বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র শোক
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র আজীবন সদস্য, বিশিষ্ট চিকিৎসক, খুলনা সিটি মেডিকেল কলেজ, হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মোস্তফা কামাল-এর মাতা নূরুন্নাহার বেগম (৮৫) কারণে মৃত্যুবরণ করেন। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেনÑসংগঠনের সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, সাবেক সভাপতি এস এম দাউদ আলী, সহ-সভাপতি মোঃ নিজাম উর রহমান লালু, শাহীন জামাল পন, শেখ আব্দুল্লাহ, মোঃ ফজলুর রহমান, শেখ আবুল কাশেম, অধ্যাপক আবুল বাশার, জেড এ মাহমুদ ডন, মামনুরা জাকির খুকুমনি, মিনা আজিজুর রহমান, যুগ্ম মহাসচিব এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান বাবু, আফজাল হোসেন রাজু, মোঃ মিজানুর রহমান জিয়া, কোষাধ্যক্ষ মোঃ বদিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ আলী, রসু আক্তার, মোঃ রকিব উদ্দিন ফরাজী, এস এম ইকবাল হোসেন বিপ্লব, নূরুজ্জামান খান বাচ্চু, সরদার রবিউল ইসলাম, মোঃ খলিলুর রহমান, মোঃ মনিরুল ইসলাম মাস্টার, এস এম আখতার উদ্দিন পান্নু, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, প্রকৌশলী মোঃ রফিকুল আলম, অধ্যাপক মোঃ আজম খান, মোঃ ইদ্রিস আলী খান প্রমুখ। অপরদিকে ফুলতলা আইয়ান জুট মিলস লিঃ ও সুপার জুট মিলস লিঃ-এর স্বত্বাধিকারী ফিরোজ ভূইয়া ও ফেরদৌস ভূইয়ার মাতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন ও মহাসচিব শেখ আশরাফ-উজ-জামানসহ নেতৃবৃন্দ।
পাইকগাছায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ঘুর্ণিঝড় সাড়াদান বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বোয়ালিয়া হিতামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ ডিজাস্টার বিডিপিসি প্রিপেয়ার্ডনেস পানিই জীবন প্রকল্পের আয়োজনে হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেটিভ বাংলাদেশ-এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য কাজী রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী। আল-ফারুকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন লিটন, জগন্নাথ দেবনাথ, মোঃ কামরুজ্জামান, আবু সাঈদ, আহসান, কামরুল হাসান প্রমুখ।
পাইকগাছায় ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সবার জন্য নিরাপদ ও পুষ্টি সম্মত খাবার’ প্রতিপাদ্য নিয়ে ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস চত্ত্বরে র্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। স্বাগত বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা এএইচএম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রাণিসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম। সভা শেষে কৃষকদের মাঝে ২৮টি ধান কাটার মেশিন সহ বিভিন্ন প্রকার কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৪টি স্টল বসানো হয়েছে।
পিলজংগ ইউনিয়ন ক্রিকেট লীগ-২০২০ এর উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ স্কুল মাঠে মাদকমুক্ত সমাজ চাই, খেলাধুলার কোন বিকল্প নাই, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ৪র্থ পিলজংগ ইউনিয়ন ক্রিকেটলীগ-২০২০ এর শুভ উদ্বোধন গতকাল মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। পিলজংগ গণগ্রন্থগার ও বন্ধন যুব সংঘ এর আয়োজনে এর শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান শামাীম জামান পলাশ। এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সেখ আব্দুল মান্নান, ক্রীড়ানুরাগী মোল্লা আকবার উদ্দিন বাবু, প্যানেল চেয়ারম্যান-১ সাধান কুমার দে, ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল হারুন ও শেখ নুর মোহম্মদ সহ বিপুল সংখ্যাক ক্রীড়ামোদী।
ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী শেখ বোরহান উদ্দিনের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্ত, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহমিদা পারভীন বানু, আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়েশা বেগম, পল্লী দারীদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম ও অফিস সহায়ক আবু সাঈদ প্রমূখ।
দেবহাটায় পুত্রবধূ কর্তৃক ৭৮ বছর বয়সী শ্বশুরকে মারপিট, থানায় অভিযোগ
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় পুত্রবধূর হাতে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ শ্বশুর জখম হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃদ্ধ নিজে বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্তপূর্বক যথাযথা আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। জানা যায়, উপজেলার দক্ষিন সখিপুর গ্রামের মৃত হামিজদ্দীন সরদারের পূত্র নেছার আলী সরদার নামের ৭৮ বছরের এক বৃদ্ধ মঙ্গলবার সকাল ৯টার দিকে তার নিজ বাড়ির বেসিংয়ের ট্যাপে হাত মুখ ধৌত করে বে-খেয়ালে ট্যাপটি বন্ধ না করে ঘরে চলে যান। এ সময় বৃদ্ধের ছোট পুত্র কওছার আলীর স্ত্রী রাজিয়া সুলতানা এটি দেখতে পায়। তখন পুত্রবধু বৃদ্ধের উপর ক্ষিপ্ত হয়ে রুটি তৈরী করা ব্যালন দিয়ে বৃদ্ধের মাথায় ও মুখে স্বজোরে আঘাত করে। ফলে বৃদ্ধের মাথা কেটে রক্তপাতের ঘটনা ঘটে। পরে বৃদ্ধ নেছার আলী থানায় এসে বাদী হয়ে পুত্রবধুর নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার পুত্রবধু এমন ঘটনা প্রতিনিয়ত ঘটায় বলে জানান ৭৮ বছর বয়সী বৃদ্ধ নেছার আলী। এ ব্যাপারে দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র জানান, এধরনের একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি দুঃখজনক। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
কয়রায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১০ মার্চ সকাল ১০ টায় র্যালী শেষে পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর-ই আলম ছিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা। আরও বক্তব্য রাখেন উপজেলা সিপিপির টিম লিডার ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন লাভলু, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কর্মকর্তা রেদওয়ান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সিপিপির সদস্য সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অন্যদিকে মহারাজপুর ইউনিয়নে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা সিপিপি টিম লিডার জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু। অনুরুপ কয়রা সদর ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির।
কয়রায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল ১০ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ নুর-ই আলম ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম ও খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ডেপুটি ডাইরেক্টর শেখ মোঃ আজিজুর রহমান। উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর নাজমুল হুদার পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস এম মিজন মাহমু, মহিলা টিটিসির চীফ ইন্সট্রাক্টর মোঃ রুস্তম আলী, সিনিয়র শিক্ষক নিখিল চন্দ্র সরকার, সিনিয়র ইন্সট্রাক্টর হালিমা খাতুন,কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, অধ্যক্ষ আলহাজ্ব শফিকুল ইসলাম নেজামী, প্যানেল চেয়ারম্যান রমেশ চন্দ্র প্রমুখ। সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ সুশিল সমাজের প্রতিনিধি অংশ গ্রহন করেন।
ডাঃ মোস্তফা কামালের মাতার ইন্তেকাল
খবর বজ্ঞিপ্তি
খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) এর প্রতিষ্ঠাতা সভাপতি, খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল এর পরিচালক, রোটারী কাব, খুলনা নর্থ এর প্রাক্তন সভাপতি এবং খুলনা কাব এর সদস্য ডাঃ মোস্তফা কামাল এর মাতা নুরুন নাহার বেগম (৯০) গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে মরহুমা ২ ছেলে, ২ মেয়ে, ছেলের বউ, জামাতা, ভাগিনা, ভাগ্নি সহ বহু গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গিয়েছেন। মরহুমার জানাজার নামাজ গতকাল বাদ এশা মুসলমানপাড়াস্থ দারুল উলম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কেএমএসএস পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনার্থে সকলের কাছে দোয়া চাওয়া হয় । তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা – ৩ আসনের সাংসদ, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপি, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড সুজিত অধিকারী, জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান আবু হেনা মুক্তি, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির মহাসচিব আজগর হোসেন প্রমুখ।
বাগেরহাটে গণপিটুনিতে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে আহত শামীম শেখ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। খুুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যায় শামীম। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর আগে ২৯ ফেব্রুয়ারি পাশ^বর্তী জেলা পিরোজপুরের সীমান্তবর্তী চালিতাখালি গ্রামের তরমুজ গাছের চারা চুরি করতে গিয়ে ধরা পরে শামীম। পরে গ্রামবাসী শামীমকে গণপিটুনে দেয়। এতে মারাত্মক আহত হয় শামীম। পরে শামীমের পরিবার উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর আগেও একাধিকবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে শামীম এমন অভিযোগ করেছে স্থানীয়রা। নিহত শামীম শেখ কচুয়া উপজেলার সহবতকাঠি গ্রামের গফফার শেখের ছেলে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, চালতাখালি গ্রামের খেত থেকে তরমুজের চারা চুরি করতে গিয়ে ধরা পরে গণপিটুনির শিকার হয় শামীম। পরে শামীমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যায়। শামীমের নামে নাজিরপুর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। শামীমের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বাগেরহাটে গণমাধ্যম কর্মীদের সাথে সিভিল সার্জনের মতবিনিময়
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে হাম রুবেলা টিকাদান কর্মসূচি সফল ভাবে বাস্তবায়নের লক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে জেলা সিভিল সার্জন। মঙ্গলবার সকালে বাগেরহাট সিভিল সার্জন ডাঃ হুমাউন কবিরের সভাপতিত্বে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হাম রুবেলা বিষয়ে মূল প্রবন্দ ইপস্থাপন করেন ডব্লু এইচ ও ডাঃ ফারুক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডাঃ প্রদিপকুমার বকসি,বাগেরহাট প্রেসকাবের সভাপতি এ্যাডভোকেট এমডি মোজাফ্ফর হোসেন, সাংবাদিক অধ্যাপক এবি এম মোশারেফ হোসেন, আহসানুল করিমসহ স্থানিয় সাংবাদিক বৃন্দুরা ।আগামী ১৮ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হয়ে চলবে ২৪ মার্চ পর্যন্ত। ৫ হাজার ৯শ ২৫ জন সেচ্ছাসেবক ও ৩হাজার ৯’শ ৫০জন টিকাদানকারী এই কর্মসূচিতে অংশ নিবেন।৯মাস থেকে ১০ বছর বয়সের ৩লক্ষ ২৭হাজার শিশু এই টিকাদান কর্মসূচির আওতায় পড়বে। জেলার প্রথম থেকে চতুর্থ শ্রেনীতে অধ্যায়নরত ১হাজার ৮শত ২৫টি স্কুলের সকল শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে। এছাড়া জেলার গুরত্বপূর্ন স্থানে ভ্রাম্যমান টিকাদন কেন্দ্রসহ দূর্গম এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা কর্মীরা টিকা প্রদান করবেন।
রূপসায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবসে র্যালী ও আলোচনা সভা
রূপসা প্রতিনিধি
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত ১০মার্চ সকাল ১০টায় র্যালী ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান। এসময় আরও বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:সাকির হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমী সুপার ভাইজার নিত্যনন্দ মন্ডল। পরে চিত্রাংকন ও বির্তক প্রতিযোগিতায় শির্ক্ষাথীদের মাঝে অনুষ্ঠিত হয়।
মোড়েলগঞ্জে একটি হত্যা মামলাকে পুঁজি করে ঘের দখলের অভিযোগ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি হত্যা মামলাকে পুজি করে ঘের দখলের অভিযোগ পাওয়া গেছে। নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামের ৯ জন জমির মালিক মঙ্গলবার বেলা ১২টায় মোড়েলগঞ্জ প্রেস কাবে সাংবাদিক সম্মেলন করে লিখিত অভিযোগ জানান। জমির মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যুবলীগ নেতা রুবেল শরীফ।
লিখিত অভিযোগে বলা হয়, একই গ্রামের মৃত মোজাম্মেল হোসেন শিকদারের ছেলে হাসান ও জাহিদ শিকদার অবৈধভাবে স্থানীয় মহারাজ হাওলাদার, ফারুক হাওলদার সহ ৮/৯জনের ৮ একর জমির একটি ঘের কয়েক বছর ধরে জোর পূর্বক দখলে নিয়ে ব্যবসা করছে। জমির মালিকরা এ বিষয়ে কখনো প্রতিবাদ করলে তাদেরকে নানাভাবে হয়রানি করা হয়। মোজাম্মেল হোসেন শিকদার নিহত হবার ঘটনাকে পুজি করে তার ছেলে হাসান ও জাহিদ এলাকায় সাধারণ মানুষের ওপর অন্যায় অত্যাচার করছে বলে জমির মালিকরা অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে জমির মালিক মিলন হাওলাদার, আবুল, মহারাজ হাওলাদার, আজিজ ফকির, মোশারেফ হাওলাদার আলতাফ মোল্লা, জাহাঙ্গীর হাওলাদার, জাকির হাওলাদার ও আব্দুল শেখ উপস্থিত ছিলেন।
মোড়েলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে। এ বনার্ঢ্য র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স কাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে। ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি টেকশই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, প্রেসকাবের সহ-সভাপতি গনেশ পাল, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সিফাত আল মারুফ, মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান প্রমুখ। সভা শেষে দুর্যোগ প্রস্তুতি বিষয়ের ওপর চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহন কারি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাসীদের হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানব বন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাসী সবুজ ও জুলফিকার গংদের হাতে ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে মানব বন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মুরারীকাটি গ্রামে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, কলারোয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিশনার ইমাদুল হক, যুবলীগ নেতা মোস্তাক খাঁ, সামছুর মোল্যা, ফরিদা বেগম, মুনসুর মোল্যা, গফুর মোল্যা, ফিরোজা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে মুরারী কাটি গ্রামের চিহ্নিত সন্ত্রাসী সবুজ, জুলফিকার ও চঞ্চল শাহাজির নেতৃত্বে ১২/১৩ জন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে গত ৪ মার্চ বিকালে একই গ্রামের মেহেদি হাসান সাগর, আব্দুল গফুর, সোহাগসহ ৪ জনকে গুরুতর আহত করে। এর মধ্যে মেহেদি হাসান সাগরকে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বক্তারা এ সময় উক্ত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির জোর দাবী জানান। মনববন্ধনে স্থানীয় দুই শতাধিক নারী ও প্ররুষ অংশ গ্রহন করেন।
শরণখোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতিদিবস-২০২০ পালিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্বক প্রস্তুতি, টেকসই উন্নয়ন আনবে গতি’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতিদিবস-২০২০ পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে শরণখোলা প্রেসকাব চত্ত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ কমিটির আয়োজনে একটি র্যালী রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল মিলনায়তনে এক আলোচনা সভায় মিলত হয়। রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রকল্প কর্মকর্তা রনজিৎ সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আঃ হাই, রেডক্রিসেন্টের টেকনিক্যাল অফিসার মামুন অর রশিদ বক্তব্য রাখেন। পরে ১০টি স্কুলের ছাত্রছাত্রিরা দুর্যোগের উপর চিত্রাংকন প্রতিযোগিতায় ৪টি গ্রুপের বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।
দাকোপে ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিন ব্যাপি কৃষি মেলা-২০ উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা সহকারী কমিশনার ভূমি তারিফ উল-হাসান‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ও হুইপ পঞ্চানন বিশ্বাস। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, খাদিজা আক্তার, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপ-সহকারী কৃষি অফিসার দাস বিভুতি রঞ্জনসহ আরো অনেকে।
ডুমুরিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তÍতি দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তÍতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ,যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা যুগল বিশ্বাস,শিক্ষক সালমা রহমান,উপ-সহকারী প্রকৌশলী রাসেল আহমেদ,অফিস সহকারী মাকসুদুর রহমান,মোহাম্মদ আলী,বিলকিস খাতুন, হাবিবুর রহমান হবি প্রমূখ।এরআগে ফায়ার সার্ভিসের উদ্দ্যোগে ডুমুরিয়া সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
মামলা প্রত্যাহারের দাবিতে ডুমুরিয়ায় সেচ্ছাসেবক দলের বিবৃতি
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হাসান বাপ্পি,জেলা যুবদলের সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েত,জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে দায়ের কৃত মিথ্য্যা মালা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।এরা হলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এফএম রফিকুল ইসলাম,যুগ্ম-আহবায়ক শেখ হুমায়ুন কবির,শোঃ মুনছুর মেম্বর,মোঃ শাম্মি মোল্যা,মুনছুর মোল্যা,বোরহান উদ্দিন,আঃ রাজ্জাক পাড়,মেহেদী হাসান রাসেল,বাবু গাজী,রমজান আলী খাজা,খোরশেদ আলম,জাহিদ জাসান,কারিমুল ইসলাম,মফিজুল ইসলাম,শরিফুল ইসলাম, জাকির কবিরাজ,তৌহিদুজ্জামান,সামাদ শেখ,জাফর খান,গৌর বিশ্বাস,জযনাল আবেদীন,বিপুল শেখ, জাকির হোসেন,ইনতাজ আলী,সুদীপ্ত মন্ডল,মোসলেম শেখ,কুদ্দুস খান,পবিত্র রাহা,হীরামন মন্ডল,জিয়াউর রহমান, কপিল মন্ডল,বাবু শেখ,বিপ্লব শেখ প্রমূখ।
ডুমুরিয়ায় নারী ইউপি সদস্যদের দায়িত্ব-কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর অপাজিতা প্রকল্পের আয়োজনে নারী ইউপি সদস্যদের দায়িত্ব-কর্তব্য বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেল্পমেন্ট এন্ড কো-অপারেশন ও হেলভেটাস বাংলাদেশ এর সহযোগিতায় গতকাল মঙ্গলবার সকালে ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলানায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের কো-অর্ডিনেটর খন্দকার জিলানী হোসেন। বক্তব্যদেন জেলা সমন্বয়কারী রিজিওয়ানা আফরোজ ঐশি,উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল,আফরোজা সুলতানা,ইলা বৈরাগী,কবিতা বিশ্বাস,জাহানারা বেগম,ইয়াসমিন আকতার,শিখা বসাক,পারভীন আকতার,আবেদা বেগম,মিনাক্ষী ফৌজদার,অঞ্জনা দাস,আসমা বেগম প্রমূখ।প্রশিক্ষণে উপজেলার ১০টি ইউনিয়নের নারী প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহন করেন।
সরকার অধ্যাবসায়ের পাশাপাশি ছাত্র জীবন থেকেই খেলাধুলা ও শরীর চর্চার উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন: হুইপ
বটিয়াঘাটা প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, উন্নত শিক্ষায় শিক্ষিত হয়েও যদি শারীরিক অসুস্থতা থাকে তাহলে তাদের কর্মক্ষেত্রে গিয়ে দুর্ভোগ পোহাতে হয়। অনেক মেধাবী শিক্ষার্থী ভালো ফলাফল করতে গিয়ে খেলাধুলা থেকে পিছিয়ে থাকে। যে কারণে তাদের শারীরিক দুর্বলতা কাজ করে। তাই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার একটি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে অধ্যাবসায়ের পাশাপাশি ছাত্র জীবন থেকেই খেলাধুলা ও শরীর চর্চার উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। এতে করে এখন থেকে লেখাপড়ার পাশাপাশি কৃতি খেলোয়ার তৈরি হয়ে দেশ ও বিদেশের মাটিতে ক্রীড়া নৈপুণ্যতা দেখিয়ে দেশকে বহিঃবিশ্বে পরিচিতি ঘটাবে। তিনি গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় সরকারী বটিয়াঘাটা ডিগ্রী মহা বিদ্যালয়ের ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের আয়োজনে আন্তঃ কলেজ ভলিবল( ছাত্রী) প্রতিযোগিতার ২০১৯-২০‘খ’ অঞ্চলের শুভ উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কলেজ অধ্যক্ষ অমিতেষ দাসের সভাপতিত্বে ও স্বাগত বক্তৃতার মধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, উপস্থিত ছিলেন উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ, প্রতিষ্ঠালগ্ন ভূমিদাতা প্রশান্ত বিশ্বাস, সাবেক উইপি চেয়ারম্যান শিবপদ মন্ডল, অবঃ অধ্যাপক কার্তিক বিশ্বাস, অধ্যাপক হরিবিলাস দে, অধ্যাপক প্রবীর সেন, অধ্যাপক পিযুষ গোলদার, অধ্যাপক নবীন মন্ডল, অধ্যাপক কুমারেশ সরকার, অধ্যাপক বিপ্লব সাহা, অধ্যাপক বিদ্যুৎ মল্লিক, অধ্যাপক পার্থ প্রতীম মন্ডল, অধ্যাপক সুরজিৎ রায়, প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, বীরমুক্তিযোদ্ধা আবু দাউদ হোসেন, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল প্রমূখ।
বটিয়াঘাটায় মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিধিনি
যুগে যুগে যে সকল মহাপুরুষ এসেছেন তাঁরা বিপথগামী সমাজ ও জাতির জন্য পথনির্দেশক হিসেবে অবদান রেখে গেছেন। শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর তাদেরই মধ্যে অন্যতম একজন। তাঁর আদর্শ ও চিন্তা চেতনা আমাদের লালন করতে হবে। তাহলেই তাঁর স্বপ্ন বাস্তাবয়িত হবে। জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি সোমবার বিকাল ৫ টায় গুরুচাঁদ স্মৃতি ট্রাষ্ট এর আয়োজনে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর এর ১৭৪ তম জন্মজয়ন্তী ও এক বিশাল মতুয়া মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্থানীয় বটিয়াঘাটার গুপ্তমারী গুরুচাঁদ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মতুয়াচার্য প্রাণ গোপাল বৈরাগী । মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন করেন মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর। উদ্ভোধক ছিলেন কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান মতুয়াচার্য সুব্রত ঠাকুর হিল্টু। হুইপ এর ব্যক্তিগত সহকারী পবিত্র মিস্ত্রী ও এ্যাড. অশোক বৈরাগীর সঞ্চলনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক অবঃ সচিব ও স্মৃতি ট্রাষ্টের প্রধান উপদেষ্টা ড. প্রশান্ত কুমার রায়, ট্রাষ্টের উপদেষ্টা রতন কুমার মিত্র, প্রতিষ্ঠাতা সভাপতি নিখিল কুমার কুন্ডু , সভাপতি অধ্যাপক পঞ্চানন মন্ডল ও বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায় ও বীরমুক্তিযোদ্ধা অবঃ ব্যাংকার কার্তিক বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা অরবিন্দু মহালদার, উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ, সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সহকারী প্রধান শিক্ষক তৃপ্তি রানী বিশ্বাস, খুবি ভিসির পিএ অমিতাভ মিস্ত্রী, অধ্যাঃ প্রদীপ হীরা, আ’লীগনেতা নারায়ন রায়, সুপদ মল্লিক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার, ইউপি সদস্য অশোক মন্ডল ও তপতী বিশ্বাস, বিশিষ্ট্য সমাজসেবক ধ্রুব বৈরাগী, সাংবাদিক আহসান কবির, সাংবাদিক শাহিন বিশ্বাস, সাংবাদিক পরিতোষ রায়, অনুপম টিকাদার, রথীন্দ্রনাথ রায়, পারাগ রায়, প্রতিমা রায় প্রমূখ।
বটিয়াঘাটায় স্কুল ও মাদ্রাসার দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
বটিয়াঘাটা প্রতিধিনি
বটিয়াঘাটায় দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য বিষয়বস্তুর আলোকে সোমবার সকাল ১০ টায় স্থানীয় হেড কোঃ পাঃ মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডলের সার্বিক সহযোগিতায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ৩২ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এ প্রতিযোগিতা আজ বিকাল ৩ টায় ঐ স্থানে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
তালায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ পালিত
তালা প্রতিনিধি
“দূর্যোগ ঝুকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালায় মঙ্গলবার(১০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ পালিত হয়েছে। সকালে একটি র্যালী উপজেলা চত্তর হতে বের হয়ে উপশহরের গুরত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা চত্তরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওতালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়েদুল হক এর ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজসেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপারভাইজার প্রভাস কুমার দাশ, তালা সদর প্রেসকাবের সাধারন সম্পাদক মোঃ আকবর হোসেন, রির্পোটাসকাবের সাধারন সম্পাদক জুলফিকার রায়হান, বন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,সমাজসেবা সুপারভাইজার মোঃ এনামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী মোঃ ওসমান আলী, মোঃ সাইফুল ইসলাম,পিআইও অফিসের কার্যসহকারী মোঃ খোরশেদ আলম, অফিস সহায়ক সোহেল রানাসহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোমণি খন্দকার মতিনের মাগফেরাত কামনায় দোয়ার অনুষ্ঠান
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহানআলী থানার শিরোমণি এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও শিরোমণি পূর্বপাড়া মসজিদুল আকসা জামে মসজিদের সভাপতি খন্দকার আব্দুল মতিনের মাগফেরাত কামনায় এক দোয়ার অনুষ্ঠান গতকাল বাদ জোহর শিরোমণি নিজস্ব বাস ভবনে অনুষ্ঠিত হয়। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খান আতিয়ার রহমান, খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হীরক, খন্দকার আব্দুস সহিদ, খন্দকার খালেক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আশরাফ আলী, মিনা মুরাদ হোসেন, খন্দকার হাবিবুর রহমান, সাহিদুর রহমান, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, খন্দকার জাহিদ হোসেন, মুক্ত আহম্মেদ, শেখ শাহিন রহমান, কাজী মনিরুল ইসলাম প্রিন্স, বিল্লাল হোসেন, মোঃ আব্দুল আলী, খন্দকার আশিকুল ইসলাম জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন পূর্বপাড়া মসজিদুল আকসা জামে মসজিদের পেশ ইমাম। উল্লেখ্য খন্দকার আব্দুল মতিন গত শনিবার রাত সাড়ে ১২টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মহানগর বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন ভারতের ভেলোরে চিকিৎসাধীন রয়েছেন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা মহানগর বিএনপি’র সহ সভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে গত সোমবার সকাল ৮টায় ভর্তি হয়। পরবর্তীতে রাত ৮টায় সকল পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার তার হার্টের এনজিওগ্রাম করেন এবং এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ও তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন।
কেশবপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আয়োজিত জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা, জারীগান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও উপজেলা প্রেসকাবের সভাপতি জনাব এস আর সাঈদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম।
সোনাডাঙ্গা থানা জাপার কর্মিসভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সোনাডাঙ্গা থানা শাখার জাতীয় পার্টির কার্যালয়ে কেন্দ্রীয় সদস্য ও সোনাডাঙ্গা থানার আহবায়ক সাবেক ছাত্র নেতা এ্যাড. এস এম মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ লুৎফর রহমান লুতুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও মহানগর আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন মহানগর সদস্য মোল্যা শওকত হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য যুব নেতা শেখ তোবারক হোসেন তপু, খালিশপুর, খানজাহান আলী ও দৌলতপুর থানার আহ্বায়ক ও সদস্য সচিব যথাক্রমে শরীফ মোঃ শাজাহান, আব্দুস সামাদ খান, ই¯্রাফিল মোল্যা, মকিম হোসেন মৃধা, এস এম আনিসুর রহমান, সোনাডাঙ্গা থানার জাপার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক সালামত মুন্সী। আরও বক্তব্য রাখেনÑজাপা নেতা হাফিজুর রহমান (বাবলু বিশ্বাস), দেশ আহমেদ রাজু, শেখ জাকিরুল ইসলাম, আরিফ বিল্লাহ শাহিন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ কবির হোসেন, মোঃ জসিম উদ্দিন, মোঃ আল আমিন (এলএলবি), মহানগর ছাত্রনেতা অপু রায়হান (আকাশ), শেখ মোঃ মাসুদ রানা, আউয়ুব আলী অপু, মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুল হান্নান, মোঃ ইউসুফ আলী, মিতা গাইন, মনিকা বাড়–ই, কানন বেপারী, মোঃ নূর আলম, নূর ইসলাম, সুজিত দাস, আবু বকর, মোঃ কুট্টি, মোঃ আবুল হোসেন, রঞ্জিত বিশ্বাস, মোঃ হারুন অর রশীদ, লতিফ ফরাজী, মোঃ পারভেজ প্রমুখ। কর্মীসভায় প্রধান অতিথি বলেন, সোনাডাঙ্গা থানাসহ ৫টি থানায় পল্লীবন্ধু এরশাদের দুর্গ গড়ে তুলতে হবে এবং খুলনা বিশ্ববিদ্যালয়সহ খুলনার সকল উন্নয়নের কথা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। তাহলে আগামী দিনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনা সম্ভব হবে।
যশোর মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবর্ষিকী পালিত
যশোর অফিস
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে যশোর মেডিকেল কলেজের ১০ম প্রতিষ্ঠা বর্ষিকী পালিত হয়েছে। আজ সকালে শহরের শংকরপুরে অবস্থিত মেডিকেল কলেজ ক্যাম্পাসে কেক কেটে,বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন,যশোর বিএম এর সভাপতি ডাঃ কামরুল ইসলাম বেনু,সাধারণ সম্পাদক ডাঃ এম এ বাশার,প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডাঃ গিয়াস উদ্দিন,প্রাক্তন ছাত্র ডাঃ মাহমুদুল ইসলাম ,প্রভাষক ডাঃ অজয় কুমার সরকার সহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক , নবীন ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বক্তব্যে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, প্রস্তাবিত ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল হাসপাতালটি প্রতিষ্ঠা হলে বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যা কমবে। তাই দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালটি প্রতিষ্ঠার দাবি তাদের।
চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ: করোনা ভাইরাস প্রতিরোধে যশোরে সতর্কতা অবস্থান
যশোর অফিস
বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে যশোর জেলার প্রস্তুতি নিয়ে জরুরী সভা মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
বক্তব্য রাখেন সিভিল সার্জন আবু সাইন, যশোর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায়, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবু নাসের, ডেপুটি সিভিল সার্জন প্রতিভা ঘরাই,যশোর মেডিকেল কলেজের প্রতিনিধি সুদেশ চন্দ্রসহ উপজেলা স্বাস্থ্য কমপেক্সের প্রতিনিধি, যশোর কিনিক মালিক সমিতির প্রতিনি॥ি
সভায় যশোরে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। সভায় উলেখ করা হয়, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ১০টি কেবিনে ৫০জন করোনা ভাইরাসের রোগীর চিকিৎসার ব্যবস্থা করা যাবে। এছাড়া বিশেষ প্রয়োজনে নোভা ডায়গোনেস্টিক সেন্টারে আরো ৫০টি শয্যার ব্যবস্থা করা যাবে। কেশবপুর স্বাস্থ্য কমপেক্সে ৪টি কেবিন আছে সেখানে ২৪জন রোগীর চিকিৎসার ব্যবস্থা করা যাবে। বিশেষ প্রয়োজনে পাশ্ববর্তী একটি স্কুলে আরো ৫০টি বেডের ব্যবস্থা করা যাবে। ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০/৪০জন রোগীর চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা সম্ভব হবে। মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি কেবিনের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রয়োজনে আরো ৫০টি বেডের ব্যবস্থা করা যাবে। শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ৬টি কেবিনে ১৮জন রোগী এবং পাশ্ববর্তী মাদরাসায় আরো ৫০জন রোগীর চিকিৎসার ব্যবস্থা করা যাবে। চৌগাছায় নতুন বিডিং এবং আরএমও কোয়াটারে ৫০জন রোগীর চিকিৎসা নেয়ার ব্যবস্থা গ্রহন যাবে। অভয়নগর উপজেলার পরিত্যক্ত ভবনে ৪টি কেবিনে ৪৪টি বেডের ব্যবস্থা নেয়া হবে।
সভায় আরো জানানো হয়, করোনা ভাইরাস সন্ধেহে কোন রোগী আসলে তাকে আলাদা কেবিন বা বেডে না নিয়ে প্রথমে পরীক্ষা করা হবে। তারপর করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলে তখনই করোনা ভাইরাস সেলে নিয়ে পর্যাপ্ত চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হবে।
বঙ্গবন্ধু জন্মশত বর্ষে যশোরে বঙ্গবন্ধু আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু
যশোর অফিস
যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট। শামস-উল-হুদা স্টেডিয়ামে মঙ্গলবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার ও ফুটবল পরিষদের সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বক্তব্য রাখেন যশোরের পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াকুব কবীর প্রমুখ। অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল লি. এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শার্শাকে ২ -০ গোলে হারিয়ে যশোর সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।
আগামীকাল বুধবার অভয়নগর উপজেলা ফুটবল দল বনাম ঝিকরগাছা উপজেলা ফুটবল দল, ১২ মার্চ চৌগাছা উপজেলা ফুটবল দল বনাম মণিরামপুর উপজেলা ফুটবল দল, ১৩ মার্চ শুক্রবার কেশবপুর উপজেলা ফুটবল দল বনাম বাঘারপাড়া উপজেলা ফুটবল দল। ১৪ মার্চ সেমিফাইনাল ও ১৬ মার্চ টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
নগরীতে বেশি দামে মাস্ক বিক্রি করায় তিন ফার্মেসিকে জরিমানা
স্টাফ রিপোর্টার
নগরীর হেরাজ মার্কেট ও ময়লাপোতা মোড়ে বেশি দামে মাস্ক বিক্রি করায় তিনটি ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন নির্দেশনায় করোনা ভাইরাসকে কেন্দ্র করে মাস্ক, স্যানিটাইজার ও হক্সিসল সঠিক মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও মো. রাশেদুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, নগরীর বড় বাজার, হেরাজ মার্কেট, ময়লাপোতা মোড়সহ অন্যান্য এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বড় বাজার এলাকায় বিভিন্ন মাস্ক বিক্রেতাকে কঠোরভাবে সতর্ক করা হয় ও ক্রেতা সাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে ও প্রয়োজনের অতিরিক্ত মাস্ক, স্যানিটাইজার, হেক্সিসল না কেনার অনুরোধ করা হয়।
বেশি দামে মাস্ক বিক্রি করার অপরাধে হেরাজ মার্কেটের প্যাম্পার্স কর্ণার ও রহিমা ফার্মেসিকে ১০ হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে ১০ দিনের কারাদ- দেওয়া হয়। এছাড়া ময়লাপোতা মোড়ে শাহজাহান ফার্মার বিরুদ্ধে বেশি দামে মাস্ক বিক্রির প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটির লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ। এতে প্রতিষ্ঠানটিকে ১৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদ- দেওয়া হয়।
জিরো পয়েন্টের লেবার জোন বিডি’র উদ্বোধন ১৫মার্চ
স্টাফ রিপোর্টার
নগরীর জিরো পয়েন্টের লেবার জোন বিডি লিমিটেড এর খুলনা অফিসের উদ্বোধন হবে আগামী ১৫মার্চ। ওই দিন বিকেল ৪টায় আব্দুল কাদের ট্রাষ্ট সুপার মার্কেটের অফিসে এ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. হেলাল উজ্জামান খুলনাঞ্চল প্রতিনিধিকে জানান, দেশের প্রচলিত আইন যথা বাংলাদেশের শ্রম আইন ২০০৬ মেনে আমরা দৈনিক ও স্বল্প মেয়াদী লেবার, দীর্ঘ ও চুক্তিভিত্তিক লেবার, গৃহপরিচারিকা ও তত্ত্বাবধায়ক, অফিস, ব্যাংক, বীমা ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য পরিচ্ছন্ন কর্মী সরবরাহ করব। কর্মসংস্থান তৈরী ও শ্রম সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।
লেবার জোন বিডি লিমিটেড মূলতঃ তিনটি পদ্ধতিতে শ্রম সেবার অর্ডার গ্রহন করে থাকবে। প্রথমে কোম্পানির প্রতিনিধির মাধ্যমে, দ্বিতীয় অনলাইনে লেবার জোন বিডি এ্যাপসের মাধ্যমে, তৃতীয়ত ০১৭১৩-১৩৭৮১১-১৪ এর মাধ্যমে। চাহিদা অনুযায়ী দক্ষ লেবার পৌঁছে দেয়া হবে আমাদের দায়িত্ব।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। নতুন রুপে, নতুন আঙ্গিকে কম মজুরীতে সব ধরনের শ্রমিক সরবরাহের লক্ষে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা শুরু হতে চলেছে।
ফকিরহাটের শুকদাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত ৪
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ইট ভর্তি টেম্পুর সাথে অটো ভ্যানের মুখোমুখী সংঘর্ষে মাসুমা বেগম (৩৫) নামের একজন মহিলা নিহত হয়েছেন। এসময় অটো ভ্যানে থাকা নারী পুরুষ সহ ৪জন গুরুত্বর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মংলা মাহাসড়কের শুকদাড়া মোড়ে এদুর্ঘটনা ঘটে। কাটখালী হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছেন। জানা গেছে, বেতাগা ইউনিয়নের চুকুলী আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মজিদ শেখ এর স্ত্রী মাসুমা বেগম সহ ৫জনে একটি অটো ভ্যানে করে কাটাখালী অভিমুখে আসছিল। এসময় ইট ভর্তি টেম্পুটি বেতাগা বাজারে প্রবেশের সময় অটো ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনা স্থলেই তার মুত্যু হয়।
খুলনার রূপসায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রূপসা প্রতিনিধি
রূপসায় বিয়ের দাবিতে ৪ দিন ধরে প্রেমিকা অবস্থান নিয়েছে প্রেমিকের বাড়িতে। গত ৬ মার্চ গভীর রাত থেকে উক্ত বাড়িতেই সে অবস্থান করছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের শওকত আলী মীরের ছেলে মোঃ নাসিম মীরের (২৫) সাথে দীর্ঘ ৫ বছর ধরে একই গ্রামের বৃষ্টি (ছদ্মনাম) (১৮) সাথে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে তারা স্বামী স্ত্রীর মত বিভিন্ন স্থানে যাওয়া আসা করে। যা উভয় পক্ষের পরিবার অবগত রয়েছে। অসুস্থ হয়ে নাসিম ঢাকা মেডিকেলে ভর্তি থাকাবস্থায় তার পরিবার বৃষ্টিকে নাসিমের কাছে নিয়ে যায় সেবা করার জন্য। নাসিম সুস্থ হয়ে এসে এলাকায় প্রচার করে আমাদের বিবাহ হয়ে গেছে। বিষয়টি এলাকায় প্রচার হলে বৃষ্টি বেশ কিছুদিন ধরে প্রেমিক নাসিমকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে।
নাসিম বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করে। সর্বশেষ গত ৬ মার্চ রাত ১১টার দিকে বৃষ্টি নাসিমকে ফোন করলে তার সাথে কিছু সময় কথা হয়। ওইদিন রাত ২টার দিকে নাসিম মীরের বাড়িতে এসে অবস্থান নেয় বৃষ্টি। কিন্তু নাসিম টের পেয়ে কাউকে না বলে বাড়ি থেকে অন্যত্র চলে যায়। প্রেমিক নাসিম মীরের পরিবারের লোকজন বৃষ্টিকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয়। একপর্যায়ে সে বলেন আমাকে নাসিমের সাথে বিয়ে না দিলে আমি আত্মহত্যা করব। পরে নাসিমের পিতা-মাতা, বোন ও সমাজসেবক আবু আহাদ হাফিজ বাবু, রূবেল মীরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ নাসিমের সাথে ২দিনের মধ্যে বিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা পিতৃহারা বৃষ্টিকে জানালে সে শান্ত হয়ে নাসিমের বাড়িতে অবস্থান করে। কিন্তু বেঁধে দেওয়া সময় অতিবাহিত হলেও এখনো কোনো সমাধান না হওয়ায় অসুস্থ হয়ে পড়েছে সে। এ ব্যাপারে রূপসা থানার সেকেন্ড অফিসার এস আই ইন্দ্রজীত মল্লিক বলেন, ‘মেয়েটি বর্তমানে নাসিমদের বাড়িতে আছে। গত সোমবার সন্ধ্যায় স্থানীয় জনপ্রতিনিধিরা নাসিমের বাড়িতে শালিসী-বৈঠক করেন। শালিসী-বৈঠকে নাসিমের সাথে ওই মেয়েকে বিয়ে দেয়ার জন্য তার পিতা-মাতাকে বলা হয়। ছেলের পিতা-মাতা যদি শালিসী-বৈঠকের সিদ্ধান্ত পালনে ব্যর্থ হয় তাহলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রামপালে মাস্ক ও স্যানিটাইজারের দাম বাড়িয়েছে অসাধু ব্যাবসায়ীরা
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে করোনা ভাইরাস আতঙ্কে দেদারসে কেনাবেচা বেড়েছে মুখ ঢাকার মাস্ক এবং স্যানিটাইজারের। তবে উপজেলার বেশীরভাগ মেডিকেল স্টোরগুলোতে এসব মাস্ক ও স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে। আর যেগুলোতে পাওয়া যাচ্ছে তাও বেশী দামে কিনতে হচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ রয়েছে। অসাধূ ব্যাবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার পরিস্থিতিকে অস্থীতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে রামপালের বিভিন্ন বাজার ঘুরে দেখাগেছে, করোনা ভাইরাস আতঙ্কে অনেকেই মুখে এসব মাস্ক পরে চলাফেরা করছেন। তাই স্বাভাবিকভাবে মেডিকেল স্টোরগুলোতে কেনাবেচা বেড়েছে মাস্ক এবং স্যানিটাইজারের। পরে দাম বেড়ে যেতে পারে তাই অনেকে ব্যাবহার না করলেও কিনে রেখে দিচ্ছেন। তবে গত ৩/৪ দিন আগে প্রায় সব দোকানেই মাস্ক পাওয়া গেলেও এখন বেশীরভাগ দোকানেই মাস্ক মিলছে না। কারন হিসাবে তারা বলছেন তাদের মজুত নেই,আর বাইরে থেকে কেনা লাগছে বেশী দামে। কোনো কোনো দোকানে ১৫ টাকার মাস্ক ৩০/৩৫ টাকায় বিক্রয় করা হচ্ছে। তবে ব্যাবসায়ীরা বলছেন ভিন্ন কথা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাবসায়ী জানান, পাইকারী ব্যাবসায়ীরা এসব মজুত করে দাম বাড়িয়েছে। খুচরা ব্যাবসায়ীরা বেশী দামে কিনে আনছে তাই বেশী দামে বিক্রয় করা লাগছে।
রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. সুকান্ত কুমার পাল জানান, সুস্থ মানুষের জন্য মাস্ক ব্যাবহার গুরুত্বপূর্ন নয়। অসুস্থ রোগীদের জন্য মাস্ক ব্যাবহার জরুরী। উপজেলায় করোনা রোগীদের জন্য আমাদের মেডিকেল টিম প্রস্তুত আছে।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান,কেউ এককভাবে যাতে বাজার নিয়ন্ত্রন করতে না পারে তার জন্য আমরা বাজার মনিটরিং এ রেখেছি। এ ব্যপারে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকেও নির্দেশনা দিয়েছি। কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষনিক ব্যাবস্থা নেয়া হবে।
শ্রম প্রতিমন্ত্রীর খুলনার সফরসূচি
তথ্য বিবরনী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ছয় দিনের সফরে গতকাল খুলনা এসেছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১১ মার্চ সকাল ১১টায় খালিশপুর বঙ্গবাসি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, বিকাল পাঁচটায় দৌলতপুর পাবলা সবুজ সংঘ কাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে যোগদান এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।
তিনি ১২ মার্চ সকাল ১১টায় দৌলতপুর আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিকাল তিনটায় খুলনা সার্কিট হাউসে কৃষিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। প্রতিমন্ত্রী বিকাল পাঁচটায় দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।
প্রতিমন্ত্রী ১৩ মার্চ বিকাল তিনটায় দৌলতপুর বিনাপানি স্কুলে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, দৌলতপুর থানা শাখার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান, বিকাল পাঁচটায় দৌলতপুর পাবলা সবুজ সংঘ কাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার সমাপনীতে যোগদান এবং রাত নয়টায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন। তিনি ১৪ মার্চ সকাল ১১টায় খালিশপুর হাজী শরীয়তউল্লাহ বিদ্যাপিঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে, বিকাল পাঁচটায় শহিদ তিতুমীর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, রাত আটটায় নিজ বাসভবনে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমামদের সাথে মতবিনিময় এবং রাত নয়টায় দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন। প্রতিমন্ত্রী ১৫ মার্চ সকাল ১১টায় খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।
কৃষিমন্ত্রী একদিনের সফরে খুলনা আসছেন কাল
তথ্য বিবরনী
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এক দিনের সফরে আগামী ১২ মার্চ খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী কৃষিমন্ত্রী ১২ মার্চ সকাল ১১টায় খুলনা জেলার দাকোপের চরডাঙ্গায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা প্লাট পরিদর্শন, দুপুর সাড়ে ১২টায় তিলডাঙ্গায় নিরাপদ সবজি গ্রাম পরিদর্শন এবং পৌনে একটায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মাঠ পরিদর্শন করবেন। তিনি বেলা একটায় বটিয়াঘাটা উপজেলার লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্র, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের কার্যক্রম পরিদর্শন, বেলা দেড়টায় ঝড়ভাঙ্গা ভার্মি কম্পোষ্ট ভিলেজ ও সিআইজি মহিলা গ্রুপের সাথে মতবিনিময় সভায় যোগদান, বেলা দুইটায় বটিয়াঘাটা ডিবলিং পদ্ধতিতে ভুট্টা চাষ ও সূর্যমুখীর প্লাট পরিদর্শন এবং বিকাল পাঁচটায় খুলনা বিশ^বিদ্যালয়ে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিশ^বিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘বাংলাদেশের কৃষি উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ঐ দিন কৃষিমন্ত্রী খুলনার কর্মসূচি শেষে যশোর গমন করবেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা সুন্দরবন আসছেন
তথ্য বিবরনী
জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা আগামী ১২ খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা ১৩ ও ১৪ মার্চ সুন্দরবনে বিভিন্ন স্থান পরিদর্শন করবেন। ১৩ মার্চ সকাল সাড়ে ১০টায় সুন্দরবনগামী নৌযানে কমিটির ১৩তম বৈঠকে যোগদান করবেন।
জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা হলেন: সভাপতি সাবের হোসেন চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী ও সদস্য মোঃ শাহাব উদ্দিন, এবং উপমন্ত্রী ও সদস্য বেগম হাবিবুন নাহার, সদস্য আনোয়ার হোসেন, দীপংকর তালুকদার, নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, মোঃ রেজাউল করিম বাবলু এবং বেগম খোদেজা নাসরিন আক্তার হোসেন। ১৪ মার্চ বিকেলে সভাপতিসহ ও সদস্যরা ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।
খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
তথ্য বিবরনী
‘দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় শহর খুলনায় মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস-২০২০ পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে নগরীর শহিদ হাদিস পার্ক হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সার্কিট হাউজে এসে শেষ হয়। খুলনা জেলা প্রশাসন আয়োজিত সার্কিট হাউজ সম্মেলনকক্ষে র্যালি পরবর্তীতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
সভায় জানানো হয়, বিশ^ব্যাংকের ২০১৩ সালের প্রতিবেদন অনুযায়ী প্রাকৃতিক দুর্যোগের জন্য বাংলাদেশ বিশে^র সবচেয়ে ঝুঁকিপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব এ অঞ্চলেই বেশি। গ্রিন হাউজ প্রভাবের ফলে ২০৫০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আধা মিটার বৃদ্ধি পেলে দেশের ১১ শতাংশ এলাকা সমুদ্র গর্ভে বিলীন হতে পারে। অনুষ্ঠানে বক্তারা দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতির ওপর জোর দিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মিত মুজিবকিল্লার ধারণার ওপর ভিত্তি করে দেশে দুইশ টি আধুনিক বহুমুখী ব্যবহারযোগ্য ‘মুজিবকিল্লা দুর্যোগ আশ্রয়কেন্দ্র’ নির্মাণ করা হচ্ছে। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এহসান শাহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা আলমগীর কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
করোনা প্রতিরোধে খুলনায় সব ধরণের প্রস্তুতি রয়েছে : জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ
তথ্য বিবরনী
নোভেল করোনাভাইরাস প্রতিরোধে খুলনায় সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসাধারণকে জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে আইসোলেশন ও কোয়ারেন্টাইন ইউনিট স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে এক সচেতনতামূলক সভা মঙ্গলবার সকালে খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রধান অতিথি খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বিদ্যালয়ের প্রবেশ পথে শিক্ষার্থীদের সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখা দরকার। তিনি এসময় অযথা জনসমাবেশ না করা এবং প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি করতে মাইকযোগে প্রচারের পরামর্শ দেন।
স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, সম্ভাব্য করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পরিচর্যায় বিভাগ, জেলা ও উপজেলায় স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে যথাক্রমে তিনশ, দুইশ ও একশ শয্যার কোয়ারেন্টাইন (পৃথক করে রাখা) ইউনিট প্রস্তুত করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত রোগীদের জন্য বিভাগ, জেলা ও উপজেলায় যথাক্রমে দুইশ, দশ ও পাঁচ শয্যার আইসোলেশন ইউনিট (পৃথক রেখে নিবিড় পরিচর্যা) স্থাপন করা হয়েছে। জনসাধারণকে জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। পাশাপাশি দেশে পানি সহজপ্রাপ্য হওয়ায় সবাইকে বার বার সাবান দিয়ে হাত ধুতেও পরামর্শ দেন বিভাগীয় পরিচালক। একান্ত দরকার না হলে দেশের বাইরে না যাওয়া এবং বিদেশ হতে আগতদের ১৪দিন নিজের বাড়িতে আলাদা কক্ষে অবস্থানের অনুরোধ জানান। তিনি আরও বলেন, রোগে আক্রান্ত হলে আতক্সিকত না হয়ে ডাক্তারের পরামর্শে বিশ্রাম, বেশি বেশি তরল খাবার খাওয়া ও জ¦র নিয়ন্ত্রণের ওষুধ সেবন করলে করোনাভাইরাস হতে সুস্থ হওয়া সম্ভব। খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার বলেন, শিশুদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক কম। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললে এ ভাইরাস থেকে দূরে থাকা সম্ভব।
ঘনবসতির বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বিমান বন্দর ও স্থল বন্দরে অধিকতর নজরদারির দাবি জানিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এটিএম মনজুর মোর্শেদ বলেন, এ ভাইরাস মানুষ হতে মানুষে ছড়ায় তবে এতে আক্রান্ত রোগীর মৃত্যুহার তিন শতাংশের কম। স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসক ও নার্সদের সুরক্ষা উপকরণ অধিক পরিমাণে মজুদ ও সরবরাহের পরামর্শ দেন তিনি। সভায় শ^াসতন্ত্রের রোগ সৃষ্টিকারী নোভেল করোনাভাইরাস হতে দূরে থাকতে মুখ ঢেকে হাঁচি-কাশি দেওয়া, অপ্রয়োজনে চোখ-নাক-মুখে হাতের স্পর্শ হতে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। অন্য কারো সাথে হাত মেলানো বা আলিঙ্গন পরিহার করার পাশাপাশি অসুস্থ পশুপাখির সংস্পর্শে না যেতে জনসাধারণকে আহ্বান করা হয়। অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ওয়াজ মাহফিল বা নামযজ্ঞের ন্যায় ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক অনুষ্ঠানসমূহ করোনাভাইরাসের প্রাদুর্ভাব দূর হওয়ার পর আয়োজনের জন্য সর্বসাধারণকে পরামর্শ দিতে উপজেলা নির্বাহী অফিসারদের নিদের্শ দেন। জনমনে আতঙ্ক সৃষ্টি করে এমন অতিরঞ্জিত সংবাদ প্রচারে গণমাধ্যমকে সচেতন থাকতে অনুরোধ জানান। পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এহসান শাহ, প্রেসকাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলমগীর কবীরসহ জেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নারীদের মন খুলে কথা বলা অনুষ্ঠানে বক্তারা
নারীর ক্ষমতায়ন ছাড়া কাঙ্খিত উন্নয়ন কখনোই সম্ভব নয়
খবর বিজ্ঞপ্তি
নারী জাতির ক্ষমতায়ন ছাড়া দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। দেশকে এগিয়ে নিতে গেলে নারীদের বাদ দিয়ে দেশের কোন কিছুই করা যাবেনা। সবক্ষেত্রে নারীদের সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে উন্নীত করতে হবে। আমরা সমতায় বিশ্বাস করি। নারীকে সর্বক্ষেত্রে এগিয়ে রাখতে হবে। দেশের বিভিন্ন স্থানে এখনও নারীরা নির্যাতিত হচ্ছে। প্রতিদিন গণমাধ্যমে নির্যাতনের খবর প্রকাশ হচ্ছে। দেশে নারী নির্যাতন বন্ধ করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারী-পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, হতে পারে না। বিশ্বের সামগ্রিক অগ্রগতিতে পুরুষের পাশাপাশি নারীর ভূমিকাও যথেষ্ট। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নারী শ্রমিকদের অবদান অনস্বীকার্য তবুও নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমজীবী নারীরা। তাই সবার আগে কর্মক্ষেত্রে নারী শ্রমিকের নিরাপত্তা, মজুরি, ছুটি, মাতৃত্বকালীন সুবিধাসহ সকল ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
মঙ্গলবার বিকালে পাবলিক হল প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ প্রতিপাদ্যে “নারীদের মুখ খুলে কথা বলা”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনউদ্যোগ,খুলনার নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিকটিম সার্পোট সেন্টারের ইনচার্জ ও কে এম পি’র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সোনালী সেন। বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন, দলিতের নির্বাহী পরিচালক স্বপন দাস, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সাংস্থার সমন্বয়কারী এ্যাডঃ মোমিনুল ইসলাম। প্রতিপাদ্য বিষয়ের ্্্্্্্্্উপর বক্তব্য রাখেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অনুষ্ঠান পরিচালনা করেন দলিতের প্রোগ্রাম সমন্বয়কারী ধরা দেবী দাস। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর নারীরা তাদের জীবনের কথা বলেন। তারা বলেন, নারী শ্রমিকদের শোষণ, নির্যাতন, হয়রানি, সহিংসতা ও বৈষম্য থেকে মুক্ত করাই আন্তর্জাতিক নারী দিবসের অন্যতম চ্যালেঞ্জ। এছাড়া নেতৃবৃন্দ কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি নিরসন বিষয়ক আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থনের দাবিসহ নারীবান্ধব কর্মক্ষেত্র নিশ্চিত করতে হাইকোর্টের রায়ের ভিত্তিতে যৌন হয়রানি প্রতিরোধ আইন প্রণয়নের জোর দাবি জানান।
৩মাস বন্ধ থাকার পর সোনালী জুট মিল চালু হচ্ছে ১৪ মার্চ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলের সোনালী জুট মিল গত কয়েক বছরে তিন দফা চুক্তিভিত্তিক মালিকা পরিবর্তন হলেও মিলের শ্রমিক কর্মচারীদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। দিনের পর দিন শ্রমিক-কর্মচারীদের বকেয়া মুজুরী-বেতন শুধুই বৃদ্ধি পেয়েছে। শ্রমিক-কর্মচারীদের দাবীর প্রতি সমার্থন জানিয়ে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হস্থক্ষেপে অবশেষে চুক্তিভিত্তিক নতুন মালিকের তত্ত্ববধানে মিলটি দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর চালু হতে যাচ্ছে। খুলনা শ্রম পরিচালকের দপ্তরে ত্রি-পক্ষিয় বৈঠকে সোনালী জ্টু মিল নতুন মালিকের তত্ত্ববধানে চালুসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। মীরেরডাঙ্গা সোনালী জুট মিলের চেয়ারম্যান এস এম এমদাদুল হোসেন নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট মান্নান গ্রুপ, মেসার্স শামিম রেজা(রাসেল) এবং সর্বশেষ পূরবী ট্রেডিংকে মিলটি চালানোর জন্য চুক্তি বদ্ধ হয়। কয়েক বছরে কয়েক দফা চুক্তি ভিত্তিক মালিকানা পরিবর্তনে শ্রমিক-কর্মচারীদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। দিনের পর দিন বকেয়া পড়েছে শ্রমিক কর্মচারীদের মজুরী। ঋণের বোঝায় দফায় দফায় চুক্তিভিত্তিক মালিকানা পরিবর্তন হয়ে শেষ পর্যন্ত মিলটি বন্ধ হয়ে যায়। মিলের শ্রমিক কর্মচারীদের আন্দোলনের পর খুলনা শ্রম অধিপ্তরে পরিচালক(অ.দ.) মো. মিজানুর রহমান সভাপতিত্বে মিলটি চালু সহ বিভিন্ন বিষয়ে ত্রি-পক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সুত্রে জানাগেছে, মিলের চেয়ারম্যান এস এম ইমদাদুল হোসেনের সাথে মেসার্স হাসান ্েট্রডার্স এর স্বত্ত্বাধিকারী মো. মাহমুদুল হাসান আগামী দুই বছরের জন্য মিলটি উৎপাদন কার্যক্রমের জন্য চুক্তি বদ্ধ হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী ১৪ মার্চ মিলের মেইনটেন্সের কাজ শুরু করা হবে এবং আগামী ২১ মার্চ মিলটি উৎপাদন শুরু করবেন। এছাড়া মিলের ওয়ার্কার্স ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির মেয়াদ গত ২৪-৮-১৯ তারিখে উত্তির্ণ হওয়ায় মিলের সিবিএ নির্বাচনের জন্য আগামী ১১ এপ্রিল তারিখ নির্ধারণ করে নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করা হয়। আলহাজ্জ মো. শাহাবুদ্দিন আহমেদকে চেয়ারম্যান, আলহাজ্ব মোড়ল আনিসুর রহমানকে সদস্য সচিব ও আলহাজ্জ শেখ আনছার আলীকে সদস্য করা হয়েছে। বন্ধ মিলটিতে প্রায় ২হাজার ৪শ জন শ্রমিক-কর্মচারী দীর্ঘ্যদিন মানবেতর জীবন যাপন করছে।
এনইউবিটি খুলনাতে সামার সেমিস্টার ২০২০-এর এ্যাডমিশন ফেয়ার শুর“
খবর বিজ্ঞপ্তি
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে সামার সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুর“ হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে মার্চ ১৬, ২০২০ পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭ দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের এ্যাডমিশন অফিস খোলা থাকবে। এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়াদ্দার, এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও সহযোগী অধ্যাপক এস.এম. মনির“ল ইসলাম, রেজিস্ট্রার ড. মো: শাহ আলম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। ফেয়ার চলাকালীন সময় টিউশন ফির উপর অতিরিক্ত ১০% ছাড়সহ ভর্তি ফির উপর ৬০% ছাড় থাকবে। উল্লেখ্য এনইবিটি খুলনা এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ১০০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিবিএ, ইংরেজী, সি.এস.ই, ই.ই.ই, সিভিল, আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি ও বাংলা বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে এম.বি.এ. (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ. (ইংরেজী) ও এম.এস.এস. (অর্থনীতি) কোর্স চালু আছে।
চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত সন্দেহে সৌদিফেরত নারী আইসোলেশনে
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আশুরা বেগম (৬৫) নামে সৌদি আরব ফেরত এক নারীকে আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আবু হেনা মো. জামাল শুভ এ তথ্য জানান। আশুরা বেগম উপজেলার জুড়ানপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, গত ৩১ জানুয়ারি আশুরা বেগম ওমরা পালনের জন্য দুবাই হয়ে সৌদি আরবে যান। ওমরা পালন শেষে গত ১৭ ফেব্রুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। ডা. আবু হেনা মো. জামাল শুভ জানান, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বাড়ি ফেরা হলো না…
ঝিনাইদহ প্রতিনিধি
পরিবারের জন্য বাজার করে শহর থেকে বাড়ি ফিরছিলেন মিন্টু উল্ল্যা (৪০)। কিন্তু বাড়ি পর্যন্ত আর পৌঁছাতে পারলেন না তিনি। পথিমধ্যে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। সোমবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মিন্টু উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত মফিজ উল্ল্যার ছেলে। মঙ্গলবার (১০ মার্চ) কালীগঞ্জ থানার ওসি মো. মাহফুজুর রহমান মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিন্টু বাইসাইকেলে কালীগঞ্জ শহর থেকে বাজার করে পুকুরিয়ার নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সুগার মিলের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তার পাশে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১০ টার দিকে ফরিদপুর পৌঁছালে তিনি মারা যান।
পিকনিক থেকে লাশ হয়ে ফিরলো আবির
যশোর প্রতিনিধি
যশোর ক্যান্টনমেন্ট কলেজের মানবিক শাখার পিকনিক ছিল সোমবার (৯ মার্চ) । একমাস আগে নোটিশ দেওয়া হলেও পিকনিকে যাওয়ার ইচ্ছে ছিল না আবির হোসেনের। বাস ছাড়ার ঠিক আগ মুহূর্তে চাঁদা দিয়ে পিকনিকে যায় সে। কিন্তু সেখান থেকে আর ফেরা হয়নি তার। পিকনিকে গিয়ে পদ্মায় গোসল করতে নেমে ডুবে মারা যায় আবির। কলেজ সূত্রে জানা গেছে, যশোর ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির মানবিক ‘ক ও খ’ শাখার ১৩১ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক সোমবার (৯ মার্চ) কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে যান। ঘনিষ্ঠ সব বন্ধুরা যাচ্ছে বলে বাস ছাড়ার আগ মুহূর্তে সে চাঁদা দিয়ে পিকনিকে যায়। দুপুরে আবির ও তার বন্ধুরা পদ্মার চরে ফুটবল খেলা শেষে নদীতে গোসলে নামে। এসময় হঠাৎই নদীতে ডুবে যায় সে। বন্ধুরা শুরুতে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধারে ব্যর্থ হয়। এরপর উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর রাত পৌনে ৯টার দিকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়। কলেজ প্রাঙ্গণে আবিরের লাশআবিরের বাবা আহসান হাবীব জানিয়েছেন, তার ছেলে সাঁতার জানতো না।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে আবিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। যশোর ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল হুমায়ুন কবীরসহ সামরিক কর্মকর্তারা জানাজায় অংশ নেন। জানাজা শেষে শিক্ষক ও সহপাঠীরা আবিরের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যান। আবির ঝিনাইদহের কোর্টচাঁদপুরের সাবদালপুর গ্রামের আহসান হাবিবের ছেলে।
উপ-নির্বাচন-বাগেরহাট-৪ আসন
সন্ত্রাস চাঁদাবাজ মাস্তান এলাকায় ঠাই হবে না: অ্যাডভোকেট মিলন
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেছেন, এলাকায় কোন সন্ত্রাস, মাস্তান চাদাবাজ থাকবে না। দলের মধ্যে দ্বিধাবিভক্ত আর নয়, সকল গ্রুপিং অবসান ঘটিয়ে এক কাতারে নৌকার বিজয়েরর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মঙ্গলবার বিকেলে রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয়েল শিক্ষক সমিতির সভাপতি ড. মাহমুদ হোসেন বিপ্লব, পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ, উপজলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রাসেল, ইউপি চেয়ারম্যান জেলা শ্রমীক লীগ নেতা আব্দুল আলিম হাওলাদার, সাবেক চেয়ারম্যান শিকদার ফজুলর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, উপজেলা যুবলীগের যুগাœ আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মহিদ হোসেন স্বপন। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিরুল আলম মিলন আরো বলেন, প্রয়াত সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন অসামাপ্ত কাজকে সমাপ্ত করতে হবে।
কমরেড লেবু ও কমলেশ বেদজ্ঞের মৃত্যুবার্ষিকীতে সিপিবি’র আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র মহানগর কমিটির উদ্যোগে গোপালগঞ্জের তৎকালীন হেমায়েত বাহিনীর হাতে ১৯৭৩ সালে নিহত কমরেড ওলিউর রহমান লেবু এবং কমরেড কমলেশ বেদজ্ঞের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর সিপিবি’র সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেনÑকেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সদর থানা সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা কিংশুক রায়, সরকার ভূষণ চন্দ্র তরুণ, এড. সুব্রত কু-ু, শ্রমিক নেতা রঙ্গলাল মৃধা, কামরুল ইসলাম খোকন, নীরজ রায়, যুব ইউনিয়ন খুলনা জেলা সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, যুব নেতা এড. খান আজরফ হোসেন মামুন, আফজাল হোসেন রাজু প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, কমরেড লেবু এবং কমরেড কমলেশ বেদজ্ঞ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ফরিদপুর অঞ্চলে নেতৃত্ব প্রদান করেন। দলমত নির্বিশেষে ব্যাপক জনপ্রিয় এই দুই নেতাসহ তৎকালীন ছাত্র ইউনিয়ন নেতা বিষ্ণু, মাণিককে হেমায়েতের সন্ত্রাসী বাহিনী হত্যা করে। নেতৃবৃন্দ সমাজতন্ত্র, সাম্যবাদের যাত্রা সফল করার লক্ষ্যে কমরেড ওয়ালিউর রহমান লেবু ও কমরেড কমলেশ বেদজ্ঞের ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করে।
যশোরে ২৫ টাকার মাস্ক ৮০ টাকা!
যশোর অফিস
করোনা ভাইরাস আতঙ্কে যশোরে মাস্কের সংকট সৃষ্টি হয়েছে। বেড়ে গেছে বিক্রি। এ সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে ফার্মেসিগুলো। ব্যবসায়ীরা জানান, প্রতি বক্সে ৫০টি মাস্ক থাকে। দোকানিদের ৬০০-৭০০ টাকায় প্রতিটি বক্স কিনতে হচ্ছে। মাস্কের ক্রয়মূল্য পড়ছে ১২-১৫ টাকা। ফলে পূর্বের চার টাকার মাস্ক ২০-২৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। আর ভালো মানের ২৫-৩০ টাকার মাস্ক এখন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
শহরের এমএম আলী রোডের বিসমিল্লাহ ফার্মেসির কর্মচারীরা জানান, ঢাকা থেকেই মাস্ক পাওয়া যাচ্ছে না। দামও বেড়েছে। মাস্কের দাম বেশি হওয়ায় ক্রেতাদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। দোকানে মাস্ক তোলা হচ্ছে না। তাদের দোকান থেকে মাস্ক কিনতে গেলে সর্বনিম্ন দাম পড়বে ৩০ টাকা। যা আগে ছিল ১৫ টাকা।
বঙ্গবাজারের রনি সার্জিক্যালের কর্মচারীরা জানান, তারা আগে একবার ব্যবহারযোগ্য মাস্কের ৫০টির প্যাকেট পাইকারিতে কিনতেন ৮০ থেকে ১০০ টাকা করে। আর এখন এর দাম সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা। তাও পাওয়া যায় না, ফলে খুচরা প্রতিটি ১৫ টাকার কমে বিক্রি করা যায় না।
হাটখোলা রোডের আয়েশা জোহা মার্কেট কমপ্লেক্সের ব্যবসায়ীরা জানান, আগে যশোরে এই মার্কেট থেকে মাস্ক সরবরাহ করা হত। কিন্তু বর্তমানে তাদের মার্কেটের কোনো দোকানে মাস্ক নেই। আগে ঢাকা ও চীন থেকে মাস্ক আসত। এখন চীন থেকে এই পণ্য আনা হয় না। বাংলাদেশের কোম্পানিগুলোর সরবরাহও কম।
রবিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে মাস্ক পরে চলাফেরা করতে দেখা যায় অনেক পথচারীকে।
বাবলু রহমান নামে এক পথচারী বলেন, কিছুটা শ্বাসকষ্ট থাকায় মাস্ক পরলে সমস্যা হতো, তাই ব্যবহার করতাম না। করোনাভাইরাসের কারণে এখন সমস্যা হলেও পরার চেষ্টা করছি। মেয়ে স্কুলে পড়ে। তার জন্য বহু দোকান ঘুরে একটি মাস্ক পেয়েছি। দোকানি একটি পাঁচ টাকা মূল্যের সাধারণ মাস্কের দাম চাইল ২০ টাকা। বাধ্য হয়ে কিনতে হলো। আর আগে যে মাস্ক ৩০ টাকায় কিনতাম, সেটি কিনেছি ৮০ টাকায়। এদিকে অসাধু ব্যবসায়ী ও ফার্মেসি মালিকদের ধরতে অভিযানে নামতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অনুরোধ জানিয়েছেন জনসাধারণ।











































