে সার ব্যবহারের ফলে মাটির উর্ভরতা শক্তি ক্রমেই কমে যাচ্ছে। ফলে ফসলের ফলন উৎপাদন আশানুরুপ হচ্ছে না। এমতাবস্থায় প্রয়োজন মাটির  উর্বরতা বৃদ্ধি সংরক্ষণ করা। জন্য মাটির উর্বরতা সংরক্ষণসহ ফসলের কাঙ্খিত ফসল বৃদ্ধির জন্য মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করতে হবে। অধিক ফসল উৎপাদনের জন্য বর্তমানে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী সারে ভেজাল দ্রব্য মিশিয়ে নকল সার বা ভেজাল সার তৈরী করে বিক্রি করছে। এতে মাটির গুনাগুন নষ্ট হচ্ছে। কৃষকরা একটু সতর্ক হলেই আসল সার জেভাল সারের পার্থক্য বুঝতে পাবেন। প্রশিক্ষণে মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করার পর তা সকল কৃষকের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট’উদ্ভাবিত প্রযুক্তি বিনাচাষে ডিবলিং ট্রান্সপ্লান্টিং প্রদ্ধতিতে ভুট্টা চাষ, চারা রোপন পদ্ধতিতে বর্ষাকালিন তরমুজের চাষ, বিনা চাষে গম সূর্যমুখী চাষ , কলস সেচ পদ্ধতি , খামার পুকুর প্রযুক্তি, বর্ষাকালে ধানক্ষেতের আইলে সবজি চাষ সম্পর্কে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়।

পূজা কমিটির উপদেষ্টার মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি

পশ্চিম হাসপাতাল পাড়া পূজা কমিটির উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবী অমলেন্দু সরকার (৮২)’মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাজার পুরাতন কালিমাতা মন্দির কমিটির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হচ্ছেন মন্দিরের পুরোহিত সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জী, শ্যামল হালদার, অরবিন্দ সাহা, ভোলানাথ ভট্টচার্য, গোপী কিষান মুন্ধাড়া, প্রশান্ত কুমার কুন্ডু, সুব্রত হালদার তপা, রতন নাথ, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, বিশ^জিৎ সরকার রাজু, সঞ্জয় সরকার, তোতন হালদার, তপন রায়, শংকর ঘোষ, স্বপন সরকার, দিলীপ সাহা, চিত্ত রঞ্জন, মিলু ভদ্র, তরুন রায় শিবু, হারপদ দাস, ভবেশ সাহা, রূপম দে, বাবলু বিশ^াস, উজ্জল ব্যানার্জী, উজ্জল রায়, তপন সাহা, বিকাশ সাহা মদন, বিপ্লব সাহা লব, রাজু শীল, দিপ্রো দাস, রবিন দাস কুষ্ণ রায়। নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন।

ফকিরহাটে মূলঘর ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন, স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মূলঘর ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নলধা-মৌভোগ ইউনিয়নের একক চেয়ারম্যান প্রার্থী সরদার আমিনুর রশিদ মুক্তি, বীর মুক্তিযোদ্ধা শেখ মো: আবু বকর প্রমূখ। এসময় ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা সহ ইউপি সদস্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফকিরহাটে নারকেল গাছ থেকে পড়ে দিনমুজুরের মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে নারকেল গাছ থেকে পড়ে গোলাম রসুল শেখ (১৭) নামের এক দিনমুজুরের করুণ মৃত্যু হয়েছে। মৃত গোলাম রসুল সদর ইউনিয়নের সাতশৈয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এঘটনাটি ঘটেছে। পুলিশ হাসপাতাল সূত্রে জানা গেছে, সাতশেয়া গ্রামের গোলাম রসুল শেখ পার্শবর্তী শেখ আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির নারকেল পাড়তে গাছে উঠেন। এসময় আকস্মিক সে পা পিছলে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রূপসায় বোমা হামলায় নিহতদের স্বরণ সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি :

 দেশব্যাপি সিরিজ বোমা হামলায় নিহত সকল শহীদদের স্বরণে স্বরণ সভা দোয়া মাহফিল ১৭ আগষ্ট বিকালে রূপসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, শাহজাহান কবীর প্যারিস, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর, বিনয় হালদার, এবিএম কামরুজ্জামান, তাহিদুল ইসলাম, আশিষ রায়, শাহনেওয়াজ মাগদুম, অহিদুল ইসলাম, আইয়ুব আলী, যুবলীগের নোমান ওসমানী রিচি, বাদশা মিয়া, শামীম হাসান লিটন,আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ কবির টিংকু, আ. রশিদ শেখ, রতন মন্ডল, জ্যাকি ইসলাম সজল, সাইফুল ইসলাম শাওন, ছাত্রনেতা খায়রুজ্জামান সজল, সাকিব রায়হান, জেসমিন বেগম প্রমূখ।

বাগেরহাটে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত প্রভাত রহমান পাভেল (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে ১০ আগস্ট রাতে বাগেরহাট ট্রাফিক মোড়-সাধণার মোড় সড়কের স্টেডিয়ামের সামনে এই দূর্ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে খুলনায় সর্বশেষ ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পূর্ববাসাবাটী এলাকার পৌর কাউন্সিলর রেজাউর রহমান মন্টুর ছেলে। প্রতক্ষদর্শী সলেমান শেখ জানান, বাসস্ট্যান্ড থেকে সাধাণার মোড়ের দিকে যাওয়ার সময় দাসপাড়া মোড় নামক স্থানে বালু উত্তোলনের পাইপের বাঁধায় মোটরসাইকেল নিয়ে সিটকে পড়ে পাভেল। এতে সে গুরুত্বর আহত হন। এর কিছুদিন আগে শহররক্ষা বাঁধ সড়কে বালু উত্তোলনের পাইপের ধাক্কায় মোটরসাইকেল দূর্ঘটনায় আরও এক ব্যক্তি নিহত হয়েছিলেন। গুরুত্বপূর্ণ সড়কে এভাবে বালুর পাইপ দিয়ে বাঁধা সৃষ্টি না করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ দামনা করেন। বাগেরহাট পৌরসভার কাউন্সিলর নিহতের পিতা রেজাউর রহমান মন্টু এসব তথ্য নিশ্চিত করেছেন।

শরণখোলায় গভীর রাতে ভেঙ্গে পড়ল সেতু, জনদূর্ভোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা খালের উপরে নির্মিত সেতুটি ভেঙ্গে পড়েছে। সোমবার (১৬) আগস্ট) গভীর রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন রায়েন্দা ইউনিয়নের সংযোগ সেতুটি ভেঙ্গে যায়। যার ফলে সেতু দিয়ে সব ধরনের চলাচল বন্ধ রয়েছে। এতে খোন্তাকাটা রায়েন্দা ইউনিয়নের কয়েকটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।

এর আগে গেল বছর সেতুটি একদিকে হেলে পড়েছিল। সেসময় সংস্কার করে সাময়িক চলাচলের ব্যবস্থা করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল জি ডি)

স্থানীয় তাইজুল ইসলাম বলেন, এই সেতুটি দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ ছিলো। তারপরেও আমরা কোনোরকম যাতায়াত করতাম। সকালে এসে দেখি এটি ভেঙ্গে খালে পড়ে আছে। এতে আমাদের দুই পাড়ের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মোশাররফ হোসেন মনি, ফারুক হাওলাদারসহ কয়েকজন জানান, সেতুটি প্রায় সাত-আট বছর ধরে চলাচলের প্রায় অযোগ্য অবস্থায় ছিলো। গত বছর একবার হেলেও পড়ে। অনেকবার বলা স্বত্তেও কর্তৃপক্ষের উদাসীনতা আর সংস্কারের অভাবেই সেতুটি ভেঙ্গেছে। অতিদ্রুত সেতুটি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার আবেদন জানিয়েছেন তারা।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুজ্জামান মিলন বলেন, খোন্তাকাটা এবং রায়েন্দা ইউনিয়নবাসীর যাতায়াতের জন্য সেতুটি খুব-গুরুত্বপূর্ণ। সেতুটি গতকাল রাতে হঠাত ভেঙ্গে পড়েছে, এর ফলে যানবাহনসহ সব ধরনের চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা এলজিইডি কর্তৃপক্ষের সাথে যোগাযোহ করেছি যেন দ্রুত সেতুটি মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, কয়েক বছর আগে আমরা সেতুটি পরিত্যক্ত ঘোষনা করে মানুষ এবং যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাও দেওয়াছিল। সেতুটি অপসারণ করে, নিলামে দেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য বিকল্প লোহার সেতুও করা হয়েছিল। এছাড়া এখানে নতুন সেতু নির্মানের জন্য  সম্ভ্যাব্যতা যাচাইয়ের কাজ চলছে বলেও জানান এই কর্মকর্তা।

বাগেরহাটে ব্যাংক কর্মকর্তার জমি বসতবাড়ি দখল চেষ্টার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীর খড়মখালি গ্রামে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা হরিদাস মজুমদারের জমি বসত ঘর দখল চেষ্টার অভিযোগ উঠেছে হরিসভা আশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিজের ক্রয়কৃত জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করার জন্য বিভিন্ন দপ্তরের দারস্ত হয়েছেন অসহায় এই ব্যাংক কর্মকর্তা। তারপর নিজের বসত ঘরে শান্তিতে থাকতে পারছেন না তিনি। প্রতিনিয়ত আশ্রম কর্তৃপক্ষের বাঁধার সম্মুখিন হচ্ছেন। তবে আশ্রম কর্তৃপক্ষ বলছে আশ্রমের পক্ষে মামলার রায় হয়েছে, এই জমির প্রকৃত মালিক আশ্রম কর্তৃপক্ষ।  জমির দখল নিয়ে প্রায় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হওয়ায় এলাকাবাসীও দ্রুত সমাধান চায়।

ব্যাংক কর্মকর্তা হরিদাস মজুমদার জানান, ১৯৮৯ ৯১ সালে চিতলমারী খড়মখালী মৌজায় খড়মখালী দূর্গা মন্দিরের সামনে সূর্যকান্ত চক্রবর্তী, প্রফুল্ল বৈরাগী, বিজেন বিধানের কাছ থেকে ৪টি দলিলে ২১ শতক জমি ক্রয় করি। পরবর্তীতে টিনসেড ঘর তৈরি করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস শুরু করি। চাকুরীর সুবাদে এবং একমাত্র সন্তানের পড়াশুনার জন্য বসতবাড়ি ফেলে রেখে শহরে ভাড়া থাকতাম। এই সুযোগে আশ্রম কর্তৃপক্ষ বসত ঘরের কাঠের বেড়া বিভিন্ন মালামাল খুলে নিয়ে গেছে। এরপরে আশ্রম কর্তৃপক্ষ তাদেরকে বসত ভিটা থেকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছে। আমার মা পারুল রানীর সমাধি এই জমিতে। এমনকি স্ত্রীসহ মেরে ফেলারও হুমকি দিয়েছে এমন দাবি করেন এই ব্যাংক কর্মকর্তা।

তিনি আরও বলেন, এই জমির বৈধ দলিল বিআরএস রেকর্ড হরিদাসের নামে রয়েছে। সেই অনুযায়ী হাল সনের খাজনাও দেওয়া হয়েছে। এর পরেও আশ্রম কর্তৃপক্ষ গায়ের জোরে জমি থেকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছে আশ্রমের সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল তার সাঙ্গপাঙ্গরা।

হরিদাস মজুমদারের স্ত্রী কল্পনা মজুমদার বলেন, পৃথিবীতে এই জমি ছাড়া আমাদের আর কোন জমি নেই। পুলিশ, প্রশাসন, আদালত কারও কথাই মানেন না শান্তুনু রানা রুবল, মিহির কুমার রায়সহ আশ্রমের সদস্যরা। বৃদ্ধ বয়সে স্বামীকে নিয়ে নিজের বসত ভিটায় থাকতে প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

স্থানীয় প্রেমদাস মন্ডল, আবু হোসেন লাল কাজী, এমদাদুল দিবাকর মুখার্জী, প্রশেন্জিত ভট্টাচার্য, গোলক চন্দ্র মন্ডলসহ কয়েকজন বলেন, হরিদাস মজুমদার এই জমিতে ঘর তৈরি করে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। কিন্তু পরবর্তীতে জানতে পারি এই জমি নিয়ে আশ্রমের সাথে বিরোধ রয়েছে। যদি আশ্রমের জমি হয়, তাহলে যখন হরিদাস বসবাসের জন্য ঘর তৈরি করল তখন আশ্রম কর্তৃপক্ষ বাঁধা দিল না কেন।  মূলত ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে অসহায় মানুষের জমি দখলের পায়তারা বলে দাবি করেন তারা।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সূর্যকান্ত মন্ডল বলেন, এই জমিতে দীর্ঘদিন ধরে হরিদাস মজুমদার বসবাস করেছেন। এখন আশ্রম কর্তৃপক্ষের এই দাবি অন্যায় অযৌক্তিক।

চিতলমারী উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আতিয়ার রহমান বলেন, বিবাদপূর্ণ এই জমিতে বসতবাড়ি নির্মান করে বসবাস করেছেন হরিদাস তার পরিবার। কিন্তু তখন কোন দাবিদার ছিল না। আশ্রম যেমন ধর্মীয় প্রতিষ্ঠান এবং হরিদাসেরও আর কোন জমিজমা নেই। দুই পক্ষকেই কিছু ছাড় দিয়ে এই বিবাদ মিটিয়ে ফেলার অনুরোধ করেন এই রাজনীতিবিদ।

হরিদাস মজুমদারের অভিযোগ অস্বীকার করে আশ্রমের সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল জানান, হরিদাস মজুমদার যাদের কাছ থেকে জমি ক্রয় করেছেন, তারা আগেই আশ্রম কর্তৃপক্ষকে এই জমি দান করে দিয়েছেন। এই জমি নিয়ে আদালতে দায়েরকৃত মামলায় আশ্রমের পক্ষে রায় পেয়েছি। এই জমির মালিক আশ্রম কর্তৃপক্ষ।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম কামরুজ্জামান খান বলেন, দুই পক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে। বিবাদমান জমিতে যাতে কোন প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।

চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল বলেন, দুই পক্ষকে নিয়ে আমরা একাধিকবার শালিস মীমাংসার জন্য বসেছি। কিন্ত কোন পক্ষই কারও কথা শোনে না। আদালত পর্যন্ত গড়িয়েছে। জানতে পেরেছি উচ্চ আদালত থেকে আশ্রমের পক্ষে রায় হয়েছে আদালতের বাইরে আর কিছু বলব না।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন সাত হাজার ছয়শত ৮৩ জন

তথ্য বিবরণী

খুলনা জেলায় মঙ্গলবার সাত হাজার ছয়শত ৮৩ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার একশত ৯৫ এবং মহিলা তিন হাজার চারশত ৮৮ জন।

যার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার ছয়শত ৫৩ জন এবং নয়টি উপজেলায় মোট পাঁচ হাজার ২৭ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে নয়শত ৯৫ জন, বটিয়াঘাটায় চারশত ৮৫ জন, দিঘলিয়ায় দুইশত ২৭ জন, ডুমুরিয়ায় ছয়শত ৭০ জন, ফুলতলায় একশত সাত জন, কয়রায় এক হাজার দুইশত ৩০ জন, পাইকগাছায় সাতশত ১৫ জন, রূপসায় তিনশত ৩৬ জন তেরখাদায় দুইশত ৬৩ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। মঙ্গলবার নগরীর পাঁচটি হাসপাতালে এক হাজার পাঁচশত ২৯ জন এবং খুলনা জেলার আটটি উপজেলায় এক হাজার দুইশত ২৫ জন ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

পলাশের সহ-ধর্মিনী পুত্রের সুস্থতা কামনায় নগর যুবলীগের বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশের সহ-ধর্মিনী  রাফিয়া সুলতানা সুমি পুত্র রিহান রহমান করোনা আক্রান্ত। তাদের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর যুবলীগ নেতা এস. এম. হাফিজুর রহমান, রজি ইসলাম নদী, কামরুল ইসলাম, মোঃ আব্দুল কাদের শেখ, এডভোকেট আল আমিন, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, শেখ মোঃ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহীম মার্শাল, জুয়েল হাসান দিপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, কে এম শাহিন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ সহ নগর যুবলীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ তাদের দ্রুত সুস্থতা দীর্ঘায়ু কামনা করেন।

পাইকগাছায় জায়গা-জমির বিরোধে থানায় অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় জায়গা-জমির বিরোধ নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। যা নিয়ে থানায় জিডি ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ হয়েছে। উপজেলার লতা ইউনিয়নের তেঁতুলতলা মৌজায় বিঘা সম্পত্তি নিয়ে মৃত কালিপদ ঢালীর ছেলে গোবিন্দের সাথে তার শরীক শিশুবর ঢালীর ছেলেদের সাথে বিরোধ। ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সার্ভেয়ার দ্বারা মাপা (জরিপ) করা হয়। শিশুবরের ছেলেরা সিদ্ধান্ত অমান্য করলে ইউনিয়ন পরিষদ লিখিতভাবে রায় প্রদান করে। রায় অমান্য করে উক্ত বিরোধী সম্পত্তিতে ঘর বাঁধতে গেলে শিশুবরের ছেলেরা গোবিন্দদের উপর ঝাপিয়ে পড়ে নানা ভাবে হুমকি ধামকি দেয়। একারণে গোবিন্দ বাদী হয়ে শিশুবরের ছেলে সুশান্ত ঢালী, মঙ্গল ঢালী, সত্যজিৎ ঢালী জীবেশ ঢালীর নামে থানায় জিডি করেছে। সুশান্ত ঢালী জানান, আমার পৈত্রিক সম্পত্তিতে আমরা ঘর বাঁধতে গিয়েছি। প্রতিপক্ষরা আমাকে অন্যায় ভাবে হয়রানি করছে।

পাইকগাছায় মুদি দোকানে মিলছে দাহ্য পদার্থ

বাবুল আক্তার, পাইকগাছা

পাইকগাছায় সরকারী নিয়মনীতি উপেক্ষা করে ১০ টি ইউনিয়নে পৌরসভায় বিক্রী হচ্ছে দাহ্য পদার্থ। মুদি দোকান থেকে শুরুকরে সড়কের মোড়ে অকটেন, পেট্রোল, ডিজেল এলপি গ্যাস বিক্রী হচ্ছে। তাদের নেই কোন লাইসেন্স বা অগ্নিনির্বাপণ যন্ত্র। কর্তৃপক্ষ নীরব। সেনেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল জানান, উপজেলায় পেট্রোল, অকটেন, এলপি গ্যাসের প্রায় ২শতাধিক দোকান রয়েছে। যাদের কোন বৈধ লাইসেন্স নেই। আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। কথা হয় গড়ইখালী ইউনিয়নের মুদি দোকান গৌতম মন্ডলের সাথে। তিনি জানান প্রায় ১৫ বছর ধরে পেট্রোল বিক্রী করে আসছি। কোন দিন কেউ লইসেন্স দেখতে চাইনি। আর অকটেন, পেট্রোল বিক্রী করতে লইসেন্স লাগে এই সর্বপ্রথম জানলাম। পৌর সদরের ব্যবসায়ী মেসার্স জয়মা এন্টারপ্রাইজের মালিক উজ্জল সরকার জানান, আমার পরিবেশের ছাড়পত্র সহ দাহ্য পদার্থ বিক্রির জন্য সব ধরনের লাইসেন্স রয়েছে। তিনি আরো জানান উপজেলায় তানবির এন্টর প্রাইজ জোবান আলী, আসিফ ফিলিং হাফিজুর রহমানের বৈধ কাগজ রয়েছে। আর অধিকাংশরাই অবৈধ ভাবে এসব দাহ্য পদার্থ বিক্রী করছে। সোলাদানা, লস্কর, চাঁদখালী, গদাইপুর, রাড়ুলী বাজারের কয়েকজন গ্যাস সিলিন্ডার খুচরা দাহ্য পদার্থ বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আইন-কানুন সম্পর্কে তারা কিছুই জানেন না। অথচ প্রতিদিন সিলিন্ডার অকটেন, পেট্রোল বিক্রি করে থাকেন তারা। পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর জানান, বৃহত্তর জনগোষ্ঠীর নিরাপত্তার স্বার্থে খোলা বাজারে এসব অতি দাহ্য পদার্থ বিক্রি বন্ধ করা উচিত।  আসিফ ফিলিং স্বত্বাধিকারী হাফিজুর রহমান জানান, সরকারি বিধি মোতাবেক গ্যাস সিলিন্ডার, পেট্রল, মবিল বিক্রির জন্য কমপক্ষে ফ্লোর পাকাসহ আধপাকা ঘর, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ লাইসেন্স, অগ্নিনির্বাপণ সিলিন্ডার, মজবুত ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার থাকতে হবে। একজন ব্যবসায়ী ওই সব শর্ত পূরণ করলেই কেবল বিস্ফোরক লাইসেন্স পাওয়ার যোগ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, দাহ্য পদার্থ বিক্রির সুনির্দিষ্ট বিধিমালা আছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত লাইসেন্স ছাড়া যত্রতত্র অকটেন, পেট্রোল ডিজেল কিংবা এলপি গ্যাস বিক্রির কোনো সুযোগ নেই। জড়িতদের বিরুদ্ধে অচিরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাইকগাছায় জাতীয় শোক দিবসে বনানী সংঘ’আলোচনা দোয়া অনুষ্ঠান

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে বনানী সংঘ’উদ্যোগে একটি শোভাযাত্রা শেষে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা দোয়া অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় পৌরসদরস্থ বনানী সংঘের মিলনাতনে উক্ত  আলোচনা দোয়া অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংঘ’সভাপতি এমএম আব্দুস সামাদ। জিএ রশীদ এর সঞ্চালনায় সময়ে বক্তব্য রাখেন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম কচি, সাবেক সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম বাবলু, নির্বাহী সদস্য ডাঃ নরেন্দ্রনাথ বিশ্বাস, গাজী ইমান আলী, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মোজাফ্ফর হাসান, মোঃ রফিকুল ইসলাম, প্রভাষক জাহাঙ্গীর আলম। এসময়ে উপস্থিত ছিলেন, সম্পাদক পূর্ণ চন্দ্র মন্ডল, মোঃ ইউসুফ সরদার, মোঃ জামিনুর ইসলাম, মোঃ নিজাম উদ্দীন, মোঃ আজিজুল ইসলাম, মোঃ আল-আমিন মোড়ল, এসএম মহিউদ্দীন, মোঃ নূর ইসলাম, হেমেন্দ্র নাথ গাইন, জিএম রফিকুল ইসলাম, মোঃ মুরশিদুল মাওলা, সুবোধ চক্রবর্তী, হাবিবুর রহমান সহ অনেকে। দোয়া মোনাজাত পরিচালনা করেন  হাফেজ মোঃ হেকমত আলী। এর পূর্বে সকাল ৯টায় বনানী সংঘ’উদ্যোগে সংঘ’কার্যালয় থেকে একটি শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধু স্বাধীনতা একুশে মঞ্চস্থ “বঙ্গবন্ধু”প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

মাদক থেকে দূরে রাখতে নড়াইলে যুবকদের মাঝে জিয়া উদ্দিন জুয়েল এর ফুটবল বিতরণ

মোঃ আবু তাহের, নড়াইল জেলা প্রতিনিধিঃ

মহামারী করোনা ভাইরাস সংক্রমনে স্কুল কলেজ বন্ধ থাকায় এলাকার যুবসমাজ ছাত্রদের মাঝে এফ এম জিয়া উদ্দিন জুয়েল ফুটবল বিতরন করেন। আজ মঙ্গলবার বিকাল ৩টায় বাশগ্রাম ইউনিয়নে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ সেবক এফ এম জিয়া উদ্দিন জুয়েল। কার্যক্রমে যুবসমাজ সকল হতাশা কাটিয়ে মাদক বা অন্য কোনো খারাপ কাজ থেকে খেলাধুলার মাধ্যমে সহজেই দুরে আসতে পারবে। এলাকার উন্নয়নে যুবকরাই সব থেকে বেশি ভুমিকা পালন করে থাকে। এই ক্লান্তিকালে খেলাধুলা হয়ে উঠুক ছাত্র, যুব তরুন সমাজের ভালোর পথ। এছাড়া একলাকার উন্নয়নে করোনা সংক্রমনের শুরু থেকে সাবেক ছাত্র নেতা সাবেক

ফুটবলার, সমাজ সেবক এফ এম জিয়া উদ্দিন জুয়েল দুস্ত অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিয়েছেন। করোনা প্রতিরোধে তার নিজ এলাকায় বিভিন্ন সময়ে স্যানিটাইজার,মাস্ক বিতরণ করেছেন। খোলাধুলা মানুষেরে শারীরীক গঠন, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মাদক থেকে দুরে রাখতে তিনি ভিন্নধর্মী আয়েজন করেন। এফ এম জিয়া উদ্দিন জুয়েল বলেন, আমার এলাকার মানুষের উন্নয়নে আমি সব সময় কাজ করে যাচ্ছি আগামীতেও করে যাব।আমি ছোট বেলা থেকে নিজে ফুটবল খেলতাম খেলাধুলার ভিতর থাকলে প্রতিটি মানুষে শরীর মন ভাল থাকে। বিশেষ করে এই করোনা কালিন সময়ে স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্র, যুবক তরুন সমাজ যাতে খাবাপ পথে না যেয়ে

খেলার মাঠে থাকে এজন্য আমি ফুটবল দিয়েছি। এলাকার মানুষের উন্নয়নে সব সময় পাশে থেকে কাজ করে যেতে পারি এইটুকু চাওয়া। এসময় নড়াইল জেলা পরিষদের সদস্য আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ক্ষিপ্ত হয়ে ছাগল মালিক দিলো গাছ কেটে

বিশেষ প্রতিনিধি

ছাগলে ক্ষেত খাওয়ায় তা খোয়াড়ে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ধরন্ত লাউগাছ কেটে দিলো ছাগল মালিক। এমন হিংসাত্বক ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ঝিনাইদহ কালীগঞ্জের সুন্দরপুর গ্রামে। ওই গ্রামের কৃষক ছাব্দার আলীর ক্ষেতের প্রায় ২০ টি ধরন্ত লাউ গাছ কেটে দেয়া হয়। ঘটনার মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষক এক জনের নাম উল্লেখ করে থানাতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক ছাব্দার আলী লিখিত অভিযোগে জানায়, দূর্গাপুর গ্রামের রাস্তার পাশের্^ তার ১৫ কাটা জমিতে ভাগ ভাগ করে লাউ, বেগুন ধান রোপন করেছেন। মঙ্গলবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন তার লাউ গাছগুলি কাটা অবস্থায় পড়ে আছে। তিনি আরও  জানান, একই গ্রামের আহাদ মন্ডল প্রায়ই ওই ক্ষেতের সবজি চুরিসহ ছাগল দিয়ে বিনষ্ট করতো। কিন্তু বার বার অভিযোগ করলেও সে কোন কর্ণপাত করেনি। সর্বশেষ গত সোমবার দুপুরে আবারও ফসল বিনষ্ট করলে ওই ছাগল দুটি ধরে খোয়াড়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে বিকালে ছাগলের মালিক সব গাছ কেটে দেয়।

ক্ষতিগ্রস্থ কৃষক ছাব্দার আলী আরও জানান, এতে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচাজ মাহফুজুর রহমান মিয়া জানান, ফসল বিনষ্টের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেলো ছাত্রের

বিশেষ প্রতিনিধি

বিষধর সাপের কামড়ে জীবন গেলো আশরাফুল ইসলাম আশা নামের এক ছাত্রের। সে বছর  এস.এসসি পরীক্ষার ফরমপূরন করেছিলো। আশা ঝিনাইদহ কালীগঞ্জের গোপালপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মাসুম বিশ্বাসের ছেলে এবং গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলো সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ঘুমন্ত অবস্থায় তার বিছানায় জানালা দিয়ে সাপ উঠে পায়ে ছোবল দেয়। এরপর সে চিৎকার পা ঝাড়া দিলে সাপটি নিজের বালিশের নিচে অবস্থান নেয়। পরে পরিবারের লোকজন ছুটে এসে দেখতে পান চিকন ধরনের ভয়ঙ্কর কালো রঙের সাপ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ওঝা বাড়ি পরে কালীগঞ্জ হাসপাতাল সর্বশেষ ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার ভোর সাড়ে টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিবেশি আকরাম হোসেন জানান,রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে কামড় দিলে তার চিৎকারে লোকজন এগিয়ে আসে। তারা সকলেই দৌড়ে এসে তার বিছানার বালিশের নিচে চিকন কালো রঙের সাপ দেখতে পান। কিছুক্ষনের মধ্যেই যন্ত্রণায় মাসুম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় ওঝা বাড়িতে ঝাড়ফুক পরে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে ঝিনাইদহ সদও হাসপাতালে তার মৃত্যু হয়।

কালীগঞ্জে ৮০টি জৈব কৃষাণীদের প্রত্যেক পরিবারকে টি করে ঔষধী ফলজ গাছের চারা বিতরন

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে নারীর ক্ষমতায়নের মাধ্যমে খাদ্য পুষ্টি নিরাপত্তা প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ফলজ গাছের চারা বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দাপনা গ্রামে উলপেক্ষ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবজাল হোসেন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক হেলাল উদ্দিন এবং মনোয়ারা বেগম এছাড়াও উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান, শরাফত হোসেন তুষার, রাব্বি হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে খাদ্য পুষ্টি  এবং ফলজ গাছ রোপন, ফলের উপকারিতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  এর পর এলাকার ৮০ টি পরিবারের মাঝে  পেয়ারা, বরই,সফেদা, আমড়া,লেবু গাছের চারা বিতরন করা হয়।

অবিলম্বে বকেয়াসহ রাষ্ট্রায়ত্ব পাটকল চালু না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে

খবর বিজ্ঞপ্তি

খুলনার খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, চট্টগ্রামের কেএফডি, আর আর এবং সিরাজগঞ্জের জাতীয় জুট মিলের নো ওয়ার্ক নো পে‘শর্তাধীনে রাষ্ট্রায়ত্ত পাটকলের দৈনিকভিত্তিক শ্রমিকদের সঠিক হিসাব অনুযায়ী সমুদয় বকেয়া পরিশোধ এবং রাষ্ট্রায়ত্ত পাটকল চালু আধুনিকায়নের দাবিতে কারখানা কমিটির উদ্যোগে খালিশপুর পিপলস গোল চত্বরে ১৭ আগস্ট মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন খালিশপুর জুট মিল কারখানা কমিটির সভাপতি সিবিএ-এর সাংগঠিনিক সম্পাদক মনির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেনÑপাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য সচিব এস রশীদ, বাম গণতান্ত্রিক জোট গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোজাম্মেল হক খান, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য, খুলনা জেলা সমন্বয়ক মোঃ রুহুল আমিন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, টিইউসি জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, গণসংহতি আন্দোলন, ফুলতলা উপজেলা আহ্বায়ক অলিয়ার রহমান, খালিশপুর হকার্স সমিতির সভাপতি জামাল মুন্সী, সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান, বদলী দৈনিক ভিত্তিক আঞ্চলিক কমিটির আহ্বায়ক ইলিয়াস হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমিন শেখ, শ্রমিকনেতা শামসেদ আলম শমসের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑখালিশপুর জুট মিল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোশাররফ গাজী, সহ-সম্পাদক কামাল হোসেন সেন্টু, সাবেক কোষ্যধ্যক্ষ মোঃ সুলতান, সদস্য জলিল, কবীর, প্লাটিনাম জুট মিলের আব্দুর রাজ্জাক তালুকদার, দৌলতপুর জুট মিলের নূর মোহাম্মদ, খালিশপুর জুট মিলের আবুল কালাম, ক্রিসেন্ট জুট মিলের মোশাররফ হোসেন, জাকির হোসেন, জেজেআই জুট মিলের শামস শারফিন শ্যামন, তোফাজ্জেল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, পাট অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, বিজেএমসি‘দুর্নীতিবাজ কর্মকর্তা কনসালট্যান্টদের সীমাহীন দুর্নীতি লুটপাটের ফলাফলই ২৫টি পাটকলোর লোকসানের প্রধান কারণ। লোকসানের জন্য এই দুর্নীতিবাজদের বিচারও হয়নি, শাস্তিও পায়নি। অথচ লোকসানের দায়ভার বর্তেছে সাধারণ পাট শ্রমিকদের ওপর। একদিকে শাসকেরা লোকসানের জন্য শ্রমিকদের  দায়ী  করে রেখেছে অন্যদিকে পাটকল বওেন্ধর বছর পূর্ণ হলেও ডেইলী ব্যাসিস শ্রমিকদের কোন অর্থ প্রদান করেনি। সঙ্গত কারণে অভুক্ত শ্রমিকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। অসংখ্য শ্রমিকদের সন্তান লেখাপড়া ছেড়ে দিয়েছে। সংসার চালাতে গিয়ে অনেকে অনৈতিক পেশায় প্রবেশ করেছে। এমনকি অদক্ষ পেশায় যুক্ত হয়ে কেউ কেউ দুর্ঘটনায় মৃত্যুবরণ করতে করেছে। বক্তারা বলেন পাটশিল্প অত্যন্ত সম্ভাবনাময় খাত। এই পাটশিল্প দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশি বাজারে প্রসার ঘটাতে পারতো। অথচ সরকার দেশি-বিদেশি গোষ্ঠীর কায়েমী স্বার্থে পাটকল পাটশিল্পকে ধ্বংস করে প্রায় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকার সম্পদ লুট করার ব্যবস্থা করছে। বক্তারা অবিলম্বে রাষ্ট্রায়ত্ব পাটকল চালু, আধুনিকায়ন এবং নো ওয়ার্ক নো পের শ্রমিকদের সমুদয় বকেয়া বেতন এককালীন প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান; অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সুন্দরবনের ঢাংমারী স্টেশনে জেলেদের বিএলসি নবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ

মোঃ জাহিদুর রহমান সোহাগ দাকোপ (খুলনা) প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জধীন ঢাংমারী স্টেশনে জেলেদের বিএলসি নবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রতি বিএলসি নবায়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক শতগুণ বেশি টাকা দিতে হচ্ছে জেলেদের।

ভুক্তভোগী জেলেদের সূত্রে জানা গেছে, সুন্দরবনে মাছ কাঁকড়া ধরা জেলেদের নৌকার লাইসেন্স, ধারণ ক্ষমতা (বিএলসি) নবায়নে ওই স্টেশনে দীর্ঘদিন ধরে অনিয়ম দূর্নীতি চলে আসছে। চলতি অর্থ বছরে কয়েক মাস আগে যোগদান করেন স্টেশন কর্মকর্তা (এসও) সামানুল কাদির। যোগদানের পর থেকে স্টেশনের নৌকা চালক (বিএম) ওয়াদুত মন্ডল ফরেষ্ট নম্বর ৪৬০ ফরেষ্ট গার্ড (এফজি) সেলিম মিয়া ফরেষ্ট নম্বর ১০ সহায়তায় নেমে পড়েছেন জেলেদের বিএলসি নবায়ন বানিজ্যে। সরকারী নিয়মানুযায়ী প্রতি ১০ কুইন্টাল ধারণ ক্ষমতা নৌকার অনুকুলে প্রতি বিএলসি নবায়নে টাকা নেয়ার কথা। আবার ১০ কুইন্টালের বেশি বা ২০ কুইন্টাল পর্যন্ত ১০ টাকা সাথে শতকরা ১৫% ভ্যাট নেয়ার নিয়ম রয়েছে। এতে প্রতি বিএলসি নবায়নে ভ্যাটসহ মোট থেকে সর্বোচ্চ ১২ টাকা পর্যন্ত সরকারি রাজস্ব আসতে পারে। কিন্তু সেখানে প্রতি বিএলসি নবায়নে জেলেদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৬০০ থেকে হাজার টাকা। আর নতুন বিএলসিতে হাজার ৫০০ থেকে হাজার টাকা। খোঁজ খবর নিয়ে জানা গেছে ওই স্টেশনে মাছ কাঁকড়ার প্রায় ৫০০ থেকে ৬০০ বিএলসি নবায়ন হয়েছে। আর বিএলসি নবায়ন করে প্রায় থেকে লাখ উৎকোসের টাকা হাতিয়ে নিয়েছেন বলে জেলেদের অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক পানখালী কালাবগি এলাকার বেশ কয়েকজন জেলে জানান, অতিরিক্ত টাকা না দিলে বিএলসি নবায়ন বা নতুন বিএলসি দেয় না। উল্টে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানীর ভয়ভীতি দিয়ে এসব ঘুষের টাকা আদায় করা হয়। যে কারনে তারা কোন উর্দ্ধতন মহলে জানাতেও পারেন না।

নৌকা চালক (বিএম) ওয়াদুত মন্ডল জানান, আপনারা তো সবই জানেন। আমি ছুটিতে আছি এসে কথা বলবো। ফরেষ্ট গার্ড (এফজি) সেলিম মিয়া এক প্রশ্নের উত্তরে বলেন, টাকা না নিলে বউ বাচ্চা পালবো কিভাবে। আমার কথা রেকর্ড করবেন করেন। পত্রিকায় লিখবেন লেখেন। আমার আত্মীয় সজন ঢাকার বড় বড় দপ্তরে আছে। আমার কিছু করতে পারবেন না। তাছাড়া ঢাকা থেকে পশুর নদী পর্যন্ত দূর্নীতি চলে আসছে। এই টাকা নীচে থেকে উপর পর্যন্ত সবাইকে ভাগ দিতে হয়। দিতে দিতে আর আমাদের পকেটে কিছু থাকে না।

এবিষয়ে ঢাংমারী স্টেশন কর্মকর্তা (এসও) সামানুল কাদির জানান, বিএলসি নবায়নে কোন অতিরিক্ত টাকা নেওয়া হয় না। যা নিয়মে আছে তাই নেওয়া হয়। এব্যাপারে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামূল হক বলেন, নিয়ম তো হলো সরকারী ফি যা আছে তাই নেওয়ার কথা। নীচে থেকে উপর পর্যন্ত টাকা ভাগের বিষয়ে বলেন এটা একটা ফালতো কথা। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে। তিনি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।

দাকোপে বালু উত্তোলনের অপরাধে ৩জনকে জরিমানা

বাজুয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপে আত্মঘাতি ড্রেজার দিয়ে বিভিন্ন খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সময় দুইটি ড্রেজার জব্দ এবং বালু উত্তোলনের অপরাধে ৩জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ^াস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী সঙ্গীয় পুলিশ সদস্যসহ অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। সময়ে খুটাখালী খাল থেকে ড্রেজারসহ ওই এলাকার রুপচাঁদ মন্ডলের ছেলে সুপ্রভাত মন্ডলকে আটক করা হয়। ছাড়া আনন্দনগর এলাকা থেকে ড্রেজারসহ হরিদাস মন্ডলের ছেলে মনোজিত মন্ডল ছোট চালনা এলাকার আনোয়ার আলীর ছেলে শহিদুল ইসলাম শেখকে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সময়ে বালু উত্তোলনের অপরাধে বালু মহল মাটি ব্যবস্থাপনা আইনে শহিদুলকে ৩০ হাজার অপর দুইজনকে ১০ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা এবং ড্রেজার মেশিন দুইটি জব্দ করা হয়। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জরিমানার টাকা দিলে তাঁরা মুক্তি পায়।

খুলনা মহানগর বাহোগপ’উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ হোমিওপ্যাথি গবেষণা পরিষদ (বাহোগপ), খুলনা মহানগর শাখার উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট রবিবার সন্ধ্যায় খুলনা মহানগর বাহোগপ এর সভাপতি ডাঃ মনোজ কুমার মজুমদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডাঃ অমিত কুমার বসুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহোগপ এর কেন্দ্রীয় সভাপতি ডাঃ অপূর্ব কুমার দাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান।

 বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার উদ্যোগে ১৭ আগস্ট দেশ ব্যাপি সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল মঙ্গলবার (১৭ আগস্ট) বিকাল টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। সভাপতি শেখ হারুনুর রশীদ বলেন ” বিএনপি জামাত এর মদদে  বাংলাদেশকে একটি অকার্যকর এবং মৌলবাদী রাষ্ট্ররূপে প্রতিষ্ঠা করার লক্ষ্যে উগ্রবাদী জঙ্গি সংগঠন জেএমবি ২০০৫ সালের ১৭ আগস্ট  সারা দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালায়। মুন্সিগঞ্জ জেলা ব্যতিত সর্বমোট ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালানো হয়। বোমা হামলার মাধ্যমে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) একটি উগ্রবাদী জঙ্গি দল হিসাবে অত্মপ্রকাশ করে। বাংলাদেশের মতো একটি প্রগতিশীল উন্নয়নশীল রাষ্ট্রকে একটি অকার্যকর মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা চালানো হয়। যাদের এখনো সাজা হয়নি, তাঁদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি করেন তিনি। জেলা সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী  বলেন “দিন বেলা প্রায় ১১টায় ঢাকা সহ দেশের ৩০০টি স্থানে ৫০০ বোমা হামলা করা হয়। আধ ঘণ্টার ব্যবধানে চালানো সিরিজ বোমা হামলায় দু’জন নিহত দুই শতাধিক মানুষ আহত হন।  হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, মার্কিন দূতাবাস, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব সরকারি আধা সরকারি স্থাপনায় বোমা হামলা চালায় জঙ্গিরা। হামলার জায়গাগুলোতে জেএমবির জঙ্গিরা লিফলেট ছড়িয়ে দেয়।  আগামী দিনে যেন কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে তাঁর জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান” বক্তৃতা করেন জেলা সহ-সভাপতিবৃন্দ  এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল,   বিএমএ ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ,  সাংগঠনিক সম্পাদক  ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, প্রচার প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা,  ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল,  দপ্তর  সম্পাদক এম রিয়াজ কচি,  বন পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহ আলম, শ্রম সম্পাদক মোজাফফর মোল্যা, সাংস্কৃতিক সম্পাদক মোখলেসুর রহমান বাবলু,  উপ প্রচার প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, জেলা সদস্যবৃন্দ যথাক্রমে অসিত বরণ বিশ্বাস,  জাহাঙ্গীর হোসেন মুকুল,  মোসাম্মৎ সামসুন্নাহার, শিউলি সরোয়ার, অমিয় অধিকারী, মোঃ জামিল খান, এবং সহযোগী ও  ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে  অধ্যাঃ আশরাফুজ্জামান বাবুল,  মানিকুজ্জামান অশোক, খান সাইফুল ইসলাম,  সরদার জাকির হোসেন, অজিত বিশ্বাস, রাসেল কবির, আজাদুর রহমান হিরক, রাসেল হোসেন বাবু,  শেখ মোঃ আবু হানিফ, দেব দুলাল বাড়ৈ বাপ্পি,  মোঃ ইমরান হোসেন, বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, কবির আহম্মেদ মনা, দিপ পান্ডে বিশ্ব,  গাজী মুহিদুল ইসলাম, আমিরুল মোমেন রানা,   তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল সম্রাট, কবিরুল ইসলাম, রাকিব মাহমুদ, খাইরুল বাশার,  আবিদ হাসান ফাহিম, মাসুদ হাসান লাভলু, মঈনুল হোসেন মঈন, হামিন হোসেন হান্নান, সাইফুল ইসলাম সাইফ, মেহেদী হাসান রুমি, বিশ্বজিৎ মন্ডল, রুবেল ইসলাম আকাশ, মামুন হোসেন, আব্দুল খালেক স্বাধীন, শেখ যোবায়ের রহমান, জাহিদ ইমরান, সবুজ আলম, শফিকুল ইসলাম, তুর্য ঘোষ প্রমুখ।

বঙ্গবন্ধুুকে স্বপরিবারে হত্যা করে খুনি মোস্তাক মেজর জিয়া ইসিহাস বিকৃতি করতে চেয়েছিল তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে

খবর বিজ্ঞপ্তি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, ৭৫’১৫ই আগস্ট যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে ইতিহাসের চাকা ঘুরিয়ে দিতে চেয়েছিল, সেই খুনি মোস্তাক মেজর জিয়াউর রহমানের ঘৃন্য ষড়যন্ত্রের রাজনীতি ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর, বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার রায় কার্যকর হয়েছে। যে সব খুনিরা বিদেশে অবস্থান করছে তাদের সরকার দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার কুটনৈতিক চেষ্টা অব্যাহত রেখেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী জাতীয়শোক দিবস উপলক্ষে গত রবিবার সোলাদানা ভুমি অফিস সংলগ্ন সবুজ চত্তরে ইউনিয়ন আ’লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি বাবু আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন , তার আদর্শ দর্শন বাস্তবায়নে শেখ হাসিনা সরকার আপ্রান চেষ্টা করছেন। স্থানীয় আ’লীগ নেতা নওয়াব আলী সরদারের সভাপতিত্বে পঞ্চানন সানা এবং বিমল সরকারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু, সাবেক জেলা পরিষদ সদস্য সোলাদানা ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু , প্রভাষক ময়নুল ইসলাম। বক্তব্য রাখেন, আ’লীগ নেতা নির্মল ঢালী, রবীন্দ্রনাথ রায়, ইউপি সদস্য রাজেস মন্ডল, বি এম আরেফিন বিশ্বাস, সুভাষ রায়, আমিনুল ইসলাম,এস এম শাহাবুদ্দীন শাহীন,রবিউল ইসলাম রবি,আঃ রউফ বিশ্বাস, সায়েদ আলী মোড়ল কালাই, দিলীপ ঢালী,  আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, শিবপদ মন্ডল, বিনয় মন্ডল, মনিরুজ্জামান বাচ্চু, আফি আজাদ বান্টি,পার্থ প্রতিম চক্রবর্তী, রমজান সরদার, আব্দুল্লাহ আল মামুন, রায়হান পারভেজ রনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

রামপালে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু রোগ মুক্তি কামনায় মিলাদ-দোয়া

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের রামপালে মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রামপাল উপজেলা সদরের দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। রামপাল উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ইমরান ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল হালিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, বিএনপি নেতা ফিরোজ কবীর, যুবদল নেতা আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের নেতা ওজিউর রহমান, মোতাবেক হুসাইন, রামপাল উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম শোভন, সদস্য মোফাজ্জেল হুসাইন বাদল, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুল ইসলাম যুবদল নেতা কামরুল ইসলাম।

ডাক্তারকে হত্যা-লাশ গুম, ওসির বিরুদ্ধে মামলা

 সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার হোমিও ডাক্তার মোখলেসুর রহমান জনিকে অপহরণ করে হত্যার পর লাশ গুম করার অভিযোগ এনে সাতক্ষীরা সদর থানার দুই সাবেক ওসি এক এসআইয়ের বিচার দাবি করে মামলা করেছেন তার বাবা শেখ আব্দুর রাশেদ।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল আদালতের বিচারক হুমায়ূন কবিরের আদালতে মামলাটি দায়ের করেন নিখোঁজ জনির বাবা শেখ আবদুর রাশেদ।

সাতক্ষীরা সদর থানার সাবেক দুই ওসি এমদাদ শেখ ফিরোজ মোল্লা এবং এসআই হিমেলকে আসামি করে মামলা করেন তিনি।

মামলায় জনির বাবা শেখ আবদুর রাশেদ উল্লেখ করেন,  ২০১৬ সালের আগস্ট তার ছেলে ডা. মোখলেসুর রহমান রাত ৯টায় শহরের লাবনী মোড়ে ওষুধ কিনতে আসে। সময় সাতক্ষীরা থানার এসআই হিমেল তাকে আটক করে থানায় নিয়ে যান। খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় লকআপের মধ্যে থাকা জনির সঙ্গে কথা বলেন তিনি তার পুত্রবধূ জেসমিন নাহার রেশমা। পরপর দুই দিন সাক্ষাৎ এবং তাকে খাবারও দেন তারা।

তিনি জানান, তার ছেলের মুক্তি প্রসঙ্গে জানতে গেলে ওসি এমদাদ এসআই  হিমেল রাশেদের কাছে মোটা অংকের ঘুস দাবি করেন এবং বলেন- জনি আল্লাহর দলের সদস্য জঙ্গি। পুলিশ তাদের কাছে আইডি কার্ডও চায়।

শেখ আবদুর রাশেদ মামলায় উল্লেখ করেন, ২০১৬ সালের আগস্ট ফের জনির সঙ্গে দেখা করতে থানায় গেলে পুলিশ জানায় সে কোথায় তা আমাদের জানা নেই। বলা হয় আমরা জনিকে গ্রেফতার করিনি।

আবদুর রাশেদ জানান, বিষয়টি তিনি তৎকালীন পুলিশ সুপার আলতাফ হোসেনকে জানান। পরে সাতক্ষীরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেসমিন নাহার স্বামীর খোঁজ দাবি করেন।

ঘটনার পর উচ্চ আদালতে পরিবারের পক্ষ থেকে একটি রিট পিটিশন করা হয়। এরই মধ্যে সাতক্ষীরা সদর থানায় জিডি করতে গেলে ওসি ফিরোজ মোল্লা তা গ্রহণ করতে অসম্মতি জ্ঞাপন করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে হাইকোর্ট সাতক্ষীরা থানার সাবেক দুই ওসি এমদাদ শেখ ফিরোজ মোল্লা এবং এসআই  হিমেলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে মামলার বাদীপক্ষকে ফৌজদারি মামলা করার আদেশ দেন।

শেখ আব্দুর রাশেদ মামলায় উল্লেখ করেন, তার ছেলে ডা. মোখলেসুর রহমান জনিকে পুলিশ অপহরণ করে হত্যার পর লাশ গুম করেছে। তিনি এর সঙ্গে জড়িত সাবেক ওসি এমদাদ শেখ, সাবেক ওসি ফিরোজ মোল্লা এবং সাবেক এসআই  হিমেলের বিচার দাবি করেন।

মামলাটি পরিচালনা করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পক্ষে অ্যাডভোকেট ফরহাদ হোসেন অ্যাডভোকেট মোসলেম উদ্দিন। তারা জানান, ঘটনায় মামলা হয়েছে। তবে বিষয়ে কোনো আদেশ দেননি আদালত।

যশোরে বিএনপি অফিসে হামলা, জ্যেষ্ঠ নেতা দুলুকে ছুরিকাঘাত

যশোর অফিস

যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সংঘটিত হামলায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলুকে ছুরিকাঘাত করা হয়েছে।

মারপিটের শিকার হন জেলা বিএনপির সদস্য সচিব দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য নেতাকর্মীরা। ভাঙচুর করা হয়েছে নেতাকর্মীদের ১০টি মোটরসাইকেল, কার্যালয়ের চেয়ার-টেবিল, কম্পিউটার প্রিন্টার। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে বিএনপি।

হামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন জানান, বেলা সাড়ে ১২টার দিকে ৫০-৬০ জনের একদল সশস্ত্র যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এসে হামলা চালায়।

তিনি বলেন, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয়ে করোনা রোগীদের জন্য গঠিত হেল্প সেলে টিকা নিতে রেজিস্ট্রেশন করতে সহায়তা কার্যক্রম চলছিল। হামলাকারীরা রেজিস্ট্রেশনের কাগজপত্র তছনছ করে কম্পিউটার প্রিন্টার চেয়ার টেবিল ভাঙচুর করে এবং মারধর করতে থাকে। কার্যালয়ের সামনে রাখা নেতাকর্মীদের ১০-১২টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ পিন্টু  জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলুর পায়ে ছুরি মারেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বলেন, হামলা হওয়ার আগে তাদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি, যুবদল ছাত্রদলের নেতারা হামলার জন্য জেলা ছাত্রলীগকে দায়ী করেছেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম রানা বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজিল নওশাদ পল্লব, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ পিন্টুর নেতৃত্বে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এদিকে হামলার খবর পেয়ে দলীয় কার্যালয় হাসপাতালে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। পরে তার নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।

বিষয়ে বক্তব্য জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবির পিয়াস সাধারণ সম্পাদক তানজিল নওশাদ পল্লবকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। ঘটনার পর দলীয় কার্যালয়েও ছিলেন না তারা।

ঘটনার পরপরই যশোর কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থলে আসেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, জেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। কারা ঘটনা ঘটিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে।

জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) অফিসার ইনচার্জ রূপন বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে এমন ঘটনা ঘটেছে কি-না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, গোলাম রেজা দুলুর ডান পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। গভীর ক্ষত হলেও তিনি এখন শংকামুক্ত। তবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেগম জিয়ার জন্মবার্ষিকীতে সকল ইউনিটে দোয়ার আয়োজন ছাত্রদলের

খবর বিজ্ঞপ্তি

গণতন্ত্রের সংগ্রামের আপোসহীন নেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৬ তম জন্মবার্ষিকীতে খুলনা মহানগরের সকল থানা ইউনিটে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছে মহানগর ছাত্রদল। নগর ছাত্রদলের সদস্য সচিব মো: তাজিম বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সকল কর্মসূচি।

সকালে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সদর সোনাডাঙ্গা থানা এবং আযম খান সরকারি কমার্স কলেজ, মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন। সকল কর্মসূচিতে মহানগর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক হাসান ফকির, সৈয়দ ইমরান, হেদায়েতউল্লাহ দিপু, রিয়াজুল ইসলাম খান মুরাদ, সদস্য ওহিদুজ্জামান খান, কাজী আসিফুর রহমান, স্বপন রহমাতুল্লাহ, পারভেজ হোসেন মিজান, আলী আকবর, মোঃ মাজাহারুল ইসলাম রাসেল, তরিকুল ইসলাম নকিব, সর্দার মাহিম উল হক, মোঃ ইউছুফ শেখ, মিজানুর রহমান মৃদুল, ইলিয়াস সরদার।

ইউনিট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজু আহমেদ, জুবায়ের হোসেন পপিন, রনি মোড়ল, ইসরাইল হেসেন জিসান, রবিউল ইসলাম, শেখ মারজান হুসাইন, আল-আমিন হাওলাদার, রাকিব, অন্তিম বিশ্বাস, মোঃ ইয়াসিন আরাফাত মাহি, নূরনবী, রাব্বি, আসিফ, শাওন, হামজা, মোঃ আল আমিন ফকির, শাহাদাৎ হোসেন রানা, আল ফারাবী জামান, মেহেদী হাসান ইমু, লাইনুল ইসলাম সাজিন, ফজলে রাব্বি, আমিনুজ্জামান সুজন, হাফিজুর রহমান হাফিজ, মো: ইমরান, শেখ সাব্বির, তানভীর আহমেদ, শেখ শামসাদ হোসেন আবিদ, মিজানুর রহমান তামিম, সাইফুর রহমান হাইসাম, মাসুদ পারভেজ, মোঃ বেলাল সানা, মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, গালিব, রিন্স, সজিব, হাসান, রানা, বাবু, নিরব, আবিদ, সৌরভ, তামিম খান, নাজের মাহমুদ নিবিড়, সাব্বির হাসান ফুয়াদ, শাহনেওয়াজ আবির, তারেক আজিজ খান, সজল আহমেদ, পারভেজ শেখ, মোহাম্মদ আরাফাত ইসলাম, মোহাম্মদ হোসেন, মাহমুদুল আলম শাহিল, নাহিদ, তানভীর, সাব্বির, রাজন, আরিফ, রাকিব, রেজোয়ান, আকবার, হাবিবুল্লাহ, বখতিয়ার, আশরাফুল, তানভীর ইসলাম, ফুহাদ হাসান, শফিকুল ইসলাম সাবির, সাব্বির রাহিম, শেখ সাইয়ান পারভেজ, আদিত, জুবরাজ, পিয়াল, রাফি আহমেদ জীবন প্রমুখ।

খালিশপুর থানা, মহসীন কলেজ, সরঃপলিটেকনিক কলেজ ছাত্রদলের উদ্যোগে আসর বাদ খানজাহান আলী দিঘিরপাড় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এখানে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, শেখ সাদী, সত্যানন্দ দত্ত, জাহিদুল ইসলাম বাচ্চু, আল মামুন সরদার, মোঃ হানিফ, তুহিন প্রমুখ।

ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী সালমান মেহেদী, শেখ গোলাম রাব্বি, আহমেদ ইমরান সালেহ সিফাত, মিরাজ হোসেন মানিক, মোঃ হানিফ আকাশ, মোঃ রাব্বি রহমান, শুভঙ্কর দাস, মোঃ বেলাল হোসেন, মিরাজ, জহিরুল ইসলাম, মোঃ জেনিথ, মোঃ মিরাজুর রহমান, মোঃ ইসমাঈল হোসেন দিপু, সাজ্জাত আবেদীন তানবিন, জামিউল রহমান অপূর্ব, শেখ আশিক, নয়ন ইসলাম, মোঃ শরীফ, হৃদয় হোসেন, মোঃ সজিব হাওলাদার, মোঃ রিয়াজ, আবু ওবায়দা মাহিম, আবু বক্মোঃকর, রায়হান শেখ, মাহিন খান, মোঃজাহিদ, আলামিন বাবু, মোঃ রুবেল, দেলোয়ার রহমান, মোঃ সাকিব, মোঃ সাইফুল, মোঃ সুজন খান, মোঃ বুলবুল, রিদয় হোসেন রাহাত, মোঃ সুজন খান, রাফি আহমেদ, সায়েম মুন্সি, সাগর, মোঃ রাতুল প্রমুখ

দৌলতপুর থানা, বিএল কলেজ দিবা-নৈশ কলেজ ছাত্রদলের উদ্যোগে সন্ধ্যা ৬টা আঞ্জুমান জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুর্শিদ কামাল, সুলতান মাহামুদ, মতলেবুর রহমান মিতুল, কাজী নেহিবুল হাসান নেহিম, ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু, এম এম জসিম, আল আমিন সরদার রতন, শেখ মোঃ নাজিম, মাহাবুবুর রহমান।

ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আল আমিন লিটন, মেহেদী হাসান, মোঃ রবিউল ইসলাম, এহসানুল ইসলাম শিথিল, হাসিবুল ইসলাম শোভন, ফরহাদ হোসেন, রিপ্তি, জুবায়ের হাসান রাফি, রফিকুল ইসলাম সোহেল, কাব্বির, রাকিব, আশিক, হৃদয় বিশ্বাস, আরিফুল ইসলাম, রাসেল, লুলু, জীবন, আকাশ, হাসিবুল, রনি,হাফিজুর রহমান,ফরহাদ,সাজিদ ,অপু,নাঈম শেখ,তাহসিন,রাব্বি,নিরব, রিফাত প্রমুখ।

খানজাহান আলী থানা ছাত্রদল বাদ মাগরিব মসজিদে ফুলবাড়িগেট মসজিদে দোয়ার আয়োজন করে। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রব মুন্সি, মোল্ল্যা সোহাগ হোসেন, মোঃ আজম হোসেন, মোঃ কামরুল ইসলাম। যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শরীফ ওবায়দুর রহমান চয়ন,  মোঃ মাসুম খান, মোঃ শামীম হোসেন, মোঃ হাসান বেগ, মোঃ সজীব শেখ, মোঃ জহিরুল ইসলাম,শেখ শাহীন। ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ মেহেদি হাসান, শেখ ইস্তিয়াক হোসেন, মোঃ তুষার হোসেন, মোঃ সিয়াম হোসেন, মোঃ বিশাল মুন্সি, মোঃ সাব্বির হোসেন, মোঃ ইমন ঢালী, মোঃ মানিক মোল্ল্যা, মোঃ ফাহিম হোসেন, মোঃ রাব্বি মুন্সি, মোঃ রাসেল শেখ, মোঃ মিরাজুল ইসলাম, মোঃ নাইম সরদার, মোঃ শফিকুল, মোঃ সোহাগ প্রমুখ।

বটিয়াঘাটায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটার বয়ারভাঙ্গা বলাবুনিয়া জনগোষ্ঠীর আয়োজনে গত সোমবার বিকাল টায় খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়ের মূর্তি বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনার প্রতিবাদে স্থানীয় বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এক মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বিশিষ্ট সমাজ সেবক রথীন্দ্রনাথ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান আলীগনেতা শিব পদ মন্ডল, ইউপি চেয়ারম্যান আলীগনেতা শেখ হাদি উজ-জ্জামান হাদী, আ’লীগনেতা পূজা উদযাপন পরিষদ নেতা রামপ্রসাদ রায়, অধ্যক্ষ নির্মলেন্দু বিশ্বাস, প্রধান শিক্ষক কাঞ্জিলাল মল্লিক, জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, সাধারণ সম্পাদক পরিতোষ কুমার রায়, জেলা মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক অনুপম  টিকাদার, প্রদীপ হীরা, প্রভাষক রমেশ মল্লিক, প্রশান্ত কুমার মন্ডল, বিপ্লব বিশ্বাস, মিঠু মল্লিক, সমারেশ মেম্বর, মহিলা মেম্বর মলিনা রায়, স্বপন বিশ্বাস, সুব্রত বিশ্বাস, অচিন্ত্য মন্ডল, সবুজ মিস্ত্রী প্রমূখ। সভায় বক্তারা ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন

মহেশপুরে ইউড্রেন এর মাধ্যমে রাস্তা নির্মানসহ শহর সম্প্রসারন কাজ পরিদর্শন করেন এম,পি চঞ্চল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার পাতিবিলা থেকে শাইরেঘাট পর্যন্ত ইউড্রেন এর মাধ্যমে রাস্তা নির্মানসহ শহর সম্প্রসারন কাজ পরিদর্শন করেছেন ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

গতকাল মঙ্গলবার সকালে গুরুত্বপুর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-এর উপ-সহকারী প্রকৌশলীদের নিয়ে সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল বিভিন্ন দিক পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রশিদ খান,প্রকৌশলী আব্দুল ওহাব, পৌর কাউন্সিলর রুহুল আমিন মিন্টু,শ্যামাপদ হালদার,আব্দুস সালাম,আবুল হাসেম পাঠান,জাহাঙ্গীর আলম,পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুকুল চৌধুরী,শ্রমিকলীগ নেতা মীর সাহেব আলী প্রমুখ।

প্রধানমন্ত্রীর ঘোষিত প্রনোদনার ঋন বিতরণের উদ্বোধন করেন এম,পি চঞ্চল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কোভিড –১৯ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রনোদনার ঋিন এস,এমই বিতরণের উদ্বোধন করেন ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

গতকাল মঙ্গলবার সকালে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রনোদনার ঋিন এস,এমই বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দিন হামিদ,ভাইস চেয়ারম্যান আজিজুর হক আজা,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জুলফিকার আলী,উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।

পরে কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রনোদনার ঋিনের চেক বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

মহেশপুরে ঝাড়ফুক করেও বাচানো গেলোনা শাওনকে

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

অনেক ওঝা-কবিরাজ দিয়ে ঝাড়ফুক করেও বাচানো গেলো না ফুট ফুটে যুবক শাওনকে (১৭)শেষ মেষ সকাল ৯টার দিকে না ফেরার দেশে চলে গেলো শাওন। গত সোমবার গভীর রাতে ঘরে ঘুতন্ত অবস্থায় বিষধর সাপে পেটে কামড় দেয় শাওনকে। শাওন ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামের নুর চাঁদের পালিত সন্তান।

প্রতিবেশীরা জানান, প্রতিদিনের ন্যায় নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন শাওন। কিন্তু রাত সাড়ে ১২ টার দিকে ঘুতন্ত অবস্থায় বিষধর সাপে কামড় দেয় শাওনকে। পরে তাকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে বাগানমাঠ কবিরাজের বাড়ীতে নিয়ে গেলে কবিরাজ শাওনকে মৃত ঘোষনা করেন। পরে নিজ বাড়ীতে আবারও কবিরাজ দিয়ে চলে ঝাড় ফুক। এক পর্যায়ে সকাল ১০টার দিকে কবিরাজ মৃত ঘোষনা করে চলে যান।

শাওনের পালন কর্তা নুর চাঁদ জানান, আজ থেকে ১৭ বছর পুর্বে শাওনের বয়স যখন সাড়ে ৩মাস তখন শাওনের মা জরিনা বেগম সাপের কামড়ে মারা যায়। সেই থেকে আমি শাওনকে নিয়ে এসে লালন পালক করে আসছি। তিনি আরো জানান আমার সন্তান হিসেবেই আমার বাড়ীতে বড় হয়েছে শাওন। আজ আমার সন্তান আমার ছেড়ে চলে গেলো।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মুশফিকুর রহমান জানান, যুগিহুদা গ্রামের শাওনকে (১৭) সাপে দংশনের পর রাত ৩টার সময় হাসপাতালে নিয়ে আসে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে রেফার্ড করি। কিন্তু শাওনের স্বজনরা তাকে যশোর না নিয়ে কবিরাজ দিয়ে ঝাড়ফুক করান।

শেখ নুরুল ইসলাম মাদ্রাসা’মাদক, কোভিড-১৯ আলোচনা বৃক্ষরোপণ এবং দোয়া

খবর বিজ্ঞপ্তি

শেখ নুরুল ইসলাম-হোসনেয়ারা (পুষ্প) ইসলামী ফাউন্ডেশন হাফেজিয়া মাদ্রাসা এবং পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘মাদক কোভিড-১৯ বিষয়ক জনসচেতনাসহ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে এক আলোচনা সভা দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ নুরুল ইসলাম-হোসনেয়ারা (পুষ্প) ইসলামী ফাউন্ডেশন হাফেজিয়া মাদ্রাসা’প্রতিষ্ঠাতা সভাপতি মানবতাবাদী এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড-এর ডেপুটি জেনারেল ম্যানেজার, খুলনা সেখ সহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক শেখ নুরুল ইসলাম-হোসনেয়ারা (পুষ্প) ইসলামী ফাউন্ডেশন হাফেজিয়া মাদ্রাসা’আজীবন সদস্য মোঃ রউফ ঢালী এবং মীর কারুজ্জামান বাচ্চু। সম্মানিত অতিথি ছিলেন খুলনা কলেজের অধ্যক্ষ মোসাঃ মাহমুদা খাতুন পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি সম্মানিত অতিথিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা ফলজ বৃক্ষরোপণ করেন।

ডায়াবেটিক সমিতি খুলনায় আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

১৭ই আগস্ট মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং   ১৫ আগস্টে শহীদের রুহের মাগফেরাত কামনায় ডায়াবেটিক সমিতি খুলনার পরিচালনা পরিষদ, ডাক্তার, কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে বাদ যোহর সমিতির কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতি খুলনার আহবায়ক সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালনা পরিষদের সদস্য খুলনা চেম্বার অব কমার্স এর পরিচালক মোঃ মফিদুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হাসান আহমেদ মোল্লা, মহানগর পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সুজিত সাহা, আওয়ামীলীগ নেতা বীরেন সাহা, এস এম ফরিদ হোসেন, বুলবুল আহমেদ ডায়াবেটিক সমিতি খুলনার ডাঃ দীনবন্ধু মন্ডল, ডাঃ রেবা মজুমদার, ডাঃ মোঃ জাহিদুল হাসান, ডাঃ নাজমুস সাদাত কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

খুলনা জেলা শ্রমিক লীগের শোক সমবেদনা জ্ঞাপন

খবর বিজ্ঞািপ্ত

জাতীয় শ্রমিক লীগ বাগেরহাট জেলা সভাপতি বাগেরহাট পৌরসভার ৮নং কাউন্সিলর মোঃ রেজাউর রহমান মণ্টুর পুত্র মোঃ তাভেল মোটর সাইকেলে এ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থা ১৭ আগস্ট বেলা ১১টায় ইন্তেকার করেন (ইন্না …. রাজিউন)তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা তাঁর রুহের মাগরেফাত কামনা করে বিবৃতি প্রদান করেছেনÑজাতীয় শ্রমিক লীগ কেন্দ্রী কমিটির যুগ্ম সম্পাদক খুলনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর, জেলা সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তারিকুল ইসলাম, সহ-সভাপতি মুন্সি সেলিম আহমেদ, মোঃ নিজামুল হক বাবলু, এস এম আসাদুজ্জামান আসাদ, মোঃ ফরিদ আহমেদ, মোঃ আলম হাওলাদার, তাছলিমা বেগম, তপন কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমেদ, মঞ্জুর মোর্শেদ চৌধুরী রাহাত, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, মোঃ ফারুখ হাসান, নজরুল ইসলাম শিকদার, প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক কামরুল গাজী, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, শ্রমিক লীগ নেতা এইচ এম রোকন, মোঃ সোহাগ হাওলাদার, মোঃ জাহিদুর রহমান, মোঃ হায়দার আলী খান প্রমুখ।

খুবির ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. রুমানা হকের মায়ের ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. রুমানা হক এর মা চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোজাম্মেল হক এর স্ত্রী মিসেস মাজেদা হক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ১১টায় নগরীর শহীদ শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি স্বামী, এক ছেলে তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরিব খুলনা জিলা স্কুল সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. রুমানা হক এর মা মিসেস মাজেদা হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ব্যবস্থাপনা ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর এস এম জাহিদুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমদ শোক প্রকাশ করেছেন।

অপর এক বিবৃতি অপর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত।

রূপসায় তথ্য অধিকার জলবায়ু পরিবর্তন দূর্নীতি দমন জেন্ডার বিষয়ক সচেতনতা সভা

রূপসা প্রতিনিধিঃ 

রূপসায় টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত তথ্য অধিকার জলবায়ু পরিবর্তন দূর্নীতি দমন জেন্ডার বিষয়ক সচেতনতা সভা ১৭ আগষ্ট দুপুরে টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। টিএসবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম,সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন,স্থানীয় সরকার খুলনার সহকারী কমিশনার নূরী তাসমিন উর্মী,মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।

কার্যকর জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইউএলজি) খুলনার সহযোগীতায় এবং মেধাবী ছাত্রী চৈতি রানী দাসের পরিচালনায় বক্তৃতা করেন জেলা ফ্যাশিলেটর ইকবাল হোসেন, প্যানেল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ হালদার  ইউপি সচিব আশরাফুল ইসলাম,মুক্তিযোদ্ধা আঃ মালেক, আওয়ামীলীগ নেতা মোঃ জুলফিকার আল, আব্দুর রহমান খোকন,ইউপি সদস্য মঈন উদ্দীন শেখ, সৈয়দ আওরঙ্গজেব স্বর্ন,খন্দকার শরিফুল ইসলাম, আব্দুর জব্বার সরদার, আবুল কালাম গোলদার,মোঃ জাকির মোড়ল,কবীর শেখ, শফিকুল ইসলাম বাবু,তানজিলা বেগম,সালমা বেগম, ফিরোজা বেগম, আসমানী বেগম, হোসনেয়ারা পারভিন হেনা, আসমা বেগম প্রমূখ।

সুজন খালিশপুর থাকা কমিটির দোয়া স্মরণ সভা

খবর বিজ্ঞপ্তি

সুশাসনের জন্য নাগরিক সুজন মহানগর কমিটির সভাপতি ভাষাসৈনিক আলহাজ্ব লোকমান হাকিম, খালিশপুর থানা কমিটির গবেষণা সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, নাগরিক নেতা শরিফ শফিকুল হামিদ চন্দন, একুশের আলোর প্রধান নির্বাহী মাহবুবুল হকের মায়ের স্মরণে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল আছর বাদ খালিশপুর পিপলস গোলচত্বর সংলগ্ন অবকাশ গণগ্রন্থগারে স্মরণ সভার আয়োজন করা হয়। সুজন খালিশপুর থানা কমিটি সভার আয়োজক। সংগঠনের সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে সম্পাদক খলিলুর রহমান সুমনের পরিচালনায় সভায় অতিথি ছিলেন সুজন জেলা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জাফর ইমাম, সম্পাদক বিশিষ্ট নাগরিক নেতা এড. কুদরত খুদা, সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু মহানগর কমিটির সহ-সভাপতি এবং সাবেক কাউন্সিলর ফারুখ হিল্টন। সভায় বক্তৃতা করেন অংশ নেন সুজন মহানগর কমিটির নেতা আসিফ ইকবাল, থানা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম অভি, তাহেরুল আলম চৌধুরি, সহ-সম্পাদক মোঃ কামরুজ্জামান, কোষাধ্যক্ষ মুহাম্মদ শাহজাহান, দপ্তর সম্পাদক আঃ হান্নান, সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল ইসলাম বাদশা, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক আবু হোসেন গাজী, ছাত্র যুব বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, সাহিত্য প্রকাশনা সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সদস্য আঃ রাজ্জাক সেন্টু, নজরুল ইসলাম, মনিরুজ্জামানের ভাইপো শেখ ওয়ারিসিন হামিম প্রমূখ। সভা শেষে উল্লেখিত বিশিষ্ট নাগরিকদের আতœার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।

ইসলামনগরে নয়ন হত্যা মামলায় ৬জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাকিল

স্টাফ রিপোর্টার 

নগরীর হরিনটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলের পার্শে ইসলাম নগরের মো. নয়ন সরদার (২০) কে  ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার মামলায় ৬জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি চার্জশিট দাখিল করেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন লবণচরা থানাধীন গল্লামারী পেট্রোল পাম্পের পিছনের বাসিন্দা

রোকন মোল্যার ছেলে রাকিবুল ইসলাম রাকিব (২৫), রুস্তুম শেখের দু’ছেলে রাজু শেখ (২৬) সুজন শেখ ( ২২), শামীম রেজার ছেলে শাকিব আল হাসান (১৯), মোহাম্মদ নগর তালুকদার সড়কের মো. মোস্তফা মোল্যার ছেলে শাকিল মোল্যা (২৫) আজমল (২৪)

মামলার বিবরণে জানা যায়, হরিনটানা থানাধীন ইসলাম নগরের মৃত. আব্দুল মালেক সরদারের ছেলে মো. নয়ন সরদারকে ২৮ জানয়ারি বিকেল ৪টার দিকে জরুরী কথা আছে বলে ডেকে নিয়ে যায় কসাই সুজনসহ আসামিরা। কাশমিরি জুস কর্ণারের সামনে গেলে পুর্ব পরিকল্পিত ভাবে আসামিরা নয়নের পেটে ছুরি ডুকিয়ে দেয়। নয়নের ডাকচিৎকারে এলাকাবাসি ছুটে এলে আসামিরা পালিয়ে যায়। সংবাদ পেয়ে বাদী তার ভাই নয়নকে খুলনা মেড্যিাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করে। এঘটনায়  নিহতের ভাই মো. রাসেল হাসান বাবু বাদী হয়ে হরিনটানা থানায় ৭জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫-৬জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন যার নং-৮।   

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে এককেজি ১৫০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর সোনাডাঙ্গা করিমনগর এলাকার আনার উদ্দিন মোড়লের ছেলে মোস্তাকিন মোড়ল (২২) গোয়ালখালী এলাকার আলমগীর সরদারের ছেলে মো. মেহেদী হাসান রানা (২৮)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় এককেজি ১৫০ গ্রাম গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।

বাগেরহাটে র‌্যাবের অভিযানে পাইপগানসহ গ্রেফতার ১ 

স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলার রামপাল থানাধীন কদমদী এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী পাইপগানসহ একজনক গ্রেফতার করেছে র‌্যাব-৬। ১৬ আগস্ট রাত ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। আসামি হলেন বাগেরহাট জেলার ফকিরহাট থানার জয়পুর থ্রী পাড়ার মুজিব রহমান ফকির এর ছেলে মো. বাপ্পী ফকির (২৩)

র‌্যাব-জানায়, ১৬ আগস্ট রাত ১০টার দিকে বাগেরহাট জেলার রামপাল থানাধীন কদমদী এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় জিন্নাত আলী শেখ এর বসত-বাড়ির পাশ থেকে একটি দেশীয় পাইপগানসহ বাপ্পী ফকিরকে গ্রেফতার করা হয়। তার  বিরুদ্ধে রামপাল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

নগরীতে শহীদ এসএমএ রব এর ২১তম শাহাদাৎ বার্ষিকী স্বরণ সভা দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

নগরীতে শহীদ এসএমএ রব এর ২১তম শাহাদাৎ বার্ষিকী চট্রগ্রাম বিভাগীয় সমাজকল্যান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নূরনবী চৌধুরীর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সমিতির নিজস্ব কার্যালয়ে স্বরন সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় সভাপত্বি করেন চট্রগ্রাম বিভাগীয় সমাজকল্যান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সরোয়ার। স্বরন সভা দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রবপুত্র আরফাত পলি প্রিন্টিং এবং প্যাকেজিং লিমিটেড এর চেয়ারম্যান এস এম আরিফুর রহমান মিঠু। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম। সভা পরিচালনা করেন চট্রগ্রাম বিভাগীয় সমাজকল্যান সমিতির সাধারন সম্পাদক এসএম জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন, আবু তাহের মাষ্টার, মো. আনোয়ার হোসেন, মো. আল-আমিন, এবিএম সিদ্দিক, মো. মজিবর রহমান, মো. নুরুল হক, আবুল কাশেম, মাসুদ, মো. ফারুক, আবু শেখ, আবু তাহের, মো. গোলাম রহমান, নাজিম আহমেদ প্রমুখ।